Blog

  • নির্বাচিত হলে ত্রিশাল  হবে স্মার্ট উপজেলা- মেয়র আনিছ

    নির্বাচিত হলে ত্রিশাল হবে স্মার্ট উপজেলা- মেয়র আনিছ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের স্বতন্ত্র প্রার্থী বলেছেন, ত্রিশাল পৌরসভার মেয়র হিসাবে দায়িত্বে তেকে ত্রিশাল পৌর শহরকে বদলে দিয়েছি,পৌর এলাকার প্রতিটি অলিতে-গলিতে রাস্তাগুলো এখন দশ্যমান,এসব রাস্তাগুলো হওয়াতে ত্রিশাল বাজার এখন সবচেয়ে জনবহুল বাজার,বিভিন্ন উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতারা আসে ত্রিশালে বাজার করে। পৌর এলালায় একটি মাত্র মাত্র মার্কেট ছিলো,বর্তমানে কয়েকটি বড়-বড় মার্কেট রয়েছে, গতন১৩ বছরে ত্রিশাল পৌর শহর অনেক আধুনিক শহর হয়েছে। চলমান এই উন্নয়নের ধারা ত্রিশাল পৌর শহরের বাইরে প্রতিটি ইউনিয়ন ও গ্রামে পৌছে দিতেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছি। নির্বাচিত হলে ত্রিশাল এলাকাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়বো। তিনি বলেন, জনগণের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে উন্নয়ন করছি জনগণের কিছু চাওয়া অসমাপ্ত রাখা হয়নি। উপজেলা পর্যায়েও জনগণের সকল চাহিদা পুরণ করবো। জাতীয় সংসদ নির্বাচন প্রায় আসন্ন। সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার দাবি জানান।

    বুধবার (২৯শে নভেম্বর) উপজেলার ১০ নং মঠবাড়ী ইউনিয়নে বাদামিয়া মীরবাড়ি,ধানীখোলা ও বৈলর ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র এমপি প্রার্থী হিসাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ ।

    মেয়র আনিছ ত্রিশাল পৌর এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, তার সময়ে ত্রিশাল পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় পৌর একাকা যেমন আলোকিত হয়েছে তেমনি ত্রিশালের ১২টি ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লাকেও আলোকিত করতে সর্বস্তরের জনতার ভোট,দোয়া ও সহযোগিতা চান।

    এসময় মেয়র আনিছ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমোলক ও প্রতিদ্বন্দ্বিতা মোলক করতে দলীয় মনোনয়নের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উম্মুক্ত করেছেন। সেই লক্ষে বিজয়ের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা ডিজিটাল ত্রিশাল উপজেলাকে আগামীতে স্মার্ট উপজেলা গড়বো।বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ত্রিশালবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আনিছ বলেন, এ ত্রিশাল আপনার, আমার, সকলের। তাই ত্রিশালকে এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে ত্রিশালের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এসময় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • আ’লীগের বর্ধিত সভা জনসভায় রূপান্তর প্রার্থী পরিবর্তন করে পটিয়াকে ক*লংকমুক্ত করা হয়েছে

    আ’লীগের বর্ধিত সভা জনসভায় রূপান্তর প্রার্থী পরিবর্তন করে পটিয়াকে ক*লংকমুক্ত করা হয়েছে

    মহিউদ্দীন চৌধুরী,পটিয়া প্রতিনিধি:
    চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রার্থী পরিবর্তন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকার প্রার্থী মনোনীত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়াকে কলংকমুক্ত করেছেন। বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে ইঙ্গিত করে বলেন- আপনি কোনদিন আওয়ামী লীগ করেননি। কিন্তু প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছেন। বর্তমানে খন্দকার মোস্তাকের ভুমিকা পালন করে যাচ্ছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি নৌকার প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা খুবই অত্যন্ত। দলীয় লোকজন ও এলাকার সাধারণ মানুষ ব্যালেটের মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এর জবাব দিবেন। এর ফলে আপনাকে মাঠ ছেড়েও পালাতে হবে।
    ২৯ নবেম্বর বুধবার বিকেলে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থনে আয়োজিত এক বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীরা এ ধরনের বক্তব্য রাখেন।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক মহিলা এমপি তেমন আরা তৈয়ব কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, মোহাম্মদ নাসির, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মতিন চৌধুরী, চৌধুরী মাহাবুবুর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, কাজী আবু তৈয়ব, ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, সত্যজিৎ দাশ রুপ, আবুল কালাম চৌধুরী, মোজাহেরুল ইসলাম চৌধুরী, সেলিম নবী, নাছির উদ্দিন, পটিয়া পৌরসভার মেয়র আইযুব বাবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, মুহাম্মদ ছৈয়দ, শাহাদাত হোসেন ফরিদ, ঋষি বিশ্বাস, এমএ রহিম, গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, ইঞ্জিনিয়ার এস এমএ মোর্শেদ, আলমগীর আলম, আজিজুল হক, এডভোকেট হোসাইন রানা, আবুল হাসনাত খোকন, মতুর্জা কামাল মুন্সী, বিএম জমির উদ্দিন, প্রজ্ঞা জ্যোতি বড়–য়া লিটন, সোহেল ইমরান, সাহাব উদ্দিন, সাগর কান্তি দে, সরি চৌধুরী সাজু, চেয়ারম্যানদের মধ্যে আবুল কাশেম, নিজামুল হক জসিম, এমন এ হাশেম, শাহিনুর ইসলাম শানু, রনবীর ঘোষ টুটুন, মাহাবুবুর রহমান, এহসানুল হক, মোঃ বখতিয়ার, সরোজ কান্তি সেন নান্টু, জাকারিয়া ডালিম, আমিনুল ইসলাম টিপু, বিএম জসিম, সাবেক ইব্রাহিম বাচ্চু, আহমদ নুর, গাজী ইদ্রিস, কাউন্সিলরদের মধ্যে গোফরান রানা, সরোয়ার কামাল রাজীব, নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন আজাদ, শেখ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম, জেলা যুবলীগ নেতা হাবিবুর হক চৌধুরী, মাঈনুদ্দিন, নুরুল আমিন, সাইফুল হাসান টিটু, রাজু দাশ হিরো, আব্দুল হান্নান চৌধুরী লিটন, নুর আলম ছিদ্দিকী, রফিকুল আলম, হাসান উল্লাহ চৌধুরী, মোরশেদুল হক, শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, মহিলা নেত্রী সাজেদা বেগম, কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার, মৎস্যজীবি লীগ নেতা সাইফুল ইসলাম, রূপক শীল, শ্রমিক লীগ নেতা ইউছুপ নবী টিটু, শফিকুল ইসলাম শফি, ছাত্রলীগ নেতা অজয় শীল, আব্দুল হান্নান, মহিউদ্দিন।
    বর্ধিত সভার পূর্বে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে বর্ধিত সভায় যোগদান করেন। এসময় বর্ধিত সভা জনসভায় রূপান্তর হয়।
    বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগে সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নিয়ে কোন ষড়যন্ত্র হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

  • নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধুকে হ-ত্যার অভিযোগ

    নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধুকে হ-ত্যার অভিযোগ

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর চাটখিলে সিংবাহুড়া গ্রামে এক গৃহবধুকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।গত ২২ নভেম্বর দিবাগত রাতে পুলিশ ওই গৃহবধুর স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।নিহত গৃহবধুর নাম ফাতেমা আক্তার মরিয়ম ওরপে অর্পিতা (১৭)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের ইতালী প্রবাসী রাইসুল ইসলাম রুবেলের স্ত্রী ও একই উপজেলার শাহনেয়ামতপুর গ্রামের বেলাল হোসেন-শাহীন আক্তার দম্পতির মেয়ে।

  • ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান মনোনয়নপত্র জমা দিলেন

    ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান মনোনয়নপত্র জমা দিলেন

    হেলাল শেখঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান দলীয় মনোনয়নপত্র জমা দিলেন।

    বুধবার (২৯ নভেম্বর ২০২৩ইং) দুপুর ২টার দিকে ঢাকা জেলার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ডা. এনামুর রহমান তার দলীয় মনোনয়নপত্র জমা দেন।

    ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশের ওয়াদা করেছিলেন, তিনি সেই ওয়াদা পালন করেছেন এবং মানুষের কল্যাণে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আহ্বান জানিয়েছেন। সেইজন্য আমি মনে করি, এবারের নির্বাচনটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা-১৯ আসনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আপনারা দেখছেন আজকে আমার সঙ্গে সাভার আশুলিয়ায় যারা প্রায় ৫০ বছর যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারা সবাই উপস্থিত রয়েছেন। আমি আশা করি সবাই সকল বিবাদ ভুলে একত্র হয়ে পরিশ্রম করে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করে ঢাকা-১৯ আসনটা প্রধানমন্ত্রীকে উপহার দিবো আমরা। আমি সবার কাছে দোয়া চাই।

    এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌ আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন মাসুদ চৌধুরী, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমি ও ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

  • লালমনিরহাটে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    লালমনিরহাটে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন প্রফিট ফাউন্ডেশনে ৩ মাস ব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    গত ২৭ নভেম্বর ২০২৩ ইং সোমবার পিএফ আইটি ট্রেনিং সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে ৩ মাস ব্যাপী ফ্রি কম্পিউটার অফিস অ্যপ্লিকেশন প্রশিক্ষণ কোর্সের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জের উপজেলা নিবার্হী অফিসার জনাব জহির ইমাম, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি দপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মোস্তফা চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী, রিপোর্টার ক্লাবের সভাপতি মোঃ মোকলেছুর রহমান টুকু সহ আরো অনেক । প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জহির ইমাম বলেন, প্রফিট ফাউন্ডেশন কার্যক্রম খুবই ভালো ও সুন্দর। আগামীতে আরো ব্যাপক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করার উৎসাহ প্রদান ও সহযোগীতার আশ্বাস দেন। প্রশিক্ষণ কোর্সের সার্বিক সহযোগিতা প্রদান করেন প্রফিট ফাউন্ডেশন এর আইটি প্রশিক্ষক মোঃ শাহাবুর আলম ও প্রোগ্রামা অফিসার মোছাঃ এসমোতারা বেগম।

    হাসমত উল্লাহ ।

  • বঙ্গবন্ধু’র সমাধীতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানালেন খুলনা-৬ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান

    বঙ্গবন্ধু’র সমাধীতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানালেন খুলনা-৬ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥
    খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) আসনে আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান দলীয় নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পমাল্য অর্পণ করে ১ মিনিট নিরাবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নয়ন ধারা ও অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ দেশ গঠনে নৌকা প্রতিকের বিজয়ের জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। এ সময় আরোও উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মোঃ সাইফুল্লাহ আল মামুন,কয়রা আ’লীগের সভাপতি জি,এম মহসিন রেজা,সাধারন সম্পাদক নিশিথ রঞ্জন সানা,পাইকগাছা কমিটির সহ-সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া,শাওনেয়াজ শিকারী,সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী,আঃ মজিদ গোলদার, ইকবাল হোসেন খোকন, মিজানুর রহমান, বিভুতী ভূষন সানা, গোলাম রব্বানী,বজলুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

    পাইকগাছায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

    ইমদাদুল হক, পাইকগাছা(খুলনা)
    পাইকগাছার পুরাইকাটি তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাঠদিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অ ল খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ।বিশেষ অতিথি ছিলেন, খুলনা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন , কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম মনিটরিং অফিসার তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প খুলনা অ ল , কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা অতিরিক্ত উপ পরিচালক উদ্যান খামারবাড়ি খুলনা, কৃষিবিদ এস এম মিজান মাহমুদ অতিরিক্ত উপ-পরিচালক পিপি খামারবাড়ি খুলনা,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষিবিদ অসীম কুমার দাশ উপজেলা কৃষি অফিসার পাইকগাছা , এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, কমলেশ দাস, রুবায়া খাতুন সহ এলাকার বহু কৃষক কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • নড়াইলে এইচএসসিতে ফেল শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা

    নড়াইলে এইচএসসিতে ফেল শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের লোহাগড়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় সুরাইয়া আক্তার আশা (১৮) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
    সোমবার (২৭ নভেম্বর) উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।;উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সুরাইয়া আক্তার আশা ওই গ্রামের ফিরোজ খানের মেয়ে এবং লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
    পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে একটি বিষয়ে (ইতিহাস) অকৃতকার্য হন আশা। এ নিয়ে স্বজনদের সান্ত্বনা সত্ত্বেও নিজের ফলাফলের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়ে। পরে সোমবার সকালে স্বজনরা ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সে অভিমানে আত্মহত্যা করেছন নাকি অন্য কোনো বিষয় আছে তা আমরা তদন্ত করে দেখছি।

  • মহেশপুরে ব্রীজের পাশে পড়ে ছিল  নবজাতক শিশুর লা*শ

    মহেশপুরে ব্রীজের পাশে পড়ে ছিল নবজাতক শিশুর লা*শ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া গ্রাম থেকে এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের ওই গ্রামের একটি ব্রীজের পাশ থেকে সদ্যভূমিষ্ট নবজাতকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় গ্রাম পুলিশ আনিচুর রহমান জানান, সকালে ব্রীজের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় মৃত ছেলে নবজাতক শিশুর লাশ দেখতে পেয়ে তিনি ইউপি সদস্য আব্দুল আজিজকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়। ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, নবজাকত শিশুটিকে গর্ভপাত ঘটিয়ে এখানে ফেলে যাওয়া হয়েছে বলে তিনি মনে করেন। মহেশপুর থানার ওসি খন্দকার শামিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ভোররাতে কে বা কারা রাতে পলিথিন ব্যাগে নবজাতকের লাশটি ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ময়মনসিংহের ১১আসনে বাদ পড়া ‘হেভিওয়েট’রা আসছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে

    ময়মনসিংহের ১১আসনে বাদ পড়া ‘হেভিওয়েট’রা আসছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

    ময়মনসিংহ :ময়মনসিংহের ১১টি আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পেতে ফরম নিয়েছিলেন ৮৭জন। নিয়ম অনুযায়ী দল থেকে প্রার্থী হয়েছেন ১১আসনে এগারো জন। এর মধ্যে ছয় আসনে বর্তমান সংসদ সদস্যরাই ফের মনোনয়ন পেয়েছেন। নতুন মুখ এসেছেন পাঁচ আসনে। অর্থাৎ ১১ জনের মধ্যে বাদ পড়েছেন পাঁচ সংসদ সদস্যসহ ৮১ জন। মনোনয়নবঞ্চিতদের মধ্যে ‘হেভিওয়েট’ অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। প্রত্যয় নিয়ে জানিয়েছেন, নৌকার প্রার্থীকে ভোটের মাঠে হারিয়েই জয় ছিনিয়ে আনবেন তারা।

    ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এর সুযোগ্য সন্তান বর্তমান এমপি জুয়েল আরেং। এই আসনে পিতা-পুত্রের কারণে উপজেলার অন্য কেউ মনোনয়নের সুযোগ পায় না, তবে এবার এই আসনে মনোনয়ন চেয়ে বঞ্চিত হলেও স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সায়েম।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।
    পদত্যাগ দেওয়ার পর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক একটি পোস্ট তিনি উপজেলাবাসীর দোয়া ও সহযোগীতা কামনা করে লিখেছেন”প্রিয় হালুয়াঘাট বাসী আজ আমার উপজেলা পরিষদের শেষ কর্মদিবস। আপনাাদের সেবায় নিয়জিত ছিলাম দীর্ঘ সাড়ে চার বছর। চেষ্টা করে গেছি আমার সাধ্য মতন। প্রায় ২৬ কোটি টাকার কাজ সম্পন করেছি এই সময়ে। আপনাদের ভালবাসাও পেয়েছি দুহাত ভরে।
    ভুল থাকলে ক্ষমা করবেন। আপনাদের দোয়া প্রার্থনা করি। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার প্রার্থীতায় আসন এলাকার জনতার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার দেখা দিয়েছে। হেভিওয়েট প্রার্থী হিসাবে তিনি বেশ আলোচনায় রয়েছেন।

    ময়মনসিংহ -৩ গৌরীপুর আসন থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নিলুফার আঞ্জুম। তবে মনোনয়নবঞ্চিতরা তাকে ছাড় দিতে নারাজ। এই আসন থেকে নির্বাচন করতে চান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোটরযান মালিক সমিতির নেতা সোমনাথ শাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনু। তবে শরীফ হাসান অনু বিগত দিনের রাজনীতি ও দলের দুঃসময়ে দলের জন্য অনেক শ্রম ও ত্যাগ রয়েছে। স্থানীয় গণ্যমান্য ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতে যেহেতো গৌরীপুরে মনোনয়ন পরিবর্তন করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে শরীফ হাসান অনুকে এবারের মনোনয়ন দেওয়া হলে ত্যাগী নেতার মুল্যায়ন হতো।

    এ ছাড়াও এই আসন থেকে নির্বাচন করতে পারেন বর্তমান সাংসদ নাজিমুদ্দিন, নারী নেত্রী নাজনীন আলম সহ আরো একাধিক মনোনয়ন বঞ্চিতরা। তবে বিগত তিনবার নাজনীন আলম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

    স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে শরীফ হাসান অনু বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ আছে বলে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে এই আসন উপহার দেবো। আমি দীর্ঘদিন থেকে গৌরীপুরের মানুষের পাশে আছি। সংসদ সদস্য না হয়েও এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছি। সংসদ সদস্য হলে আরও ভূমিকা রাখতে পারব। এখানকার পিছিয়ে পড়া উপজেলাবাসীদের এগিয়ে নেব। হাসপাতালসহ স্কুল নির্মাণ করে দেবো। কেউ যেন পিছিয়ে না থাকে, সেদিকে খেয়াল রাখবো।

    ময়মনসিংহ-৪ (সদর) আসনটি মহাজোটের আসন। এই আসনে বিগত ২বার মহাজোট এর শরীক দল জাতীয় পার্টির বেগম রওশন এরশাদ কে ছেড়ে দেওয়া হয়। এবার আসটিতে মনোনয়ন দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমান এর সুযোগ্য সন্তান মোহিত উর রহমান শান্তকে। দীর্ঘদিন পর নৌকা পেয়ে আসন এলাকার নেতাকর্মীরা উৎসাহিত হলেও দুশ্চিন্তায় আছেন জোট নিয়ে। অনেকেই মনে করছেন যদিও মোহিত উর রহমান শান্তকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে তবে জোট চুড়ান্ত হলে আসনটি শরীকদের ছাড় দিতে হবে। ফলে ময়মনসিংহের নৌকাপ্রেমী আওয়ামী লীগ নেতাকর্মীরা এবারো নৌকায় ভোট দিতে পারবে কিনা তা অনেকটাই অনিশ্চিত।

    ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ আলহাজ্ব রুহুল আমিন মাদানী। তবে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, তিনবারের নির্বাচিত জনপ্রিয় পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। তিনি বলেন, জনগণের দাবীর প্রেক্ষিতে আমি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। আমি সবসময় ত্রিশালবাসীর পাশে থাকি, যেকারনে ত্রিশালের জনগণ আমাকে তিনবার মেয়র নির্বাচিত করেছে। পৌর মেয়র হিসাবে পৌর এলাকার যে উন্নয়ন কর্মকাণ্ড করেছি তা সবাই জানে, পক্ষান্তরে বিগত দিনে ত্রিশালের ১২টি ইউনিয়নে কোন উন্নয়নের ছোয়া লাগেনি বিধায় বর্তমান সাংসদকে উপজেলার মানুষ মেনে নিতে পারছেনা,ফলে আসনটি আওয়ামী লীগের হাত ছাড়া হতে পারে। ত্রিশালের এই আসনটি আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। জনগণ আমাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি শতভাগ আশাবাদী, জনগণের ভোটে আমি জয়লাভ করব।

    পৌর মেয়র আনিছ আরো বলেন, এর আগে দলীয় মনোনয়নে ১ বার ও স্বতন্ত্র প্রার্থী হয়ে দুইবার মেয়র নির্বাচিত হয়েছি। ত্রিশাল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। এবার স্বতন্ত্র প্রার্থী হলে দল থেকে বাধা নেই। এ ছাড়া জনগণ চাইছে আমি যেন ভোটে আসি। রির্টানিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

    ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) এই আসনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারকে। আসনটি মহাজোটের। এই আসনে বিগত ২বার মহাজোট এর শরীক দল জাতীয় পার্টির ফখরুল ঈমাম কে ছেড়ে দেওয়া হয়। এবার আসটিতে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক এমপি আব্দুস ছাত্তারকে। দীর্ঘদিন পর নৌকা পেয়ে আসন এলাকার নেতাকর্মীরা উচ্ছ্বসিত হলেও দুশ্চিন্তায় আছেন জোট নিয়ে। তারপরও এআসনে আওয়ামী লীগের প্রার্থীকে ছাড় দিতে নারাজ মনোনয়ন বঞ্চিতরা। এই আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ও সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ। তারা দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন বলে জানা গেছে।

    ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আবদুস সালাম। তবে এই আসন ছাড়তে চান না বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার বিরুদ্ধে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়ে ছিলেন। তবে এবার তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এনিয়ে এলাকায় চলছে সমালোচনা।

    সোমবার (২৭ নভেম্বর) রাতে দলীয় নেতাকর্মীদের ডেকে মতবিনিময় করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন তুহিন । কান্নাজড়িত কণ্ঠে বলেন, রক্তাক্ত জনপ নান্দাইল কে বসবাসের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার ভুলত্রুটি ছিল। আমি একাধারে দলের মানুষ দলের সঙ্গে বা নির্দলীয় শ্রেণিপেশার মানুষের সঙ্গে কাজ করেছি। এই জনপদকে কেউ অশান্ত করবে, কোনোদিন করতে দেবো না। আমি আপনাদের সঙ্গে নিয়ে এই শান্তির জনপদের উন্নয়নকে অব্যাহত রাখব। আমি আপনাদের পাশে আছি। আপনারা যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমি নান্দাইল বাসীর পাশে থাকতে চাই। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করে দেশ ও বিদেশের কাছে জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে চাই।

    ময়মনসিংহ-১১ (ভালুকা)আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্যানিত সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু। তবে এই আসন থেকে নির্বাচন করতে চান সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহে।

    আলহাজ্ব এম এ ওয়াহেদ বলেন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য যা যা প্রক্রিয়া করার, দরকার সবই আমি করেছি। আর প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি নির্বাচন করতে প্রার্থী হয়েছি। কারণ ভোট হতে হবে প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য। প্রার্থী যত বেশি হবে, তত বেশি ভোটার ভোট দিতে ভোটকেন্দ্রে আগ্রহের সঙ্গে যাবে। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতেই প্রার্থিতা ঘোষণা করেছি। ভাুলকার জনগণ আমাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি শতভাগ আশাবাদী, জনগণের ভোটে আমি জয়লাভ করব।

    ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনটিতে বর্তমান সাংসদ ও সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রী কেএম খালিদকে পিছনে নৌকার মনোনয়ন ভাগিয়ে নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হতে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন মনোনয়ন বঞ্চিত কয়েকজন প্রার্থী। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কারা শেষ পর্যন্ত মাঠে থাকবেন।