Blog

  • পানছড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি ঘর পাওয়ার দাবী জানিয়েছেন দরিদ্র শ্রমিক আথুইমং মারমা

    পানছড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি ঘর পাওয়ার দাবী জানিয়েছেন দরিদ্র শ্রমিক আথুইমং মারমা

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা আথুইমং মারমা (৩৬)।

    জানা যায় আথুইমং মারমা তার স্ত্রী,ছেলে ও সাত মাসের মেয়েকে নিয়ে ভাঙ্গা একটি বেড়ার ঘরে দিনযাপন করেন।শ্রমিকের কাজ করে চলে অভাবের সংসার। নিজের ২ শতক জমি থাকলেও অর্থের অভাবে ঘর বানাতে পারেন না।বর্ষাকালে টিনের চালা ও ভাঙা বেড়া দিয়ে পানি পড়ে এবং ভোগান্তি পোহাতে হয় তাদের।খুব কষ্টে তাদের দিনযাপন করতে হয় বলে জানা যায়।

    আথুইমং মারমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি সরকারি ঘর ব্যবস্থা করে দিলে আমরা একটু সুখে শান্তিতে দিনযাপন করতে পারবো।এই ভাঙ্গা ঘরে বর্ষাকালে অনেক কষ্ট পেতে হয় আমাদের।

    তিনি আরও জানান,একটি ঘরের জন্য তিনি মেম্বার, চেয়ারম্যানসহ অনেকের কাছে অনুরোধ করেছেন, কিন্তু কেউ দেন নি।

  • তফসিল ঘোষণার দ্বিতীয় দিনে নৌকার সমর্থনে মান্নার গাও ইউনিয়নের আমবাড়ী বাজারে আনন্দ মিছিল

    তফসিল ঘোষণার দ্বিতীয় দিনে নৌকার সমর্থনে মান্নার গাও ইউনিয়নের আমবাড়ী বাজারে আনন্দ মিছিল

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দ্বিতীয়দিনে মান্নার গাও ইউনিয়নের আমবাড়ী বাজারে নৌকার সমর্থনে আনন্দ মিছিল করেছে আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকালে দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী বাজারে নৌকার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি

    মান্নার গাও ইউনিয়ন পরিষদের সামন থেকে দোয়ারাবাজার সুনামগঞ্জ সড়কের আমবাড়ী পয়েন্টে এসে মিছিলটি শেষ হয়। মিছিল পরবর্তী সড়কে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মান্নার গাও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইজ্জত আলী, আওয়ামীলীগ নেতা বরুণ চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন তালুকদার,

    কৃষক লীগের সভাপতি মো. তাহের উদ্দিন, ছাত্রলীগ নেতা মো.নুর হোসেন, আওয়ামীলীগ নেতা সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা কৃপা সিন্ধু রায় ভানু, মান্নার গাও ইউনিয়ন আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার মিয়া, ইউপি সদস্য দিপক দাস,

    এ সময় বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।

  • পানছড়িতে জেলেদের মাঝে ছাগল বিতরণ ও স্টেক হোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

    পানছড়িতে জেলেদের মাঝে ছাগল বিতরণ ও স্টেক হোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

    খাগড়াছড়ি সংবাদদাতা ।

    খাগড়াছড়ির পানছড়িতে মৎস অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটি এর আওতায় উপজেলা পর্যায়ে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ ও স্টেক হোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ২০২৩ সকালে মৎস অফিসের সামনে মৎস সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুবিধাভোগী জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ১৮ টি ছাগল ও ১৮ টি শুকর বিতরণ করা হয় । পরে উপজেলা সম্মেলন কক্ষে বিকল্প আয়বর্ধক কার্যক্রম বাস্তবায়নে সুফলভোগী নির্বাচন কমিটি ও ৩০ জন মৎসজীবিদের নিয়ে স্টক হোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

    উপজেলা মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সঞ্চালনা  কর্মশালায় ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ- এর সভাপতিত্বে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

    স্টক হোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালায় অন্যানদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটি-র সরকারি পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, উপজেলা প্রকৌশলী মো: আব্দুল খালেক, যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, আহির উদ্দিন, ভুমিধর রোয়াজা, প্রসাশনিক কর্মকর্তা গন, সংবাদকর্মীগন ,স্থানীয় মৎস সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেগন উপস্থিত ছিলেন।

  • মোংলায় রাজিয়া নাসেরের তৃতীয় মৃ*ত্যুবার্ষিকী পালন

    মোংলায় রাজিয়া নাসেরের তৃতীয় মৃ*ত্যুবার্ষিকী পালন

    মোংলা প্রতিনিধিঃ

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই, শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী বেগম রাজিয়া নাসেরের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাদ জোহর মোংলার খানকা হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। রামপাল-মোংলা (বাগেরহাট-৩) আসনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য মোঃ জলিল শিকদার, পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান,
    আ’লীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি সাহজাহান সিদ্দিকী, পৌর যুবলীগের সংগঠনিক সম্পাদক লিটন নিরব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুক বাপ্পী সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। বেগম রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি, খুলনা সদর আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দিন, শেখ জালালউদ্দিন রুবেল ও শেখ বেলালউদ্দিন বাবু’র মা এবং শেখ সারহান নাসের তন্ময় এমপির দাদী।
    ২০২০ সালের ১৬ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

  • নৌকার বিজয় চিনিয়ে আনতে আমরা রাজপথে আছি এবং থাকবো – পৌর মেয়র

    নৌকার বিজয় চিনিয়ে আনতে আমরা রাজপথে আছি এবং থাকবো – পৌর মেয়র

    বায়জিদ হোসেন, মোংলা।
    ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ৭’জানুয়ারী’২৪ নির্বাচনী ফলাফল’র আগপর্যন্ত নৌকার বিজয় চিনিয়ে আনতে আমরা রাজপথে আছি এবং থাকবো। একই সাথে নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে প্রতিহত করবে।
    আগামী নির্বাচনের জন্য নৌকার পক্ষে লোকদের চাঙ্গা করে ঐক্যবদ্ধ রাখতে হবে। দেশে অনেক ষড়যন্ত্র চলছে, স্বাধীনতার বিপক্ষের শক্তিসহ বিএনপি এদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় না। তারা চায় ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে। কিন্তু তাদের সেই স্বপ্ন এদেশে কোন দিন সফল হবে না, যতদিন আওয়ামী লীগের দেশপ্রমিক ভাই-বোনেরা রয়েছেন, আওয়ামী লীগের কর্মীরা কোন ষড়যন্ত্রকে ভয় পান না।

    বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর মোংলায় আ’লীগের আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান।

    বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপি-জামায়াত যে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, আন্দোলনের মাধ্যমে সেসব পরিস্থিতি মোকবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকতে আহবান ও জানান পৌর মেয়র।

    এর আগে তফসিল ঘোষণার পরপরই পৌর শহরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

    মিছিলে মোংলা উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় উপজেলা পৌর আওয়ামী লীগ বিভিন্ন নের্তৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।

  • তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সুজানগরে আ.লীগের বিশাল আনন্দ মিছিল

    তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সুজানগরে আ.লীগের বিশাল আনন্দ মিছিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ঘোষণাকে স্বাগত জানিয়ে ও বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সুজানগরে বিশাল আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন। পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা ২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাবের নেতৃত্বে বের হওয়া বিশাল আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মিলনের স ালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা ২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান উজ্জল বলেন, সারাদেশের মানুষ যখন উন্নয়নের পক্ষে,তখন বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আগামী ৭ জানুয়ারি ভোটে আবারও মানুষ আওয়ামীলীগকে নৌকা প্রতীকে ভোট দিতে প্রস্তুত আছে। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখতে সবসময়ই মাঠে থাকার ঘোষণা দেন তিনি। সমাবেশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পাবনা জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিক, হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সরদার তোফায়েল আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম বিপুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর পৌর শাখার আহ্বায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার ও ছাত্রলীগ নেতা আমিরুল ইসলামসহ আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি।

  • চকরিয়ায় সড়ক দূ*র্ঘটনায় চিকিৎসকের মৃ*ত্যু

    চকরিয়ায় সড়ক দূ*র্ঘটনায় চিকিৎসকের মৃ*ত্যু

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিলে মাইক্রোবাস,মিনি ট্রাকের সংঘর্ষে সোয়াদুল ওমাম (৩৩)নামে এক ডাক্তারের মৃত্যু হয়েছে।তিনি চট্টগ্রামের পার্কভিউ হসপিটালের মেডিকেল অফিসার ছিলেন।

    বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ডুলহাজারা ইউনিয়নে এ দূর্ঘটনা ঘটে।
    নিহত সোয়াদুল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজান চৌধুরী’র ছেলে।

    মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানায়,কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস ও চট্টগ্রামমূখী মিনি ট্রাকের সংঘর্ষে সোয়াদুল নামের এক ব্যক্তি নিহত হয়েছে।ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

    এদিকে ডাঃ সোয়াদুল ওমাম’র মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।স্বজনদের আহাজারী আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

  • ১৯৮১ সাল থেকে র*ক্ত সংগ্রহ ও বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-চেয়ারম্যান

    ১৯৮১ সাল থেকে র*ক্ত সংগ্রহ ও বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-চেয়ারম্যান

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব (অব:) বলেছেন, “সরকারের অনুমোদিত রক্তদান কেন্দ্র হিসেবে ১৯৮১ সাল থেকে রক্ত সংগ্রহ ও বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। গোপালগঞ্জের নতুন এ রক্ত কেন্দ্র থ্যালাসেমিয়া, ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত মানুষের মাঝে বিশুদ্ধ রক্ত সরবরাহ করে আধুনিক চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গোপালগঞ্জ জেলাকে রেড ক্রিসেন্টের রক্ত কর্মসূচীর অন্তর্ভূক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত ও গর্বিত।”

    আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে রক্ত সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জে অত্যাধুনিক রক্তকেন্দ্রে উদ্বোধনীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, এর আগে দেশে ৯টি রক্তকেন্দ্র ছিল। গোপালগঞ্জের নতুন এ রক্তকেন্দ্র দিয়ে দেশে ১০টি রক্তকেন্দ্র হলো। প্রতিটি রক্তকেন্দ্র তাদের অর্জিত অর্থ দিয়ে চলছে। তবে যারা অর্থিকভাবে স্বচ্ছল তাদের এখান থেকে রক্ত কিনে নিতে হবে আর যারা অস্বচ্ছল তারা এখান থেকে রক্ত ফ্রিতে পাবে। কেউ এ ব্লাড ব্যাংক থেকে খালি হাতে ফিরবে না।

    এর আগে, দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নবনির্মিতি রক্ত কেন্দ্রটির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব (অব:)। পরে স্থানীয় নজরুল পাবলিক লাইব্রেরীর হল রুমে অনুষ্ঠিত গোপালগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য এম মঞ্জুরুল ইসলাম, শিকদার নূর মোহম্মদ দুলু, প্রফেসর ড. চৌধুরী সারোয়ার জাহান, সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, রক্ত কর্মসূচীর পরিচালক প্রফেসর ডা. এসএম হুমায়ুন কবির, লিগ্যাল এফেয়ার্সের পরিচালক খ. এনায়েতুল্লাহ আকরাম পলাশ উপস্থিত ছিলেন।

    এর আগে সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    নতুন এই রক্তকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় সবধরণের উপাদান যেমন সম্পূর্ণ রক্ত, প্যাকড সেল, ফ্রেস ফ্রোজেন প্লাজমা, প্লাটিলেটস, ওয়াসড সেল সংগ্রহ, প্রস্তুত ও সরবরাহ করা যাবে। দশম এই রক্তকেন্দ্র চালুর মধ্য দিয়ে সরাদেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশুদ্ধ রক্ত সরবরাহের সক্ষমতা আরো বৃদ্ধি পেল।

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রক্ত কর্মসূচীর অধীনে দেশের সর্বমোট চাহিদার প্রায় ১২ শতাংশ পূরণে সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিটি রক্ত কেন্দ্র সরকারের নিরাপদ রক্ত কর্মসূচীর গাইড লাইন অনুযায়ী স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, রক্ত সংগ্রহ, রক্তে জীবাণু (হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচ আই ভি/এইডস, সিফিলিস ও ম্যালেরিয়া) পরীক্ষা, রক্ত সংরক্ষণ, ক্রস ম্যাচিং ও ডাক্তারের পরামর্শক্রমে রক্ত সরবরাহ করে থাকে। সোসাইটির উদ্যোগে চলতি বছরে প্রায় ৬৫ হাজার ব্যাগ রক্ত ও রক্তের উপাদান সংগ্রহ এবং প্রায় ৮০ হাজার ব্যাগ রক্ত ও রক্তের উপাদান বিতরণ করা হয়। #

  • র‌্যাব-১২’র অভিযানে গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি ট্রাক জব্দ

    র‌্যাব-১২’র অভিযানে গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি ট্রাক জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ১৬ নভেম্বর ২০২৩ খ্রিঃ রাত ০১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোনসহ ০১টি ট্রাক জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ইমুল মন্ডল (২৩), পিতা- মোঃ কুরবান মন্ডল, সাং- গোপালপুর, ২। মোঃ রুবেল চৌধুরী (২০), পিতা- দীনেশ চৌধুরী, সাং- বড়খাপুর, উভয় থানা- সুজানগর, জেলা- পাবনা।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানি কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮

  • তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে ত্রিশালে মেয়র আনিছের আনন্দ মিছিল

    তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে ত্রিশালে মেয়র আনিছের আনন্দ মিছিল

    আরিফ রববানী ঃ ময়মনসিংহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, ত্রিশাল পৌরসভার ৩বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    (১৫ নভেম্বর) বুধবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর পরই ত্রিশালের বিভিন্ন এলাকায় মেয়র আনিছের পক্ষে তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে আওয়ামীলীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

    এর আগে সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়াও ঘোষিত তপসিলে আগামী ৩০নভেম্বর রিটার্ণিং অফিসার, সরকারি রিটার্নিং অফিসারের নিকট মনেনয়ন পত্র দাখিল শেষ তারিখ, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই তারিখ আগামী ১-৪ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৫-৯ ডিসেম্বর, ১০-১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ তিসেম্বর ও ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন তারিখ ধার্য্য করা হয়েছে।

    তফসিল ঘোষণার পরপরই জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তাৎক্ষণিকভাবে মিছিল বের করে ময়মনসিংহের ত্রিশালে মেয়র আনিছ এর নেতৃত্বে আওয়ামী লীগ।

    মিছিলে নেতৃত্ব দেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ । মিছিলে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটির নেতারা অংশ নেন।

    এ সময়ে উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনের আগ পর্যন্ত মেয়র আনিছ এর নেতৃত্বে যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা নৈরাজ্য প্রতিরোধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।