Blog

  • টেকনাফে ভ্রাম্যমাণ আদালতের অ*ভিযানে প্রায়  ৪৩ হাজার  টাকা জরিমানা

    টেকনাফে ভ্রাম্যমাণ আদালতের অ*ভিযানে প্রায় ৪৩ হাজার টাকা জরিমানা

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করা আদায় হয়েছে।
    টেকনাফ মডেল থানার পুলিশ ও র‌্যাব-১৫ এর যৌথ টিমের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহান, টেকনাফ মডেল থানার এসআই মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

    অনুমতি ছাড়া অতিরিক্ত মূল্যে ভেজাল সার বিক্রি করায় বাবুল কৃষি ঘরকে ৪০ হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া অবৈধভাবে দোকান চালিয়ে দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

    টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী জানান, আইন শৃঙ্খলা কমিটির সভার আলোচনায় সিদ্ধান্তের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

  • লিটন হ*ত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    লিটন হ*ত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    চার দিন পার হলেও মহেশপুরের কৃষক লিটন হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে স্বজনদের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এদিকে লিটন হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকালে মহেশপুর উপজেলার শ্রীরামপুর বাজারে এ কর্মসূচী পালিত হয়। কর্মসুচিতে নিহতের স্বজন ও এলাকাবাসী ছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে জনপ্রতিনিসহ স্থানীয়রা অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে নিহতের পিতা আজিজুল ইসলাম ও চাচাতো ভাই মজনু বক্তব্য রাখেন। তারা কৃষক লিটনকে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্রীরামপুর বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। স্বজনরা জানান, গত ১০ নভেম্বর ক্ষেত তছরূপ করাকে কেন্দ্র করে লিটনকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিবেশি মালেক ও তার পরিবারের লোকজন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। লিটনের চাচাতো ভাই মজনু বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও আসামিদের এখনো আটক করতে পারিনি পুলিশ।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের নগরবাথান বাজারে ট্রাকের ধাক্কায় রাসেল ফেরদৌস নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ফেরদৌস শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার নয়মাইল বাজার থেকে একটি গরু বোঝাই ট্রাক নগরবাথান বাজারে পৌঁছলে ট্রাকের পিছনের একটি চাকা খুলে যায়। এ সময় ট্রাকের চাকা খুলে মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে রাস্তার উপর পড়েন। এ সময় রাসেল ঘটনাস্থলেই নিহত হন। আহত দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন ঘটনার সত্যতা শিকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • ২০ বছর ধরে একই ষ্টেশনে কি মধু আছে হরিণাকুন্ডুতে

    ২০ বছর ধরে একই ষ্টেশনে কি মধু আছে হরিণাকুন্ডুতে

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে জাল সনদ সরবরাহকারী চক্রের সন্ধান মিলেছে। এই চক্রের প্রধান হচ্ছে হরিণাকুন্ডু মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মুকুল মিয়া। মুকুল মিয়ার সরবরাহকৃত জাল সনদে হরিণাকুন্ডু ও ঝিনাইদহ এলাকার বহু শিক্ষক কর্মচারী অবৈধ ভাবে চাকরী করে যাচ্ছেন। আবার অনেকে ধরা পড়ে চাকরী ঝুকির মধ্যে পড়েছে। এমন একজন শিক্ষক আরজান আলী। তিনি জোড়াদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। সম্প্রতি তার জাল বিএড সনদ ধরা পড়ার অফিস সহকারী মুকুল মিয়ার নাম ফাঁস হয়ে পড়েছে। জোড়াদহ স্কুলের প্রধান শিক্ষক জমির উদ্দীন জানান, সহকারী প্রধান শিক্ষক আরজান আলী ১৩ বছর বিএড জাল সনদ ধরা পড়ার পর ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্তের উদ্যোগ নেন। তদন্তের অংশ হিসেবে আরজান আলীর রয়েল ইউনিভার্সিটির বিএড সনদ যাচাই বাছাই করার জন্য মাউশিতে চিঠি পাঠানো হলে গত অক্টোবর মাসে আরজান আলীর রয়েল ইউনিভার্সিটির বিএড সনদ বলে জানানো হয়। এদিকে এ ঘটনায় শিক্ষক আরজান আলীকে শোকজ করা হলে তিনি স্কুল পরিচালনা কমিটির কাছে আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য দিন। আর সেখানেই জাল সনদ সরবরাহকারী হিসেবে হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মুকুল মিয়ার নাম উঠে আসে। মুকুল মিয়া দুইজন সাক্ষির উপস্থিতিতে আরজান আলীর কাছ থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে জাল বিএড সনদ সরবরাহ করেন। এদিকে হরিনাকুন্ডু উপজেলার পার ফলসী দাখিল মাদ্রাসার শিক্ষক নিয়োগ ও শিক্ষকের জাল সার্টিফিকেট সরবরাহকারী হিসেবেও মুকুলের নাম আলোচিন হচ্ছে। অভিযোগ উঠেছে মুকুল মিয়া ২০ বছর ধরে হরিণাকুন্ডুতে চাকরী করছেন। তার বাড়ি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলায় হলেও এখানে কি মধু আছে তা নিয়ে শিক্ষকরা প্রশ্ন তুলেছেন। ২০১৭ সালে মুকুলের দুর্নীতি নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হলে তাকে নড়াইলের লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বদলি করা হয়। কিন্তু ৬ মাসের মাথায় তিনি আবারো হরিণাকুন্ডুতে বদলী হন। জাল সনদ সরবরাহের বিষয়ে মুকুল মিয়া বলেন, এসব বিষয়ে আমার কিছুই জানা নেই। আমি কোন জাল সনদ কাউকে দিই না। সবই মিথ্যা অপপ্রচার। মকুল ২০ বছর ধরে হরিণাকুন্ডু শিক্ষা অফিসে চাকরী করার বিষয়ে বলেন, “হরিণাকুন্ডুর মায়ায় আমি এখান থেকে বদলী হতে পারি না”। হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর বারী বলেন, আমি আসার পর থেকেই তার বিরুদ্ধে অনেক অভিযোগ জানতে পেরে শক্ত হাতে দমন করেছি। জাল সনদের কথা নতুন করে জানলাম। তবে লিখিত কোন অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • বিরামপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    বিরামপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নিমার্ণ ও আর্থ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

    আয়োজিত অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, সাব-রেজিস্ট্রার (অ.দা:) মনসুর আলী, ওসি সুব্রত কুমার সরকার, দলীল লেখক সমিতির সম্পাদক মশফিকুর রহমান, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী প্রকল্পগুলো হচ্ছে, বিরামপুর সাব রেজিস্ট্রি অফিস ভবণ, হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিয়ার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিরামপুর রেল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • নেছারাবাদে ইউপি সদস্যকে মা*রধরের অভিযোগ

    নেছারাবাদে ইউপি সদস্যকে মা*রধরের অভিযোগ

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি//

    নেছারাবাদে উপজেলায় জলাবাড়ী ইউনিয়নে মো: খলিলুর রহমান নামে এক ঠিকাদারের ইন্ধনে তার ছেলে রোজিন এর নেতৃত্বে রনি, রাকিব,রাব্বি মো: সেলিম হোসেন নামে ইউপি সদস্যকে পিটানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যার পরে শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেলিম হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ইউপি সদস্য সেলিম হোসেন জলাবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। মারধরে আঘাতপ্রাপ্ত সেলিম হোসেন এ রিপোর্ট লেখা পূর্বপর্যন্ত নেছারাবাদ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

    ইউপি সদস্য সেলিমের অভিযোগ, তিনি সোমবার সন্ধ্যার পরে বাজারের নিজ কার্যালয়ে বসা ছিলেন। এসময় রোজিন এর নেতৃত্বে রনি, রাকিব,রাব্বি এসে অতর্কিতভাবে তার উপর ঝাপিয়ে পড়ে মারতে থাকে। একপর্যায়ে তাকে কার্যালয় থেকে টেনে হিচড়ে বের করে রাস্তায় বসে বেদম মারধর করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করেন। সেলিমের অভিযোগ আক্রমনকারিরা সবাই খলিলুর রহমানের পালিত সন্ত্রাসী। তবে কি কারনে তাকে মারধর করা হয়েছে তা জানেননা ইউপি সদস্য সেলিম।

    অভিযুক্ত খলিলুর রহমান বলেন,আমি ঘটনা স্থলে ছিলাম না। পিরোজপুর জেলা পরিষদ থেকে গ্রামের প্লেন মসজিদের উন্নয়নের জন্য পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ আসছিল। সেই টাকা মেম্বরের কাছে ছিলো চাইতে গেলে সেলিম মেম্বার টালবাহানা করছিলো। একপর্যায়ে ওই টাকা থেকে ত্রিশ হাজার টাকা মসজিদে দিয়েছে। বাকি টাকা কোনভাবে দিতে রাজি হয়নি। তারই ধারাবাহিকতায় এলাকার লোকজন মসজিদের পাওনা টাকা সেলিমের কাছে চাইতে গিয়েছিল। এতে একটু হাতাহাতি হয়েছে। তবে সেলিমের অভিযোগ মিথ্যা।

    নেছরাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় ইউপি সদস্য সেলিম হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ,পিরোজপুর

  • নড়াইলের চাঁচুড়ি বাজার এলাকার খালপাড়ের অ*বৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

    নড়াইলের চাঁচুড়ি বাজার এলাকার খালপাড়ের অ*বৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজার এলাকার খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
    মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। যার নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের উত্তর পাশে ৩০ নম্বর কৃষ্ণপুর মৌজায় ১ নম্বর খাস খতিয়ানের ৩ হাজার ৪৩৭ দাগের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থায়ী-অস্থায়ী দোকান, রাইসমিল এবং এনজিও প্রতিষ্ঠান নির্মাণ করা হয়। এ অভিযানে ১০ জনের মালিকানায় ১৪টি স্থাপনার বিভিন্ন অংশ ভাঙা পড়েছে।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, অবৈধ দখলদারদের বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। এ কারণে খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

    উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ ছাড়াও আনসার সদস্য, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সড়ক ও জনপথ বিভাগ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কাজে সহযোগিতা করেন।

  • পানছড়িতে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবার  পেল জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর

    পানছড়িতে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবার পেল জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    মুজিববর্ষে “ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না ” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে এবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৫ম পর্যায়ের ( ১ম) ধাপে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ নবেম্বর ) সকাল ১০টার সময় গণভবন প্রান্ত থেকে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সারাদেশব্যাপী অনুষ্ঠিতব্য গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পানছড়ি উপজেলায় বরাদ্দ পাওয়া ৫ম পর্যায়ের ( ১ম) ধাপে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। উদ্বোধন এবং সনদ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

    এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,
    উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) আহমেদ হাছান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনুতোষ চাকমা,,বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপকারভোগীগণ,সাংবাদিক সহ প্রমুখ।

    আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে উপকারভোগীগণ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানান।

  • লেখক মনদীপ ঘরাই এর উদ্যোগে পুরাতন বই দিলে মিলছে গাছের চারা

    লেখক মনদীপ ঘরাই এর উদ্যোগে পুরাতন বই দিলে মিলছে গাছের চারা

    বি এম মনির হোসেনঃ-

    পুরাতন বইয়ের বিনিময়ে মিলছে গাছ বরিশাল: জেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে চলছে সাতদিনব্যাপী বিভাগীয় বইমেলা। বুধবার (০৮ নভেম্বর) বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করা বইমেলা এরইমধ্যে বইপ্রেমীদের পদচারণায় জমে উঠেছে। আর বইমেলাকে ঘিরে আয়োজনেরও শেষ নেই। যেমন- ‘পুরাতন বই দিন, সবুজ গাছে বদলে নিন’ এই স্লোগানে পাতা বিনিময়ের এক ব্যতিক্রমী আয়োজন টি বাস্তবায়নে কাজ করছে বিডি ক্লিন – বরিশাল টিমের টগবগ তরুণ তরুণীরা। তাদের প্যাভিলিয়নে পুরাতন বই দিলেই মিলছে পরিবেশ বন্ধু গাছ। যেখানে একটি পুরাতন বই দিয়ে মিলছে তিনটি গাছ।
    জানা গেছে, বিভাগীয় বই মেলায় সরকারি দপ্তরের ১৯টি প্রতিষ্ঠানসহ দেশের স্বনামধন্য ৩৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তবে এরমধ্যে ব্যতিক্রমী আয়োজন করেছে বরিশাল বিডি ক্লিন টিম। তারা পুরাতন বই নিয়ে দিচ্ছ পরিবেশ বান্ধব বই। তাদের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আগত দর্শনার্থীরা। বই মেলায় আগত দর্শনার্থী সাথী জানান, বই দিয়ে গাছ বিনিময়ের আয়োজনটা দারুণ লেগেছে। এছাড়া তাদের চারিদিকে ব্যানারে লেখা স্লোগানগুলো মনোমুগ্ধকর হয়েছে। তার মধ্যে, ‘দিলে বই মিলবে গাছ, সুস্থভাবে নেব শ্বাস, ফেললে ময়লা যত্রতত্র সবার হবে জীবন নাশ’, ‘পুরাতন বইয়ের পাতা হোক একটি গাছের পাতা’; এমন স্লোগানগুলো যিনি বুঝতে পারবেন, তিনি ভেতর থেকেই পরিবর্তন হয়ে যাবেন। বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, এখান যেকোনো ধরনের বই দিয়ে সবাই গাছ নিতে পারবেন। তবে শিশুদের পড়ার উপযোগী বই হলে বেশি ভালো হয়। আর এখান থেকে পাওয়া প্রতিটি বই যাবে ছিন্নমূল শিশুদের মধ্যে।তিনি আরও বলেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাইয়ের উদ্যোগে এমন আয়োজন করা সম্ভব হয়েছে। তার উদ্যোগেই এমন একটি আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বিডি ক্লিন টিমের পক্ষে।এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই বলেন, আমাদের মূল মন্ত্র হচ্ছে পাতা-বিনিময়, কারণ বইয়েরও পাতা আছে, গাছেরও পাতা আছে। তাই পাতা বিনিময়ের এই আয়োজন করা হয়েছে। তাছাড়া গাছ সবসময় আমাদের পরিবেশের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পুরাতন বই নিয়ে পরিবেশবান্ধব গাছ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এখান থেকে পাওয়া প্রতিটি বই পৌঁছে দেওয়া হবে সব ছিন্নমূল শিশুদের হাতে। যাতে তাদের মধ্যেও শিক্ষার আলো পৌঁছে দেওয়া যায়। এছাড়া পুরাতন বই নিয়ে গাছ বিতরণের এই আয়োজন আগামীতেও চালু থাকবে বলে জানান এ কর্মকর্তা।এছাড়া বইমেলায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে প্রদর্শনী ও বই পড়ার আয়োজন করা হয়েছে। যেখানে বাংলাদেশের প্রথম হাতে লেখা সংবিধানসহ বিভিন্ন দুর্লভ বইয়ের দেখা মিলবে। বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতা এ মেলা চলে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দিন আয়ুব জানান, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আওতাধীন ৪৭টি প্রকাশনী সংস্থা বইমেলায় অংশ নিয়েছে। তারাও চান নিয়মিত প্রতিটি বিভাগে বইমেলার আয়োজন হোক।

  • তারাকান্দায় বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

    তারাকান্দায় বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি” জেলা প্রশাসক মোস্তাফজার রহমানের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষে জাতির পিতার জীবনী নিয়ে তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর প্রতিযোগিতায় ১৪ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উক্ত কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে খাতা ও পেন্সিল বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। জেলা প্রশাসকের হাত থেকে
    খাতা ও পেন্সিল পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা মূখর পরিবেশ বিরাজ করে।

    তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে
    বিসকা ইউনিয়নের মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে মেছেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে এই সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বঙ্গবন্ধুর আত্মজীবনী, বই থেকে জাতির পিতাকে নিয়ে সাধারণ জ্ঞানের প্রশ্নের উপস্থাপনায় আনন্দের সাথে উচছসিত হয়ে উত্তর দেন শিক্ষার্থীরা। টানা প্রায় ঘন্টা ব্যাপী এই কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন প্রশ্নে বিজয়ী ১৪ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হাতে তুলে দেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।

    এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, শিক্ষা অফিসার জিবন আরা বেগম, ইউপি চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল, সহকারী শিক্ষা অফিসারগণ, এসএমসি কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।