Blog

  • বেতাগীতে শিশু সাঁতারুদের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    বেতাগীতে শিশু সাঁতারুদের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে উপজেলা ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ভাসা-২ প্রকল্পের ‘সুইমসেফ: জীবন রক্ষায় সাঁতার’ কার্যক্রমের অধীনে সাঁতার প্রশিক্ষণ প্রাপ্ত ৬-১০ বছর বয়সী শিশুরা এতে অংশ নেয়।
    জানা গেছে, রয়্যাল ন্যাশনাল লাইফবোটস ইনস্টিটিউট (ইউকে), যুক্তরাজ্য ও প্রিন্সেস শার্লিন অফ মোনাকো ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এ উপকূলীয় জনপদে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ২০১৬ সাল থেকে ‘ভাসা’ প্রকল্প বাস্তবায়ন করছে সিআইপিআরবি। ২০২১ সাল থেকে প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের কাজ শুরু হয়। চলতি বছরে বেতাগী উপজেলার ২২টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে ৩ হাজর ৪৩৬ হাজার শিশুকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে শিশুরা পর্যায় ক্রমে পুকুর বা গ্রাম ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। ছেলে ও মেয়েদের জন্য বয়স ভিত্তিক ২টি বিভাগে (৬ থেকে ৮ এবং ৯ থেকে ১০) সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী মোট ৪০ জন প্রতিযোগী উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
    বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, বেতাগী থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার হালদার, পল্লী বিদ্যুৎ সমিতি বেতাগী এরিয়া অফিসের এজিএম দুর্যোধন বালা, সিআইপিআরবির ফিল্ড টিম ম্যানেজার মোতাহের হোসাঈন, আঞ্চলিক সন্বয়কারী রজত সেন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ অনুষ্ঠানে অংশনেন। এছাড়া ও উপস্থিত ছিলেন এনজিও প্রতনিধি, গণমাধ্যমকর্মী ও ভিলেজ ইনজুরি প্রিভনশন কমিটি’র সদস্যবৃন্দ, আঁচল মা এবং শিশুদের অভিভাবকসহ ভাসা প্রকল্পের কর্মীবৃন্দ।
    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেতাগী উপজেলায় পানিতে ডুবা প্রতিরোধে কর্মরত এক মাত্র প্রতিষ্ঠান সিআইপিআরবি‘র ভাসা প্রকল্পের মাধ্যমে উপজেলার আরো অনেক শিশু সাঁতার শিখে নিরাপদে থাকবে।
    সভাপতি তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল শিশুকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সাঁতার শেখার ফলে শিশুরা পানিতে ডুবা থেকে নিরাপদ থাকার পাশাপাশি শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে পারছে। তিনি শিশুদেরকে জীবন রক্ষায় সাঁতারের কৌশলগুলো চর্চার মধ্যে রাখার পরামর্শ দেন।
    শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল শিশুকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

  • বিশিষ্ট সাংবাদিক আমল তালুকদার শুভেচ্ছায় সিক্ত

    বিশিষ্ট সাংবাদিক আমল তালুকদার শুভেচ্ছায় সিক্ত

    এস এম সাইফুল ইসলাম কবির :বিশিষ্ট লেখক, সাংবাদিকনেতা কলামিস্ট ও দৈনিক ভোরের কাগজ সংবাদদাতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আমল তালুকদার হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক সৎ নির্ভীক সাংবাদিক আমল তালুকদার জন্মদিন আজ ১৪ নভেম্বর ২০২৩। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। সাংবাদিক আমল তালুকদার অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, লিখতে. গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।

  • গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালসহ ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

    গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালসহ ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিক্যাল কলেজ, ও নার্সিং কলেজসহ ২৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠার দীর্ঘ ১১ বছর পর বহুল কাঙ্খিত এ মেডিকেল কলেজের উদ্বোধন করা হলো। উদ্বোধনের ফলে জেলার স্বাস্থ্য সেবায় আমুল পরিবর্ত আসবে। সেই সাথে বের হয়ে আসবে মেধাবী ডাক্তার ও নার্স। ফলে ভোগান্তি ছাড়াই সহজেই স্বাস্থ্য সেবা নিতে পারবে সাধারন রোগীরা। শুধু মেডিকেল কলেজ হাসপাতাল নয় ২৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করায় জেলার মানুষ ব্যাপক সুবিধা পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে গোপালগঞ্জবাসী।

    জানাগেছে, ২০১২ সালে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় ৩৬ একর জমির উপর ৬৬৮ কোটি ৮২ লাখ ৭৯ হাজার টাকায় স্থাপত্যশৈলী দিয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন ৫০০-শয্যাবিশিষ্ট শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ, ও নার্সিং কলেজ। প্রতিষ্ঠার দীর্ঘ ১১ বছর পর আজ মঙ্গলবার সকাল ১০টায় গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহুল কাঙ্খিত এ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতাল থাকলেও কাঙ্খিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হতে হতো জেলাবাসীর। সেই সাথে রয়েছে অপরিচ্ছন্ন পরিবেশ ও চিকিৎসক সংকট। ফলে চিবিসা সেবা না পেয়ে মুমূর্ষ রোগীদের ঢাকা-খুলনা-ফরিদপুর-রবিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হতো। সেখানে শেখ সারেয়া খাতুন মেডিকেল কলেজের উদ্বোধন হওয়ায় সহজেই এ হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা নিতে পারেন রোগীরা। এ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা নেয়ার পাশাপশি কমে অাসবে রোগী মত্যুর হার। এমনিক মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ থেকে বের হয়ে আসবে মেধাবী চিকিৎসক ও নার্স। এতে জেলার স্বাস্থ্য সেবায় আমুল পরিবর্তন আসবে। ফলে সহজেই গোপালগঞ্জসহ আশপাশের জেলার মানুষেরা স্বাস্থ্য সেবা নিতে পারবেন, কমে আসবে ভোগান্তি।

    এ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে মেডিসিন, পিড্রিয়াটিক, দন্ত, ইএনটি, শিশুসহ বিভিন্ন বিভাগ। রয়েছে ১০ তলা হাসপাতাল ভবন, ৬ তলাবিশিষ্ট একাডেমিক ভবন, দুটি হোস্টেল ভবনসহ ৫২টি ভবন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল কলেজে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক মানের ১৬ অপারেশন থিয়েটার, ১৪টি আইসিউ, ৭২টি কেবিনসহ উন্নমানের স্বাস্থ্য সেবার সকল যন্ত্রপাতি।

    এছাড়া উদ্বোধনকৃত প্রকল্পের মধ্যে আরও রয়েছে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কোটালীপাড়ার চৈতারবাড়ী কমিউনিটি ক্লিনিক, জেলা সমাজসেবা কমপ্লেক্স, ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ, কোটালীপাড়ার রামশীল কলেজের চারতলা একাডেমিক ভবন, কাজী মন্টু কলেজের চারতলা একাডেমিক ভবন, নেছারউদ্দিন তালুকদার স্কুল অ্যান্ড কলেজের চারতলা একাডেমিক ভবন, রামশীল কলেজের পাঁচতলা ছাত্র হোস্টেল, রাধাগঞ্জ দাখিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন, কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদরাসা চারতলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের চারতলা একাডেমিক ভবন, খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের চারতলা একাডেমিক ভবন, বালাডাঙ্গা এস এম মুসা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, গিমাডাঙ্গা নেছারিয়া ফাজিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন, মুকসুদপুরে ফারুক খান উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, গোপালগঞ্জ সদর উপজেলার পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমির চারতলা একাডেমিক ভবন, হাজি খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, শহীদ গোলদার উচ্চ বালিকা বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, সালেহা কামিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস ও শিশু দিবাযত্ন কেন্দ্র।

    গোপালগঞ্জ শহরতলী নবীববাগ এলাকা রবিন শেখ বলেন, এ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করায় আমরা এখন উন্নত স্বাস্থ্যসেবা পাবো। রোগীদের নিয়ে ঢাকা-খুলনা ছুটতে হবে না। অনেক মুমুর্ষ রোগীদের ঢাকা নিয়ে যাবার পথেই মারা যেতেন। ফলে এখন আর কোন রোগী মারা যাবেন না।

    একই এলাকার সোহেল সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এই মেডিকেল কলেজ হাসপাতাল তৈরী হয়েছে। এখান থেকে রোগীরা স্বাস্থ্য সেবা পাবেন। এছাড়া আরো ২৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন। ফলে এ জেলার মানুষেরা উন্নতসেবা পাবে। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

    শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান তাজিম বলেন, আমাদের অনেক ইচ্ছা ছিল দ্রুত এ মেডিকেল কলেজটি উদ্বোধন হবে। সেই ইচ্ছা পূরণ হলো। এতে আমরা শিক্ষার্থীরা খু্বই আনন্দিত। আমরা গর্বিত এমন একটি সুন্দর কলেজে পড়তে পারছি।

    গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা: অসিত কুমার মল্লিক বলেন, বহিবিশ্বে যে ধরনের হাসপাতাল তৈরী হয় সেই ধরনের স্বাস্থ্যসেবা নিয়ে এই হাসপাতালটি তৈরী করা হয়েছে। এই হাসপাতাল থেকে গোপালগঞ্জসহ আশপাশের জেলার রোগীরা উন্নত স্বাস্থ্যসেবা নিতে পারবেন। তবে এখানে চিকৎসক সংকট রয়েছে। আশা করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক সংকট দূর করতে পয্যাপ্ত চিকিৎসক নিয়োগ দিবেন।

    গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কেএম হাসানুজ্জামান বলেন, গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় ৩৬ একর জমির উপর ৬৬৮ কোটি ৮২ লাখ ৭৯ হাজার টাকায় স্থাপত্যশৈলী দিয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন ৫০০-শয্যাবিশিষ্ট শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ, ও নার্সিং কলেজ। এ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে মেডিসিন, পিড্রিয়াটিক, দন্ত, ইএনটি, শিশুসজ বিভিন্ন বিভাগ। রয়েছে ১০ তলা হাসপাতাল ভবন, ৬ তলাবিশিষ্ট একাডেমিক ভবন, দুটি হোস্টেল ভবনসহ ৫২টি ভবন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল কলেজে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক মানের ১৬ অপারেশন থিয়েটার, ১৪টি আইসিউ, ৭২টি কেবিনসহ উন্নমানের স্বাস্থ্য সেবার সকল যন্ত্রপাতি।

    গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মোহাম্মদ জাকির হোসেন বলেন, ২০১২ সালে থেকে সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইতিমধ্যে ৬৫জন করে ৭টি ব্যাজের মাধ্যমে ৫ শতাধিক ডাক্তার বের হয়েছে। আগামী বছর থেকে প্রতি ব্যাচে আরো ৬৫ জন করে মোট ১২৫ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পারে। এছাড়া নার্সিং কলেজে থেকে মেধাবী নার্স বের হয়ে আসবে। এতে গোপালগঞ্জ নয় সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে।

    গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ডা: মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, এ হাসপাতালে রয়েছে ৫০০ শয্যা। গোপালগঞ্জের ৯ লক্ষ মানুষসহ আশপাশের ৮টি জেলাসহ মোট ৩৯ লক্ষ মানুষ এখান থেকে স্বাস্থ্য সেবা পাবেন। এখান থেকে মেধাবী ভাল চিকিৎসক ও নার্স বের হয়ে আসার পাশাপাশি সাধারন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে মনে করেন এই পরিচালক। #

  • বাগেরহাটের ফকিরহাটে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    বাগেরহাটের ফকিরহাটে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    এস এম সাইফুল ইসলাম কবির:
    বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন (সুত্রোক্ত ডিও পত্রের আলোকে বরাদ্ধপ্রাপ্ত) এর পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এদিন মোট ১৬জন নারীকে এই সেলাই মেশিন দেয়া হয়েছে।
    উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এসব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: হুসাইন শওকত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
    এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। #

  • জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর জুলকারনাইন সংবর্ধিত

    জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর জুলকারনাইন সংবর্ধিত

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    পটিয়া উপজেলার হাইদগাঁও মধ্যম পাড়ার উদ্যােগে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে গত ১৩ নবেম্বর এলাকার অসহায় ১০০ জনকে শীতবস্ত্র বিতরন করা হয়।
    শ্যামা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবলু দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন।
    উপ সহকারি কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি শিক্ষক এটিএম তোহা, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মোঃ মোরশেদ, পটিয়া উপজেলা যুবলীগ নেতা ইউসুফ খাঁন, মহিউদ্দিন সুমন, শাহজাহান কিবরিয়া রাশেদ, রাশেদ খাঁন, যুবলীগ নেতা এয়াকুব মামুন, পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ইরফান, অর্থ সম্পাদক সালাউদ্দিন রাব্বি, আতিকুর রহমান, শ্যামা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক প্রান্ত চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীমান্ত চৌধুরী৷
    আলোচনা সভা শেষে শ্যামা পূজা উপলক্ষে এলাকার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
    অসম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আহবান জানান।

  • রাজধানী ঢাকার খিলগাঁও থেকে চাঞ্চল্যকর সাবেক সেনা হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৮

    রাজধানী ঢাকার খিলগাঁও থেকে চাঞ্চল্যকর সাবেক সেনা হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৮

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় যৌথ অভিযাচন চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য মো: রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীসহ ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

    আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে র‌্যাব-৬ সদর কোম্পানী ভাটিয়াপাড়া ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেলের নেতৃত্বে র‌্যাব-৬ সদর কোম্পানী ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‌্যাব-৩ ঢাকা মহানগরীর খিলগাঁও থেকে এদের গ্রেফতার করে।

    মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাব-৬ সদর কোম্পানী ভাটিয়াপাড়া ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল নিশ্চিত করেছে র‌্যাব-৬।

    গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের মৃত হাসেন মোল্যা ছেলে মো: কেরামত মোল্যা (৬০), মৃত হাসেন মোল্যার ছেলে মো: নুরু মোল্যা ওরফে নূর ইসলাম (৫৫), টোনা মোল্যার ছেলে মো: অলিয়ার মোল্যা (৫০), মো: কেরামত মোল্যার ছেলে মো: আবুল হাসান মোল্যা (৩০), সাহেব মোল্যার ছেলে মো: সাফি মোল্যা (৪০) ও মো: চাঁন মিয়া মোল্যা, মৃত পাঁচু মিয়ার ছেলে মো: হালিম মিয়া (৫০) এবং মৃত ওয়াদুদ মোল্যার ছেলে মো: সোহেল মোল্যা (৪২)।

    র‌্যাব জানিয়েছে, গত ৩০ অক্টোবর (সোমবার) অধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনা সদস্য মো: রফিকুল ইসলামকে (৫৫) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ওই দিনই ৩০ অক্টোবর ৭৮ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩১)। এরপর থেকে আসামীরা পলাতক ছিল।

    পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি জানতে পারে এজাহারনামীয় পলাতক ৮ আসামী ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে খিলগাঁও থানাধীন আনসার অফিসের সামনের এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতরা করা হয়।

    র‌্যাব আরো জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। #

  • উপকূল দিবসের দাবীতে সমাবেশ

    উপকূল দিবসের দাবীতে সমাবেশ

    খাইরুল ইসলাম মুন্না

    ১২ই নভেম্বর উপকূল দিবসের দাবীতে কীর্তনখোলা নদীর পাড়ে সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি করেছে দক্ষিণাঞ্চলের যুব সংগঠনের জোট বরিশাল যুব সংগঠন সমন্বয় পরিষদ। 

    আয়োজনে সংহতি জানায় বরিশালের শ্রেষ্ঠ যুব সংগঠন শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যুব সংগঠন বি পজিটিভ, প্রজ্ঞা ফাউন্ডেশন, ডিপেন্ডেবল ইয়ুথ সোসাইটি, বেঙ্গল ইয়ূথ ফাউন্ডেশন, পটুয়াখালীর বড়বাইশদি গ্রাম উন্নয়ন সংস্থা ও বরগুনার গ্রীন পিস সোসাইটি। 

    মনপুরার ১৯৭০ এর ভয়াবহ মৃত্যুর মিছিলকে স্মরণীয় করতে উপকূল দিবস ঘোষণা সহ দেশের বর্তমান উপকূলীয় জনগোষ্ঠীর দূর্দশা লাঘব করে তাদের জীবন মান উন্নয়নে উপকূল বিষয়ক মন্ত্রনালয় তৈরির দাবীও জানায় বক্তারা। 

    আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের জাতীয় যুব কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় প্রতিনিধি কিশোর চন্দ্র বালা মূল আলোচক হিসেবে দক্ষিণাচলের নদী ও সমুদ্র তীরবর্তী জনজীবনের নানান দুঃখ ও প্রত্যাশার কথা তুলে ধরে স্থায়ী বেড়িবাদ নির্মানে সরকারের সুদৃষ্টি আহবান করেন।

    সমাবেশে নারী সংগঠক শান্তা ইসলাম, শালিণ্য কর্মী জিসান হাওলাদার, স্থানীয় যুব নাদিয়া ও অনু আক্তার বক্তব্য রাখেন।

  • “হুইল চেয়ারে করে নিজেই বিদ্যালয়ে আসতে পারবো”

    “হুইল চেয়ারে করে নিজেই বিদ্যালয়ে আসতে পারবো”

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঘোপেরডাঙ্গা গ্রামের দিনমজুর জিকরুল খানের ছেলে ও ঘোপেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী আজমাইন খান। ছোট বেলাই থেকে হাঁটতে পারে সে। মা কাজ ফেলে প্রতিদিন কোলে করে বিদ্যালয়ে নিয়ে আসতো। আর ক্লাস শেষে আবার কোলে করে বাড়ি নিয়ে যেতো। কিন্তু এখন মাকে কষ্ট করে বিদ্যালয়ে নিয়ে আসতে হবে না। হুইল চেয়ারে করে নিজেই বিদ্যালয়ে আসতে পারবে সে।

    হুইল চেয়ার পেয়ে আনন্দিত হয়ে কথাগুলো বলছিলেন টুঙ্গিপাড়া উপজেলার ঘোপেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী আজমাইন খান। শুধু আজমাইন নয় ওই উপজেলার আরও চার বিদ্যালয়ের চার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি প্রকল্পের আওতায় হুইল চেয়ার পেয়ে খুবই খুশি।

    আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি প্রকল্পের আওতায় উপজেলার কেরাইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চার প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার উপহার দেন গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার।

    এসময় গোপালগঞ্জ জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যারতন বিশ্বাস, জীবনকৃষ্ণ চৌকিদার, মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

    প্রতিবন্ধি আজমাইনের পিতা জিকরুল খান বলেন, আমার ছেলেটি হাঁটতে না পারায় প্রতিদিন সকালে কোন রকমে রান্না করে ছেলেকে নিয়ে বিদ্যালয়ে আসে আমার স্ত্রী। ক্লাস শেষ করে আবার ছেলেকে বাড়ি নিয়ে আসে। দুই ব্যাংক থেকে মোট ১ লক্ষ টাকা কৃষিঋণ নিয়ে ছেলেকে চিকিৎসা করিয়েছি। ছেলের চিকিৎসার পরে একটা হুইল চেয়ার কিনে দেয়ার সামর্থ্য আমার ছিলো না। সরকার থেকে একটা হুইল চেয়ার দেয়ায় অনেক উপকার হয়েছে।

    গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী খুবই মেধা সম্পন্ন। কিন্তু দারিদ্রতাসহ শারীরিক প্রতিবন্ধকতার কারনে তারা বিদ্যালয়ের গন্ডি পার হতে পারে না। আর একটা হুইল চেয়ারের জন্য কোন প্রতিবন্ধী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয় তাই তাদের হুইল চেয়ার উপহার দেয়া হয়েছে। এখন তারা কারো সহযোগিতা ছাড়াই বিদ্যালয়ে এসে সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। #

  • তারাকান্দায় মিড ডে মিল উদ্বোধনে শিক্ষার্থীদের সাথে খাবার খেলেন ডিসি-ইউএনও

    তারাকান্দায় মিড ডে মিল উদ্বোধনে শিক্ষার্থীদের সাথে খাবার খেলেন ডিসি-ইউএনও

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তিলাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে খাবার খেয়েছেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার তিলাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করার পরপরই শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেয়েছেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। আরও ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, শিক্ষা অফিসার জিবন আরা বেগম।

    এসময় জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন,শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় শিশুদের স্কুলমুখী করতে সরকারের প্রাথমিক শিক্ষা অধিদফতরের পর মাধ্যমিক শিক্ষা অধিদফতর মিড-ডে মিল চালু করেছে। এরই অংশ হিসেবে তারাকান্দা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালু করা হয়েছে।

    জেলা প্রশাসক এসময় আরো বলেন, আমাদের সন্তানদের পুষ্টি ও শিক্ষার বিষয়ে নজর দিতে হবে। তারা মেধা বিকাশের সুযোগ পেলেই দেশকে ঠিকভাবে এগিয়ে নিতে পারবো। শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে পুষ্টির যেন অভাব না হয়। তারা যেন সারাদিন বিদ্যালয়ে অভুক্ত না থাকে, সেই চিন্তা থেকে মিড ডে মিল চালু করা হয়েছে।

    তিনি বলেন, এখনো যেসব বিদ্যালয় বাকি আছে, অচিরেই সেগুলোতেও মিড ডে মিল শুরু হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবার বড় ভূমিকা রয়েছে।

    এই কার্যক্রম চালু করায় জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া, প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল স্বচ্ছতার সঙ্গে পালনের নির্দেশনা দেন তিনি। তিনি প্রত্যেকটি বিদ্যালয়ে সততা স্টোর চালু নিশ্চিত করার জন্য আহবান জানান।

    এর আগে তিনি তারাকান্দা উপজেলার তিলাটিয়া ও মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমএমসি কমিটির সভায় অংশগ্রহণ করেন।

    তিলাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচির অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার জীবন নাহার,এসএমসি কমিটির সভাপতিসহ অভিভাবকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

  • ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাতাভোগীদের সাথে এমপি শহীদুজ্জামান সরকারের মত বিনিময়

    ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাতাভোগীদের সাথে এমপি শহীদুজ্জামান সরকারের মত বিনিময়

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
    নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর জনকল্যাণমুলক কর্মসূচির উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার হরিতকীডাঙ্গা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ মাস্টারের ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি শহীদুজ্জামান সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সম্পাদক মশিউর রহমান, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, কৃষকলীগের সভাপতি দেওয়ান জাহিদ হাসান, পৌর প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সরকারি এম এম কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ, অনুষ্ঠানে প্রায় ৪ হাজার সুবিধাভোগী ও দলীয় কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।