Blog

  • ময়মনসিংহ-৭আসনে মনোনয়ন জমা দিলেন জাপার প্রার্থী মজিদ

    ময়মনসিংহ-৭আসনে মনোনয়ন জমা দিলেন জাপার প্রার্থী মজিদ

    স্টাফ করেসপন্ডেন্ট

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) ত্রিশাল উপজেলা শাখার সভাপতি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ। তিনি ময়মনসিংহ-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    বুধবার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ এর কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

    গত ২৭ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। ওইদিন সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

    মনোনয়ন জমা দেওয়া শেষে সাংবাদিকদের আব্দুল মজিদ বলেন, জাতীয় পার্টি জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নে রাজপথে থাকে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন পুরণে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্ব আগামীতে প্রতিটি আন্দোলন সংগ্রামে মাঠে থাকবে। তিনি বলেন-নির্বাচনে অনেক কিছুই হতে পারে। রাজনীতিতে শেষ বলে কিছু নেই।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

    মনোনয়ন পত্র জাম শেষে ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ডে প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ে এসে সমবেত হয়ে উপস্থিত নেতৃবৃন্দকে লাঙ্গলের বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে
    বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, উপজেলা জাতীয় সাবেক সভাপতি আঃ রউফ চেয়ারম্যান, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল চেয়ারম্যান, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ শরীফ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম মহিদ, জাপা নেতা ফজলুল হক, নাজিম উদ্দিন মেস্বার, সেলিম সারোয়ার সরকার আনিসুর রহমান জাহাঙ্গীর, মালেক চান দেওয়ান,মাওলানা তাফাজ্জল হোসেন,উজ্জ্বল মিয়া,আবুল কালাম,দুলাল মিয়া,আল মাসুম রায়হান,মুন্জুরুল হক মিলন মেম্বার,কাঠাল ইউনিয়ন জাপা নেতা হারুন অর রশিদ,প্রমুখ।

  • রাজশাহীতে আ.লীগের ৬জনসহ ৫৮টি মনোনয়নপত্র জমা হয়েছে

    রাজশাহীতে আ.লীগের ৬জনসহ ৫৮টি মনোনয়নপত্র জমা হয়েছে

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র নিশ্চিত করেছে জেলায় মোট ৫৮টি মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে ৬ আসনে আওয়ামী লীগের মনোনীত ৬ জন রয়েছেন। এছাড়াও বিদ্রোহী রয়েছেন কমপক্ষে ১৩ জন। বাকিগুলো বিভিন্ন দলের ও স্বতন্ত্র।

    রাজশাহী ১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১১টি জমা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন-আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী। আওয়ামী লীগের বিদ্রোহী উপজলো আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাবেক সহঃসভাপতি, দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহনেওয়াজ আয়েশা আখতার ও বিএনএমের শামসুজ্জোহা বাবু, স্বতন্ত্র চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া, বশির আহমেদ, আল-সাআদ ও শামসুদ্দিন।

    রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন ১৩ জন জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন হলেন, ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী কামাল, জাতীয় পার্টির সাহাবুদ্দিন বাচ্চু, বিএনএমের ফায়সাল মাহমুদ, স্বতন্ত্র আবু রায়হান মাসুদ, জাসদের আব্দুল্লাহ আল মাসুদ, তৃণমুল বিএনপির শামীম এবং গণফ্রন্টের মনিরুজ্জামান। বুধবার তুলেছেন ৫ জন। তারা হলেন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগকর্মী রেজাউনন্নবি আল মামুন, আশরাফুল আলম ফাহিম, কামরুল হাসান ও মহনাগর আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান বাদশা।

    রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ১১ জন জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ, বিএনএমের একেএম মতিউর রহমান, স্বতন্ত্র শামসুল আলম, জাতীয় পার্টির সাহাবুদ্দিন বাচ্চু। বুধবার তুলেছেন ২ জন। তারা হলেন বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী আয়েন উদ্দিন ও আব্দুস সালাম খান।
    রাজশাহী-৪(বাগমারা) মোট ৭ জন জমা দিয়েছেন। তাদের বর্তমান এমপি এনামুল হক, তার স্ত্রী তহুরা হক, আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র আবু তালেব প্রামাণিক ও বিএনএমের বাবুল হোসেন।

    রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) থেকে ৭ জন জমা দিয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন ৪ জন। তারা হলেন স্বতন্ত্র বর্তমান এমপি ও আওয়ামী লীগ নেতা মুনসুর রহমান, আওয়ামী লীগ নেতা আহসানুল হক মাসুদ ও ওবায়দুর রহমান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন সাবেক এমপি কাজী আব্দুল ওয়াদুদ, জাতীয় পার্টির আবুল হোসেন এবং বিএনএমের শফিকুল ইসলাম স্বতন্ত্র শাহিনুল হক। বুধবার তুলেছেন আরও তিনজন। তারা হলেন, শরিফুল ইসলাম, আলতাফ হোসেন ও মখলেছুর রহমান।

    রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান এমপি শাহরিয়ার আলম, আওয়ামী লীগের বিদ্রোহী রায়হানুল হক, জাতয়ি পার্টির শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির রিপন আলী, বিএনএমের আব্দুস সামাদ ও স্বতন্ত্র ইকবাল হোসেন ও ইশরাফিল বিশ্বাস এবং খায়রুল ইসলাম। সর্বশেষ বুধবার বর্তমান এমপি শাহরিয়ার আলম আবারও তুলেছেন মনোনয়নপত্র। তিনি দুই উপজেলা থেকে দুটি তুললেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বরগুনার তালতলীতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রে*প্তার

    বরগুনার তালতলীতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রে*প্তার

    মংচিন থান তালতলী প্রতিনিধিঃ
    বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা- ছেলেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    বুধবার ২৯ নভেম্বর ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামের হেমায়েত তালুকদার হিমু (৫০) ও ছেলে সোহান তালুকদার (২৪)।

    বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ বশির আহম্মেদ বাদী হয়ে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মাদক সহ বাবা-ছেলেকে গ্রেপ্তার তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোহান ও তার বাবা হেমায়েত গাঁজা বিক্রি করছেন। এ সময় তাদেরকে কৌশলে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে তিন কেজি ৩০০ গ্রাম গাজা,দু’টি ডিজিটাল গাঁজা মাপার মিটার ও দু’টি নকিয়া মোবাইল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

    এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন,৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলার ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি ।

  • গোদাগাড়ী মডেল থানার পুলিশ কৃষকের   বাড়ীতে মাদক রেখে ৫ লাখ টাকা দাবির অভিযোগ

    গোদাগাড়ী মডেল থানার পুলিশ কৃষকের বাড়ীতে মাদক রেখে ৫ লাখ টাকা দাবির অভিযোগ

    হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশের এসআই আতিকসহ আরো কয়েকজন পুলিশের বিরুদ্ধে মাদকদ্রব্য দিয়ে কৌশলে ফাঁসানোর ফাঁদে ফেলে মোটা অংকের ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে।

    পুলিশের হয়রানী থেকে বাঁচতে এসব অভিযোগ তুলে উপজেলার সাগুয়ান ঘুন্টি গ্রামের ভূক্তভোগী রুহুল আমিন পুলিশের রাজশাহী ডিআইজি ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অভিযোগ দেওয়া হয়।

    লিখিত অভিযোগে ভূক্তভোগী উল্লেখ করেন, আমি একজন কৃষক । কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকি। গত ২৯ নভেম্বর দিবাগত রাত ২ টার দিকে গোদাগাড়ী মডেল থানার এস.আই আতিকসহ অজ্ঞাতনামা কয়েকজন পুলিশ আমার বাড়ীতে অনধিকার ভাবে প্রবেশ করে আমার বসতবাড়ীর ঘর তল্লাশি করতে থাকে।

    এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য রান্না ঘরের একটি বাটিতে প্যাকেটে হেরোইন পাওয়া গেছে বলে আমাকে দেখায় এবং হ্যানকাপ লাগিয়ে আমাকে থানায় নিয়ে আসার চেষ্টা করে।

    পরবর্তীতে আমি ও আমার স্ত্রী-সন্তান কান্নাকাটি করতে লাগিলে চিৎকার করতে নিষেধ করে ও মানুষজন যাতে না জানে তার জন্য বারবার ভয় দেখাতে থাকে। পরে ওই প্যাকেটের বিষয়ে আমরা কিছুই জানিনা বলা হলে। পুলিশ আমার নিকট হতে ১০ লাখ টাকা দাবী করে এবং এই টাকা দিলে তোমাকে আমরা ছেড়ে দিবো। পুলিশ নিজেরাই এসব মাদক রেখে আমাকে চাপ প্রয়োগ করে।

    কিন্তু আমি একজন গরীব অসহায় দিনমজুর হওয়া আমার বাড়ীতে কোন টাকা পয়সা ছিলনা এবং আমি কোন অপরাধ না করায় টাকা দিতে পারিবো না বলিয়া প্রকাশ করি। তখন থানার পুলিশ গোদাগাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলামকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে পাঠায় এবং তাৎক্ষনিক ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম আমার বাড়ীতে আসিয়া পুলিশের সাথে কথা বলতে থাকে । ইউপি সদস্য নিজে জিম্মা হয়ে এবং আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নগদ ৫ লাখ দেওয়ার কথা বলে আমাকে বাড়ীতে রাখিয়া পুলিশ চলে যায়।

    আমি সব পুলিশকে চিনি না কিন্তু আমার ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম সকল পুলিশকে চিনে ও জানে। মনিরুল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে আমাকে ৫ লাখ টাকার ব্যবস্থা করিতে বলেন এবং সেই টাকা আজকের মধ্যে না দিলে আমাকে পুনরায় পুলিশ আসিয়া গ্রেপ্তার করে নিয়ে যাবে ভয় দেখায়।

    ভূক্তভোগী একজন অসহায় গরীব কৃষক দিনমজুর ব্যক্তি হওয়ায় এসব অভিযোগ তদন্ত করার জন্য অনুরোধ জানান।

    এসব অভিযোগের বিষয়ে এসআই আতিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি, রুহল আমিনের বাড়ী যাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ইউপি সদস্য মনিরুল উপস্থিত থাকার বিষয়টি জানান। তবে তার বাড়ীতে কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি এবং টাকা পয়সা চাওয়া হয়নি বলে জানান।

    ইউপি সদস্য মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব বিষয় কোন মন্তব্য করেননি। তবে রুহুল আমিনের নিকট টাকা পয়সা নেওয়ার জন্য ইউপি সদস্য মনিরুল ইসলাম একাধিকবার মোবাইলে যোগাযোগ করেন। এসময় রুহুল আমিন পুলিশ সদস্যদের নাম পরিচয় ও কে টাকা নিবে জানতে চাইলে বলে এসব মোবাইলে বলা যাবে না সরাসরি এসে কথা বলতে বলেন।

    পুলিশের এসব হয়রানির বিষয়ে গোদাগাড়ী মডেল থনা পুলিশ আব্দুল মতিন বলেন, গত রাতে থানা পুলিশের কেউ অভিযানে যায়নি। গেলে তো আমি সব জানতে পারবো। আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। তবে পরে এসব বিষয়ে কিছুই জানাইনি ওসি।

    বর্তমান ওসি আব্দুল মতিন যোগদানের পর থেকে থানা পুলিশের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছে থেকে মোটা অংকের বাণিজ্যের অভিযোগ উঠতে শুরু করেছে। গত ২১ নভেম্বর পৌর এলাকার লালবাগ হেলিপ্যাড এলাকার কাবাতুল্লার বাড়ীতে এসআই আমিরুল ঘরে ঢুকে নিজেরাই মাদকদ্রব্য ফেলে দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এসময় পুলিশ গোদাগাড়ী পৌর সভার এক কাউন্সিলরকে ডেকে টাকার চুক্তি করে এবং মোটা অংকের টাকা নিয়ে তার বাড়ী থেকে ফিরে আসে পুলিশ ।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • মনোনয়ন পত্র দাখিল করলেন আ’লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক

    মনোনয়ন পত্র দাখিল করলেন আ’লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক মনোনয়ন ফরম দাখিল করেছেন।

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক রেজার কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শিবলী সাদিক।

    এসময় হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, ঘোড়াঘাট পৌর আ’লীগের সাধারণ সাম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ চার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

    আ’লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে তৃতীয়বারের মতো দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আগামীতে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলাকে নান্দনিক, আধুনিক এবং স্মার্ট করে গড়ে তোলা হবে।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগ  মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ

    বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ

    এস এম সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি :

    আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৪ ( মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বাগেরহাটের মোরেলগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমাদান দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় মোরেলগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এস এম তারেক সুলতানের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর থেকে যাত্রা শুরু করে দৈবজ্ঞহাটি হয়ে কালিকাবাড়ী বাজার হয়ে নিজ বাড়ির পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। এসময় সড়কের দুধারে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জিয়ারত শেষে মোরেলগঞ্জ উপজেলার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে উপস্থিত হন।
    এ সময় সেখানে উপস্থিত ছিলেন এ আসনের বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ্যাড. আলহাজ্ব শাহ ই আলম বাচ্চু, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম মনিরুল হক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মো. মোজাম্মেল হক মোজাম, উপজেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, ডাক্তার মোসলেম উদ্দিন,
    জেলা আওয়ামীলীগ নেতা ডা. মোশাররফ হোসেন, অধ্যাপক মাহফুজুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আকরামুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, আওয়ামী যুব মহিলা লীগের নেতৃবৃন্দ, যুবলীগ নেতা হাসিব খান, রাসেল হাওলাদার, ছাত্রলীগের মোস্তাক বিল্লাহ, বায়েজিদ শিকদার, নেয়ামুল ইসলাম নাইম সহ মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার অসংখ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
    এ ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম তারেক সুলতান সকলের উদ্দেশ্য বলেন,নির্বাচনী আচরণ বিধি অনুসারে প্রার্থীর পক্ষে সকল পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, আলোকসজ্জা ইত্যাদি আগামী ১ ডিসেম্বর, ২০২৩ ইং তারিখের মধ্যে অপসারণের জন্য জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খালিদ হাসানের নির্দেশনা রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌর মেয়রকে দ্রুত সময়ের মধ্যে এসকল ব্যানার ব্যক্তিগত তোরণ অপসারণ করার জন্য নির্দেশ দেন তিনি।
    উল্লেখ্য, বুধবার বিকেলে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়েও মনোনয়ন পত্র জমা করেন।

  • মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি

    মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    আওয়ামীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড, মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি পঞ্চম বারেরমত আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে মধুপুরে তার মনোনয়ন জমা দিলেন। আর এসময় সাথে থাকা নেতাকর্মিদের সাথে কথা বলার সময় বক্তব্যদানকালে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করে বলেছেন, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে। তারা আদালত কর্তৃক অপরাধী হিসেবে প্রমাণিত। তাদের বিরুদ্ধে জেল রয়েছে। বেগম খালেদা জিয়াও এতিমের টাকা চুরি করাতে তার অপরাধের জন্য শাস্তি হয়েছে। কাজেই তারা মনে করে নির্বচন হওয়া উচিত না।
    তিনি আরো বলেন, মধুপুর- ধনবাড়ি গণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রথমে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়ে ছিলাম। গত নির্বাচনে বিজয়ী হয়ে কৃষি মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়ে মধুপুর ধনবাড়িসহ সারা দেশের জন্য কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি তার নির্বাচনী এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পঞ্চম বারের মতো তাকে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জানান।
    ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী এলাকা টাঙ্গাইল -১ আসনের মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর নিকট তার দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
    এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শামসুন নাহার চাপা, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, বাপ্পু ছিদ্দিকী, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম, সাংগঠানক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের আহবায়ক আবু সাইদ খান সিদ্দিক, যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, পৌর যুবলীগের আহবায়ক শিমুল মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ সজীব সহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন ।
    সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয় থেকে কৃষি মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে যান। দলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে। কৃষি মন্ত্রী কয়েক জন নেতাকর্মীদের নিয়ে তার নির্বাচনী মনোনয়ন ফরম দাখিল করেন। পরে নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
    সকাল দশটায় বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে মধুপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জোড় হয়। নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। মুহুমুহু করতালি শ্লোগন দিতে থাকে দলীয় কার্যালয়ের সামনে।

  • বরিশাল-২ আসনে আওয়ামী লীগ,ওয়ার্কার্স পার্টি,জাতীয় পার্টিসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    বরিশাল-২ আসনে আওয়ামী লীগ,ওয়ার্কার্স পার্টি,জাতীয় পার্টিসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর – বানারীপাড়া ) আসনে আওয়ামী লীগ , ওয়ার্কার্স পার্টি , জাতীয় পার্টি ,কৃষক শ্রমিক জনতা লীগ , জাকের পার্টির প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমূখর পবিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা সহকারি রির্টানিং অফিসারের দায়িত্বে থাকা উজিরপুর ও বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,ওয়ার্কার্সপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি,স্বতন্ত্র প্রার্থী শেরেবাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, জাতীয়পার্টি থেকে দুইজন প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও কুমার বাড়ৈ, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস , জাকের পার্টির প্রার্থী মোঃ স্বপন মৃধা (মাহামুদ), ওয়ার্কার্স পার্টির নেতা জহিরুল ইসলাম টুটুল, তৃণমুল বিএনপির প্রার্থী শাহজাহান সিরাজ, জেপির প্রার্থী ব্যারিষ্টার আলবার্ট বাড়ৈ ও এনপিপির প্রার্থী সাহেব আলী হাওলাদার ।

  • লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

    লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    “লালমনিরহাট বার্তা” অফিসে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুস আলী’র স্মরনে দোয়া মহফিল অনুষ্ঠিত শেষ হবার পর সভার কার্যক্রম শুরু হয়।

    লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটিকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে সদস্যদের সম্মতিক্রমে পুরাতন কমিটি ভেঙে দিয়ে আবারো ২ বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েলকে সভাপতি ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি শাফিউল ইসলাম প্রধানকে সাধারণ সম্পাদক, জিটিভির জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ কে সিনিয়র সহ-সভাপতি, লালমনিরহাট বার্তার সাংবাদিক মৃদুল হাবিব কে যুগ্ম-সাধারণ সম্পাদক, নির্বাচিত করে আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন,”লালমনিরহাট বার্তা”র সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গেড়িলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ারুল ইসলামসহ অনেকে।

    উক্ত কমিটি গঠন সভায় নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচনী কার্য পরিচালনা করেন লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন। নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান জুয়েল বলেন,লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা সভাপতি ইউনুস আলীর মৃত্যুর পর সংগঠনটি তার গতিশীলতা হারায়। সকল সদস্যদের সম্মতিক্রমে পুরানো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। আশা করি সকল সদস্যের সহযোগীতায় নতুন কমিটির পরিচালনায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি এগিয়ে যাবে অনেক দূর।

    হাসমত উল্লাহ।

  • সাংবাদিক মিলন কান্তি দাসের পিতার ৩৯তম মৃ*ত্যু বার্ষিকী আজ

    সাংবাদিক মিলন কান্তি দাসের পিতার ৩৯তম মৃ*ত্যু বার্ষিকী আজ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক গাউছিয়ার বার্তা সম্পাদক দৈনিক সংবাদের নলছিটি প্রতিনিধি ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাসের পিতা স্বর্গীয় নিত্য রঞ্জন দাসে’র ৩৯তম মৃত্যু বার্ষিকী আজ ৩০ নভেম্বর।
    দিবসটি উপলক্ষ্যে তার সবুজ বাগ এলাকার নিজস্ব বাস ভবন মাতৃছায়ায় দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাতে ভক্ত ও শুভাকাংখিদের মধ্যে প্রসাদ বিতরন করা হবে।

    পরিবারের পক্ষ থেকে ধর্মপ্রাণ সকলকে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে ।
    উল্লেখ্য তিনি ১৯৮৪ সালের ৩০ নভেম্বর তারিখে পরলোক গমন করেন।