Blog

  • ঢাকা-১৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমুল বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট তুষার

    ঢাকা-১৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমুল বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট তুষার

    হেলাল শেখঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে তৃনমুল বিএনপি’র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মাহবুবুল হাসান (তুষার) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ইং দুপুর ১টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের কার্যালয়ে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের নিয়ে অ্যাডভোকেট মাহাবুবুল হাসান (তুষার) মোল্লা মনোনয়নপত্র জমা দিলেন, এসময় আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংস্থা’র কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।

    তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মাহাবুবুল হাসান (তুষার) মোল্লা গণমাধ্যমকে বলেন, সবকিছু ঠিক থাকলে জনগণের ভোটে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমরা চাই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। ভোটের মাধ্যমে আমি বা যে কেন নির্বাচিত হলে সবাইকে মেনে নিতে হবে।

  • ত্রিশালে আ’লীগ, স্বতন্ত্র আনিছ,জাতীয় পার্টিসহ ১১ জনের মনোনয়নপত্র দাখিল

    ত্রিশালে আ’লীগ, স্বতন্ত্র আনিছ,জাতীয় পার্টিসহ ১১ জনের মনোনয়নপত্র দাখিল

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ্ব রুহুল আমিন মাদানী, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের আবদুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপিসহ ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারী রিটানিং কর্মকর্তা ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুয়েল আহমেদ কাছে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ্ব রুহুল আমিন মাদানী, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের আবদুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপিসহ ১১জন প্রার্থী।

    মনোনয়নপত্র জমা শেষে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন-জনগণের দাবীর প্রেক্ষিতে আমি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। আমি সবসময় ত্রিশালবাসীর পাশে থাকি, যেকারনে ত্রিশালের জনগণ আমাকে তিনবার মেয়র নির্বাচিত করেছে। পৌর মেয়র হিসাবে পৌর এলাকার যে উন্নয়ন কর্মকাণ্ড করেছি তা সবাই জানে, পক্ষান্তরে বিগত দিনে ত্রিশালের ১২টি ইউনিয়নে কোন উন্নয়নের ছোয়া লাগেনি বিধায় বর্তমান সাংসদকে উপজেলার মানুষ মেনে নিতে পারছেনা,ফলে আসনটি আওয়ামী লীগের হাত ছাড়া হতে পারে। ত্রিশালের এই আসনটি আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। জনগণ আমাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি শতভাগ আশাবাদী, জনগণের ভোটে আমি জয়লাভ করব।

    জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ জানান, তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কে কোন দল থেকে বা স্বতন্ত্র পদে নির্বাচন করল না করলো তা নিয়ে তিনি ভাবেন না। দীর্ঘ ১৫ বছর এমপি থাকাবস্থায় বাকেরগঞ্জ উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সকলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।

    অপরদিকে বৃহস্পতিবার একই দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোস্তাফিজার রহমান এর কাছে ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহিত উর রহমান সহ ১২জন।

  • খাগড়াছড়ির গুইমারায় পাঁচটি ইটভাটায় অভিযান,জ*রিমানা ও জ্বালানী কাঠ জব্দ

    খাগড়াছড়ির গুইমারায় পাঁচটি ইটভাটায় অভিযান,জ*রিমানা ও জ্বালানী কাঠ জব্দ

    খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির গুইমারায় অবৈধভাবে গড়ে ওঠা পাচঁটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে চারটি ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) সকাল থেকে দুপর পর্যন্ত উপজেলার আমতলীপাড়া এলাকার মেসার্স তারা ইটভাটার মালিক সেলু মারমা, এসবি ইটভাটার মালিক শহিদউল্ল্যাহ,ফোর স্টার ইটভাটার মালিক মশিউর রহমান তারেক,বাইল্যাছড়ি এলাকার মদিনা ইট ভাটার মালিক মশিউর রহমান তারেক ও সিন্দুকছড়ি এলাকার এমএসবি ইট ভাটার মালিক মংগ্রী মারমার ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।এসময় সিন্দুকছড়ির এমএসবি ইটভাটায় জ্বলানী কাঠ ব্যবহার না করায় তাকে জরিমানা করা হয়নি।

    উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন,গুইমারা উপজেলার ৫ (পাঁচ)টি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। ৪টি ইটভাটার প্রতিটিকে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে পঞ্চাশ হাজার টাকা করে, মোট দুই লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। ৪টি ইটভাটার জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এমএসবি ইটভাটায় জ্বলানী কাঠ ব্যবহার না করায় তাকে জরিমানা করা হয়নি।তিঁনি আরো বলেন গুইমারা উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

    অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

  • মাটিরাঙ্গায় সাংবাদিক ফারহানার উদ্যোগে ব্রীজ নির্মাণ

    মাটিরাঙ্গায় সাংবাদিক ফারহানার উদ্যোগে ব্রীজ নির্মাণ

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গা উপজেলার ২ নং তবলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এর বং পাড়া এলালায় শতাধিক পরিবারের চলাচলের জন্য ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে কাঠের ব্রীজ নির্মাণ করেছেন স্থানীয় সাংবাদিক ফারহানা আক্তার।

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টার সময় এই ব্রীজের উদ্ভোধন করেন শশুর জামাল উদ্দিন, সাংবাদিক ফারহানা ও তার স্বামী সিরাজুল ইসলাম।

    এই সময় ব্রীজ উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন ২ নং ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ড এর মেম্বার বেলাল হোসেন, স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এমন মহৎ কাজের জন্য এলাকার স্থানীয় পরিবার গুলো সাংবাদিক ফারহানাকে ধন্যবাদ জানান।

  • পুঠিয়া-দুর্গাপুর আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক সংসদ সহ ৭ জন

    পুঠিয়া-দুর্গাপুর আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক সংসদ সহ ৭ জন

    পুঠিয়া-উপজেলা প্রতিনিধিঃ- রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিলেন রাজশাহী জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পার্টির চেয়াম্যানের উপদেষ্টা ও সাবেক সাংসদ আবুল হোসেন। আ‘লীগের সতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাংসদ প্রফেসর ডাক্তার মো: মনসুর রহমান, সাবেক জেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক আহসান-উল হক মাসুদ ও আ‘লীগের কেন্দ্রিয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিনে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর এর কাছে আ‘লীগ, জাতীয় পার্টি ও সতন্ত্র প্রার্থীরা নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এয়াড়াও সতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ প্রফেসর ডাক্তার মো: মনসুর রহমান রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদেন। এয়াড়াও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনএফ এর জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও জাকের পার্টির শরিফুল ইসলাম মনোনয়নপত্র জমাদেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর এবং ভোট গ্রহন হবে ৭ জানুয়ারী।

    মাজেদুর রহমান (মাজদার)
    পুঠিয়া,রাজশাহী।

  • বাবা জেল খানায়,মায়ের দ্বিতীয় বিয়ে,নানার ঠিকানা হারিয়ে পরিবার খুজছে শিশু সাঈদ

    বাবা জেল খানায়,মায়ের দ্বিতীয় বিয়ে,নানার ঠিকানা হারিয়ে পরিবার খুজছে শিশু সাঈদ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া লঞ্চঘাট এলাকায় ২৮ নভেম্বর সকালে ৯-১০ বছর বয়সী এক শিশুর সন্ধান পাওয়া গেছে।
    ২৮ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা ঝালকাঠি গামী লঞ্চ ভিরলে যাত্রিরা সবাই নেমে যান।যাত্রিদের স্বজনরা যার যার গন্তব্যে চলে গেলেও আরেক যাত্রীর স্বজন কবির হোসেন দেখতে পান একটি বাচ্চা একা ঘোরাফেরা করছে।তিনি বাচ্চাটির ঠিকানা জানতে চাইলে সে তার নাম,বাবার নাম বললেও ঠিকানা বলতে পারছে না।তবে নানা বাড়ি বাকেরগঞ্জের কোথাও,যা সে সঠিকভাবে বলতে পারছে না।

    শিশুটি জানায় সে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চে ভুলে নেমে গেছে আর উঠতে পারে নি।তবে বিভিন্ন প্রশ্নের এক পর্যায়ে সে জানায় তার বাবা জেল খানায় আছেন,মা দ্বিতীয় স্থানে বিয়ে করে চলে গেছেন।দাদির কাছে থাকলেও সেখানেও অভাব থাকায় সে নানাবাড়ি বাকেরগঞ্জের উদ্যেশ্যে এসেছিলো,কিন্তু তাদের ঠিকানা না জানায় এখানেই কোথাও সে থাকতে চায়।
    এখনও পর্যন্ত সে নলছিটির দপদপিয়া তিমিরকাঠী এলাকা কবির হোসেন এবং তার স্ত্রী ফাতেমা বেগমের ঘরে আশ্রয়ে আছে।কবির হোসেনের স্ত্রী ফাতেমা বেগম বলেন,এই বাচ্চাটি হারিয়ে গিয়েছিলো,আমরা রাস্তায় খুজে পেয়ে তাকে আপাতত এখানে এনে আশ্রয় দিয়েছি,খাবার খাওচ্ছি,তবে দ্রুতই তার পরিবারের সন্ধান দরকার।

    বাচ্চা ছেলেটি তার নাম বলছে মো:সাইদ। আনুমানিক বয়স ৯-১০ বছর। পিতার নাম: শামিম, মাতার নাম পপি।সে ঢাকা থেকে লঞ্চ উঠেছিলো বলে জানিয়েছে। সে এখন বরিশাল দপদপিয়া তিমির কাঠীতে একটি পরিবারের কাছে আছে।
    প্রয়োজনে যোগাযোগ করতে মুঠোফোনে 01722716976/ 01725539844 ফোন করার অনুরোধ জানান।

  • মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে বাৎসরিক মূল্যায়ন উৎসব

    মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে বাৎসরিক মূল্যায়ন উৎসব

    রিপন ওঝা,মহালছড়ি

    মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে অধ্যয়নরত ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ৩০নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯.০০ ঘটিকায় বাৎসরিক মূল্যায়ন উৎসবের আয়োজন করা হয়েছে।
    বাৎসরিক মূল্যায়ন উৎসব উপলক্ষে সবার উপস্থিতিতে কেক কাটা হয়।

    এ সময়ে উপস্থিত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনি বলেন, মহালছড়ি উপজেলায় অবস্থিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের সকলকে নিয়ে তোমাদের মেধা বিকশিত করার লক্ষ্য বর্তমান সরকারের গৃহিত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে আমাদের এই মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল উপজেলা পর্যায়ে সুনাম কুড়িয়ে চলেছে। আজ তোমাদের প্রান্তিক মূল্যায়নের সমাপনী দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে তোমাদের নিয়ে আজকে মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল-এর কর্তৃপক্ষ ব্যতিক্রম আয়োজন করেছে। ভবিষ্যৎ সময়েও তোমরা সকলে ভালো কিছু উপহার দেবে যা দেশের ও দশের কল্যাণ বয়ে আনবে। তোমাদের সকলের প্রতি অনেক অনেক শুভকামনা ও দোয়া ভালোবাসা রইলো।

    এসময়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাগণ এবং সকল শ্রেণির কৃতি শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  • কুড়িগ্রামে চাঞ্চল্যকর গৃহবধু হ*ত্যা ঘাতক স্বামীকে চট্টগ্রাম থেকে গ্রে*ফতার

    কুড়িগ্রামে চাঞ্চল্যকর গৃহবধু হ*ত্যা ঘাতক স্বামীকে চট্টগ্রাম থেকে গ্রে*ফতার

    এম এস সাগর, কুড়িগ্রাম:

    কুড়িগ্রামে চাঞ্চল্যকর দেনমোহরের জেরে গৃহবধু হত্যা ঘাতক স্বামীকে চট্টগ্রাম থেকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ।
    পুলিশ সূত্রে, কুড়িগ্রামের চিলমারী থানার রমনা এলাকার আমেনা বেগম (২৯) এবং উলিপুর হাতিয়া এলাকার মোঃ শাহাবুদ্দিন মিয়া (৪৭) এর প্রেমের সম্পর্কের মাধ্যমে গত (২৩অক্টোবর) বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহের নির্ধারিত দেনমোহর ১লাখ ৫০হাজার টাকা পরিশেষে করে স্বামী এবং বিবাহের কিছুদিন পর থেকেই উক্ত দেনমোহরের টাকা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা চলতে থাকে এবং এর এক পর্যায়ে গত (৬নভেম্বর) দুপুরে প্রতিবেশী লোকজন ভিকটিমের ঘরে তালা মারা এবং জনালা দিয়ে দেখতে পায় সে ঘরের ভেতরে শুয়ে আছে পরবর্তীতে অনেক ডাকাডাকি করে কোন প্রতিক্রিয়া দেখতে না পেয়ে এলাকার লেকজন পুলিশে খবর দেয়। চিলমারী থানা পুলিশ ঘটনার সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ঘাতক স্বামীর কোন সংবাদ না পাওয়ায় পরবর্তীতে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন তথ্য সংগ্রহ করে ঘাতক স্বামীর অবস্থান নিশ্চিত করে চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহোযোগিতায় গত (২৭নভেম্বর) ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার দেখানো মতে ভিকটিমকে শ্বাস রোধকরে হত্যায় ব্যবহৃত কম্বল উদ্ধার করে চিলমারী থানা পুলিশ।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত ঘটনা একটি হৃদয় বিদারক ও কুড়িগ্রামের চাঞ্চল্যকর হত্যাকান্ড। চিলমারী থানা পুলিশকের চৌকস তদন্তে হত্যার মূল ঘটনা উদঘাটনসহ ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। উক্ত বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম আলমান রয়েছে।

    কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাশকতার ও বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

  • কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রে*ফতার ১৭

    কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রে*ফতার ১৭

    এম এস সাগর, স্টাফ রিপোর্টার:

    কুড়িগ্রাম জেলা পুলিশের সুপারের নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশের অভিযানে গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৭জন গ্রেফতার করেছে পুলিশ।

    কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ১, উলিপুর ৪জন ও সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ২, ফুলবাড়ী ৪জন। নিয়মিত মামলায় গ্রেফতার কুড়িগ্রাম সদর থানায় ১জন। পূর্বের মামলায় কুড়িগ্রাম ১, উলিপুর ১, ফুলবাড়ী ১জন এবং ৩৪ধারায় গ্রেফতার কুড়িগ্রাম সদর থানায় ২ জনসহ মোট ১৭জন আসামী গ্রেফতার করে।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

    কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাশকতার ও বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • নাগরপুরে নৌকার মনোনয়ন পত্র জমা দিলেন টিটু

    নাগরপুরে নৌকার মনোনয়ন পত্র জমা দিলেন টিটু

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নির্বাচনী আচরণ বিধি মেনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম টিটু।
    বৃহস্পতিবার দুপুরে নাগরপুর উপজেলা নির্বাহী আফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান এর কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন।
    এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, মো. আনিসুর রহমান আনিস, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুস সবর, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক ফজলু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান মো শওকত আলী, মো. শফিকুর রহমান খান শাকিল, মো. আবু বকর সিদ্দিকসহ নাগরপুর ও দেলদুয়ার উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
    আহসানুল ইসলাম টিটু বলেন, এ আসন থেকে যোগ্য মনে করে বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন মাননীয় প্রধান শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছেন। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন মাননীয় প্রধান শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাল্লাহ।

    নাগরপুর-টাঙ্গাইল ।