Blog

  • বরিশাল-৫ আসনে নানকের নামে আ.লীগের মনোনয়ন ফরম ক্রয়

    বরিশাল-৫ আসনে নানকের নামে আ.লীগের মনোনয়ন ফরম ক্রয়

    নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পক্ষে বরিশাল-৫ (সদর) আসনে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করায় বরিশালে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    এতদিন বরিশাল বিভাগে মর্যাদার আসন হিসেবে পরিচিত সদর আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন লড়াইয়ে মূল আলোচনায় ছিলেন বর্তমান সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম,সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ ও সদ্য বিদায়ী সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    বরিশাল বিভাগে মনোনয়ন ফরম বিক্রির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার বলেন, ‘গত তিন দিনে বিভাগের ২১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ২৪১ জন নেতা ফরম সংগ্রহ করেছে। এর মধ্যে সোমবার বরিশাল-৫ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাড. জাহাঙ্গীর কবির নানক।’

    জানাযায় সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পৈতৃক নিবাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে। বরিশাল নগরীর বটতলা-সংলগ্ন ক্ষিরোদ মুখার্জি লেনের বাড়িতে তার বেড়ে ওঠা। তিনি আশির দশকে বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের জি এস ছিলেন। একই সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব নিয়ে বরিশাল ত্যাগ করেন তিনি। এরপর তিনি বরিশালের স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হননি। জেলার কোনো আসন থেকে কখনও মনোনয়ন চাননি। এর আগে নির্বাচন করেছেন ঢাকা-১৩ আসনে। ওই আসনের এমপিও ছিলেন তিনি।

    অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান, তিনি ফরমটি সংগ্রহ করেননি, তাই তিনি জানেনও না। ধারণা করছেন, হয়তো তার কোনো শুভাকাঙ্ক্ষী ফরম কিনছেন।

  • কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদের দলীয় মননোয়ন ফরম ক্রয়

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদের দলীয় মননোয়ন ফরম ক্রয়

    উজিরপুর(বরিশাল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ০২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ।
    ২০ নভেম্বর সোমবার সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন তিনি। এ সময় উজিরপুর উপজেলা ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রীর তৃতীয় দিনের মধ্যে আবিদ আল হাসান সহ ১৫ জন দলীয় মননোয়ন ফরম সংগ্রহ করেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান বলেন, দলীয় মননোয়ন দেওয়ার একমাত্র মালিক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসানি আপা। ১/১১ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে প্রথম সারীতে থেকে রাজপথে আনন্দোলন সংগ্রাম করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করেছি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। দল যে সিদ্ধান্ত নিবে তা মাথাপেতে নিয়ে উজিরপুর-বানারীপাড়া সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাবো

  • স্কুল ছাত্রীকে ধ*র্ষণ মামলার আ*সামী র‍্যাবের হাতে আটক

    স্কুল ছাত্রীকে ধ*র্ষণ মামলার আ*সামী র‍্যাবের হাতে আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    রাজশাহীর মোহনপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ সাজ্জাদুর রহমান সিজানকে (১৯) আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

    সোমবার (২০ নভেম্বর) বিকেলে মোহনপুর থানাধীন বাকশৈল এলাকা থেকে তাকে আটক করা হয়।
    আটক মোঃ সাজ্জাদুর রহমান ওরফে সিজান, সে রাজশাহীর বাগমারা থানার রুদ্রমুখা গ্রামের মোঃ বকুল হোসেনের ছেলে।

    সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ডাঁসমারী হাই স্কুলের ৯ম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রীকে তুলে নিয়ে তার এক বন্ধুর বাড়ীতে টানা ৩দিন আটক রেখে ধর্ষণ করে। পরবর্তীতে ছাত্রীর মা বাদী হয়ে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

    ওই মামলায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের গোয়েন্দা দলের তৎপরতায় ধর্ষক সাজ্জাদুর রহমান ওরফে সিজান’কে মোহনপুর থেকে আটক করা হয়।পরবর্তীতে সোমবার মহানগরীর মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

  • নৌকার মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ

    নৌকার মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ

    আল আমিন শোভন
    স্টাফ রিপোর্টার :-

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য টাঙ্গাইল ২ আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বারবার নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
    রবিবার (১৯ নভেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তার সাথে ভূঞাপুর গোপালপুরের আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

    জনাব মাসুদুল হক মাসুদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি বর্তমান ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভিপি ছিলেন, ৭১ এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযুদ্ধা এবং ৭৫-এ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার প্রতিবাদকারী, যার কারণে তিনি সেনা সমর্থিত জিয়াউর রহমানের শাসন আমলে শারিরীক ভাবে অমানুষিক নির্যাতন করা হয় এবং তিন বছর কারাবরণ করেন। সেই সময় তিনি সাবেক রাষ্টপতি মরহুম জিল্লুর রহমান, বর্তমান রাষ্টপতি শাহাবুদ্দিন আহাম্মদ, আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সুলতান মুহাম্মদ মনসুরসহ অনেক জাতীয় নেতার সাথে কারাবাস করেছেন। কারাগার থেকে মুক্ত হয়ে তিনি রাজনীতির পাশাপাশি পড়াশোনা করে উচ্চ শিক্ষা লাভ করেন। তিনি বিগত ২০ বছর যাবৎ টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। জনাব মাসুদুল হক মাসুদ ভুঞাপুর পৌর মেয়র হিসাব তিন তিন বার নির্বাচিত মেয়র। তিনি তৃণমূল রাজনৈতিক নেতা হিসাবে জিয়ার শাসন আমল থেকে শুরু করে এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে দলের দুর্দিনে অসীম সাহসিকতার সাথে মাঠে থেকে দলের জন্য কাজ করেছেন এবং এখন পর্যন্ত ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের কান্ডারি তিনি।

    বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ জানান, তিনি এমপি নির্বাচিত হলে একটি পরিছন্ন, আধুনিক, মাদক মুক্ত এবং নাগরিক সুবিধাজনক ডিজিটাল বাংলাদেশের রুপকল্পে ভুঞাপুর-গোপালপুর গড়ে তুলবেন। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করছেন। তিনি আরো বলেছেন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছি। বাংলাদেশের উন্নয়নের রুপকার, আওয়ামী লীগের সভাপতি, আমার আস্থা ও ভালোবাসার প্রতিক জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার কান্ডারি করে মনোনয়ন দিলে আমি উন্নয়নকে তরান্বিত ও বেগবান করতে নিরলসভাবে কাজ করে যাবো।

    তিনি আরো জানান, ‘আমি ওয়ান এলিভেনে নেত্রীর মুক্তির আন্দোলনে স্বকীয় একজন কর্মী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক প্রোফাইল দেখে আশা করি আমাকেই যোগ্য প্রার্থী বলে বিবেচনায় আনবেন এ আমার বিশ্বাস এবং আমি মনোনয়নে আশাবাদি ইনশাআল্লাহ’।

    এদিকে মাঠের জনমত জরিপেও তিনি এগিয়ে আছেন। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা এই প্রবীন রাজনৈতিক নেতাকেই আগামি সংসদে এমপি হিসাবে দেখতে চান।

  • পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে কক*টেল হা*মলার ঘটনায় আটক ৭

    পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে কক*টেল হা*মলার ঘটনায় আটক ৭

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥
    পাইকগাছা থানা পুলিশের টহল গাড়িতে ২৯ অক্টোবর লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে ককটেল হামলা ও ৫ নভেম্বর উপজেলার কাসিমনগরে ককটেল হামলার ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার হিতামপুর গ্রামের মোঃ নজরুল গাজীর ছেলে ছহিল উদ্দিন (৪৭) সিলেমানপুর গ্রামের মৃত মিনাজ মিস্ত্রির ছেলে মোঃ রেজাউল করিম মিস্ত্রি (৩৮) ও সিলেমানপুর গ্রামের মোঃ সাহেব আলী সরদারের ছেলে হুমায়ুন কবির (২৮), পৌর সদরের শিববাটী গ্রামের মৃত মোক্তার আলী গাজীর ছেলে মোঃ আসলাম পারভেজ (৪৮) ও সন্ধিগ্ধ গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের মোঃ রহমত আলী গাজীর ছেলে মোঃ আবু হাসান গাজী (৪০) খলসী গ্রামের মীর ফেরদৌসের ছেলে জুয়েল মীর(২৮) এবং রাজাপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে মোঃ লিটন গাজী (৩৩) কে আটক করা হয়েছে। এবিষয়ে ৩১’নং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অমিত দেবনাথ জানান, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর দিকনির্দেশনা মোতাবেক ২৯ অক্টোবর পুলিশ টহল গাড়িতে ককটেল হামলার ঘটনায় সন্ধিগ্ধ ৩ জনকে রবিবার দিবাগত রাতে আটক করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, জনগণের জানমাল রক্ষার্থে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তাহারই ধারাবাহিকতায় থানা পুলিশের একটি টিম টহলরত অবস্থায় থাকাকালীন টহল গাড়িতে ককটেল হামলায় উভয় মামলার ৭ জনকে আটক পূর্বক সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাবনা-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সবুজ খান

    পাবনা-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সবুজ খান


    এম এ আলিম রিপন ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পাবনা-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সুনির্দিষ্ট বুথ থেকে সোমবার দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এর আগে নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যান আশিকুর রহমান খান সবুজ। পাবনা-২ সংসদীয় এলাকার আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, পাবনা-২ আসনের সাধারণ মানুষের আস্থার প্রতীক আশিকুর রহমান খান সবুজ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন, তিনি বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ^বিদ্যালয় শাখার সমাজ সেবা সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্যসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন । নির্বাচনী এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন,সমাজ সেবা, ও ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে নির্বাচনী এলাকা জুড়ে আ.লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরি হয়েছে। তিনি করোনাকালীন সময়ে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন অসহায় মানুষদের জন্য। শেখ হাসিনা কারাগারে আটক থাকাকালীন নেত্রীর মুক্তির দাবীতে রাজপথে করেছেন আন্দোলন সংগ্রাম। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আশিকুর রহমান খান সবুজকেই মনোনয়ন দেবেন বলে প্রত্যাশা রাখেন তারা। দলের পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে আওয়ামীলীগ সরকারের পরিকল্পিত উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনার কথা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য উল্লেখ করে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য ও পাবনা-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান সবুজ বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগকে আবারও বিজয়ী করতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবার আহ্বান জানান । এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশা রেখে তিনি বলেন, পাবনা-২ নির্বাচনী এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাই আমি আশা রাখি প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন দেবেন। আর আওয়ামীলীগের মনোনয়ন পেলে বিজয়ী হবেন এবং তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে নির্বাচনী এলাকার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন । উল্লেখ্য রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে পরিসংখ্যানে বি.এস.সি,এম.এস.সি সম্পন্ন করা সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের মেধাবী কৃতি সন্তান আশিকুর রহমান খান সবুজের পিতা প্রয়াত সৈয়দ আলী খান নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন এবং (১৯৬৯-১৯৭৩) সাল পর্যন্ত নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশিকুর রহমানের সেজ ভাই মশিউর রহমান খান বর্তমানে পাবনা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেজ বোন জিন্নাত আরা রোজী বর্তমানে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি এবং এর আগে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সমাজ সেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছোট বোন জেসমিন আরা মৌসুমী ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি।

  • টুরিস্ট পুলিশ ও সোনারগাঁ রয়েল রিসোর্ট এর মধ্যে স্বাক্ষর প্রদান

    টুরিস্ট পুলিশ ও সোনারগাঁ রয়েল রিসোর্ট এর মধ্যে স্বাক্ষর প্রদান

    বি এম মনির হোসেনঃ-

    টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন এবং নারায়ণগঞ্জ সোনারগাঁ রয়েল রিসোর্ট এর মধ্যে পারস্পরিক সেবা-সহযোগিতা ও নিরাপত্তা সম্পর্কিত এক Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তিপত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।টুরিস্ট পুলিশ বাংলাদেশ এর পক্ষে উক্ত Signing অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর প্রদান করেন মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার, ঢাকা রিজিয়ন এবং সোনারগাঁ রয়েল রিসোর্ট এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন মোঃ খাইরুল আলম লাল, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)। এছাড়াও উক্ত সাইনিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোমেনা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন, মোঃ দেলোয়ার হোসেন ইন্সপেক্টর, জোন ইনচার্জ, নারায়ণগঞ্জ জোন সহ টুরিস্ট পুলিশ এবং সোনারগাঁ রয়েল রিসোর্ট এর বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।এ সময় মোঃ নাঈমুল হক পিপিএম পুলিশ সুপার,ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ বলেন, “সোনারগাঁ রয়েল রিসোর্ট দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে দেশ-বিদেশের দর্শনার্থী এবং পর্যটকদের বিভিন্ন সেবা দিয়ে আসছে। এখন থেকে তারা দর্শনার্থী এবং দেশ-বিদেশের পর্যটকদের যে কোন প্রয়োজনে টুরিস্ট পুলিশকে সব সময় পাশে পাবে। টুরিস্ট পুলিশের হেল্প লাইন নম্বরে ২৪ ঘন্টাই দর্শনার্থী ও পর্যটকদের বিভিন্ন পুলিশি সহযোগিতা দেয়া হচ্ছে। উল্লেখযোগ্য উক্ত অনুষ্ঠানে সোনারগাঁ রয়েল রিসোর্ট এর পক্ষ থেকে বাংলাদেশ রুম রেন্ট এবং ফুডের উপর পুলিশের সকল সদস্যদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পুলিশের যেকোন সদস্য আগামী তিন বৎসর তার আইডি কার্ড প্রদর্শন করে উক্ত ডিসকাউন্ট অফার যেকোনো সময় পরিবারের সাথে উপভোগ করতে পারবেন। পাশাপাশি সোনারগাঁ রয়েল রিসোর্ট এ আগত এবং অবস্থানরত সকল দর্শনার্থী এবং পর্যটক বৃন্দ টুরিস্ট পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে অল্প সময়ের ভেতর বিভিন্ন ধরনের পুলিশি সেবা পেয়ে থাকবেন। পরবর্তীতে পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম হোটেল কর্তৃপক্ষকে টুরিস্ট পুলিশের হেল্পলাইন নাম্বার সম্বলিত কাট আউট এক্স ব্যানার এবং ইনফরমেশন ডেস্ক প্রদান করেন।

  • মোংলায় সাত মাস পরে কবর থেকে মাহে আলম’র ম*রদেহ উত্তোলন, জানাজা শেষে দা*ফন সম্পূর্ণ

    মোংলায় সাত মাস পরে কবর থেকে মাহে আলম’র ম*রদেহ উত্তোলন, জানাজা শেষে দা*ফন সম্পূর্ণ

    বায়জিদ হোসেন, মোংলা।
    অবশেষে বহুল আলোচিত মোংলার বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মাহে আলমের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ২০ এপ্রিল সোমবার সকাল ১১টায় মোংলার পশ্চিম চিলা গ্রাম থেকে ৭ মাস ১০ দিন পরে মাহে আলম’র মরদেহ উত্তোলন করা হয়। গত ১৪ এপ্রিল হিলটন নাথ হিসেবে মরদেহটি সমাহিত হয়েছিলো। ডিএনএ টেস্ট’র রিপোর্টে প্রমাণিত হয়েছে লাশটি মাহে আলম’র। বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের আদেশে বহুল আলোচিত লাশটি উত্তোলন করা হয়।
    নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোংলা মোঃ হাবিবুর রহমান কর্তৃক লাশটি উত্তোনপূর্বক মাহে আলম’র ছেলে সুমনা রানার কাছে হস্তান্তর করেন। লাশ উত্তোলনকালে আরো উপস্থিত ছিলেন মোংলা-রামপাল সার্কেলের সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ইমরান হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, মাহে আলম’র বড় ছেলে জাতিসংঘের শিশু তহবিল কর্মসুচির মনিটরিং অফিসার সোহেল রানা, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন প্রমূখ। লাশ উত্তোলনকালে নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান বলেন ডিএনএ টেস্টের রিপোর্টে ভিত্তিতে আদালতের নির্দেশনা মোতাবেক মাহে আলম’র লাশটি উত্তোলন পূর্বক তার ছেলে সুমন রানার কাছে হস্তান্তর করছি। চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন অতি উৎসাহী কিছু মানুষ কেন ৬৫ বছরের মাহে আলমকে ২২ বছরের হিলটন নাথ হিসেবে সমাহিত করলো সেটি জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন ডিএনএ টেস্ট’র রিপোর্টে হিলটন নাথ হিসেবে সমাহিত লাশটি মাহে আলম হিসেবে প্রমাণিত হয়েছে। কাজেই মাহে আলম অপহরণ মামলাটি এখন হত্যা মামলা হিসেবে পরিগনিত হবে। মাহে আলম’র ছেলে সুমন রানা বলেন বিজ্ঞ আদালত এবং প্রশাসনের সহযোগিতায় ৭ মাস ১০ দিন পরে বাবার মরদেহটি বুঝে পেয়েছি। এখন আমার বাবার খুন এবং লাশ গুমের সাথে যারা জড়িত পুলিশ তদন্তপূর্বক সেই সকল প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আশা করছি পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করবে। অন্যদিকে সোমবার সন্ধ্যার ৬ টায় মোংলার বিএলএস জামে মসজিদ চত্বরে ব্যবসায়ী মাহে আলম’র জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানাজা নামাজে ইমামতি করেন আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমীন।

  • ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই, আব্দুর রাহিম

    ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই, আব্দুর রাহিম

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন (ইউপি) পুর্ব আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাহিম বলেছেন
    রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। ঠিক তেমনি রাজশাহী-১ আসন ধরে রাখতে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর কোনো বিকল্প নাই। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অস্থিত্ব রক্ষায় যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রয়োজন: তেমনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের ধারক-বাহক আওয়ামী লীগকেও ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় আওয়ামী লীগের পক্ষে তার রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছা ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। আব্দুর রাহিম এই প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাতকারে এভাবেই জানালেন আওয়ামী লীগকে নিয়ে তার পরিকল্পনার কিছু কথা। বললেন আওয়ামী লীগকে জ্ঞানভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলায় তিনি আত্ম-
    নিয়োগ করবেন। তৃণমুল নেতাকর্মীদের মাঝে পৌচ্ছে দেয়ার চেষ্টা করবেন আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন। তার মতে মূখে কেবল বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধিপত্যবাদ-সম্প্রসারণবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের নেই প্রশ্নে আপোষহীন সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। এবং তা ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে। বাঙালী জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে থেকে আমরা কি পেয়েছি। তিনি বলেন, আমরা কেনো আওয়ামী লীগ করি, অন্যদলের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য কি, মানুষ কেনো আওয়ামী লীগকে ভালোবাসে ও সমর্থন করে-এসব বিষয়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিকনির্দেশনা থাকতে হবে। তাহলে তারা দলের প্রতি আরও নিবেদিত হয়ে কাজ করতে পারবেন। আগামীতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে এলাকায় আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী, বেগবান ও সু-প্রতিষ্ঠিত করা হবে। পাশাপাশি এই অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। আওয়ামী লীগ হলো অসাম্প্রদায়িক, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আওয়ামী লীগকে আগামীতেও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষায় আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও যাবে। আওয়ামী লীগ আগামীতে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও বেগবান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দলের দূর্দীনে যারা দলের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে ভূমিকা রেখেছেন তাদের এবং প্রবীণ-ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের আবারো সক্রিয়-মূল্যায়ন করতে হবে এবং আগামিতে নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তাহলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ্। আওয়ামী লীগ দেশের প্রাচীনতম, সর্ববৃহত ও জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল, এখানে নেতাকর্মীর কোনো অভাব নাই, নেতৃত্ব নিয়ে প্রতিযোগীতা রয়েছে সেটা ঠিক তবে কখানোই তা যেনো দলীয়কোন্দলে রুপ না পায় সেটা লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, সকল নেতা ও কর্মী-সমর্থকদের মনে রাখতে হবে আমরা জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল করি, বাজেই কোনো নেতার ওপর অভিমান করে বা কারো কথায় কস্ট পেয়ে নৌকার বিকল্প ভাবতে পারি না, আমরা আগেও নৌকায় ছিলাম, এখানো আছি এবং আগামিতেও থাকবো সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ে কাজ করবো ইনশাল্লাহ্।

  • রাজশাহী ১ আসনে ( গোদাগাড়ী – তানোর) দলীয়  মনোনয়ন তুললেন ৬ জন

    রাজশাহী ১ আসনে ( গোদাগাড়ী – তানোর) দলীয় মনোনয়ন তুললেন ৬ জন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দলের প্রথম মনোনয়ন ফরমটি শেখ হাসিনা সংগ্রহ করেছেন।

    এর পর থেকেই সারা দেশের দলীয় মনোনয়ন প্রতাশীরা ফরম উত্তোলন শুরু করে। আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে মনোনয়ন প্রতাশীদের ফরম উত্তোলন করতে নেতাকর্মী ঢল দেখা যায়।

    ২০ নভেম্বর রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, এ কে এম আসাদুজ্জামান আসাদ রাজশাহী -১ ( গোদাগাড়ী – তানোর) আসনে মনোনয়ন প্রত্যাশি। তিনি তৃতীয় দিন সোমবার মনোনয়ন ফরম তুলেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

    মনোনয়ন উত্তোলনের দ্বিতীয়দিন রোববার (১৯ নভেম্বর) সকাল থেকেই দলীয় কার্যালয়ে সারাদেশ থেকে আগত মনোনয়ন প্রত্যাশীরা ফরম উত্তোলন করতে দেখা যায়।

    এদিকে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। দুপুর সাড়ে ১২ টার দিকে ওমর ফারুক চৌধুরীর পক্ষে মনোনয়ন উত্তোলন করেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যন ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

    এসময় আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেলসহ গোদাগাড়ী-তানোর উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এছাড়াও একই দিনে তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী বিকেল তিনটার দিকে ও রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম বিকেলে মনোনয়ন উত্তোলন করেছেন।

    মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন (১৮নভে:) একই আসনে থেকে মনোনয়ন উত্তোলন করেছেন, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি সদস্য ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মীনি আয়েশা আখতার জাহান ডালিয়া।
    এছাড়াও একইদিন এ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আক্তার।

    মো: হায়দার আলী
    রাজশাহী।