Blog

  • বরিশাল-০২ আসনে উজিরপুরে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

    বরিশাল-০২ আসনে উজিরপুরে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের সংসদ সদস্য পদে ২৭ নভেম্বর সোমবার ৪ জন প্রার্থী তাদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আঃ রশিদ জানিয়েছেন। সকালে আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার পার্থী বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এর পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন সহ নেতৃবৃন্দ মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর নিকট থেকে। এরপরে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের মনোনিত প্রার্থী মোঃ স্বপন মৃধা(মাহামুদ) তার কর্মী সমর্থন নিয়ে তার মনোনয়ন পত্র গ্রহন করেন। দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুরী মার্কার মনোনিত প্রার্থী জহিরুল ইসলাম টুটুলের পক্ষে উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইয়াজুল বালী ফারাহিন ও সাধারণ সম্পাদক সীমা রানী শীল এর নেতৃত্বে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তবে তৃণমুল বিএনপি এর প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে।

  • সুন্দরগঞ্জ বি*রোধপূর্ণ জমির বাঁশ কাটার অ*ভিযোগ

    সুন্দরগঞ্জ বি*রোধপূর্ণ জমির বাঁশ কাটার অ*ভিযোগ

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জোর করে বিরোধপূর্ণ জমির বাঁশ কাটার অভিযোগ পাওয়া গেছে।
    জানা গেছে, উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরাণ গ্রামের মৃত হাছিম উদ্দিনের ছেলে কেতাব উদ্দিনের সাথে প্রতিবেশী মৃত মনছুর আলীর ছেলে আশরাফ আলী, আলমগীর হোসেন ও মৃত বছির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক মিয়ার জমি-জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় কেতাব উদ্দিনের ক্রয় সূত্রে প্রাপ্ত জমির কিছু অংশ জোর করে দখল করে নেয় তারা। পরে কেতাব উদ্দিনের দখলে থাকা বাকি অংশের বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে যায় আশরাফ আলীগং। এছাড়া কেতাব উদ্দিনের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি ৪০ ও ৬২ সালের রেকর্ড থাকলেও ধূত আশরাফ আলীগং বিআরএস রেকর্ড নিজ নামে অন্তর্ভুক্ত করে নেয়। সেই সাথে অন্য শরীক নিঃসন্তান মনাই হাজীর মৃত্যু কালে বছির ও হাকীমগং কমিশনের মাধ্যমে গোঁজামিল দিয়ে তার জমি দলিল করে নেয়। যা ছিল অগণিত ভুলে ভরা। যার কারণে পরে ভুল সংশোধনের জন্য মামলা করলে সঠিক তথ্যাদি না থাকায় বেগতিক দেখে তা তাড়াহুড়া করে তুলে নেয় কিসমত। কেতাব ও তার ভাইবোনেরা পিতার সম্পত্তির উদ্ধারের জন্য প্রায় ৩০ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এব্যাপারে ভুক্তভোগী কেতাব ও তার আত্মীয়স্বজন উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

  • মহালছড়িতে দুটি বিদেশী ব্যান্ডের সিগারেটসহ আটক,জে*লহাজতে প্রেরণ

    মহালছড়িতে দুটি বিদেশী ব্যান্ডের সিগারেটসহ আটক,জে*লহাজতে প্রেরণ

    (রিপন ওঝা,মহালছড়ি)

    মহালছড়ি সদরস্থ ইসিবি চত্ত্বর থেকে শুল্ক ফাঁকি দেওয়া ১হাজার ৭০০কার্টুন বিদেশি সিগারেট, বহনকৃত ট্রাক ও অর্ধকোটি টাকার মালামালসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ, আজ জেলহাজতে প্রেরণ।

    গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ টিম ২৭/১১/২০২৩ তারিখ দিবাগত রাত ০১.৩০ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) আরাফাত বিন ইউসুফ, সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ আল-আমিন, এএসআই(নিঃ) লিটন কান্তি দেবনাথ, এএসআই(নিঃ) নুর আহাম্মদ মজুমদার, এএসআই(নিঃ) কল্প রঞ্জন চাকমা সঙ্গীয় ফোর্সসহ মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনায় নিন্মোক্ত মালামালসহ মোঃ সফিকুল আলম (২৩), পিতা-মৃত আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

    অবৈধ পাচারকারীর নিকট হইতে ১। ৯৫০( নয়শত পঞ্চাশ ) কার্টুন Super Slims Mond সিগারেট; প্রতি কার্টু‌নে ১০ প‌্যা‌কেট করিয়া ৯৫০০ প‌্যা‌কেট সিগা‌রেট। ২। ৭৫০( সাতশত পঞ্চাশ) কার্টুন premiun quality blend oris সিগারেট, প্রতি কার্টু‌নে ১০ প‌্যা‌কেট ক‌রিয়া মোট ৭৫০০ প‌্যা‌কেট সিগা‌রেট, সর্বমোট ১৭,০০০(সতেরো হাজার) প‌্যাকেট সিগা‌রেট। যার বাজার মূল্য হিসেব করলে ৯৫০( নয়শত পঞ্চাশ ) কার্টুন Super Slims Mond সিগারেট; ১৯,০০,০০০/- (উনিশ লক্ষ ) টাকা ২। ৭৫০ (সাতশত পঞ্চাশ) কার্টুূন premiun quality blend oris সিগারেট,যাহার আনুমানিক মূল্য = ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা ,সর্বমোট ৩৪,০০,০০০/- (চৌ‌ত্রিশ লক্ষ) টাকাএবং ০১(এক)টি চার চাকা বিশিষ্ট পিকআপ গাড়ি, ১৫ বস্তা কচুর ছড়া উদ্ধার করা হয়।

    স্বীকার উক্তি অনুসারে মাতা-মোছাঃ ছকিনা খাতুন,গ্রামঃ স্বনির্ভর বাজার, ০১নং পৌর ওয়ার্ড, ০১নং খাগড়াছড়ি সদর ইউপি, থানা-খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা বাসিন্দা

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান বলেন উপজেলার অভ্যন্তরীন আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম) নির্দেশনা অনুসারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা এবং বাস্তবায়ন করে যাচ্ছি। এই নীতি বাস্তবায়নে মহালছড়ি থানা পুলিশের প্রতিটি বীট পুলিশিং বা ইউনিট কার্যক্রম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

  • পানছড়িতে মসজিদের খতিব,ইমাম ও মহিলা  শিক্ষিকাগনের অংশগ্রহণ ইপিআই কার্যক্রম বাস্তবায়নে অবহিত করন সভা অনুষ্ঠিত

    পানছড়িতে মসজিদের খতিব,ইমাম ও মহিলা শিক্ষিকাগনের অংশগ্রহণ ইপিআই কার্যক্রম বাস্তবায়নে অবহিত করন সভা অনুষ্ঠিত

    খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মসজিদের খতিব ইমাম ও মহিলা শিক্ষিকাগনের অংশগ্রহণে সম্প্রসারিত টিকা দান কর্মসূচী (ইপিআই) কার্যক্রম বাস্তবায়নে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

    সোমবার (২৭ নভেম্বর ) ২০২৩ সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা কার্যালয় ও ইউনিসেফ এর আয়োজনে পানছড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমদ হাসান।

    এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা ফিল্ড সুপার ভাইজার শাহাদাত উল্ল্যা।এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা উপ-পরিচালক নাজমুস সাকিব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অফিস সহকারী শাহসাহেব ঈমন,জেলা মাষ্টার টেইনার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সাধারন কেয়ারটেকার দানেশ আলী আজাদী,ইসমাইল বিন ইউসুফ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারুল আরকাম মাদ্রাসার শিক্ষাক হাঃ নুরুজ্জামান।

  • ময়মনসিংহে ১১টি আসনে  প্রার্থী ঘোষনা করেছে  জাতীয় পার্টি

    ময়মনসিংহে ১১টি আসনে প্রার্থী ঘোষনা করেছে জাতীয় পার্টি

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ-৪ আসনটি খালী রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।

    সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

    এর মধ্যে ময়মনসিংহ ১- কাজল চন্দ্র মোহন্ত
    ময়মনসিংহ-২-এনায়েত হোসেন, ময়মনসিংহ-৩ – ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ,ময়মনসিংহ -৫ সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৬- মাহফিজুর রহমান বাবুল,ময়মনসিংহ-৭ আব্দুল মজিদ,
    ময়মনসিংহ-৮- ফখরুল ইমাম,ময়মনসিংহ-৯ – হাসমত মাহমুদ তারিক,ময়মনসিংহ-১০- নাজমুল হক
    ময়মনসিংহ-১১- হাফিজ উদ্দিন। এছাড়া ময়মনসিংহ -৪ (সদর) আসনে প্রার্থী দিতে পারেনি দলটি।

    এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল পর্যন্ত বাড়ানো হয়।

    প্রসঙ্গত, আগামী বছর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

  • আওয়ামী লীগ পার্বত্য অঞ্চলে উন্নয়ন করেছে, ভবিষ্যৎ সময়েও হবে কুজেন্দ্র লাল ত্রিপুরা

    আওয়ামী লীগ পার্বত্য অঞ্চলে উন্নয়ন করেছে, ভবিষ্যৎ সময়েও হবে কুজেন্দ্র লাল ত্রিপুরা

    (রিপন ওঝা, খাগড়াছড়ি)

    ২৯৮নং খাগড়াছড়ি আসনে ৩য় বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য তাকে বাছাই করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

    আজ সোমবার ঢাকা থেকে থেকে মনোনয়ন নিয়ে ফেরার পথে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ’র নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত বর্তমান সংসদ সদস্য ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়িতে আগমন উপলক্ষে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা ও উপজেলার সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

    খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সোমবার মনোনয়ন নিয়ে ঢাকা থেকে ফেরার পথে রামগড়, গুইমারা, জালিয়াপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি সদর, মহালছড়ি, দীঘিনালা পানছড়ি, লক্ষ্মীছড়ি উপজেলার নেতাকর্মীগণ সমবেত হয়ে ফুল দিয়ে বরণ করেন।

    দুপুরে খাগড়াছড়ি শাপলা চত্বরের মুক্ত মঞ্চে নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
    এ নিয়ে টানা তৃতীয় বারের মতো খাগড়াছড়ির ২৯৮নং আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

  • সুদের টাকার চাপ সইতে না পেরে গলায় ফাঁ*স নিলেন  অক্সিজেন যোদ্ধা

    সুদের টাকার চাপ সইতে না পেরে গলায় ফাঁ*স নিলেন অক্সিজেন যোদ্ধা

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে অক্সিজেন ব্যাংক ঝালকাঠি’র ২৪ ঘন্টা বিনামূল্যে অক্সিজেন সেবাই নিয়োজিত স্বেচ্ছাসেবী রবিন চন্দ্র শীল ( ২৬ ) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    সোমবার (২৭ নভেম্বর) সকালে ঝালকাঠি থানা পুলিশ শহরের পশ্চিম স্ট্যান্ড রোড (কাঠালতলা) এলাকার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে সোমবার রাতে ঝালকাঠি পৌর মহা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

    রবিন চন্দ্র শীল পোনাবালিয়া ইউনিয়নের নাগপাড়া গ্রামের মৃত রাধেশ্যাম’র বড় ছেলে।

    এলাকাবাসী জানায়, রবিন এইখানে ভাড়া বাসায় ছোট ভাই, বোন ও মাকে নিয়ে দীর্ঘদিন বসবাস করতো। রবিনের মা গত ২৬ শে নভেম্বর রবিবার তার এক আত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে যান। রাতে বাসায় ছোট ভাই রনি ও রবিন ছিল।
    রবিন মানুষের বিপদে সব সময় ঝাঁপিয়ে পড়তো। আমাদের জানামতে তার কোন শত্রু নেই খুব ভাল ছেলে। রবিনের কাছে এলাকার কিছু সুদ ব‍্যাবসায়ীরা টাকা পেত। হয়তো সুদের টাকার চাপের জন্যে আত্মহত্যা করতে পারে। এছাড়া অন্য কোন কারন দেখি না। রবিনের মতো একটি ভালো ছেলে আমাদের এলাকায় আর নেই।

    রবিন আখড়াবাড়ী মার্কেটে আই ভিশন দোকানের মালিক।

    রবিনের মৃত্যুতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেছেন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম বলেন, ওই যুবকের অনেক ঋণ ছিল। ধারণা করা হচ্ছে ঋণের চাপে হয়তো সে আত্মাহত্যা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • তেঁতুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর সম্মানার্থে রাজারবাগ মুরিদগণের মিলাদ-ক্বিয়াম অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর সম্মানার্থে রাজারবাগ মুরিদগণের মিলাদ-ক্বিয়াম অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঢাকা রাজারবাগ দরবার শরীফের নির্দেশনায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর সম্মানার্থে প্রতি আরবী মাসের ১২ তারিখের ন্যায় মিলাদ-ক্বিয়াম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারের বাসস্ট্যান্ডে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সাইটে দাঁড়িয়ে এই মিলাদ-ক্বিয়াম মাহফিল অনুষ্ঠিত হয়।

    এ সময় ঢাকা রাজারবাগ দরবার শরীফের মুরিদ মুহম্মদ রাশেদুল ইসলাম, মুহম্মদ শরীফুল ইসলাম, মুহম্মদ আমানুল্লাহ, মুহম্মদ নুর আলম, মুহম্মদ আব্দুল্লাহসহ আম জনতা উপস্থিত ছিলেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন- সাংবাদিক তরিকুল ইসলাম, পুলিশ প্রশাসন, আনসার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    জানা যায়, ঢাকা রাজারবাগ পুলিশ লাইনের ৩নং গেইটের সামনে অবস্থিত রাজারবাগ দরবার শরীফের সম্মানিত পীর উনার নির্দেশনায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর সম্মানার্থে প্রতি আরবী মাসের ১২ তারিখ আলোচনা ও মিলাদ-ক্বিয়াম মাহফিল পালন করা হচ্ছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ (জন্মদিন) সম্পর্কে খুশি প্রকাশের লক্ষ্যে বাংলাদেশের প্রতি জেলার সকল উপজেলায় এই মিলাদ-ক্বিয়াম মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এই কার্যক্রম পালন করেছেন জেলা-উপজেলায় অবস্থিত ঢাকা রাজারবাগ দরবার শরীফের মুরিদগণ।

    মিলাদ মাহফিলে অংশগ্রহনকারীরা বলেন, ঢাকা রাজারবাগের এই ধরণের মিলাদে এসে তাঁরা নবীর আগমন সম্পর্কে জানতে পারেন। প্রতি মাসে রাজারবাগের মুরিদগণকে ব্যানার সামনে রেখে রাস্তায় দাঁড়িয়ে এই মাহফিল করতে দেখেন অনেকেই জানিয়েছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম ।

  • মধুপুরে জায়গা দ*খল করে জো*রপূর্বক ঘর তোলার অ*ভিযোগে আদালতে মা*মলা

    মধুপুরে জায়গা দ*খল করে জো*রপূর্বক ঘর তোলার অ*ভিযোগে আদালতে মা*মলা

    আব্দুল হামিদ,
    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পীরগাছা ভবানীটেকী গ্রামে জমি দখল করে জোরপূর্বক ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ভবানিটেকী গ্রামের মৃত আঃ গফুর সরকার এর ছেলে গোলজার হোসেনের পৌত্রিক সুত্রে পাওয়া পীরগাছা মৌজার ২৭১ দাগের ২৯ শতাংশ জমি ভবানিটেকী পীরগাছা গ্রামের তারা মিয়ার ছেলে ময়েন উদ্দিন কালু, মৃত মোসলেম উদ্দিনের ছেলে খোকা, হায়দার আলীর ছেলে নাছির, তারা মিয়ার ছেলে বাবুল ,মোসলেম উদ্দিনের ছেলে খোকা, তাদের লোকজন নিয়ে উক্ত জমিতে জোর পুর্বক ঘর তুলে জায়গা বেদখল দিচ্ছে বলে জানান ভুক্তভোগী গোলজার হোসেন।গোলজার হোসেন জানান আমি উক্ত জমি চাষাবাদ করে আসছি কিন্তু হঠাৎ করে তারা আমার জমি বেদখল দিয়ে ঘর তুলতেছে আমি বাধা নিষেধ করলে তারা আমাকে উক্ত জমিতে যেতে নিষেধ করে এবং মারপিটের ভয় দেখায়। আমার বাধা নিষেধ উপেক্ষা করে তারা ঘর তোলার কাজ চালিয়ে যাচ্ছে। মামলা সুত্রে জানা যায় এর আগে উক্ত জমিতে বিবাদীগন জোর পুর্বক দখল করতে গেলে তার পরিবারের লোকজন বাধা দিলে বিবাদীগন গোলজার হোসেনের স্ত্রী শেফালী বেগম, তার ছেলে খোকন সরকার ও রোকন সরকারকে মারপিট করে জখম করে। স্হানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে পাঠান। পরের দিন সকালে উক্ত বিবাদীগন তাদের লোকজন নিয়ে গোলজার হোসেনের বাড়ি হতে ১৬ টি গরু নিয়ে যায়। স্হানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় ১৪ টি গরু উদ্ধার করা হলেও দুটি গরু তারা ফেরত দেয়নি। গরুদুটির আনুমানিক মুল্য দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা।
    এব্যাপারে গোলজার হোসেন বাদী হয়ে রবিবার(২৬ নভেম্বর) টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেছেন মামলা নং ৭৬৪/২৩।

  • নলছিটিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী

    নলছিটিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং নলছিটি উপজেলা প্রশাসন কতৃক বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে ‘স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (২৭ নভেম্বর) নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে সম্পন্ন এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

    উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন এর
    সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা ডা.মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর।

    স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী শীর্ষক সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তর, এনজিও, স্কুল, কলেজ সহ সর্বমোট ১০ টি স্টল প্রদর্শণী মেলায় অংশগ্রহন করেন। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন।