Blog

  • দোয়ারাবাজার সব কয়টা বাজারে মুহিবুর রহমান মানিকের নৌকার সমর্থনে মিছিল হয়েছে

    দোয়ারাবাজার সব কয়টা বাজারে মুহিবুর রহমান মানিকের নৌকার সমর্থনে মিছিল হয়েছে

    দোয়ারাবাজার প্রতিনিধিঃ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপজেলার সব কয়টা বাজারে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নৌকার সমর্থনে মিছিল করেছে আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর দোয়ারাবাজারে সদরে উপজেলা নৌকার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। একই দিনে উপজেলার সব কয়টা বাজারে মিছিল করেছেন নেতা কর্মীরা। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের শ্যামলবাজারে, খাটাকালি বাজারে ও আমবাড়ি বাজারে, সুরমা ইউনিয়নের টেংরাবাজারে, মহব্বতপুর বাজারে, নুরপুর বাজারে, আলীপুর বাজারে, বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও বাজারে, বোগলাবাজারে, বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে, বাশতলা হক নগর বাজারে, নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজারে, বালিউড়াবাজারে, নাছিমপুর বাজারে, পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজারে, মঙ্গলপুর বাজারে, দোহালীয়া ইউনিয়নের দোহালীয়া বাজারে, মজুরবাজারে, বঙ্গবন্ধু বাজারে মুহিবুর রহমান মানিক সমর্থকেরা নৌকার মিছিল করেছেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রত্যেক বাজারের দলীয় কার্যালয়ের সামনে নৌকার সমর্থনে নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, লক্ষিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, দোহালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, অঃ সেনা সার্জন রফিক উদ্দিন, নুর মিয়া বসির উদ্দিন,, যুবলীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, আহসান উদ্দিন, মো.আব্দুর রউফ, রহিম উদ্দিন, মো.এখলাছ ফরাজি, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বুলবুল আহমদ, হিমেল মিয়া,

    বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামিলীগ নেতা নুরুল আমিন, সিরাজ উদ্দিন, গেদু মিয়া,আকবর আলী, মইনুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি মো.তাজির উদ্দিন, ডা: গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, সাবেক ইউপি সদস্য গেদুমিয়া, ছালেক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া, সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া, আলীম উদ্দিন, খসরু মিয়া,আব্ুস ছুবান, জামাল উদ্দিন, ছাত্তার মিয়া, মঈন উদ্দিন, আলী আকবর, তমাল সরকার,বিপ্লব দে, ফিরোজ আলী, রহমত আলী, ছদরুল ইসলাম, আবুল কালাম, রুছমত আলী, লিটন দাস, রিংকু কুমার দেব, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব বাবুল মিয়া, জামাল উদ্দিন, হরিধন দাস, ছাত্রলীগ নেতা মিলন, হুমায়ুন আহমেদ, চিত্ত রঞ্জন দাস, প্রমুখ। এ সময় বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীক বীজয়া করতে হবে।

  • সুন্দরগঞ্জে দেনমোহর মামলায় ক্রোক সম্পত্তির তথ্য গোপন করে আদালতে প্রতিবেদন দাখিল

    সুন্দরগঞ্জে দেনমোহর মামলায় ক্রোক সম্পত্তির তথ্য গোপন করে আদালতে প্রতিবেদন দাখিল

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দেনমোহরের মামলায় ক্রোককৃত সম্পত্তির তথ্য গোপন করে আদালতে প্রতিবেদন দাখিলের অভিযোগ পাওয়া গেছে।
    অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাছি শান্তিরাম গ্রামের আনারুল ইসলামের মেয়ে আখি বেগম সীচা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে আদালতে দেনমোহরের মামলা করেন। যার মামলা নং – পারিঃ ৯৭/১৫। মামলার বিভিন্ন ধাপ পেরিয়ে ২৭/০৭/১৭ ইং তারিখে বাদী পক্ষে ১ লক্ষ ৯৯ হাজার ১০০ টাকা ডিক্রি প্রাপ্ত হয়। পাশাপাশি প্রত্যেক মাসে ২ হাজার টাকা হারে বাৎসরিক প্রবৃদ্ধিসহ ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত ৮ লক্ষ ৩ হাজার ৪০০ টাকা দাঁড়িয়েছে। উক্ত দেনমোহরের টাকা আদায় করতে বিজ্ঞ আদালত বিবাদীর স্থাবর সম্পত্তির উপর ডিক্রি জারীতে ক্রোক(৫) এর আদেশ দেন। সে মোতাবেক ০৭/০২/২০২১ইং তারিখে ঢোল পিটিয়ে ক্রোক কার্যক্রম সম্পন্ন করা হয়। বাদীর প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে মাননীয় আদালত ক্রোককৃত সম্পত্তি বিক্রি করে ওই পরিমান অর্থ আদায় করে আদালতে প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ গাইবান্ধাকে নির্দেশ দেন। কিন্ত তদন্তকারী কর্মকর্তার নিকট আজিজের পরিবার তথ্য গোপন করে তার কোন সম্পত্তি নেই বলে জানান। তদন্তকারী কর্মকর্তা সে মোতাবেক আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অথচ বিআরএস মাঠ খতিয়ান নং-৩০১২ ও ডিপি নং-৩৫৪৫ অনুয়ায়ী তার পিতা মৃত শাহাদত হোসেনের নামে ১ একর ৩০ শতক জমি রেকর্ডভূক্ত হয়েছে। সম্পত্তি বণ্টন আইন অনুযায়ী পৈতৃক সূত্রে আজিজের ২৭ শতাংশ জমি বর্তমান রয়েছে। তন্মধ্যে বিজ্ঞ আদালত ২৫ শতাংশ জমির উপর ক্রোক জারি করেছেন। এব্যাপারে আখি বেগম ও তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

  • পূবাইলে ঢাকা বাইপাস সড়ক পারাপারে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন

    পূবাইলে ঢাকা বাইপাস সড়ক পারাপারে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন

    পূবাইল গাজীপুর প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর পূবাইলে মেঘডুবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌরাস্তায় নির্মাণাধীন আট লেন বিশিষ্ট ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কে জনসাধারণ ও ছাত্রছাত্রীদের নির্বিঘ্নে সড়ক পারাপারে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা।
    বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুল, এতিমখানা, মাদরাসার প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থী-শিক্ষক ও জনতা।

    মানববন্ধন থেকে বক্তারা জানান নারায়ণগঞ্জের মদনপুর থেকে গাজীপুর ভোগরা পর্যন্ত ৪৮কিলোমিটার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের চলমান আট লেনের সড়কের কাজ দীর্ঘদিন যাবত চললেও মেঘডুবি চৌরাস্তায় সড়কের পরিকল্পনায় ও ডিজাইনে জনসাধারণের সড়ক পারাপারে কোন ব্যবস্থা রাখা হয়নি। রাখা হয়নি কোন আন্ডারপাস অথবা ওভারপাস। ইতোমধ্যে রাস্তা পারাপারে মেঘডুবি উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী সড়ক পারাপারে দূর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছে।
    অন্যদিকে বাইপাসের পূর্ব-পশ্চিমের পাঁচটি গ্রামের সাড়ে সাত হাজার জনগণ ও দেড় হাজার শিক্ষার্থীদের রাস্তা পারাপারে আট লেনের সড়কটি দেয়াল হিসাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। ভুল পরিকল্পনা ও ডিজাইনের জন্য আমাদের এখন সাড়ে তিন কিলোমিটার পথ ঘুরে সড়ক পারাপার হতে হবে।

    বক্তারা আরও জানান সড়কের এপারওপার মিলিয়ে উচ্চবিদ্যালয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা, মাদরাসা, পোশাক কারখানাসহ বিভিন্ন কলকারখানা বিদ্যমান।মেঘডুবি চৌরাস্তা পার হয়ে পূর্ব পাশদিয়ে গাজীপুর মেট্রো শহরে আর পশ্চিম পাশদিয়ে হায়দরাবাদ, মাজুখান হয়ে টঙ্গী শহরের দূরত্ব সাড়ে তিন কিলোমিটার কমে যায়।পাশাপাশি যাতায়াত সময়ও বাঁচবে প্রায় ত্রিশ মিনিট।
    সড়ক ও সেতু মন্ত্রণালয় তথা সংশ্লিষ্ট বিভাগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বক্তারা আরও জানান, আমাদের প্রাণের দাবি বিবেচনা করে দ্রুত ব্যবস্থা না নিলে মেঘডুবি চৌরাস্তা অংশের কাজ বন্ধ থাকবে।
    এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণের চীনার্প্রতিষ্ঠান সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড (এসআরবিজি) এর সাইট ম্যানাজার সাঈদ আজাদ সৌরভ জানান সড়ক পারাপারে এখানে অবশ্যই একটি আন্ডারপাসের খুবই প্রয়োজন। বিষয়টি আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
    মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা আ’লীগের সভাপতি ও সাবেক ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, ৪০.৪১.৪২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকি জুলি,সাবেক গাজীপুর সিটি করপোরেশন তত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজল, মেঘডুবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অকিল কুমার বিশ্বাস,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব,৪০ নং ওয়ার্ড আ’লীগ সদস্য সচিব সোলেমান মোল্লা,যুবলীগ নেতা মীর মোশারফ হোসেন।কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি খান শামীম । ও সাধারণ সম্পাদক শেখ লুৎফর হোসেন। যুবলীগ নেতা ফাইজুল। শেখ সাখাওয়াত হোসেন হোসেন। মোকারম হোসেন মিঠু প্রমুখ।

  • পূবাইল সাংবাদিক ক্লাবের সঙ্গে নবাগত ওসির  মতবিনিময়

    পূবাইল সাংবাদিক ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

    রবিউল আলম,
    পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

    পূবাইল সাংবাদিক ক্লাবের সাংবাদিকদের সঙ্গে পূবাইল মেট্রোপলিটন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মতবিনিময় করেছেন।

    বুধবার (১৫ নভেম্বর ) রাতে পূবাইল মেট্রোপলিটন থানার ওসির কক্ষে অত্র ক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের পূবাইল প্রতিনিধি মোঃ রবিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন,অত্র ক্লাবের সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি টিটন কুমার ঘোষ।যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মোঃ শাকিল খান।সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগ যুগান্তরের প্রতিনিধি মোঃ শাহীন সরকার,সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক কালের ছবি প্রতিনিধি আবু সাইদ চৌধুরী। দপ্তর সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি এইচ এম নুরুল হক বাবু।মহিলা সম্পাদিকা আমাদের সংবাদের প্রতিনিধি কবিতা ইসলাম,নির্বাহী সদস্য,মাতৃ জগতের প্রতিনিধি রাকিবুল ইসলাম,দেশান্তরের প্রতিনিধি আসিফ রায়হান,সন্ধ্যা বানী প্রতিনিধি সাইফুল ইসলাম ও মোঃ কামাল হোসেন (বাবুল)
    সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি -সেবক শাহীন মোল্লা প্রমুখ।

    মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন,পূবাইলের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের নিয়ে কাজ করতে চান তিনি।

    সাথে সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি ডাকাতি সহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

  • উজিরপুরে উপজেলা পরিষদের ভবনে না*শকতার চেস্টায় ককটেল উদ্ধার- গ্রে*ফতার  ৭

    উজিরপুরে উপজেলা পরিষদের ভবনে না*শকতার চেস্টায় ককটেল উদ্ধার- গ্রে*ফতার ৭

    উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের নতুন ভবনে গভীর রাতে নাশতার চেস্টায় অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।বেলা ২ টায় ঢাকা – বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরে ইসলামী ছাত্র শিবির ঝটিকা মিছিল বের করে ,এ সময় স্হানীয় এবং পুলিশ তাদেরকে ধাওয়া করে ৭ নেতা কর্মীকে আটক করে । তাদের কাছ থেকে ৬ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ । স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান জানান,বিভিন্ন দিক দিয়ে শিবির কর্মীরা এসে ঝটিকা মিছিল বের করে । খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ , ওসি তদন্ত তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের এস আই মেহেদী হাসান , তরুণ কুমার , এ এস আই মৃদুল, মুসাসহ তাদেরকে ধাওয়া করে ৭ ছাত্রশিবিরের নেতাকর্মীকে আটকসহ ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন । এ ছারা রাত পৌনে ৪ টায় উপজেলা পরিষদের ভবনের পিছনে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে পরিসংখ্যান অফিসের পিছনে কয়েকটি গ্লাস ভেঙ্গে যায় । এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান বিদ্যুৎতের শর্টসার্কিট বা দুর্বৃত্তদের আগুন কিনা তদন্তের পরে বলা যাবে । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান,দুপুর ২ টার দিকে ছাত্রশিবিরের একটি ঝটিকা মিছিল মহাসড়কের নতুন শিকারপুর নামক বাসস্ট্যান্ডে বের করে নাশকতা ও অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা চালায় তখন স্থানীয় জনতার সহায়তায় আমরা মিছিলটি ছত্রভঙ্গ করে ভাঙচুর সহ নাশকতার হাত থেকে জানমাল হেফাজত করতে সক্ষম হই। এ সময় ৬ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করি।ধাওয়া করে জাহিদুল ইসলাম ,গোলাম কিবরিয়া, মাহাবুব ফকির, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সাইমুন তালুকদার, মেহেদী হাসান আবু সাঈদ হাওলাদারকে আটক করা হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, আটককৃত সকলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। উপজেলার ভবনে নাশকতা কিনা তদন্ত করে দেখা হবে।

  • সুন্দরবনের বঙ্গোপসাগরের উপকুলে নিম্নচাপ: দুবলারচরে শংকায় দশ সহস্রাধিক জেলে

    সুন্দরবনের বঙ্গোপসাগরের উপকুলে নিম্নচাপ: দুবলারচরে শংকায় দশ সহস্রাধিক জেলে

    এস এম সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি :সুন্দরবনের বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় দুবলারচরে দশ সহস্রাধিক শুটকি মাছের জেলে শংকায় পড়েছেন। ভারী বৃষ্টিপাত হলে কোটি টাকার মাছ বিনষ্ট হওয়ার আশংকায় তারা এখন দিশেহারা। অপরদিকে সাগরে অবস্থানরত জেলেদের দ্রুত নিকটস্থ চরে ফিরে আসার জন্য মাইকিং করা হয়েছে।
    দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় আকাশ ভারী ও মেঘাচ্ছন্ন রয়েছে। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের অবিলম্বে আলোরকোলসহ তাদের আবাসস্থলে ফিরে আসার জন্য মাইকিং করা হয়েছে। তিনি বলেন, এবার শুটকি মৌসুমের শুরুতেই জেলেরা দূর্যোগের কবলে পড়েছেন। আলোরকোল,মাঝেরকেল্লা,নারিকেলবাড়ীয়া,ও শেলারচরে জেলেদের ধরে আনা কাঁচা মাছ মাচায় শুকাতে দেওয়া হয়েছে ভারী বর্ষণ হলে কোটি টাকার মাছ নষ্ট হয়ে যাওয়ার আশংকায় জেলেরা হতাশ হয়ে পড়েছেন বলে ফিসারমেন গ্রুপের সভাপতি জানান।

  • সুজানগরে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

    সুজানগরে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুন অর রশিদ। সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারেও সরকার নির্দেশিত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে সভায় জানানো হয়। এছাড়াও এদিন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া, চুরি-ডাকাতি,বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং সহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.তরিকুল ইসলাম বলেন,সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। শেষে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.তরিকুল ইসলামের স ালনায় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি

  • আমিনপুর থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান

    আমিনপুর থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার আমিনপুর থানার নবাগত ওসি হরুন অর রশিদ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার উপজেরা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম নবাগত ওসি হরুন অর রশিদ কে এ শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি ।

  • শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

    শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও এমপি শেখ হেলান এবং শেখ সালাউদ্দীন জুয়েল এর মাতা শেখ রাজিয়া নাসের এর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের তত্ত্বাবধানে নিজস্ব বাসভবনে দোয়া মাহফিল এর আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মশিউর রহমান, আওয়ামী লীগ নেতা এস এম রেজাউল হক, এডভোকেট এস এম মুজিবর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, প্রভাষক বজলুর রহমান, জামাল হোসেন, বিএম কোরবান আলী, শফি মোড়ল, আজহারুল ইসলাম লাভলু, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, রমজান সরদার, রাশেদুজ্জামান রাসেল ও অহিদুজ্জামান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন ও মাওলানা রইসুল ইসলাম।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫-৩০ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। ” নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার ” প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব গাঙ্গুলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, ওসি অপারেশন রঞ্জন কুমার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কে এম আরিফুজ্জামান তুহিন, উপজেলা সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মেডিকেল অফিসার শারমিন ফেরদৌস। বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, শংকর বিশ্বাস, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান ও পরিবার কল্যাণ সহকারী তৃণা বাহার।