Blog

  • নড়াইলের চিহ্নিত ডিজিটাল প্রতারক বেনজির ঢাকা’র কাউন্টার টেররিজম ইউনিটের হাতে গ্রে*প্তার

    নড়াইলের চিহ্নিত ডিজিটাল প্রতারক বেনজির ঢাকা’র কাউন্টার টেররিজম ইউনিটের হাতে গ্রে*প্তার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে বসে আমেরিকার পাইলট সেজে প্রেমের ফাঁদ বেনজিরের পকেটে অর্ধশত নারীর শতকোটি আত্মসাৎ। কাউন্টার টেররিজম ইউনিটের হাতে আটককৃত নড়াইল মির্জাপুর গ্রামের চিহ্নিত ডিজিটাল প্রতারক চক্রের প্রধান, নীল ছবির নায়ক, ফেসবুক ও ইমো হ্যাকার বেনজির আহমেদ।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    কাউন্টার টেরোরিজম ইউনিটের ঢাকা’র প্রধান মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে নড়াইলের সদর উপজেলার মির্জাপুরের প্রতারক বেনজীর আহমেদকে গত ২১ নভেম্বর আটক করা হয়।
    আটকের বিষয়টি নিশ্চিত করেনকাউন্টার টেরোরিজম ইউনিটের ঢাকা’র প্রধান মোঃ আসাদুজ্জামান, তিনি জানান, আটককৃত প্রতারক বেনজীর আহমেদ নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামের জামির মোল্যা’র ছেলে।

    প্রতারক বেনজীর আহমেদকে আটকের পর নড়াইলে’র মির্জাপুর গ্রামের সাধারণ জনগণ আনন্দ উল্লাসে মেতে উঠেন। এসময় প্রশাসনের কাছে প্রতারক বেনজীর আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নড়াইলবাসী।
    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রায় অর্ধশত নারীকে প্রেমের ফাঁদে ফেলে শতকোটি টাকা হাতিয়ে নিয়েছেন নড়াইলের বেনজির হোসেন। বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান পাইলটের ফেসবুক আইডি নকল করে পাঁচ বছর ধরে ‘রোমান্স স্ক্যাম’ করে তার সম্পদ গড়ার তথ্য পেয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
    সিটিটিসি বলছে, বেনজিরের ফেসবুকে ভুয়া জৌলুসপূর্ণ প্রোফাইল তৈরি করে এই প্রতারক নিঃসঙ্গ নারী, সিঙ্গেল মাদারদের টার্গেট করে প্রথমে প্রেমের ফাঁদে ফেলেন। পরে বিয়ে ও সপরিবারে আমেরিকায় নিয়ে যাওয়ার প্রলোভনে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন বছরের পর বছর ধরে। প্রথমে বিশ্বাস তৈরি করে, সেই বিশ্বাসের সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক।
    বেনজিরকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গতকাল সোমবার এসব তথ্য জানান সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শাহিদ হাসান নামে আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি বিমান চালকের প্রোফাইল হুবহু কপি করে একটি ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করেন বেনজির। প্রোফাইলটিকে বিশ্বাসযোগ্য করার জন্য তিনি নিয়মিত শাহিদ হাসানের ফেসবুক প্রোফাইল থেকে বিমান চালানোর ছবি ও ভিডিও পোস্ট করতেন। প্রতারক বেনজির ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে নিঃসঙ্গ নারী ভিকটিমদের টার্গেট করে মেসেঞ্জারে যোগাযোগ করে প্রথমে প্রেমের ফাঁদ ফেলেন, পরে বিয়ের প্রলোভন ও সপরিবারে আমেরিকায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতেন। তিনি অডিও কলে ভিকটিমদের সঙ্গে কথা বললেও কখনোই ভিডিও কলে কথা বলতেন না। প্রণয়ের একপর্যায়ে বিভিন্ন সময় বিপদে পড়ার কথা বলে তার দেওয়া বিভিন্ন নগদ নম্বরে (প্রতারণার কাজে ব্যবহার করা ১৯টি নগদ নম্বরের বিষয়ে জানা গেছে) ধাপে ধাপে লাখ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন।
    বেনজিরের বাড়ি নড়াইলে হলেও প্রতারণার টাকা ক্যাশ আউট করতেন বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে যশোর ও খুলনার বিভিন্ন নগদ ক্যাশ আউট পয়েন্টে। তার প্রতারণার কাজে ব্যবহৃত সিম ও নগদ নম্বরের রেজিস্ট্রেশনে ব্যবহৃত এনআইডি অন্য ব্যক্তির নামে। ক্যাশ আউট করার সময় প্রতারক বেনজির পরিচয় ও চেহারা গোপন করার জন্য ক্যাপ, সানগ্লাস ও মুখে মাস্ক পরে থাকতেন।
    ছয় মাসে এক সিঙ্গেল মাদার প্রায় এক কোটি টাকা খুইয়েছেন বলে জানিয়েছে সিটিটিসি। আসাদুজ্জামান জানান, বেনজিরের ফাঁদে পড়ে ওই নারী ১ কোটি টাকা হারিয়েছেন। অন্য এক নারী দিয়েছেন ১৫ লাখ টাকা। এমন ৫০ জন ভুক্তভোগী নারীর তথ্য পাওয়া গেছে। আরও অসংখ্য নারীর তথ্য মুছে ফেলেছে বেনজির। প্রতি সপ্তাহে বিভিন্ন এজেন্ট নম্বর থেকে গড়ে ১৫-২০ লাখ করে টাকা উত্তোলন করতেন তিনি।
    বেনজিরের সম্পদের পাহাড়: দৃশ্যমান আয়ের উৎস না থাকলেও নড়াইলে ৫ বিঘা জমির ওপর বাগানবাড়ি (২ তলা ডুপ্লেক্স ভবন), অনুমানিক ৩ বিঘা জমির ওপর সম্প্রতি কেনা বিলাসবহুল ভবন, নড়াইলে বিভিন্ন জায়গায় অনুমানিক ২০ বিঘা মাছের খামার, নড়াইলে বিভিন্ন স্থানে নির্মিত ভবন; যশোর, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে বহুতল ভবন, ব্যাংক ব্যালেন্স থাকার তথ্য পাওয়া গেছে।
    এক প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান জানান, বেনজির এইচএসসি পাস করে একটা চাকরিতে যোগ দেন। চুরির দায়ে সেই চাকরি চলে যায়। তিনি খুবই নিম্নবিত্ত পরিবারের সন্তান। তার বাবা ওই অঞ্চলের বিভিন্ন হাটবাজারে তালের শাঁস বিক্রি করতেন। তবে বেনজির খুব মেধাবী ছিলেন। তার বৈধ কোনো পেশা নেই।

  • নড়াইলে অসহায় বৃদ্ধার ছাগল চুরি ছাগল ও ব্যাটারি চালিত ভ্যানসহ চোর পুলিশের হাতে গ্রে*ফতার

    নড়াইলে অসহায় বৃদ্ধার ছাগল চুরি ছাগল ও ব্যাটারি চালিত ভ্যানসহ চোর পুলিশের হাতে গ্রে*ফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে চোরাই ছাগল সহ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে বুধবার (২৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে নড়াইল সদর থানাধীন রায়খালী গ্রামের চায়না খাতুন (৬১) নামে একজন অসহায় বৃদ্ধ মহিলার বাড়ি হতে তার পোষা ছাগল অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। বৃদ্ধ মহিলা সকালে ঘুম থেকে উঠে ছাগল দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরেও ছাগল না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হন। নড়াইল সদর থানায় এ বিষয়ে একটি চুরি মামলা রুজু করা হয়।
    সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এসআই মোঃ শাহ্ আলমকে মামলাটি হস্তান্তর করেন।
    এসআই শাহ আলম ফোর্সসহ অভিযান চালিয়ে নাকশি বাজারে লিটনের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে একটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানসহ মোঃ ইমরান বিশ্বাস (২৩) নামে একজন চোরকে আটক করেন।
    গ্রেফতারকৃত মোঃ ইমরান বিশ্বাস নড়াইল সদর থানাধীন সর্কেলডাঙ্গা গ্রামের ইকরামুল বিশ্বাসের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
    বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুর রহমান, উজ্জ্বল রায়কে বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশ জনসাধারণের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

  • রাজশাহীতে আ.লীগের ৬জনসহ ৫৮টি মনোনয়নপত্র জমা হয়েছে

    রাজশাহীতে আ.লীগের ৬জনসহ ৫৮টি মনোনয়নপত্র জমা হয়েছে

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র নিশ্চিত করেছে জেলায় মোট ৫৮টি মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে ৬ আসনে আওয়ামী লীগের মনোনীত ৬ জন রয়েছেন। এছাড়াও বিদ্রোহী রয়েছেন কমপক্ষে ১৩ জন। বাকিগুলো বিভিন্ন দলের ও স্বতন্ত্র।

    রাজশাহী ১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১১টি জমা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন-আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী। আওয়ামী লীগের বিদ্রোহী উপজলো আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাবেক সহঃসভাপতি, দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহনেওয়াজ আয়েশা আখতার ও বিএনএমের শামসুজ্জোহা বাবু, স্বতন্ত্র চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া, বশির আহমেদ, আল-সাআদ ও শামসুদ্দিন।

    রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন ১৩ জন জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন হলেন, ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী কামাল, জাতীয় পার্টির সাহাবুদ্দিন বাচ্চু, বিএনএমের ফায়সাল মাহমুদ, স্বতন্ত্র আবু রায়হান মাসুদ, জাসদের আব্দুল্লাহ আল মাসুদ, তৃণমুল বিএনপির শামীম এবং গণফ্রন্টের মনিরুজ্জামান। বুধবার তুলেছেন ৫ জন। তারা হলেন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগকর্মী রেজাউনন্নবি আল মামুন, আশরাফুল আলম ফাহিম, কামরুল হাসান ও মহনাগর আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান বাদশা।

    রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ১১ জন জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ, বিএনএমের একেএম মতিউর রহমান, স্বতন্ত্র শামসুল আলম, জাতীয় পার্টির সাহাবুদ্দিন বাচ্চু। বুধবার তুলেছেন ২ জন। তারা হলেন বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী আয়েন উদ্দিন ও আব্দুস সালাম খান।
    রাজশাহী-৪(বাগমারা) মোট ৭ জন জমা দিয়েছেন। তাদের বর্তমান এমপি এনামুল হক, তার স্ত্রী তহুরা হক, আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র আবু তালেব প্রামাণিক ও বিএনএমের বাবুল হোসেন।

    রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) থেকে ৭ জন জমা দিয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন ৪ জন। তারা হলেন স্বতন্ত্র বর্তমান এমপি ও আওয়ামী লীগ নেতা মুনসুর রহমান, আওয়ামী লীগ নেতা আহসানুল হক মাসুদ ও ওবায়দুর রহমান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন সাবেক এমপি কাজী আব্দুল ওয়াদুদ, জাতীয় পার্টির আবুল হোসেন এবং বিএনএমের শফিকুল ইসলাম স্বতন্ত্র শাহিনুল হক। বুধবার তুলেছেন আরও তিনজন। তারা হলেন, শরিফুল ইসলাম, আলতাফ হোসেন ও মখলেছুর রহমান।

    রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান এমপি শাহরিয়ার আলম, আওয়ামী লীগের বিদ্রোহী রায়হানুল হক, জাতয়ি পার্টির শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির রিপন আলী, বিএনএমের আব্দুস সামাদ ও স্বতন্ত্র ইকবাল হোসেন ও ইশরাফিল বিশ্বাস এবং খায়রুল ইসলাম। সর্বশেষ বুধবার বর্তমান এমপি শাহরিয়ার আলম আবারও তুলেছেন মনোনয়নপত্র। তিনি দুই উপজেলা থেকে দুটি তুললেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রে*ফতার ১০

    বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রে*ফতার ১০

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নি সংযোগের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বাসের মালিক খুলনার রূপসা উপজেলার সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন । পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সত্যতা করে জানান, গাড়ির মালিক এজাহার দাখিলের পর বুধবার রাতে এজাহারনামীয় আসামিদের অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। অপর আসামিদের আটকের জোর চেষ্টা চলছে ।
    রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ইংরেজি ২৮ নভেম্বর রাত ৯ টায় উপজেলার খুলনা মোংলা মহাসড়কের ফয়লাস্থ মোংলা বাস স্টান্ডের সামনে দাড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় রামপাল থানায় বুধবার (২৯ নভেম্বর) রাতে মামলা দায়েরের পরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এ সময় ৮ জন বিএনপির নেতাকর্মী আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মৃত জব্বারের পূত্র গাজী মুজিবর রহমান (৬৮), তালবুনিয়া গ্রামের মোজাফফরের পূত্র ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা গ্রামের কাওসার শেখের পূত্র মোঃ হেমায়েত শেখ (৪৫), একই গ্রামের ওসমান গনি মুন্সির পূত্র মোঃ মোস্তফা মুন্সী (৫৫), কুমলাই গ্রামের শাহিন শেখের পূত্র আল মুসাব্বির ওরফে সাব্বির (২২), হোগলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল মিরান (২৩), সোনাতুনিয়া গ্রামের নজরুল ইসলামের পূত্র মোঃ তরিকুল ইসলাম শিমুল (৩০), কাপাসডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার পূত্র মোঃ এসকেন্দার শেখ (৩৮), দলদাহ গ্রামের মৃত হাতেম আলীর পুত্র মাহাতাব মোড়ল (৬৫) ও সন্তোষপুর গ্রামের আঃ মজিদ শেখের পূত্র মোঃ আব্দুল্লাহ শেখ (৩৭)।
    মামলার এজাহারে বাদী সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টায় তার রেজিষ্ট্রেশনকৃত ঢাকা মেট্রো জ-১১-১১০৬ নম্বর এর দাড়িয়ে থাকা অবস্থায় ছিল। ওই সময় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসটিতে অগ্নি সংযোগ করে। এতে তার ৩ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়।

    (এস এম সাইফুল ইসলাম কবির)
    বাগেরহাট প্রতিনিধি

  • আ’লীগের বর্ধিত সভা জনসভায় রূপান্তর প্রার্থী পরিবর্তন করে পটিয়াকে ক*লংকমুক্ত করা হয়েছে

    আ’লীগের বর্ধিত সভা জনসভায় রূপান্তর প্রার্থী পরিবর্তন করে পটিয়াকে ক*লংকমুক্ত করা হয়েছে

    মহিউদ্দীন চৌধুরী,পটিয়া প্রতিনিধি:
    চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রার্থী পরিবর্তন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকার প্রার্থী মনোনীত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়াকে কলংকমুক্ত করেছেন। বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে ইঙ্গিত করে বলেন- আপনি কোনদিন আওয়ামী লীগ করেননি। কিন্তু প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছেন। বর্তমানে খন্দকার মোস্তাকের ভুমিকা পালন করে যাচ্ছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি নৌকার প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা খুবই অত্যন্ত। দলীয় লোকজন ও এলাকার সাধারণ মানুষ ব্যালেটের মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এর জবাব দিবেন। এর ফলে আপনাকে মাঠ ছেড়েও পালাতে হবে।
    ২৯ নবেম্বর বুধবার বিকেলে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থনে আয়োজিত এক বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীরা এ ধরনের বক্তব্য রাখেন।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক মহিলা এমপি তেমন আরা তৈয়ব কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, মোহাম্মদ নাসির, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মতিন চৌধুরী, চৌধুরী মাহাবুবুর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, কাজী আবু তৈয়ব, ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, সত্যজিৎ দাশ রুপ, আবুল কালাম চৌধুরী, মোজাহেরুল ইসলাম চৌধুরী, সেলিম নবী, নাছির উদ্দিন, পটিয়া পৌরসভার মেয়র আইযুব বাবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, মুহাম্মদ ছৈয়দ, শাহাদাত হোসেন ফরিদ, ঋষি বিশ্বাস, এমএ রহিম, গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, ইঞ্জিনিয়ার এস এমএ মোর্শেদ, আলমগীর আলম, আজিজুল হক, এডভোকেট হোসাইন রানা, আবুল হাসনাত খোকন, মতুর্জা কামাল মুন্সী, বিএম জমির উদ্দিন, প্রজ্ঞা জ্যোতি বড়–য়া লিটন, সোহেল ইমরান, সাহাব উদ্দিন, সাগর কান্তি দে, সরি চৌধুরী সাজু, চেয়ারম্যানদের মধ্যে আবুল কাশেম, নিজামুল হক জসিম, এমন এ হাশেম, শাহিনুর ইসলাম শানু, রনবীর ঘোষ টুটুন, মাহাবুবুর রহমান, এহসানুল হক, মোঃ বখতিয়ার, সরোজ কান্তি সেন নান্টু, জাকারিয়া ডালিম, আমিনুল ইসলাম টিপু, বিএম জসিম, সাবেক ইব্রাহিম বাচ্চু, আহমদ নুর, গাজী ইদ্রিস, কাউন্সিলরদের মধ্যে গোফরান রানা, সরোয়ার কামাল রাজীব, নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন আজাদ, শেখ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম, জেলা যুবলীগ নেতা হাবিবুর হক চৌধুরী, মাঈনুদ্দিন, নুরুল আমিন, সাইফুল হাসান টিটু, রাজু দাশ হিরো, আব্দুল হান্নান চৌধুরী লিটন, নুর আলম ছিদ্দিকী, রফিকুল আলম, হাসান উল্লাহ চৌধুরী, মোরশেদুল হক, শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, মহিলা নেত্রী সাজেদা বেগম, কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার, মৎস্যজীবি লীগ নেতা সাইফুল ইসলাম, রূপক শীল, শ্রমিক লীগ নেতা ইউছুপ নবী টিটু, শফিকুল ইসলাম শফি, ছাত্রলীগ নেতা অজয় শীল, আব্দুল হান্নান, মহিউদ্দিন।
    বর্ধিত সভার পূর্বে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে বর্ধিত সভায় যোগদান করেন। এসময় বর্ধিত সভা জনসভায় রূপান্তর হয়।
    বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগে সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নিয়ে কোন ষড়যন্ত্র হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

  • চারঘাটে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

    চারঘাটে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা এর আওতায় জেলেদের বিকল্প কর্ম সংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তায় হিসেবে চারঘাট উপজেলার ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

    চারঘাট উপজেলার মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে বুধবার দুপুরে উপজেলার চত্ত্বরে জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর আলম, চারঘাট পৌর মেয়র একরামুল হক।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লা মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ লুৎফুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ।

    একই অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় চারঘাট উপজেলার ৬ জন ভিক্ষুককে/তার পরিবারকে জীবনধারণের জন্য পুনর্বাসনকল্পে ৪ জনকে ব্যাটারীচালিত ভ্যান এবং ২ জনকে তৈজসপত্রসহ দোকান ঘর করে দিয়ে পুনর্বাসিত করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে তারা যেন পুনরায় পূর্বের পেশায় ফিরে না যায় সেই বিষয়টি নজরাড়িতে রাখার দায়িত্ব দেয়া হয়েছে।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • সুন্দরগঞ্জে ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

    সুন্দরগঞ্জে ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার আইন বিষয়ক সহকারী পরিচালক আফসানা পারভীন, সাংবাদিক এ মান্নান আকন্দ, একেএম শামসুল হক, মোঃ আনিসুর রহমান আগুন, সুন্দরগঞ্জ বাজার মালিক সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন মজুমদার শাহীন, সাধারণ সম্পাদক নাহিদ আলম রাব্বি লেলিন, কার্যকরী সদস্যগণসহ আরও অনেকে। এসময় ইউএনও মোঃ তরিকুল ইসলাম খুব শীঘ্রই বাজার মনিটরিং,পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সচেতনতা মূলক অভিযানের আশ্বাস দেন।

  • সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে এসএলসিআরডিসিআর প্রজেক্টের অবহিতকরণ সভা

    সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে এসএলসিআরডিসিআর প্রজেক্টের অবহিতকরণ সভা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুসলিম এইড বাংলাদেশের অর্থায়নে ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এসএলসিআরডিসিআর প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওয়ালিফ মণ্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার খোকন রানা, শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, এসকেএস ফাউন্ডেশনের ডিপুটি ডাইরেক্টর খন্দকার জাহিদ সরোয়ার সোহেল, মুসলিম এইড প্রজেক্ট অফিসার প্রসেনজিৎ রায়, প্রজেক্ট ম্যানেজার রেজাউল করিম প্রমূখ। এর আগে চরাঞ্চলের জনসাধারণের জন্য স্কুল পরিচালিত প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর ঝুঁকি সহনশীলতায় করণীয় নিয়ে আলোচনা করেন রেজাউল করিম। প্রাথমিক পর্যায়ে বেলকা, হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নে মোট ৫টি স্কুলে উক্ত প্রকল্প বাস্তবায়ন করা হবে।

  • বরিশাল-২ আসনে আওয়ামী লীগসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    বরিশাল-২ আসনে আওয়ামী লীগসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উৎসবমূখর পবিবেশে তারা সংসদ নির্বাচনে উপজেলা সহকারি রির্টানিং অফিসারের দায়িত্বে থাকা উজিরপুর ও বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার এবং বরিশাল জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,ওয়ার্কার্সপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি,স্বতন্ত্র প্রার্থী শেরেবাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, জাতীয়পার্টি থেকে দুইজন প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও রনজিৎ বাড়ৈ, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস,জাকের পার্টির প্রার্থী মোঃ স্বপন মৃধা (মাহামুদ),ওয়ার্কাস পার্টির নেতা জহিরুল ইসলাম টুটুল,তৃণমুল বিএনপির প্রার্থী শাহজাহান সিরাজ,জেপির প্রার্থী ব্যারিষ্টার আলবার্ট বাড়ৈ ও এনপিপির প্রার্থী সাহেব আলী হাওলাদার ।

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ।

  • দেশের কিছু সাংবাদিক নিজেদের মধ্যে হিংসা, বিদ্বেষ বিবাদ সৃষ্টি করে কেউ ভালো নেই

    দেশের কিছু সাংবাদিক নিজেদের মধ্যে হিংসা, বিদ্বেষ বিবাদ সৃষ্টি করে কেউ ভালো নেই

    হেলাল শেখঃ সাংবাদিক মানে দেশ ও জাতির বিবেক কিন্তু বিবেকহীনের মতো নিজেদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও বিবাদ সৃষ্টি করে বিভিন্ন হামলা মামলার শিকার হচ্ছেন।

    দেশের সকল সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)। তিনি বলেন, হিংসা বিবাদ করলে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না।

    সাংবাদিকরা বিবেকহীন হলে জাতির বিবেককে কলঙ্কিত করা হয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারবে না।