Blog

  • মিরসরাইয়ে দমকা হাওয়াতে গাছের ডাল ভেঙে পড়ে শিশুর মৃ*ত্যু

    মিরসরাইয়ে দমকা হাওয়াতে গাছের ডাল ভেঙে পড়ে শিশুর মৃ*ত্যু

    নিজস্ব প্রতিবেদক।
    ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে মিরসরাইয়ে দমকা হাওয়াতে গাছের ডাল ভেঙে পড়ে সিদরাতুল মুনতাহা আরিয়া (৪) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল ৫টায় দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের কাটাবিল এলাকায় হাসমত আলী ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত মুনতানা ওই বাড়ির আনোয়ার হোসেন ভূঁইয়ার শিশু কন্যা।

    মুনতাহার চাচা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ঘরের সবার অগোচরে শুক্রবার বিকালে বাড়ির সামনে গেলে একটি গাছের ডাল ভেঙে পড়ে আমার ভাতিজি গুরুতর আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখালে কর্তব্যরত চিকিৎসক মুনতাহাকে মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন। তিনি বলেন আমার ওয়ার্ডের কাটাবিল এলাকায় হাসমত আলী ভূঁইয়া বাড়িতে আনোয়ার হোসেন ভূঁইয়ার চার বছরের শিশু কন্যা গাছের ডাল পড়ে মারা গেছে খুব দুঃখ্য জনক।

  • সুজানগরে ৫০ বছর ইমামতি করে পেলেন রাজকীয় বিদায়,কাঁ*দলেন মুসল্লিরা

    সুজানগরে ৫০ বছর ইমামতি করে পেলেন রাজকীয় বিদায়,কাঁ*দলেন মুসল্লিরা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ বর-কনের হেলিকপ্টারে বিয়ে, নায়ক-নায়িকার বিয়ে, জেলার পুলিশ সুপারের বিদায়সহ নানাভাবে সমাজের সেলিব্রেটিদের জাঁকজমকপূর্ণ বিদায় বা বিয়ে দেখেছেন অনেকেই। কিন্তু মসজিদের ইমামের এমন বিদায় দেখেননি অনেকেই।দীর্ঘ ৫০ বছর ইমামতি করার পর ঘোড়ার গাড়িতে করে জাঁকজমকপূর্ণভাবে বিদায় দেওয়া হয়েছে মসজিদের প্রিয় ইমাম ও খতিব হাফেজ আবুল কাশেমকে । বিদায় বেলায় মসজিদের ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী। পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে শুক্রবার দুপুর ২টায় ইমামের সম্মানে এ বিরল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকাবাসী জানান, সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের বাড়ইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ৫০ বছর দায়িত্ব পালন করেন। এই ৫০ বছরের মধ্যে তিনি গ্রামবাসীদের আত্মার সঙ্গে মিশে গেছেন। এখন তিনি বার্ধক্যে পৌঁছেছেন। এ অবস্থায় তার বিদায় নেওয়ার পালা। কিন্তু বিদায় বেদনার হলেও এলাকাবাসী তা কষ্টে মেনে নেন এবং তার সম্মানে স্থানীয় এলাকাবাসী আয়োজন করেন রাজকীয় বিদায় সংবর্ধনার। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেওয়া হয় ক্রেস্ট ও উপহার সামগ্রী। পরে তাকে ঘোড়ার গাড়ির বহরে করে রাজকীয় অথচ চোখের জলে বিদায় দেওয়া হয়। এ সময় এলাকার মুরুব্বিসহ সর্বস্তরের মানুষ প্রিয় ইমামকে ধরে গাড়িতে তুলে দেন এবং ঘোড়ার গাড়িতে করে তার বাড়ি স্কুলপাড়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, খতিব হাফেজ আবুল কাশেম দীর্ঘ ৫০ বছর তাদের মসজিদে ইমামতি ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে এখন বার্ধক্যে পৌঁছেন। তিনি আমাদের সবার সঙ্গে মিশে ছিলেন। গ্রামবাসী তার পরামর্শ নিয়ে কাজকর্ম করতেন। তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। তাই তাকে বিদায় বেলায় এভাবে সম্মানিত করার চেষ্টা করেছি।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি

  • স্মার্ট গৌরীপুর গড়ার স্বপ্ন দেখেন নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ শরীফ হাসান অণু

    স্মার্ট গৌরীপুর গড়ার স্বপ্ন দেখেন নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ শরীফ হাসান অণু

    ষ্টাফ রিপোর্টারঃ
    তফসিল ঘোষণার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে। নির্বাচন বানচালে ছিল দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের মধ্যে তফসিল ঘোষণায় আনন্দের জোয়ার বইছে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তির দলগুলোর মধ্যে। এরই ধারাবাহিকতায়, তফসিল ঘোষণার পরেই দেশের অন্য সংসদীয় আসনের মতো ময়মনসিংহ – ৩ (গৌরীপুর ) আসনেও জমে উঠছে নির্বাচনী রাজনীতি। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা এরই মধ্যে মাঠে নেমেছেন। চালাচ্ছেন জোর প্রচার প্রচারণা। আসনটি অনেক দিন ধরে এক হাতে শাসন করেছেন বর্তমান এমপি নাজিম উদ্দীন আহমেদ।

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ – ৩ গৌরীপুর, সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক
    মোঃ শরীফ হাসান অণু।
    উল্লেখ্য যে বিগত দুটি ২০১৪ এবং ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন তিনি মনোনয়ন না পেয়ে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করেন।

    সারা দেশের অভূতপূর্ব উন্নয়নের ধারা ১৪৮, ময়মনসিংহ – ৩ গৌরীপুর আসনে পৌঁছে দিতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন “স্মার্ট বাংলাদেশ” গড়তে নৌকা মার্কার হয়ে লড়তে চান মোঃ শরীফ হাসান অণু।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এই তরুণ আওয়ামী লীগ নেতা। ছাত্র রাজনীতি দিয়ে হাতে খড়ি তরুণ এই নেতার। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক, উপ কমিটির সাবেক সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
    ২০০১ থেকে ২০০৮ দল ও দেশের দুঃসময়ে নেতৃত্ব দেওয়া সাবেক এ ছাত্রনেতা। মামলা-হামলা ও ত্যাগের মধ্য দিয়ে বেড়ে উঠা নেতৃত্ব।

    পরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্বে আছেন । ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে লালন করে আসছেন তুখোর এই সাবেক ছাত্রনেতা।

    মহামারী করোনার বিরুদ্ধে একজন সম্মুখ যোদ্ধা মোঃ শরীফ হাসান অণু। নিজ উদ্যোগে মানুষের মাঝে চিকিৎসা ও খাবার বিতরন করেন।করোনাকালীন পুরো সময়ে মানুষকে সাহায্য সহযোগীতা করেছেন এই নেতা।

    ময়মনসিংহ-৩ আসন গৌরীপুরের আপামর জনতার কাছে জনপ্রিয় তরুণ এই নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে দিতে উঠান বৈঠক, গনসংযোগ সভা সমাবেশ ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছেন।
    এছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন চান বর্তমান সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ এমপি, গৌরীপুর উপজেলা আ.লীগের সভাপতি নিলুফার আঞ্জুম পপি, সাধারন সম্পাদক সোমনাথ শাহা, আওয়ামী লীগ নেত্রী নাজনীন আলম,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভিপি বাবুলসহ আরো একাধিক নেতারা মনোনয়ন প্রত্যাশা করছেন।

    তবে মোঃ শরীফ হাসান অনু বলেন,ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিলো মানুষের সেবা করার।রাজনীতি এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে সহজেই এই কাজটি করা যায়। জনপ্রতিনিধিগণের সদিচ্ছা থাকলে তারা মানুষের খুব কাছ থেকে সেবা করতে পারে। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে যে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার পদক্ষেপ নিয়েছেন তাতে স্মার্ট মেধাবী দক্ষ ও জনপ্রিয় নেতৃত্বই নিয়ে আসবে বলে আমি মনে করি।
    তিনি বলেন-আমি নৌকার মনোনয়নের ব্যাপারে আশাবাদী।
    আমি মনোনয়ন পেলে ১৪৮-ময়মনসিংহ-৩ গৌরীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত ও আধুনীকরন করবো, পর্যটন ও শিল্পনগরী হিসাবে গৌরীপুরকে গড়ে তুলবো। মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ,দখলদ্বারিত্ব মুক্ত করে সুষ্ঠ সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। নদী খননের স্থায়ী সমাধান করবো। দেশের বিদ্যুৎ চাহিদা পুরনের জন্য গৌরীপুরে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবো।
    মোঃ শরীফ হাসান অণু বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন পরীক্ষিত কর্মী। দলের দুর্দিনে অনেক মামলা হামলার শিকার হয়েছি। কুখ্যাত এসপি কোহিনুর আন্দোলন দমাতে আমাকে ক্রসফায়ার করার সিদ্ধান্ত নিয়েছিলো। শত প্রতিকূলতার মধ্যেও নেত্রীর নির্দেশে আন্দোলন সফল করি।
    দল ক্ষমতায় থাকাকালীন গৌরীপুরে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকে অবমূল্যায়ন করা হয়েছে এবং তাদের ওপর মামলা-হামলাও হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আমি আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন চাই। আমি বিশ্বাস করি আমার ব্যক্তিগত এবং দলীয় কর্মকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী আমাকে মূল্যায়ন করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কোন কোন্দল দেখতে চাই না। আমাদের একটাই পরিচয় আমরা আওয়ামী লীগ এবং আমাদের প্রতিক নৌকা। আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আমি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের সুফল গৌরীপুরের প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে চাই।

  • তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সবুজ খানের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল

    তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সবুজ খানের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ঘোষণাকে স্বাগত জানিয়ে ও বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের প্রতিবাদে সুজানগর উপজেলায় বিশাল আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজের উদ্যোগে বের হওয়া বিশাল এ আনন্দ মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজ বলেন, সারাদেশের মানুষ যখন উন্নয়নের পক্ষে,তখন বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আগামী ৭ জানুয়ারি ভোটে আবারও মানুষ আওয়ামীলীগকে নৌকা প্রতীকে ভোট দিতে প্রস্তুত আছে। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখতে সবসময়ই মাঠে থাকার ঘোষণা দেন তিনি। মিছিলে পাবনা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, উপজেলা আ.লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সুজানগর পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, সরদার পাশু,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মন্ডল ,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নাজিরগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক খান ও আ.লীগ নেতা তফিজ মন্ডল, মুক্তি,উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সোহেল হাসান বাবুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি

  • পূবাইলে লতা হারবালের চেয়ারম্যানকে বিশেষ সংবর্ধনা

    পূবাইলে লতা হারবালের চেয়ারম্যানকে বিশেষ সংবর্ধনা

    পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪০নম্বর ওয়ার্ডের শিল্পপতি লতা হারবাল বিডির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিমকে কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্যরা বিশেষ সংবর্ধনা জানিয়েছে। এসময় লতা হারবালের‌ চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম সকলের সঙ্গে মতবিনিময় করেন।

    শুক্রবার দুপুরে লতা হারবালের‌ নিজ কার্যালয়ে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

    লতা হারবালের‌ চেয়ারম্যান ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অন্যকে ঠকানো ও মাপে কম দেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। এসব অন্যায় কাজকে তিনি ফ্যাসাদ বা বিপর্যয়ের সঙ্গে তুলনা করেন। তিনি তাদের এ কথা বোঝাতে চেষ্টা করেন যে সততার সঙ্গে ব্যবসা করা ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব। এ দায়িত্বে অবহেলা করলে ইহকালেই এর পরিণতি ভোগ করতে হবে। ব্যবসায় অসততা এমনই এক পাপ। এ ধরনের পাপের ব্যাপারে ইসলামের বক্তব্য হলো, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষমা না করলে আল্লাহ তাআলাও পাপাচারীকে ক্ষমা করবেন না।

    এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগরের আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব, লতা হারবাল কোম্পানির ম্যানেজার মিজানুর রহমান, কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি শামীম খান, কলের বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানসহ অনেকে।

  • সিএমপি ইপিজেড থানার অভিযানে ১২০ লিটার দেশীয় মদসহ ১ জন আটক

    সিএমপি ইপিজেড থানার অভিযানে ১২০ লিটার দেশীয় মদসহ ১ জন আটক

    সিএমপি ইপিজেড থানার অভিযানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জনকে আটক করা হয়েছে।

    সিএমপি ইপিজেড থানার এসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ (১৬/১১/২০২৩) নগরীর ইপিজেড থানাধীন কর্ণফুলী কেইপিজেড সংলগ্ন উত্তর পাশে কনিন্দ্র কুমার শীলের বিল্ডিং এর দক্ষিণ পাশে খালি জায়গার উপর অভিযান পরিচালনা করে ১২০ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ রতন কান্তি দাসকে আটক করেন।

    আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সিএমপি ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

    বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

    বিশেষ প্রতিবেদক।
    বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত ১ জন আসামী গ্রেফতার। এসআই মুন্সী কামরুজ্জামান তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে জিআর-পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করে। আমামী অচিন্ত মন্ডল ওরফে গোলক তার পিতা অধীর মন্ডল গ্রাম বিল হিজলী থানা-বালিয়াকান্দি জেলা রাজবাড়ী ।
    গ্রেফতারকৃত আসামী গোলককে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

  • আগামীকাল মনোনয়নপত্র কিনবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা

    আগামীকাল মনোনয়নপত্র কিনবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা

    আগামীকাল শনিবার ১৮ নভেম্বর সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র কিনবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

    আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, আগামী শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

    বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

  • আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান- জাফরুল্লাহ

    আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান- জাফরুল্লাহ

    বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা কার্যালয়ে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

    দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার বিকেল ৩টায় শুরু হওয়া এই নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেন কমিটির অন্যান্য সদস্যরাও।

    দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না উল্লেখ করে এ সময় সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে বাংলাদেশে। নির্বাচন করতে দেবে না বলে আগেও আগুন দিয়েছে, এখনও দিচ্ছে। আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না। নির্বাচন বানচালের নামে যারা আগুন সন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই।’

    পরবর্তীতে আয়োজিত সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ দলটির নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত হয়।

  • মধুপুরে  স*ন্ত্রাসীদের  হা*মলায় ৩ শিক্ষক আ*হত ছাত্র ছাত্রীদের রাস্তা অ*বরোধ

    মধুপুরে স*ন্ত্রাসীদের হা*মলায় ৩ শিক্ষক আ*হত ছাত্র ছাত্রীদের রাস্তা অ*বরোধ

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গাঙ্গাইর আহমদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বিদ্যালয়ের ৩ শিক্ষক গুরুতর আহত হওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ।
    বৃহস্পতিবার(১৬নভেম্বর)দুপুর ২টার দিকে ছাত্র ছাত্রীদের পরিক্ষা চলাকালীন সময়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা যায়।
    আহতরা হলেন, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুল ইসলাম আতিক, আব্দুর রাজ্জাক ও বুলবুল আহমেদ।
    এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীগন টাঙ্গাইল ময়মনসিংহ মহা সড়ক অবরোধ করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
    শিক্ষার্থীরা জানান, শিক্ষক নিয়োগ বানিজ্য নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কোরবান আলী বিএসসির সাথে শিক্ষকদের বাকবিতন্ডা হয়।
    এর জের ধরেই সভাপতির সাথে আসা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খলিল, লাউফুলা এলাকার সাবেক চেয়ারম্যান প্রার্থী মুকুল, আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সাইফুল ইসলাম সহ আরও অনেকে ছাত্র ছাত্রীদের পরিক্ষা চলাকালীন সময়ে অফিস কক্ষে ঢুকে দরজা বন্ধ করে শিক্ষকদের এলোপাতাড়ি ভাবে মেরে গুরুতর ভাবে আহত করে।
    পরবর্তীতে শিক্ষার্থীরা শিক্ষকদের বাচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। আহত শিক্ষকদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ।
    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কোরবান আলী বিএসসি এর পদত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীরা টাঙ্গাইল ময়মনসিংহ মহা সড়কের ৩ঘন্টা ব্যাপি অবরোধ তুলে নেয় এবং তারা দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।