Blog

  • ভিটেবাড়ি জা*লিয়াতির মাধ্যমে রেজিষ্ট্রি করার অভিযোগ

    ভিটেবাড়ি জা*লিয়াতির মাধ্যমে রেজিষ্ট্রি করার অভিযোগ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ইজিবাইক কেরার জন্য লতিফুল আলম নামে এক ব্যক্তি সুদখোরদের কাছ থেকে নিয়েছিলেন ৮০ হাজার টাকা। ছয় বছর ধরে শোধ করেছিলেন ৩ লাখ টাকা। সুদাসল শোধ না হওয়ায় কথিত মাতব্বরদের মাধ্যমে আরো দুই লাখ টাকা দিয়েছিলেন। এ ভাবে টাকা দিতে দিতে লতিফুল এখন নিঃস্ব। নিজের যা ছিল সব হারিয়ে এখন ভিটেবাড়িও এক সুদখোর জাল দলিল করে রেজিষ্ট্রি করে নিয়েছেন। লতিফুল আলম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা হাসপাতাল পাড়ার খোরশেদ আলমের ছেলে। সোমবার ঝিনাইদহ প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। স্ত্রী জবা বানু ও শিশু সন্তান মাহমুদুল হাসান মাহিনকে সঙ্গে নিয়ে লতিফুল অভিযোগ করেন, ২০১২ সালে তিনি আনোয়ার হোসেন নামে তার এক আত্মীয়ের কাছ থেকে ইজিবাইক কেনার জন্য ৮০ হাজার টাকা নেন। শর্ত ছিল প্রতি মাসে তাকে ৫ হাজার টাকা করে সুদ দিতে হবে। ২০১৮ সাল পর্যন্ত তিনি সুদের কিস্তি চালিয়ে যান। এরপর তার পিতা দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হলে আর কিস্তি দিতে পারেনি। এদিকে লতিফুল আলমের সৎ মামা মতিয়ার রহমান তার কাছ থেকে বিশেষ প্রয়োজনে একটি চেক বইয়ের বøাঙ্ক পাতা নিয়ে নেন। কিছুদিন পর জানতে পারেন তার নামে আদালতে ৮ লাখ টাকার দাবীতে দুইটি মামলা হয়েছে। মতিয়ার রহমান চেকটি নিয়ে তার সুদখোর ভাই আনোয়ার হোসেনকে দেন। এই চেক নিয়ে আনোয়ার হোসেন ও তার ভাইপো জিয়ারুল ইসলাম লতিফুলের নামে চেক ডিজঅনারের মামলা করেন। এদিকে আদালতের মামলা মেটাতে লতিফুল আলম আরেক সুদখোর ও জমির দালাল আব্দুল ওহাবের দারস্থ হন। তার কাছ থেকে তিনি তার ভিটেবাড়ি ২৪ লাখ টাকায় বিক্রি করার শর্তে আবার ৫ লাখ ৯০ হাজার টাকা বন্দকী সুত্রে নেন। এ ভাবে চলতে চলতে এক সময় জানতে পারেন ২৯ নং ফয়লা মৌজার ৭০১ নং খতিয়ানভুক্ত আরএস ৪৫৪৭ নং দাগের ভিটেবাড়ি রেজিষ্ট্রি হয়ে গেছে। অথচ তিনি কোনদিন কালীগঞ্জ রেজিষ্ট্রি অফিসে যাননি। কালীগঞ্জের পাইকপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল ওহাব প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০২২ সালের ২৭ সেপ্টম্বর লতিফুলের ভিটেবাড়ি রেজিষ্ট্রি করে নেন, যার দলিল নং ৫৫৫২। এদিকে ভিটেবাড়ি হারিয়ে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে পথে পথে ঘুরছেন লতিফুল। সুদখোর আনোয়ার, ভুমিদস্যু আব্দুল ওহাব ও তাদের নিয়োজিত লাঠিয়াল আহসানুল্লাহ হাসান এবং সবুজ প্রতিনিয়ত তাদের হুমকী দিচ্ছেন বলে অভিযোগ করেন। লতিফুল ন্যায় বিচারের জন্য কালীগঞ্জের জনপ্রতিনিধিসহ বিভিন্ন জায়গায় ধর্না দিলেও প্রতিকার পাননি বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহে থেকে চু*রি হওয়া ৩৮টি মোবাইল উদ্ধার

    ঝিনাইদহে থেকে চু*রি হওয়া ৩৮টি মোবাইল উদ্ধার

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ থেকে চুরি হওয়া ৩৮টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রায় ২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ও টাকা বুঝে দেয় পুলিশ সুপার। এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, জেলার ৬ থানা এলাকায় বিভিন্ন সময় মোবাইল হারিয়ে ও চুরি হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়। থানায় জিডি হওয়ার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের জিডির তদন্ত শুরু করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই ইখলাছুর রহমান ও এস আই খালিদ হাসান তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৮ টি মোবাইল উদ্ধার করে। এছাড়াও ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)’র মাধ্যমে ঝিনাইদহের ১৩ জন গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৯৪ হাজার ১৫ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে তাদের শনাক্ত করে উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা। উদ্ধার হওয়া সেই টাকা ১৩ জন মালিকের কাছে বুঝে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ডিবি ওসি জুয়েল ইসলাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই ইখলাছুর রহমান, এস আই খালিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ট্রাকের ধাক্কায় শৈলকুপায় মোটরসাইকেল আরোহী নিহ*ত

    ট্রাকের ধাক্কায় শৈলকুপায় মোটরসাইকেল আরোহী নিহ*ত

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় বালি বোঝায় ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (২৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মটরসাইকেলে থাকা মোস্তফা কামাল ও পল্লব বিশ^াস নামে দুইজন। সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী যশোর জেলা সদরের পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী বিমলেন্দু কুমার ঘোষ জানান, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর তিন কর্মচারী মোটর সাইকেল যোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ রাস্তায় ছিটকে পড়ে ৩জন গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত দুই জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর কর্মচারী বলে জানা গেছে। শৈলকুপা থানার ওসি ঠাকুরদাস মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

  • দ্বাদশ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেন মাহবুবুজ্জামান আহমেদ

    দ্বাদশ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেন মাহবুবুজ্জামান আহমেদ

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ২ আসন(কালীগঞ্জ-আদিতমারী) মনোনয়ন সংগ্রহ করেন দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবন, ৩০ বছরেরও অধিক সময় ধরে স্থানীয় সরকারের অধীনে জন প্রতিনিধিত্বের (ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ) পর, প্রথবারের মত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন সংগ্রহ করলেন – কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

    মাহবুবুজ্জামান আহমেদ। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে জন্ম। ১৯৭৭ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতে ঘটে ঘটে তার। পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সাংসদ করিম উদ্দিন আহমেদ। মাহবুবুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান তিনি। এর আগে তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে তিনি ইউপি চেয়ারম্যান ও ছিলেন। জীবনের প্রায় ৩০ বছরের অধিক সময় ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ইউপি ও উপজেলা সিয়ামেন পদে তিনি জনপ্রতিনিধিত্ব করে আসছেন। বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একজন দক্ষ সংগঠন হিসাবে জননেত্রী শেখ হাসিনার ভীষণ ২০৪১ ভার্সনে কাজ করে যাচ্ছেন।

    মাহবুবুজ্জামান আহমেদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ২ আসন ( কালিগঞ্জ আদিতমারী) এবার বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে আজ১৯ শে নভেম্বর তিনি সংগ্রহ করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মাহবুবুজ্জামান আহমেদ তার ৩০ বছরের জনপ্রতিনিধি থাকাকালে বিভিন্ন সময়ে জেলা পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে চেয়ারম্যান হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি তাকে দলীয় প্রতিক বা মনোনয়ন দেন তাহলে তাহলে সুনিশ্চিত এ আসনটি বাংলাদেশ আওয়ামী লীগের গড়ে উঠবে।

    তৃণমূল আওয়ামী লীগের বেশ কয়েকজন নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব্যক্তি বলেন, লালমনিরহাট ২ আসনের এবার ভোটের হিসাব অনেকটাই জটিল। এখানে এবার তিন থেকে চার জন পাঁচি মান্নানপত্র সংগ্রহ করেছেন। তার উপর রয়েছে দলীয় কোন্দল। সব মিলে এবারে যদি মাহবুবুজ্জামান আহমেদকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেন তাহলে আসনটি সুনিশ্চিতভাবে নৌকা বিজয়ী হবে বলে মন্তব্য করেন অনেকে।

    কালীগঞ্জ উপজেলা পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে দলীয় মনোনয়ন দেন তাহলে আমি বিজয় লাভ করব বলে বিশ্বাস করি। কারণ আমি তৃণমূলের রাজনীতি করে আসছি।

    হাসমত উল্লাহ ।

  • পাইকগাছায় বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে আলোকিত সমাজ গড়ছে অনির্বাণ লাইব্রেরী… কেএমপি কমিশনার

    পাইকগাছায় বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে আলোকিত সমাজ গড়ছে অনির্বাণ লাইব্রেরী… কেএমপি কমিশনার

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।

    খুলনা মেট্রো পলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক (বিপিএম বার পিপিএম) বলেছেন, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সুখী সমৃদ্ধিশালী দেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর এ স্বপ্ন পূরণ করেছেন তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেএমপি কমিশনার বলেন, একটা সময় ছিল যখন এ দেশের অনেক মানুষ না খেয়ে অনাহারে থাকতো। বেশিরভাগ মানুষ কোন রকমেই খেয়ে পরে বেঁচে থাকতো। এখন আর সেই দিন নেই। প্রধানমন্ত্রীর জাদুর কাঠির স্পর্শে সবকিছু বদলে গেছে। কৃষি সহ দেশের প্রতিটি ক্ষেত্রে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে। খাদ্যে সয়ংসম্পন্নতা অর্জন করায় এখন দেশের কোন মানুষকে না খেয়ে থাকতে হয় না উল্লেখ করে পুলিশ কমিশনার মোজাম্মেল হক বলেন, কৃষক হচ্ছে এ দেশের মূল চালিকা শক্তি। ১৮ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে এ দেশের কৃষকরা। কিন্তু জনবহুল দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি কৃষিকে যান্ত্রিকরণ করতে হবে। হরতাল অবরোধ প্রসঙ্গে কেএমপি কমিশনার বলেন, মিছিল মিটিং গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক দলের এ ধরণের কর্মসূচিতে কোন বাঁধা নয়, কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে বাসে অগ্নিসংযোগ, পুলিশ হত্যা সহ ধ্বংসাত্মক কর্মকান্ড করলে কোন ছাড় নয়। তিনি বলেন একটি পরিবার ধ্বংস করার জন্য একজন মাদকাসক্ত সন্তানই যথেষ্ঠ। এ জন্য প্রত্যেক অভিভাবককে তার সন্তানের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। মোজাম্মেল হক বলেন, আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে অনির্বাণ লাইব্রেরী। বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব পরিসরে পরিচিতি লাভ করেছে উল্লেখ করে দেশের প্রতিটি এলাকায় অনির্বাণ লাইব্রেরীর মতো সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি সোমবার সকালে ঢাকা ব্যাংক লিঃ এর অর্থায়নে ও পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর সহযোগিতায় পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী অনির্বাণ লাইব্রেরী আয়োজিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। লাইব্রেরীর সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা’র সভাপতিত্বে ও পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর এ্যাসিস্টান্ট সেল্স ম্যানেজার কৃষিবিদ জাকিরুল ইসলামের সঞ্চালনায় “বাঁচলে কৃষক বাঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম (পিপিএম সেবা), ওসি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, ঢাকা ব্যাংকের এগ্রিকালচার ব্যাংকিং ইউনিট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড ইনচার্জ কাতেবুর রহমান, পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, প্রাক্তন শিক্ষক সমীরণ দে, গনেশ ভট্টাচার্য, বাসুদেব রায়, শেখ আব্দুর রশিদ, অজয় সাধু, মহাসিন খান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও মানিক ভদ্র।

    অনুষ্ঠানে তালা ও পাইকগাছা উপজেলার ৫শ কৃষককে ১ বিঘা জমির বোরো ধান উৎপাদনের জন্য কীটনাশক ও বীজ সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কেএমপি কমিশনার মোজাম্মেল হক অনির্বাণ লাইব্রেরী পরিদর্শন করেন। এ সময় লাইব্রেরীর পক্ষ থেকে কেএমপি কমিশনারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    ইমদাদুল হক

    পাইকগাছা,খুলনা

  • পাইকগাছায় কাঁকড়া সাথে শ*ত্রুতা: বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার কাঁকড়া নিধন

    পাইকগাছায় কাঁকড়া সাথে শ*ত্রুতা: বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার কাঁকড়া নিধন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় কাঁকড়া সাথে শত্রতা করে বিষ দিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার কাঁকড়া মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে কে বা কারা ওই কাঁকড়ার হ্যাচারীতে বিষ দিয়ে প্রায় ৩শ কেজি কাঁকড়া মেরে ফেলা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ ও ক্ষতিগ্রস্ত হ্যচারী মালিক উত্তম মন্ডল ও অশিত পাল জানাযায়, গত রোববার পৌর সদরের জিরো পয়েন্ট প্রথম কালভাট এলাকায় ১০ শতক জমির উপর ৫ ভাগে ভাগ করে পুকুরে প্রায় ৩শ কেজী কাঁকড়া ছাড়ে। প্রতি দিনের ন্যায় হ্যাচরীতে রাতে পাহারা থাকে। কিন্তু রোববার রাত সাড়ে ১২ টার দিকে পাহারা দার ঘুমিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে এ সুযোগে গভীর রাতে কে বা কারা হ্যাচারীতে বিষ দিয়ে চলে যায। সকালে হ্যাচারীতে যেয়ে দেখি কাঁকড়া মরে সাবাড় হয়ে গেছে।তাতে আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উত্তম আরো জানান, আমার মনে হয় ব্যবসায়িক দ্বন্দের জেরে এ ঘটনা ঘটাতে পারে। পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ জানান, কাঁকড়া মারা গেছে শুনেছি। এ গুলো পরিক্ষা করার জন্য থানার মাধ্যমে ভিসারা রিপোটের জন্য ঢাকা মহা খালিতে পাঠায়।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, কি কারণে কাঁকড়া মারা গেছে তা অনুসন্ধান করা হচ্ছে।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।
    মোবাঃ০১৭৭৭৬৩৭৭৮০

  • কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ভারতে গমনকালে ঐশি’কে উদ্ধার

    কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ভারতে গমনকালে ঐশি’কে উদ্ধার

    এম এস সাগর, স্টাফ রিপোর্টার:

    কুড়িগ্রামের পুলিশের অভিযানে প্রতারনার মাধ্যমে ভারতে গমনকালে ঐশি’কে ফুলবাড়ীর ব্রাক মোড় এলাকা থেকে উদ্ধার করে।

    সম্প্রতি, বাগেরহাটের নিখোঁজ মেয়ে ঐশীকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করেছে কুড়িগ্রামের ফুলিবাড়ি থানা পুলিশ। ঐশী জানায়, অনলাইনের মাধ্যমে তার সাথে এক ভারতীয় বন্ধুর সাথে পরিচয় হয়। সেই বন্ধুর কথা মতে সে কুড়িগ্রামের ফুলবাড়ি হয়ে ভারতে গমনের উদ্দ্যেশে বাগেরহাট থেকে এখানে পালিয়ে আসে। গত (১৬নভেম্বর) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পালেরখন্ড এলাকা হতে ঐশি বাড়াই (১৭) নিখোঁজ হয়। এই সংক্রান্তে ভিকটিমের পিতা মিলন বাড়ই বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় সাধারন ডাইরী করেন। উক্ত সাধারন ডাইরীর প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশ নিখোঁজ ডাইরী সংক্রান্তে ভিকটিম ঐশি বাড়াই (১৭) ফুলবাড়ী থানা এলাকার ব্রাক মোড় থেকে প্রযুক্তিগত উৎকর্ষতা ও সম্মিলিত সহযোগীতায় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে ভিকটিমের পিতা-মাতাকে অবগত করা হলে ফুলবাড়ী থানায় উপস্থিত হলে ভিকটিম তার পিতা-মাতা ও ভাই কে সনাক্ত করলে ভিকটিমকে তাদের জিম্মায় প্রদান করা হয়।

    কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাধ্যমে নিখোঁজ মেয়ে ঐশীকে উদ্ধার করে তার পিতা-মাতা ও ভাই কে সনাক্ত করলে তাদের জিম্মায় প্রদান করা হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাশকতার ও বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

  • নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা

    নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা। ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ অবসান ও শিশুর প্রতি সহিংসতা রোধে অনুষ্ঠিত হয়েছে সেনসিটাইজেশন মিটিং। জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বাল্যবিবাহ অবসান ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে নানামুখী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে ৷
    ২০২৩ সালের নভেম্বর মাসব্যাপী এ প্রচারণার অংশ হিসেবে লোহাগড়া উপজেলার দশটি ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য প্রভাবশালী ব্যক্তিবর্গ নিয়ে বাল্যবিবাহ অবসান , শিশুর প্রতি সহিংসতা রোধ এবং শিশুর প্রতি সকল প্রকার ক্ষতিকর প্রথা বন্ধের লক্ষ্যে এ সেনসিটাইজেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২০ নভেম্বর)
    ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, নড়াইলে আয়োজনে এ যৌথ উদ্যোগী প্রচারণা নড়াইলের লোহাগড়া উপজেলার ১০ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ৷
    বাল্যবিবাহের অবসান, শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা রোধ এবং শিশুর প্রতি ক্ষতিকর যেকোন প্রথা বন্ধের লক্ষ্য নিয়ে উক্ত বিষয়ের উপর ইউনিয়নের সকল নির্বাচিত গণপ্রতিনিধি এবং স্থানীয় প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তির সাথে পারষ্পরিক মতবিনিময় এবং আলোচনার মাধ্যমে মিটিংটি সম্পন্ন হয় ৷
    সেনসিটাইজেশন মিটিং-এ উপস্থিত সকলে বাল্যবিবাহ অবসান, শিশুর প্রতি যেকোন সহিংসতা বন্ধে এবং শিশুর প্রতি সকল প্রকার ক্ষতিকর প্রথা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করবে বলে মতামত ব্যক্ত করে শপথ গ্রহণ করেন ৷

  • নড়াইলের এসপি মেহেদী হাসান’র দিকনির্দেশনায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল মালিকদের নিকট হস্তান্তর

    নড়াইলের এসপি মেহেদী হাসান’র দিকনির্দেশনায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল মালিকদের নিকট হস্তান্তর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়ালে হারিয়ে যাওয়া দশটি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ। জানা গেছে নড়াইলের পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) আলী হোসেন এবং এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসে দশটি হারানো মোবাইল উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (২০নভেম্বর) সকাল ১১টায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের দশটি স্মার্ট ফোন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (প্রশাসন ও অর্থ), নড়াইল এবং তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।
    এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নড়াইলসহ সাইবার ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

  • মুন্সিগঞ্জ ৩ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মৃণাল কান্তি দাস

    মুন্সিগঞ্জ ৩ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মৃণাল কান্তি দাস

    নিজস্ব প্রতিবেদকঃ

    মুন্সিগঞ্জ ৩ (গজারিয়া – মুন্সীগঞ্জ সদর) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে
    অংশ নেয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্ৰীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

    আজ সোমবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মুন্সিগঞ্জ-৩( গজারিয়া -মুন্সিগঞ্জ সদর) আসনের জন্য মৃণাল কান্তি দাস মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

    মৃণাল কান্তি দাস মুন্সিগঞ্জ ৩ (গজারিয়া – মুন্সিগঞ্জ সদর)
    আসনের টানা দুইবারের সংসদ সদস্য।

    মৃণাল কান্তি দাস ২০১০ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক ছিলেন। তিনি ৫ জানুয়ারি ২০১৪ তারিখে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে
    প্রথমবারের মত আওয়ামী লীগের মনোনয়ন‌ পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮‌ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ
    জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ (গজারিয়া -মুন্সিগঞ্জ সদর )আসনের জন্য পুনরায় আওয়ামী লীগের প্রার্থী হন মৃণাল কান্তি দাস এবং নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন।

    বর্তমানে তিনি টানা দ্বিতীয়বারের মত
    আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।