উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও প্রতিদিন বাড়ছে ঠান্ডাজনিত নানা ধরনের ভাইরাসজনিত রোগ।
জানা গেছে, নড়াইল জেলা হাসপাতালে মোট শয্যা ১০০টি শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ রোগী ভর্তি থাকে। আর ১০০ শয্যার হাসপাতালটিতে শিশুদের জন্য রয়েছে ১৫ শয্যা। বর্তমানে সেখানে প্রায় ১০০ শিশু রোগী ভর্তি রয়েছে। চলতি মাসে শিশু ওয়ার্ডে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে ৪৯৩ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া হাসপাতালটিতে প্রতিদিন আউটডোরে প্রায় অর্ধশতাধিক শিশুকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের। অন্য দিকে শয্যা সংকটে বাধ্য হয়েই মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে।
সরেজমিনে জেলা হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যা সংখ্যার ছয় গুণেরও বেশি রোগী রয়েছে হাসপাতালের শিশু ওয়ার্ডে। যার অধিকাংশই নিউমোনিয়ার রোগী। শয্যা সংখ্যা কম হওয়ায় বাধ্য হয়ে রোগীরা এক শয্যায় ২-৩ জন করে চিকিৎসা নিচ্ছেন। কারো ঠাঁই হয়েছে বারান্দার মেঝেতে। এতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে রোগী ও স্বজনেরা।
হাসপাতালে চিকিৎসাধীন শিশু ফাতেমার মাতা নিতু বলেন, সন্তানের জ্বর, কাশি, ঠান্ডা নিয়ে গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছি। রাতে এসে বেড পাইনি। সকালে বারান্দায় একটি বেড পেয়েছি।
এক রোগি শিশুর মা শামিমা ইয়াছমিন বলেন, তার বাচ্চার জ্বর ও খিঁচুনি হচ্ছে। অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে এসে দেখেন একই বেডে ২-৩টা বাচ্চা রয়েছে। যদি হাসপাতালে বেডের সংখ্যা বেশি হত, তাহলে আমরা ভালোভাবে সেবা পেতাম। সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন বারান্দার মেঝেতে ঠাঁই পাওয়া আরেক শিশুর বাবা শাহেদ শেখ বলেন, তার শিশুর কাঁশি, ঠান্ডা ও শ্বাসকষ্ট হয়েছে। গতকাল হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। ওয়ার্ডের ভিতরে অনেক রোগী। বাইরে ছাড়া থাকার কোনো জায়গা নেই। তাছাড়া আমার প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করানোর সামর্থ্য নেই। বাধ্য হয়েই হাসপাতালের মেঝেতেই শিশুর চিকিৎসা নিতে হচ্ছে।
নড়াইল জেলা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলিমুজ্জামান সেতু এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, এই সময় মৌসুম পরিবর্তনের কারণে রোগীদের চাপ থাকে। তবে এবার একটু বেশি মনে হচ্ছে। যা সামাল দিতে আমাদের কষ্টু হচ্ছে। যেহেতু আমাদের জনবল সংকট, শয্যা সংখ্যা সংকট রয়েছে। তারপরও আমরা চেষ্টা করছি সবাইকে চিকিৎসা দেওয়ার।
নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল গফফার এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, আমাদের জনবল সংকট ও শয্যা সংখ্যা সংকট রয়েছে যার ফলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও চিকিৎসকরা যথা যম্ভব চেষ্টা করছেন চিকিৎসা দেওয়ার।
তিনি বলেন, এই মুহূর্তে যে কয়জন বাচ্চা হাসপাতালে ভর্তি আছে, তাদের অধিকাংশই নিউমোনিয়া আক্রান্ত। যেহেতু এখন মৌসুম পরিবর্তন হচ্ছে, ভাইরাসজনিত রোগ বেশি মাত্রায় হচ্ছে। অভিভাবকদের প্রতি পরামর্শ যে, এই সময় একেবারে ভোরে না উঠিয়ে বেলা হলে তাপমাত্রা বাড়লে বাচ্চাদের ওঠানো।
তিনি আরো বলেন, একেবারে ছোট বাচ্চাদের ১০-১৫ দিন পর পর গোসল করাবে। নিতান্ত প্রয়োজন হলে রৌদ্রে পানি রেখে গরম পানিতে গোসল করাবে। আর একই বাড়িতে যদি অনেকগুলো বাচ্চা থাকে কোনো বাচ্চা যদি রোগাক্রান্ত হয়, তাহলে অন্য বাচ্চাদের তার কাছ থেকে যথা সম্ভব দূরে রাখতে হবে।
Blog
-

নড়াইলে বাড়ছে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগি! ভোগান্তিতে রোগী ও স্বজনেরা
-

নড়াইলে এসপি সাদিরা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নবাগত পুলিশ সুপারের বরণ ও ঐতিহ্যগত প্রথা অনুযায়ী বিদায়ী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১৯ নভেম্বর) মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার নড়াইল জেলা পুলিশের নিকট থেকে অশ্রুসিক্ত বিদায় গ্রহণ করেন এবং একই সাথে মোহাঃ মেহেদী হাসানকে নড়াইল জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার হিসেবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রথমে জেলায় কর্মরত পুলিশ অফিসারবৃন্দ নবনিযুক্ত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে ফুল দিয়ে বরণ করে নেন। অতঃপর বিদায়ী পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে ১বছর ৩ মাস কর্মকালীন সময়ের স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা, সাহসী পদক্ষেপ, অধস্তন পুলিশ সদস্যদের কল্যাণ, ছুটি, দেশের কল্যাণে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে মনুমেন্ট স্থাপন, লাইব্রেরী তৈরি এবং সর্বোপরি নড়াইল জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন নিয়ে স্মৃতিচারণ করেন। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যরা স্মৃতিচারণে অংশগ্রহণ করেন। অনেকেই স্মৃতিচারণ করতে যেয়ে কান্নায় ভেঙে পড়েন।
খুলনা রেঞ্জের নড়াইল জেলা দাঙ্গা ও কাইজ্জ্যা প্রবণ হওয়ায় একজন নারী পুলিশ কর্মকর্তা হিসেবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা কঠিন ছিল। সেই কঠিন কাজটি বিদায়ী পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন তার মেধা, প্রজ্ঞা, সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে সুন্দরভাবে সম্পাদন করেছেন। একজন নারী পুলিশ সুপার হিসেবে অন্য যেকোনো সময়ের চেয়ে নড়াইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রেখেছেন।
পরবর্তীতে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনকে ফুল ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিক বিদায় জানান।
বিদায়ী পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন তার বক্তব্যে বলেন, তিনি (২৪ আগস্ট) নড়াইল জেলার ২৯ তম পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। মারামারি, খুনাখুনি ও কাইজ্জ্যা প্রবণ এই নড়াইলে ভালো টিম ওয়ার্কের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে মামলা ডিটেক্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন।
নবনিযুক্ত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয় তার বক্তব্যে বলেন, নিজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে সকল সহকর্মীদের সাথে নিয়ে পুলিশ লাইন্স, পুলিশ অফিস ও পুলিশ লাইন্স স্কুলের উন্নয়ন সাধনসহ নড়াইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সাধনে কাজ করে যাবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য সবাইকে আন্তরিক ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। বিদায়ী পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নবনির্মিত শহীদ পুলিশদের স্মরণে তৈরি মনুমেন্টের পাশে একটি পলাশ চারা রোপন করেন। এরপর পুলিশ সুপার হাউজ গার্ড দেয়া হয়। পুলিশের ঐতিহ্যগত প্রথা অনুযায়ী পুলিশ সুপারের ব্যবহৃত পাজেরো জিপ গাড়ি পুষ্প সজ্জিত করে অধস্তন পুলিশ সদস্যরা রশি দিয়ে টেনে পুলিশ লাইনসের প্রধান গেইট পর্যন্ত নিয়ে বিদায় জানায়।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইলসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। -

বরিশাল ০৫ আসনের মনোনয়ন পত্র কিনলেন সাবেক মেয়র সাদিক
নিউজ ডেস্ক।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বরিশালের সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল ০৫ আসন থেকে প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ,কে,এম জাহাঙ্গীর।গতকাল রবিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ-র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উপজেলা চেয়ারম্যান সাঈদুর রহমান রিন্টু,বরিশাল সিটি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন,১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু,২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদ আহমেদ মান্না,মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু,অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব,ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ মান্না সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ইতিমধ্যে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করেছেন বরিশালের সিটি করপোরেশনের, তিনি সিটি মেয়র থাকাকালীন সময়ে এত অভূতপূর্ব রাস্তার উন্নয়ন ও করোনা কালীন সময়ে বাড়ি বাড়ি খাবার পৌছে দিয়ে চাঞ্চল্যতার সৃষ্টি করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছেন।
এদিকে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজস্ব ফেসবুক একাউন্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ।
-

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে প্রত্যাবর্তন
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি যুক্তরাষ্ট্র হতে সরকারি সফর শেষে ১৯ নভেম্বর ২০২৩, রবিবার দেশে প্রত্যাবর্তন করেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান প্যাসিফিক এয়ার ফোর্সেস-এর কমান্ডার জেনারেল কেনেথ এস. উইল্সবাখ এর আমন্ত্রণে গত ১৩-১৬ নভেম্বর ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেস-এ অনুষ্ঠিত প্যাসিফিক এয়ার চীফ্স সিম্পোজিয়াম ২০২৩ এ যোগদান করেন। বিমান বাহিনী প্রধান উক্ত সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সম্মানিত প্যানেল মেম্বার হিসেবে হিউম্যানিট্যারিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর) এর উপর বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ১২ নভেম্বর ২০২৩, রবিবার ঢাকা ত্যাগ করেন। সম্মানিত বিমান বাহিনী প্রধানের সঙ্গে তাঁর সহধর্মিণী তাহমিদা হান্নান এবং একজন সফরসঙ্গী উক্ত সফরে গমন করেন।
-

চারণ সাংবাদিক শাহরিয়ার আর নেই
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
চলে গেলেন চারণ সাংবাদিক আমাদের বিক্রমপুর পত্রিকার সম্পাদক হাশেম শাহরিয়ার ভাই৷ গতকাল সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন৷সারা বিক্রমপুর হেঁটে হেঁটে, খেয়ে না-খেয়ে সংবাদ সংগ্রহ করেছেন৷ একটি পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য একটা যুদ্ধই করে গেছেন৷ সম্মান পেয়েছেন আবার অবজ্ঞাও পেয়েছেন কিন্তু হাল ছাড়েননি৷ যুগেন্দ্রনাথ গুপ্ত ও সফিউদ্দিন আহমেদ এর পরে চারণ সাংবাদিকতার আরেক বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন হাশেম শাহরিয়ার৷ বিক্রমপুরে এতো ধনাঢ্য ব্যক্তি কিন্তু পৃষ্ঠপোষক পাওয়া কঠিন৷ এখন বিজ্ঞাপন পাওয়া আরো কঠিন৷ তবুও প্রকাশ করেছেন৷ আমি পত্রিকাটির সাথে জড়িয়ে আছি দীর্ঘদিন ধরেই৷ গাফফার ভাই, তাপসসহ আমরা অনেকবারই বসেছি কি করে টিকিয়ে রাখা যায়৷ কয়েকজন পৃষ্ঠপোষকতা করতেন তবে তা সামান্যই৷
পত্রিকার প্রতিটি সংখ্যাও রাখতেন যত্ন করে৷ প্রতি বছরের সংখ্যা একসাথে বাঁধাই করে রাখতেন৷ বিক্রমপুর নিয়ে গবেষণার খনি রেখে গেছেন৷ কিন্তু এমন কাজ এগিয়ে নেয়ার কেউ কি থাকলেন?
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি৷ আমৃত্যু হৃদয়ে রাখবো!
-

সংরক্ষিত বনভূমিতে থাকা সকল অ*বৈধ স্থাপনা উচ্ছেদের কেন আদেশ দেয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের রুল
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
গাজীপুর জেলায় জবর দখলকৃত সংরক্ষিত বনভূমির পরিমান প্রায় ৬০৮৬ একর।জবর দখলকারীরা বন উজার করে সেখানে কল-কারখানা,দোকান-পাট,
রিসোর্ট/কটেজ,করাত কল,ঘর বাড়ি সহ নানা অবৈধ স্থাপনা নির্মান করেছে যার ফলে এখানকার জীবনবৈচিত্র বিলিন হয়ে যাচ্ছে,পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জলবায়ুর উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে।জনস্বার্থে উক্ত সংরক্ষিত বনভূমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধার পূবক পরিবেশ ও জলবায়ু রক্ষার নিমিত্তে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা হলে মহামান্য হাইকোর্ট ডিভশনের মহামান্য বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি জনাব আতাবুল্লার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে উক্ত রিট পিটিশনটি অদ্য ১৯ নভেম্বর ২০২৩ তারিখ শুনানী হয়।যার রীট পিটিশন নং-৯০৪৯/২৩।শুনানী শেষে গাজীপুর জেলার সংরক্ষিত বনভূমিতে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের কেন আদেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলনিশি জারী করেছে মহামান্য হাইকোর্ট।পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে রিট পিটিশনারের দাখিলকৃত দরখাস্ত নিষ্পত্তি করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিপোর্ট দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।রীট পিটিশনারের পক্ষে শুনানী করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব মোঃ কাওসার হোসাইন এবং রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।জনস্বার্থে দায়েরকৃত উক্ত রিট পিটিশনের পিটিশনার গাজীপুরের সাংবাদিক মোঃ মেহেদী হাসান এবং প্রতিপক্ষ করা হয়েছে সচিব,পরিবেশ,বন এবং জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়,প্রধান বন সংরক্ষক,
বিভাগীয় বন কর্মকর্তা,ঢাকা বন বিভাগ,বিভাগীয় বন কর্মকর্তা, বন্য প্রানী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ এবং
জেলা প্রশাসক,গাজীপুরকে।এবিষয়ে পিটিশনার পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ কাওসার হোসাইন জানান যে,মহামান্য হাইকোর্ট ডিভিশনের এমন আদেশের ফলে সংরক্ষিত বনভূমিতে জবরদখলকারীদের দৌরাত্ম কমবে এবং সংরক্ষিত ভূমির বন উজার বন্ধ হবে যা পরিবেশ ও জলবায়ুর ইতিবাচক পরিবর্তন এনে মানুষের জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশের উন্নতি ঘটাবে।তিনি এজাতীয় আদেশের জন্য মহামান্য আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। -

মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন হারুন অর রশিদ
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর – সিরাজদিখান) আসন থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন হানা গ্রুপ প্রতিষ্ঠাতা সভাপতি জাপান বঙ্গবন্ধু পরিষদ জয়েন্ট ভেঞ্চার এর ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগের রাজনীতিবীদ হারুন অর রশিদ।
গতকাল ১৮ই নভেম্বর শনিবার বেলা দুপুর ০১টার সময় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-

ঘূর্ণিঝড় মিধিলির তা*ণ্ডবে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষ*তি হয়েছে
ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)॥
পাইকগাছাঃ ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ক্ষেতের আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে ধান মাটিতে পড়ে পানিতে ডুবে থাকায় পাকা ও ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হওয়ায় বীজ উৎপাদনে লক্ষ্য মাত্রা পুরণ না হওয়ার আশংখা করছে খামার কতৃপক্ষ।
গত ১৭ নভেম্বর শুক্রবার ঝড়ে খামারের ৫০ একর জমির ধান ক্ষেত লন্ড ভন্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে পাকা ধানের ও ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। মাটিতে নুয়ে পড়া ধান পানিতে ডুবে থাকায় পরাগায়ন না হওয়া, ধান চিটা ও ধানের কালো কালো দাগ পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাছাড়া কুশি ভরা ধানের ফুল ঝড়ো বাতাসে পড়ে যাওয়ায় পরাগায়ন না হলে চিটা হয়ে যেতে পারে। খামারে আমন ধানের ফলন খুব ভালো হয়েছিল। উপকূলে অবস্থিত এ খামারটিকে লবন পানিসহ বারেবারে প্রাকৃতিক দূরে্যাগ মোকাবেলা করে ফসল ফলাতে হয়।
খামার সূত্রে জানাগেছে, ২০২৩-২০২৪ মৌসুমে খামারে ৬০ একর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। ব্রিধান ৩০ জাতের ৩৪ একর, ব্রিধান ৭৩ জাতের ৪ একর, ব্রিধান ৭৮ জাতের ৪ একর ও বি আর ২৩ জাতের ১৮ একর জমিতে আবাদ করা হয়েছে। এ পর্যন্ত খামারের ১০ একর জমির ধান কাটা হয়েছে। বাকী ৫০ একর জমির ধান বাসাতে ছড়িয়ে ছিটিয়ে, পানিতে পড়ে ও কুশি ঝরে ব্যপক ক্ষতির মুখে রয়েছে। এবস্থায় ঝড় হাওয়ায় ধানের পরাগায়ন না হলে ধান চিটা হয়ে যেতে পারে।
এ বিষয়ে খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ নাহিদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে চলতি মৌসুমে আমন ক্ষেতের ব্যপক ক্ষতি হয়েছে। খামারে ব্রিধান ৭৩ জাতের ৪ একর পাকা ধান পানিতে পড়ে ও বিআর ৩০ জাতের ৩৪ একর জমির ধান পরিপক্ষ, আধাপরিপক্ষ ও সবে মাত্র ফুল ফুটতে শুরু করেছে। এ অবস্থায় ঝড়ো হাওয়ায় ফুল ঝরে যাওয়ায় পরাগায়ন না হলে ধান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাছাড়া পুষ্ট না হলে ধান চিটা হবে। ধানের গুনগত মান নষ্ট হবে এতে আশানারুপ বীজ উৎপাদন হবে না বলে তিনি আশঙ্কা করছেন। তিনি আরও বলেন, ২০২৩-২৪ আমন মৌসুমে ৬০ একর জমিতে ৯২টন বীজ ধানের লক্ষমাত্র হলেও বীজ পাওয়া যেতে পারে ৬৫-৭০ টন। তবে ধান কেটে ঝাড়াই করার পর পরীক্ষা করলে সেটা জানা যাবে। -

পাইকগাছায় জমি সংক্রান্ত বিরো*ধে হতদরিদ্র বিশ্বরঞ্জনের বসতবাড়ী পু*ড়িয়ে দেওয়ার অভিযোগ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধে পাইকগাছার গদাইপুর গ্রামের বিশ্বরঞ্জন চৌধুরীর বাড়ীতে আগুন লাগিয়েছে প্রতিপক্ষ সহিল উদ্দীন গাজীসহ আরও ১৫/২০ লোকজন। ১৯ নভেম্বর রবিবার ভোট ৫টায় বিশ্বরঞ্জনের বাড়িতে আগুন ধরিয়ে দিলে বিশ্বরঞ্জনের স্ত্রী স্বরসতী চৌধুরী (৬০) চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে দেয়। জানা গেছে, বিশ্বরঞ্জন ও মনোরঞ্জন দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলছে। সহিল উদ্দীন গাজী মনোরঞ্জনের পক্ষ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিশ্বরঞ্জনকে বাড়ী দখলের হুমকি ধামকি দিয়ে আসছে। এ বিষয়ে বিশ্বরঞ্জনের স্ত্রী স্বরসতী চৌধুরী জানান, জমি নিয়ে মামলা চলছে। আদালতের যে রায় হবে সেটা আমরা মেনে নেবো। ৩/৪ দিন আগে সহিল উদ্দীন আমার বাড়িতে এসে ঘরবাড়ি ছেলে চলে যেতে বলে। না গেলে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনা থানা পুলিশকে জানালে পুলিশ এসে উভয় পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলে যান। কিন্তু সহিল উদ্দীনের পূর্ব ঘোষনামত সহিল উদ্দীনসহ ১৫/২০ জন লোক নিয়ে রবিবার ভোর রাতে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন নিভাতে গেলে সে আমাদেরকে মারধর করে। থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ পৌছালে তারা গা ঢাকা দেয়। পুলিশ চলে গেলে তারা পুনরায় আমার বাড়ীর চারিপাশে তার ও বেড়া দিয়ে ঘিরে রেখেছে। এ ঘটনায় বিশ্বরঞ্জন চৌধুরীর স্ত্রী স্বরসতী চৌধুরী পাইকগাছা থানায় সহিল উদ্দীন গাজী, কপিল উদ্দীন গাজী, নজরুল গাজী, মঞ্জুর গাজী, জাকির শেখ, মনোরঞ্জন চৌধুরীসহ ১৫/২০ নামে একটি লিখিত অভিযোগ করেছেন। বসত ঘরে আগুন দেওয়ায় বিশ্বরঞ্জনের অসহায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

সুজানগরে গলায় ফাঁ*স দিয়ে এক ছাত্রীর আ*ত্মহ*ত্যা
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে নিজ ঘরের ডাবের(আাঁড়া) সঙ্গে গলায় ওড়না পেচিয়ে মোছাঃ তামান্না খাতুন(১৩) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার রাত আটটার দিকে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের উত্তরপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামান্না খাতুন ওই এলাকার তারা বিশ^াসের মেয়ে। স্থানীয় শহীদ স্মরণীকা সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রউফ জানান, নিহত তামান্না তার বিদ্যালয়ের প ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। জানাযায়, টেইলার্সের দোকানে নতুন জামা তৈরি করাকে কেন্দ্র করে মায়ের উপর অভিমান করে ঘরের ডাবের(আঁড়া) সঙ্গে গলায় ওড়না পেচিয়ে তামান্না খাতুন নামে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করে । আমিনপুর থানার ওসি হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি ।