Blog

  • তারাগঞ্জে প্রিমিয়ার সিমেন্টের নির্মাণ বন্ধু মিলনমেলা

    তারাগঞ্জে প্রিমিয়ার সিমেন্টের নির্মাণ বন্ধু মিলনমেলা

    খলিলুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের তারাগঞ্জে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির আয়োজনে নির্মাণ শ্রমিকদের নিয়ে কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলার আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) তারাগঞ্জ উপজেলার নুর কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।

    প্রিমিয়ার সিমেন্ট তারাগঞ্জ উপজেলা শাখার ডিলার মেসার্স জহুরুল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ জহুরুল হক সাজুর সভাপতিত্বে ও রংপুর ডিভিশনের ক্লাস্টার ইঞ্জিনিয়ার রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্ট রংপুর জোন ম্যানেজার নবদ্বীপ চন্দ্র বর্মন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার রংপুর জেলা এরিয়া ইনচার্জ আল ফারুক, মার্কেটিং এবং সেলস এর জুনিয়র এক্সিকিউটিভ আরিফুল ইসলাম প্রমুখ ।

    মেসার্স জহুরুল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ জহুরুল হক সাজু বলেন, আমি আমার নির্মাণ শ্রমিক ভাইদের সর্বদাই নিবেদিত ভাবে সাহায্য করে আসছি । তাদের যেকোন সমস্যায় এগিয়ে যাই। আগামীতেও শ্রমিক ভাইদের জন্য যেকোন সুযোগ সুবিধা প্রদান ও প্রয়োজনে সবার আগে আমাকে পাবে।

    প্রিমিয়ার সিমেন্ট রংপুর জোন ম্যানেজার নবদ্বীপ চন্দ্র বর্মন বলেন, প্রিমিয়াম সিমেন্ট বর্তমানে এখন দেশে শীর্ষে। প্রতিদিন ৫ লাখ ৩৭ হাজার ৬ শত ব্যাগ সিমেন্ট উৎপাদন করা হচ্ছে । প্রতিবছরে ৯ থেকে ১২ লক্ষ ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট ভারতে রপ্তানি হয়। প্রিমিয়ার সিমেন্ট উৎপন্ন হয় বিশ্বের সমাদৃত ডেনমার্কের প্রযুক্তিতে হাতের স্পর্শ ছাড়া সম্পূর্ণ সুপার প্রযুক্তির মাধ্যমে। বক্তারা আরো বলেন, এই সিমেন্ট কোম্পানী গুণগত মান নিয়ে কোনো আপোস করবেনা।

    এসময় কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলায় অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক অংশ নেয়। এই মেলায় অংশগ্রহণকারী শ্রমিকদের প্রত্যেককে টিশার্ট ও গিফট দেওয়া হয় । প্রজেক্টরের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের দক্ষতা উন্নয়নের তথ্যবহুল ভিডিও প্রদর্শনও করা হয়েছে ।

  • দিঘীনালায় সনাতন সমাজের কল্যাণে অবদান রাখায় শ্রী লিটন চন্দ্র সাহাকে সম্মাননা প্রদান করেন সাংবাদিক মিঠুন সাহা

    দিঘীনালায় সনাতন সমাজের কল্যাণে অবদান রাখায় শ্রী লিটন চন্দ্র সাহাকে সম্মাননা প্রদান করেন সাংবাদিক মিঠুন সাহা

    খাগড়াছড়ি সংবাদদাতা

    খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘীনালা উপজেলায় দীর্ঘ অর্ধযুগ যাবৎকাল প্রত্যন্ত এলাকায় সনাতন সমাজের প্রচার,ধর্মীয় জ্ঞানের আলো ও গীতা শিক্ষার আলো ছড়ানোর উদ্যোক্তা ও ৬টি গীতা স্কুল এর প্রতিষ্ঠাতা শ্রী লিটন সাহা’কে নিঃস্বার্থভাবে সনাতন সমাজের কল্যাণে অবদান রাখায় সম্মাননা স্বারক প্রদান করেন জেলার সমাজসেবক ও সাংবাদিক মিঠুন সাহা।

    শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪টার সময় সংকর মঠ মন্দিরে
    এই সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিঘীনালা নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও বাগীশিক দিঘীনালা উপজেলা কমিটির সম্মানিত উপদেষ্টা মৃদুল কান্তি সেন, অমল চন্দ্র রায়, দিঘীনালা সংকর মঠ এর সাধারণ সম্পাদক ও বাগীশিক দিঘীনালা উপজেলা কমিটির সভাপতি তাপস দাশ,সহ সভাপতি রিটন দে,সাধারণ সম্পাদক লিটন সাহা,প্রচার সম্পাদক রাজিব দে।এই সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তারা লিটন সাহার এমন মহৎ উদ্যোগ এর জন্য অভিনন্দন ও শুভ কামনা জানান।

  • পানছড়িতে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    পানছড়িতে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে বর্ধিত অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪টার সময় গিয়াসউদ্দিন এর সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন।

    এই সময় আরও বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে,আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অরুণ শীল, দে,প্রচার সম্পাদক নিমাই দেবনাথ।

    এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের পানছড়ি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

    আয়োজিত বর্ধিত সভায় আগামী ৭ ই জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। এবং সেই সাথে নির্বাচন প্রতিহত নামে বিএনপি জমাত চক্র কোন রকমের নাশকতা আগুন সন্ত্রাস করিলে,আওয়ামী মৎস্যজীবী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

  • টেকনাফে কোস্টগার্ডের পৃ*থক অ*ভিযানে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও অ*বৈধ পন্য জ*ব্দ

    টেকনাফে কোস্টগার্ডের পৃ*থক অ*ভিযানে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও অ*বৈধ পন্য জ*ব্দ

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও অবৈধ পন্য জব্দ করা হয়েছে।

    বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান,শনিবার (২৫ নভেম্বর) ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে মদের চালান মজুদ রাখা আছে। এমন তথ্যের ভিক্তিতে সেন্টমার্টিন বিসিজি স্টেশনের নেতৃত্বে সেন্টমার্টিন ছেড়াদ্বীপে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীনে অবস্থায় ছেড়াদ্বীপে কেয়াবনের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৪৮ টি ধূসর রংয়ের বস্তা পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশি করে ৭৭৮ বোতল মদ, ২৪ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি এবং ৪৯ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।

    এছাড়া একইদিনে অপর একটি অভিযানে বিসিজি স্টেশন শাহাপরীরদ্বীপ কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিস্ত্রি পাড়া ঘাট এলাকায় অভিযান চলাকালীন সময়ে মিস্ত্রি পাড়া ঘাট এলাকায় সন্দেহজনক কিছু ব্যাক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। কোস্টগার্ড সদস্যরা নদী থেকে তাদের থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা লোকালয়ে পালিয়ে যায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৯টি বস্তা পাওয়া যায় যেখানে ২৩৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ২০ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি, ৪৮০ পিস মিয়ানমার Whitening Thanakha Foundation Cream বড় ও ১৫৩ পিস মিয়ানমারের Whitening Thanakha Foundation Cream ছোট জব্দ করতে সক্ষম হয়।

    তিনি আরো জানান, জব্দকৃত বিদেশী মদ, বিয়ার, হুইস্কি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় এবং জব্দকৃত কসমেটিকস্ গুলো টেকনাফ শুল্ক গুদামে হস্তান্তর করা হয়।

  • টেকনাফে পুলিশের অ*ভিযানে মানব পাচারকারী চক্রের ৪ সদস্য গ্রে*প্তার, শিশুসহ ৫৮ ভিকটিম উ*দ্ধার

    টেকনাফে পুলিশের অ*ভিযানে মানব পাচারকারী চক্রের ৪ সদস্য গ্রে*প্তার, শিশুসহ ৫৮ ভিকটিম উ*দ্ধার

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ইয়াইছিন গ্রুপের প্রধান ইয়াছিনসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে নারী ও শিশুসহ ৫৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

    টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
    মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান,কক্সবাজার জেলা পুলিশ সুপার,মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া-টেকনাফ সার্কেল, রাসেল,পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম টেকনাফ মডেল থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে বিরতিহীন সাঁড়াশি অভিযান পরিচালনা করে মানব পাচারকারী চক্রের ইয়াছিন বাহিনীর প্রধান টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড
    মহেশখালীয়া পাড়ার আমজল হোসেনের ছেলে
    মোঃ ইয়াছিন (২৩), একই ইউনিয়নের ১নং ওয়ার্ড দরগারছড়ার জলু সওদাগরের ছেলে মোঃ জুবায়ের (৩৫), একই ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর লম্বরী এলাকার বাদশা মিয়ার ছেলে নাজির হোছন (৬১) এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার
    দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড লক্ষীনারায়নপুর
    রশিদ মিয়ার বাড়ীর পাশের তাজুল ইসলামের ছেলে
    রামিমুল ইসলাম রাদীদ (৩১) গ্রেফতার করতে সক্ষম হয়। মানবপাচার চক্রের দালালদের হেফাজত থেকে পাচারের জন্য জড়ো করে রাখা ৫৮ জন নারী, পুরুষ ও শিশু উদ্ধার করা হয়। টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা সাকিনস্থ বিজিবি সাইনবোর্ড সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এজাহার নামীয় ও অজ্ঞাতানামা আসামীগণ দৌঁড়ে পালানোর চেষ্টাকালে অফিসার ও ফোর্সের সহায়তায় উপরোক্ত আসামীদেরকে ধৃত করিতে সক্ষম হলেও অন্যান্য আসামীগণ দৌঁড়ে পালিয়ে যায়। অত্র মামলার বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মানব পাচারের শিকার হওয়া ভিকটিম
    ৯ জন পুরুষ, ১৬ জন নারী ও আইনের সংস্পর্শে আসা ৩৩ জন শিশুসহ মোট ৫৮ জনকে হেফাজতে নেন। উদ্ধারকৃত ভিকটিমদের জিজ্ঞাসাবাদ করিলে ভিকটিম ৯ জন পুরুষ, ১৬ জন নারী ও আইনের সংস্পর্শে আসা শিশু ৩৩ জনসহ মোট ৫৭ জন মায়ানমারের নাগরিক এবং ১ জন বাংলাদশী। উপরোক্ত ৫৭ জন উখিয়া-টেকনাফ থানাধীন বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানায়। ভিকটিমদের আর্থ-সামাজিক অনগ্রসরতা ও পরিবেশগত অসহায়ত্বকে পুঁজি করে উন্নত জীবন-যাপন, অধিক বেতনে চাকুরী ও অবিবাহিত নারীদেরকে বিবাহের মিথ্যা প্রলোভন দেখিয়া প্রতারণা পূর্বক ছল-চাতুরীর আশ্রয় নিয়ে যৌন নিপীড়ন, প্রতারণামূলক বিবাহ ও জবরদস্তিমূলক শ্রমসেবা আদায় এর অভিপ্রায়ে ৩/৪ দিন যাবৎ ধাপে ধাপে আসামীরা পরস্পর যোগসাজশে বর্ণিত ভিকটিমদের ঘটনাস্থলে এনে পাচারের প্রস্তুতি নেয়। পরবর্তীতে পাচারকারীরা বিভিন্ন সিন্ডিকেটের যোগসাজশে মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনিশিয়া ভিকটিমদের পাচার করে।

    তিনি আরো জানান, অপরাপর সংঘবদ্ধ জড়িত মানব পাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • স্বীকৃতি স্বরুপ পুলিশ আইজিপির নিকট থেকে চারটি বিশেষ পুরস্কার পেল নীলফামারী জেলা পুলিশ

    স্বীকৃতি স্বরুপ পুলিশ আইজিপির নিকট থেকে চারটি বিশেষ পুরস্কার পেল নীলফামারী জেলা পুলিশ

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    পুলিশ আইজিপির কাজ থেকে
    ভালো কাজের জন্য স্বীকৃতি পেল নীলফামারী জেলা পুলিশ! সামনে আরও ভালো কাজ করতে উৎসাহিত হবে টিম নীলফামারী। পুরষ্কার সব সময় ভাল কাজের অনুপ্রেরণা যোগায়-উৎসাহ বাড়ায়। নীলফামারী জেলা পুলিশ অপরাধ দমনে কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নানা চাঞ্চল্যকর ঘটনার তথ্য উদঘাটন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুধর্ষ আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ বহুমাত্রিক উপায়ে নীলফামারী বাসীর নানাবিধ নাগরিকসেবা নিরন্তর নিশ্চিত করে চলেছে। সেই অব্যাহত পেশাদারিত্বের অগ্রযাত্রায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম অক্টোবর ২০২৩ মাসের ০৪ টি বিশেষ তাৎপর্যপূর্ণ কাজের জন্য ০৪ টি বিশেষ পুরস্কার নীলফামারী জেলা পুলিশকে প্রদান করেন যা আমাদের কার্যক্রমকে অধিকতর বেগবান করবে।
    যেসব সাফল্যের জন্য পুরস্কার পেলো নীলফামারী জেলা পুলিশঃ
    নীলফামারী সদর থানা কর্তৃক ভুয়া ডিবি পুলিশের ৩ সদস্যকে গ্রেপ্তার।
    জলঢাকা থানা পুলিশ কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হামিদুল ইসলাম মাসুদ গ্রেফতার।
    জলঢাকা থানা পুলিশ কর্তৃক দেড় বছরে ৪৮ টি গরু চুরির সঙ্ঘবদ্ধ চোর চক্রের সক্রিয় ০৫ (পাঁচ) সদস্য গ্রেফতার।
    জলঢাকা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে অপহরণপূর্বক মুক্তিপণ দাবি ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ০৩ (তিন) জন আসামি গ্রেফতার।
    আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আইজিপি কে ধন্যবাদ জানান জেলা পুলিশ নীলফামারী!

  • নেছারাবাদে চল্লিশ দিনের কাজে বেরিয়ে অটো চা*পায় দিনমজুর নারীর ম*র্মান্তিক মৃ*ত্যু

    নেছারাবাদে চল্লিশ দিনের কাজে বেরিয়ে অটো চা*পায় দিনমজুর নারীর ম*র্মান্তিক মৃ*ত্যু

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচীর কাজে বেরিয়ে পথিমধ্যে অটো চাপায় মিনতি রানী সিকদার(৫০) নামে এক দিনমজুর নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে ২নং ওয়ার্ডে ইন্দেরহাট দৈহারি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনতি ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের রাম কৃষ্ণ সিকদারের স্ত্রী।

    ৪০ দিনের কাজের প্রকল্পের সভাপতি ইউপি সদস্য কাঞ্চি ঢালী বলেন, ওই নারী নিয়মিত ন্যায় চল্লিশ দিনের কাজে আসছিল। পথিমধ্য বেলেডাঙ্গা গ্রামে পৌছলে পিছন থেকে দ্রুতগামী একটি অটো তাকো চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে নেছারাবাদ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের ভাতিজা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রাজিব সিকদার বলেন, তার চাচি প্রতিদিনেরমত বাড়ী থেকে কাজে বেরিয়েছিলেন। পথিমধ্য একটি অটো তাকে চাপা দেয়। এতে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    দৈহারি ইউপি চেয়ারম্যান মো: জাহারুল ইসলাম জানান, ওই নারী বাড়ী থেকে চল্লিশ দিনের প্রকল্পের কাজে আসছিল। পথিমধ্য একটি অটো গাড়ী তাকে চাপা দেয়। এতে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    নেছারাবাদ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মো: ওহিদুজ্জামান বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ,পিরোজপুর।

  • নড়াইলে থানা পুলিশের অভিযানে সা*জাপ্রাপ্ত আসামি গ্রে*ফতার

    নড়াইলে থানা পুলিশের অভিযানে সা*জাপ্রাপ্ত আসামি গ্রে*ফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইলে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। শুরুবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে মাদক মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ ইয়াছিন মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। আসামি মোঃ ইয়াছিন মোল্যা নড়াইল জেলার নড়াগাতী থানার ফুলবদিনা গ্রামের নূর মোহাম্মদ মোল্যার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এসআই (নিঃ) শিশির কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • নারী ও কন্যা শিশু নির্যাতনে স্বরূপকাঠি মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

    নারী ও কন্যা শিশু নির্যাতনে স্বরূপকাঠি মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

    আনোয়ার হোসেন,

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    স্বরূপকাঠিতে কন্যা ও নারী নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারোটায় বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি জেলা শাখা নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

    সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি শাখার সভাপতি লাইলি জাহান এর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বরূপকাঠি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ মিঠু, ফয়সাল হাসান, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য মিরা চৌধুরী , বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি শাখার সহ সাধারণ সম্পাদক মালতী বোস,পুতুল রানী সিংহ নিছিরা রেখা, লিগ্যাল এইড সম্পাদক খনা চন্দ, সাংগঠনিক সম্পাদক নার্গিস জাহান, অর্থ সম্পাদক বর্নালী কর, প্রশিক্ষন সম্পাদক মিথিলা আক্তার, সদস্য বিউটি মিত্র, সাংবাদিক, কাউন্সিলর বৃন্দ প্রমূখ।

    প্রত্যেক বক্তা নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, ধর্ষণ ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে নানা সুপারিশ তুলে ধরেন এবং তা প্রতিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। উল্লেখ্য, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং কন্যা ও শিশু নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্য সারা বিশ্বে প্রতি বছর ২৫শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে। উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরেও বক্তব্য উপস্থাপন করা হয়।

  • বানারীপাড়া চাখারে ডিবি পুলিশের বিশেষ অ*ভিযানে ১৬৫ পিস ই*য়াবাসহ আটক দুই

    বানারীপাড়া চাখারে ডিবি পুলিশের বিশেষ অ*ভিযানে ১৬৫ পিস ই*য়াবাসহ আটক দুই

    সুমন খান:

    বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রাম থেকে বরিশাল ডিবি পুলিশের একটি টিম ১৬৫ পিচ ইয়াবাসহ সামসুল হক মোল্লা(৩০) ও রমজান হাওলাদার(২৬) নামের দুই মাদক ব্যাবসায়িকে আটক করে।

    আটককৃত আসামি মৃত আতাহার মোল্লার পুত্র সামসুল হক পাশ্ববর্তী উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের আশোয়ার গ্রামের এবং মৃত মোজাম্মেলের পুত্র রমজান হাওলাদারের বাড়ি চাখার ইউনিয়নের বলহার গ্রামে।

    থানা সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের আলমগীর সিকদারের দোকান সংলগ্ন থেকে এদের কে ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করে বানারীপাড়া থানায় হস্তান্তর করেন।পরে এদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আজ ২৫ নভেম্বর শনিবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।