Blog

  • বেতাগীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় ও মডেল মসজিদ পরিদর্শন

    বেতাগীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় ও মডেল মসজিদ পরিদর্শন

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী‘র সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যাম কর্মি ও সুধীজনদের মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ। অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির প্রমুখ বক্তব্য রাখেন।
    এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল বিভাগীয় কমিশনারকে ফুলল শুভেচ্ছা ও সুসজ্জিত গার্ড অব অর্নার প্রদান করে। এটি রুটিন মাফিক মতবিনিময় সভা হলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকৃতপক্ষে একটি নির্বাচনি সভায় রুপ নেয়। নির্বাচন সামনে রেখে এসময় বিভাগীয় কমিশনার বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীর জন্য একটি তাৎপর্য ও গুরুত্বপূর্ণ বিষয়। কে কোন দলের সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। তত্বাবধায়ক সরকার ছাড়াও আমরা শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সকলে মিলে সে ধরনের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। যাতে সবাইকে তাক লাগিয়ে দিতে পারি। তিনি উপস্থিত কর্মকর্তাদের প্রতি শতভাগ নিরপেক্ষ আচরণ গ্রদর্শনের নির্দেশ দেন এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

    এ সময় বিভাগীয় কমিশনার উপজেলা ভূমি অফিস, বেতাগী সদর ইউনিয়ন ভুমি অফিস, উপজেলা মডেল মসজিদ প্রকল্প, বেতাগী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন,আমার বাড়ি আমার খামার প্রকল্প দর্শন, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সাথে শুদ্ধাচার চর্চা, নৈতিকতা বিষয়ে মতবিনিময় এবং বদনিখালী আশ্রায়ন প্রকল্প দর্শন করেন।

  • ঝালকাঠির নল‌ছি‌টি‌তে  আনন্দ র‌্যা‌লি

    ঝালকাঠির নল‌ছি‌টি‌তে আনন্দ র‌্যা‌লি

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকা‌ঠির নল‌ছি‌টি‌তে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক সফল শিল্পমন্ত্রী আ‌মির হো‌সেন আমু আওয়ামীলী‌গের ম‌নোনয়ন পাওয়ায় নল‌ছি‌টি উপ‌জেলার মু‌ক্তি‌যোদ্ধা সংসদ সন্তান কমান্ড`র আ‌য়োজ‌নে আনন্দ র‌্যা‌লি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।
    মঙ্গলবার (২৮ ন‌ভেম্বর) সকাল ১০টায় উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় আ‌য়ো‌জিত আ‌লোচনা সভায় ভার্চুয়ালী বক্তব‌্য দেন আওয়ামীলী‌গের ঝালকা‌ঠি-২, আস‌নের ম‌নোনীত প্রার্থী আলহাজ্ব আ‌মির হো‌সেন আমু ।

    এসময় উপ‌স্থিত ছি‌লেন জেলা আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি ও নলছি‌টি উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. সি‌দ্দিকুর রহমান, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডের ডেপু‌টি কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. হাবিবুর রহমান, সা‌বেক জেলা প‌রিষদ সদস‌্য ও উপ‌জেলা আওয়ামীলীগের সহ-সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা খোন্দকার মু‌জিবর রহমান, উপ‌জেলা আওয়ামীলী‌গের দপ্তর সম্পাদক ডা. মো, ইউসুফ আলী তালুকদার, আওয়ামীলীগ নেতা মো. মাসুম হোসাইন ।

    আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, মু‌ক্তি‌যোদ্ধা সংসদ সন্তান কমা‌ন্ডের ‌কে‌ন্দ্রিয় ক‌মি‌টির প্রচার ও প্রকাশনা সম্পাদক ম‌নিরুজ্জামান ম‌নির, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ সন্তান কমা‌ন্ডের আহ্বায়ক লাইজুর রহমান রিয়াজ ।

    এর আ‌গে উপ‌স্থিত অ‌তি‌থি‌দের নেতৃ‌ত্বে এক‌টি র‌্যা‌লি বের হ‌য়ে শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে একই স্থা‌নে শেষ হয়। র‌্যা‌লি‌তে আওয়ামীলীগ, উপজেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ সন্তান কমান্ড`র বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা-কর্মী র‌্যালী‌তে অংশ নেন ।

  • উজিরপুরে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস

    উজিরপুরে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে এ পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বিভিন্ন দলের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস তার দলের নেতাকর্মী ও ভক্ত-অনুরাগীদের নিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রির্টানিং অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

    পরে তিনি উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন। এসময়ে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার ও সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, ১ নং নির্বাহী সদস্য কল্যান কুমার চন্দ, যুগ্ম সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হাজারী, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, সহ আরো অনেকে।

    এর আগে সোমবার সকালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুইবারের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার ইউনুসের পক্ষে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনসহ নেতৃবৃন্দ উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওইদিন সকালে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের প্রার্থী স্বপন মৃধা (মাহামুদ) তার নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম টুটুলের পক্ষে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইয়াজুল বালী ফারাহিন ও সাধারণ সম্পাদক এবং উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলের নেতৃত্বে নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    এদিকে উজিরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার এ আসনে তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকের প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

  • কোদাল কো*পে বাবার মৃ*ত্যু

    কোদাল কো*পে বাবার মৃ*ত্যু

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি
    নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে আব্দুল আজিজ(৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার(২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
    নিহত আব্দুল আজিজ ওই এলাকার মৃত পহাদ্দির ছেলে।
    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে নিহত আজিজের সাথে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পশ্চিম উত্তর পার্শ্বে ভূট্টা লাগানোর জমিতে মারামারি সৃষ্টি হয়। একপর্যায়ে নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেন। সেই কোপে আব্দুল আজিজ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।
    ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, ঘটনার পর থেকে নিহতের ছেলে নুর ইসলাম পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

  • কবি সরোজ দেব অসুস্থ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

    কবি সরোজ দেব অসুস্থ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন

    দেশের বিশিষ্ট লেখক,সংগঠক,শব্দ লিটিল ম্যাগ সম্পাদক গাইবান্ধার কৃতি সন্তান কবি  সরোজ দেব (৭৫) অসুস্থ। 

    আজ ২৮ নভেম্বর গাইবান্ধার নিজস্ব বাসায় অসুস্থ হলে দ্রুত তাকে প্রমতোষ সাহা,সাকোয়াত হোসেন, জয়দেব, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে কবি সরোজ দেব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেড নং-৩৪,বেড নং- ১,(পেইং বেড) ৪র্থ তলা, ইউরোলজি বিভাগে বিভাগীয় প্রধান ডাঃ শহিদুল ইসলাম সুগম এর তত্বাবধানে চিকিৎসাধিন  রয়েছেন। 

    আগামী ৪ ডিসেম্বর তার  অপারেশন হবে।কথা

    সবাই এই গুণি কবির জন্য ও আর্শিবাদ করবেন। কিন্তু

    তার আরোগ্য কামনা করেন  সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী, মিলন ভট্রাচার্জ, শ্রাবন বাঙালি, প্রমুখ।

  • পূবাইলে অবাধে চলছে কৃষি জলাশয় ভরাট

    পূবাইলে অবাধে চলছে কৃষি জলাশয় ভরাট

    রবিউল আলম পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় আইনের তোয়াক্কা না করে রাতের আঁধারে ৪২ নং ওয়ার্ডের এশিয়ান হাইওয়ে রোডের পূর্বপাশে নারায়ণকুল তালটিয়া সংলগ্ন সাইফুল ইসলামের জমি সহ বিভিন্ন স্থানে নিচু জমিতে চলছে কৃষি জলাশয় ভরাটের কার্যক্রম। জেলা প্রশাসক ও ভূমি কর্মকর্তাগণ একাধিকবার কৃষি জলাশয় ভরাট বন্ধে পদক্ষেপ নিলেও কিছুতেই থামছে না এই নিচু জলাশয় ভরাট কাজ। অত্যান্ত দাপটের সাথে এলাকার কিছু দালাল সঙ্গে নিয়ে চালিয়ে যাচ্ছে এ অবৈধ ভাবে বালি ভরাট কাজ। কৃষি জলাশয় ও বোর জমির উপর অর্পিত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন সরকারি রাস্তার মাটি মিশ্রিত বালি দিয়ে ভরাট করা হচ্ছে দিনমজুর কৃষকের ধানের ফসলি জমি।ফলে দীর্ঘদিনের ফসলি জমি ও ২০০০ পরিবারের জন্য পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত কালভার্টে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে জানান স্হানীয় বাসিন্দারা। সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিদিন অবৈধ লরি ও ড্রাম ট্রাকের সাহায্যে মাটি মিশ্রিত বালি সংগ্রহ করে প্রথমে এশিয়ান হাইওয়ে রোডের উত্তর পাশে রাখে পরে গভীর রাতে সেগুলো আবার ঐ গাড়ীযোগে রোডের দক্ষিণ পশ্চিম পাশে নিয়ে গিয়ে কৃষি জলাশয় ভরাট করছে।এ অবৈধ বালি ভরাট কাজে,স্হানীয় দালাল ছাড়াও জমির মালিক সাইফুল ইসলাম আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে বাউণ্ডারী পিলার নির্মাণ সহ রাতের আঁধারে বালি ভরাট কাজ অব্যাহত রেখেছেন।তার নামে রয়েছে বনানীতে এম এস রেন্ট এ কার। এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে রোডের কালভার্ট টি বালি ভরাটের জন্য বন্ধ হলে ২ থেকে ৩ হাজার পরিবার পানি নিষ্কাশনের সুবিধা হতে বঞ্চিত হবে। এবিষয়ে স্হানীয় ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ বলেন আমি এ বিষয়ে অবগত আছি এবং কৃষি জলাশয় ভরাটের কাজে বাধা ও দিয়েছি,তবে সাধারণ মানুষের কাছে মেডিকেল ও বাড়ি নির্মাণের কথা বলে বালি ভরাট কাজ চালিয়ে যাচ্ছে কুচক্রী একটি মহল।পূবাইল ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আরিফ উল্ল্যাহ বলেন,আমি জানামাত্র সেখানে লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি কিন্তু তারা রাতের আঁধারে আবারও বালি ভরাট করছে। লিখিত অভিযোগ পেলে আমরা কঠিনভাবে ব্যবস্থা নিব।গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কৃষি জলাশয়ের জমিতে বালি ভরাটের কোন রূপ অনুমতি দেয়া হয়নি,আমি এসিল্যাণ্ডকে ব্যবস্থা নিতে বলে দিয়েছি। এ বিষয়ে জমির মালিক সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি মহানগর যুবলীগ নেতার সহযোগীতা নিয়ে সাংবাদিকদের সাথে মধ্যস্থতার চেষ্টা করবেন বলে জানান।

  • নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মরত রাজিব চক্রবর্তীর বদলী

    নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মরত রাজিব চক্রবর্তীর বদলী

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী হিসেবে দায়িত্ব পালনরত রাজিব চক্রবর্তীকে বদলী করা হয়েছে।

    ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। তার বদলীতে উপজেলার বিভিন্ন শ্রেনীর মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। রাজিব চক্রবর্তী ২০২১ সালের ৭ মার্চ নলছিটিতে যোগদান করেন। এরপরই তিনি বিভিন্ন অনিয়মে জরিয়ে পরেন।

    জানা গেছে, তিনি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ পদবীর না হলেও এই পদকে ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ আছে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙ্গিয়ে চাঁদা তুলে সরকারি খরচের নামে সেই টাকা নয়ছয় করেছেন।

    এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানে নিম্ম মানের নির্মান সামগ্রী ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ নিয়ে দপদপিয়া ইউনিয়নের সাধারণ মানুষ মানববন্ধন করে যা সেই সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়।

    আরেকটি সূত্রে জানা গেছে, তার নিজ বদলী ঠেকাতে বিভিন্ন তদবীরের চেষ্টা করছেন। তবে নলছিটির সচেতন মহলের দাবি তার বদলী আদেশ যেনো দ্রুত কার্যকর করা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বদলীর সময় হয়নি, এখন হঠাৎ করে কেনো বদলী হলো সেটা বলতে পারবো না।

  • টুরিস্ট পুলিশের পক্ষে এসপি নাইমুল হক ও নক্ষত্র বাড়ি রিসোর্ট এর পক্ষে তৌকির আহমেদ চু*ক্তি স্বা*ক্ষর করেন

    টুরিস্ট পুলিশের পক্ষে এসপি নাইমুল হক ও নক্ষত্র বাড়ি রিসোর্ট এর পক্ষে তৌকির আহমেদ চু*ক্তি স্বা*ক্ষর করেন

    বি এম মনির হোসেনঃ-

    নক্ষত্রবাড়ি রিসোর্ট গাজীপুর এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন এর মধ্যে পর্যটন, টুরিস্ট এবং পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এক Memorandum of Understanding (MoU) চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা, নাট্যনির্দেশক পরিচালক-প্রযোজক এবং নক্ষত্র বাড়ি রিসোর্ট এর স্বত্বাধিকারী তৌকির আহমেদ এবং টুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়ন পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।এ সময় তৌকির আহমেদ বলেন “বর্তমান সময়ের পুলিশ অতীতের যেকোনো সময়ের থেকে অনেক পেশাদার এবং যোগ্যতা সম্পন্ন।দেশের পর্যটন শিল্পের উন্নয়নে টুরিস্ট পুলিশের গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়।এভাবে কাজ করলে বাংলাদেশ পর্যটন খাতে ঈর্ষণীয় সাফল্য লাভ করবে।টুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়ন পুলিশ সুপার মোঃ নাইমুল হক বলেন দেশের পর্যটন খাতের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করা এবং সহযোগিতা করা টুরিস্ট পুলিশের মৌলিক দায়িত্ব। দেশ বিদেশের বিভিন্ন দর্শনার্থী এবং পর্যটকদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে টুরিস্ট পুলিশ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে দেশের প্রতিটি হোটেল-মোটেল-রিসোর্ট যেন পর্যটন বান্ধব হয় তা নিশ্চিত করণে টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে।এ সময় উক্ত অনুষ্ঠানে টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং নক্ষত্রবাড়ি রিসোর্টের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

  • বাগেরহাটে দাঁ*ড়িয়ে থাকা বাসে আ*গুন

    বাগেরহাটে দাঁ*ড়িয়ে থাকা বাসে আ*গুন

    এস এম সাইফুল ইসলাম কবির,বিশেষ-প্রতিনিধি :বাগেরহাটের রামপালের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা-‌মোংলা মহাসড়‌কের ফয়লা এলাকায় ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে টহল পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস এবং স্থানীয় লোকজন চেষ্টা চা‌লি‌য়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে ।

    রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এ এস এম আশরাফুল আলম অগ্নি সংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান , ফয়লা বাজার থেকে খানিকটা দূরের নির্জন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । খবর পেয়ে টহল পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাস স্থানীয় ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়।

    এই অগ্নি সন্ত্রাসের সাথে কারা জড়িত তা বের করতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলে ও জানান এ কর্মকর্তা।

    এস এম সাইফুল ইসলাম কবির
    বাগেরহাট প্রতিনিধি।

  • সুন্দরগঞ্জে পারিবারিক সবজি বাগান করার লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা

    সুন্দরগঞ্জে পারিবারিক সবজি বাগান করার লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক সবজি বাগান করা ও বোরো ধানের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষানীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পারিবারিক সবজি বাগানসহ বোরোধানের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তার ধারে, পুকুর পাড়ে, বাড়ির উঠানে, বাড়ির আঙ্গিনায়, বাড়ির প্রবেশ পথে, বাড়ির ছাদে, বেলকুনিতে বস্তায় টপে মরিচ, বেগুন, টমেটো ও আদা চাষ এবং স্বল্পকালীন বোরোধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের সাথে মতবিনিময় করেন অতিথিগণ। পরে কৃষক-কৃষাণীদের মাঝে বস্তাবন্দি বিভিন্ন শীতকালীন সবজির চারা বিতরণ করা হয়। এছাড়া অতিথিবৃন্দু উপজেলার বিভিন্ন এলাকা ঘুরেফিরে বস্তায় ও টপে চাষ করা বিভিন্ন সবজি বাগান পরিদর্শন করেন।