Blog

  • সুন্দরগঞ্জে পারিবারিক সবজি বাগান করার লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা

    সুন্দরগঞ্জে পারিবারিক সবজি বাগান করার লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক সবজি বাগান করা ও বোরো ধানের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষানীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পারিবারিক সবজি বাগানসহ বোরোধানের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তার ধারে, পুকুর পাড়ে, বাড়ির উঠানে, বাড়ির আঙ্গিনায়, বাড়ির প্রবেশ পথে, বাড়ির ছাদে, বেলকুনিতে বস্তায় টপে মরিচ, বেগুন, টমেটো ও আদা চাষ এবং স্বল্পকালীন বোরোধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের সাথে মতবিনিময় করেন অতিথিগণ। পরে কৃষক-কৃষাণীদের মাঝে বস্তাবন্দি বিভিন্ন শীতকালীন সবজির চারা বিতরণ করা হয়। এছাড়া অতিথিবৃন্দু উপজেলার বিভিন্ন এলাকা ঘুরেফিরে বস্তায় ও টপে চাষ করা বিভিন্ন সবজি বাগান পরিদর্শন করেন।

  • ময়মনসিংহ -১ আসনে নৌকার বিপক্ষে লড়বেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম

    ময়মনসিংহ -১ আসনে নৌকার বিপক্ষে লড়বেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট- ধোবাউরা ) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়ে নির্বাচনে মাঠ কাঁপাবেন বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেং। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম এর ফেইসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদুল হক সায়েম নিজেই।

    ইতিমধ্যে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সায়েম। মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    পদত্যাগপত্রে মাহমুদুল হক সায়েম উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন তিনি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম লিখিতভাবে পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছেন।

    স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে মাহমুদুল হক সায়েম বলেন, ‘আমি দলীয় মনোনয়ন পাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আমি এই আসনের হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান । হালুয়াঘাটের অনেক উন্নয়ন আমার সময়ে হয়েছে। হালুয়াঘাটের মানুষ আমার সঙ্গে আছেন। তিনি বলেন- হালুয়াঘাটবাসীর সেবায় নিয়জিত ছিলাম দীর্ঘ সাড়ে চার বছর। চেষ্টা করে গেছি আমার সাধ্য মতন।
    প্রায় ২৬ কোটি টাকার কাজ সম্পন করেছি এই সময়ে।
    আমি বিপুল ভোটে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হব ইনশা আল্লাহ।’

    এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, ‘আওয়ামী লীগের লক্ষ্য নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলা, ভোট উৎসবমুখর করা। আমরা মনে করি স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানো উচিত। দল যাঁকে মনোনয়ন দিয়েছে, যিনি উন্নয়নের জন্য কাজ করবে তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। মাহমুদুল হক সায়েম একজন সৎ উন্নয়ন বান্ধব ব্যক্তি। তাকে জিতাতে যা যা করার আমরা করব।’

  • সুন্দরগঞ্জ নৌকার মনোনয়ন পেয়েই মাঠে নেমেছেন আফরুজা বারী

    সুন্দরগঞ্জ নৌকার মনোনয়ন পেয়েই মাঠে নেমেছেন আফরুজা বারী

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯- গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েই নতুন উদ্যোমে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী।

    মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে নিজ নির্বাচনী এলাকায় পা রাখতেই মোটরসাইকেল শোভাযাত্রাসহ তাঁকে স্বাগত জানান দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষজন। সেই সাথে নৌকার মনোনয়ন পাওয়ায় মিসেস আফরুজা বারীকে সুন্দরগঞ্জবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

    পরে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মিসেস আফরুজা বারী বঙ্গবন্ধু মুরাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল‍্য অর্পণ, প্রয়াত এমপি শহীদ মঞ্জুরুল ইসলাম লিটন ও গোলাম মোস্তফার সমাধীতে পূষ্পমাল‍্য অর্পণসহ তাদের কবর জিয়ারত করেন।

    এসময় উপজেলার সাধারণ মানুষজনসহ আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • টেকনাফে র‌্যাবের অ*ভিযানে ২৪ হাজার ই*য়াবাসহ আটক-১

    টেকনাফে র‌্যাবের অ*ভিযানে ২৪ হাজার ই*য়াবাসহ আটক-১

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজার টেকনাফ থানাধীন তুলাতলি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাদিমুড়া মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল গফুর (৪৪)।

    কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গতকাল রাতে কতিপয় মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের তুলাতলি ঘাটের উত্তরে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি’র আভিযানিক দল একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি উক্ত এলাকা থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে আব্দুল গফুর নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত গফুর তার নাম-ঠিকানা প্রকাশসহ নিজেকে মাদক কারবারী হিসেবে পরিচয় দেয় এবং তার সাথে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত থেকে সর্বমোট ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    এছাড়াও তার সাথে থাকা অপর সহযোগীদের নাম-ঠিকানা প্রকাশ করে তারা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, গ্রেফতারকৃত গফুর পলাতক মাদক কারবারীদের যোগসাজসে এবং পরস্পর পরস্পরের সহায়তায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা কারবারের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে নিত্য নতুন অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয় করে আসছিল বলে জানায়।

    তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটককৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উপজেলার আয়তন ছোট হলেও যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয় রয়েছে-ইউএনও সুবল চাকমা

    উপজেলার আয়তন ছোট হলেও যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয় রয়েছে-ইউএনও সুবল চাকমা

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
    ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বলেছেন, সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই। যার যার স্বীকৃতি তাকে পেতেই হবে। কারো স্বীকৃতি অস্বীকার করার কোন উপায় নেই। ঈদগাঁও উপজেলা এমনি এমনিতে হয়নি। নিশ্চয়ই এর পেছনে কারো না কারো অবদান রয়েছে। ঈদগাঁও উপজেলা বাস্তবায়নে অতীতে যারা ভূমিকা রেখেছিলেন এবং এখনো ভূমিকা রাখছেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের বলিষ্ঠ ভূমিকার কারণেই আজ আমি ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঈদগাঁও উপজেলা আয়তনে ছোট হলেও এতে যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয় রয়েছে। সম্মিলিত সহযোগিতা ও সকলের পরামর্শ সুন্দর ঈদগাঁও গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

    ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব মন্তব্য করেন। পরিষদের নেতৃবৃন্দ ইউএনওর অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে যান।

    এসময় উপজেলা পরিষদ নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ ইউএনওর দায়িত্ব পাওয়ায় সুবল চাকমা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

    ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অনুমোদন কার্যক্রমে উপজেলা পরিষদ নেতৃবৃন্দের দীর্ঘদিন ব্যাপী বলিষ্ঠ ভূমিকা রাখায় প্রশংসা করেন উপজেলা প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তা।

    উপজেলা প্রশাসনের এ অভিভাবক তাদের এ অবদানকে অসামান্য বলে উল্লেখ করেন। যার স্বীকৃতি ভবিষ্যতে তারা পাবেন বলে জানান সুবল চাকমা।

    ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সমাজসেবক আলহাজ্ব ছব্বির আহমদ এম, এ এবং সদস্য সচিব সাংবাদিক মোঃ রেজাউল করিমের নেতৃত্বে এতে পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন।

    নেতৃবৃন্দ অতীতে ঈদগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে পরিচালিত নানা আন্দোলন- সংগ্রামের কথা তুলে ধরেন।
    একই সাথে তারা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগের বিষয় উল্লেখ করেন। ইউএনও নেতৃবৃন্দের কথা ধৈর্য সহকারে শোনেন। উন্নত, সমৃদ্ধ ও সুন্দর উপজেলা বিনির্মাণে তিনি তাদের সহায়তা কামনা করেন।

    সৌজন্য সাক্ষাতে অন্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন রাজনীতিবিদ জাফর আলম হেলালি, ব্যবসায়ী প্রতিনিধি মাওলানা ছলিম উল্লাহ, রাজনৈতিক নেতা সরওয়ার কামাল চৌধুরী, মাস্টার মোকতার আহমদ, সমাজসেবক শামিম শহিদ চৌধুরী, ব্যবসায়ী নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, হারুন অর রশিদ চৌধুরী, নুরুল আমিন ইনস্ট্রাক্টর, সাংবাদিক নেতা শেফাইল উদ্দিন, সাংবাদিক এম, শফিউল আলম আজাদ, পরিবহন শ্রমিক নেতা নুরুল আজিম সহ অনেকে।

  • বঙ্গবন্ধুর সমাধিতে বদিউজ্জামান সোহাগের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে বদিউজ্জামান সোহাগের শ্রদ্ধা

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি। এসময় মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী দুই উপজেলার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তার সাথে ছিলেন। (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট প্রতিনিধি
    ০১৭১১৩৭৭৪৫০ তারিখ-২৮.১১.২০২৩।

  • রংপুর ১ আসনে আ’লীগের প্রার্থী হিসেবে এ্যাড.রাজুর মনোনয়ন সংগ্রহ

    রংপুর ১ আসনে আ’লীগের প্রার্থী হিসেবে এ্যাড.রাজুর মনোনয়ন সংগ্রহ

    খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ (গঙ্গাচড়া -রংপুর সিটির ১-৮ ওয়ার্ড) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এ্যাড. রেজাউল করিম রাজুর মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

    সোমবার (২৭ নভেম্বর) দুপুরে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার নাহিদ তামান্না এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন,এ্যাড.আবু সাঈদ সুমন, মিজানুর রহমান তুহিন, পশুরাম থানা আ’লীগের সভাপতি ও রসিক কাউন্সিলার হারাধন রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন ফটিক,যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ,
    গঙ্গাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজারুল ইসলাম লেবু,বড় বিল ইউনিয়ন চেয়ারম্যান দীপ চৌধুরী,গজঘণ্টা ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী,বেতগড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোহাইমিনুল মারুফ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, রসিকের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ আশিকুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক লাইবুর ইসলাম লেবু, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখলাস উদ্দীন লিখন,সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন নয়ন,সাধারণ সম্পাদক জি এম শাহজালাল, উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস বর্মন,সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মিঠু সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

  • বরগুনার তালতলীতে জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

    বরগুনার তালতলীতে জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

    মংচিন থান তালতলী( বরগুনা) প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে ২৭ নভেম্বর সোমবার যথাযথ ধর্মীয় মর্যাদায় বৌদ্ধদের মহাপুন‍্যময় অনুষ্ঠান দান শ্রেষ্ঠ,দানোওম শুভ কঠিন চীবর দানোৎসব দিনব‍্যাপী বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে সম্পন্ন হয়।
    অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চমশীল ও অষ্টম শীল গ্রহন,বৌদ্ধ পূজা,অষ্ঠউপকরন সহ সংঘদান,কঠিন চীবর দান করা হয়।আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথের এর সভাপতিত্বে দনোওম শুভ কঠিন চীবর দানোৎসব ধর্মদেশনা দান করেন তালতলীপাড়া জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্তব পুনা নান্দা মহাথের,
    ,অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের,কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ ভদন্ত উচোমানান্দা মহাথের ও উচান্দা ভিক্ষু প্রমূক্ষ।উক্ত,ধর্মীয় অনুষ্ঠানে তিন শতাধিক নারী -পুরুষ,দায়ক-দায়িকা উপস্থিতির মাধ্যমে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • বরগুনার তালতলীতে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হলো রাস উৎসব

    বরগুনার তালতলীতে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হলো রাস উৎসব

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনায় প্রতিবছর কার্তিক পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাধা কৃষ্ণের প্রেমের উত্‍সব রাস পূর্ণিমা। এ বছরেও ভিন্ন আয়োজনে উদযাপিত রাস পূর্ণিমার রাস উৎসব। হেমন্ত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব হল রাস। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা এই দিনটিতে পূজিত হন। বৈষ্ণব তীর্থক্ষেত্র ও বিভিন্ন কৃষ্ণ মন্দিরগুলিতে মহাসমারোহ সহকারে রাস উত্‍সব পালন করা হয়।

    সোমবার (২৭ নভেম্বর) সকালে সূর্য্যদয়ের সঙ্গে সঙ্গে বরগুনার তালতলী উপজেলায় শুভ সন্ধা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এ উৎসব উদযাপিত হয়।

    তালতলী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রতন বিশ্বাস বলেন, আমরা প্রতি বছরের মতো এ বছরও উৎসবের আয়োজন করেছি। আমাদের পূর্বপুরুষরা আমাদের থেকে পরলোকগমন করেছেন, তাই তাদের আত্মার শান্তি ও আমাদের এক বছরের পাপ থেকে পবিত্র হওয়ার জন্য আমরা স্বপরিবারে এই গঙ্গায় স্নান করতে আসি।

    দ্বীপিকা রানী বলেন, মানবতা রক্ষায় দ্বাপর যুগে কংস রাজাকে বস করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধা-কৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন। সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় দীর্ঘ বছর ধরে তালতলীতে আমরা এ রাস উৎসব উদযাপন করে আসছি।
    তালতলী থানার ওসি সহিদুল ইসলাম খান বলেন, রাস পূর্ণিমা উপলক্ষে টহল টিম মোতায়েন রয়েছে। পর্যটন স্পটেও থাকবে পুলিশ।

    তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা বলেন, প্রতিবছর শুভ সন্ধ্যায় ওই অঞ্চলের সনাতন ধর্মের মানুষ গঙ্গা স্নানের করেন পূর্ণ লাভের আশায়। এছাড়াও অন্যান্য ধর্মের মানুষ এই দিনে উৎসব উপভোগ করতে আসেন।

    তিনি আরো বলেন, এই রাস উৎসবকে কেন্দ্র করে শুভ সন্ধ্যায় বিভিন্ন ধর্মের মানুষ এখানে ঘুরতে আসেন। এ বছর উৎসবমূখর ধর্মীয় ভাবগার্ম্ভীজের মধ্যে দিয়ে পুর্ণার্থীরা অংশগ্রহণ করেছেন। উৎসব সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেছে তালতলী উপজেলা প্রশাসন।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • জন্মদিনে সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন সুজানগরের ইউএনও তরিকুল ইসলাম

    জন্মদিনে সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন সুজানগরের ইউএনও তরিকুল ইসলাম

    এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সুজানগর উপজেলার প্রায় সব মহলের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন জন নন্দিত দক্ষ ও কর্মঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.তরিকুল ইসলাম। আবারও তার প্রমাণ মিললো তাঁর জন্মদিনে। সর্বস্তরের মানুষের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত কুমার কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ । এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। জানাযায়, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এ উপজেলার শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর নিরলস পরিশ্রম ও মানবসেবার জন্য তিনি ইতিমধ্যে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন। এদিকে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.তরিকুল ইসলাম সরকারি নির্দেশনা অনুযায়ী তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে সুজানগরবাসীর কল্যাণে যেন কাজ করে যেতে পারেন এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি।