Blog

  • ওসি কামালের সহায়তায় মা*দক ছেড়ে স্বাভাবিক জীবনে জাহিদ,শান্তিতে পরিবার

    ওসি কামালের সহায়তায় মা*দক ছেড়ে স্বাভাবিক জীবনে জাহিদ,শান্তিতে পরিবার

    ষ্টাফ রিপোর্টারঃ
    মাদক নিয়ন্ত্রণে বিশেষভাবে সহায়তা ও অবদান রাখায় কোতোয়ালি মডেল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। তার উদ্যোগে আয়োজিত মাদক প্রতিরোধে সচেতনতা সভা, বিতর্ক প্রতিযোগিতা, পথসভা, মাদকবিরোধী গানসহ নানা উদ্যোগে ব্যাপক সাফল্য এসেছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনার পাশাপাশি গত কয়েক মাসে ২শতাধিক মাদকাসক্তকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি। জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর নির্দেশনায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ জনসাধারণের সেবায় পুলিশ আরো আন্তরিক হয়ে কাজ করছে কোতোয়ালি পুলিশ । তারই ধারাবাহিকতায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল আকন্দ, (পিপিএম বার) জানান, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় টাউন হলের মোরে ভিআইপি ডিউটি চলাকালীন সময় ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তার উপর হঠাৎ করে জাহিদ হাসান নামে একজন মাদকাসক্ত মানসিক রোগী হামলা করে। এতে করে ওই ট্রাফিক কর্মকর্তা আশেপাশে থাকা লোকজনের সহযোগিতায় তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দর নিকট মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষণিক ঘটনাটি অবগত করেন। এবং পুলিশ পাহারায় তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেন। অতঃপর অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, তার সাথে কথাবার্তা বললে তার আচরণ অস্বাভাবিক মনে হয় বলে মনে করেন।

    জাহিদের পিতাঃ কবির হোসেন এবং জাহিদের স্ত্রী আরিফা আক্তার সুবর্ণা থানায় হাজির হয়ে জানান, জাহিদকে চিকিৎসার জন্য ময়মনসিংহ পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হঠাৎ করে লোক চক্ষুর আড়ালে জাহিদ হাসপাতাল থেকে বেরিয়ে অন্যত্র চলে যায়। এ সময় তাকে খোঁজাখুঁজি করেও কোথায় না পাওয়া যাওয়ার পর লোকমুখে শুনতে পারেন কর্মরত পুলিশের উপর আক্রমণ করায় তাকে কোতোয়ালী মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক কোতোয়ালী মডেল থানা হাজির হয়ে জাহিদের মাদক জনিত মানসিক অসুস্থতার কথা পুলিশকে অবহিত করেন। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দর তাৎক্ষণিক মাদক জনিত মানসিক রোগী জাহিদের চিকিৎসার জন্য বিভাগীয় ময়মনসিংহ শহরে অবস্থিত ঠাঁই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক সোহেল আরমান এর মুঠো ফোনে যোগাযোগ করেন। এবং ভর্তির পরামর্শ দেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) এর সঙ্গে সাক্ষাৎ করলে, তাকে আর্থিক সহযোগিতা সহ ভালো থাকার পরামর্শ দেন। পাশাপাশি ঠাঁই মাদকাসক্ত নিয়াময় কেন্দ্রের পরিচালক, কাউন্সিলর, ডাক্তার সহ সকল স্টাফ ও ভলেন্টিয়ারদের আন্তরিক ধন্যবাদ জানান।

    স্থানীয়রা জানান, ওসি শাহ কামাল আকন্দের উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আগে যারা মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন তাদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এছাড়া তারা যেন পুনরায় মাদকের সঙ্গে জড়িয়ে না পড়েন সেজন্য কোতোয়ালী মডেল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে।

    জাহিদের পিতা কবির হোসেন জানান, দীর্ঘদিন ধরে জাহিদ মাদকের বেচাকেনা ও সেবন করেছেন। এতে সর্বস্ব হারিয়ে আজ তিনি নিঃস্ব। মাদকের কারণে পরিবারও ছিন্নভিন্ন। দেরিতে হলেও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের সহযোগিতায় গত কয়েক মাস ধরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে চেলে জাহিদ। এখন সে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন।

    জাহিদের স্ত্রী আরিফা আক্তার সুবর্ণা আরও জানান, নেশা তাদের অন্ধকার জগতে নিয়ে গিয়েছিলেন। নানা অপরাধে জড়িত ছিলেন জাহিদ । কোতোয়ালী মডেল থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় মাদক ছাড়তে সক্ষম হয়েছে সে। খারাপ কাজও ছেড়ে দিয়েছেন। এখন তারা সুখে-শান্তিতে সংসার চালাচ্ছেন। অশান্তির জীবন ছেড়ে পরিবার নিয়ে কিছুটা হলেও শান্তিতে জীবন অতিবাহিত করার চেষ্টা করছেন।

  • বরগুনার তালতলীতে গাঁ*জাসহ নারী মাদ*ককারবারি আটক

    বরগুনার তালতলীতে গাঁ*জাসহ নারী মাদ*ককারবারি আটক

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে ১ কেজি গাঁজাসহ সাবিনা আক্তার (২১) নামের এক নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার নামিশেপাড়া এলাকা থেকে ঐ নারীকে আটক করা হয়। আটক নারী উপজেলার নামিশেপাড়া এলাকার ইব্রাহিম হাওলাদারের স্ত্রী।

    পুলিশ জানান, উপজেলার নামিশেপাড়া এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি। পরে ঘর তল্লাশি করে এক কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।

    তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান বলেন, গাঁজাসহ নারী মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঐ নারী বিভিন্ন সময়ে গাঁজা বিক্রি করে আসছেন।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • বিশিষ্ট সাংবাদিক পলাশ মাহমুদ  শুভেচ্ছায় সিক্ত

    বিশিষ্ট সাংবাদিক পলাশ মাহমুদ শুভেচ্ছায় সিক্ত

    এস এম সাইফুল ইসলাম কবির :বিশিষ্ট লেখক, সাংবাদিক, জাতীয় দৈনিক কালবেলা অনলাইন ইনচার্জ বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট পলাশ মাহামুদ হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক সৎ নির্ভীক সাংবাদিক পলাশ মাহামুদ ভাইয়েরজন্মদিন আজ ২৫ নভেম্বর ২০২৩। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। সাংবাদিক পলাশ মাহমুদ অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, লিখতে. গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।

  • বানরীপাড়ায় আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্র*তিরোধ  দিবস পালন

    বানরীপাড়ায় আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্র*তিরোধ দিবস পালন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় শনিবার সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৩ পালন করা হয়। দিবসটি পালন অনুষ্ঠানে বেসরকারী সংস্থা নাগরিক উদ্যোগের মিলনায়তনে এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মহসিন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় আর জে এম এফ সদস্য সুমাইয়া সিমু সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন শিক্ষক ও সাংবাদিক কেএম শফিকুল ইসলাম জুয়েল। বক্তৃতা করেন বানারীপাড়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য জাহিদ হোসেন ফারুক, আর জে এম এফ এর সদস্য ফিরোজা বেগম, সহকারী শিক্ষক মোসাম্মৎ সম্পা, প্যারালিগ্যাল সদস্য পরিতোষ রায় ও মোসাম্মত সুমাইয়া প্রমূখ।অনুষ্ঠানের পূর্বে নাগরিক উদ্যোগের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অতিথিদের সমন্বয়ে এক বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ।

  • ক্যান্সার থেরাপি দিতে রাজশাহী আসার সময় প্রা*ণ গেল একই পরিবারের ৪ জনের

    ক্যান্সার থেরাপি দিতে রাজশাহী আসার সময় প্রা*ণ গেল একই পরিবারের ৪ জনের

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর তিনটার দিকে পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে নিয়ে এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
    নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামের ইনসাব আলী ৭৫, তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) ও মেয়ে পারভিন বেগম এবং ইনসাব আলীর নাতনি রাজশাহীর শাহ মখদুম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শারমিন ও একই উপজেলার মকামপুর গ্রামের সিএনজি চালক মোখলেসুর রহমান। নিতহরের স্বজনরা জানান, ইনসাব আলী ক্যান্সার রোগে আক্রান্ত। তাকে কেমোথেরাপির জন্য রাজশাহীতে নিয়ে আসা হচ্ছিলো।
    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ডেপুটি কমিশনার জামিরুল ইসলাম জানান, নগরীর খড়খড়ি বাইপাস থেকে ট্রাক নাটোরের দিকে যাচ্ছিলো। আর সিএনজি নাটোর থেকে রাজশাহী আসার সময় বেলপুকুর চেকপোস্ট মোড়ে মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক ও সিএনজি খাদে পড়ে যায়।
    পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে চারজন স্পটে মারা যায়। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে বেলপুকুর বাইপাস এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও সিএনজির যাত্রীরা নিহত হয়েছেন।তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনজন মারা যান।

    তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সরকারি পালিয়ে গেছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা জানান, বেলপুকুরের সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মরদেহ হাসপাতাল এসেছে। মরদেহ গুলো মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা শেষে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বানরীপাড়ায় আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্র*তিরোধ  দিবস পালন

    বানরীপাড়ায় আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্র*তিরোধ দিবস পালন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় শনিবার সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৩ পালন করা হয়। দিবসটি পালন অনুষ্ঠানে বেসরকারী সংস্থা নাগরিক উদ্যোগের মিলনায়তনে এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মহসিন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় আর জে এম এফ সদস্য সুমাইয়া সিমু সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন শিক্ষক ও সাংবাদিক কেএম শফিকুল ইসলাম জুয়েল। বক্তৃতা করেন বানারীপাড়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য জাহিদ হোসেন ফারুক, আর জে এম এফ এর সদস্য ফিরোজা বেগম, সহকারী শিক্ষক মোসাম্মৎ সম্পা, প্যারালিগ্যাল সদস্য পরিতোষ রায় ও মোসাম্মত সুমাইয়া প্রমূখ।অনুষ্ঠানের পূর্বে নাগরিক উদ্যোগের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অতিথিদের সমন্বয়ে এক বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • গোদাগাড়ীতে ২ কেজি হেরোইনসহ মা*দক ব্যবসায়ী গ্রে*ফতার

    গোদাগাড়ীতে ২ কেজি হেরোইনসহ মা*দক ব্যবসায়ী গ্রে*ফতার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী থেকে ২ কেজি হেরোইনসহ র্শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। ২৪ নভেম্বর রাত সাড়ে ৪ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি হেরোইনসহ আব্দুল হালিম ওরফে ডালিম (২৫) কে গ্রেপ্তার করে র‌্যাব। ডালিম গোদাগাড়ী চরআষাড়িয়াদহ দিয়াড়মানিকচক এলাকার সুরত আলীর ছেলে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান র‌্যাব।

    বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, গোদাগাড়ী চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম ওরফে ডালিম (২৫) বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

    এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে নদী পার হয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী ডালিমের বাড়ীতে চতুরদিক ঘেরাও কারে। এসময় ২ জন ব্যক্তি বাড়ির ভিতর থেকে গেট খুলে পালানোর চেষ্টাকরলে র‌্যাবের টিম ডালিমকে হাতে নাতে অটক করে এবং অপর ১ জন ব্যক্তি পূর্ব দিকে ঝাঁড়-জঙ্গলের ভিতর দ্রুত গতিতে দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ডালিমের বসতবাড়ী তল্লাশীকরে ঘরের পূর্ব পার্শ্ব সংলগ্ন পাট খড়ির মাচাং এর মধ্যে পাট খড়ির স্তূপের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় দুই কেজি হেরোইন উদ্ধার করে।
    গ্রেপ্তারকৃত আসামী জানায় যে, পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল র্দীঘদিন যাবত এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়ীতে মজুদ রেখেছিল। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করে র‌্যাব।

    গোদাগাড়ীর সীমান্ত দিয়ে ব্যাপকহারে মাদকদ্রব্য দেশে অনুপ্রবেশ করছে, দেশের যুবসমাজের ব্যপক ক্ষতি হলেও এক শ্রেণীর লোক আঙ্গুল ফুলে কলাগাছ তার পর বটবৃক্ষ হচ্ছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • মহালছড়িতে শান্তিচুক্তির ২৬তম পূর্তিতে ক্রিকেট টুর্ণামেন্ট,উদ্বোধনে জোন অধিনায়ক

    মহালছড়িতে শান্তিচুক্তির ২৬তম পূর্তিতে ক্রিকেট টুর্ণামেন্ট,উদ্বোধনে জোন অধিনায়ক

    রিপন ওঝা,মহালছড়ি

    খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়িতে জোনের অদম্য সাতান্ন কর্তৃক পার্বত্য শান্তিচুক্তির ২৬তম পূর্তিতে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেছে। উদ্বোধনী ক্রিকেটে টুর্ণামেন্ট
    জোন অধিনায়ক কর্ণেল শাহ্‌রিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি শুভ উদ্বোধন ঘোষণা করেন।

    আজ উদ্বোধন খেলা, উদ্বোধনী প্রথম ম‍্যাচে স্বাধীন বাংলা সংঘ মহালছড়ি বনাম জয়সেনপাড়া স্পোর্টিং ক্লাব মাইসছড়ি মুখোমুখি হয়েছে। উক্ত খেলায় জয়সেনপাড়া স্পোর্টিং ক্লাব মাইসছড়িকে ১৬রানে পরাজিত হয়।

    উক্ত টূর্নামেন্টের উদ্বোধক লে.কর্ণেল শাহ্‌রিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি প্রসঙ্গত বক্তব্যে বলেন এই পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি, সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে ও বসবাসরত স্থানীয় জনগণকে শান্তি, সম্প্রীতি, সৌহার্দপূর্ণ সম্পর্কে বিশ্বাসী হতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি ঐতিহাসিক অর্জন। এ চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে শান্তির সুবাতাস বইছে। ১৯৯৭ সালের ২ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জেএসএস সভাপতি সন্তু লারমা’র মাঝে এক ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় মহালছড়িতে জোন কর্তৃক আগামী ২ডিসেম্বর শান্তিচুক্তি দিবসটি নানা কর্মসূচীতে পালিত হবে। তারই ধারাবাহিকতায় শান্তিচুক্তির ২৬তম আয়োজনে এই ক্রিকেট টুর্ণামেন্ট অন্যতম।

    শান্তিচুক্তির ২৬তম পূর্তিতে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে এপিবিএন ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ আয়ুব বিপিএম (সেবা) পুলিশ সুপার, মহালছড়ি জোনের কোয়ার্টার মাষ্টার ক‍্যাপ্টেন মোঃ মেজবাহ উল মুহিত, এ‍্যাডজুটেন্ট ক‍্যাপ্টেন তাহসান উদ্দিন মাহমুদ, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ১ নং মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, ৩নং কেয়াংঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুপেন্দ্র দেওয়ান, মহালছড়ি উপজেলার দাপ্তরিক কর্মকর্তা ও কর্মচারী সহ, জনপ্রতিনিধি, হেডম‍্যানগণ ও কার্বারী গণ‍্যমান‍্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

    মহালছড়ি ৬আমর্ড এপিবিএন স্কুল মাঠে অনুষ্ঠেয় শান্তিচুক্তির ২৬তম পূর্তিতে জোন কাপ ক্রিকেট টুর্নামেন্টে মহালছড়ি জোন, ৬ এপিবিএন, স্বাধীন বাংলা সংঘ মহালছড়ি, মাইসছড়ি একাদশ, আনন্দ ক্লাব, জাগরন ক্লাব, জয়সেনপাড়া স্পোর্টিং ক্লাব, ভূয়াছড়ি স্পোর্টিং ক্লাব মোট আটটি ক্রিকেট টিম অংশগ্রহণ করে।

  • গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিক মোশাররফ হোসেন বুলু এমপি প্রার্থী

    গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিক মোশাররফ হোসেন বুলু এমপি প্রার্থী

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাকের পার্টির মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোশাররফ হোসেন বুলু।

    শনিবার সকালে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

    সাংবাদিক মোশাররফ হোসেন বুলু জাকেরপাটির উপজেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন । এই আসনটি ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। মনোনয়ন পেয়ে সাংবাদিক মোশাররফ হোসেন বুলু দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা কামনা করেন।

  • আদিতমারীতে ২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার

    আদিতমারীতে ২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    লালমনিরহাটের আদিতমারীর ২নং ভেলাবাড়ী ইউনিয়নস্থ ভেলাবাড়ী ব্যাংঙ্গের চওড়া গ্রাম হতে অভিযান চালিয়ে দুই কেজি মাদকদ্রব্য গাঁজা, উদ্ধার করে থানা পুলিশ। অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/ মোঃ আমিনুল ইসলাম, এএসআই/মোঃ জোবায়ের হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে ২নং ভেলাবাড়ী ইউনিয়নস্থ ভেলাবাড়ী ব্যাংঙ্গের চওড়া গ্রামের কাজীপাড়া নুরানী মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার পার্শ্বে হতে ফেলে যাওয়া নীল রংয়ের প্লাষ্টিকের ড্রাম তল্লাশি করে ড্রামের ভিতরে একটি লাল রংয়ের প্লাষ্টিকের পলিথিনের বস্তার ভিতরে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা, উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলাম রফিক (৪৬), পিতা- মোঃ আব্দুল আজিজ @ কাটাউ, সাং- ভেলাবাড়ী শালমারা, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট পলিয়ে যায়। আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-২৩,পলাতক আসামিকে গ্রেফতারের চেস্টা অব্যাহত আছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২নং ভেলাবাড়ী ইউনিয়নস্থ ভেলাবাড়ী ব্যাংঙ্গের চওড়া গ্রাম হতে অভিযান চালিয়ে দুই কেজি মাদকদ্রব্য গাঁজা, উদ্ধার করে থানা পুলিশ।

    হাসমত উল্লাহ ।