Blog

  • মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি

    মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    আওয়ামীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড, মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি পঞ্চম বারেরমত আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে মধুপুরে তার মনোনয়ন জমা দিলেন। আর এসময় সাথে থাকা নেতাকর্মিদের সাথে কথা বলার সময় বক্তব্যদানকালে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করে বলেছেন, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে। তারা আদালত কর্তৃক অপরাধী হিসেবে প্রমাণিত। তাদের বিরুদ্ধে জেল রয়েছে। বেগম খালেদা জিয়াও এতিমের টাকা চুরি করাতে তার অপরাধের জন্য শাস্তি হয়েছে। কাজেই তারা মনে করে নির্বচন হওয়া উচিত না।
    তিনি আরো বলেন, মধুপুর- ধনবাড়ি গণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রথমে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়ে ছিলাম। গত নির্বাচনে বিজয়ী হয়ে কৃষি মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়ে মধুপুর ধনবাড়িসহ সারা দেশের জন্য কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি তার নির্বাচনী এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পঞ্চম বারের মতো তাকে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জানান।
    ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী এলাকা টাঙ্গাইল -১ আসনের মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর নিকট তার দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
    এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শামসুন নাহার চাপা, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, বাপ্পু ছিদ্দিকী, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম, সাংগঠানক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের আহবায়ক আবু সাইদ খান সিদ্দিক, যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, পৌর যুবলীগের আহবায়ক শিমুল মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ সজীব সহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন ।
    সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয় থেকে কৃষি মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে যান। দলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে। কৃষি মন্ত্রী কয়েক জন নেতাকর্মীদের নিয়ে তার নির্বাচনী মনোনয়ন ফরম দাখিল করেন। পরে নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
    সকাল দশটায় বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে মধুপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জোড় হয়। নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। মুহুমুহু করতালি শ্লোগন দিতে থাকে দলীয় কার্যালয়ের সামনে।

  • বরিশাল-২ আসনে আওয়ামী লীগ,ওয়ার্কার্স পার্টি,জাতীয় পার্টিসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    বরিশাল-২ আসনে আওয়ামী লীগ,ওয়ার্কার্স পার্টি,জাতীয় পার্টিসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর – বানারীপাড়া ) আসনে আওয়ামী লীগ , ওয়ার্কার্স পার্টি , জাতীয় পার্টি ,কৃষক শ্রমিক জনতা লীগ , জাকের পার্টির প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমূখর পবিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা সহকারি রির্টানিং অফিসারের দায়িত্বে থাকা উজিরপুর ও বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,ওয়ার্কার্সপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি,স্বতন্ত্র প্রার্থী শেরেবাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, জাতীয়পার্টি থেকে দুইজন প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও কুমার বাড়ৈ, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস , জাকের পার্টির প্রার্থী মোঃ স্বপন মৃধা (মাহামুদ), ওয়ার্কার্স পার্টির নেতা জহিরুল ইসলাম টুটুল, তৃণমুল বিএনপির প্রার্থী শাহজাহান সিরাজ, জেপির প্রার্থী ব্যারিষ্টার আলবার্ট বাড়ৈ ও এনপিপির প্রার্থী সাহেব আলী হাওলাদার ।

  • লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

    লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    “লালমনিরহাট বার্তা” অফিসে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুস আলী’র স্মরনে দোয়া মহফিল অনুষ্ঠিত শেষ হবার পর সভার কার্যক্রম শুরু হয়।

    লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটিকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে সদস্যদের সম্মতিক্রমে পুরাতন কমিটি ভেঙে দিয়ে আবারো ২ বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েলকে সভাপতি ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি শাফিউল ইসলাম প্রধানকে সাধারণ সম্পাদক, জিটিভির জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ কে সিনিয়র সহ-সভাপতি, লালমনিরহাট বার্তার সাংবাদিক মৃদুল হাবিব কে যুগ্ম-সাধারণ সম্পাদক, নির্বাচিত করে আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন,”লালমনিরহাট বার্তা”র সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গেড়িলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ারুল ইসলামসহ অনেকে।

    উক্ত কমিটি গঠন সভায় নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচনী কার্য পরিচালনা করেন লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন। নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান জুয়েল বলেন,লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা সভাপতি ইউনুস আলীর মৃত্যুর পর সংগঠনটি তার গতিশীলতা হারায়। সকল সদস্যদের সম্মতিক্রমে পুরানো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। আশা করি সকল সদস্যের সহযোগীতায় নতুন কমিটির পরিচালনায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি এগিয়ে যাবে অনেক দূর।

    হাসমত উল্লাহ।

  • সাংবাদিক মিলন কান্তি দাসের পিতার ৩৯তম মৃ*ত্যু বার্ষিকী আজ

    সাংবাদিক মিলন কান্তি দাসের পিতার ৩৯তম মৃ*ত্যু বার্ষিকী আজ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক গাউছিয়ার বার্তা সম্পাদক দৈনিক সংবাদের নলছিটি প্রতিনিধি ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাসের পিতা স্বর্গীয় নিত্য রঞ্জন দাসে’র ৩৯তম মৃত্যু বার্ষিকী আজ ৩০ নভেম্বর।
    দিবসটি উপলক্ষ্যে তার সবুজ বাগ এলাকার নিজস্ব বাস ভবন মাতৃছায়ায় দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাতে ভক্ত ও শুভাকাংখিদের মধ্যে প্রসাদ বিতরন করা হবে।

    পরিবারের পক্ষ থেকে ধর্মপ্রাণ সকলকে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে ।
    উল্লেখ্য তিনি ১৯৮৪ সালের ৩০ নভেম্বর তারিখে পরলোক গমন করেন।

  • নাঙ্গলকোট উপজেলাকে দুই টি উপজেলায় ভাগ করে  আলাদা সংসদীয় আসনে ফিরিয়ে আনার জন্য কাজ করব-অর্থমন্ত্রী

    নাঙ্গলকোট উপজেলাকে দুই টি উপজেলায় ভাগ করে আলাদা সংসদীয় আসনে ফিরিয়ে আনার জন্য কাজ করব-অর্থমন্ত্রী

    মোঃ আব্দুর রহিম বাবলু, নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি:-

    আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে উদ্যোগে আয়োজিত নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেইটে নৌকা মার্কার নির্বাচনি পথসভায় অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন কুমিল্লা-১০ সংসদীয় আসন নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই এ তিনটি উপজেলা নিয়ে গঠিত। এটি কুমিল্লা সহর থেকে নোয়াখালী সেনবাগ পর্যন্ত। যা কোন এমপির পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়।তাই আমার প্রথম কাজ হলো নাঙ্গলকোট উপজেলাকে দুই টি উপজেলায় ভাগ করে আলাদা সংসদীয় আসনে ফিরিয়ে আনার জন্য কাজ করব। যেটি নাঙ্গলকোটের মানুষের প্রাণের দাবি। নির্বাচনের পরে আপনাদের আশা পূরণ করা হবে।
    ২৮ নবেম্বর মঙ্গলবার বিকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেইটে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক রফিকুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়ার সঞ্চালনায় এ নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি আহম মোস্তফা কামাল এফসিএ এমপি আরো বলেন, আমি অসুস্থতার কারণে গত পাঁচ বছর নাঙ্গলকোট বাসীকে সময় দিতে পারি নাই কিন্তু নাঙ্গলকোটে না এসেও যে উন্নয়ন করেছি, অন্য কেউ আগামী ২৫০ বছরেও এ উন্নয়ন করতে পারবে না। আপনারা বঙ্গবন্ধুর পরিবার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করে নাঙ্গলকোটের বাঁকি কাজগুলো শেষ করার জন্য সুযোগ দেয়ার জন্য আহবান করছি। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে নাঙ্গলকোটের সকল অসমাপ্ত কাজগুলো শেষ করবো।
    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন,নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক এম এ করিম মজুমদার, মজিবুর রহমান মিন্টু, মিজানুর রহমান, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, জেলা পরিষদ সদস্য নাসরীন আক্তার মুন্নী,নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র মনিরুজ্জামান খান, পৌর প্যানেল মেয়র সাদেক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ রাসেল মজুমদার, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর জামাল হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌরসভা ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল, কলেজ ছাত্রলীগ সভাপতি তানবীর মাহবুব অন্তর,সাধারণ সম্পাদক অনি মজুমদার, মক্রবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা
    সোহাগ মজুমদার । উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

  • সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে এসএলসিআরডিসিআর প্রজেক্টের অবহিতকরণ সভা

    সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে এসএলসিআরডিসিআর প্রজেক্টের অবহিতকরণ সভা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুসলিম এইড বাংলাদেশের অর্থায়নে ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এসএলসিআরডিসিআর প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওয়ালিফ মণ্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার খোকন রানা, শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, এসকেএস ফাউন্ডেশনের ডিপুটি ডাইরেক্টর খন্দকার জাহিদ সরোয়ার সোহেল, মুসলিম এইড প্রজেক্ট অফিসার প্রসেনজিৎ রায়, প্রজেক্ট ম্যানেজার রেজাউল করিম প্রমূখ। এর আগে চরাঞ্চলের জনসাধারণের জন্য স্কুল পরিচালিত প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর ঝুঁকি সহনশীলতায় করণীয় নিয়ে আলোচনা করেন প্রজেক্ট ম্যানেজার রেজাউল করিম। প্রাথমিক পর্যায়ে বেলকা, হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নে মোট ৫টি স্কুলে উক্ত প্রকল্প বাস্তবায়ন করা হবে।

  • সুন্দরগঞ্জে ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

    সুন্দরগঞ্জে ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার আইন বিষয়ক সহকারী পরিচালক আফসানা পারভীন, সাংবাদিক এ মান্নান আকন্দ, একেএম শামসুল হক, মোঃ আনিসুর রহমান আগুন, সুন্দরগঞ্জ বাজার মালিক সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন মজুমদার শাহীন, সাধারণ সম্পাদক নাহিদ আলম রাব্বি লেলিন, কার্যকরী সদস্যগণসহ আরও অনেকে। এসময় ইউএনও মোঃ তরিকুল ইসলাম খুব শীঘ্রই বাজার মনিটরিং,পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সচেতনতা মূলক অভিযানের আশ্বাস দেন।

  • নৌকার মাঝি কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনয়নপত্র জমা দেন

    নৌকার মাঝি কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনয়নপত্র জমা দেন

    রিপন ওঝা, খাগড়াছড়ি

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ২৯৮নং খাগড়াছড়ি আসনে নৌকার মাঝি জননেতা কুজেন্দ্রলাল ত্রিপুরা দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বরাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও খাগড়াছড়ির আসন হতে বুধবার পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন ৫জন প্রার্থী।

    উক্ত সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সাংসদ,পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, সহসভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, সহসভাপতি মংক্যাচিং চৌধুরী, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক নীলোৎপল খীসা, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ,মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও প্রতি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ,উপজেলা পর্যায়ের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

    এর আগে উপস্থিত দলীয় নেতাকর্মীগণ সমবেতভাবে দলীয় কার্যালয় হতে র‍্যালী সহকারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও উন্নয়নের সরকার বারবার দরকার, স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার বারবার দরকার ইত্যাদি স্লোগানে মুখরিত জেলা রাজপথ, স্লোগানের মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করে।

    আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, জাকের পার্টির মোঃ হোসেন এবং ন্যাশনাল পিপলস পার্টির মোঃ মোস্তফা।

    খাগড়াছড়ির জেলা প্রশাসক দায়িত্বরত রিটার্নিং অফিসার মোঃ সহিদুজ্জামান বলেন ৩০নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দেয়ার সময় রয়েছে। আজ পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এবং একজন প্রার্থী জমা দিয়েছেন।

  • উজিরপুরে ট্রাক পো*ড়ানোর মুল হোতা শাকিল গ্রে*ফতার

    উজিরপুরে ট্রাক পো*ড়ানোর মুল হোতা শাকিল গ্রে*ফতার

    নিজস্ব প্রতিনিধিঃ

    অবোরোধের সমর্থনে ঢাকা – বরিশাল মহাসড়কে বামরাইলে সুপারী বোঝাই ট্রাকে আগুন দেয়ার ঘটনার মুল হোতা রাকিবুল ইসলাম শাকিলকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানার পুলিশ। ২৮ নভেম্বর মঙ্গলবার তাকে গ্রেফতার করে উজিরপুর মডেল থানার পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম শাকিল উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামের হারুন আর রশিদের পুত্র গত ২৬ নভেম্বর রাত ৪ টার দিকে মুলাদী থেকে সুপারী নিয়ে একটি ট্রাক নরসিংদী যাওয়ার পথে উপজেলার বামরাইলে দূবৃর্ত্তরা ট্রাকে আগুন দেয় এ ঘটনায় ট্রাক চালক কাওসার খান বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন । উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানিয়েছেন দলের পদ পদবীর আশায় শাকিল ট্রাকে আগুন দিয়েছে বলে পুলিশের কাছে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন। বুধবার তাকে আদালতে সোপর্দ কারা হয়েছে ।

  • দোয়ারাবাজারে মহান বিজয় দিবস ও ১৬ ডিসেম্বর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    দোয়ারাবাজারে মহান বিজয় দিবস ও ১৬ ডিসেম্বর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

    দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে

    আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা, সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি চৌধুরী, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, খাদ্য পরিদর্শক মো. সেলিম হায়দার, মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার শফর আলী, আব্দুল সোবহান বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা, সরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ গণ উপস্থিত ছিলেন।