হেলাল শেখঃ ঢাকা-১৯ এর দুইবারের নির্বাচিত সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ এনামুর রহমান আবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করলেন।
রবিবার (১৯ নভেম্বর ২০২৩ইং) রাজধানী ঢাকায় গিয়ে বিকেলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৯ আসনের সাভার আশুলিয়ার মাটি ও গণমানুষের নেতা ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান আবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এসময় তার সাথে ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি সাভার আশুলিয়ার তৃনমুলের মাটি ও মানুষের নেতা মাসুদ চৌধুরীসহ আওয়ামীলীগ, যুবলীগসহ দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, ঢাকা-১৯ আসনে দুইবার নির্বাচিত এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব ডাঃ এনামুর রহমান গণমাধ্যকে বলেন, আলহামদুলিল্লাহ, সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করলাম। তিনি সবার কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, আবারও নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা মার্কায় ভোট চাইতে বলেছেন” এরজন্য আমি ধন্য। তিনি আরো বলেন, সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে, সবাই হিংসা বিবাদ ভুলে গিয়ে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, তিনি আরো বলেন, আমি আশাবাদী আল্লাহ চাইলে জনগণের ভোটে আবারও নৌকা মার্কার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
Blog
-

ঢাকা-১৯ আসনে আবারও আলহাজ্ব ডাঃ এনামুর রহমান দলীয় মনোনয়নপত্র গ্রহণ করলেন
-

রাজশাহী-১ আসনে এমপি ফারুক চৌধুরীর মনোনয়ন উত্তোলন
আলিফ হোসেন,তানোরঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। গত
শনিবার সকালে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের প্রথম মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। এর পর থেকেই মনোনয়নপত্র উত্তোলন শুরু করেছে সারা দেশের দলীয় মনোনয়ন প্রতাশীরা। আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ঢল দেখা যায় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র উত্তোলন ঘিরে।
এদিকে, মনোনয়নপত্র উত্তোলন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বর্তমান সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।গত রোববার দুপুরে ওমর ফারুক চৌধুরীর পক্ষে গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাপ্রমুখগণ মনোনয়ন পত্র উত্তোলন করেন।
এদিকে একই আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আয়েশা আখতার জাহান ডালিয়া, দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান আক্তার, মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী ও এ্যাডঃ আবুল কাশেম। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী একটানা তিনবারের নির্বাচিত সাংসদ এবং আদর্শিক ও পরীক্ষিত নেতৃত্ব।
অন্যদিকে আয়েশা আখতার জাহান ডালিয়া ও এ্যাডঃ আবুল কাশেম নতুন মুখ। নির্বাচনী এলাকায় তাদের তেমন কোনো পরিচিতি নাই, নাই তেমন কোনো জনসম্পৃক্তা ও কর্মীবাহিনী।এমনকি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল কোনো নেতাও তাদের সঙ্গে নাই কখানো চোখে পড়েনি।
এদিকে দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান আখতার ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ ও জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।এতে তার জনসমর্থন ও জনপ্রিয়তা কতটুকু সেটা সহজেই অনুমান করা যায়।
অপরদিকে মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী দুইবার আওয়ামী লীগের দলীয মনোনয়নে উপজেলা নির্বাচনে বিএনপির দুর্বল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এছাড়াও স্থানীয় ও সাধারণ নির্বাচনগুলোতে নৌকাবিরোধী অবস্থানের কারণে উপজেলা সভাপতির পদ হারিয়ে রাজনীতিতে অনেকটা কোনঠাসা হয়ে পড়েন। এরই ফলশ্রুতিতে মুন্ডুমালা পৌর নির্বাচনে তিনি মেয়র পদে
প্রার্থী হবার সাহস পাননি পরাজিত হবার আশঙ্কায়।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, এসব বিচার বিশ্লেষণ করে তাদের কাছে মনে হয়েছে। ফারুক চৌধুরীর মতো আদর্শিক ও পরীক্ষিত নেতৃত্ব বঞ্চিত করে এদের মতো নতুন নেতৃত্বকে দলীয় মনোনয়ন দেয়ার ঝুঁকি নিবে না আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল।
এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে, দলের ভিতর এবং বাইরের নানা ষড়যন্ত্র, অপপ্রচার, প্রতিহিংসা ও গুজবের বহু অন্ধকার গলিতেও তিনি পথ হারাননি এবং গতানুগতিক রাজনীতির স্রোতে গা ভাসিয়ে দেননি।নিজস্ব,স্বকীয়তা ব্যক্তিত্ব সম্পন্ন অমায়িক ব্যবহার ও প্রচণ্ড সাহসী নেতৃত্বের লৌহমানব এই মানুষটি ছাত্র রাজনীতির সীমানা অতিক্রম করে ধীরে ধীরে গণমানুষের আকাঙ্ক্ষার পুরুষে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রতি সাধারণ খেটে খাওয়া মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার যে বহিঃপ্রকাশ তাতে তিনি না চাইলেও তানোর-গোদাগাড়ীর মানুষ তাকেই তাদের নেতা হিসেবে বেছে নিয়েছে, এখানে তার কোনো বিকল্প নাই। কারণ সাধারণ মানুষের নিখাদ ভালবাসার চেয়ে বড় কোন শক্তি নাই।
অনুসন্ধানে জানা গেছে, এমপি ফারুক চৌধুরী তার দীর্ঘ প্রায় দুই দশকের রাজনৈতিক জীবনে তানোর-গোদাগাড়ী থেকে তিনি প্রতিদিন যদি ৫ জন মানুষের উপকার করে থাকেন, তাহলে ৩৬৫ দিনে ১৮২৫ জন এবং ২০ বছরে ৩৬ হাজার ৫০০ জন মানুষের উপকার করেছেন। তাহলে উপকারভোগী এই মানুষগুলো তো এখানো এমপির পক্ষে মাঠে রয়েছে। এমপির জন্য জীবন বাজি রেখে তারা কাজ করতে প্রস্তুত আছে। তাহলে এমন পরিক্ষিত ও আদর্শিক নেতৃত্ব বঞ্চিত করে কেনো নতুন নেতৃত্ব দিয়ে দল ঝুঁকি নিবেন।# -

পঞ্চগড়ে বিজিবির জনসচেতনতামূলক সভা
মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
সীমান্ত হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু ও মাদকদ্রব্য চোরাচালান, আন্তঃসীমানা অপরাধ শূণ্যের কোটায় নামিয়ে আনা এবং সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাঙ্গীপুকরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়ন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকীম। এ সময় অন্যদের মধ্যে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম, বিজিবির ঘাগড়া বর্ডার আউটপোস্টের (বিওপি) কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার রহমাতুল কবীর, ঢাঙ্গীপুকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আনোয়ার হোসেন, ইউপি সদস্য হাসিবুল ইসলামসহ সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকীম সীমান্তবর্তী মানুষদের অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ এবং ঘাস কাটতে না যাওয়ার আহ্বান জানান। এছাড়াও সীমান্ত হত্যা রোধে মাদকদ্রব্য, গবাদি পশু চোরাচালানের কার্যকলাপের সাথে জড়িত না হওয়ার অনুরোধ করেন তিনি। -

মিথিলির প্রভাবে আমনের ব্যাপক ক্ষতি হওয়ার শংকা ,চিন্তিত কৃষক
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে ঘূর্নিঝড় মিথিলির প্রভাবে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার শংকা তৈরি হয়েছে। কৃষকরা জানিয়েছেন মিথিলার প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারনে ধান গাছ পড়ে যাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ ধানের শীষ নষ্ট হয়ে চিটা হয়ে যেতে পারে বলে তারা ধারনা করছেন।
কৃষক বেলাল হাওলাদার জানান, আমার প্রায় ৫০শতাংশ জমিতে আমন ধান রোপন করা আছে। সবে মাত্র ধানের শীষ আসা শুরু করেছে এরই মধ্যে বৃষ্টি ও বাতাসের কারনে বেশিরভাগ ধান গাছ ভেঙ্গে পরে পানিতে তলিয়ে আছে। এখন পরে যাওয়া ধানগাছ গুলো নষ্ট হয়ে যাবে। পানি শুকিয়ে গেলেও এই মৌসুমে আমন ধানের আর ভালো ফলন সম্ভব হবে বলে মনে হয় না।
আরেক কৃষক ওমর আলী জানান, আমার জমির প্রায় সকল ধানই নুয়ে পরেছে যদিও কৃষি অফিস থেকে আশ^স্ত করা হয়েছে। পানি কমে গেলে ধান গাছ আবারও উঠে দাড়াবে তাদের যুক্তি অনুযায়ী নুতন জাতের ধানের এই বৈশিষ্ট্য রয়েছে। তবে আমাদের মাঝে একটা আতংক ও শংকা রয়েছে। ধান গাছের শীষ পানিতে ডুবে থাকলে ধান নষ্ট হয়ে যাবে। এখন অপেক্ষা করতে হবে দেখি কি হয়।
নলছিটি উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবু জাফর আলী ইলিয়াস জানান, আমাদের উপজেলায় প্রায় ১২হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছিল। এর মধ্যে আনুমানিক ৫ থেকে ৬ হেক্টর জমির ধান কৃষক কেটে ঘড়ে তুলেছেন । এখন বাকি যেসকল কৃষকের ধান জমিতে আছে তার মধ্যে থেকে আনুমানিক ৮০-৯০হেক্টর জমির ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের ধারনা উন্নত জাতের ধান হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে।
তিনি আরও জানান, আমরা ক্ষতিগ্রস্থ্য কৃষকদের শনাক্ত করে সামনের রবি মৌসুমে বিভিন্ন প্রনোদনার ব্যবস্থা করবো যাতে তারা আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারে।নলছিটি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.নজরুল ইসলাম জানান,ঘূর্নিঝড় মিথিলার পরে কৃষি অধিপ্তরসহ সব দপ্তরেই ক্ষয়ক্ষতি নিরুপন করার জন্য চিঠি দেয়া হয়েছে। তাদের মাঠ পর্যায়ের জরিপ শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির কথা বলা যাবে।#
ফটো ক্যাপশনঃ ঝালকাঠির নলছিটিতে ঘুর্নিঝড় মিথিলার প্রভাবে মাটির সাথে মিশে আছে আমন ধান। -

উজিরপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও উজিরপুরের প্রান কেন্দ্রে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৯ নভেম্বর রোববার দুপুর দেরটায় বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ – সভাপতি ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল,উপজেলা রিসোর্স সেন্টারের পরিদর্শক হোসনেয়ারা বেগম , উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব কুমার মজুমদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা পারভিন মালা,সহকারী শিক্ষক সুব্রত মন্ডল,রত্না মন্ডল,
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান জাহিদ গাজীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য পপি বেগম, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক – শিক্ষিকা বৃন্দ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রুকাইয়া ইসলাম মহুয়া, নুসরাত,মিৎসুইয়া,রোদেলা প্রমুখ। এ সময় শিক্ষক – শিক্ষার্থীদের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে সকল বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
-

মুন্সিগঞ্জ ৩ নৌকার মনোনয়ন ফরম ক্রয় করলেন শহিদুল ইসলাম শাহিন
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জ ৩ (গজারিয়া – মুন্সীগঞ্জ সদর ) আসনে আওয়ামী
লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ
করেছেন মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র ও মিরকাদিম পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম শাহিন।আজ ১৯শে নভেম্বর রোববার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মুন্সিগঞ্জ-৩ (গজারিয়া -মুন্সিগঞ্জ সদর) আসনের জন্য শহিদুল ইসলাম শাহিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার অনুসারী নেতাকর্মীরা।
-

উজিরপুরে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলের ৩৪ তম মৃ*ত্যু বার্ষিকী পালিত
মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষ্যে ১৯ নভেম্বর রোববার সকাল ৭ টায় উপজেলা চত্তরে মেজর এম.এ জলিল স্মৃতিফলকে পুস্পমাল্য অর্পণ করেন মেজর এম.এ জলিল পরিষদের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক সিকদার,জাকারিয়া মাষ্টার, উজিরপুর বাজার কমিটির সভাপতি মোঃ শামসুল হক সিকদার, এ্যাডভোকেট আমির হোসেন মিঞা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাকিম সিকদার, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, ফরিদ সিকদার, মামুন সিকদার,রুপক সিকদার, মুকিম মাষ্টার,আবুল সিকদার, সহ অনেকে।
দুপুরে উপজেলার সিকদার পাড়ায় মেজর এম,এ জলিল নুরানী ও হাফিজি মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়
মেজর এম.এ জলিল ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারী উজিরপুরের সিকদার পাড়ায় জন্মগ্রহন করেন। তার পিতার নাম জোনাব আলী চৌধুরী। তিনি ১৯৮৯ সালে পাকিস্তানে মৃত্যুবরন করলে সেখান থেকে তার লাশ এনে ঢাকার বুদ্ধিজীবি গোরস্থানে দাফন করা হয়।
তিনি তৎকালীন পাকিস্তান সরকারের ট্যাংক রেজিম্যান্টের প্রধান ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে চাকরী থেকে পালিয়ে এসে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরে ৯ নং সেক্টরের দায়ীত্ব পালন করেন। সে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্তমানে তার দুইটি কন্যা সন্তান রয়েছে ব্যারিষ্টার সারাহ জলিল ও ব্যারিষ্টার ফারাহ জলিল। -

কালকিনিতে ফার্মেসির সাটারের তালা কেটে চু*রির অভিযোগ
মোঃ মিজানুর রহমান,কালকিনি, ডাসার প্রতিনিধি/
দোকান ঘরের তালা কেটে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা বাজারের বরিশাল মেডিকেল হল (ওষুদের ফার্মেসি)তে চুরি সংঘটিত হয়েছে। চোরের দল দোকান থেকে নদগ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়।
খরব পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই দোকানের সি.সি টিভির ভিডিও ফুটেজ থেকে চুরির ভিডিও ধারন করা হয়েছে। এবং ওই ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্তের দাবিতে থানা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। আজ রোববার ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, পৌর এলাকার ভূরঘাটা বাজারে এইচ.এম এমদাদুল হক জুয়েল নামে একজন ব্যবসায়ী দীর্ঘদিন যাবত ফার্মেসির ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিদিনের ন্যায় শনিবার দিবাগত রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। কিন্তু সকালে ওই দোকান খোলার জন্য লোকজন আসলে সাটারের তালা কাটা দেখতে পান। এবং পরে দোকানের ভিতরে ঢুকে দেখেন তাদের দোকানের টাকা ও মালামাল নিয়ে গেছে চোরচক্র। পরে থানা পুলিশকে খবর দিলে কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুব তৌহিদ সঙ্গীয় ফোর্সনিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যবসায়ী এমদাদুল হক বলেন, আমার দোকানের তালা কেটে নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুব তৌহিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং দোকানের সি.সি টিভির ভিডিও ফুটেজ থেকে চুরির ভিডিও ধারন করা হয়েছে। চোর সনাক্তের জোর চেষ্টা চলছে। -

মাদারীপুর-৩ আসনের এমপি গোলাপের মনোনয়ন ফরম ক্রয়
মোঃ মিজানুর রহমান কালকিনি,ডাসার প্রতিনিধ/
মাদারীপুর-৩আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপির পক্ষে আজ রোববার দুপুরে কালকিনি উপজেলা আ.লীগ একাংশের শীর্ষ নেতারা উপস্থিত থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঢাকা বিভাগ বুথ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা ±আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি উপজেলা আ.লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, মাদারীপুর জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক পলাশ বেপারী, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শাহিন ফকির,গোপাল ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক সরদার দেলোয়ার হোসেন প্রমূখ। এ সময় জেলা, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন -

টেকনাফে র্যাবের অ*ভিযানে ১ লক্ষ ৮৬ হাজার ইয়াবাসহ আ*টক-২
কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধিকক্সবাজারের টেকনাফ থানাধীন পশ্চিম গোদারবিল এলাকায় অভিযান চালিয়প ১ লক্ষ ৮৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃত মাদক কারবারীরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম গোদারবিল এলাকার মোহাম্মদ নূরের ছেলে মাহমুদুর রহমান (২৫) এবং মোস্তাক আহমদের মেয়ে মোছাঃ তাহানিয়া সোলতানা রিনা প্রকাশ তানিয়া (১৯)।
কক্সবাজারের টেকনাফ সিপিসি-১ র্যাব-১৫ এর কোম্পানী অধিনায়ক মেজর শরীফুল আহসান
রবিবার বিকেল ৫টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, রবিবার (১৯ নভেম্বর) সকাল ৭ টার দিকে র্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন সদর ইউনিয়ন পশ্চিম গোদারবিল এলাকার অন্তর্গত মোঃ মোস্তাক আহমদের বসত ঘরের ভিতরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টাকালে মাহমুদুর রহমান এবং তানিয়া নামে দুইজন মাদক কারবারীকে র্যাব আটক করতে সক্ষম হয়। এছাড়াও ধৃত ব্যক্তিরা তাদের সাথে থাকা অপর একজন সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করে এবং সে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত বসতঘরে ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের বসতঘর তল্লাশী করে তাদের হেফাজত থেকে সর্বমোট ১ লক্ষ ৮৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামীরা এবং একই এলাকার পলাতক আসামী আবুল কালাম দীর্ঘদিন যাবত যোগসাজসে মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অভিনব পন্থা অবলম্বন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল বলে জানায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত আসামীদের ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।