Blog

  • ময়মনসিংহের ১১আসনে বাদ পড়া ‘হেভিওয়েট’রা আসছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে

    ময়মনসিংহের ১১আসনে বাদ পড়া ‘হেভিওয়েট’রা আসছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

    ময়মনসিংহ :ময়মনসিংহের ১১টি আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পেতে ফরম নিয়েছিলেন ৮৭জন। নিয়ম অনুযায়ী দল থেকে প্রার্থী হয়েছেন ১১আসনে এগারো জন। এর মধ্যে ছয় আসনে বর্তমান সংসদ সদস্যরাই ফের মনোনয়ন পেয়েছেন। নতুন মুখ এসেছেন পাঁচ আসনে। অর্থাৎ ১১ জনের মধ্যে বাদ পড়েছেন পাঁচ সংসদ সদস্যসহ ৮১ জন। মনোনয়নবঞ্চিতদের মধ্যে ‘হেভিওয়েট’ অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। প্রত্যয় নিয়ে জানিয়েছেন, নৌকার প্রার্থীকে ভোটের মাঠে হারিয়েই জয় ছিনিয়ে আনবেন তারা।

    ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এর সুযোগ্য সন্তান বর্তমান এমপি জুয়েল আরেং। এই আসনে পিতা-পুত্রের কারণে উপজেলার অন্য কেউ মনোনয়নের সুযোগ পায় না, তবে এবার এই আসনে মনোনয়ন চেয়ে বঞ্চিত হলেও স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সায়েম।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।
    পদত্যাগ দেওয়ার পর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক একটি পোস্ট তিনি উপজেলাবাসীর দোয়া ও সহযোগীতা কামনা করে লিখেছেন”প্রিয় হালুয়াঘাট বাসী আজ আমার উপজেলা পরিষদের শেষ কর্মদিবস। আপনাাদের সেবায় নিয়জিত ছিলাম দীর্ঘ সাড়ে চার বছর। চেষ্টা করে গেছি আমার সাধ্য মতন। প্রায় ২৬ কোটি টাকার কাজ সম্পন করেছি এই সময়ে। আপনাদের ভালবাসাও পেয়েছি দুহাত ভরে।
    ভুল থাকলে ক্ষমা করবেন। আপনাদের দোয়া প্রার্থনা করি। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার প্রার্থীতায় আসন এলাকার জনতার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার দেখা দিয়েছে। হেভিওয়েট প্রার্থী হিসাবে তিনি বেশ আলোচনায় রয়েছেন।

    ময়মনসিংহ -৩ গৌরীপুর আসন থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নিলুফার আঞ্জুম। তবে মনোনয়নবঞ্চিতরা তাকে ছাড় দিতে নারাজ। এই আসন থেকে নির্বাচন করতে চান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোটরযান মালিক সমিতির নেতা সোমনাথ শাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনু। তবে শরীফ হাসান অনু বিগত দিনের রাজনীতি ও দলের দুঃসময়ে দলের জন্য অনেক শ্রম ও ত্যাগ রয়েছে। স্থানীয় গণ্যমান্য ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতে যেহেতো গৌরীপুরে মনোনয়ন পরিবর্তন করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে শরীফ হাসান অনুকে এবারের মনোনয়ন দেওয়া হলে ত্যাগী নেতার মুল্যায়ন হতো।

    এ ছাড়াও এই আসন থেকে নির্বাচন করতে পারেন বর্তমান সাংসদ নাজিমুদ্দিন, নারী নেত্রী নাজনীন আলম সহ আরো একাধিক মনোনয়ন বঞ্চিতরা। তবে বিগত তিনবার নাজনীন আলম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

    স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে শরীফ হাসান অনু বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ আছে বলে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে এই আসন উপহার দেবো। আমি দীর্ঘদিন থেকে গৌরীপুরের মানুষের পাশে আছি। সংসদ সদস্য না হয়েও এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছি। সংসদ সদস্য হলে আরও ভূমিকা রাখতে পারব। এখানকার পিছিয়ে পড়া উপজেলাবাসীদের এগিয়ে নেব। হাসপাতালসহ স্কুল নির্মাণ করে দেবো। কেউ যেন পিছিয়ে না থাকে, সেদিকে খেয়াল রাখবো।

    ময়মনসিংহ-৪ (সদর) আসনটি মহাজোটের আসন। এই আসনে বিগত ২বার মহাজোট এর শরীক দল জাতীয় পার্টির বেগম রওশন এরশাদ কে ছেড়ে দেওয়া হয়। এবার আসটিতে মনোনয়ন দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমান এর সুযোগ্য সন্তান মোহিত উর রহমান শান্তকে। দীর্ঘদিন পর নৌকা পেয়ে আসন এলাকার নেতাকর্মীরা উৎসাহিত হলেও দুশ্চিন্তায় আছেন জোট নিয়ে। অনেকেই মনে করছেন যদিও মোহিত উর রহমান শান্তকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে তবে জোট চুড়ান্ত হলে আসনটি শরীকদের ছাড় দিতে হবে। ফলে ময়মনসিংহের নৌকাপ্রেমী আওয়ামী লীগ নেতাকর্মীরা এবারো নৌকায় ভোট দিতে পারবে কিনা তা অনেকটাই অনিশ্চিত।

    ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ আলহাজ্ব রুহুল আমিন মাদানী। তবে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, তিনবারের নির্বাচিত জনপ্রিয় পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। তিনি বলেন, জনগণের দাবীর প্রেক্ষিতে আমি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। আমি সবসময় ত্রিশালবাসীর পাশে থাকি, যেকারনে ত্রিশালের জনগণ আমাকে তিনবার মেয়র নির্বাচিত করেছে। পৌর মেয়র হিসাবে পৌর এলাকার যে উন্নয়ন কর্মকাণ্ড করেছি তা সবাই জানে, পক্ষান্তরে বিগত দিনে ত্রিশালের ১২টি ইউনিয়নে কোন উন্নয়নের ছোয়া লাগেনি বিধায় বর্তমান সাংসদকে উপজেলার মানুষ মেনে নিতে পারছেনা,ফলে আসনটি আওয়ামী লীগের হাত ছাড়া হতে পারে। ত্রিশালের এই আসনটি আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। জনগণ আমাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি শতভাগ আশাবাদী, জনগণের ভোটে আমি জয়লাভ করব।

    পৌর মেয়র আনিছ আরো বলেন, এর আগে দলীয় মনোনয়নে ১ বার ও স্বতন্ত্র প্রার্থী হয়ে দুইবার মেয়র নির্বাচিত হয়েছি। ত্রিশাল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। এবার স্বতন্ত্র প্রার্থী হলে দল থেকে বাধা নেই। এ ছাড়া জনগণ চাইছে আমি যেন ভোটে আসি। রির্টানিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

    ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) এই আসনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারকে। আসনটি মহাজোটের। এই আসনে বিগত ২বার মহাজোট এর শরীক দল জাতীয় পার্টির ফখরুল ঈমাম কে ছেড়ে দেওয়া হয়। এবার আসটিতে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক এমপি আব্দুস ছাত্তারকে। দীর্ঘদিন পর নৌকা পেয়ে আসন এলাকার নেতাকর্মীরা উচ্ছ্বসিত হলেও দুশ্চিন্তায় আছেন জোট নিয়ে। তারপরও এআসনে আওয়ামী লীগের প্রার্থীকে ছাড় দিতে নারাজ মনোনয়ন বঞ্চিতরা। এই আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ও সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ। তারা দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন বলে জানা গেছে।

    ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আবদুস সালাম। তবে এই আসন ছাড়তে চান না বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার বিরুদ্ধে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়ে ছিলেন। তবে এবার তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এনিয়ে এলাকায় চলছে সমালোচনা।

    সোমবার (২৭ নভেম্বর) রাতে দলীয় নেতাকর্মীদের ডেকে মতবিনিময় করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন তুহিন । কান্নাজড়িত কণ্ঠে বলেন, রক্তাক্ত জনপ নান্দাইল কে বসবাসের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার ভুলত্রুটি ছিল। আমি একাধারে দলের মানুষ দলের সঙ্গে বা নির্দলীয় শ্রেণিপেশার মানুষের সঙ্গে কাজ করেছি। এই জনপদকে কেউ অশান্ত করবে, কোনোদিন করতে দেবো না। আমি আপনাদের সঙ্গে নিয়ে এই শান্তির জনপদের উন্নয়নকে অব্যাহত রাখব। আমি আপনাদের পাশে আছি। আপনারা যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমি নান্দাইল বাসীর পাশে থাকতে চাই। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করে দেশ ও বিদেশের কাছে জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে চাই।

    ময়মনসিংহ-১১ (ভালুকা)আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্যানিত সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু। তবে এই আসন থেকে নির্বাচন করতে চান সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহে।

    আলহাজ্ব এম এ ওয়াহেদ বলেন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য যা যা প্রক্রিয়া করার, দরকার সবই আমি করেছি। আর প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি নির্বাচন করতে প্রার্থী হয়েছি। কারণ ভোট হতে হবে প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য। প্রার্থী যত বেশি হবে, তত বেশি ভোটার ভোট দিতে ভোটকেন্দ্রে আগ্রহের সঙ্গে যাবে। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতেই প্রার্থিতা ঘোষণা করেছি। ভাুলকার জনগণ আমাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি শতভাগ আশাবাদী, জনগণের ভোটে আমি জয়লাভ করব।

    ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনটিতে বর্তমান সাংসদ ও সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রী কেএম খালিদকে পিছনে নৌকার মনোনয়ন ভাগিয়ে নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হতে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন মনোনয়ন বঞ্চিত কয়েকজন প্রার্থী। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কারা শেষ পর্যন্ত মাঠে থাকবেন।

  • স্বরূপকাঠির কুড়িয়ানা সিকদার বাড়িতে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই সহোদর ভাইয়ের মধ্যে মারামারি আহত ২

    স্বরূপকাঠির কুড়িয়ানা সিকদার বাড়িতে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই সহোদর ভাইয়ের মধ্যে মারামারি আহত ২

    আনোয়ার হোসেন স্বরূপকাঠি //

    স্বরূপকাঠির উপজেলার আটঘর কুড়িয়ানায় সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই সহোদর ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে আহত হয়েছেন ২ জন। আহতদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা দুইটার দিকে কুড়িয়ানার শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ধীরেন্দ্রনাথ সিকদার এর ছেলে বিশ্বজিৎ সিকদার, তার স্ত্রী লক্ষি সিকদার,

    তথ্য সূত্রে জানা যায়, কালা কৃষ্ণ সিকদার, ধীরেন্দ্র নাথ সিকদার, এবং তাদের চাচাতো ভাই, কিশোর সিকদার, বিশ্বজিৎ সিকদার, পঙ্কজ সিকদারের মধ্যে দীর্ঘ দিন ধরে বেরমহলের একটি পরিবারের ক্রয়করা জমি নিয়ে মামলা চলমান ছিলো। জানা যায় তারা পাঁচ শতাংশের স্থলে নয় শতাংশ জমির দলিল করে নিয়ে যায় তখন। মহামান্য আদালত সিকদার পরিবারের পক্ষে মামলার রায় দেয়। এবং সেই জমি নিয়ে দীর্ঘ দিন ঐ পরিবারের মধ্যে বিরোধ চলমান রয়েছে। তারই সূত্রধরে গতকালকে সুপারি পাড়া নিয়ে ঘটনা ঘটে।

    নাম না প্রকাশ করার শর্তে প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জানান, লক্ষি সিকদার সুপারি পাড়তে গেলে পঙ্কজ সিকদার প্রথমে গালাগালি করে পরে একটি লাঠি দিয়ে মাথায় বাড়ি দেয় এবং বিশ্বজিৎ সিকদারকেও মেরে রক্তাক্ত করে।

    লক্ষি সিকদার জানান,আমি আমাদের বাগানের সুপারি পাড়তে গিয়েছিলাম তখন পঙ্কজ সিকদার প্রথমে গালিগালাজ শুরু করে পরে একটি কোদালের বাট দিয়ে মাথায় আঘাত করে এবং পঙ্কজ সিকদার এর ছেলে পলাশ পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই। আমার মাথা কেটে যায় সেখানে তিনটি সেলাই লাগে। এর পর ছেলের বাবা এগিয়ে আসলে তাকেও বাবা ছেলে মিলে মেরে রক্তাক্ত করে। সেও এখন হাসপাতালে ভর্তি আছে।

    বিশ্বজিৎ সিকদার বলেন,আমার স্ত্রী লোক দিয়ে গাছের সুপারি পাড়তে ছিলো। আমি স্নান করে ভাত খেতে যাবো, এমন সময় পঙ্কজ সিকদার সুপারি পাড়তে বাঁধা দেয়। তখন আমার ভাই পঙ্কজ সিকদার কোদালের বাট দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করলে মাথা কেটে যায়। আমি বাঁধা দিতে গেলে আমার ভাই পঙ্কজ সিকদার এবং ভাতিজা পলাশ সিকদার আমাকে মারে।তাতে আমার মাথায়, পিঠে কয়েকটি যায়গায় কেটে যায়।

    এ বিষয়ে পঙ্কজ সিকদার বলেন,ঐ যায়গা নিয়ে মামলা চলছে। আমি সুপারি পাড়তে নিষেধ করি কিন্তু আমাকে গালাগালি করে এবং বিশ্বজিৎ লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি দিতে গেলে, আমি পাশে সড়ে যাই তখন ঐ লাঠির বাড়ি গিয়ে লক্ষি সিকদার এর মাথায় পড়ে। আমার ভাই বিশ্বজিৎ এর বক্তব্য সত্যি না। আমরা মারিনায় বরং ওরা আমার স্ত্রীকে মারধর করেছে তাকে ডাক্তার দেখিয়ে বাসায় নিয়ে এসেছি।

    এ বিষয় নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন ভুক্ত ভোগী পরিবার।

    আনোয়ার হোসেন ।

  • অস্বচ্ছতা নজরে আসলে ফলাফল স্থগিত : রাজশাহীতে ইসি

    অস্বচ্ছতা নজরে আসলে ফলাফল স্থগিত : রাজশাহীতে ইসি

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, অতীতের মতো এবারো নির্বাচন পর্যবেক্ষণে দেশী-বিদেশী পর্যবেক্ষকরা থাকবেন। এতে নির্বাচনের স্বচ্ছ্বতা আরো বাড়বে। তবে কোথাও অস্বচ্ছতা নজরে আসলে সেখানকার ফলাফল স্থগিত করে দেওয়া হবে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজশাহীতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভায় একথা জানান তিনি।
    রাশেদা সুলতানা বলেন, নির্বাচন স্বচ্ছ্ব না হলে সেটা যেমন আমাদের জন্য অপমানের লজ্জার তেমন আপনাদের অপমানের লজ্জার। নির্বাচন স্বচ্ছ্ব না হলে শুধু আমাদের কথা শুনতে হবে তা নয়; আমাদের ছেলে-মেয়েদেরও কথা শুনতে হবে; তারা বাসা থেকে বের হতে পারবে না। আমরা সবাই মিলে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। এ জন্য যা যা করার প্রয়োজন তা করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার।
    সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে তাদের নির্বাচনের নির্ধারিত ছকের মধ্যেই আসতে হবে। বিএনপি নির্বাচনে আসার আগ্রহ প্রকাশ করলে কমিশন বসে আইন-কানুন ঘেটে দেখে তফসিল পুনঃবিবেচনা করার চেষ্টা করা হবে।

    নির্বাচন শান্তিপুর্ন করতে অনেক নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের নজির রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

    সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে বর্তমান এমপিরা স্বতন্ত্র প্রার্থী হলে তাদের সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। তবে দলীয় প্রার্থী হলে পদত্যাগ করার প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

    রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে নির্বাচন কমিশন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

    সভায় রাজশাহীসহ নওগঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সহকারি রিটানিং কর্মকর্মতারা উপস্থিত ছিলেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • র‌্যাব-১২’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২৮ নভেম্বর ২০২৩ খ্রিঃ বিকাল ১৬.০০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি ব্রীজের পূর্বপার্শ্বে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর” অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল শেখ (৪২), পিতা-মৃত আব্দুল আজিজ শেখ, সাং-কাজিপুর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত………

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানি কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

  • সুন্দরবনে  হরিণ শিকারি ফাদঁসহ আটক ১০

    সুন্দরবনে হরিণ শিকারি ফাদঁসহ আটক ১০

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:সুন্দরবনে ফাঁদসহ ১০ হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (২৭নভেম্বর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চর সংলগ্ন বড় জামতলা এলাকা থেকে ৭৫০ ফুট ফাঁদসহ এসব শিকারিদের আটক করা হয়। এসময়, দুইটি দা ও একটি কুড়াল জব্দ করাহয় আটককৃতদের কাছ থেকে।

    আটককৃতরা হলো, বংকেশ মন্ডল, দেবাশীষ মন্ডল, ইউনুচ গাজী, দিব্যানন্দ রায়, বাসু মন্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মন্ডল, আশীষ ঢালী, সুমন মন্ডল ও সুজয় মহলদার। তাদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। রাশ পূজা উপলক্ষে পাশপার্মিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন তার। কিন্তু পূজা ও ধর্মীয় আচার অণুষ্ঠানে অংশগ্রহন না করে নিজেরা হরিণ শিকারের জন্য আলাদা স্থানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বন বিভাগ।

    সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, আটক শিকারিরা পূণ্যার্থী হিসেবে দুবলার চরে এসেছিলেন। তারা উৎসবে অংশগ্রহন না বড় জামতলা বনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিল। রাস উৎসব ঘিরে বনবিভাগের কঠোর নজরদারির কারণে তাদের মিশন সফল হয়নি। মঙ্গলবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

    এস এম সাইফুল ইসলাম কবির
    বাগেরহাট প্রতিনিধি ।

  • নড়াইলে কৃষ্ণের রাস উৎসব পরিদর্শন করেন এসপি মেহেদী হাসান

    নড়াইলে কৃষ্ণের রাস উৎসব পরিদর্শন করেন এসপি মেহেদী হাসান

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলের শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে
    শ্রী শ্রী রাধারমন স্মৃতি তীর্থ মন্দিরে ৪৩ তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাস উৎসব-(২০২৩) অনুষ্ঠানে নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান পরিদর্শন করেন। এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এ সময়ে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, প্রতিটা ধর্মেই বলা আছে মানব ধর্মের কথা, প্রতিটি ধর্মেই দুটি কথা আছে যথা: সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা অর্থাৎ সৃষ্টিকর্তা একজন আছেন তা বিশ্বাস করা এবং সৎ কাজ করা অর্থাৎ মিথ্যা কথা না বলা, অন্যের সম্পদ গ্রাস না করা, জিনা/ব্যভিচার না করা, চুরি, ডাকাতি না করা ইত্যাদি । তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আমরা এই চেতনায় বিশ্বাসী। পরিশেষে যেকোন প্রোগ্রামে জেলা পুলিশ তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে সে প্রতিশ্রুতি ব্যক্ত করে পুলিশ সুপার তার বক্তব্য শেষ করেন।
    এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, নড়াইল সদর থানা; অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম, জেলা গোয়েন্দা শাখা নড়াইলসহ নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

  • ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয় তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয়

    ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয় তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয়

    হেলাল শেখঃ সোনার মতো রূপটি তোমার কাজল বরণ চুল সাগর দুটি নয়ন যেন তুমি রাঙা গোলাপ ফুল।

    চাঁদের মতো মুখটি তোমার মধুর মতো ভাষা, ফুলের মতো মনটি ভেবে তোমাকে দিলাম ভালোবাসা, মন কেড়েছো প্রান কেড়েছো তুমি বড় চোর, তোমার তরে ভেবে রাত্রি হলো ভোর।

    ক্ষনিকের ভালোবাসা মিনিটের পরিচয় তুমি আজ বহুদূর তবুও মোর মনে হয় সেই ভালোবাসার স্মৃতির কথা।

    ঝরিয়ে মরা পাতা ফুটাবে নতুন কলি হয়তো শুকনো কোন গাছের ডাল, আজ যা ভালো লাগে কাল তা বদলেও যেতে পারে।

  • ঢাকা-১৯ আসনে নৌকার মাঝি ডাঃ এনামুর রহমান সবার কাছে দোয়া চেয়েছেন

    ঢাকা-১৯ আসনে নৌকার মাঝি ডাঃ এনামুর রহমান সবার কাছে দোয়া চেয়েছেন

    হেলাল শেখঃ ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান ৩য় বারের মতো নৌকার মাঝি হলেন, তিনি সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আস্থাভাজন, সৎ ও নীতিবান একজন ভালো মানুষ বলে এলাকাবাসী জানান।

    বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঢাকা-১৯ আসনের নৌকার মাঝি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান সাহেব বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন, সেই সাথে সাভার ও আশুলিয়াবাসী হিংসা বিদ্বেষ বিবাদ ভুলে গিয়ে জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন। তিনি আরো বলেন, আমাকে আবার একটিবার মানুষের সেবা করার সুযোগ দিন, কথা দিলাম আমি বিজয়ী হলে আর কোনো রাস্তা-ঘাট ড্রেনের সমস্যা থাকবে না। আমি জনগণের কল্যানে সারাদেশে অনেক কাজ করেছি, আপনারা সবাই দোয়া করবেন, আমি এবার বিজয়ী হতে পারলে সাভার আশুলিয়াবাসীর কল্যাণে কাজ করবো। আমার দায়িত্বে থাকা অবস্থায় কোনো ভুল হলে সবাই আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, সবার সহযোগিতা পেলে নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

    আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকার বলেন, আশুলিয়া থানা যুবলীগ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্য্দ্ধভাবে কাজ শুরু করে দিয়েছি, মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান একজন ভালো মানুষ, আমরা সবাই চাই তিনি ঢাকা-১৯ আসনে আবারও এমপি হোক, তিনি আরো বলেন, আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে আরো শক্তিশালী করার জন্য আশুলিয়া থানা যুবলীগের নেতা কর্মী আমরা সবসময় প্রস্তুত আছি, নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

  • মধুপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে মোটর সাইকেল আরোহী নি*হত

    মধুপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে মোটর সাইকেল আরোহী নি*হত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের নেদুরবাজার নামক স্থানে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল রানা(৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
    মঙ্গলবার(২৮ নভেম্বর) দুপুরের দিকে নেদুর বাজারের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
    নিহত জুয়েল মিয়া উপজেলার বেরিবাইদ ইউনিয়নের আজহার আলীর ছেলে।
    নিহত জুয়েল রানার পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জুয়েল সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঘাটাইল উপজেলার সাগরদিঘি বাজারে কলা কিনার জন্য বেরিয়ে যায়। পথিমধ্যে নেদুর বাজার এলাকায় পৌছালে তার মটর সাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার একটি রড তার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও সে রড বের করতে না পেরে তাকে মুমূর্ষু অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানা যায়।
    প্রত্যক্ষদর্শীরা জানান, গারো বাজার দিক থেকে ছেড়ে আসা অটোরিক্সাটি নেদুরবাজারের কাছে পৌঁছালে চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই মর্মান্তিক মৃত্যুতে জুয়েল রানার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • কোদাল কো*পে বাবাকে খু*ন ১২ ঘন্টায় ছেলে গ্রে*প্তার

    কোদাল কো*পে বাবাকে খু*ন ১২ ঘন্টায় ছেলে গ্রে*প্তার

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    ডিমলা থানাধীন ০৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তর্গত উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামের মোঃ আব্দুল আজিজ (৭০) পিতা-মৃত পহাদ্দি তার বসতবাড়ির পশ্চিম উত্তর পার্শ্বে জমিতে ভূট্টার বীজ লাগানোর সময় তার বড় ছেলে মোঃ নুর ইসলামের সাথে জমি-জমার বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে বড় ছেলে মোঃ নুর ইসলাম তার হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দিলে আব্দুল আজিজ গুরুতর আঘাত প্রাপ্ত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যুবরণ করেন। ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে হত্যা কাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রধান আসামি নিহতের ছেলে মোঃ নুর ইসলামকে জলঢাকা থানা এলাকা হতে জলঢাকা থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেন।