Blog

  • সুজানগরের নাজিরগঞ্জ ফেরিঘাটসহ বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম উদ্বোধন

    সুজানগরের নাজিরগঞ্জ ফেরিঘাটসহ বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম উদ্বোধন

    এম এ আলিম রিপন ঃ দেশব্যাপী বিভিন্ন অবকাঠমো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ফেরীঘাটসহ বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এ সসব প্রকল্প ও কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট,উদয়পুর উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস, ৩২ নং উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোনকোলা রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বোনকোলা রেজিঃ বিদ্যালয়,বিন্নাডাঙ্গী বিদ্যালয়, হাটখালী চরপাড়া বিদ্যালয়,হোগলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খলিলপুর বিদ্যালয়, মালিফা বিদ্যালয়,মানিকহাট বিদ্যালয় ও রাণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১০টি বিদ্যালয়ের নতুন ভবনসহ বিভিন্ন প্রকল্প/ কার্যক্রম। উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় নাজিরগঞ্জ ফেরীঘাট চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, বিআইডব্লিউটিএ এর যুগ্ন পরিচালক আজগর আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বিআইডব্লিউটিএ এর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, বন্দর ও পরিবহন কর্মকর্তা সাজ্জাদুর রহমান । পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের স ালনায় অনুষ্ঠানে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান খান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, দৈনিক সিনসা সম্পাদক এস, এম মাহবুব আলম, নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, আ.লীগ নেতা মন্টু হাজারী,উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, আ.লীগ নেতা কুতুব, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রাজু সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি।

  • পাইকগাছায় মেয়াদোউত্তীর্ন মাল বিক্রয় ও ক্রেতাদের ঠকানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতে জ*রিমানা

    পাইকগাছায় মেয়াদোউত্তীর্ন মাল বিক্রয় ও ক্রেতাদের ঠকানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতে জ*রিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার লতায় মেয়াদোত্তীর্ন মাল বিক্রয় ও ক্রেতাদের ঠকানোর অভিযোগে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লতা ইউনিয়নের কাঠামারী বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। এসময়ে ব্যবসায়ী আনন্দ মোহন মন্ডলকে মেয়াদোত্তীর্ণ মাল বিক্রয় ও ক্রেতাদের ঠকানোর অপরাধে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। পরবর্তীতে ডেট অভার মাল বিক্রিয় না করার জন্য বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, আনসার সহ সঙ্গীয় ফোর্স।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পানছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে  ফাটল,ঝুঁ*কিতে শিক্ষার্থীরা

    পানছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে ফাটল,ঝুঁ*কিতে শিক্ষার্থীরা

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসভবন সহ ক্লাস ভবনে ফাটল,ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা।

    সরোজমিনে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে মারাত্মক ফাটল। কিন্তু এরমধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ভবনের ছাদ থেকে ঝরে চুন-সুড়কি,পুরাতন সিলিং, কাঁচ বিহীন জানালাসহ রয়েছে শিক্ষার্থীদের ওয়াশরুমের সংকট।

    বিদ্যালয়টি হ‌ওয়ার প্রায় ২৫ বছর পাড় করলেও এখানে এখনো নতুন ভবন নির্মাণ হয়নি।কিন্তু বর্তমানে নানা সমস্যায় জর্জরিত হয়ে বেহাল অবস্থায় আছে ভবনটি এরমধ্যেই চলছে পাঠদান।

    সরেজমিনে গিয়ে আরও দেখা যায়, ভবনের প্লাস্টার বিভিন্ন জায়গা থেকে উঠে গেছে।ভিম গুলোর ফাটল থেকে রড় বেড়িয়ে এসেছে।

    স্কুলের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন,দীর্ঘদিনের পুরাতন ভবন,যার বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। যেকোন সময় বড় দূর্ঘটনা ঘটে যেতে পারে। তাছাড়া ক্লাসরুম ও ওয়াশরুমের অবস্থা পরিবেশবান্ধব নয়। যা শিক্ষার্থীদের জন্য অস্বাস্থ্যকর এবং ব্যবহারের অনুপযোগী।এই ভবন থেকে শুরু করে আমাদের ক্লাস রুমের সংস্কার দরকার। শিক্ষার্থীদের টয়লেটগুলো গন্ধ ছড়িয়ে যায় ক্লাস রুমে। ভবনটি সংস্কারের জোড়ালো দাবি জানাচ্ছি।

    দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনটির পুনর্নির্মাণ অথবা সংস্কার করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান এলাকার অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

  • জনবল সংকটে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

    জনবল সংকটে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

    ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।।

    জনবল সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা। বর্তমানে ৫০ শয্যা হাসপাতালের ১৯০ জনবলের বিপরীতে শূন্য রয়েছে ৯০টি পদ। এর মধ্যে বেশ কয়েকজন চিকিৎসক কাজ করেন অন্য জায়গায়। প্যাথলজি বিভাগ চালু থাকলেও নেই কোন টেকনিশিয়ান, এক্স-রে মেশিন নষ্ট, আল্ট্রাসনোগ্রাম কখনো করা হয়, কখনো করা হয় না। পরিচ্ছন্নকর্মী না থাকায় অপরিচ্ছন্ন এবং বাথরুমের দূর্গন্ধময় পরিবেশের মধ্যে সেবা নেন সাধারণ রোগীরা। জনবল সংকটের কথা স্বীকার করে উন্নত সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
    উল্লেখ্য, জেলার সুন্দরবন সংলগ্ন গুরুত্বপূর্ণ উপকূলীয় এ উপজেলায় বর্তমানে ৩ লাখেরও অধিক মানুষের বসবাস। পাশাপাশি কয়েকটি উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা অনেকটাই নির্ভর করে অত্র উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপর। ১৯৯০ সালের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটির সকল কার্যক্রম সরল এলাকার ভাড়া বাড়িতে পরিচালিত হতো। ১৯৯৫ সালের দিকে পৌর সদরের ৬নং ওয়ার্ডের বাতিখালী মৌজায় ৫.৮০ একর সম্পত্তির উপর স্থান্তরিত করা হয়। ১৯৯৭ সালে ৩১ শয্যার হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। নতুন নতুন ভবন নির্মিত হলেও এখনো নানা সংকটে জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। পর্যাপ্ত আবাসিক ব্যবস্থা না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের অনেকের থাকতে হয় বাইরে নিজস্ব ব্যবস্থাপনায়। রয়েছে তীব্র জনবল সংকট। ৫০ শয্যা হাসপাতালে ১৯০টি পদের বিপরীতে কর্তরত রয়েছে ১০০টি পদ। ৯০টি পদের নেই কোন জনবল।
    হাসপাতালের তথ্য অনুযায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন হাসপাতালের একমাত্র অবেদিনবিদ চিকিৎসক। ১১ জুনিয়র কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২ জন চিকিৎসক। শূন্য রয়েছে ডেন্টাল সার্জনের পদ। মেডিকেল অফিসার ও সহকারী সার্জনের ৭ পদের বিপরীতে কর্মরত ৪ শূন্য রয়েছে ৩। মেডিকেল অফিসার ১জন কর্মরত রয়েছে। অন্যদিকে আবাসিক মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। ৩২ জন সিনিয়র স্টার্ফ নার্সের বিপরীতে কর্মরত রয়েছে ২২ জন, শূন্য রয়েছে ১০টি পদ। মিড ওয়াইফ ৪টি পদে কর্মরত ৩, শূন্য ১। মেডিকেল টেকনোলজিস্ট ৫ পদের কর্মরত ১, শূন্য ৪। গুরুত্বপূর্ণ প্রধান সহকারীর পদটি শূন্য রয়েছে। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ৪ পদে কর্মরত ২, শূন্য ২। ক্যাশিয়ার ও স্টোর কিপারের ২টি পদ শূন্য রয়েছে। সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে ১৩ জনের বিপরীতে ১২ জন কর্মরত রয়েছে, শূন্য রয়েছে ১টি পদ। ৪ স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত ১, শূন্য ৩টি পদ। ফার্মাসিস্ট ২ জনের বিপরীতে কর্মরত ১, শূন্য ১। কম্পিউটার অপারেটরের ১টি ও হেলথ এডুকেটর ১টি পদ শূন্য। প্রধান সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে ১ জন কর্মরত রয়েছে। পরিসংখ্যান বিদ ১টি ও ১টি সহকারী নার্সের পদ শূন্য রয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই পদে ১ জন এবং কার্ডিওগ্রাফার পদে ১ জন কর্মরত রয়েছে। কম্পাউন্ডারের ১টি পদ শূন্য রয়েছে। ১জন ড্রাইভার কর্মরত রয়েছে। স্বাস্থ্য সহকারীর ৬৫ পদের বিপরীতে কর্মরত রয়েছে ৪২, শূন্য রয়েছে ২৩টি পদ। হারবাল এসিট্যান্ড পদে ১জন কর্মরত রয়েছে। জুনিয়র ম্যাকানিকের পদ শূন্য রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ৩টি পদে ২জন কর্মরত রয়েছে, শূন্য রয়েছে ১টি পদ। অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটরের ১টি পদ শূন্য রয়েছে। টিবি এন্ড ল্যাপরোসি কন্ট্রোল এসিট্যান্ড পদে ১ জন কর্মরত রয়েছে। ২টি সিকিউরিটি গার্ড ও ২টি আয়া পদ শূন্য রয়েছে। ২ জন কুকের স্থলে কর্মরত রয়েছে ১জন। মালি পদ শূন্য রয়েছে। অফিস সহায়ক ৪ জনের স্থলে কর্মরত ১, শূন্য রয়েছে ৩। ৫টি পরিচ্ছন্নতাকর্মী ও ৩টি ওয়ার্ড বয়ের পদ শূন্য রয়েছে।
    এদিকে স্বল্প জনবল দিয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিদিন হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। একদিকে জনবল সংকট, অপরদিকে ৪জন চিকিৎসক অত্র হাসপাতালের বেতনভাতা ভোগ করলেও প্রেশনে কর্মরত থাকেন ভিন্ন হাসপাতালে। প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগী হিসেবে চিকিৎসাধীন থাকে ৭০ থেকে ৮০ জন রোগী।
    প্রতিমাসে আড়াই’শ থেকে ৩শ গর্ভবতী নারী গর্ভকালীন সেবা নিয়ে থাকেন। রয়েছে জরুরী ও বহিঃ বিভাগ। সবমিলিয়েই জনবল সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর থাকলেও জনবল সংকটের কারণে পাইকগাছা উপজেলাবাসী কাঙ্খিত স্বাস্থ্যসেবা পাচ্ছে না। প্রতিবেশী দেশ ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গেলেও আমরা এখনো পিছিয়ে রয়েছি। আমাদের উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নির্ভর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপর। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা নেওয়া উচিৎ। হাসপাতালের প্যাথলজি বিভাগ চালু থাকলেও নেই কোন টেকনিশিয়ান। এক্স-রে মেশিনটি রয়েছে নষ্ট।
    ফলে বেসরকারি প্রতিষ্ঠান থেকে এক্স-রে করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ মানুষ। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী মাসুম বিল্লাহ লাচ্চু। আল্ট্রাসনোগ্রাম মেশিনটি কখনো ভালো থাকে, কখনো আবার খারাপ থাকে। এভাবেই চলছে আল্ট্রাসনোগ্রাম। পরিচ্ছন্নকর্মী না থাকায় বেশিরভাগ সময় অপরিচ্ছন্ন থাকে হাসপাতাল। বাথরুমের দুর্গন্ধে নিঃশ^াস বন্ধ হওয়ার উপক্রম হয় ভর্তিকৃত রোগীদের। হাসপাতালে চিকিৎসাধীন অনিমা বিশ্বাস জানান, হাসপাতালটি সব সময় নোংরা পরিবেশ থাকে। বাথরুমের গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এভাবেই চলছে কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা।
    এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার জানান, নানা সংকটের মধ্যেও আমরা গর্ভবতী নারীদের গর্ভকালীন সেবা দিয়ে যাচ্ছি। তিনি বলেন, সরকারের নির্দেশনা রয়েছে ৮৫ ভাগ নরমাল ডেলিভারী নিশ্চিত করা। এটা বেসরকারি প্রতিষ্ঠান নিশ্চিত করতে না পারলেও আমরা শতভাগ নিশ্চিত করছি। এটি আমাদের অনেক বড় সাফল্য।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, চরম জনবল সংকটের মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। কিন্তু স্বল্প জনবল দিয়ে জরুরী বিভাগ সহ সবখানে সেবা দেওয়া অনেক কঠিন। জনবলের অভাবে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এটা যেমন সঠিক আবার স্বল্প জনবল নিয়ে এবং নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করছি এটিও ঠিক।
    স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা বলেন, জনবল সংকটের বিষয়টি প্রতিমাসের মিটিং এ উত্থাপন করা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
    অপরিচ্ছন্ন পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ১জনও পরিচ্ছন্নকর্মী নাই। আমরা কিছু পরিচ্ছন্নকর্মী নিজস্ব ব্যবস্থাপনায় নিয়েছি। যারা প্রতিদিন পরিচ্ছন্নকাজে নিয়োজিত থাকে। কিন্তু রোগী এবং তাদের স্বজনরা হাসপাতাল এবং হাসপাতালের বাথরুম যথাচ্ছো ব্যবহার করার ফলে বাথরুমগুলো নোংরা হয়ে যায়। এ কারণে বাথরুম পরিস্কার রাখা কঠিন হয়ে পড়ে।
    তিনি বলেন, হাসপাতালের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেমন পর্যাপ্ত জনবল প্রয়োজন তেমনি উন্নত পরিবেশ বজায় রাখতে হাসপাতালে আসা রোগী এবং আগত সকলের সচেতন হওয়া উচিৎ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

  • কাদোয়া প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

    কাদোয়া প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার ৬০ নং কাদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অত্র বিদ্যারয় পরিচালনা কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা। স্বাগত বক্তব্য দেন কাদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবীর। অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোতাহার হোসেনের স ালনায় অনুষ্ঠানে আ.লীগ নেতা মন্টু হাজারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, আ.লীগ নেতা কুতুব, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ফজলুর রহমান, শাহজাহান সিরাজ,আব্দুল মতিন, ফরিদ,লিটন,জিয়া, আমজাদ হোসেন,আব্দুল ওহাব দুলাল ও ইউপি সদস্য আব্দুস সামাদসহ শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি।

  • টেকনাফে র‌্যাবের অ*ভিযানে গাঁ*জা ও ফেনসিডিলসহ আ*টক-২

    টেকনাফে র‌্যাবের অ*ভিযানে গাঁ*জা ও ফেনসিডিলসহ আ*টক-২

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে ৭ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আটককৃত মাদক কারবারীরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট হাবিব পাড়া ও বর্তমানে চকরিয়া খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া এলাকার নুরুল আবসার মায়ার স্ত্রী
    ছেনুয়ারা বেগম (৪২) ও টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া ও বর্তমানে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম কচুবনিয়া এলাকার প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী আলমরি জান প্রকাশ রুপা (৩৩)।

    কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী
    গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান,সোমবার (১৩ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম কচুবনিয়া এলাকায় প্রবাসী জাহাঙ্গীর আলম তথা আলমরি জান প্রকাশ রুপার বসত বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ছেনুয়ারা বেগম এবং আলমরি জান প্রকাশ রুপা নামে দুই নারী কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীদের দেহ ও ঘর তল্লাশী করে। তারপর ধৃত আলমরি জান প্রকাশ রুপা’র বসত ঘরের টেবিলের নিচে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে সর্বমোট ৭.৫ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ জব্দ করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘ দিন ধরে গাঁজা ও ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজাব টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

    তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকসহ আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

    প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লতা ইউনিয়নের বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় এর আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা ও প্রধান শিক্ষক নাজিরা আক্তার।

  • সুন্দরগঞ্জে যুবলীগ নেতা জাহেদুল হ*ত্যার অন্যতম হোতা সামুসহ গ্রে*ফতার-২

    সুন্দরগঞ্জে যুবলীগ নেতা জাহেদুল হ*ত্যার অন্যতম হোতা সামুসহ গ্রে*ফতার-২

    গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হত্যার অন্যতম হোতাসহ ২ আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ।
    সোমবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি ছামিউল ইসলাম ছামু ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্তকারি কর্মকর্তা।
    এঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে গা ঢাকা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

    এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক( তদন্ত) মিলন কুমার চ্যাটার্জী বলেন, সোমবার রাতে জাহিদুল ইসলামের বোন আঞ্জুমানারা বেগম বাদী হয়ে ২৩ জনকে নামীয় ও ১৫ হতে ২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় ১নং আসামিসহ ২ জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রাখবেন। ঘটনার পর আটক ৪ জনকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
    জাহিদুল ইসলামের নামাযে জানাযা সোমবার রাত ১০টার দিকে সম্পন্ন হয়েছে। এসময় দলীয় নেতাকর্মীরা যুবলীগ নেতা জাহিদুলের আত্মার মাগফিতা কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন হয়ে হয়।
    উল্লেখ্য- রবিবার দিবাগত-রাতে জাহিদুল ইসলাম দুষ্কৃতকারীদের দ্বারা হামলার শিকার হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৩টার দিকে মারা যান।

  • টেকনাফে র‌্যাবের অ*ভিযানে ১৬ হাজার পিস ই*য়াবাসহ আটক-২

    টেকনাফে র‌্যাবের অ*ভিযানে ১৬ হাজার পিস ই*য়াবাসহ আটক-২

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি
    কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইটংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের
    মোছনি রেজিস্ট্রার্ড ক্যাম্পের সি ব্লক বর্তমানে পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়ায় বসবাসরত নুরুল হকের ছেলে আব্দুল আজিজ (২০) ও মেয়ে নুর আনকিস (৩০)।

    কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী
    গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান,সোমবার (১৩ নভেম্বর) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড, নাইটংপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি-১ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আব্দুল আজিজ এবং নুর আনকিস নামে দুইজন কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর বসতঘর তল্লাশী করে তাদের হেফাজত থেকে সর্বমোট ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    আটককৃত মাদক কারবারীরা জানায়, আব্দুল আজিজ এবং নুর আনকিস সম্পর্কে সহোদর ভাই-বোন। ধৃত মাদক ব্যবসায়ীরা পরস্পরের যোগসাজসে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

    তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীরদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • পাইকগাছার লতায় হতদরিদ্র পরিবারের মাঝে স্বল্প মূল্যের খাদ্য বিতরণ

    পাইকগাছার লতায় হতদরিদ্র পরিবারের মাঝে স্বল্প মূল্যের খাদ্য বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার লতা ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে স্বল্প মূল্যের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। খাদ্য অধিদপ্তরের পরিচালিত এ কর্মসূচীর আওতায় অত্র ইউনিয়নের ৬১২ পরিবারের প্রত্যেক কে ১৫ টাকা কেজি দরে ৩০কেজি চাল প্রদান করা হয়।
    লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা , ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বাবলু সরদার,বিজন হালদার, স্বপন মন্ডল,পুলকেশ রায়, মোঃ আজিজুল বিশ্বাস, মোঃ ফেরদৌস ঢালী, কুমারেশ মন্ডল, মোঃ শওকত হাওলাদার, রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, সচিব মোঃ জাবেদ ইকবাল,সহকারী সচিব বাশেরুল ইসলাম, প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ , দীনেশ তরফদার, অর্জুন মন্ডল ও বিধান রায়।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা