Blog

  • পটুয়াখালীতে হরতাল সমর্থক কর্তৃক তিনটি গাড়ি ভাং*চুর

    পটুয়াখালীতে হরতাল সমর্থক কর্তৃক তিনটি গাড়ি ভাং*চুর

    আল-আমিন।
    পটুয়াখালী প্রতিনিধি।

    পটুয়াখালী-টু-কুয়াকাটা মহাসড়কে তিনটি গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থ্যন কারীরা। বৃহস্পতিবার (৩০/১১/২৩ ইং) তারিখ সকাল আনুমানিক ০৬:৪০ মিনিটের সময় মহাসড়ক হেতালিয়াবাদ ঘাট সংলগ্ন উকিলবাড়ী মসজিদের সামনে ভাংচুরের ঘটনা ঘটে।

    স্থনীয় সুত্রে, চার থেকে পাঁচটি মোটরসাইকেলে দুষ্কৃতিকারীরা এসে বাসে ভাংচুর চালায়। জানাগেছে, পটুয়াখালী বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল যাত্রীবাহী পরিবহন শিহাব মবিন গাড়ি নং ঢাকা মেট্রো ব-১৪-৮০৬০। পরিবহনটি বাঁধঘাট এলাকায় পৌছালে গাড়ির সামনের ও পাশের গ্লাস ভাঙচুরসহ মোট তিনটি গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা।

    পরবর্তীতে পুলিশ দেখে তাৎক্ষনিক মোটরসাইকেল যোগে আশপাশের রাস্তায় ঢুকে পালিয়ে যায় হামলাকারীরা। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

  • ঘাটাইলে মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান

    ঘাটাইলে মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান

    ঘাটাইল প্রতিনিধি:
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল – ৩ (ঘাটাইল) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযুদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু,সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়া, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম মনি,সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ উপজেলা / ইউনিয়ন আওমীলীগ এবং সহযোগী সংগঠনে নেতাকর্মীবৃন্দ।

    এর আগে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগে অফিস কার্যালয় থেকে মিছিল সহকারে নেতাকর্মীদের নিয়ে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান উপজেলা পরিষদ চত্বরে এসে উপস্থিত হন।

    মোঃ রায়হান মিয়া
    ঘাটাইল প্রতিনিধি

  • রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী

    রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী

    এস এম সাইফুল ইসলাম কবির ,বিশেষ-প্রতিনিধি:
    আজ ৩০ নভেম্বর-২৩ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ ২৪ রংপুর-৬ আসনে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসানের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন স্পীকার।
    মনোনয়নপত্র জমাদানের পর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, তিনি ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলার বিপরীতে আসন্ন নির্বাচনের জন্য নৌকার প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, পীরগঞ্জবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে গত নির্বাচনে এই আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন তিনি এবং আগামী নির্বাচনেও তিনি পীরগঞ্জবাসীর সমর্থন কামনা করেন।
    স্পীকার বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং অধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি বলেন, একাধিক রাজনৈতিক দল নির্বাচনে তাদের প্রার্থী দেবে। প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নেবে।
    তিনি বলেন, পীরগঞ্জের জনগণের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন। পীরগঞ্জের জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করে তিনি বলেন, জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
    পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন সরদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন।

  • মনোনয়নপত্র জমা দিলেন আমির হোসেন আমু

    মনোনয়নপত্র জমা দিলেন আমির হোসেন আমু

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু।

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে টানা চতুর্থবারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ.এম.গোলাম মোস্তফা।

    এসময় উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট খান সাইফুল্লাহ পনির,নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, আ্যডভোকেট এমআর খান কামাল, ঝালকাঠি জেলা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও আ্যডভোকেট মোঃ কাওসার হোসেন প্রমুখ।

  • মহালছড়িতে কৃষকের মাঝে ধানবীজ বিতরণ

    মহালছড়িতে কৃষকের মাঝে ধানবীজ বিতরণ

    রিপন ওঝা,মহালছড়ি

    জেলার মহালছড়ি ৩০নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১.০০ঘটিকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে।

    সারাদেশের ন্যায় মহালছড়ি উপজেলা কৃষি বিভাগ চলতি ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি মৌসুমে পর্যায়ক্রমে ৪টি ইউনিয়নে হাইব্রীড ১২০০জন ও উফশী ৮০০) মোট ২০০০জন প্রান্তিক কৃষকের মাঝে ২কেজি করে ধানবীজ বিতরণ করা হয়েছে।

    উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরন কালে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, বর্তমান সরকার কৃষিখাতে ব্যাপক ভর্তুকি দিয়ে কৃষকের পাশে রয়েছে, কৃষি অফিসের মাধ্যমে প্রতিবছর শাকসবজি, বিভিন্ন জাতের ধানের বীজ, সার বিনামূল্যে বিতরণ করছে। তাই কৃষি অফিস হতে কৃষি সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা সেবাগ্রহণ করার আহ্বান জানান।

    এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাব সভাপতি দীপক সেন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, স্থানীয় সংবাদকর্মী উত্তম চাকমা, উপজেলা কৃষি অফিসের ব্লক সুপারভাইজারগণ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।

  • ঢাকা-১৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমুল বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট তুষার

    ঢাকা-১৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমুল বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট তুষার

    হেলাল শেখঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে তৃনমুল বিএনপি’র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মাহবুবুল হাসান (তুষার) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ইং দুপুর ১টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের কার্যালয়ে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের নিয়ে অ্যাডভোকেট মাহাবুবুল হাসান (তুষার) মোল্লা মনোনয়নপত্র জমা দিলেন, এসময় আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংস্থা’র কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।

    তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মাহাবুবুল হাসান (তুষার) মোল্লা গণমাধ্যমকে বলেন, সবকিছু ঠিক থাকলে জনগণের ভোটে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমরা চাই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। ভোটের মাধ্যমে আমি বা যে কেন নির্বাচিত হলে সবাইকে মেনে নিতে হবে।

  • রংপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন সুমনা আক্তার লিলি

    রংপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন সুমনা আক্তার লিলি

    খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রংপুর জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমনা আক্তার লিলি। বৃহস্পতিবার দুপুরে স্বশরীরে উপস্থিত হয়ে রংপুরের রিটার্নিং অফিসার ও রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের হাতে মনোনয়নপত্র জমা দেন লিলি। এর আগে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের লক্ষে লবিং করলেও দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি। সে লক্ষে মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসার ও তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার হাত থেকে লিলির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারই ছোট ভাই নাঈম ইসলাম খান।
    সুমনা আক্তার লিলি বলেন, দল থেকে মনোনয়ন পাইনি। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, জনসমর্থন থাকলে দলের যে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দলের কোন আপত্তি নেই। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলাম। তারাগঞ্জ ও বদরগঞ্জের মানুষের ভালোবাসা আছে বলেই আমি এই মানুষগুলোর ভালোবাসার জোরে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি আশা ও বিশ্বাস করি আমার রংপুর ২ আসনের সাধারণ মানুষ আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে ভালোবেসে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিবে।

  • মাদারীপুর-৩ সর্বোচ্চ আটটি মনোনয়নপত্র দাখিল -ম.ম হারুন অর রশিদ

    মাদারীপুর-৩ সর্বোচ্চ আটটি মনোনয়নপত্র দাখিল -ম.ম হারুন অর রশিদ

    রতন দে,কালকিনি প্রতিনিধি।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসব মূখর পরিবেশে মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে উৎসবমুখর পরিবেশ ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন । আজ (৩০ অক্টোবর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, নিতাই চক্রবর্তী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোঃ ইকবাল হোসেন (জাকের পার্টি), নকুল কুমার বিশ্বাস (কৃষক শ্রমিক জনতালীগ), প্রবীন হালদার ( তৃনমুল বিএনপি) এবং জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেন এম এ খালেক।আগামী ৭ জানুয়ারি মাদারীপুর-৩ আসনে মোট মোট ৩ লক্ষ ৫৮ হাজার ৩৪০ জন ভোটার ১৩৪টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • বরগুনার তালতলীতে গাঁ*জাসহ বাবা-ছেলে গ্রে*প্তার

    বরগুনার তালতলীতে গাঁ*জাসহ বাবা-ছেলে গ্রে*প্তার

    মংচিন থান তালতলী প্রতিনিধিঃ
    বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা- ছেলেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    বুধবার ২৯ নভেম্বর ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামের হেমায়েত তালুকদার হিমু (৫০) ও ছেলে সোহান তালুকদার (২৪)।

    বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ বশির আহম্মেদ বাদী হয়ে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মাদক সহ বাবা-ছেলেকে গ্রেপ্তার তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোহান ও তার বাবা হেমায়েত গাঁজা বিক্রি করছেন। এ সময় তাদেরকে কৌশলে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে তিন কেজি ৩০০ গ্রাম গাজা,দু’টি ডিজিটাল গাঁজা মাপার মিটার ও দু’টি নকিয়া মোবাইল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

    এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন,৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলার ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।

  • র‍্যাবের হাতে জয়পুরহাটে যুবদলের সদস্য সচিবসহ দুইজন আটক

    র‍্যাবের হাতে জয়পুরহাটে যুবদলের সদস্য সচিবসহ দুইজন আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগার বিষ্ফোরক মামলার এজাহার নামীয় আসামি জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও সদস্য মহিদুল ইসলাম খাঁন রাজিবকে আটক করেছে জয়পুুরহাট র‌্যাব-৫ সদস্যরা।

    বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বিকেলে শহরের হাউজিং স্টেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, শহরের বাটার মোড় এলাকার সামছুল হকের ছেলে জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও শান্তিনগর এলাকার আনোয়ার হোসেন খাঁনের ছেলে জেলা যুবদলের সদস্য মহিদুল ইসলাম খাঁন রাজিব।

    জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক গণমাধ্যম কর্মীদের জানান, গত ১৮ নভেম্বর রাজশাহী থেকে একটি পিকআপ জয়পুরহাটের দিকে আসছিল। রাত ৯ টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রামের খাড়ী ব্রীজের পশ্চিম পার্শ্বে সড়কে পিকআপটির গতিরোধ করে ৩০/৩৫ জন। এরপর তারা সেই পিকআপে ইট পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হলে সেই মামলার এজাহার নামীয় আসামী জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও সদস্য মহিদুল ইসলাম খাঁন রাজিবকে আটক করে র‌্যাব। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।