Blog

  • মুহিবুর রহমান মানিক পুনরায় নৌকার মনোনয়ন পাওয়ায় তাজির ও মইনুলের নেতৃত্বে মিছিল

    মুহিবুর রহমান মানিক পুনরায় নৌকার মনোনয়ন পাওয়ায় তাজির ও মইনুলের নেতৃত্বে মিছিল

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

    ছাতক-দোয়ারাবাজার আসনে জেলা আ’লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক পুনরায় নৌকার মনোনয়ন পাওয়ায় দোয়ারাবাজার উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাজির উদ্দিন ও যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির সদস্য মইনুল ইসলামের নেতৃত্বে রায়নগর ও শরীফপুর গ্রাম থেকে বিশাল মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

    রোববার বিকেলে আ’লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ও তাজির ও মইনুলের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধা কাচম আলী, ওয়াড আওয়ামীলীগের

    সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক বকুল মিয়া, জহির মিয়া, লিলু, বাবুল মিয়া, দেলোয়ার হোসেন, লম্বা জহির, সফিক, মাহমুদ, নুরুল, নুর হোসেন, সুহেল মিয়া প্রমুখ।

  • ঈদগাঁওতে হাতি হ*ত্যার অভিযুক্ত জলিল অধরা-বরই বাগান উচ্ছেদ

    ঈদগাঁওতে হাতি হ*ত্যার অভিযুক্ত জলিল অধরা-বরই বাগান উচ্ছেদ

    মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁওঃ

    গত শনিবার ২৫ নভেম্বর ২০২৩ ইংরেজি তারিখে কক্সবাজারের স্থানীয় দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকায়
    মোটা অংকের অর্থে বিদুৎ মিটার পাচ্ছে ভূমিদস্যু- হত্যা হচ্ছে বন্য প্রাণী শিরোনামে সংবাদ প্রকাশিত পরপরই অভিযান চালিয়ে বরই বাগান উচ্ছেদ করা হয়েছে।

    রবিবার ২৬ নভেম্বর সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা বিট শিয়া পাড়া এলাকায় এঅভিযান পরিচালনা করা হয়।

    গত ২৪ নভেম্বর রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া এলাকায় নজির আহমেদের ছেলে জলিল নামের এক যুবক বিভিন্ন পশুপাখি, বন্যপ্রাণী ও মানুষের চুরির হাত থেকে বাউকুল বাঁচাতে বাগানের চারপাশে জিআই তার দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। চেয়ারম্যানের খামারের পাশের খেত থেকে ধান খেয়ে ওই ঝিরিপথ দিয়ে বনে ফিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায় বন্যহাতিটি। ফজরের আজানের আগে থেকে ঘণ্টা দুয়েক হাতিটি বাঁচার আকুতিতে চিৎকার করছিল। চিৎকার শুনলেও কেউ ভয়ে বের হননি। তবে সেই তারের সংযোগটি খুলে ফেললে হয়তো হাতিটি বেঁচে যেত। সকালে বনবিভাগের লোকজন জলিলের বাড়ি থেকে জিআই তারসহ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করে।

    স্থানীয়রা জানান,কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা বিটের জমি দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণের প্রতিযোগিতা চলছে।একটি প্রভাবশালী মহল ও স্থানীয় কতিপয় দালার তদবির কারকদের প্রত্যক্ষ বনের জমিতে দিনে রাতে দখল প্রতিযোগিতায় মাঠে নেমেছে ওই অসাধু মহলটি।এছাড়াও ঘণ্টা দুয়েক হাতিটি বাঁচার আকুতিতে চিৎকার করছিল। চিৎকার শুনলেও কেউ ভয়ে বের হননি। তবে সেই তারের সংযোগটি খুলে ফেললে হয়তো হাতিটি বেঁচে যেত।ঘটনার পর থেকে সেই জলিল পালাতক রয়েছে।

    বন বিভাগ সুত্রে জানা যায়,কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের নির্দেশনায় ঈদগাঁও রেঞ্জার আনোয়ার হোসেন খানের নের্তৃত্বে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা, রে‌ঞ্জের স্টাফ, ভি‌লেজার ও সি‌পি‌জি সদস্যরা বর্ণিত এলাকার জলিলের অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত টিনের বাড়ী ও বরই বাগান উচ্ছেদ করে বনভূমির প্রায় ৮০ শতক জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।

    অভিযান পরিচালনা কারী ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা মমিনুর রহমান অ‌ভিযা‌নের সত্যতা নিশ্চিত করে বলেন, বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত টিনের বাড়ী ও জলিলের বরই বাগান উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।অবৈধ দখল থেকে বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি চিকিৎসকসহ একটি টিম হাতিটির ময়নাতদন্ত করেছে। ঘটনার পর হতে জলিল পলাতক। সামাজিক বনায়নের গাছ কাটা ও বৈদ্যুতিক তারের বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও ময়নাতদন্ত রিপোর্টে প্রমাণ পাওয়া গেলে হাতি হত্যা মামলা করা হবে জানিয়েছেন ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন।

    ঈদগাঁওয়ের বন ও বন্য প্রাণী রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে কক্সবাজার উত্তর বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসীরা।

  • বাবুগঞ্জে আনন্দ র‌্যালি

    বাবুগঞ্জে আনন্দ র‌্যালি

    কে এম সোহেব জুয়েল : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনকে মনোনয়ন দেওয়ায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
    রোববার বিকেলে স্বপনের নিজ ইউনিয়ন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে আগরপুর বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারেকুল ইসলাম তারেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল কবির সবুজ, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ওপেন কুমার মন্ডল সহ অন্যান্যরা।

  • পুরোনোরাই দিনাজপুরের ৬ আসনে নৌকা পেলেন

    পুরোনোরাই দিনাজপুরের ৬ আসনে নৌকা পেলেন

    দিনাজপুর প্রতিনিধি- উত্তরের জেলা দিনাজপুরের ছয়টি আসনে আওয়ামী লীগের ভরসা পুরাতনরাই। বর্তমান ছয়জন সংসদ সদস্যই নৌকার মনোনয়ন পেলেন।

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৬ নভেম্বর রোববার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এ নামগুলো ঘোষণা করেন।

    এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন ৪৪ জন। এরপর জেলায় শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। কে বাদ পড়ছেন আর কে হচ্ছেন নৌকার মাঝি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে দলীয় মনোনয়ন ঘোষণা করেন। এতে দিনাজপুরের ছয়টি আসনে বর্তমান সংসদ সদস্যরা পুনরায় মনোনয়ন পেলেন। কোনো সংসদ সদস্যই বাদ পড়েননি।

    দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ (সদর) আসনে হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে শিবলী সাদিক মনোনয়ন পেয়েছেন।

    এরমধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার টানা আটবারের মত নৌকার মাঝি হলেন। আর মনোরঞ্জন শীল গোপাল একবার উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ও চারবার নৌকার মাঝি হয়ে ৫ বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। বাকি চারজন চারবার করে মনোনয়ন পেলেন।

  • মাদারীপুর-৩ আসনে ফের নৌকার মাঝি আবদুস সোবহান গোলাপ

    মাদারীপুর-৩ আসনে ফের নৌকার মাঝি আবদুস সোবহান গোলাপ

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে দ্বিতীয় বারের মত দলীয় মনোনয়ন পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। তিনি মাদারীপুর ৩ আসনের বর্তমান সংসদ সদস্য। ১৫ নভেম্বর তফসিল ঘোষনা হওয়ার পর থেকে দলীয় মনোনয়নে প্রত্যাশায় দোড় ঝাপ শুরু করে স্থানীয় আওয়ামীলীগের নেতারা।রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
    চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আজ সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকাল ১০টা থেকে সংসদীয় মনোনয়ন বোর্ডের তৃতীয় দিনের সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৭৭টি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। তার আগের দিন শুক্রবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের দ্বিতীয় দিনের বৈঠকে খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ১৫১টি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত হয়।এদিনও বর্তমান এমপিদের কয়েকজন মনোনয়নবঞ্চিত হন। তাদের জায়গায় নতুন প্রার্থী দেওয়া হয়েছে। আগের দিন বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছিল রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি আসনের প্রার্থী। এ নিয়ে তিনদিনে আট বিভাগের ৩০০টি আসনে দলীয় প্রার্থী নির্ধারণ করল ক্ষমতাসীন দলটি। ইসির তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি।

  • মোহিত উর শান্ত নৌকার মনোনয়ন পাওয়ায় ময়মনসিংহ-৪ আসনে জনসাধারণের উচ্ছ্বাস

    মোহিত উর শান্ত নৌকার মনোনয়ন পাওয়ায় ময়মনসিংহ-৪ আসনে জনসাধারণের উচ্ছ্বাস

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ-৪ (সদর) আসনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোহিত উর রহমান শান্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার খবরে বাঁধভাঙা উচ্ছ্বাস এবং উল্লাসে ফেটে পড়ে ময়মনসিংহ সদর উপজেলার দলীয় নেতাকর্মী ও জনসাধারণ।

    রবিবার (২৬শে নভেম্বর) বিকেলে এ মনোনয়নের খবর পাওয়ার পরই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ঘর থেকে বেড়িয়ে আসে রাস্তায়। তারা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ মিছিল বের করে ও রঙ মেখে উল্লাসে ফেটে পড়ে। পড়ে তারা নিজেরা মিষ্টিমুখ করে। এতে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

    উপজেলার কয়েকজন জনগোষ্ঠী বলেন, শেখ হাসিনার লাইগ্গা এখন আমাগর জমি আছে, ঘর আছে। হে কতা দিয়ে কতা রাহে। বহু দিন পরে আমগর মমিসিং নৌকা মার্কা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ধন্যবাদ। শেখ হাসিনার লাইগ্গাই আমরা অহন আর ভূমিহীন নই। শেখ হাসিনা যাতে ক্ষমতাত থাহে হেইলাগ্গা আমরা নৌকায় ভোট দিবাম।

    নদীভাঙন কবিলত আসমা বেগম বলেন, “আমাদের এখন আর নদীভাঙন নেই। জননেত্রী শেখ হাসিনা বদৌলতে আমাদের নদীভাঙনের হাত থেকে রক্ষা করেছেন। তার জন্যই ভাঙন কবিলত ময়মনসিংহ এখন পর্যটন এলাকা। নৌকায় ভোট দিতে পারবো তাই আমরা আনন্দিত। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

    রিক্সাচালক করিম বলেন, শান্ত ভাইয়ের বাবা প্রিন্সিপাল মতিউর রহমান স্যার এমপি আছিন বালা
    এলাকায় অনেক উন্নয়ন করছে। এখন আমরা ভাল আছিলাম, সরকারি বিভিন্ন সুবিধা পাইছিলাম। প্রধানমন্ত্রী তার ছেলেকে আওয়ামী লীগের নমিনেশন দিছে। আমরা চাই শান্ত ভাই এমপি হউক।

    সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন, আমাদের সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যার এমপি ও মন্ত্রী হয়ে যে উন্নয়ন করেছেন গত ৪০ বছরেও তা হয়নি। তার কারণে ময়মনসিংহের পাড়া গায়ে মেডিকেল হাসপাতালে হয়েছে,মডেল মসজিদ হয়েছে । এছাড়াও ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন তিনি। তারই সুযোগ্য সন্তান ময়মনসিংহের সুর্য সন্তান মোহিত উর রহমান শান্ত ভাইকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।”

  • উজিরপুরে ট্রাকে অগ্নিসংযোগ

    উজিরপুরে ট্রাকে অগ্নিসংযোগ

    উজিরপুর প্রতিনিধিঃ
    ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ক্রসফায়ার নামক স্থানে ২৬ নভেম্বর রোববার ভোর ০৪ টার দিকে অবরোধের সমর্থনে একদল দুষ্কৃতীকারী গাছ ফেলে বেরিগেট সৃষ্টি করে সুপারি বোঝাই একটি মিনি ট্রাকে অগ্নিসংযোগ করে।
    ট্রাক চালক কাওসার হোসেন খান জানান ,শনিবার রাতে বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে ভোর রাতে বামরাইল এলাকার সাবেক ইপি সদস্য ফরিদা ইয়াসমিনের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে ট্রাকটি থামায়। পরে ট্রাকের পেছনের দুই চাকায় ও ইঞ্জিনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।
    উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি ১০-১২ জন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

  • চতুর্থ বাবের মত রামপাল মোংলায় নৌকার মাঝি হলেন হাবিবুন নাহার

    চতুর্থ বাবের মত রামপাল মোংলায় নৌকার মাঝি হলেন হাবিবুন নাহার

    মোংলা প্রতিনিধি।
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে চতুর্থ বারের মতো খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহনগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আ: খালেক এর পত্নী বর্তমান সংসদ সদস্য ও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বেগম হাবিবুন নাহার সংসদ সদস্য নির্বাচিত হন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
    বেগম হাবিবুন নাহার বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন অনেকেই। এরপর থেকেই কে হচ্ছেন নৌকার মাঝি এনিয়ে চায়ের টেবিল থেকে অফিস পাড়া সর্বত্র আলোচনা ঝড় উঠে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেগম হাবিবুন নাহার-তেই আস্থা রাখে দেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগ। এদিকে টানা চতুর্থবারের মতো বেগম হাবিবুন নাহার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী, বাগেরহাট ৩ আসনে ২ লাখ ৫৪ হাজার ৭০৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে ১ লাখ ২৭ হাজার ৯১ জন পুরুষ এবং ১লাখ ২৭ হাজার ৬১৩ জন নারী ভোটার রয়েছে ।
    উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে ৩ হাজার ৩৬২ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্য দুইটি আসন কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ বাদে বাকি ২৯৮ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

  • ঘাটাইল ভেরিয়া সভাপতি উত্তম সম্পাদক মনসুর

    ঘাটাইল ভেরিয়া সভাপতি উত্তম সম্পাদক মনসুর

    আল আমিন শোভন,
    স্টাফ রিপোটার, টাঙ্গাইল।

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ভেটেরিনারী রিপ্রেজেন্টটিভ এশোসিয়েশন(ভেরিয়া) কর্মরত ৫০জন সদস্যদের সম্মতিক্রমে এগ্রোসল বাংলাদেশ কোম্পানীর টাঙ্গাইল এরিয়া ম্যানেজার উত্তম কুমার আর্য্য কে সভাপতি,এসকেএল টাঙ্গাইল এরিয়া ম্যানেজার মোঃ মনসুর আহমেদ কে সাধারণ সম্পাদক করে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।(২৫নভেম্বর) শনিবার রাত ৮টায় পৌর এলাকায় অবস্থিত ডাঃ নির্মল কৈরীর অফিস রুমে এ কমিটি গঠন করা হয়।প্রথমে কোরআন থেকে তেলয়াত করেন ইন্টার এগ্রো ঘাটাইল দায়িত্বে মোঃ লুৎফর রহমান। কমিটি গঠনে নির্বাচকের দায়িত্ব ছিলেন তেজারত এগ্রোভেটে ঘাটাইল প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন।অন্যান্য সহ সভাপতি আল মদিনার মোঃ মিজানুর রহমান,যুগ্মসাধারণ এডোভা এগ্রাভেটে এরিয়া ম্যানেজার মাইনুল ইসলাম মুন্না, জেন্টি ফার্মাসিউটিকেল প্রতিনিধি মোঃ নাসিম হাসান সহ ৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

    আল আমিন শোভন
    ভূঞাপুর( টাঙ্গাইল)

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হিন্দুদের রাস উৎসব পালন অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হিন্দুদের রাস উৎসব পালন অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টর।।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৬শে নভেম্বর ২০২৩ রবিবার দিন হতে রাত ব্যাপি নানা গুন কীর্তনে মধ্য দিয়ে কার্তিকেয় পূর্নিমা তিথিতে পৌরাণিক মতে রাস উৎসব পালিত হয়েছে।

    জানা যায়,পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দ পুর ইউনিয়নের ইনুয়া পুকুর ও দেওনাপাড়া,৭নং হাজীপুর ইউনিয়নের ক্ষিদ্রগড়গাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষজন ভক্তি ভরে রাস উৎসব পালন করে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়,দেওনা পাড়া রাস মন্দির কমিটির সভাপতি নবীন চন্দ্র রায়,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি মহেন চন্দ্র রায়,পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রমুখ।এবং বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজন ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।