Blog

  • টেকনাফে র‌্যাবের অ*ভিযানে ৫০ হাজার ই*য়াবাসহ আটক-১

    টেকনাফে র‌্যাবের অ*ভিযানে ৫০ হাজার ই*য়াবাসহ আটক-১

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের খয়রাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ
    এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের
    ৪নং ওয়ার্ড খয়রাতি পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে
    আব্দুল গফুর (৫২)।

    কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাকার জনৈক আব্দুল গফুরের বসত ঘরের ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘরে থেকে বেরিয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল গফুর নামে এক মাদক কারবারীকে আভিযানিক দল আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর দেহ ও বসত ঘর তল্লাশী করে তার বসত ঘরের উত্তর পাশের কক্ষে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো রংয়ের পলি ব্যাগের ভিতর থেকে সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আব্দুল গফুর অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবার চালান সংগ্রহপূর্বক নিজের হেফাজতে বসত ঘর’সহ বিভিন্ন স্থানে মজুদ করে থাকে। পরবর্তীতে প্রশাসনের গ্রেফতার এড়াতে তার সুবিধামত মজুদকৃত ইয়াবার চালানগুলো বিভিন্ন পন্থা অবলম্বন করে অত্যন্ত কৌশলে স্থানীয় এলকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

    তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বেতাগীতে দিনব্যাপী কোভিড-১৯ বিষয়ক সেমিনার

    বেতাগীতে দিনব্যাপী কোভিড-১৯ বিষয়ক সেমিনার

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগীতে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের
    স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় অফিসের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর। বিষয়ের উপর আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ ফারজানা শান্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রওশনারা শিলা ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ফোরকান আহমেদ। বক্তব্য রাখেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, বেতাগী পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার ও গ্রিন পিস সোসাইটি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন।
    সেমিনারে জনপ্রতিনিধি সাংবাদিক, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সিএসসিপি, ইমাম এনজিও কর্মী সমাজকর্মীসহ ৩৫ অংগ্রহণকারী ছিলেন।

  • নড়াইলের দু’টি আসনে মাশরাফী, নিলু, মুক্তি সহ নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩২ জন

    নড়াইলের দু’টি আসনে মাশরাফী, নিলু, মুক্তি সহ নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩২ জন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে //
    নড়াইলের দু’টি আসনে মাশরাফী, নিলু, মুক্তি সহ নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩২ জন।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ ও ২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাশরাফিসহ মোট ৩২ জন প্রার্থী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধা ৬টা পর্যন্ত দু’টি আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল ১ আসনে ১১ জন এবং নড়াইল ২ আসনে রয়েছেন ২১ জন।
    নড়াইল জেলা আওয়ামী লীগ এ তথ্য নিশ্চিত করেছেন।

    নড়াইল-২ আসনে (নড়াইল সদর ও লোহাগড়া) মনোনয়নপত্র জমা দেওয়া ২১ জন হলেন- আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মুর্তজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দীন খান নীলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী, জেলা চেম্বার অব কমার্স সভাপতি ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. হাসানুজ্জামান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল বাশার ডলার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুণ্ডু, সাবেক সংসদ সদস্য শরীফ খসরুজ্জামানের মেয়ে শামীমা সুলতানা, সাবেক লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমী লিটু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাড. মো. তরিকুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞানী কাজী জাহিদুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাইকোর্টের (পিপি) ব্যারিস্টার রেজাউর রহমানের মেয়ে ফারহানা রেজা, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী মো. জসিম উদ্দীন কনক, সাংবাদিক লায়ন নূর ইসলাম, অভিনেত্রী সুমাইয়া শিমুর ভাই মো. হাবিবুর রহমান (তাপস), শাহাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডআওয়ামী লীগ সাবেক সভাপতি মো. মনির হুসাইন, নজরুল মুন্সি (অবসরপ্রাপ্ত আই জি আর), সাবেক বন ও পরিবেশ বিষয়ক আওয়ামী লীগ উপ কমিটির সদস্য পলাশ হাজরা, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুন্সী আলাউদ্দিন, ব্যারিস্টার আমিনুর রহমান আলামিন এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন।
    নড়াইল-১ (কালিয়া- নড়াইল) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১১ জন মনোনয়ন প্রত্যাশীরা হলেন- পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দীন খান নীলু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য চৈতী রানী বিশ্বাস, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মফিজুর রাহমান, অসিত বরন সাহা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সহ-সভাপতি লিকু সিকদার, ব্যারিস্টার আমিনুর রহমান আলামিন, ইমদাদ মিনা ও শ্যামল দাস টিটু।
    মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী তারা। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই তারা কাজ করে নড়াইলের দু’টি আসন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন। আওয়ামী লীগ সরকার গঠনে নিজেদের আত্মনিয়োগ করবেন বলে মত প্রকাশ করেন নেতারা।

    এছাড়া জাতীয় পার্টি থেকে নড়াইল-২ আসনে নড়াইল জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, নড়াইল ১ আসনে ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে নড়াইল ২ আসন থেকে শরীক জোট ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

  • পানছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ইয়ুথ গ্রুপ গঠন ও সক্রিয়করণ সভা ২০২৩ অনুষ্ঠিত

    পানছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ইয়ুথ গ্রুপ গঠন ও সক্রিয়করণ সভা ২০২৩ অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের মাধ্যমে ও তৃণমূল উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ইয়ুথ গ্রুপ গঠন ও সক্রিয়করণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২১ নবেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও ৩০ জন ইয়ুথ গ্রুপ সদস্যদের নিয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি এডহক কমিটি গঠিত হয়।

    এই সময় তৃণমূল উন্নয়ন সংস্থা আস্থা প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরার সঞ্চালনা সভা ও তৃণমূল উন্নয়ন সংস্থা আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান এর সভাপতিত্ব প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা যুব উন্নয়ন অফিসার ঊষা মগ। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের জনবাণী পত্রিকার সাংবাদিক মিঠুন সাহা।

    এই সময় উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ফিন্ড অফিসার তুহিন চাকমা,ফিন্ড এসোসিয়েট সোনিয়া দাশ,এডহক কমিটির আহবায়ক মোঃ আল মামুন সহ সদস্যবৃন্দ প্রমুখ।

    প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে বক্তারা বলেন, দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতী বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করা। বক্তারা আরও জানান এই প্রকল্পের আওতায় বিশেষ ব্যবস্থাপনার মধ্যে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব,নিরক্ষর, স্বল্পশিক্ষিত যুব,গ্রামীণ যুব ও যুবনারীরা।

  • মানুষ জন্মের পর ক্ষমা পাবে শিশুকাল কষ্টে যাবে বৃদ্ধকাল

    মানুষ জন্মের পর ক্ষমা পাবে শিশুকাল কষ্টে যাবে বৃদ্ধকাল

    হেলাল শেখঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, মানুষ জন্মের পর ক্ষমা পাবে শিশুকাল কষ্টে যাবে বৃদ্ধকাল।

    যৌবন হলো শ্রেষ্ঠকাল কাজে লাগাও ইহকাল। আমরা বাঁচবো আর কতকাল? ফাঁকি দিলাম বহুকাল, ঘুমিয়ে ছিলাম এতকাল। আজকেও হবে গতকাল, হঠাৎ হবে ইন্তেকাল, মানুষের বন্ধ হবে কার্যকাল। আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় অবস্থান করছি, কোথায় হবে শেষ ঠিকানা?

    এই দুনিয়ায় আমরা দুইদিনের মেহমান, ফুলের সৌরভ আর মানুষের গৌরব ও শক্তি চিরকাল থাকেনা, আমাদের কিসের এতো অহংকার।

  • পাইকগাছায় জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে

    পাইকগাছায় জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে

    ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা।।
    পাইকগাছায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ২১ নভেম্বর মঙ্গলবার পূজা শুরু আর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
    দুর্গা পূজার এক মাস পরে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয়।
    পাইকগাছা উপজেলার গদাইপুরের বোয়ালিয়া, রাড়ুলীর বাঁকা পূর্ব ঘোষপাড়া,পশ্চিম ঘোষপাড়া ও দাশ পাড়া এবং কপিলমুনিতে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে প্যান্ডেল ও আলোক সজ্জা করা হয়েছে। বাঁকা পূর্ব ঘোষপাড়া ও পশ্চিম ঘোষপাড়ায় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্ডপে দৃষ্টিনন্দন প্যাণ্ডেল তৈরি করা হয়েছে। বোয়াালিয়া ও বাঁকায় পূজা মন্দিরগুলিতে ব্যাপক আলোক সজ্জা রাতের বেলায় এক জমকালো আলোর উৎসবে পরিণত হচ্ছে। বুধবার দেবীর বিসর্জন, মিষ্টি বিতরণ ও গুরুজনদের প্রনাম করা উৎসবের মধ্যে জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। বাকা পূর্বপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপের সভাপতি তাপস কুমার ঘোষ জানান,পূজা ২দিনে শেষ হবে তবে অনুষ্ঠান ৫দিন চলবে। এ মন্দির শতাধিক বছরের ঐতিহ্য। তার ধারাবাহিকতায় পূজা ও ধর্মিয় অনুষ্ঠান হয়ে চলেছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় একশ পিস ই*য়াবাসহ আটক ২

    পাইকগাছায় একশ পিস ই*য়াবাসহ আটক ২

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা থানা পুলিশ একশ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
    থানা পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এইআই এস এম সাদ্দাস হোসেন অভিযান চালিয়ে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রাম থেকে রাহাজান আলীর ছেলে আল-আমিন ইসলাম ওরফে আরিয়ান (২৫) ও একই এলাকার কামরুজ্জামানের ছেলে আরিফুজ্জামান রায়হান (২০) কে একশত পিস ইয়াবাসহ আটক করে। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন,
    আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সাথে জড়িত রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • পাইকগাছায় না*শকতা, মা*দক ও সা*জাপ্রাপ্তসহ অন্যান্য মা*মলায় আটক – ১২

    পাইকগাছায় না*শকতা, মা*দক ও সা*জাপ্রাপ্তসহ অন্যান্য মা*মলায় আটক – ১২

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছা থানা পুলিশ এর বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি, নাশকতা মামলা ও মাদক ব্যবসায়ী সহ অন্যান্য মামলায় ১২ জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, আটককৃতরা হলো, চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের শামছুর সরদারের ছেলে ইমরান হোসেন, সে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে আটক করা হয়েছে। সাজাপ্রাপ্ত অপরজন হলো, গদাইপুর ইউনিয়নে মৃত শেখ নেছার আলীর ছেলে শেখ অজিয়ার রহমান। অন্যদিকে পুলিশের গাড়িতে ককটেল হামলার ঘটনায় আটককৃত হলো, বিরাশী গ্রামের আবুল হোসেন মোড়ল এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৫) ও হরিদাশকাটি গ্রামের মৃত জহুর মালীর ছেলে মোঃ মান্নান মালী (৪৫)। এছাড়াও ১শত পিচ ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। তারা হলো, কমলাপুর গ্রামের মোঃ রাহাজান আলীর ছেলে আল-আমীন ওরফে আরিয়ান (২৫) ও একি গ্রামের মোঃ কামরুজ্জামান এর ছেলে মোঃ আরিফুজ্জামান রায়হান (২০), তাদের উভয়কে কমলাপুরের মুজিবুর রহমান গাইন এর বাড়ি সংলগ্নে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। তাছাড়াও উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মোঃ আবুল কাসেম এর ছেলে মোঃ বায়েজিদ পাড় (২৭) ও একি গ্রামের কোমর উদ্দিন পাড় এর ছেলে মোঃ বশির পাড় (২৮) কে শ্রীকন্ঠপুর এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে ৫০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরোয়ানায়ানাভুক্ত ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, আটক সকলকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • হিরণাকুন্ডুর একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  শিক্ষক নিয়োগ নিয়ে তুঘ*লকি কা*ন্ড

    হিরণাকুন্ডুর একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে তুঘ*লকি কা*ন্ড

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    স্কুলের অস্তিত্ব নেই, অথচ নিয়োগ হয়েছে প্রধান শিক্ষক। এমন এক অবিশ্বাস্য ভৌতিক ও জালিয়াতিপুর্ন নিয়োগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে হরিণাকুন্ডু উপজেলায়। এ নিয়ে সর্বত্র চলছে আলোচনা সমালোচনার ঝড়। স্কুলই প্রতিষ্ঠা হয়নি অথচ অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে দিব্যি চাকরী করে যাচ্ছেন শাহনাজ পারভীন শেফালী নামে এক শিক্ষক। তিনি হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়ার আসমত বিশ্বাসের মেয়ে। দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক বরাবর পাঠানো এক লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর জোয়ারদার পাড়ায় ২০১০ সালের ২২ ডিসেম্বর একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তিন বছর পর ২০১৩ সালে স্কুলটি জাতীয়করণ করা হয়। অথচ স্কুল প্রতিষ্ঠার তিন বছর আগে ২০০৭ সালে একটি জালিয়াতিপুর্ন নিয়োগ নিয়ে চাকরী করে যাচ্ছেন শাহনাজ পারভীন শেফালী। নিয়মিত তিনি স্কুলের ক্লাস নিচ্ছেন, কোন বাধা ছাড়াই তুলছেন সরকারী বেতন ভাতা। লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, ২০১০ সালে স্কুল প্রতিষ্ঠার সময় শাহনাজ পারভীন শেফালীর বয়স ছিল ৩২ বছর। ফলে এ সময়ে তার চাকরী হওয়ার কথা নয়। তার জন্ম তারিখ ২৪/০৭/১৯৭৮। অভিযোগে বলা হয়েছে, বয়স জালিয়াতি করার জন্যই শাহনাজ পারভীন শেফালী স্কুল প্রতিষ্ঠার তিন বছরের আগের ভুয়া নিয়োগ ও রেজুলেশন দেখাচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল জানান, স্কুলে রেজিষ্ট্রি হয় ২০১০ সালের ২২ ডিসেম্বর। ওই তারিখেই স্কুলটি প্রতিষ্ঠা দেখানো হয়। স্কুলের শিক্ষকদের যোগদানের তারিখ যথাক্রমে ২০১০ সালের ২৭ ডিসেম্বর ও ২০১১ সালের ৪ সেপ্টম্বর। ফলে ২০০৭ সালের নিয়োগ সম্পুর্ন অগ্রহনযোগ্য। স্কুলটির তৎকালীন সভাপতি দেখানো হয়েছে নুরো। কিন্তু ওই গ্রামে নুরুল ইসলাম জর্দ্দার নামে এক ব্যক্তি আছেন। তিনি জানান, ২০০৭ সালে চাঁদপুর জোয়ারদার পাড়ায় সরকারী বা বেসরকারী স্কুলের কোন অস্তিত্ব ছিল না। তাছাড়া শিক্ষক নিয়োগ তো দুরের কথা, আমি কোনদিন স্কুলের সভাপতি ছিলাম না। তিনি আরো জানান, ২০১০ সালে স্কুলটি প্রতিষ্ঠা করার পর ফজলুর রহমান মালিতাকে সভাপতি করা হয় এবং তিনিই শিক্ষক নিয়োগ দেন। এ ব্যাপারে হরিণাকুন্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান লিখিত অভিযোগের খবর নিশ্চত করে জানান, চাঁদপুর জোয়ারদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন শেফালীর বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত করে কাগজপত্র বাছাই করে ব্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা গোমতি মোংলায় সর্বসাধারনের জন্য উন্মুক্ত

    নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা গোমতি মোংলায় সর্বসাধারনের জন্য উন্মুক্ত

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের মোংলা সশস্ত্র বাহিনী দিবস উপরক্ষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ “বানৌজা গোমতি” দর্শনার্থী ও বিভিন্ন এলাকা থেকে আসা জনসাধারণেন জন্য উম্মুক্ত করেছে নৌবাহিনীর সদস্য।
    ২১ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টা থেকে সুর্যাস্ত পর্যন্ত জাহাজটি দেখতে ছুটে আসেন মোংলা ও রামপাল সহ এর আশপাশ এলাকার কয়েক হাজার নারী-পুরুষ। দেশতে আসা অনেকের যেখানে সমুদ্রগামী জাহাজে ওঠাই হয়নি সেখানে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দেখার সুযোগ হাতছাড়ার প্রশ্নই আসে না। সশস্ত্র বাহিনী দিবসে তাই দীর্ঘ লাইন ছিল অত্যাধুনিক যুদ্ধজাহাজটির প্রবেশমুখে। নানা বয়সী মানুষ বিশেষ করে নারী, পুরুষ আর শিশু কিশোররা যুদ্ধজাহাজ দেখে মহাখুশি। নতুন সাহস আর প্রেরণা বুকে নিয়ে ঘরে ফেরেন তারা। মানুষের কৌতূহল আর প্রশ্নের জবাব দেন নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা জানান, “বানৌজা গোমতী” নৌবাহিনীর আইল্যান্ড-শ্রেণির একটি উপকূলীয় টহল জাহাজ। এতে বেশকিছু যুদ্ধ সরঞ্জাম সংযুক্ত রয়েছে। জাহাজটি গভীর সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যূতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। জাহাজটি ২০০৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে। জাহাজটির দৈর্ঘ্য ৫৯.৫ মিটার, প্রস্থ ১১ মিটার, গভীরতা ৪.৫ মিটার, ওজন ১২৬০ টন এবং এটি প্রতি ঘন্টায় ৩০ দশমিক ৬ কিলোমিটার বেগে চলতে পারে। ‘বিএনএস গোমতী’ জাহাজটি সমুদ্র এলাকায় একটানা ৭০০০ হাজার নটিক্যাল মাইল বেগে চলতে পারে বলে জানান তারা।
    এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলা নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত নৌপরিবার শিশু নিকেতন ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট প্রতিনিধি