Blog

  • টেকনাফে র‌্যাবের অভিযানে মা*দক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রে*ফতার

    টেকনাফে র‌্যাবের অভিযানে মা*দক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রে*ফতার

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি
    কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভূক্তএক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    গ্রেফতারকৃত আসামি হলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার চেবর মিয়ার ছেলে সৈয়দ হোসেন (৪১)।

    কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
    সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)
    মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।
    তিনি জানান,শুক্রবার (১৭ নভেম্বর) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ’সৈয়দ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল। বর্ণিত আসামীর বিরুদ্ধে টেকনাফ থানার মামলা নং-৬৬/১৮, পি-১১৫২৬/২১, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯ এর(খ) ধারায় মোতাবেক মামলা রয়েছে।

    তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • আ‘লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক স্বাচিপ নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ

    আ‘লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক স্বাচিপ নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ

    স্টাফ রিপোর্টার,

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক মহাসচিব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজ।

    ময়মনসিংহের নন্দিত জননেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ বিগত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনের (ময়মনসিংহ সদর) থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় মনোনয়ন ফরম ক্রয় করেও দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা করেন। এর পর দীর্ঘ দিন ধরে তিনি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ড কে ঘরে ঘরে পৌছে দিতে গণসংযোগ উঠান বৈঠক করে যাচ্ছেন। পাশাপাশি করোনাসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে নির্বাচনী এলাকায় বেশ সুনাম অর্জন করেন। দলীয় নেতা-কর্মী ছাড়াও ময়মনসিংহের সর্বপেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।

    গতকাল দুপুরে দলীয় মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন বিভিন্ন পেশার লোকজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট এর প্রার্থী হিসাবে আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিলেও এবার আসনটি ছাড়তে নারাজ আওয়ামী লীগ। সেক্ষেত্রে প্রার্থী বাছাই ফর্মুলায় ময়মনসিংহ-৪ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর বিকল্প কোন প্রার্থী আওয়ামী লীগে নেই বলে জানান ময়মনসিংহের সদর উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

    দলীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়মনসিংহ-৪ আসনের (ময়মনসিংহ সদর উপজেলা) জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন অধ্যাপক ডাঃ এম এ আজিজ । এসময় তার সাথে ছিলেন দলীয় নেতা-কর্মীরা।

    এদিকে শনিবার সকালে নিজের ফরম কিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সোয়া ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শেখ হাসিনার পক্ষে ফরম সংগ্রহ করা হয়।

    এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

    প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান চলছে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনও ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপরে মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • ভুট্টা লাগাতে গিয়ে পেলেন বোতল সাদৃশ্য বস্তু কাটতে গিয়ে বি*স্ফোরণে আ*হত ৪

    ভুট্টা লাগাতে গিয়ে পেলেন বোতল সাদৃশ্য বস্তু কাটতে গিয়ে বি*স্ফোরণে আ*হত ৪

    খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি

    বিদ্যালয় বন্ধ তাই বাবার সঙ্গে ভুট্টা লাগাতে গিয়েছিল রিপন মিয়া (১৫)। সেখানে একটি বোতল সাদৃশ্য বস্তু কুড়িয়ে পায়। মূল্যবান ভেবে তা বাড়িতে নিয়ে আসে। মা, বাবা, ভাইসহ প্লায়ার্স, রেঞ্জ দিয়ে তা খুলতে ব্যর্থ হলে দা দিয়ে কোপ মারেন। এতে সেই বস্তুটি বিকট শব্দে বিস্ফোরণ হয়ে চারজনই গুরুতর আহত হন।

    আজ শনিবার বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়িচর এলাকায়। আহতদের সন্ধ্যা ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের জরুরি বিভাগে দুর্ঘটনার শিকার আব্দুল হাকিম বলেন, ‘ভুট্টা খেতোত কাজ করতে গিয়ে ছেলেটা বোতলের মতোন শ্যামলা রঙের একটা জিনিস পেয়েছে। তার ভেতর কী আছে সেটা দেখার জন্য বাড়িতে নিয়ে খোলার চেষ্টা করছিল বিভিন্নভাবে চেষ্টা করার পর খুলতে না পেরে একপর্যা দা দিয়ে সেটাতে কোপ মারে আর তখনই বোতলটা বিকট শব্দ করে বিস্ফোরণ হয় শব্দের পর আমরা আর কিছু বলতে পারি না জ্ঞান ফিরলে দেখি সুন্দরগঞ্জ হাসপাতালে এলাকার লোকজন নিয়ে আসছে দুই ছেলের চোখে আঘাত পেয়েছে আমার বউয়ের অবস্থাও ভালো না তাই সুন্দরগঞ্জ থেকে রংপুর মেডিকেল পাঠিয়েছে ।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জের সীমান্ত এলাকা সাতা নষ্কর তিস্তার চরে ভুট্টা লাগাতে যান সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের জিগাবাড়িচর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম ও তাঁর দুই ছেলে ফারুক হোসেন (১৮) ও রিপন হোসেন (১৫)। সেখানে রিপন হোসেন বোতল সাদৃশ্য একটি বস্তু কুড়িয়ে পান। সেটি মূল্যবান ভেবে বাড়িতে নিয়ে আসেন।

    এরপর ভেতরে কী আছে তা দেখতে মা, বাবা, ভাইসহ খোলার চেষ্টা করেন। পরে দা দিয়ে সেটিকে কোপ দিলে তা বিস্ফোরণ হয়ে রিপন হোসেন, তাঁর বাবা আব্দুল হাকিম, মা পারভিনা বেগম ও বড় ভাই ফারুক হোসেন গুরুতর আহত হন। বিকট শব্দে প্রতিবেশী ও স্থানীয়রা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

    রমেক হাসপাতালে আহতদের সঙ্গে আসা বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘পাশাপাশি বাড়ি। বিকট শব্দ শুনে আব্দুল হাকিমের বাড়িতে গিয়ে দেখি রক্তাক্ত শরীরে পড়ে আছে সবাই। তাদের উদ্ধার করে মোটরসাইকেলে উঠিয়ে সুন্দরগঞ্জ হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারটি অ্যাম্বুলেন্স যোগে নিয়ে আসি। আব্দুল হাকিমের ছেলে বোতল সাদৃশ্য বস্তুটি মূল্যবান ভেবে তিস্তার থেকে বাড়িতে নিয়ে আসেন সেই বোতল কাটতে গিয়ে বিস্ফোরণের শিকার হন তারা ।

    সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, অবস্থা খারাপ হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বড় ছেলে ফারুকের ডান পাসহ বাঁহাতের কবজি ও ছোট ছেলে রিপনের ডান চোখ এবং বুকে জখম হয়েছে।

    সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনার দুটি স্থানে পুলিশ পরিদর্শন করা হয়েছে। কুড়িয়ে পাওয়া বস্তুটি গুপ্তধন ভেবেছিলেন আহত ব্যক্তিরা। কাচের বোতলটি দা দিয়ে কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

    তবে বিস্ফোরক জাতীয় দ্রব্যটি সম্প্রতি ভারতের সিকিমে ভয়াবহ বন্যায় ভেসে আসে বলে ধারণা করা হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তিনি।

  • আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সভানেত্রী শেখ হাসিনা

    আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সভানেত্রী শেখ হাসিনা

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে এ কার্যক্রম উদ্বোধন করেন।

    আজ শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কেনেন তিনি। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

    এদিকে, মনোনয়ন পেতে আগ্রহীরা আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।

    কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

    আওয়ামী লীগ জানিয়েছে, কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপর নির্বাচনী এলাকা, মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

    উল্লেখ্য এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম অনলাইনেও পূরণ করে জমা দেওয়া যাবে। সেজন্য ‘Smart Nomination App’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে দলটির পক্ষ থেকে। গুগল প্লে-স্টোর অথবা IOS অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়া nomination.albd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে। অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ-ইন করে নিময় অনুযায়ী ইলেক্ট্রনিক পদ্ধতিতে ৫০ হাজার টাকা পেমেন্ট সম্পন্ন করার পর মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।

  • কুড়িগ্রামে ইস্কাফসহ মা*দক কারবারি রহিম গ্রে*ফতার

    কুড়িগ্রামে ইস্কাফসহ মা*দক কারবারি রহিম গ্রে*ফতার

    এম এস সাগর, স্টাফ রিপোর্টার:

    কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা (ডিগ্রী কলেজপাড়া) এলাকার মাদক কারবারি মোঃ আব্দুর রহিম (৫০) কে ১৫বোতল মাদকদ্রব্য ইস্কাফসহ (১৬নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৫৫মিনিটে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

    কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাশকতার ও বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • বেনাপোলের বহুল আলোচিত সুমন হ*ত্যা ঘটনায় ৩ জনকে আ*টক করেছে যশোর গোয়েন্দা পুলিশ

    বেনাপোলের বহুল আলোচিত সুমন হ*ত্যা ঘটনায় ৩ জনকে আ*টক করেছে যশোর গোয়েন্দা পুলিশ

    আজিজুল ইসলামঃ সোনা পাচারকারীদের ৩ কেজি সোনা খোয়া যাওয়ার ঘটনার সাথে জড়িত সন্দেহে সুমনকে ১১ নভেম্বর রাতে সোনা পাচার চাক্রের কামাল ও তার দলবল অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে বেনাপোল গাজীপুর এলাকায় ৩ তলা একটি বাড়ীতে আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। এবং ১২ নভেম্বর ভোররাতে সুমনকে একটি মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ধারনা করা হয় ঐদিনই সুমনকে হত্যা করে মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকার নির্জন একটি বাগানে তার লাশ ফেলে রাখা হয়। তার লাশ যাতে কেউ সনাক্ত করতে না পারে তারজন্য এসিড দিয়ে সুমনের লাশ ঝলসে দেয়া হয়।

    প্রথমদিকে সুমনের পরিবার পুলিশকে কিছু না জানালেও সুমন অপহরণের দুদিন পর সুমনের মা বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেন। এবং এর প্রেক্ষিতে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে মাগুরা থেকে সুমনের অর্ধগলিত লাশ উদ্ধার করেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামীদের সনাক্ত করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানাযায়, ১৬ ই নভেম্বর রাতে তারা ঢাকার শাখারী বাজার এলাকায় অভিযান চালিয়ে সোনা পাচারের মুল হোতা অঞ্জন ও ডালিম কুমারকে আটক করে। এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী সুমনের বহনকারী মাইক্রোবাস ও তার চালককে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

    এদিকে সুমন হত্যা ঘটনায় সুমনের পরিবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

  • পানছড়িতে ১০ বছর ধরে নিঃস্বার্থভাবে ধর্মীয় শিক্ষার আলো বিস্তারে ভুমিকা রাখায় নয়ন দেবনাথ’কে সম্মাননা প্রদান

    পানছড়িতে ১০ বছর ধরে নিঃস্বার্থভাবে ধর্মীয় শিক্ষার আলো বিস্তারে ভুমিকা রাখায় নয়ন দেবনাথ’কে সম্মাননা প্রদান

    মিঠুন সাহা, খাগড়াছড়ি সংবাদদাতা

    সমাজে যখন অনেকে ব্যক্তিগত কাজে ও ব্যক্তিস্বার্থে ব্যস্ত সময় পার করে। তখন কেউ কেউ নিয়োজিত থাকে সমাজ কল্যাণে। যাদের ধ্যান জ্ঞান থাকে সমাজকে নিয়ে। তাদের একজন হলো নয়ন দেবনাথ।সনাতনী সমাজের জন্য একজন নিবেদিত প্রাণ বলা যায় তাকে।নিজের কাজ ও ব্যস্ততাকে এক পাশ রেখে অভিভাবকদের বাড়িতে বাড়িতে গিয়ে ছেলেমেয়েদের গীতা শিক্ষায় উদ্বুদ্ধ করতে নানামুখী ভূমিকা গ্রহণ করে এই সনাতনী সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অহর্নিশি ভূমিকা রেখে চলেছে।

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কেন্দ্রীয় দেবালয় মন্দিরে দীর্ঘ ১০ বছর যাবৎকাল ধরে ধর্মীয় জ্ঞানের আলো ও গীতা শিক্ষার আলো ছড়ানো ও চলমান রাখার উদ্যোক্তা ও সাঁওতাল পাড়া,কানুনগো পাড়ায় গীতা স্কুল এর প্রতিষ্ঠাতা শ্রী নয়ন দেবনাথ।

    বর্তমানে সনাতন সমাজের মূলধারার সনাতনী ধর্মীয় চর্চা তেমন ভাবে পরিলক্ষিত হয়না বললেই চলে।আর তাছাড়া অভিভাবকদের মাঝেও তেমন সচেতনতা বিদ্যমান দেখা যায় না।

    সেখানে নয়ন দেবনাথ দীর্ঘ ১০ বছর যাবৎকাল কিংবা তারও বেশি সময় পূর্ব থেকে অভিভাবকদের বাড়িতে বাড়িতে গিয়ে ছেলেমেয়েদের গীতা শিক্ষার জন্য উদ্বুদ্ধ ও সচেতনতা সৃষ্টি কর‍তে নানামুখী উদ্যোগ গ্রহণ করে সমাজকে আলোকিত করতে ভূমিকা রেখে চলেছে।

    কানুনগো পাড়া, সাঁওতাল পাড়া থেকে পানছড়ি বাজার কেন্দ্রীয় মন্দিরে ছেলেমেয়েরা আসতে দূরে হওয়ার বিষয়টি উপলব্ধি করে সাঁওতাল পাড়া ও কানুনগো পাড়ায় গীতা স্কুল প্রতিষ্ঠার একমাত্র উদ্যোক্তাও ছিলো সে।

    সচেতনতার অভাবে যখন সাঁওতাল ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষা ও চর্চা থেকে দূরে তখনই প্রায় ৫ বছর পূর্বে তার আন্তরিক প্রচেষ্টায় সাঁওতাল সনাতনী ধর্মালম্বী ছেলেমেয়েদের গীতা শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সে উদ্যোগ গ্রহণ করে।কানুনগো পাড়া ও সাঁওতাল পাড়া শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে সেই প্রথম গীতা স্কুল প্রতিষ্ঠা করে।তার প্রচেষ্টায় সনাতন সমাজের ছেলেমেয়েরা আজ গীতা শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে।

    নানা বাধাবিপত্তি ও অনেকের বিরাগভাজন হওয়া সত্ত্বেও সে এই গীতা শিক্ষার কার্যক্রম অব্যাহত রেখেছে । তার এই মহৎ উদ্যোগ এর জন্য ও
    নিঃস্বার্থভাবে সনাতন সমাজের কল্যাণে অবদান রাখায় আজ শুক্রবার ( ১৭ নবেম্বর) সকাল ১১ টার সময় পানছড়ি কেন্দ্রীয় দেবালয় মন্দিরে তাকে এই সম্মাননা স্বারক প্রদান করা হয়।

    এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁওতাল পাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী সেবা আশ্রম এর সভাপতি উৎপল চৌধুরী উজ্জ্বল ,সাংবাদিক মিঠুন সাহা, কেন্দ্রীয় মন্দিরের গীতার শিক্ষক বিভু চক্রবর্ত্তী ,ফাল্গুনী সাঁওতাল।

    নয়ন দেবনাথ এর সাথে আলাপ কালে জানায়, একজন মানুষ তার নিজেকে জানার জন্য ও চেনার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার জ্ঞান অবশ্যই প্রয়োজন। ধর্মীয় জ্ঞান,ধর্মীয় সংস্কৃতি,কৃষ্টি একজন মানুষের অন্তরে বিশুদ্ধতা তৈরি করে।ধর্মীয় মূল্যবোধ এর কারণে মানুষ সঠিক পথটি খুঁজে পায়।তাই শৈশব কাল থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করা অবশ্যই একজন সন্তান বা শিশুর জন্য অত্যন্ত কর্তব্য।এর ফলে তার মাঝে নৈতিকতার ভিত্তি সুদৃঢ় হয়।

  • তানোরে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

    তানোরে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়ন (ইউপি) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অপ্রতিদন্দী তরুণ নেতৃত্ব তানভির রেজার পৃষ্ঠপোষকতায় ৯ নম্বর ওয়ার্ড আজিজপুর শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে নলপুকুর ফুটবল মাঠে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেন।

    এদিকে শুক্রবার নাকইল বুলেট ফুটবল একাদ্বশ ও ফুলবাড়ি তানভির ফুটবল একাদ্বশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বুলেট ফুটবল একাদ্বশ ১-০ গোলে তানভির ফুটবল একাদ্বশকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। এদিন স্থানীয় সাংসদের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রাহিম। কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি ও আজিজপুর শেখ রাসেল স্মৃতি সংঘের সম্পাদক উদীয়মান তরুণ নেতৃত্ব তানভীর রেজার সঞ্চলনায় এবং আজিজপুর শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন (ইউপি) মহিলা আওয়ামী লীগ (পশ্চিম) সভাপতি, শাহানাজ বেগম, সম্পাদক, স্বপ্না আকতার, আওয়ামী লীগ নেতা ইমরান আলী, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলিম, দিনার ইসলাম, শরিফুল ইসলাম, এনতাজ আলী, শহিদুল ইসলাম ও মাহাম প্রমুখ। বিজয়ী দলকে ৪০ হাজার ও রানার আপ দলকে ৩০ হাজার টাকা পুরুস্কার দেয়া হয়।

    প্রসঙ্গত, এর আগে কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উদীয়মান তরুণ নেতৃত্ব তানভির রেজার পৃষ্ঠপোষকতায় মালবান্ধা ফুটবল মাঠে ৬ দিনব্যপী শহীদ আজিজুল হক চৌধুরী ফুটবল টুর্নামেন্ট আয়োজন সম্পন্ন করা হয়েছে। আগামিতে কলমার নেতৃত্বে আসছেন তানভির এটা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।#

  • টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আ*টক-২

    টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আ*টক-২

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভীপাড়ার মৃত আমির হোসেনের ছেলে
    বদি আলম (২৬) ও একই এলাকার জহির আহম্মদের ছেলে এনায়েত উল্লাহ(১৮)।

    কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও
    সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান,বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে
    র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়ন মৌলভীপাড়া ও আশপাশ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, টেকনাফ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে বদি আলম এবং এনায়েত উল্লাহ নামে দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত থেকে সর্বমোট
    ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    এছাড়াও তারা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। আটককৃত মাদক কারবারীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত যোগসাজসে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজশে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অভিনব পন্থা অবলম্বন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল বলে জানায়।

    তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীরদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • র‌্যাবের অ*ভিযানে না*শকতার অভিযোগে বিএনপির নেতা-কর্মী গ্রে*ফতার ১৫

    র‌্যাবের অ*ভিযানে না*শকতার অভিযোগে বিএনপির নেতা-কর্মী গ্রে*ফতার ১৫

    এম এস সাগর, স্টাফ রিপোর্টার:

    দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িতের অভিযোগে ১৫জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারদের মধ্যে যুবদল ও বিএনপির নেতাকর্মী রয়েছেন। শুক্রবার (১৭নভেম্বর) রাতে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

    তিনি আরো বলেন, শুক্রবার রাজধানীর ধামরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই সোমবাগ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ এবং মানিকগঞ্জের ঘিওর থানা এলাকা থেকে নালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মীর শাহিনুর ইসলাম সবুজকে গ্রেফতার করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত মোট ১৫জনকে গ্রেফতার করা হয়।

    র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ২৮অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৪৮৯জনকে গ্রেফতার করে র‌্যাব। বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলা ও আক্রমণ চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করে। তাদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষসহ অনেক হতাহতের ঘটনা ঘটে।

    সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব।