Blog

  • জেলা প্রশাসক বরাবর অ*ভিযোগ  মোরেলগঞ্জে রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের  সভাপতির বিরুদ্ধে অ*নিয়মের অ*ভিযোগ

    জেলা প্রশাসক বরাবর অ*ভিযোগ মোরেলগঞ্জে রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অ*নিয়মের অ*ভিযোগ

    এস এম সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে হাজ্বী রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদারের বিরুদ্ধে বিদ্যালয়ে ৫টি পদের ২ পদেই ছেলে ও ভাই কে অর্থের বিনিময়ে গোপন নিয়োগের পায়তারার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির ৩ জন অভিভাবক সদস্য ও একাধিক আবেদনকারি প্রার্থীরা পৃথক পৃথক বাগেরহাট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। আবেদনকারি ও স্থানীয়দের দাবি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার।

    প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের হাজ্বী রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, অফিস সহকারী কাম-হিসাব সহকারী, পরিচ্ছন্œতাকর্মী, আয়া ও অফিস সহায়ক শূন্য/সৃষ্ট ৫ টি পদে গত ২৫ আগষ্ট-২০২৩ ম্যানেজিং কমিটির একাধিক অভিভাবক সদস্যদের কোন কিছু না জানিয়ে গোপন রেখে এলাকায় না আসা বহুল প্রচারিত পত্রিকা ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যে কারনে এলাকার অনেক প্রার্থী আবেদন করতে পারেনি। যারা আবেদন করেছে তাদের মধ্যে অনেক প্রার্থীরা আশকাং প্রকাশ করেছেন একাধিক পদে সভাপতির নিজ ছেলে অফিস সহকারী কাম-হিসাব সহকারী পদে রেজাউল ইসলামকে, ছোট ভাই অফিস সহায়ক পদে মো. সাইফুল ইসলাম ও অন্যান্যে পদে অর্থের বিনিময়ে আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়া হবে বলে এলাকায় কথা উঠেছে।

    বিদ্যালয়েরর ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, অভিযোগকারি তাপস কুমার হালদার, আব্দুর রশিদ হাওলাদার, রিনা বেগম বলেন, ম্যানেজিং কমিটির মিটিংয়ে নিয়োগ সংক্রান্ত সভার বিষয়ে সভাপতি কোন কিছুই তারা অবহিত নন। সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদারের কাছের ২/১ জনের লোক গোপনীয়ভাবে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন। বহুল প্রচারিত পত্রিকায় নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধা ভিত্তিক স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পূন্ন করার দাবি জানাই উর্দ্ধতন প্রশাসনের প্রতি।

    বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়, নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাধিক পদে আবেদন পড়েছে অনেক। ছেলে ও ভাই প্রার্থী থাকায় তিনি নিয়োগ বোর্ডে সভাপতি হিসেবে থাকবেন না। (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র সেন বলেন, ৫টি পদে ২৮টি আবেদন পড়েছে। আবেদনের যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। আবেদনকারিদের ২১ নভেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।

    অভিযোগকারি ও সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, একজন জনপ্রতিনিধি ও এলাকার সচেতন নাগরিক হিসেবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ দায়ের করেছি। শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানাচ্ছি। নিয়োগ বোর্ডটি অন্য জায়গায় বসে হওয়ার ষড়যন্ত্র চলছে।
    এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান বলেন, রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত অভিযোগটি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পর এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হবে।
    বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুর রহমান বলেন, বিদ্যায়ের অভিযোগটি তদন্ত সম্পূন্ন করা হয়েছে। দুই একদিনের মধ্যে প্রতিবেদন পাঠানো হবে। নিয়োগ বিধি মোতাবেক হবে। #

    ক্যাপশন : বাগেরহাটের মোরেলগঞ্জে হাজ্বী রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়।

  • মোরেলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীতে  ডিলারের বিরুদ্ধে চাল কম দেয়ার অ*ভিযোগ

    মোরেলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীতে ডিলারের বিরুদ্ধে চাল কম দেয়ার অ*ভিযোগ

    এস এম সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সুবিদাভোগীদের চাল বিতরণে দূর্নিতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন ক্রেতারা। ১৫ টাকা করে কেজি দরে ৪৫০টাকায় জনপ্রতি ৩০ কেজি চাল প্রাপ্ত সুবিদা ভোগীদের পাওয়ার কথা সেখানে পাচ্ছেন ৯২ কেজি। ডিলার বলছেন ২৯ কেজির ১ছটাকও বেশী দেয়ার সুযোগ নেই। কর্মকর্তা ও চেয়ারম্যানদের জানিয়েই দেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় শত শত সুবিদাভোগী ক্রেতাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

    জানা গেছে, সোমবার সকালে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের পলিটিক্স মোড় এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের ডিলার মোঃ রুহুল আমীন ৫ও ৬নং ওয়ার্ডের ৪৯৮জন সুবিদাভোগীদের মাঝে ৪৫০টাকা করে নিয়ে ২৯ কেজি করে চাল বিতরণ করছে। স্থানীয় সুবিদাভোগীরা এর প্রতিবাদ করলে ডিলার সাফ সাফ জানিয়ে দেয় ২৯ কেজির বেশী ১ছটাকও দেয়া যাবেনা। কারন বস্তা ছেড়া ফুটা,ঘাটতি আছে। বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েই তিনি বিতরণ করছেন। এমনকি উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার তিনি নিজেও জানেন বলে ডিলার দাবী করেন।

    উত্তর গুলিশাখালী গ্রামের মোঃ মারুফ হোসেন, হরতকী গ্রামের সবুর হাওলাদার, মোঃ ফরিদ শেখ, গুয়াতলা গ্রামের মোঃ মশিউর চোকদার,মতিয়ার ফরাজী সহ সুবিদাভোগী অনেকেই অভিযোগ তুলে বলেন, ২৯ কেজি চাল পাচ্ছি টাকা দিতে হচ্ছে ৩০ কেজির। এবারেতো একটু বেশী দিচ্ছে এর পূর্বে ২৭/ ২৮ কেজি ডিলারের চোখ রাঙানো ও তাড়া খেয়ে নিতে হয়েছে। বেশী কথা বললে চাল দিবেনা, কার্ড বন্ধ করে দিবে। এরকম নানাবিধ অভিযোগ ডিলারের বিরুদ্ধে।
    সরেজমিনে দেখা গেছে সরকারী নির্দেশনা অনুযায়ী চাল বিতরণের পূর্ব মূহুর্তে প্রাপ্ত সুবিদাভোগীদের মাইকিং করে জানানো, ৩০কেজির ইনটেক বস্তা, সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করতে হবে। এ স্পটে এর চিত্র ভিন্ন। ট্যাগ অফিসার পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের বিতরণের বিষয় অবহিত নন, শুধুমাত্র উদ্ভোদনের ১দিন এসেছিলেন। ৩০ কেজির ছোট বস্তার পরিবর্তে ৫০কেজির বস্তা ঢেলে ২৯ কেজি বিতরণ হচ্ছে । বাড়তি টাকা দিয়ে বড় বস্তায় চাল আনার তদবীর থাকে ডিলারদের। কারন এ বস্তায় চাল আনলে ক্রেতাদের কম দেয়ার সুযোগ থাকে। এরকম অভিযোগ সুবিদাভোগীদের। একই ব্যাক্তি দুই ডিলারের দায়িত্ব পালণ করছেন। গত বৃহস্পতি, শনি ও রবিবার ৩ দিনে ১,২ নং ওয়ার্ডের ৪৯৭ জনের মাঝে ২৯ কেজি করে চাল বিতরণ করেছেন বলে সুবিদাভোগীরা জানিয়েছেন। তারা ডিলারের এধরনের দূর্নীতি ও অনিয়মের বিষয়ে ঊর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।

    এ সর্ম্পকে নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম হাওলাদার বলেন, খাদ্যবান্ধবের প্রাপÍ সুবিদাভোগীদের ৩০কেজি চালের পরিবর্তে ২৯কেজি দেয়ার নির্দেশনার তিনি ইখতিয়ার রাখেননা। এটি ডিলারের মনগড়া কথা। ডিলারদের এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ইতিপূর্বে তিনি সংশ্লিস্ট উর্ধতন কর্মকর্তাদেরকেও জানিয়েছেন।

    উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, চাল বিতরণে অনিয়ম ও কম দেয়ার কোন সুযোগ নেই। ওই ডিলারের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ উর্ধতন কর্মকর্তাদের নিকট পাঠানো হবে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, চাল কম দেয়ার বিষয়ে ওই ডিলারের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য খাদ্য কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাবার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    # ক্যাপশন : বাগেরহাটের মোরেলগঞ্জের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল কম দেয়ায় ডিলারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ সুবিদাভোগীদের।

  • স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে গোদাগাড়ীর একটি সরিষা মাঠ পরিদর্শন

    স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে গোদাগাড়ীর একটি সরিষা মাঠ পরিদর্শন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সরিষার মাঠ পরিদর্শন করে করা হয়।
    মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলার উপ-পরিচালক মোঃ মোজদার হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার মোছাঃ উম্মে সালমা, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার আব্দুল্লাহ হিল কাফি, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ।
    এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জ মোঃ মশিউর রহমান এসএপিপিও বজলুর রহমান ও উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার, গৌরাঙ্গ ভৌমিক, মোঃ শামিম আলী এবং কৃষক/কৃষাণীবৃন্দ।

    কৃষি কর্মকর্তাগন কৃষক, কৃষাণীদের সাথে মতবিনিময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা এক ইঞ্চি জমি পতিত থাকবে না। এ ঘোষনাকে বাস্তবায়ন করার জন্য, স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব কার্যক্রম গ্রহন করা হয়েছে বলে জানান, রাজশাহী জেলার উপ-পরিচালক মোঃ মোজদার হোসেন।

    উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার বলেন, আজ পর্যন্ত চাষে ও বিনা চাষে সরিষা বপন হয়েছে ১৯ হাজর ৫শ ৪৩ হেক্টর। বিনা চাষে ৫ হাজার ১ শ ২৫ হেক্টর সরিষা চাষ হয়েছে। শুধু দেওপাড়া ইউনিয়নে বিনা চাষে সরিষা রোপন করা হয়েছে ২৫০ হেক্টর। এখনও সরিষা বপন চলছে, আগামী ১৫ দিন পর্যন্ত বপন চলবে বলে জানান এ কৃষি কর্মকর্তা।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বরগুনার তালতলীতে চেক জালিয়াতির মামলায় সা*জাপ্রাপ্ত আসামি গ্রে*প্তার

    বরগুনার তালতলীতে চেক জালিয়াতির মামলায় সা*জাপ্রাপ্ত আসামি গ্রে*প্তার

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে চেক জালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার উপজেলার নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত হাবিব আকন (৫০) একই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত্যু কাশেম আকনের ছেলে।

    পুলিশ জানান, হাবিব আকনের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির একটি মামলা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চলতি বছরের ০৫ নভেম্বর তাকে তিন মাসের কারাদণ্ড ও তিন লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে উপজেলার নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান জানান, চেক জালিয়াতি মামলায় হাবিব আকনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • উজিরপুরে সশস্ত্র বাহিনী দিবস ও ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম,এ জলিলের মৃ*ত্যুবার্ষিকী পালিত

    উজিরপুরে সশস্ত্র বাহিনী দিবস ও ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম,এ জলিলের মৃ*ত্যুবার্ষিকী পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ২১নভেম্বর সকাল ১১টার সময় সশস্ত্র বাহিনী দিবস ও মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম,এ জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

    উপজেলা ইচলাদী বাসস্ট্যান্ডে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কার্যালয়ে সংগঠনের সভাপতি ল্যাঃ কর্পোরাল, মোঃ জসিম উদ্দিন বেপারী ( অবঃ) এর সভাপতিত্বের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আয়নাল হক ( অবঃ), বীর মুক্তিযোদ্ধা ল্যাঃ কর্পোরাল (অবঃ) মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আঃরব ফকির।এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ মনিরুজ্জামান খোকন। এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর এম, এ জলিল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৯ নং সেক্টর কমান্ডার থাকাকালীন তার সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ আলোচনা করেন বক্তারা।অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে যে সকল সশস্ত্র বাহিনীর সদস্য শহীদ হয়েছেন ও ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম,এ জলিল সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং অবসরপ্রাপ্ত জীবিত সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউসুফ শিকদার।

  • ময়মনসিংহ-৭আসনে নৌকার মনোনয়ন ফরম ক্রয় করলেন মুক্তিযোদ্ধার সন্তান এ্যাড সবুজ

    ময়মনসিংহ-৭আসনে নৌকার মনোনয়ন ফরম ক্রয় করলেন মুক্তিযোদ্ধার সন্তান এ্যাড সবুজ

    স্টাফ রিপোর্টার
    ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধার সন্তান এডভোকেট জিয়াউল হক সবুজ।

    তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ত্রিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দড়িরামপুর নজরুল একাডেমি হাই স্কুল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ত্রিশাল শহর শাখা ছাত্রলীগের সভাপতি, ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ত্রিশাল উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও দুই বার জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য
    পদে দায়িত্ব পালনকারী সাবেক ছাত্রনেতা পরবর্তীতে ২০০৩থেকে ২০১২ সাল পর্যন্ত ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক , ২০১২ থেকে ২০২২ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক পদে দায়িত্বে পালন করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কে শক্তিশালী করতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৪ সাল থেকে দুই মেয়াদে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে তৃতীয় মেয়াদে বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন।
    সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন।

    ত্রিশালের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে উপজেলার ধানীখোলা ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এর সুযোগ্য সন্তান এডভোকেট জিয়াউল হক সবুজ বলেন, আপনাদের দোয়া,আশীর্বাদ ও ভালোবাসার স্বীকৃতির অংশ হিসাবে আমার প্রিয় দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি। আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকা ত্রিশাল আসনের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহন করবেন, সেই সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। নৌকাকে জেতাতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

  • লক্ষীপুর -১, মনোনয়নপত্র সংগ্রহ করলেন আ. যুবলীগের প্রেসিডিয়াম সদস্য  জনাব হাবিবুর রহমান পবন

    লক্ষীপুর -১, মনোনয়নপত্র সংগ্রহ করলেন আ. যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব হাবিবুর রহমান পবন

    বিশেষ প্রতিনিধিঃ

    লক্ষীপুর -১ রামগঞ্জ উপজেলা বাসির প্রত্যাশা পূরণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা প্রেসক্লাব এর উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব হাবিবুর রহমান পবন।
    তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পবন ১৯৮৩ সালের ঢাকা মহানগর ৬৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৮৫ সালে মহানগর ছাত্রলীগের নির্বাহী সদস্য, ১৯৮৭ সালে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৮৯ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ২০১২ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হন।

    হাবিবুর রহমান পবন ২০১৯ সাল থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ১৯৮৫ সালে এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ নয় মাস কারা বরণ করেন। এ ছাড়া জোট বিরোধী আন্দোলনে নানক আজমের নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করেন। পবন ২০০৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন সাংগঠনিক টিমের দায়িত্ব পালন করেন বিশেষ করে কক্সবাজার চাঁদপুর জেলার সাংগঠনিক দায়িত্ব ও চট্টগ্রাম দক্ষিণ বিভাগের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজপথের আওয়ামী লীগের লড়াকু সৈনিক।

    এছাড়াও পবন রামগঞ্জের বিভিন্ন ধর্মীয় কাজ বিশেষ করে মসজিদ মাদ্রাসা ও মন্দির বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকেন। সামাজিক ও রাজনীতি কর্মে বিশেষ করে তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডেভেলপমেন্ট কমিটির সম্মানিত সদস্য। সভাপতি বুড়িমারী শিল্প মালিক সমিতি। সাধারণ সম্পাদক বুড়িমারী স্থলবন্দর আমদানিকারক ও রপ্তানি কারক গ্রুফ। সাংগঠনিক সম্পাদক উষাএীড়া চক্র। আজীবন সদস্য লক্ষীপুর জেলা সমিতি। ও ঢাকা প্রেসক্লাব এর উপদেষ্টা।

    জনাব পবন বলেন, আমার জীবন সংগ্রাম টাই বঙ্গবন্ধু ও জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন আদর্শের জন্য। যে বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের কথা চিন্তা করা যেত না তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এদেশের উন্নয়নের কথা চিন্তা করা যেত না। আজ বাংলাদেশ আত্মনির্ভরশীল উন্নয়ন মুখী দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত। পদ্মা সেতু থেকে শুরু করে এদেশে বড় রাষ্ট্রীয় কাঠামো গুলো জননেত্রী শেখ হাসিনার হাতের গড়া। উন্নয়নের জননী বলতে শেখ হাসিনা কে বুঝায়। তাই আমি আমার নেত্রীর সাধারণ কর্মী হিসেবে রামগঞ্জবাসীর জন্য কাজ করতে চাই। বিগত দিন গুলিতে রামগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকায় রামগঞ্জ উপজেলা উন্নয়ন থেকে কিছুটা পিছিয়ে রয়েছে দলের ভিতর বিভিন্ন বিভাজন সৃষ্টি হয়েছে। আমার জীবন সংগ্রাম টাই আওয়ামী লীগের রাজনীতির জন্য তাই আমি আশা করব নেত্রী আমাকে দ্বাদশ জাতীয় সংসদে প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এবং রামগঞ্জ অবহেলিত মানুষের উন্নয়ন ও সেবা করার সুযোগ করে দিবেন।

    তিনি বলেন, সুস্থ ধারার ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষরাই সমাজের ভালো নেতৃত্ব দিতে পারে আমি নির্বাচিত হলে সমাজে মদ, গাজ, হেরোইন, ইভটিজিং সহ অহিংস কার্যকলাপ থেকে রামগঞ্জবাসীকে মুক্তি দিতে পারব।

    পবন বলেন, জীবনে সকল সময়ে আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি রামগঞ্জকে উন্নয়নমুখী সামাজিক ব্যবস্থা স্মার্ট ও ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে বঙ্গবন্ধুর স্বপ্নের আশা বাস্তবায়নের অংশ হিসেবে একটি সুখী সমৃদ্ধ রামগঞ্জ উপজেলা গড়ে তুলবো। ইনশাআল্লাহ।

  • ভারতে পা*চারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৮ টি স্বর্ণের বারসহ ১ পা*চারকারী আটক

    ভারতে পা*চারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৮ টি স্বর্ণের বারসহ ১ পা*চারকারী আটক

    আজিজুল ইসলামঃ খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী ক্যাম্পের সদস্যরা ১৮পিস স্বর্ণের বার সহ আক্তারুল (২০)নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে ।মঙ্গলবার আনুমানিক ৬ টার সময মসজিদ বাড়ি পোস্ট পাকা রাস্তার নামক স্থান থেকে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককার এর ছেলে।

    ২১ বিজিবি অধিনায়ক লেফটেন কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার পি এস সি ইঞ্জিনিয়ার জানান,খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী ক্যাম্পের একটি টহলদল মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেকপোষ্ট পাকা রাস্তা নামক স্থান হতে ১৮টি স্বর্ণের বার(ওজন ২.০৮০ কেজি)মোঃ আকতারুল (২০), পিতাঃ মোঃ আবু বক্কর, গ্রামঃ খুলশী, পোঃ বালুন্ডা, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর কে আটক করে সে স্বর্ণগুলো নিয়ে পুটখালি অভিমুখে যেতে থাকে পরে বিজিবি তাকে আটক করে যার
    সিজার মূল্য ১,৮৮,৩৪,৬৮৬/-(এক কোটি অষ্টআশি লক্ষ চত্রিশ হাজার ছয়শত ছিয়াশি) টাকা।

    তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছি*নতাই

    নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছি*নতাই

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে সাধারণ জনতা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইল শহরের ভওয়াখালী দেবদারুতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অভিযুক্ত ছিনতাইকারী বাবুল শেখকে পুলিশ হেফাজতে নিয়ে নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালকরা জানায়, ভওয়াখালী জমাদ্দার পাড়া থেকে ডিবি পরিচয় দিয়ে আসামি ধরতে যাওয়ার কথা বলে এক যুবক চালক নাহিদ মিয়ার ইজিবাইকে চড়ে। ইজিবাইক আরোহী ওই ব্যক্তি একপর্যায়ে চালককে জুস ও পাউরুটি খাওয়ার অফার দেয়। এ সময় চালক নাহিদ মিয়া ওই ব্যক্তির কুমতলব বুঝতে পেরে তার দেওয়া খাবার খেতে অস্বীকার করে। এ সময় ডিবি পরিচয়ধারী ব্যক্তি তার কাছে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে চালক নাহিদকে ভয় দেখায়।
    প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, চালক নাহিদ সুযোগ বুঝে মোবাইল ফোনে তার সহযোগী ইজিবাইক চালকদের খবর দিলে সবাই এসে ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অভিযুক্ত ঐ ছিনতাইকারীর অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
    এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান।

  • নড়াইলে ছাত্রলীগ নেতা জয়ন্ত ভদ্র জয়’কে কু*পিয়ে জ*খম

    নড়াইলে ছাত্রলীগ নেতা জয়ন্ত ভদ্র জয়’কে কু*পিয়ে জ*খম

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে সদর উপজেলায় জয়ন্ত ভদ্র জয় নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলার শিকার জয়ন্ত চন্ডিবরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (২০ নভেম্বর) সন্ধায় সদর উপজেলার নড়াইল-মাইজপাড়া সড়কের হাজীর বটতলায় এ হামলার ঘটনা ঘটে।

    গুরুতর আহত জয়ন্তকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, জয়ন্ত ও শরিফুল নামের তার এক সহযোগী নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল-মাইজপাড়া আঞ্চলিক সড়কের হাজীর বটতলা নামক স্থানে পূর্ব থেকে অপেক্ষমান কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় জয়ন্তকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে জয়ন্তকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, দলে আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।