Blog

  • বেতাগীতে নির্মাণের সাত দিনের মাথায় মাদ্রাসা ভবনের সিঁড়ি ধস

    বেতাগীতে নির্মাণের সাত দিনের মাথায় মাদ্রাসা ভবনের সিঁড়ি ধস

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগী উপজেলায় একটি নির্মাণাধীন মাদ্রাসা ভবনের সিঁড়ি নির্মাণের ৭ দিনের মাথায় গত সোমবার রাতে ধসে পড়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর।ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম বেতাগী সালেহীয়া সিনিয়র মাদ্রাসা। এটি বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। কয়েকদিন আগে মাদ্রাসাটির একতলা ভবনের ছাদের সাথে দোতলার ছাদে উঠার সিঁড়ি নির্মাণ করা হয়।

    জানা গেছে, বেতাগী সালেহীয়া সিনিয়র মাদ্রাসার চারতলা ভবন নির্মাণের জন্য পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান নাজমুন সাদাত ট্রেডার্স কার্যাদেশ পায়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে এর নির্মাণকাজ গত মে মাসে শুরু হয়। তবে শুরু থেকেই নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন এ বিষয়ে শিক্ষা প্রকৌশলী এবং ঠিকাদারের কাছে বারবার অভিযোগ করলেও তাঁরা কর্ণপাত করেননি।

    সর্বশেষ গত সোমবার রাতে মাদ্রাসার দোতালায় উঠার সিঁড়ি ধসে পড়ে।স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার কারায় সিঁড়িটি নির্মাণের কিছু দিন যেতে না যেতেই ভেঙে পড়েছে। এতে ওই ভবনের নির্মাণ কাজের মান নিয়ে সংশয় দেখা দিয়েছে। যেকোন সময় পুরো ভবনটি ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন এলাকাবাসী।

    স্থানীয় বাসিন্দা ইউসুব মিয়া বলেন, ভবনটি নির্মাণের শুরু থেকেই ঠিকাদার নিন্মমানের উপকরণ ব্যবহার করে আসছে। ঢালাইতেও টেম্পারবিহীন সিমেন্ট ও কম রড দেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় মিক্সার মেশিনও ছিলো না। এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারের সাথে যোগযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

    তবে ভবন নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা ঠিকাদারের প্রতিনিধি মো. তুষার বলেন, ভবনের ত্রুটিপূর্ণ প্রাক্কালনের কারণে সিঁড়ি ধ্বসে পড়েছে। প্রাক্কালনের মধ্যে সিঁড়ি নীচের স্তরে গোড়ায় দুটি পিলার থাকলে এ দূর্ঘটনা হতো না।

    এ বিষয়ে বরগুনার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আখতারুজ্জামান বলেন, ঢালাই কাজের ২১ থেকে ২৮ দিন পর সাটারিং খোলার নিয়ম থাকলেও শ্রমিকেরা একসপ্তাহের মাথায় সাটারিং খোলার কারণে সিঁড়ি ধসে পড়ে। ঢালাইয়ের কাজে নিন্মমানের মালামাল ব্যবহার করা হয়েছে বিষয়টি এমন নয়। আমরা দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

  • রাজাপুরে নারী পক্ষের মত বিনিময় সভা অনুষ্ঠিত

    রাজাপুরে নারী পক্ষের মত বিনিময় সভা অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির রাজাপুরে সাইডোর আয়োজনে নারী পক্ষে’র অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্পের আওতায় প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ফারহানা ইয়ামিন।

    ‘অধিকার এখানে, এখনই’ (আরএইচআরএন-২) প্রকল্পের কার্যক্রম জোরদার করণের লক্ষে আয়োজিত এ সভায় চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ আক্তার লাইজু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম, আরএমও ডা. ফারহান তানভীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজি দিলশাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব মজুমদার, মাঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের ঝালকাঠি জেলা উপদেষ্টা পরিষদের সদস্য রাফিউল ইসলাম, এসময় এনজিও প্রতিনিধি, সংবাদকর্মী, জনপ্রতিনিধি, তারণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

  • বেনাপোলে ৯০ বোতল ফেন্সিডিলসহ একজন আ*টক

    বেনাপোলে ৯০ বোতল ফেন্সিডিলসহ একজন আ*টক

    আজিজুল ইসলামঃ যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আলমগীর হোসেন (৪২) নামে এক জনকে আটক করছে।
    আটককৃত আলমগীর হোসেন বেনাপোল পোর্ট সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

    বুধবার ভোর রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ সীমান্তের সাদিপুর গ্রামে তার নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের মধ্য থেকে ভারতীয় নিষিদ্ধ ৯০ বোতল পেন্সিডিলসহ তাকে আটক করেন।
    বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, ফেন্সিডিলসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।

  • আমির হোসেন আমু’র জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত

    আমির হোসেন আমু’র জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু (এমপি) এর জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ ই নভেম্বর) আছরের নামাজ বাদ উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে নলছিটি কেন্দ্রীয় মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, নলছিটি পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার মজিবুর রহমান,নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ লালন শরীফ,যুগ্ম আহবায়ক মোঃ হাসান আলম সুমন,মোঃ মশিউর রহমান, ইন্জিনিয়ার মাসুম হোসেন, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা।এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    দোয়া মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ আবু সালেহ। এসময় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • ধামইরহাটে নবাগত ইউএনও আসমা খাতুনের সাথে উপজেলা প্রেস ক্লাবের মত বিনিময়

    ধামইরহাটে নবাগত ইউএনও আসমা খাতুনের সাথে উপজেলা প্রেস ক্লাবের মত বিনিময়

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
    নওগাঁর ধামইরহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সাথে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    ১৫ নভেম্বর বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রেস ক্লাবের সকল সাংবাদিক ইউএনও আসমা খাতুনকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। এ সময় ইউএনও আসমা খাতুন তাঁর বক্তব্যে বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না, সেখানে সমাজের ভাল-মন্দ, সংগতি ও অসংগতি ধরা পড়ে, আপনারা দেশ ও দশের উন্নয়ন বিশেষ করে ধামইরহাটের উন্নয়নে সাংবাদিকরা তাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবেন বলে আশা করি।’ এ সময় উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কারী আব্দুল্লাহ হামিদী, আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, সুফল চন্দ্র বর্মন, পাস্কায়েল হেমরম, উজ্জল হোসেন, আনিছুর রহমান, একে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর শাখা কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

    বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর শাখা কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

    আরিফ রববানী ময়মনসিংহঃ
    বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর শাখার কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ নভেম্বর, ২০২৩)সন্ধ্যা ০৬.০০ঘটিকায় ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র ভ্যালি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাংবাদিক ফরিদ খান উপস্থিত থেকে ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা ও অনুমোধিত কমিটি হস্তান্তর করেন।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সকলেই দাঁড়িয়ে ০১ মিনিট নিরবতা পালন করেন সাংবাদিক নেতৃবৃন্দরা।

    ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি-মোঃ খালেদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব নেএকোণা জেলা কমিটির সভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি-সাংবাদিক শামীম তালুকদার। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ মহানগর কমিটির নবনির্বাচিত সভাপতি-সাংবাদিক হোসেন আলী, সিনিয়র সহ সভাপতি আরিফ রববানী, বাংলাদেশ প্রেস ক্লাব শেরপুর জেলা শাখার সভাপতি-সাংবাদিক নূর ই আলম চঞ্চল,বাংলাদেশ প্রেস ক্লাব জামালপুর জেলা কমিটির সভাপতি-সাংবাদিক জয়নাল আবেদীন আকন্দ, সাধারণ সম্পাদক-সাংবাদিক মীর জাহাঙ্গীর, বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি- সাংবাদিক প্রদীপ কুমার সরকার, নেএকোণা জেলা কমিটির সহ সভাপতি-সাংবাদিক বুলবুল আহমেদ,বাংলাদেশ প্রেস ক্লাব গৌরিপুর উপজেলা কমিটির সভাপতি- সাংবাদিক রায়হান,ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক-সাংবাদিক আল-আমিন, সদস্য সচিব-সাংবাদিক হুমায়ুন শ্যামগন্জ আঞ্চলিক শাখার সভাপতি সাংবাদিক রফিকুল হাছান মিথুন আজমী,সাংবাদিক সাদিয়া সুলতানাসহ আরো অনেকেই।

    বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক-মোঃ আমিনূর ইসলাম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগ,জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দগণ।

    অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের নিজ নিজ পরিচিতি পর্ব এবং সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাংবাদিক ফরিদ খান কে-ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগ,জেলা ও মহানগর কমিটির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ নবগঠিত কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দগণ।

    প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি- সাংবাদিক ফরিদ খান বলেন-জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা এই শ্লোগান নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন কৃত সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য -মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় জাগিয়ে তুলার দৃঢ় প্রত্যয়ে সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ প্রেসক্লাবের ৭০০ এরও বেশি শাখা রয়েছে।

    সংগঠনকে আরও সমৃদ্ধশালী করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের সভাপতি হিসেবে সাংবাদিক শামীম তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক খালেদ হাসান এর নাম, জেলা কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক খালেদ হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক সজীব রাজ বিপিন এর নাম ও মহানগর শাখার সভাপতি হিসেবে সাংবাদিক হোসেন আলী, সিনিয়র সহ সভাপতি আরিফ রববানী ও সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক আমিনূর ইসলাম রাব্বি এর নাম সহ নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন,সেই সাথে যেখানে কমিটি নেই সেখানে সংগঠন এর কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উপস্থিত সকলকে অবগত করেন।
    এসময় তিনি উপস্থিত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে সততা, আদর্শ ও একতাবদ্ধ হয়ে সকলে মনোযোগ দিয়ে একসাথে কাজ করে যেতে হবে,তবেই বাংলাদেশ প্রেস ক্লাব সংগঠনটি আরো সমৃদ্ধশালী হয়ে উঠবে এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    এছাড়াও সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সকলের উদ্দেশ্যে তিনি বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি-সাংবাদিক খালেদ হাসান কে মনোনীত করে তার নাম ঘোষণা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি তার মূল্যবান বক্তব্য শেষ করেন। পরে অনুষ্ঠানের সভাপতি- সাংবাদিক খালেদ হাসান এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক-সজীব রাজ বিপিন এর বাসায় তাহার অসুস্থ “মা” কে সকলে দেখতে যান এবং উনার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

  • প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রত্যন্ত অঞ্চলে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান

    প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রত্যন্ত অঞ্চলে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহর তারাকান্দা উপজেলায় শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে বর্তমান প্রজন্মকে আগামী দিনে দেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে দিনব্যাপী বিভিন্ন কর্মতৎপরতা দেখিয়েছেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।

    কর্মতৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার (১৪ নভেম্বর) তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মেছেড়া ও তিলাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। পরিদর্শন কালে তিনি তিলাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিজ্ঞান মেলা পর্যবেক্ষণ করেন। অভিভাবক ছাউনি ও বাংলাদেশের মানচিত্র উদ্বোধন করেন। মিড ডে মিলে অংশগ্রহণ করেন, এসএমসি কমিটির সভা করেন। মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে যোগদান করেন, অভিভাবক ছাউনি ও বাংলাদেশের মানচিত্র উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এর উপর কুইজ প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও, ইউএনও’র উদ্ভাবনী উদ্যোগ “সবুজ পাঠশালা” পরিদর্শন করেন। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার জিবন আরা বেগম, ইউপি চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল, সহকারী শিক্ষা অফিসার, এসএমসির সদস্যগণ, শিক্ষকবৃন্দ ও সুধী সমাজ।

  • নড়াইলে ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া কলেজের পূর্ণাঙ্গ অধ্যক্ষর দায়িত্ব পেলেন খান শাহাবুদ্দিন

    নড়াইলে ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া কলেজের পূর্ণাঙ্গ অধ্যক্ষর দায়িত্ব পেলেন খান শাহাবুদ্দিন

    উজ্জ্বল রার, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলর ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া কলেজের পূর্ণাঙ্গ অধ্যক্ষর দায়িত্ব পেলেন খান শাহাবুদ্দিন।
    নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেলেন ওই কলেজের দর্শন বিভাগের অধ্যপক উপাধ্যক্ষ খান সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ -২ শাখার ৩৭.০০.০০০০.০৯০.১৯.০০৪.১৮.৩৫১ স্মারকে পদায়ন করা হয়।

    এর আগে গত (১৯ অক্টোবর) কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম পিআরএল এ গেলে উপাধ্যক্ষ খান সাহাবুদ্দিন অধ্যক্ষর দায়িত্ব গ্রহন
    করেন। আজ থেকে তিনি পূর্ণাঙ্গ অধ্যক্ষর দায়িত্ব পেলেন।
    নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের দায়িত্ব পাওয়া খান সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ! মঙ্গলবার
    (১৪ নভেম্বর) তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে আমাকে দক্ষিন বঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ জানাচ্ছি, শিক্ষামন্ত্রি ও সচিব মহোদয়কে। সকলের নিকট দোয়া প্রার্থী যেন আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করতে পারি। আল্লাহ সহায় হোন আমিন।

  • আপনাদের সামনে দুটি পথ, এমপি ফারুক চৌধুরী

    আপনাদের সামনে দুটি পথ, এমপি ফারুক চৌধুরী

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেছেন আপনাদের সামনে দুটি পথ। একটি গণতন্ত্র-উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক এবং
    অপরটি সিঙ্গাপুর-মালেশিয়ামুখী বাংলাদেশ। অন্যদিকে একটি অগ্নি সন্ত্রাস-জঙ্গিবাদ, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক এবং পাকিস্তান-আফগানিস্থানমুখী বাংলাদেশ। প্রথমটির ধারক-বাহক আওয়ামী লীগ। দ্বিতীয়টির ধারক-বাহক জামায়াত-বিএনপি। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র-উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতার পাশাপাশি দেশ সিঙ্গাপুর-মালেশিয়ামুখী হয়। অন্যদিক জামায়াত-বিএনপি ক্ষমতায় থাকলে অগ্নিসন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টির পাশাপাশি দেশ পাকিস্তান-আফগানিস্থানমুখী হয়। তিনি বলেন, এখন আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী লীগের সঙ্গে থেকে দেশকে উন্নয়নের ধারায় রেখে সিঙ্গাপুর-মালেশিয়ার মতো এগিয়ে নিয়ে যাবেন, না জামায়াত-বিএনপির সঙ্গে থেকে অগ্নি সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে পাকিস্তান-আফগানিস্থানের মতো পিছিয়ে নিবেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয় মানে আপনাদের বিজয়। তিনি বলেন, এদেশের মানুষকে বিভিন্ন রকমের ভাতা ও সহায়তা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসব টাকা দিয়ে আপনাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছেন। আপনাদের সুখে রেখেছেন। বাংলাদেশের সুখ পাখি হিসেবে শেখ হাসিনা দেখা দিয়েছি। শেখ হাসিনা ছাড়া কেউ এদেশের মানুষকে সুখি রাখতে পারেনি আগামিতেও পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারী মাসে। এই ভোটে নৌকাকে বিজয়ী করার দায়িত্ব প্রতিটি মা-বোন ভায়ের। শেখ হাসিনা জিতলে আপনি জিতবেন। আপনি জিতলে বাংলাদেশ জিতবে , তাতেই আপনি সুখি হবেন। যে যাই বলুক শেখ হাসিনা ছাড়া কেউ আপনাদের সুখে রাখতে পারবে না।
    জানা গেছে, ১৪ নভেম্বর মঙ্গলবার বাঁধাইড় ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলামের সঞ্চালনায়, বাঁধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সরকারের সামাজিক সুরক্ষা সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন। তিনি নৌকায় সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেমন শেখ হাসিনা আন্তরিকতার সঙ্গে দুই হাত ভরে নানা সুবিধা আপনাদের দিয়েছে, ঠিক সেই ভাবে আপনারাও জানুয়ারী মাসে জাতীয় ভোটে প্রত্যেকে নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ভর্তি করে দিবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক মোহাম্মদ হোসেন মন্টু,বাধাইড় ইউপি আওয়ামী লীগের সম্পাদক রবিউল ইসলাম, সাদিকুল ইসলাম, কলমা ইউপি (পুর্ব) আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুর রাহিম, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ।

  • অসু্স্থ আওয়ামী লীগ কর্মীর পাশে চেয়ারম্যান সুমন

    অসু্স্থ আওয়ামী লীগ কর্মীর পাশে চেয়ারম্যান সুমন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের অন্যতম সদস্য আনসার আলী গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
    এদিকে ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জননন্দিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন তার অসুস্থতার কথা জানতে পেরে তাকে দেখতে চুটে যান রামেক হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রামেক হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আনসার আলীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। তিনি তার আশু রোগমুক্তি কামনা করে সার্বিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।