Blog

  • নড়াইলে স্বামী পরিত্যাক্তা ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মীকে কু*পিয়ে জ*খম

    নড়াইলে স্বামী পরিত্যাক্তা ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মীকে কু*পিয়ে জ*খম

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্বামী পরিত্যাক্তা ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২৪নভেম্বর) সকালে কর্মস্থলে যাবার পথে নড়াইল শহরের আলাদাৎপুর এলাকায় আসলে রূপালী বেগম নামে ঐ নারী হামলার স্বীকার হন। স্থানীয়রা হামলার শিকার হন ঐ নারীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে হাসপাতালে নিযে যায়। চিকিৎসক গুরুতরআহত ওই প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য যশোর মেডিক্যেল কলেজ হাসপতালে পাঠিয়েছেন। রূপালি বেগম নড়াইল শহরের আলাদাৎপুর এলাকায় ভাড়া বাসায় দুই ছেলেকে নিয়ে বসবাস করেন। হামলাকারী তরিকুল নামে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
    ভূক্তভোগী নারী ও তার স্বজনরা জানায়, সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের চন্ডিতলা গ্রামের জাহিদ ফকিরের ছেলে বখাটে তরিকুল অনেক দিনে যাবত গ্রিনলিফ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক সহকারী রূপালীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রূপালী এতে রাজী না হওয়ায় বিভিন্ন সময় তরিকুল তাকে হত্যার হুমকি দিতো। এরই এক পর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রূপালী কর্মস্থলে যাবার সময় আলাদাৎপুর সাবেক পাসপোর্ট অফিসের সামনে হামলার শিকার হন। পূর্ব থেকে অপেক্ষমান তরিকুল রূপালীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে যখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নেয়া হয়ে সেখানে প্রথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য যশোর রেফার্ড করেন। ভূক্তভোগী তার উপর হামলার বিচার চেয়েছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান।

  • স্বাধীন দেশে আমরা স্বাধীনতা সবাই চাই

    স্বাধীন দেশে আমরা স্বাধীনতা সবাই চাই

    হেলাল শেখঃ বাংলার বুকে আমরা স্বাধীনতা সবাই চাই, এই স্বাধীনতা পাওয়া সহজ নয়।

    স্বাধীনতা পাওয়ার জন্য ১৯৭১ সালে নয় মাস যুদ্ধ করে এক নদী রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা হারাতে চাইনা।

    তিন লক্ষ মানুষের তাজা রক্তের দাগ আজও বাংলার বুকে রয়েছে, মা বোনের ইজ্জত ও সম্মান হারিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা হারাতে চাইনা। জয় বাংলা।

    আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জয় বাংলা।

  • টেকনাফে র‌্যাবের অ*ভিযানে প*রোয়ানাভুক্ত এক আ*সামী গ্রে*ফতার

    টেকনাফে র‌্যাবের অ*ভিযানে প*রোয়ানাভুক্ত এক আ*সামী গ্রে*ফতার

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    গ্রেফতারকৃত আসামি হলেন, টেকনাফ উপজেলার
    হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড মনিরঘোনা এলাকার জহির আলমের ছেলে মোঃ বেলাল (৩২)।

    কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও
    সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
    মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে
    টেকনাফ থানার মামলা নং-২৮, তাং-১০/০৮/২০২৩ খ্রিঃ, জিআর-৫৬২/২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ২৪(খ)/৪১, রিসিভ নং-২০০৩২/২২ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ বেলালকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিত র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা বেলালকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বেলাল বর্ণিত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।
    তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সেনবাগে এমপি প্রার্থী এম, তালেবুজ্জামানের মতবিনিময় সভা

    সেনবাগে এমপি প্রার্থী এম, তালেবুজ্জামানের মতবিনিময় সভা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালী -২ আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এম তালেবুজ্জামানের সমর্থনে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর শুক্রবার বিকেলে সেনবাগ পৌরশহরে আয়োজিত অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, লাঙ্গল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এম
    তালেবুজ্জামান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন,সেনবাগ পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফখর উদ্দিন,সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য ও উপজেলা যুব সংহতি নেতা সেলিম,
    মোহাম্মদপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা বাহার উল্যা,সেনবাগ পৌর জাতীয় পার্টি নেতা মোহাম্মদ উল্যা,বাবুল,হারুনুর রশিদ,নিজাম উদ্দিন,ভাসানী,
    বাচ্চু,যুব সংহতি নেতা শাহজাহান ও ছাত্র নেতা রায়হান সহ অনেকেই ।

  • মোটা অংকের অর্থে বিদুৎ মিটার পাচ্ছে ভূ*মিদ*স্যু- হ*ত্যা হচ্ছে বন্য প্রাণী

    মোটা অংকের অর্থে বিদুৎ মিটার পাচ্ছে ভূ*মিদ*স্যু- হ*ত্যা হচ্ছে বন্য প্রাণী

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    গত শনিবার ১৮ নভেম্বর কক্সবাজারের স্থানীয় বহু প্রচারিত দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকায় ঈদগাঁওতে অবৈধ স্থাপনায় বিদ্যুৎতিক মিটার বাণিজ্য শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরপরও ঈদগাঁও ডেপুটি জেনারেল ম্যানেজার রাজন পালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় তার বিরুদ্ধে চাঞ্চল্যাকত তথ্য আসতে শুরু করেছে।

    গত ২৪ নভেম্বর রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া এলাকায় বিদ্যুৎ ফাঁদ পেতে বন্য হাতির হত্যা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ উঠেছে।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন।

    তিনি বলেন, ঈদগাঁও ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর বার বার লিখিত অভিযোগ দেওয়ার পরও সরকারি বনভূমি অবৈধ স্থাপনায় বিদ্যুৎতিক মিটার নিয়ে যাচ্ছে না।এতে বন্যপ্রাণিকে হত্যা করার সম্ভাবনা রয়েছে।

    জানা গেছে,বর্ণিত এলাকার নজির আহমেদের ছেলে জলিল নামের এক যুবক বিভিন্ন সময় ধান ক্ষেত রক্ষায় বিদ্যুৎ লাইন সংযোগ দিয়ে থাকে।উপরের বর্ণিত সময়েও বিদ্যুৎ লাইন সংযোগ ছিল বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

    হাতি মৃত্যুর খবর পেয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসাইন সরকার,ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা,ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ গোলাম কবির ঘটনা স্থল পরিদর্শন করে।

    হাতি হত্যার অভিযোগে অভিযুক্ত জলিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পালাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    অবৈধ স্থাপনায় বিদ্যুৎ মিটার দেওয়ার বিষয় জানতে চাইলে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি আওতাধীন ঈদগাঁও ডেপুটি জেনারেল ম্যানেজার রাজন পালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহার করার জন্য মিটার দেওয়ার হয়েছে। হাতি হত্যার অভিযোগ পাওয়া যায়নি।

    হাতি মৃত্যুর ঘটনায় ঈদগাঁও থানায় জিডি করা হয়েছে বলে জানিয়েছেন ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন।

    হাতি মৃত্যুর ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ গোলাম কবির।

    হাতির মৃত্যুর কারণ জানা যায়নি তদন্ত চলছে কেউ বা কাহারা হত্যা করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা।

    হাতি মৃত্যুর ঘটনা জানতে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসাইন সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিচিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    পাহাড়-বন বন্যপ্রাণীর আবাসস্থল। সেখানে চাষাবাদ করে বন্যপ্রাণীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি সম্পূর্ণ বেআইনি। এর আগেও একইভাবে হাতি হত্যা করা হয়েছে। এরপর মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসন সচেতনতা বাড়াতে পাহাড়ের কাছাকাছি গ্রামে গ্রামে সভা-সমাবেশ করা হয়েছে। এ ঘটনায় মনে হচ্ছে এরপরও সচেতনতা আসেনি। তাই বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী হাতি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবী করেন স্থানীয় এলাকাবাসীরা।

  • সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে নৌকার বিজয় অব্যাহত রাখতে হবে -কামাল হোসেন

    সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে নৌকার বিজয় অব্যাহত রাখতে হবে -কামাল হোসেন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    নৌকা মানে স্বাধীনতা,নৌকা মানে জাতির পিতা,নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে বাংলাদেশ।এই নৌকার বিজয় অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্র লীগ’কে অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করতে হবে।পাশাপাশি সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে নৌকার বিজয় অব্যাহত রাখতে হবে
    আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা শাখা ছাত্র লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচন প্রস্তুতি সভায় উপরোক্ত কথা গুলো বলেন এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম এমপি’র উন্নয়ন সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো.কামাল হোসেন। তিনি বলেন -লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার উন্নয়নর রুপকার আমাদের প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম একজন সৎ ও যোগ্য মানুষ। প্রিয় নেতার সকল জল্পনা-কল্পনায় থাকে লাকসাম -মনোহরগঞ্জের মানুষের ভাগ্যন্নয়নের কথা।আর বিএনপি -জামাত ও তাদের দোসররা নির্বাচন আসলে ব্যাস্ত থাকে জ্বালাও পোড়াও এবং বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার সর্বস্থরের মানুষের মনের আশা-আখাঙ্কা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী আমাদের প্রিয় নেতাই হবেন।
    এতে অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম।
    উপজেলা ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা ও সকল ইউনিয়ন শাখা ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • দোয়ারাবাজার আওয়ামিলীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    দোয়ারাবাজার আওয়ামিলীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার আওয়ামিলীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮ টি ইউনিয়নের প্রতিটা ইউনিয়নের বাজারে নৌকার সমর্থনে মিছিল করা হয়েছে। শুক্রবার বিকেলে লক্ষিপুর ইউনিয়ন লিয়াকতগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.নজরুল ইসলামের সভাপতিত্বে সাবেক ছাত্রলীগ নেতা মো.জিয়াউর রহমানের সঞ্চালনায় উন্নয়নের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক লক্ষিপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আমিরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সফর আলী, উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির সদস্য মো.তারেক আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনফর আলী, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য সোহেল আহমদ মিন্টু, ইউপি সদস্য মোহাম্মদ আলী, ইউপি সদস্য ফারুক মিয়া,ইউপি সদস্য শুকুর আলী,ইউপি সদস্য মনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য শরীফ উল্লাহ,আব্দুল হাই,গোলাম মোস্তফা, আওয়ামিলীগ নেতা আনসার আলী, ইদ্রিছ আলী, যুবলীগ নেতা সাদিকুল ইসলাম,মো.আবুল হোসেন, নুরুল হুদা,আব্দুর রহিম, মোফাজ্জল হাসান, শুকুর আলী,

    উপজেলার আটটি ইউনিয়ন প্রতিটি গুরুত্বপূর্ণ বাজার বাংলাবাজার, নরসিংপুর, মান্নারগাও, পান্ডার গাও, লোহালিয়া, লক্ষীপুর, বোগলা বাজার ও সুরমা ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাতের হরতাল- অবরোধ- নৈরাজ্যের তীব্র প্রতিবাদ করেন এবং তাদের ষড়যন্ত্র ত্যাগ করে সুষ্ঠু নির্বাচনে অংশ গ্রহণের জন্য তাদের প্রতি আহ্বান জানান।

    পাশাপাশি উক্ত মিছিল ও সমাবেশ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ – ৫ ছাতক-দোয়ারা আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক কে আবারও নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকবৃন্দ।

  • মধুপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    মধুপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরের বস্তুনিষ্ঠ সাংবাদিক সংগঠন মধুপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২৪নভেম্বর)বিকেলে প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল রানা এর সঞ্চালনায় প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়।
    উক্ত মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল রানা, দপ্তর সম্পাদক আবুল হোসেন আকাশ, কার্ষকরী সদস্য অধ্যাপক আবু সাইদ, তছির উদ্দিন তানভীর, মোহাম্মদ শাহজাহান আলী, মাহবুবুর রহমান, মোঃ ইব্রাহিম আলী, জুয়েল রানা, মিজানুর রহমান সহ আরও অনেকে।
    মাসিক সভায় সকলের সম্মতিক্রমে প্রতি বছরের ন্যায় এবারের বার্ষিক বনভোজন ও আলোচনা সভার তারিখ ও স্থান নির্ধারনের বিষয়ে আলোচনা করা হয়। আগামী মাসিক সভায় পিকনিকের তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে

  • পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর

    পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।২৫ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, লেখক ও সঙ্গীত শিল্পী জি এম এমদাদ, কবি গাজী আব্দুল আলীম, রাবেয়া আক্তার মলি, ফারজানা আক্তার ময়না, অর্থি সরকার, লাবিবা আক্তার লোচমি, লিনজা আক্তার মিথিলা, তৃষা বিশ্বস, হারুণ, পুষ্পিতা শীল জ্যতি, গৌতম ভদ্র, শাহিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব প্ইাকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন ও সাংবাদিক জগদিশ চন্দ্র রায়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সেনবাগে অর্জুনতলা প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    সেনবাগে অর্জুনতলা প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্ট।২৪ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার অর্জুনতলা সাবরেজিস্টি অফিস সংলগ্ন মাঠে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এ টিভির সমম্বয়ক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মন্জ্ঞুর।উক্ত টুর্নামেন্টে সর্বমোট ১৬টি দল অংশগ্রহণ করবে।উদ্বোধনী খেলায় কানকিরহাট আদর্শ ক্লাব ও সেনবাগ আইকন ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বীতা করে।এসময় উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,আয়োজকবৃন্দ ও গণমাধ্যমকর্মীগন সহ প্রায় সহস্রাধিক ফুটবলপ্রেমী।