Blog

  • পুরস্কার প্রাপ্ত এস আই এর RAB এ বদলি

    পুরস্কার প্রাপ্ত এস আই এর RAB এ বদলি

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    সম্প্রতী লালমনিরহাট জেলার সদর থানার সুনাম ধন্য,জনবান্ধব এস আই তুষার চন্দ্র রায়, লালমনিরহাট জেলা থেকে র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ান RAB এ বদলি হয়।তিনি ২০০৩ সালে এস এস সি পাশ করেন ২০১৩ সালে কারমাইকেল কলেজ হইতে ইংরেজিতে বিএ অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে বিসি এসসহ বিভিন্ন সরকারী চাকরীতে পরীক্ষা দেন।ঐ বছরেই পুলিশের এস আই পদে নিয়োগ বিজ্ঞাপ্তি হইলে আবেদন করেন।মাঠ পরীক্ষা সহ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধার ভিত্তিতে পুলিশের চাকুরীতে যোগদান করেন।দীর্ঘ ১ বছর সারদা মাঠে মৌলিক প্রশিক্ষণ ও ১ বছর হাতে কলমে বাস্তব প্রশিক্ষন শেষে দিনাজপুর জেলার বিরল থানায় চাকুরী জীবন শুরু করেন।সেখান হতে বদলী সূত্রে গত ২০১৭ সালের ১৭জুলাই মাসে লালমনিরহাটের কালীগঞ্জ থানায় যোগদান করেন।পর্বতিতে বদলি হয়, ১৮ সেপ্টেম্বর ২০২১সালে লালমনিরহাট সদর থানায় যোগদান করেন, অতপর বদলিসুত্রে ২৪শে নভেম্বর ২০২৩ইং সালে র্যাব হেডকোয়ার্টার ঢাকায় যোগদানের উদ্দেশ্যে রওয়ানা করেন।

    এস আই তুষার কান্তি রায়, বলেন জনগনের যে ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি তাতে আমি লালমনিরহাট বাসীর কাছে কৃতজ্ঞ। আমি পেশাদারিত্ব,সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তারপরও যদি কোন ভূল করে থাকি বা কারো মনে কষ্ট দিয়ে থাকি আমি ক্ষমা প্রার্থী। আমি লালমনিরহাটের সাধারন মানুষের মনে জায়গা করে নিতে ও সততার সঙ্গে কাজ করে জনগনের মধ্যে থাকার সর্বাত্মক চেষ্টা করেছি।জনগনকে আমাকে সহায়তা করেছে, পুলিশ ও জনগন একসাথে কাজ করলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। আমি লালমনিরহাট জেলার সদর ও কালীগঞ্জ থানা বাসিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।

    হাসমত উল্লাহ ।

  • গোড়ল তদন্ত কেন্দ্রের ইনচার্জের জন্য অ*পরাধ করতে ভ*য় পায় অ*পরাধীরা

    গোড়ল তদন্ত কেন্দ্রের ইনচার্জের জন্য অ*পরাধ করতে ভ*য় পায় অ*পরাধীরা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ(আই/সি) মোঃ মাসুদ মিয়া, যোগদানের পর থেকে অপরাধ করতে ভয় পায় অপরাধীরা বিধায় খুবই শান্তিতে আছে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার সাধারন মানুষ। ইনচার্জ(আই/সি) মোঃ মাসুদ মিয়া, এর চৌকস বুদ্ধিতে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র মানুষ খুবই শান্তিতে আছে। মাঝে মাঝে কিছু অপ্রিতীকর ঘটনা ঘটলেও তার উপস্থিত বুদ্ধিতে সমাধান হচ্ছে।তার কারনে অপরাধিরাও অপরাধ করতে ভয় পায়। গোড়ল তদন্ত কেন্দ্রের একঝাঁক তরুন পুলিশ সদস্য দিনরাত পরিশ্রম করছে।ডিউটি তাদের দ্বায়িত্ব আর দ্বায়িত্ব পালোন করতে গিয়ে ডিউটি করে ১৮ ঘন্টার উপরে মোটা কাপড় ও ভারি বুট পড়ে। গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে পুলিশ সদস্যরা টহল দিয়ে সকল ধরনের অপরাধ মাদকাসক্ত, জুয়া, চুরি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সহ অপরাধ দমনে পেশাদ্বারিত্বের সাথে কাজ করে যাচ্ছে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ(আই/সি) মোঃ মাসুদ মিয়া, এএসআই/ মোঃ মনোয়ার হোসেন, কং/৩৯৪ মোঃ জুয়েল রানা, কং/মোঃ মকছুদার রহমান,সহ গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রর সকল পুলিশ সদস্য বৃন্দ। গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইনচার্জ(আই/সি) মোঃ মাসুদ মিয়া, এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি পেশাদ্বারিত্বের সাথে কাজ করে যাচ্ছি। তবে আমার থানার পুলিশ সদস্য দের নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টায় সফলতা অর্জন করেছি, পাশাপাশি রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি।আমার এই সাফল্যর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি লালমনিরহাট পুলিশ সুপার, কালীগঞ্জ থানার সহ যারা আমার কাজে সহযোগীতা করেছেন। তিনি পরিশেষে আরো বলেন গোড়ল তদন্ত কেন্দ্র এলাকাকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইনচার্জ(আই/সি) মোঃ মাসুদ মিয়া, তিনি ছাত্রজীবনেও ফুটবল, ক্রিকেট এর ক্যাপ্টেন পদে থেকে দল পরিচালনা করেছেন।

    মো.হাসমত উল্ল্যাহ ।

  • নাগেশ্বরীতে রাজনৈতিক প্রতিহিং*সায় শহীদ শেখ রাসেল স্কুল বি*নাশের পা*য়তারা

    নাগেশ্বরীতে রাজনৈতিক প্রতিহিং*সায় শহীদ শেখ রাসেল স্কুল বি*নাশের পা*য়তারা

    এম এস সাগর,

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    রাজনৈতিক প্রতিহিংসা আর সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের অনিয়ম-অবহেলার কারণে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর সদরের হ্যালিপ্যাড সংলগ্ন ১৯৯৯সালের স্থাপিত শহীদ শেখ রাসেল স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিতের পরেও বিনষ্টে ষড়যন্ত্রের পায়তারা করছে বিরোধী-চক্র। ফলে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়ছে স্থানীয় শিক্ষার্থীরা আর ক্ষোভ প্রকাশ করছেন সচেতন মহল। অভিযোগ রয়েছে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষিত করে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার অসংযমে প্রতিষ্ঠান প্রলয়ের পথে মর্মে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

    সরেজমিন ও অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ও পৌরসভার হ্যালিপ্যাড এলাকার শিক্ষানুরাগী মরহুম বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল, হাসনা ও হোটকা শেখ হ্যালিপ্যাড সংলগ্ন তাদের ৫২শতক জমি ১৯৯৯সালে শহীদ শেখ রাসেল স্কুলের নামে লিখে দেয়। তৎকালীন নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী লতিফুল কবীর (রাসেল) প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে ২০০০সালে শহীদ শেখ রাসেল স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান শুরু করে এবং নিয়মিত পাঠদান ও শিক্ষা কার্যক্রমের ফলে ২০০১সালে রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অঞ্চল থেকে পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১সালের ১অক্টোবর জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসে। শহীদ শেখ রাসেল স্কুলের নামে জমি লিখে দেয়ায় বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল হত্যাকান্ডের শিকার হন। তৎকালীন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নেতৃত্বে ২০০১সালের নভেম্বর মাসের শেষের দিকে বিরোধী-চক্র শহীদ শেখ রাসেল স্কুল চলাকালীন সময়ে স্কুল বন্ধ করে এবং প্রধান শিক্ষক কে বের করে দেয়াসহ প্রতিষ্ঠানের সাইনবোর্ড-প্রয়োজনীয় কাগজপত্র হ্যালিপ্যাড পুকুরে ফেলে বিনাশ করে। ২০০২সালে এক বিএনপি নেতার নেতৃত্বে ক্ষমতার দাপটে বিধি বহির্ভূতভাবে একটি সাজানো এভিডেভিডের মাধ্যমে শহীদ শেখ রাসেল বিদ্যালয়ের নাম পরিবর্তন করে কামারপাড় নিন্ম মাধ্যমিক বিদ্যালয় নাম করণ করে আবতাবুজ্জামান নামের এক ব্যক্তি কে প্রধান শিক্ষক করে সাইনবোর্ড টাঙ্গিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ২০১১সাল পর্যন্ত স্থগিত থাকে। ২০১২সালে শহীদ শেখ রাসেল স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী লতিফুল কবীর (রাসেল) বিদ্যালয় রক্ষাকল্পে সফল প্রধানমন্ত্রী সমীপে আবেদনের প্রেক্ষিতে গত ৯এপ্রিল ২০১৩সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পত্র নং-০৩.০৭৪.০২৭.৩৭.০০.০০২.২০১৩-৭২(২) মাধ্যমে শহীদ শেখ রাসেল বিদ্যালয় ২০১৩সালে অধিশাখা এমপিও নম্বর-২৬৮ মূলে এমপিওভুক্ত করে। কয়েকজন রাজনৈতিক ব্যক্তি তাদের স্বার্থ রক্ষায় কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল আলম ও নাগেশ্বরী উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলামের অনিয়ম মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে শহীদ শেখ রাসেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও নম্বর-২৬৮ জালিয়াতি করে কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে এমপিও করে একটি কুচক্রী-মহল। অতঃপর শহীদ শেখ রাসেল স্কুলের প্রধান শিক্ষক কাজী লতিফুল কবীর (রাসেল) ২০২২সালে হাইকোর্টে একটি মামলা করলে উচ্চ আদালত মামলাটি ইন্টারনাল তদন্ত জারি করে।

    শহীদ শেখ রাসেল স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী লতিফুল কবীর (রাসেল) প্রতিষ্ঠানের ইন্টারনাল তদন্ত বিলম্বিত হওয়ার বিষয়ে বলেন, ভুল-বশত স্থানীয় সাংসদ কামারপাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় নামে ডি-ও’ লেটার দেয়ার কারণে ২০২১সালে এমপিওভুক্ত হয়। স্থানীয় সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর বলেছেন অবৈধ ও বিধি বহির্ভূত কামারপাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় বাতিল করে দ্রুতই শহীদ শেখ রাসেল স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করা হবে এবং পাঠদান কার্যক্রম শুরু হবে। শহীদ শেখ রাসেল বিদ্যালয় প্রতিষ্ঠা, প্রতিবন্ধকতা ও সড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২০১৩সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলেও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার অনিয়মে শহীদ শেখ রাসেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও নম্বর-২৬৮ জালিয়াতি করে কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে এমপিও করে। উধ্বতর্ন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

    নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কারণে শহীদ শেখ রাসেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৬৮নং এমপিওভুক্ত ভুল বশত কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে এমপিও হয়। এ বিষয়ে একটি ইন্টারনাল তদন্ত এসেছে এবং তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা অফিসার কে দেয়া হয়েছে।

    কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল আলম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

    কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, শহীদ শেখ রাসেল স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে শুনলাম। দ্রুত খোঁজ খবর নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • বিএনএমে যোগ দিচ্ছেন সাবেক এমপি-সরকারি কর্মকর্তা, প্রার্থী হতে চান ২৭০ জন

    বিএনএমে যোগ দিচ্ছেন সাবেক এমপি-সরকারি কর্মকর্তা, প্রার্থী হতে চান ২৭০ জন

    হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ দ্বাদশ সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) টিকিট নিয়ে এমপি প্রার্থী হতে চান সাবেক বিএনপি নেতা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ ২৭০ জন ব্যক্তি। ইতোমধ্যেই দলটির সদস্য হয়ে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (২৫ নভেম্বর) দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন সাবেক এমপি, সামরিক-বেসামরিক, জুডিশিয়ারির অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন ব্যক্তি।

    ধারণা করা হচ্ছে, দলটিতে যারা যোগদান করবেন তারাও আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন বিএনএম-এর মহাসচিব মহাসচিব মো. শাহজাহান। তিনি বলেন, ‘শনিবার বিকাল ৩টায় রাজধানীর গুলশান কার্যালয়ে আমাদের একটি যোগদান অনুষ্ঠান আছে। এতে সাবেক এমপি, সাবেক পুলিশ অফিসার, নেভাল অফিসার, জেলা ও দায়রা জজ পর্যায়ের জুডিশিয়ারির, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১০ বিশিষ্টজন। এরপর যত দ্রুত সম্ভব আমাদের পার্লামেন্টারি বোর্ড বৈঠকে বসবে এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।’

    তবে যারা দলটিতে যোগদান করছেন তাদের নাম অনুষ্ঠানের আগে প্রকাশ করতে নারাজ তিনি।

    তিনি বলেন, ‘যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের বেশিরভাগই বিএনপি নেতা। তবে আমি তাদেরকে এখন আর বিএনপি নেতা বলবো না। তারা এখন বিএনএম-এর নেতা।’

    শাহজাহান বলেন, ‘আমাদের দলের যারা সদস্য অর্থাৎ বিভিন্ন পর্যায়ের কমিটিতে আছেন তারাই বিএনএম-এর মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ পাচ্ছেন। আমাদের মনোনয়ন ফরম নেওয়ার সময় দিতে হয় এক হাজার টাকা এবং জমা দেওয়ার সময় পাঁচ হাজার টাকা। মনোনয়নপত্র সংগ্রহের সময় এনআইডি নম্বর এবং একটি সিভি রাখি।’

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নল‌ছি‌টি‌তে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” এর কমিটি গঠন

    নল‌ছি‌টি‌তে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” এর কমিটি গঠন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    দেশের শীর্ষস্থানীয় ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী ও সেচ্ছাসেবী সংগঠন “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপজেলা শাখার কেন্দ্রীয় সংগঠনের নির্দেশক্রমে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।

    মিলন কা‌ন্তি দা‌সের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নল‌ছি‌টি সরকা‌রি ক‌লে‌জের সহ‌যোগী অধ‌্যাপক মো. সামসুল আলম খান বাহার, প্রধান উপ‌দেষ্টা হি‌সে‌বে ছি‌লেন ডা. মো. ইউসুফ আলী তালুকদার

    শ‌নিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় নল‌ছি‌টি উপজেলা প্রেসক্লাবের মিলনায়ত‌নে এক জরুরি সমন্বয় সভায় উক্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ।
    আহ্বায়ক কমিটিতে আলহাজ্ব এইচ এম আখতারুজ্জামান বাচ্চু‌কে আহ্বায়ক ও মো. নাজমুল হায়দার খান বাদল‌কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে ই‌ঞ্জিঃ মো. মাসুম হোসাইন, মাওলানা মো. আব্দুল কুদ্দুস, মো. না‌সিম সর্দার, যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. এমদাদুল হক, মো. শাহআলম তালুকদার। সদস্য হিসেবে হা‌ফেজ মাওঃ মো. মাহবুবুর রহমান শা‌মিম, মো. ম‌শিউর রহমান খান, মো. শাহাদাত আলম ফ‌কির, খান মুহাম্মদ মিল্লাত, মো. আল ওয়া‌লিদ হোসাইন, তু‌হিন মিত্র, মো. ও‌হিদুল ইসলাম মিথুন, মো. না‌দিম, মো. আ‌মিন হোসাইন, মো. নাঈম ম‌ল্লিক, সাথী আক্তার, স‌নিয়া আক্তার, সু‌মি আক্তার, তা‌নিছা ইসলাম খু‌শি ও সৌ‌মি‌লি দাস প্রথমা সহ আরও অনেকের নাম ঘোষণা করা হয় ।

    সভায় মনোনয়ন বোর্ডের প্রধান যায়য়ায়দিন’র নল‌ছি‌টি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন বলেন, “যায়যায়দিন” দেশের পাঠকনন্দিত একটি জাতীয় দৈনিক । “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” পাঠকদের একটি অরাজনৈতিক, অসাম্প্রদা‌য়িক ও সেবামূলক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন । “যায়যায়দিন” কেবল একটি সংবাদপত্র নয়, দেশের মাটি ও মানুষের শুভ, কল্যাণ ও শ্রয়োবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট জনসচেতনতামূলক একটি জাতীয় পর্যায়ের বড় প্লাটফ্রম। আর তাই একদিকে যেমন, “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” দেশের বিপুল সংখ্যক তরুণসমাজকে সাথে নিয়ে শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহন করে দেশপ্রেম ও মানবকল্যাণে কাজ করছে। অন্যদিকে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ পাঠকসমাজকে তাদের মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ, মাটি মানুষের মানবতার কল্যাণে তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি ।

    উক্ত সভায় আরো দিক নি‌র্দেশনামূলক বক্তব‌্য ‌দেন নব গ‌ঠিত ক‌মি‌টির আহ্বায়ক এইচ এম আকতারুজ্জামান বাচ্চু, যুগ্ন আহ্বায়ক মাও‌ঃ মো. আব্দুল কুদ্দুস, মো. না‌সিম সর্দার, প্রধান উপ‌দেষ্টা ডা. মো. ইউসুফ আলী তালুকদার, সি‌নিঃ সাংবা‌দিক শাহাদাত হো‌সেন মনু, সদস‌্য স‌চিব নাজমুল হায়দার খান বাদল, যুগ্ন সদস‌্য স‌চিব মো. এমদাদুল হক, মো. শাহআলম তালুকদার, সদস‌্য মো. শাহাদাত আলম ফ‌কির, খান মুহম্মদ মিল্লাত ।

    প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তিনি ব‌লেন, “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরা‌মের” সকল লক্ষ‌্য ও উ‌দ্দেশ‌্য এবং কর্মসূ‌চি জনকল‌্যাণমূলক কিন্তু কাগ‌জে কল‌মের ম‌ধ্যে সীমাবদ্ধ থাক‌লে চল‌বে না অন্তত এর দু`এক‌টি কার্যক্রম বাস্ত‌বে দেখ‌তে চাই ।

    পরে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” নল‌ছি‌টি উপজেলা শাখার নব-মনোনিত সদস্যরা দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ‌্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।

  • স্মার্ট  কুমিল্লা সদর গড়তে চান নৌকার মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রী কোহিনুর বেগম

    স্মার্ট কুমিল্লা সদর গড়তে চান নৌকার মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রী কোহিনুর বেগম

    আরিফ রব্বানী,
    ষ্টাফ রিপোর্টার।।
    ২০৪১ সালের মধ্যে উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা, তারই আলোকে কুমিল্লা -৬ (সদর) আসনে নিরলস কাজ করে যাচ্ছেন জনবান্ধব নারী নেত্রী কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ কমিটির সদস্য কোহিনুর বেগম।

    ৭৫ পরবতী যোদ্ধা ছাত্র জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে লালন করে দীর্ঘ পথ পাড়ি দেওয়া ছাত্রনেতা কোহিনূর বেগম রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন। কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসা কোহিনূর বেগম আগামী জাতীয় নির্বাচনে কুমিল্লা-৬ (সদর)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

    সেই লক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৬ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করার উদ্দেশ্য নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ কমিটির সদস্য কোহিনুর বেগম। আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে কোহিনূর বেগম এর বিকল্প নেই বলেও জানান কুমিল্লা-৬আসনের দলীয় নেতাকর্মীরা।

    তৃণমূলের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ নেত্রী কোহিনুর বেগম বলেন, ‘পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম ও দেশ গঠনের অনন্য নেতৃত্বকে রাজনৈতিক জীবনের পাথেয় করে আমি রাজনীতি করে আসছি।’

    ‘বঙ্গবন্ধু না হলে যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রর সৃষ্টি হতো না, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে বদলে যাওয়া আজকের বাংলাদেশও আমরা পেতাম না। টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনায় পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন।’

    প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবন থেকে দীর্ঘ জীবন রাজনীতির নেতৃত্ব দেওয়া মেধাবী নারী নেত্রী কোহিনূর বেগম।

    তিনি বলেন, ‘মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ন, দারিদ্র নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সামাজিক নিরাপত্তাসহ অসংখ্য ধারাবাহিক কার্যক্রমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এখন লক্ষ্য ২০৪১ সালের উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দিকে।’

    কোহিনুর বেগম পেশায় একজন শিক্ষিকা। দীর্ঘদিন কুমিল্লা মডার্ন হাই স্কুলে প্রধান ও কুমিল্লা শৈল রানী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করে কুমিল্লায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কমিটির সদস্য পদে আছেন ।তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত সকল কর্মসূচি যথাযথ পালন করে আসছি। বিএনপি-জামাতের ডাকা অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সর্বদা অবস্থান করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেন ইনশাল্লাহ আমি কুমিল্লা মানুষের পাশে থাকবো এবং সর্বদা কাজ করে যাবো। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় উন্নয়নকে কাজে লাগিয়ে স্মার্ট কুমিল্লা গড়তে চাই। বিগত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা কুমিল্লা সদরের প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়েছি।কোহিনূর বেগম আরো বলেন, ‘কোনো পদ-পদবীর জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা যাতে টানা চতুর্থবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান সেজন্য কাজ করে যাচ্ছি।’

    উল্লেখ-কুমিল্লা-৬ (সদর) আসনটি বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার কুমিল্লা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৫৪নং আসন। গত ২০১৮ সালের নির্বাচনে এর ভোটার সংখ্যা ছিলো
    ৪,১৫,৮০১ চার লক্ষ ১৫ হাজার আটশত একজন।
    বর্তমানে আসনটিতে ৫লক্ষাধিক ভোটার রয়েছে।
    এ আসন থেকে বর্তমানে প্রতিনিধিত্ব করছেন আওয়ামী লীগ দলীয় আ. ক. ম. বাহাউদ্দিন বাহার, তিনি ২০০৮ সেশনে নির্বাচিত হন। তবে প্রার্থী বদল ফর্মুলায় আসনটিতে কোহিনূর বেগমকে ঐক্যবদ্ধ আছেন বলেও কুমিল্লা জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সুত্রে জানা গেছে।

  • পোকখালীতে ক্রীড়া সংস্থা জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    পোকখালীতে ক্রীড়া সংস্থা জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
    ঈদগাঁও উপজেলার পূর্ব পোকখালী ক্রীড়া সংস্থা জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

    শুক্রবার ২৪ নভেম্বর বিকাল ৩ টার দিকে পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালী সিকান্দর পাড়া স্টেডিয়ামে এ খেলা উদ্বোধন হয়।

    পূর্ব পোকখালী সিকান্দর পাড়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আন নুর আজিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আজিজুল হক রুবেল।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রবাসী হাজী নুরুল আলম,বিশিষ্ট ব্যবসায়ী এহসানুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম খোকন,বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম,সবুজ পাড়া আদর্শ যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মাহাবুবুল আলম মাহবুব,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক কায়েম প্রমুখ।

    এ উদ্বোধনী ম্যাচে মাঠের একপ্রান্তে মিয়াজিপাড়া অন্যদিকে
    ইছাখালী ফুটবল টিম নামারপাড়া অংশ নেন।এতে ১ গোলের ব্যবধানে মিয়াজিপাড়া ফুটবল টিম জয়লাভ করেন।

    পূর্ব পোকখালী সিকান্দর পাড়া ক্রীড়া সংস্থার তত্বাবধানে খেলাটি উদ্বোধন হয়।

  • ঘাটাইলে  শিশু ধ*র্ষনের চেষ্টায় ১জন আ*টক

    ঘাটাইলে শিশু ধ*র্ষনের চেষ্টায় ১জন আ*টক

    স্টাফ রিপোটার, টাঙ্গাইল:-

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২নং ঘাটাইল সদর ইউনিয়নের দড়িচৈথট্ট দোপা ভাটপাড়া গ্রামে এক শিশু কে চিপ্স এর লোভ দেখিয়ে ধর্ষনের চেষ্টা করেছে সদর আলী (৭০) নামে এক বৃদ্ধ। মঙ্গলবার তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে ঘাটাইল থানা পুলিশ।
    পুলিশ ও এলাকাবাসী জানায় উপজেলার ধোপা ভাট পাড়া গ্রামের সদর আলী তিন শিশুকে টাকা ও চিপ্সের লোভা দেখিয়ে ঘরের ভিতরে ডেকে নেয়। শিশুরা কিছু বুঝে উঠার আগেই সদর আলী নিজে বিবস্ত্র হয়ে শিশুকে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় আশে পাশে লোকজন দেখে ফেললে সদর আলী(৭০) কে লোকজন আটক করে পুলিশের কাছে তুলে দেয়। তার বিরুধ্যে ধর্ষণের চেষ্টার অভিযোগে ঘাটাইল থানায় একটি মামলা হয় মামলা নাম্বার ১২, তথ্য সুত্র নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো, লোকমান হোসেন।

  • ছিদ্দিকুর রহমানের পদোন্নতি হওয়ায় ফুলের শুভেচ্ছা হবিগঞ্জ জেলা ডাক দিয়ে যাই

    ছিদ্দিকুর রহমানের পদোন্নতি হওয়ায় ফুলের শুভেচ্ছা হবিগঞ্জ জেলা ডাক দিয়ে যাই

    হবিগঞ্জ প্রতিনিধি।।
    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ এর উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান শেখ, স্যারের পদোন্নতি হওয়ায় ফুলের শুভেচ্ছা।
    ২৪ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্রে
    মোহাম্মদ ছিদ্দিকুর রহমান স্যার সহকারী পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি ও যোগদান করায় ফুলের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সর্ব বৃহত্তম, সর্বপ্রথম কল্যাণ ও অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
    এ সময় উপস্থিত ছিলেন,ডাক দিয়ে যাই” সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক, মোহাম্মদঃ জসিম উদ্দিন (অসিম) যুগ্ন আহ্বায়ক, আফিয়া আক্তার শিউলি, যুগ্ম আহ্বায়ক, নোমান হোসেন হৃদয়,

    যুগ্ম সচিব, মান্নান হাওলাদার, যুগ্ন সচিব, নাছিমা আক্তার পপি, সদস্য সচিব, সাখাওয়াত চৌধুরী (আকিব),যুগ্ন সদস্য সচিব, মোঃ নাসির উদ্দিন,
    সদস্য, জান্নাতুল ফেরদৌস, কলি, রাবেয়া আক্তার,

    এবং আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিভিন্ন স্টাডি সেন্টারের ডাক দিয়ে যাই “সংগঠনের নেতৃবৃন্দ ও হবিগঞ্জ জেলা বাউবি শিক্ষার্থীবৃন্দ।

  • বহু গুণে গুণান্বিত আর,পি রুবেল মু‌ক্তি পা‌চ্ছে নতুন মিউজিক ভি‌ডিও

    বহু গুণে গুণান্বিত আর,পি রুবেল মু‌ক্তি পা‌চ্ছে নতুন মিউজিক ভি‌ডিও

    লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

    সময়টা ২০০৮, ক্লোজাপ ওয়া‌নে অ‌ডিশন পর্বে মুন্সিগ‌ঞ্জের গুণী শিল্পী জ‌হির আহ‌ম্মেদ’র গান গেয়ে প্রথম রাউন্ডে সিলেক্ট হই। তবে পরে দ্বিতীয় রাউন্ডে উঠে, তৃতীয় রাউন্ডে গান গাওয়ার সুযোগ হয়ে উঠেনি।

    এরপর মুন্সিগঞ্জ জেলার মিরকা‌দিম পৌরসভার ২০০৮ সা‌লে”সৌ‌খিন নাট‌্যগোষ্টি” সংগঠন এ আমার প্রথম মঞ্চ নাটক “সেকা‌লের মোড়ল”- এ অভিনয় করার মধ্য দিয়ে নাট্যাঙ্গনে জড়িয়ে পড়ে।

    এরপর ২০১০ইং একই নাট্যগোষ্ঠীর “সমাজপ‌তি‌দের গল্প”-এ অভিনয় করি। ত‌বে ২০১২ সা‌লের পর নি‌জে‌কে নি‌য়ে ব‌্যস্ত হয়ে পড়ার কারনে এরপর বেশ কিছু বছর অভিনয় ও সঙ্গীত থেকে কিছুটা দূরে সরে যাই। এভাবেই মুন্সিগঞ্জের খবর পত্রিকা-কে এক সাক্ষাৎকারে বলছিলেন আর,পি রুবেল।

    এরপর রুবেল ২০২২ইং “বির‌হি মাল‌টি‌মি‌ডিয়া’র” প্রযোজনায় “ফুল ফ‌ড়িং” নামক শর্ট ফিল্মে খল-নায়ক চ‌রি‌ত্রে এবং “আইডি পাস” নামক শর্ট ফিল্মে ইঞ্জিনিয়ার চ‌ত্রিরে অ‌ভিনয় ক‌রেন।

    একই বছর দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল “পলক এন্টারটেইনমেন্ট’র” প্রযোজনায় ফুটবল বিশ্বকাপ ২০২২ইং-কে কেন্দ্র করে “Mad Pair (পাগল জুটি)” নামক শর্ট ফিল্মে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক’র মামা চরিত্রে অভিনয় করেন। যে শর্ট ফিল্মটি তুমুল আলোচনার সৃষ্টি হয়েছিল।

    “শেখ’স ফিল্মস” এর প্রযোজনায় আর,পি রু‌বেল এর অভিনীত “সাধ্যের সুখ” শর্ট ফিল্ম এর শুটিং কার্য ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

    এছাড়াও বি‌ভিন্ন সময়ে ইউটিউব নাটক ও বেশ কিছু কভার মিউজিক ভি‌ডিও তে অ‌ভিনয় করেছেন এই অভিনেতা।

    চ‌্যা‌নেল ২১ নিউজ এর প্রোযোজনায় আগামী ২৬ শে নভেম্বর বিকা‌লে “চ‌্যা‌নেল ২১ নিউজ’র” ‌ফেইজবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে একযোগে “অ‌নেক সাধনার পরে আমি” শিরোনামে কভার মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তি‌নি। তি‌নি আরো জানান, ২০২২সা‌লের ১৬ ডি‌সেম্বর এই গা‌নের শু‌টিং শেষ হয়।

    নুর ইসলাম আলী রু‌বেল মিডিয়াতে পরিচিত হয়ে উঠেন আর,পি, রুবেল নামে।
    বর্তমানে তিনি, মিরকা‌দিম পৌর সৌখিন নাট‌্য গোষ্ঠীর কার্যকা‌রি সদস‌্য, রক্তদান সংস্থ‌াসহ বি‌ভিন্ন সামা‌জিক সংগঠ‌নের সা‌থে জ‌রিত আছেন এবং দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন “বাংলা টিভি’র” ও জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তি প‌ত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।