Blog

  • আগৈলঝাড়ায় আ’লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

    আগৈলঝাড়ায় আ’লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

    বি এম মনির হোসেনঃ-

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়ন সদস্য,আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগহ করা হয়েছে।সোমবার সকালে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর কার্যালয় থেকে আবুল হাসানাত আবদুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।এসময় সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ,সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল উপস্থিত ছিলেন।প্রসংগত, বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩০৪৩০৩জন। এর মধ্যে গৌরনদী উপজেলায় ১৭২৪৫১জন এবং আগৈলঝাড়া উপজেলায় ১৩১৮৫২জন।

  • মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিএ নাতে রাসুল (সঃ) ও মাসিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিএ নাতে রাসুল (সঃ) ও মাসিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ-

    ইসলাহ্ ও আত্মশুদ্ধি মূলক, সম্পূর্ণ অরাজনৈতিক, দ্বিনী সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে,
    ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র নাতে রাসুল (সঃ) পরিবেশন ও মাসিক, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    গতকাল (২৬ নভেম্বর) রোজ রবিবার, বাদ এশা মালদ্বীপের রাজধানী মালে এ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    দোয়া মাহফিলে মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রবাসী সাংবাদিক মোঃ আল আমীনের পরিচালনায়, ও মোঃ আবুল হোসেন মুসল্লীর সভাপতিত্বে,
    উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক সভাপতি প্রবাসী ইমাম ও খতিব মাওঃ মোঃ তাজুল ইসলাম,
    মাহফিল শুরুতেই সুরভীত কন্ঠে পবিত্র কালামেপাক, থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ জাকির হোসেন, মাহফিলে আল্লাহর হুকুম, রাসুল (সঃ) এর অনুসরণ, এবং দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির উদ্দেশ্যে, ধারাবাহিকভাবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর , মাওলানা মোঃ মহসিন খাঁন, ও মাওলানা মোঃ শফিকুল ইসলাম,ক্বারী মোঃ শাহ্ আলম। মাহফিলে মনমুগ্ধকর ও সুরভীত কন্ঠে পবিএ নাতে রাসুল (সঃ) ও ইসলামিক সংগীত পরিবেশন করেন, প্রবাসী সংগীত শিল্পী মোঃ জাহিদ হাসান। মাহফিলের শেষ পর্যায়ে সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা,অসুস্থ সকল প্রবাসীদের সুস্থতা, উপস্থিত সকলের বালা মসিবত থেকে রক্ষার জন্য,ফিলিস্তিনের মুসলমানদের জন্য, দেশবাসী ও সকল প্রবাসীদের কল্যাণে আবেগময় মোনাজাত পরিচালনা করেন মাও মোঃ তাজুল ইসলাম।
    মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মদিনার জামাতের সদস্য মোঃ ছিদ্দিকুর রহমান ও মোঃ বাবুল হোসেন, মোঃ নাজমুল হাসান, মোঃ জানে আলম সুন্নী, মোঃ হেলাল, আর এফ মনির, সহ আরো অনেক প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরিশেষে মাহফিলে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে, ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়

  • বরিশাল-০২ আসনে উজিরপুরে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

    বরিশাল-০২ আসনে উজিরপুরে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের সংসদ সদস্য পদে ২৭ নভেম্বর সোমবার ৪ জন প্রার্থী তাদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আঃ রশিদ জানিয়েছেন। সকালে আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার পার্থী বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এর পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন সহ নেতৃবৃন্দ মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর নিকট থেকে। এরপরে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের মনোনিত প্রার্থী মোঃ স্বপন মৃধা(মাহামুদ) তার কর্মী সমর্থন নিয়ে তার মনোনয়ন পত্র গ্রহন করেন। দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুরী মার্কার মনোনিত প্রার্থী জহিরুল ইসলাম টুটুলের পক্ষে উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইয়াজুল বালী ফারাহিন ও সাধারণ সম্পাদক সীমা রানী শীল এর নেতৃত্বে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তবে তৃণমুল বিএনপি এর প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে।

  • নীলফামারীতে নৌকার টিকিট পেলেন যারা

    নীলফামারীতে নৌকার টিকিট পেলেন যারা

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রির কার্যক্রম শুধু হয় ।
    যাচাই বাছাই শেষে ২৬ নভেম্বর বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
    এতে নীলফামারীতে যারা নৌকার টিকিট পেয়েছেন তাদের মধ্যে – নীলফামারী ,১ (ডোমার -ডিমলা) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
    নীলফামারী – ২ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর (নীলফামারী) নীলফামারী- ৩ (জলঢাকা) গোলাম মোস্তফা ।
    নীলফামারী-৪ ( সৈয়দপুর, কিশোরগঞ্জ) বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল।

  • বাগেরহাট -৪ আসনে নৌকার মাঝি হলেন সাবেক ছাত্রনেতা এইচ এম বদিউজ্জামান সোহাগ

    বাগেরহাট -৪ আসনে নৌকার মাঝি হলেন সাবেক ছাত্রনেতা এইচ এম বদিউজ্জামান সোহাগ

    এস এম সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ -শরণখোলা) আসনে ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্যের নাম ঘোষণা করার পরপরই মোরেলগঞ্জের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
    রোববার বিকেলে দলীয় কার্যালয় থেকে নাম ঘোষণার পর এ এলাকার মানুষের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। এবার মনোনয়নে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ মনোনয়নের ফলে বাদ পড়েছেন এ এলাকার বর্তমান এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল আলম মিলন ।
    গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামীলীগ। এর মধ্যে বাগেরহাট-৪ আসন থেকে ১৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন।
    নৌকার মনোনয়নের কথা জানতে পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এইচ এম বদিউজ্জামান সোহাগ দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এলাকার সবার মধ্যে মেল বন্ধন সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। #

  • ৩য় বারের মত মনোনয়ন পেলেন এমপি টিটু  “উল্লাসে ভাসছে নাগরপুর বাসী”

    ৩য় বারের মত মনোনয়ন পেলেন এমপি টিটু “উল্লাসে ভাসছে নাগরপুর বাসী”

    মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-

    সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৩য় বারের মত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন পেলেন বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে গণভবন থেকে ঢাকা বিভাগসহ নৌকার মনোনয়ন প্রত্যাশীদের সাথে সাক্ষাতের পর নৌকার প্রার্থীদের নাম চুড়ান্ত করেন। বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নৌকার প্রার্থী হিসেবে আহসানুল ইসলাম টিটুর নাম ঘোষনা করেন। মহুর্তের মধ্যে নাগরপুর-দেলদুয়ারের নেতা কর্মীদের মাঝে চলে আনন্দ উল্লাস। নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বের করা হয় মিছিল।

    আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আমাকে নৌকার প্রার্থী হিসেবে ৩য় বারের মত মনোনয়ন দেয়ার জন্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাধারন ভোটারদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী দেশরত শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ৭ জানুয়ারী ভোট অনুষ্ঠিত হবে । আমি আশা করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাগরপুর দেলদুয়ারের সাধারন মানুষ গতবারের মত এবারও আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। নৌকা মার্কার বিজয়ের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে পারবো।

    নাগরপুর,টাঙ্গাইল ।

  • দিনাজপুরে ছয়টি আসনে জাপা‘র ৭ প্রার্থী

    দিনাজপুরে ছয়টি আসনে জাপা‘র ৭ প্রার্থী

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুর জেলার ছয়টি আসনে জাতীয় পাটির ৭ জন প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।

    ২৭ নভেম্বর সোমাবার বনানীর চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে প্রাথীদরে নাম ঘোষণা করনে মহাসচিব মুজিবুল হক চুন্নু।

    দিনাজপুরের ৬টি আসন থেকে মোট ৯ জন মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ক্রয় করে জমা দেন। চুলচেরা বিশ্লেষণ করে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাপার মহাসচবি মুজিবুল হক চুন্নু বিকেলে দলীয় মনোনয়ন ঘোষনা করেন।

    দিনাজপুরের ছয়টি আসনের প্রার্থীরা হলেন- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ জুলফিকার হোসেন ও মাহাবুবুর রহমান, দিনাজপুর- ৩ (সদর) আসনে জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহম্মেদ শফি রুবেল, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে মোনাজাত চৌধুরী মিলন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে নতুন মুখ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম (৪) ও দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে নতুন মুখ মোঃ ফিরোজ সুলতান আলম।

  • বিবাহ বিচ্ছেদ জোড়া লাগাতে গরুর মাংস ঘু*ষ নিলেন মেম্বর, পুলিশে অ*ভিযোগ ভুক্তভোগীর

    বিবাহ বিচ্ছেদ জোড়া লাগাতে গরুর মাংস ঘু*ষ নিলেন মেম্বর, পুলিশে অ*ভিযোগ ভুক্তভোগীর

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের এক মেম্বর ও স্থানীয় এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে টাকার সাথে গরুর মাংস ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এবিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন ভুক্তভোগী।

    অভিযোগ পত্রে জানা যায়, শার্শা উপজেলার ইছাপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে তহমিনা খাতুনের সাথে একই উপজেলার বসতপুর ১ নং কলোনীর মৃত কবীর হোসেনের ছেলে মিজানুর রহমানের সাথে ১০ মাস পূর্বে বিয়ে হয়। ৩ মাস সংসার করার পর বনিবনা না হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

    এর কিছুদিন পর মিজানুর পুনরায় তাহমিনা কর
    নিয়ে সংসার করার ইচ্ছা প্রকাশ করে এবং তাহমিনার নিকট বিয়ের প্রস্তাব পাঠায়। তাহমিনা রাজি হলে বসতপুর গ্রামের আলী ডাক্তার ও মালেক মেম্বর সামাজিক শুদ্ধিকরণের কথা বলে তাহমিনার নিকট ৭ কেজি গরুর মাংস ও টাকা দাবী করে। সেইমত তাহমিনা নগদ ১৫ শত টাকা ও বিকাশের মাধ্যমে ( যার নম্বর – ০১৭৫৮-৯৩২৭৬০) ২৫শত টাকা আলী ডাক্তারের কাছে প্রদান করেন।

    পরবর্তীতে তহমিনা তাদের বিবাহ সম্পন্ন হওয়ার জন্য বিভিন্ন সময়ে ইউপি সদস্য আঃ মালেক ও ডাঃ আলীর সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন তালবাহনা শুরু করে। এমনকি গালিগালাজ করা সহ ও তাদের মোবাইল ফোন বন্ধ করে রাখেন। শেষমেশ তাহমিনা প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবী করেছেন।

    এবিষয়ে আলী ডাঃ কে মুঠোফোন জিজ্ঞাস করলে তিনি বলেন, হ্যাঁ আমরা টাকা ও মাংস নিছি তাতে সমস্যা কি? ঐ মহিলা বিবাহ বিচ্ছেদ হলে শলিশে বৈঠাকে তার স্বামীর কাছ থেকে আশি হাজার টাকা নেয়। কিন্তু পরবর্তীতে সে আবার স্বামীর ঘরে ফেরার জন্য আমার ও মালেক মেম্বারের সাথে যোগাযোগ করলে আমরা খরচ খচ্চার জন্য তার কাছ থেকে ৭কেজি গরুর মাংস ও টাকা নিই যা দিয়ে খেচুরি রান্না করে খেয়েছি, এমন টাকা কেন নিলেন জানতে চাইলে তিনি বলেন তাদের জোড়া লাগাবো তাই আমাদের ছেলে পিলে আছে তাদের তো খরচ খচ্ছা লাগে।

    ইউপি সদস্য আব্দুল মালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এবিষয়ে জড়িত না, তাছাড়া এ বিষয়ে কিছুই জানি না। তবে ঐ মহিলার কাছ থেকে আলী ডাঃ মাংস ও টাকা নিয়েছে সেটা আমাকে ফোন করে জানিয়েছিল তাছাড়া তার সাথে আর কোন কথা হয়নি।

    এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • দোয়ারাবাজারে বিএসপি’র মনোনীত প্রার্থী আবু সালেহ’র গণসংযোগ

    দোয়ারাবাজারে বিএসপি’র মনোনীত প্রার্থী আবু সালেহ’র গণসংযোগ

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধার সন্তান আবু সালেহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজারে একতারা প্রতীকের প্রচারণায় গণসংযোগ করেন।

    এসময় সালেহ আহমদ বলেন, সুফীবাদী ধারার দলগুলো সার্বিকভাবে মদীনার সনদের দর্শনের বিষয়টি তুলে ধরতে পারছে না। সম্প্রীতির দর্শনের যে কথা মদীনার সনদে বলা হয়েছে, তাও তারা সামনে আনতে পারেননি। বাংলাদেশ সুপ্রিম পার্টি মদীনা সনদ বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি এই দল মহান মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে। আমি দলটির কেন্দ্রীয় কমিটিতে সম্পৃক্ত রয়েছি।

    তিনি আরও বলেন, আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি আমাকে ছাতক-দোয়ারাবাজার আসনে একতারা প্রতীকে মনোনীত করেছে। আমি এ আসনের সর্বস্তরের জনগণের ভোট, সমর্থন এবং দোয়া চাই। গণসংযোগকালে দলীয় নেতাকর্মী, ভোটার ও সমর্থকরা তাঁর সঙ্গে ছিলেন।

  • পটিয়ায় নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম নৌকার বিরোধীতা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে

    পটিয়ায় নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম নৌকার বিরোধীতা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    পটিয়া আসনের নৌকার মনোনীত প্রার্থী ও
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী
    বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক নৌকা নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেওয়া
    হবে না। নৌকার বিরোধীতা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। দলের সভানেত্রী
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়ায় নৌকার বিজয় নিশ্চিত করতে দলের সবাইকে
    ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। ২৭ নবেম্বর সোমবার বিকেলে নৌকা
    প্রতীক পেয়ে নিজ এলাকায় এসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা
    বলেন। এর আগে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন এলাকা থেকে বিশাল গাড়িবহর নিয়ে
    পটিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
    সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব
    আলী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, মোসলেম উদ্দিন
    মনছুর, এডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আ.ম.ম. টিপু সুলতান
    চৌধুরী, হায়দার আলী রণি, বন ও পরিবেশ সম্পাদক বোরহান উদ্দিন, যুব ও
    ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, কৃষি
    বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট
    আবদুর রশিদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর
    রশিদ, মোজাহেরুল আলম চৌধুরী, একেএম আবদুল মতিন চৌধুরী, মাষ্টার সিরাজুল
    ইসলাম, জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য
    ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, দক্ষিণ
    জেলা আ’লীগের সাবেক সদস্য সেলিম নবী, পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ
    সম্পাদক নাছির উদ্দিন, প্রকৌশলী মনির উদ্দিন, স্থানীয় এমপির সাবেক
    ব্যক্তিগত সহকারী হাবিবুল হক চৌধুরী, পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম,
    সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক
    ডিএম জমির উদ্দিন, প্রজ্ঞাজ্যোতি চৌধুরী লিটন, এমএ রহিম, ইউপি চেয়ারম্যান
    আবুল কাসেম, এমএ হাশেম, শাহীনুল ইসলাম শানু, ইনজামুল হক জসিম, মাহবুবুর
    রহমান, এহসানুল হক,বখতিয়ার উদ্দিন, রনবীর ঘোষ টুটুন, জাকারিয়া ডালিম,
    আ.ন.ম. সেলিম, পটিয়া পৌরসভার কাউন্সিলর রূপক কুমার সেন, গোফরান রানা,
    সরোয়ার কামাল রাজিব, গিয়াস উদ্দিন আজাদ, শফিউল আলম, জসিম উদ্দিন, ইয়াসমিন
    আকতার, বুলবুল আকতার।
    সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সকলকে নৌকার প্রার্থীকে
    বিজয়ী করার আহবান জানানো হয়।