Blog

  • বাগেরহাটে ৪টি গরুসহ ৩ পেশাদার চো*র আটক

    বাগেরহাটে ৪টি গরুসহ ৩ পেশাদার চো*র আটক

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চারটি মূল্যবান গরুসহ ৩ চোরকে আটক করেছে। সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় রামপাল খেওয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আসামীদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
    আটককৃতরা হলো উপজেলার রামপাল সদরের কাদের খার ছেলে মো. কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ সেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মো. জামাল শেখ (৩২)। এরা দীর্ঘ দিন ধরে গরু ছাগল চোরা কারবারি করে আসছিল বলে জানা গেছে।
    রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, ১৫/২০ দিন ধরে কবির কসাই ও তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপাল নিয়ে আসছিল। আমাদের একটি টিম ওই চোর সদস্যদের উপর নজর রাখছিল। এরপর সোমবার বিকালে খবর পাওয়া যায় কবির কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় এনে রাখে। এমন সংবাদের ভিত্তিতে এসআই রিফাজ উদ্দিন, এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২ টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। তাদের তথ্য মতে ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরও ২ টি গরুসহ আটক করা হয়।
    তিনি জানান, এদের সাথে যারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এদের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। গরু চোরদের রামপাল থানা এলাকা থেকে উৎখাত করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট প্রতিনিধি

  • বাগেরহাটে ১৮শ কৃষক পেল বিনামূল্যে বোরোধান বীজ

    বাগেরহাটে ১৮শ কৃষক পেল বিনামূল্যে বোরোধান বীজ

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার বোরোধান আবাদকারী ১৮শ কৃষকের মাঝে দুই কেজি করে ধান বীজ বিতরণ করা হয়েছে। সম্পুর্ণ বিনামূল্যে তাদের ৩ হাজার ৬০০ কেজি ধানবীজ বিতরণ করা হয়।
    কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে বোরোধানের হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হয়েছে।
    মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অলিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃষক-কৃষানী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট প্রতিনিধি

  • র‌্যাব-১২’র অভিযানে রাষ্ট্র বি*রোধী না*শকতামূলক স*ন্ত্রাসী মামলায় ০৬ জন আ*সামি গ্রে*ফতার

    র‌্যাব-১২’র অভিযানে রাষ্ট্র বি*রোধী না*শকতামূলক স*ন্ত্রাসী মামলায় ০৬ জন আ*সামি গ্রে*ফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় অদ্য ২১ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ র‌্যাব-১২ সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মামলা নং-০২, তাং-০২/১১/২০২৩ খ্রি. ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) সংক্রান্তে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার সন্দেহভাজন কয়েকজন আসামি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন মহিষাপুরা বাজর এলাকায় এবং বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২১ নভেম্বর ২০২৩ তারিখ দুপুর আনুমানিক ১৪.০০ ঘটিকা হতে ১৬.০০ ঘটিকা পর্যন্ত উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার সন্দিগ্ধ আসামি ১। মোঃ দুলাল হোসেন (৫০), পিতা- মৃত- ফজর আলী খান, সাং-বান্ডিলা বাহাদুর, ২। মোঃ আইনুল হক (৫৮), পিতা- মৃত- মফিজ উদ্দিন খান, সাং-চান্দাইকোনা, ৩। মোঃ আবু সামা সরকার (৫১), পিতা- মৃত- আমজাদ হোসেন, সাং-রৌদ্দপুর, ৪। মোঃ ইমতিয়াজ খোকন (৫৩), পিতা- মৃত-জামশেদ আলী, সাং-বাঁকাই, ৫। মোঃ আবুল কালাম আজাদ (৫৩), পিতা- মৃত- আব্দুল মজিদ মুন্সি, সাং-নলছিয়া (কাছারী ডাঙ্গা), ৬। মোঃ রাশেদুল হাসান (৪৭), পিতা- মৃত- আবুল হোসেন শেখ, সাং-ভুঁইয়ট নিমগাছি, সর্ব থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ৩১ অক্টোবর হতে ০২ নভেম্বর ২০২৩ পর্যন্ত ৭২ ঘন্টার অবরোধ চলাকালে ধৃত আসামিগণসহ আরও অন্যান্য আসামিগণ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন তবারীপাড়া হাইওয়ে রোডে অবস্থান করে পূর্বপরিকল্পিতভাবে অন্তর্ঘাতী কার্য সম্পাদনের উদ্দেশ্যে অবরোধের সমর্থনে মিছিল, পিকেটিংসহ হাতে লাঠি-সোটা, লোহার রড ও বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার নিমিত্তে ইট, পাটকেল নিক্ষেপ করে এবং ট্রাকে পেট্রোল ছিটিয়ে ১টি গম বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে। উক্ত আসামিগণ বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্য সম্পাদনসহ সরকারী কাজে বাধা প্রদান করে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। এই ঘটনা সংক্রান্তে অগ্নিদ্বগ্ধ ট্রাকের মালিক মোঃ সাইদুল ইসলাম (৩০), পিতা- মোঃ আবুল হোসেন, সাং-শালগ্রাম, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় উপরোল্লেখিত মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিগণদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের সাহসী অভিযানের মাধ্যমে এই গ্রেফতারের ফলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮

  • যশোর ৬ সংসদীয় আসনে নৌকা পেতে শালা ও দুলাভাই  সহ ১০জন  মনোনয়ন প্রত্যাশী

    যশোর ৬ সংসদীয় আসনে নৌকা পেতে শালা ও দুলাভাই সহ ১০জন মনোনয়ন প্রত্যাশী

    মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ১৮নভেম্বর থেকে ২১নভেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৯০যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের জন্য নৌকা পেতে শালা,দুলাভাই সহ ১০জন মনোনয়ন প্রত্যাশি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    তারা হলেন বর্তমান এমপি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, দুলাভাই উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, শালা কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলার শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাবেক মন্ত্রীর মেয়ে নওরীন সাবেক, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক খন্দকার আব্দুল আজিজ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হুসাইন মোহাম্মদ ইসলাম, শেখ আকিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস দাস, শেখ রফিক ও প্রশান্ত।

    কেশবপুরে নাশকতা সহ বিভিন্ন মামলায় দুই দিনে ১৭জন আটক

    মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ কেশবপুর থানা পুলিশ ২০ ও ২১নভেম্বর রাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে নাশকতা সহ বিভিন্ন মামলায় দুই দিনে ১৭জনকে আটক করেছে কেশবপুর থানা পুলিশ। ২০নভেম্বর আটককৃতরা হলেন নাশকতা মামলায় দুই জন ব্রাক্ষনডাঙ্গা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে মাসুদ কালাম(৪৬), সুজাপুর গ্রামের মৃত আমীর মোড়লের ছেলের আবুল হোসেন(৩৫), বুড়িহাটী গ্রামের আব্দুল রহিম মোড়লের ছেলে আলমগীর হোসেন, হাড়ীয়াঘোপ গ্রামের পঞ্চনন দাসের ছেলে বিষ্ণু দাস,চৌগাছা উপজেলার শেখ মুহিদুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান(২০)।
    ২০নভেম্বর আটককৃতরা হলেনকেদারপুর গ্রামের ৪জন সালাম বিশ্বাসের ছেলে ইয়াসিন আরাফাত(১৯), তবিবুর বিশ্বাসের ছেলে মেহেদী হাসান(২০), কামরুল ইসলামের ছেলে মাইদুর ইসলাম(১৯), ইজ্জত আলীর ছেলে আসাদুল রহমান সোহাগ(১৯), কলেজ পাড়া এলাকার মৃত ইরফান আলীর ছেলে আতাউল রহমান(৪৬), মনোহর নগর গ্রামের হায়দার গাজীর ছেলে মোঃ রফিকুল গাজী, গৌরীঘোনা গ্রামের মোবারেক সরদারের ছেলে মোঃ ইলিয়াস সরদার, রাজনগর ব্যাকাবশি গ্রামের ওদুদ মোড়লের ছেলে আক্তারুল ইসলাম(৩৮), একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), চিংড়া সানা পড়া গ্রামের মৃত নওয়াব আলী সানার ছেলে মাওলানা রফিকুল ইসলাম(৪৩), মুলগ্রাম গ্রামের রমজান সানার ছেলে রফিকুল ইসলাম(৩২)।

    কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম সাংবাদিকদের বলেন কেশবপুরে নাশকতা সহ বিভিন্ন মামলায় দুইদিনে ১৭জন জনকে আটক করা হয়েছে। আকটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • মহালছড়িতে সশস্ত্র বাহিনী দিবসে মতবিনিময় ও প্রীতিভোজ

    মহালছড়িতে সশস্ত্র বাহিনী দিবসে মতবিনিময় ও প্রীতিভোজ

    (রিপন ওঝা, মহালছড়ি)

    খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এলাকা মহালছড়িতে সেনাজোন অদম্য সাতান্ন কর্তৃক আজ ২১নভেম্বর রোজ মঙ্গলবার যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ পালন উপলক্ষে মতবিনিময় ও প্রীতিভোজ আয়োজন করা হয়েছে।

    উক্ত আয়োজনে প্রধান মহাছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া,পিএসসি সভাপতিত্বে সকলের সাথে মতবিনিময় করেন।
    এ সময়ে তিনি মহান মুক্তিযুদ্ধে হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব জাতীয় চার নেতার যুগোপযুগী কার্যক্রমে মুজিবনগর সরকার জেনারেল ওসমানী কে সর্বাধিনায়ক করে স্বাধীনতার প্রয়োজনে দেশকে আপামর জনগণ, রক্ষীবাহিনী, ইপিআর, নৌবাহিনী, বিমানবাহিনীতে কর্মরত সকল সদস্যদের নিয়ে ১১টি সেক্টরে সৈনিকদের সাহসী ভূমিকার মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। দেশের কল্যাণে সশস্ত্র বাহিনীতে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং রক্তক্ষয়ী যুদ্ধে আত্মত্যাগে বলিয়ানদের অবদান স্বীকার করেন।

    উক্ত কর্মসূচীতে সম্মানিত অতিথি হিসেবে ৬এপিবিএন ভারপ্রাপ্ত অধিনায়ক, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা একেএম হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবুল হাসান খান, মুবাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী খীসা, ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান, মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা, মহালছড়ি উপজেলার দাপ্তরিক কর্মকর্তাগণ, উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন(আনু), মহালছড়ি সরকারি কলেজ প্রতিনিধি প্রভাষক মোঃ আসাদুজ্জামান, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা ও ক্রীড়া শিক্ষক সুইহ্লাঅং রাখাইন পিপলু, ক্রা এ এ এগ্রো ফার্মের কর্ণধার ও জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাশিং মং চৌধুরী, মহালছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সুনীল দাশ, মহালছড়ি মাহেন্দ্র ও সিএনজি মালিক সমবায় সমিতির সভাপতি বিপুল চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা ও সদস্যগণ, উচ্চপদস্থ সেনাকর্মকর্তা ও সৈনিকগণ, উপজেলা প্রেসক্লাব প্রতিনিধি সাংবাদিক মিল্টন চাকমা, সাংবাদিক মোঃ শাহাদাৎ হোসেন, স্থানীয় সাংবাদিক রিপন ওঝা উপস্থিত ছিলেন।

    উক্ত দিবসে উপলক্ষে জাতীয় ভাবে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

  • বাগেরহাটের চিতলমারীতে বালু উত্তোলনের মহোৎসবে তলাশূণ্য হচ্ছে

    বাগেরহাটের চিতলমারীতে বালু উত্তোলনের মহোৎসবে তলাশূণ্য হচ্ছে

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে ভূগর্ভস্থ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রশাসনের জরিমানার পরও উপজেলার ৭-৮ জন চিহ্নিত ড্রেজার (বালু উত্তোলনের মেশিন) মালিক ভূগর্ভ থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করছেন। ফলে চিতলমারী তলাশূণ্য হচ্ছে। পরিবেশ হুমকির মুখে পড়ছে। স্থানীয় পরিবেশবাদীরা অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী করেছেন। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন জানিয়েছেন।

    প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, দুটি পাইপ বালু তুলতে মাটির নিচে যায়। একটি পাইপ তলদেশের শুকনো বেলেমাটি পানি দিয়ে ভেজাতে থাকে এবং অন্য পাইপটি ভেজা মাটি চুষতে থাকে। ভূগর্ভস্থ এই চুষে নেওয়া পানি মেশানো মাটি পাইপের মাধ্যমে তোলা হয়। এই একটি যন্ত্র দিনে কয়েক হাজার ফুট ভূগর্ভস্থ মাটি তোলে। এ কারণে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারকে স্থানীয়রা ‘আত্মঘাতী’ বলে। এ রকম প্রায় অর্ধশত ড্রেজার মেশিন এ উপজেলায় রয়েছে। এ মেশিন দিয়ে উপজেলার ৭ টি ইউনিয়নে ও টেকেরবাজার, চরডাকাতিয়া, খাসেরহাটসহ বিভিন্ন গ্রামে বেপরোয়া ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে সরকারী রাস্তা, শিক্ষা প্রতিষ্টান, বাজার, ধর্মীয় উপসানালয় ও পরিবেশ হুমকীর মুখে পড়ছে। যত্রতত্র এই বালু উত্তোলন প্রতিরোধ করতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ বাস্তবায়ন করা প্রয়োজন বলে পরিবেশবাদীরা মনে করেন।

    স্থানীয় পরিবেশবাদী স্কুল শিক্ষক সাফায়েত হোসেন ও সাংবাদিক পংকজ মন্ডল জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। আইন অমান্যকারী দুই বছরের কারাদন্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন। চিতলমারীতে এ ধরণের কঠোর ব্যবস্থা নিলে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ হবে।

    উপকূলীয় এ অঞ্চলের বিশিষ্ট উন্নয়নকর্মী শাহাদত হোসেন বাচ্চু জানান, অবৈধ বালু উত্তোলনকারীরা ‘স্যান্ড মাফিয়া‘ নামে পরিচিত। এটা একই সঙ্গে পরিবেশ, সামাজিক ও বাস্তুসংস্থানজনিত সমস্যার সৃষ্টি করছে। নদীর তলদেশ ও পাড়ের কার্যক্ষমতা এবং স্বাভাবিক গতিপ্রবাহ কমিয়ে দিচ্ছে।

    চিতলমারী উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন জানান, এভাবে ভূগর্ভস্থ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে চিতলমারী তলাশূণ্য হচ্ছে। চরম হুমকির মুখে পড়ছে পরিবেশ।

    চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন বলেন, ভূগর্ভের বালি বা মাটি উত্তোলন করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট প্রতিনিধি

  • চৌবাড়িয়া ব্যবসায়ীর বি*রুদ্ধে রাস্তায় প্রতিব*ন্ধকতা সৃষ্টির অ*ভিযোগ

    চৌবাড়িয়া ব্যবসায়ীর বি*রুদ্ধে রাস্তায় প্রতিব*ন্ধকতা সৃষ্টির অ*ভিযোগ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চৌবাড়িয়া হাটে রাস্তা দখল করে ফার্নিচার ব্যবসার অভিযোগ উঠেছে। চৌবাড়িয়া-দেলুয়াবাড়ী প্রধান রাস্তার কিছু অংশ দখল করে ফার্নিচারের বিভিন্ন মালামাল রাখা হচ্ছে। এতে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বাড়ছে জন দুর্ভোগ। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কিন্ত্ত ফার্নিচার ব্যবসায়ী আজিজুল হকের দৌরাত্ম্যে কেউ কোনো প্রতিবাদ করতে পারছে না। সরেজমিন তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পথচারী ও ব্যবসায়ী মহল বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
    সরেজমিন দেখা গেছে, চৌবাড়িয়া হাটের প্রবেশ মুখেই মেসার্স হক মেলামাইন বোর্ড ফার্নিচার এন্ড ইলেকট্রিক গ্যাসের চুলার দোকান। দোকানের সামনের রাস্তা দখল করে বিভিন্ন রকমের ফার্নিচার রাখা হয়েছে। এতে রাস্তা সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট। নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টস ব্যবসায়ী বলেন, বিএনপি মতাদর্শী আজিজুল হক গায়ের জোরে রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এনিয়ে কেউ কিছু বললেই তাকে মারপিটের হুমকি দেয়া হয়। এছাড়াও তার এখানে নিম্নমানের আসবাবপত্র বাঁকিতে দ্বিগুন বিক্রি করা হয়। পথচারীরা জানান, চৌবাড়িয়ার এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত ছোট বড় যানবাহন চলাচল করে থাকে। রাস্তার পূর্ব দিকে ভ্যান-অটোরিকশা রাখলে একদিক থেকে ট্রাক-বাস আসলে বিপরিত দিকের বাস- ট্রাক পার হতে পারে না। কারণ একটাই ফার্নিচারের আসবাব রাখা। প্রতি শুক্রবার গরুর হাট বসে। হাটের দিন নাজেহাল হতে হয় যানজটে। ফার্নিচারের মালামাল রাখায় যানজট বেড়ে যায়। আবার এসব মালামালে কোনো যানবাহন বা মানুষের একটু আঘাত লাগলেই মারধরসহ তাদের ওপর চড়াও হয় আজিজুল হক। এবিষয়ে
    আজিজুল হক বলেন, রাস্তার পূর্ব দিকে ভ্যান-অটোরিকশা রাখার কারনে যানজট হয়। রাস্তায় ভ্যান অটোরিকশা যতোদিন রাখবে ততদিন তিনিও মালামাল রাখবেন, তাতে যানজট হলেই কি না হলেই কি।সরকারি রাস্তায় আপনি কেনো মালামাল রাখবেন জানতে চাইলে তিনি বলেন,তিনি জায়গা দিয়েছেন বলেই সরকার রাস্তা করতে পেরেছে। এবিষয়ে জানতে চাইলে ভারশোঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, বাজারের ব্যবসায়ীরা বিষয়টি অবহিত করেছেন। অল্প সময়ের মধ্যেই রাস্তার দুপাশ থেকে মালমাল সরানোর ব্যবস্থা করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: লায়লা আঞ্জুমান বানু বলেন, সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

  • বানারীপাড়ায় মা*দক, স*ন্ত্রাস ও জ*ঙ্গিবাদ বিরো*ধী যুবদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বানারীপাড়ায় মা*দক, স*ন্ত্রাস ও জ*ঙ্গিবাদ বিরো*ধী যুবদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ২১ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন বিভাগের বাস্তবায়নে “সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা ” বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরদার। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, বানারীপাড়া থানার এস আই মোঃ মামুন অর রশিদ, বাকপুর মহিলা আওয়ামীলীগের নেত্রী নাজনীন হক মিনু প্রমূখ।
    প্রশিক্ষণে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ কর্মকাণ্ড বিরোধী যুবদের ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • নলছিটিতে প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরনে সভা ও দোয়া অনুষ্ঠিত

    নলছিটিতে প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরনে সভা ও দোয়া অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের আয়োজনে মঙ্গলবার(২১নভেম্বর) এগারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে এ স্মরন সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মুরাদ আলী। বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোফাজ্জেল চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক লাইজুর রহমান রিয়াজ প্রমুখ।

    এসময় সদ্য প্রয়াত নলছিটি উপজেলা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম সিকান্দার আলী মিয়াসহ সকল প্রয়াত বীর বিদেহী আতœার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মোনাজাতে বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ শুভাকাংখীরা অংশ নেন।

  • ধামইরহাটে প্র-তিপক্ষের হা*মলায় গৃহবধু জ*খম

    ধামইরহাটে প্র-তিপক্ষের হা*মলায় গৃহবধু জ*খম

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
    নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষ কর্তৃক গৃহবধুকে মারপিটে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জখমী গৃহবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
    ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের চকমহেশ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মুকুল হোসেনের সাথে প্রতিবেশী এনামুল হক গংদের জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল, যার বিষয়ে পরবর্তীতে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জেরধরে ২১ নভেম্বর সকাল ৮ টার দিকে প্রতিপক্ষ মৃত জফির উদ্দিনের ছেলে এনামুল হক, তোফাজ্জল হোসেন ও রুবি বেগম গৃহকর্তা মুকুল হোসেনের স্ত্রী মোসাঃ ছকিনা বেগম (৪৫) কে বাড়ীতে একা পেয়ে শ্লীলতাহানী ঘটায় এবং বেধড়ক মারপিটে ছকিনা বেগমের মাথা ফাটিয়ে দেয়। এ সময় অতি আক্রোশবশতঃ হয়ে প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন গৃহবধু ছকিনা বেগমের গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বলেও বাদী অভিযোগে উল্লেখ করেন। ঘটনা জানতে পেরে জমির মাঠ থেকে দ্রুত বাড়ীতে এসে স্বামী মুকুল হোসেন ও স্থানীয়দের সহযোগিতায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়, জখমীর মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে এবং হাসপাতালে অতিরিক্ত ৯নং বেডে চিকিৎসাধীন রয়েছে। তবে অভিযুক্ত এনামুল হকের সাথে ০১৭৪২-৮৪১৯২০ নম্বরে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার বিষয়টি কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করলে অপর অভিযুক্ত রুবি বেগম ফোন এনামুল হকের কাছ থেকে কেড়ে নিয়ে বলেন, ‘মারামারি হয়নি, তবে কথা কাটাকাটি হয়েছে এবং সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেওয়া যাবেনা বলে ফোন রেখে দেন।’ এ বিষয়ে ভুক্তভোগী ছকিনা বেগম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
    ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম বলেন, অভিযোগের বিষয়টি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।