Blog

  • সুন্দরবনের বাঘ লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে , আতঙ্কে গ্রামবাসী

    সুন্দরবনের বাঘ লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে , আতঙ্কে গ্রামবাসী

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বাঘ। বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মুজিবর হাওলাদারের বাড়ির পাশে বাঘের উপস্থিতি টের পান গ্রামবাসী। এতে গ্রামবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    এ সময় ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা সেখানে উপস্থিত হন। তবে বাঘটি দ্রুত স্থান ত্যাগ করায় বাঘের বর্তমান অবস্থান জানা যায়নি।

    সোনাতলা মডেল বাজারের ওষুধ ব্যবসায়ী ও ভিটিআরটি সদস্য মো. মাহাবুব হাসান জানান, রোববার বিকেলে তিনি প্রথমে ভোলা নদীর পারের বাসিন্দা মজিবর হাওলাদারের বসতঘরের পেছনে লেকের পারে বাঘের পায়ের ছাপ দেখতে পান। এসময় তিনি মাটি খুড়ে বাঘের পায়ের একটি ছাপ সংগ্রহ করেন। রাতে মসজিদের মাইকে বিষয়টি প্রচার করে সবাইকে সতর্ক থাকতে বলেন।

    শরণখোলা ওয়াইল্ড টিমের ফিল্ড ফেসিলেটর আলম হাওলাদার বলেন, গত কয়েকদিন ধরে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের বিভিন্নস্থানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। রোববার বিকেলে ও সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঘটিকে সরাসরি না দেখা গেলেও গত রাতে সোনাতলা গ্রামের মুজিবর হাওলাদারের বাড়ির পাশে বাঘের নড়াচড়া টের পেয়েছেন বাড়ির মানুষজন। এ সময় আমরা সেখানে পৌঁছালে আর বাঘটিকে দেখতে পাইনি। এর আগে রোববার ও সোমবার ওই বাড়ির পাশে ভোলা নদীর চরে এবং আশপাশের এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সোনতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখার পর ভোলা ফরেস্ট ক্যাম্পের বনরক্ষীদের খোঁজখবর নিতে বলা হয়েছে। এছাড়া বন সুরক্ষায় নিয়োজিত সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের গ্রাম পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়।

    এর আগেও চলতি বছরের ১১ জানুয়ারি রাতে এই একই গ্রামে বাঘ এসেছিল।

  • ঈশ্বরগঞ্জে পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চান জাপা নেতা সেলিম

    ঈশ্বরগঞ্জে পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চান জাপা নেতা সেলিম

    নিজস্ব প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন এলাকার উন্নয়নের মাধ্যমে পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়নে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জয়ী হওয়ার পর ঈশ্বরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিশিষ্ঠ ঠিকাদার জাপার সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ, পল্লীমাতা বেগম রওশন এরশাদ ও পুত্র সাদ এরশাদ এর মুক্তি আন্দোলনে রাজপথের প্রতিটি সংগ্রাম, আন্দোলনে তৎকালীন বিরোধী দলের নির্মম নির্যাতনের স্বীকার নির্যাতিত রাজনীতিবিদ, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম। সে লক্ষে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নিজ এলাকা ময়মনসিংহ -৮ আসনে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি।

    একই সাথে পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ বাস্তবায়নে ময়মনসিংহ মহানগরসহ জাপার প্রতিটি কমিটির নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে দল কে সুসংগঠিত করতেও কাজ করে যাচ্ছেন আবদুল আউয়াল সেলিম।

    ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ ) এলাকা ঘুরে জানা যায়, এই আসনে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার ও গতিশীল করতে আব্দুল আউয়াল সেলিম এর বিকল্প নেই। এই নেতার বাহিরে অন্য কোন নেতাকে লাঙ্গলের কান্ডারী হিসেবে দেখতে চায় না স্থানীয় নেতাকর্মীরা। একজন সৎ,দক্ষ,পরিশ্রমী মেধাবী জনবান্ধব নেতা হিসাবে ঈশ্বরগঞ্জের আসনটি জাপার দখলে রাখতে জনপ্রিয় এই নেতার জনপ্রিয়তাকেই ভরসা করছেন তৃর্ণমুলের নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের ভোটাররা।

    ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এই উপজেলায় জাতীয় পার্টি কে এক নতুন মেরুকরণ করে বীজ রোপন করতে এই নেতার রাজনৈতিক কর্মদক্ষতার আলোকে, জাতীয় পার্টির রাজপথের কর্মী,রওশন এরশাদের অন্যতম সিপাহসালা আব্দুল আউয়াল সেলিম এক দক্ষ কারিগর। কেন্দ্রীয় রাজনীতি থেকে দিক নির্দেশনার মাধ্যমে ময়মনসিংহসহ ঈশ্বরগঞ্জের জাতীয় পার্টি কে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে চলছেন এই নেতা, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত চাঙ্গা রয়েছে জাতীয় পার্টির প্রতিটি উপজেলা কমিটি। সুতরাং এবার এ আসনে আব্দুল আউয়াল সেলিম কে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয় নিয়ে আসনটি জাতীয় পার্টিকে উপহার দিতে পারবে বলে স্থানীয় নেতাকর্মীরা মত পোষণ করেছেন।

    সম্প্রতি, জাতীয় পার্টির প্রধানপৃষ্টপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা হস্তান্তর করেছেন বলে সুত্র জানিয়েছে। সেই তালিকায় ও দলের চেয়ারম্যানের অগ্রিম মনোনয়নের তালিকায় নতুন করে ময়মনসিংহের তৃণমূলের পরিক্ষীত নেতা আব্দুল আউয়াল সেলিমকে ঈশ্বরগঞ্জ আসনে এমপি হিসাবে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা।

    সুত্রটি আরো জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানপৃষ্টপোষক (দেবর-ভাবী) দুজনেরই গুডবুকে ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনে রয়েছেন আবদুল আউয়াল সেলিম । এমন সংবাদে জাতীয় পার্টির স্থানীয় ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। সর্বশেষ ফাইনাল তালিকায় যেন আব্দুল আউয়াল সেলিম এর নাম যুক্ত থাকে সেই আশাবাদ ব্যক্ত করছেন দলীয় নেতাকর্মীরা।

    আব্দুল আউয়াল সেলিম বলেন, এমপি হতে নয়, জাতীয় পার্টি করি, তাই পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই। পল্লীবন্ধু আমাদের আদর্শ। আমি হলফ করে বলতে পারি জাতি পল্লীবন্ধুর মত এমন সহজ সরল উদার মনের নেতা আর পাবেন না।

    তিনি আরও বলেন, ময়মনসিংহ -৮(ঈশ্বরগঞ্জ) এলাকার জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাকে এবার এ আসনে দেখতে চান। এ চাওয়া আমার একার না, এ চাওয়া ঈশ্বরগঞ্জ বাসীর।

    জাতীয় পার্টির এই নেতা বলেন, পার্টির হাইকমান্ড যদি আমাকে এ আসনে মনোনীত করেন ঈশ্বরগঞ্জ বাসীকে সাথে নিয়ে আমি জাতীয় পার্টিকে এ আসন উপহার দিতে চাই।সেই সাথে পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। সব শেষ দল যে সিদ্ধান্ত নিবেন এবং যাকে যোগ্য মনে করবেন তাকেই দিবেন সেটা মেনে নিয়েই লাঙ্গলের জয়ের লক্ষ্যে কাজ করে যাবো।

    তিনি বলেন, ‘মানুষ আমাকে ভালোভাবে নিয়েছে, তারা আমাকে বিশ্বাস করেছে। আশা করছি এই বিশ্বাসের প্রতিফলন আমার বিজয়ের মাধ্যমে ঘটবে। আব্দুল আউয়াল সেলিম জানান-আমি কাউকেই বাদ দিতে চাই না,দ্বিধাবিভক্তি চাই না, আর এটা কখনোই ভালো কাজ না। দল-মতনির্বিশেষ সাধারণ নাগরিকদের নিয়ে আমি ঈশ্বরগঞ্জের উন্নয়ন করতে চাই, তাদের সেবা দিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।

    আব্দুল আউয়াল সেলিম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের একজন ভক্ত ও জাতীয় পার্টির নিবেদিত প্রাণ। তিনি দলের দুঃসময়ে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজপথে ভূমিকা রেখেছেন।

    তিনি তার নির্বাচনী এলাকা ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়নের আধুনিকতায় রূপ দিতে স্থানীয় বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবসমাজ কে খেলাধুলার পরিবেশ সৃষ্টিতে মাঠ স্থাপন এবং রাস্তাঘাটের উন্নয়নসহ পুরোনো ঈদগাহ মাঠগুলোকে আধুনিকরণ করন, নিরক্ষরতা দূর করার জন্য গণশিক্ষা কার্যক্রম চালু, আধুনিক চিকিৎসা কেন্দ্র স্থাপনসহ যা যা করণীয় তাই করার পরিকল্পনা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

    আব্দুল আউয়াল সেলিম আরো বলেন আমি এই ময়মনসিংহের ছেলে, ঈশ্বরগঞ্জ এলাকার মানুষের আস্থা এবং সমর্থন পেয়েছি বলেই আগামী দ্বাদশ জীতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকেই নির্বাচন করবো। ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জনগণের কাছে তিনি দোয়া, সমর্থন এবং ভালোবাসা ও সহযেগীতা প্রত্যাশা করেন।

  • মহালছড়িতে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল,৭জানুয়ারি নির্বাচন

    মহালছড়িতে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল,৭জানুয়ারি নির্বাচন

    (রিপন ওঝা,মহালছড়ি)

    মহালছড়িতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আজ ১৫ নভেম্বর২৪ বুধবার সন্ধ্যা ৭.০০দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

    মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়ন ও ৪নং মাইসছড়ি ইউনিয়নেও নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

    উল্লেখ্যে যে, আজ সন্ধ্যায় তফসিল ঘোষণার পর রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল বের করেন তারা। এর আগে, সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কাজী হাবিবুল আউয়াল।এবার ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে।

    তিনি এসময়ে আরো তুলে ধরেন ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯দিন সময় রয়েছে। ভোটের ২দিন বা ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।

    উক্ত আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহসভাপতি চিন্তাহরন শর্মা, সাংগঠনিক সম্পাদক দীপন ধর, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নন্দন দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলা দে, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রিপন ওঝা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সাত্তার মিয়া ও সাধারণ সম্পাদক আশু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোঃ রায়হান ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনজিৎ দাশ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বাবলু চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল ও সকল ইউনিয়ন হতে আগত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন পর্যায় হতে আগত সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করছেন-বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করছেন-বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল

    আলম এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন এমপি বলেছেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গরীব মানুষের কল্যাণে কাজ করেছেন। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গরীব মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করছেন। তিনি ২০৩০ সালে দেশকে দারিদ্রমুক্ত করার লক্ষ্য নিধারণ করে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন। সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে দীর্ঘ হায়াত দান করেন। শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে দেশে গরীব মানুষ থাকবে না। বুধবার বিকাল ৩ টায় মোরেলগঞ্জের সরকারি এসএম কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন এ কথা বলেন। মোরেলগঞ্জ উপজেলা পরিষদ এ সমাবেশের আয়োজন করে। সভায় সভাপতিত্ব ও সভা সঞ্চালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম।

    সমাবেশে উপস্থিত ৫ হাজারের অধিক সুবিধাভোগীদের প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল আলম মিলন প্রশ্ন করেন আপনারা প্রধানমন্ত্রীকে ভোট দেবেন কিনা হাত উঁচু করে সমস্বরে সবাই ‘ হ্যাঁ’ সূচক জবাব প্রদান করেন।

    সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন, মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাড. এস.এম মনিরুল হক তালুকদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

    বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষ নিয়ে পরিকল্পনা করেন তাদের কল্যাণে কাজ করেন। ডিজিটাল বাংলাদেশ আমরা অর্জন করেছি, এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের সবাইকে সেই কাজে আত্মনিয়োগ করতে হবে।

    বক্তারা আরো বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার তিনি মানুষকে ভালো বাসেন, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে তার জন্য তাদের পাশে সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। এটি অন্য কোনো সরকার করেনি। যে সরকার এই কাজটি করে, অবশ্যই তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে। শেখ হাসিনা সরকারকে আগামীতে আবার সরকার পরিচালনার দায়িত্ব দিতে হবে। তাহলে তিনি সারাদেশে উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাবেন।

    সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রায় ৬ হাজার উপকারভোগী উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন এমপি আরও বলেন, বাংলাদেশ কে নিয়ে ও শেখ হাসিনাকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। সেন্টমার্টিন দ্বীপ দখলে নিতে পরিকল্পিতভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু কে হত্যা করা হয়েছে। ১৯৭১ সালে ও ১৯৭৫ এর সাথে যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল তারা আজ শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন সেন্টমার্টিন দ্বীপ দখলের জন্য নতুন ষড়যন্ত্র হচ্ছে। মনে রাখতে হবে, ১৯৭৫ সাল আর ২০২৩ সাল এক না। ১৯৭৫ সালের বাংলাদেশ আর এখন ২০২৩ সালের বাংলাদেশ অনেক এগিয়েছে। শেখ হাসিনা আজ আমাদের বিশে^ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না । নতুন প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। #

  • র‌্যাব-১২’র অভিযানে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রে*ফতার

    র‌্যাব-১২’র অভিযানে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রে*ফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় ১৫ নভেম্বর ২০২৩ খ্রিঃ রাত ০২.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর মোড়স্থ নিউ রুপালী খাবার হোটেলের সামনে রাজশাহী টু ঢাকা মহাসড়কে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ও নগদ ৮,০০০ টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ জাকারিয়া (৩৮), পিতা-মোঃ এনামুল হক, সাং-ছাবানিয়া, থানা -চাঁপাইনবাগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাগঞ্জ ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানি কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮

  • পঞ্চগড়ে যৌতুকের দাবিতে নি*র্যাতন, ৩ জনের বিরুদ্ধে মা*মলা

    পঞ্চগড়ে যৌতুকের দাবিতে নি*র্যাতন, ৩ জনের বিরুদ্ধে মা*মলা

    পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে যৌতুকের দাবিতে খাদিজা আক্তার রিয়া (২১) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় আদালতে তার স্বামীসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু দমন ট্রাইবুনাল আদালতে মামলা হয়েছে।
    গত ২৭ আগস্ট খাদিজা আক্তার রিয়া বাদী হয়ে মামলাটি করেন।
    মামলার আসামিরা হলেন: আবু বক্কর সিদ্দীক (২৮), নফিজুল ইসলাম (৫২), রহিমা খাতুন (৫০)।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৭ জুলাই ২০২১ সালে সদর উপজেলার ডুডুমারী এলাকার নফিজুল ইসলামের ছেলে আবু বক্করের সাথে হাড়িভাসা ইউনিয়নের পাইকানীপাড়া এলাকার রফিকুল ইসলামের মেয়ে খাদিজা আক্তার রিয়ার সাথে ইসলামী শরীয়াত মোতাবেক বিয়ে হয়। এসময় মেয়ের ভবিষ্যত সুখের কথা চিন্তা করে সাধ্য মতে উপহার সমগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করে রিয়ার বাবা।
    দাম্পত্য জীবন প্রতিপালন কালে তাদের একটি মেয়ে জন্মগ্রহণ করে। রিয়ার বাবা বর্তমানে মালয়েশিয়ার প্রবাসী শ্রমিক হিসাবে কর্মরত।

    আবু বক্কর পঞ্চগড় সদর উপজেলার মোলানীপাড়ায় রুহুল আমিনের বাসায় বসবাস করাকালীন অবস্থায় রিয়া এবং তাদের মেয়ের সঠিক ভাবে কোন খোঁজ-খবর রাখতো না। সংসারের খরচ দেওয়ার জন্য বললে কোন গুরুত্ব দিত না এবং সংসারের প্রতি অনিহা প্রকাশ করতো।
    রিয়ার মা রওশনারা বেগম এসব কথা জানতে পেরে রিয়ার শ্বশুর-শ্বাশুড়ীকে জানালে আবু বক্কর রিয়াকে জানিয়ে দেয় তোমার বাবা মালয়েশিয়ায় প্রচুর অন উপার্জন করে আমাকে পাঁচ লক্ষ টাকা দিলে আমি সংসার করবো।

    রিয়া তার বাবার প্রবাস জীবনে কষ্টের টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে আবু বক্করের বাবা মায়ের
    প্ররোচনায় ও উস্কানিতে পাঁচ লক্ষ টাকা যৌতুক আদায়ের জন্য নির্যাতনের মাত্রা আরও বাড়ায়। কিছুদিন পরে যৌতুকের টাকা না পেয়ে রিয়ার মুখে ও নাকে কিলঘুষি মেরে রক্তাক্ত করে সন্তানসহ ভাড়া বাসা হতে বের করে দেয়।

    পরবর্তীতে ২৪ আগস্ট রিয়ার বাবার বাড়িতে আপোষের জন্য বৈঠক বসলে আবু বক্কর জানিয়ে দেয় পাঁচ লক্ষ টাকা যৌতুক ছাড়া আলোচনা করে লাভ নাই। এসময় আবু বক্করের বাবা বলে উঠে রিয়াকে মেরে হাসপাতালে ভর্তি করিলে যৌতুকের টাকা আদায় হইবে। তাদের এসব কথার প্রতিবাদ করলে আবু বক্কর এবং তার মা যৌতুকের দাবীতে এলোপাথারী মারপিট করে। এসময় রিয়ার মা বোন তাদের কাছ হইতে রিয়াকে রক্ষা করে। পরবর্তীতে রিয়ার অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল ত্যাগ করিয়া চলে যায়। এসময় রিয়ার চিকিৎসার জন্য তার মা, বোন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

    রিয়া জানান, বিয়ের পর থেকেই আবু বক্কর, তার বাবা ও মাসহ যৌতুকের জন্য প্রতিনিয়তই তার ওপর শারীরিক নির্যাতন করে আসছিলেন। ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে অভিযুক্তরা তাকে মারধর করে।তিনি এর সুষ্ঠু বিচার চান।

    অভিযোগ প্রসঙ্গে আবু বক্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন ধরেননি

    এ বিষয়ে রিয়ার আইনজীবী এডভোকেট রাশেদ জানান, গত ২৭ আগস্ট ভিকটিম রিয়া নারী ও শিশু দমন ট্রাইবুনাল আদালতে তার স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। আশা করা হচ্ছে, আদালতের মাধ্যমে ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন।

    মো. বাবুল হোসেন, পঞ্চগড়।

  • আগৈলঝাড়ায় দ্বাদশ সংসদ নির্বাচন তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের শোভাযাত্রা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় দ্বাদশ সংসদ নির্বাচন তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের শোভাযাত্রা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    নির্বাচন কমিশন কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দলের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ এর একক প্রার্থী জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে “নৌকার” শ্লোগান দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ওই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। বুধবার সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার পরেই উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে শুভেচ্ছা মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। শুভেচ্ছা মিছিলে অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যাুন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ।

  • নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁ*জাসহ গ্রে*ফতার ১

    নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁ*জাসহ গ্রে*ফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    মাদক ব্যবসায়ের সাথে জড়িত আলামিন শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
    বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ।
    গ্রেফতারকৃত আলামিন শেখ (৩৮) লোহাগড়া থানাধীন ধোপাদহ গ্রামের মৃত মমিন শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে লোহাগড়া থানাধীন ১২নং কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামস্থ মৃত মফিজ মোল্লার বাড়ির দক্ষিণ পাশে ১০০ গজ দূরে নদীর পাড় থেকে তাকে আটক করা হয়।
    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) কে এম তৌফিক আহমেদ টিপু, এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আলামিন শেখকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী আলামিন শেখ এর নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একশত গ্রাঁম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • কালকিনিতে সাংবাদিকদের সাথে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেনের মতবিনিময়

    কালকিনিতে সাংবাদিকদের সাথে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেনের মতবিনিময়

    মোঃ মিজানুর রহমান,কালকিনি ডাসার প্রতিনিধিঃ

    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
    বুধবার বিকেলে কালকিনি সার্কিট হাউজ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
    এ সময় তিনি বলেন,”মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন,তাহলে আমি জনগণের পাশে থেকে কাজ করে যাব,জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকবো।”
    সম্প্রতি মাদারীপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় রিকশা-ভ্যান ও বিভিন্ন পেশাজীবী মানুষের সাহায্য-সহযোগিতা এবং অসহায় মানুষদের মাঝে সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে সাহায্য-সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।
    এসময় কালকিনি উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য মাদারীপুর সদর উপজেলার ৫টি, কালকিনির একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন ও ডাসারের ৫টি ইউনিয়ন নিয়ে মাদারীপুর-৩ আসন গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ২২৩ জন।

  • টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক মেয়রের বিরুদ্ধে বর্তমান মেয়রের সংবাদ সম্মেলন

    টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক মেয়রের বিরুদ্ধে বর্তমান মেয়রের সংবাদ সম্মেলন

    রায়হান ঘাটাইল।

    ঘাটাইল পৌরসভার বায়নামূলে জমি পাওয়ার অফ এ্যাটনি দলিল করা হয়েছে একজন কাউন্সিলরের ব্যক্তি নামে। জালিয়াতির এমন অভিযোগ এনে ১১ নভেম্বর ঘাটাইল পৌরসভার সাবেক মেয়রের নেতৃত্বে মানববন্ধন করেন।

    এর পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে সাবেক মেয়রের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া বলেন, বায়নামূলে ঘাটাইল পৌরসভার জমি নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মানববন্ধন ও অপপ্রচার চালানো হয়েছে।

    প্রকৃতপক্ষে ওই জমিসংক্রান্ত মামলা থাকা সত্ত্বেও সরকারের অনুমতি না নিয়ে ৫ লাখ টাকা পৌর তহবিল থেকে দিয়ে বায়নাপত্র দলিল করেন সাবেক মেয়র শহিদুজ্জামান খান।

    বর্তমান মেয়র বলেন, বায়নাপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং জমিটি বেহাত হয়ে যাওয়ার আশঙ্কায় পৌরসভার স্বার্থে পৌর কাউন্সিলর শাহাদত হোসেন শামীমের নামে পাওয়ার অফ
    এ্যাটনি দলিল করা হয়েছে। যেখানে আমিসহ পৌরকর্তৃপক্ষের কোনো স্বার্থ নেই।

    সাবেক মেয়র আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, সাবেক মেয়র শহিদুজ্জামান খানের সময় পৌরসভাটি ছিল নানা
    অনিয়ম ও দুর্নীতিতে ভরপুর। তার আমলে যতগুলো বিল্ডিং এর স্ট্রাকচার করা হয়েছে তা কাগজে কলমে সঠিক থাকলেও বাস্তবচিত্রে ভিন্ন। আর এসব অপকর্ম হয়েছে অর্থের
    বিনিময়ে।

    বর্তমান মেয়রের অভিযোগের ভিত্তিতে কথা হয় সাবেক মেয়র শহিদুজ্জামান খানের সঙ্গে। তিনি বলেন, বর্তমান মেয়র তার বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশনা করেছেন। ওই মুহূর্তে এ বিষয়ে কোনো অর্থের লেনদেন হয়নি। তার ভাষ্য, কাগজে কলমে ঠিক মানেইতো সব ঠিক।