খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে উপজেলা ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ভাসা-২ প্রকল্পের ‘সুইমসেফ: জীবন রক্ষায় সাঁতার’ কার্যক্রমের অধীনে সাঁতার প্রশিক্ষণ প্রাপ্ত ৬-১০ বছর বয়সী শিশুরা এতে অংশ নেয়।
জানা গেছে, রয়্যাল ন্যাশনাল লাইফবোটস ইনস্টিটিউট (ইউকে), যুক্তরাজ্য ও প্রিন্সেস শার্লিন অফ মোনাকো ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এ উপকূলীয় জনপদে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ২০১৬ সাল থেকে ‘ভাসা’ প্রকল্প বাস্তবায়ন করছে সিআইপিআরবি। ২০২১ সাল থেকে প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের কাজ শুরু হয়। চলতি বছরে বেতাগী উপজেলার ২২টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে ৩ হাজর ৪৩৬ হাজার শিশুকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে শিশুরা পর্যায় ক্রমে পুকুর বা গ্রাম ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। ছেলে ও মেয়েদের জন্য বয়স ভিত্তিক ২টি বিভাগে (৬ থেকে ৮ এবং ৯ থেকে ১০) সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী মোট ৪০ জন প্রতিযোগী উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, বেতাগী থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার হালদার, পল্লী বিদ্যুৎ সমিতি বেতাগী এরিয়া অফিসের এজিএম দুর্যোধন বালা, সিআইপিআরবির ফিল্ড টিম ম্যানেজার মোতাহের হোসাঈন, আঞ্চলিক সন্বয়কারী রজত সেন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ অনুষ্ঠানে অংশনেন। এছাড়া ও উপস্থিত ছিলেন এনজিও প্রতনিধি, গণমাধ্যমকর্মী ও ভিলেজ ইনজুরি প্রিভনশন কমিটি’র সদস্যবৃন্দ, আঁচল মা এবং শিশুদের অভিভাবকসহ ভাসা প্রকল্পের কর্মীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেতাগী উপজেলায় পানিতে ডুবা প্রতিরোধে কর্মরত এক মাত্র প্রতিষ্ঠান সিআইপিআরবি‘র ভাসা প্রকল্পের মাধ্যমে উপজেলার আরো অনেক শিশু সাঁতার শিখে নিরাপদে থাকবে।
সভাপতি তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল শিশুকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সাঁতার শেখার ফলে শিশুরা পানিতে ডুবা থেকে নিরাপদ থাকার পাশাপাশি শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে পারছে। তিনি শিশুদেরকে জীবন রক্ষায় সাঁতারের কৌশলগুলো চর্চার মধ্যে রাখার পরামর্শ দেন।
শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল শিশুকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
Blog
-

বেতাগীতে শিশু সাঁতারুদের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
-

নলছিটির যুদ্ধকালীন কমান্ডার সিকান্দার আলী মিয়াকে রাষ্ট্রীয় সালাম প্রদান
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
নলছিটি উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. সিকান্দার আলী মিয়াকে রাষ্ট্র্র্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বুধবার(১৪নভেম্বর) সকাল ৯.৩০মিনিটে নলছিটি থানা পুলিশের একটি চৌকস টীম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলামের অধীনে তাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।
উল্লেখ্য মো. সিকান্দার আলী মিয়া (৭৯) গতমঙ্গলবার বিকেলে উপজেলার বিহঙ্গল গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে যান। মো.সিকান্দার আলী মিয়া টানা দুইবার নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান,বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,তাজুল ইসলাম দুলাল চৌধুরী,কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম আক্তারুজ্জামান বাচ্চু,সিরাজুল ইসলাম সেলিমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার নামাজে জানাজায় অংশ নেন। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
-

শেখ হাসিনার নেতৃত্বে ফুলবাড়িয়াকে সমৃদ্ধ উপজেলা গড়তে চাই- আ’লীগ প্রার্থী সালমা
ষ্টাফ রিপোর্টারঃ
বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসন আমলে যে সকল মেগা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে তা অতীতের কোনো সরকার করতে পারে নাই। শেখ হাসিনা সরকার যদি ক্ষমতায় না থাকতো, করোনা এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে গিয়ে অর্থনৈতিকভাবে হিমশিম খেতে হতো আমাদের প্রিয় এই স্বদেশকে। হয়তো এতোদিনে দেউলিয়া ঘোষণা করতে হতো। তাই আগামী জাতীয় নির্বাচনে এই ধারাবাহিক উন্নয়নের যাত্রাকে এগিয়ে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট প্রদান করতে হবে।সোমবার (১৩নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত ময়মনসিংহ-৬ঃ ফুলবাড়ীযা আসন এলাকার ফুলবাড়িয়া পৌরসভা, বালিয়ান ইউনিযন, দেওখোলা ইউনিযন, কুশমাইল ইউনিযন এবং পুটিজানা ইউনিয়ন
গণসংযোগকালে নেতৃবৃন্দ এবং সাধারন মানুষের সাথে চা চক্র এবং মতবিনিময়ে এসব কথা বলেন উপজেলার জনবান্ধব নারী নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমা।শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার একটি কল্যাণকামী, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশগুলোর কাতারে সামিল হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বর্তমান এবং আগামি দিনের সকল কার্যক্রমের লক্ষ্য হলো নতুন প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় ভবিষ্যত বিনির্মাণ। এজন্য সরকারের ধারাবাহিকতা রাখতে দেশের জনগণকে আওয়ামী লীগের সঙ্গেই থাকার আহবান জানান সেলিমা বেগম সালমা।’
তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ‘‘বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা অনেকেরই সহ্য হবে না বা হচ্ছে না। দেশ-বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি তাই নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। মিথ্যা-বানোয়াট-কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিদেশে আমাদের উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা করছে।
‘কিন্তু কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে কোনভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। জনগণই ক্ষমতার উৎস। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে
তাই জনগণের সঙ্গেই আমাদের অবস্থান। এসময় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -

পিকআপ ভ্যান খাদে পড়ে প্রান গেল ব্যবসায়ীর
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
নলছিটি উপজেলার বরিশাল -পিরোজপুর মহাসড়কে সুপারি বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে একজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মুরাদ আলী।
সোমবার (১৩ নভেম্বর ) দিনগত রাত সাড়ে বারোটার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের খান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই নিহত হাসান আকন (৩০) তার বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকায় তার পিতার নাম গোলাম সরোয়ার। তিনি একজন সুপারি ব্যবসায়ী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,মঠবাড়িয়া থেকে সুপারি নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।এসময় সুপরি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।আর চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মুরাদ আলী বলেন, ঘটনার সময় রক্তমাখা একজনকে সড়কে দৌড়ে যেতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-

সেনবাগ আওয়ামী লীগের শান্তি সমাবেশ
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সীরহাট বাজারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করতে হবে।‘মানুষ হরতাল-অবরোধ চায় না।আগুন সন্ত্রাস চায় না।মানুষ শান্তি চায়।বিএনপি ক্ষমতায় এলে জ্বালাও-পোড়াও হবে।মানুষ হত্যা করবে।এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো; গোলাম কবির,সেনবাগ পৌর মেয়র আবু নাছের ভিপি দুলালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো। -

নড়াইলে গাঁ*জা ও চো*রাই মালামল সহ গ্রেফ*তার ২
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও চোরাই মালামালসহ দুইজন কে গ্রেফতার করছে। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত মোঃ শহিদুল ইসলাম (৩৫) নড়াইল সদর থানাধীন সিংগা গ্রামের মোহাম্মদ আতিয়ার মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: জানান, মঙ্গলবার (১৩ নভেম্বর) নড়াইল সদর থানাধীন সিংগাসোল পুর ইউনিয়নের সিঙ্গা গ্রামস্থ নির্মাণাধীন বাবা এগ্রোফার্ম এর মাঠের উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) ফারুক হোসেন, এসআই (নিঃ) জয়দেব কুমার বসু, এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী মোঃ শহিদুল ইসলাম এর নিকট থেকে পাঁচশত গ্রাঁম গাঁজা জব্দ করা হয়। এবারে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে
লোহাগড়ায় পুলিশের অভিযানে চোরাই মালামালসহ একজন চোর গ্রেফতার করেছ (১১ নভেম্বর) দিবাগত রাতে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া বাজারে ইমরান হোসেনের মুদির দোকানে টিন কেটে চুরির ঘটনা ঘটে। ইমরান হোসেন উক্ত চুরির ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা করে। মামলা রুজুর পর লাহুড়িয়া তদন্ত কেন্দ্র এবং লোহাগড়া থানা পুলিশ চোরাই মালামাল উদ্ধার এবং চোর গ্রেপ্তারের জন্য যৌথ অভিযানে নামে। সকালে চোরাই মালামালসহ শাকিল বিশ্বাস (২৫) নামে একজন চোরকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আসামী শাকিল বিশ্বাস লোহাগড়া থানার লাহুড়িয়া মদিনাপাড়া গ্রামের মৃত হাসান বিশ্বাস এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিনের তত্ত্বাবধানে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) এম সজীব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজ সকালে লাহুড়িয়া মদিনাপাড়া মহিলা মাদ্রাসার সামনে হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লাহুড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে ঝোপের ভিতর থেকে চোরাই মালামাল বের করে দেয়। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। -

বানারীপাড়ায় সাংবাদিক রিপনের স্ত্রীর ইন্তেকাল-বিভিন্ন মহলের শোক
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এসএম গোলাম মাহমুদ রিপনের স্ত্রী সোনিয়া খানম(৩২) রোববার ১২ নভেম্বর দিবাগত রাত পৌণে ৩টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোনিয়া খানম মৃত্যুকালে বৃদ্ধ বাবা-মা,স্বামী,চতুর্থ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মেয়ে মাইশা জান্নাত রাই ও ১৮ মাস বয়সী দুগ্ধপোষ্য ছেলে রাইসান মাহমুদ সাজিদসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। জানাগেছে গত কয়েকদিন ধরে প্রচন্ড জ্বর ও কাশিতে ভুগছিলেন সোনিয়া খানম। এছাড়া হার্টেও সমস্যা ছিলো তার। অসুস্থতার শুরু থেকেই তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কিছুটা সুস্থবোধ করলে তাকে বাসায় পাঠানো হয়। রোববার রাত ২টার দিকে খিচুনি উঠে তিনি অজ্ঞান হয়ে পড়লে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরণের চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রথম দিকের পরীক্ষায় ধরা না পরলেও মৃত্যুর পরপরই তার শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা যায়। হাসপাতালের জরুরী বিভাগে সোনিয়া খানম শেষ নিঃশ্বাস ত্যাগ করার মূূহুর্তে ও পরে অবুঝ শিশু পুত্রের মায়ের শেষ দুগ্ধপানের দৃশ্যের কথা মনে করে সাংবাদিক রিপন ও স্বজনরা কান্নায় ভেঙে পরেন। সোমবার (১৩ নভেম্বর) বাদ জোহর উপজেলার রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বিদ্যালয় সংলগ্ন বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
এদিকে তার মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, জেলা পরিষদের সদস্য মামুনুর রশীদ স্বপন, সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু সহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: -

শ্রদ্ধা আর ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন আ.লীগ নেতা হাবিবুর রহমান
এম এ আলিম রিপন ঃ হাজারো মানুষের ঢলে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হাটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান(হবি)এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি সোমবার সকাল পৌনে নয়টার দিকে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সর্বপরি রাজনৈতিক সহযোদ্ধাদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫)। তিনি স্ত্রী, সন্তান , রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে সফল এবং আদর্শ রাজনীতিক হাবিবুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সুজানগরের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শোনার পরে তাঁর বাড়িতে ছুটে যান পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন,আ.লীগ নেতা আশিকুর রহমান খান সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পরপরই মুহুর্তের মধ্যে এলাকার সর্বস্তরের নারী পুরুষ এই রাজনীতিবিদ এবং হাটখালী ইউনিয়ন পরিষদ থেকে বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমানকে এক নজর দেখার জন্য তার বাসভবনে ভীড় করেন। এ সময় শেষ বিদায় জানাতে আসা মানুষের চোখের জলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে এদিন বাদ মাগরিব কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্ববর্তী হাবিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান উজ্জল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ^াস, হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাস্টার,আ.লীগ নেতা সরদার আব্দুর রউফ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সম্রাট ইমরান সিরাজ প্রমুখ।বক্তারা স্মৃতিচারণ ছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে মরহুম পিতার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলের নিকট দোয়া চান হাবিবুর রহমানের পুত্র সাইফুল ইসলাম। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজা নামাজে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে হাবিবুর রহমানের মৃত্যুতে অন্যদের মাঝে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব, জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, উপজেলা আ.লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম,সাবেক চেয়ারম্যান এস এম আমিনুল ইসলাম, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী, মাসুন্দিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মনিরুল ইসলাম তরুন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক শ্রী সুবোধ কুমান নটো, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডল, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, সাবেক উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছাত্তার প্রাং, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পপাদক সাব্বির আহমেদ রাজু, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সোহাগসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি। -

টেকনাফে র্যাবের অভিযানে অ*স্ত্রসহ আটক-১
কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধিকক্সবাজার টেকনাফ থানাধীন পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কামাল হোছনকে অস্ত্র ও কার্তুজসহ আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব মহেশখালীয়াপাড়ার আব্দুল হাকীমের ছেলে কামাল হোছন (৩১)।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার (১৩ নভেম্বর) ভোরে কক্সবাজার র্যাব-১৫, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়ন পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকায় আব্দুল হাকিমের বসত বাড়িতে একজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়/অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়ন পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকায় র্যাব-১৫, কক্সবাজার টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক বর্ণিত স্থানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পারলে ১ জন সন্দেহজনকভাবে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে কামাল হোছন নামে একজনকে আটক করতে সক্ষম হয় র্যাব। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির বসতঘর তল্লাশী করে তার হেফাজত থেকে সর্বমোট ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে উক্ত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি এবং অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে ভয়ভীতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে বলে জানায়। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগের সন্ধান পাওয়া যায়। রেকর্ডপত্র যাচাইয়ান্তে
আটককৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় ১টি মাদকদ্রব্য আইনে মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
-

গোদাগাড়ীতে নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেফ*তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে জেলা জামায়াতের সূরা সদস্য ও গোদাগাড়ী পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি সাইফুদ্দিন ওরফে নেভী সাফইফুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যার সাড়ে ৭ টার দিকে সুলতানগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়
সে জাহানাবাদ গ্রামের মৃত মন্টুর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে সাইফুদ্দিন নৌবাহিনীর চাকুরী থেকে অবসর নিয়ে জামায়াতের রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ে। সে রাজশাহী জেলা জামায়াতের সূরা সদস্য ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের সেক্রেটারীর দায়িত্ব পালন করে আসছিলো। অপর দিকে লোক দেখানো গোদাগাড়ী আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করে আসছিলো। গত রোববার (১২ নভেম্বর) বাদ মাগরিব নেতাকর্মীদের সাথে নিয়ে জামায়াত ইসলামের লিফলেট বিতরণ করছিলো।
গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমারা সুনির্দিষ্ট তথ্য মোতাবেক ও যথেষ্ট প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেপ্তার করেছি। সে রাজশাহী জেলা জামায়াতের সূরা সদস্য। গত ২৯ অক্টোবর থানার দায়েরকৃত নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।
মোঃ হায়দার আলী
রাজশাহী।