ইমদাদুল হক, পাইকগাছা(খুলনা)॥
ঘূর্ণিঝড় ও নানা প্রতিকুলতা কাটিয়ে পাইকগাছায় হলুদের আবাদ ভালো হয়েছে। হলুদ ক্ষেতে সার কীটনাশক ছিটানোসহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা।উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩০ হেক্টর জমিতে হলুদের আবাদ হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলীতে হলুদ চাষের উপযুক্ত জমি রয়েছে। এসব ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জমিতে হলুদ আবাদ করা হয়েছে। উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জায়গায় হলুদ চাষ ভাল হয়। বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত হলুদের বীজ বপন করা হয়। হলুদের সাথে সাথী ফসল হিসাবে ওলকচু ও আলুর বীজ রোপন করা যায়। উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর, মেলেকপুরাইকাটী, তোকিয়া, গোপালপুর, মঠবাটী ও গদাইপুর, কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে হলুদের আবাদ হয়েছে। হলুদ চাষ করার জন্য জমি উত্তমরূপে চাষ করতে হয়। এরপর মই দিয়ে মাটি সমান করে দুই পাশের মাটি উঁচু করে হয়। এই উঁচু মাটির মধ্যে হলুদের বীজ রোপন করা হয়। উঁচু মাটির পাশে হালকা নালামত তৈরী হয়। বৃষ্টি হলে ওই নালা দিয়ে পানি বের হয়ে যায়। এতে হলুদের বীজ নষ্ট হয় না। হিতামপুর গ্রামের হলুদ চাষী সবুর হোসেন জানান, প্রতিবছর হলুদ চাষ করেন। এ বছরও প্রায় দুই বিঘা জমিতে হলুদের বীজ রোপন করেছেন। তবে ঘূর্ণিঝড় ও নানা প্রতিকুলতা কাটিয়ে পরিচর্যার পরে হলুদের আবাদ ভালো হবে বলে তিনি জানান।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসিম কুমার দাশ জানান, হলুদ একটি লাভ জনক ফসল। হলুদের সাথে সাথী ফসল হিসাবে ওলকচু ও আলুর বীজ রোপন করে কৃষকরা লাভবান হচ্ছেন। হলুদ চাষীদের কৃষি অফিস থেকে বিভিন্ন ধরণের পরামর্শ দেওয়া হচ্ছে।এখন আবহাওয়া অনুকূলে থাকায় হলুদের আবাদ ভাল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
Blog
-

পাইকগাছায় হলুদের বাম্পার ফলন হয়েছে
-

মানবিক বটে; পিতার সমস্ত সম্পত্তি ছেলে কৌশলে লিখে নেওয়ায় লাশ দাপনে কন্যাদের বাধাঁ
ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)॥
পাইকগাছা উপজেলার ঘোষাল গ্রামে মৃত্যু কওসার গাজীর ছেলে সাকাত গাজী মঙ্গলবার ভোর ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে মারা যায়। তার মৃত্যুদেহ বাড়িতে নিয়ে আসে এবং সাকাত গাজীর ছেলে মামুন মৃত্যুদেহ দাফন করার ব্যাবস্থা করলে তার বোনেরা বাধা দেয়। জানা গেছে সাকাত গাজী তার পাঁচ কন্যাকে সম্পত্তি ফাঁকি দিয়ে ছেলের নামে সমুদয় সম্পত্তি লিখে দেওয়ায় পিতার মরদেহ দাফন করতে দিচ্ছেন না তার মেয়েরা। বৃহস্পতিবার দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশের হস্তক্ষেপে মরদেহ দাফনের ব্যবস্থার চেষ্টা অব্যাহত রয়েছে।এদিকে একমাত্র ছেলে মামুন পিতার মরদেহ বাড়িতে রেখে স্ত্রী সন্তানকে নিয়ে পালিয়েছেন। দুদিন ধরে মরদেহ বাড়ির উঠানে পড়ে রয়েছে। ঘটনাটি উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে।
জানা গেছে, সাকাত গাজী কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ছেলে মামুন গাজী পিতাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সাকাত গাজী হাসপাতালে থাকাকালে সুকৌশলে সকলের অগোচওে মামুন(ছেলে) চুরি করে বিষয় সম্পত্তি লিখে নেয়। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাকাত গাজী। তার মরদেহ বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় বাড়িতে নিয়ে আসে। মরদেহ বাড়িতে নিয়ে দাফন করার ব্যবস্থা করলে মামুনের পাঁচ বোন মরদেহ দাফনে বাধা দেন। গোসলের সময় মৃত সাকাত গাজীর হাতের বুড়ো আঙুলে টিপ দেওয়ার ছাপ পাওয়া যায়। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ এলে মামুন তার পরিবার নিয়ে কৌশলে পালিয়ে যায়।
সাকাত গাজীর ১ ছেলে ৫ মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন। সাকাত গাজীর কন্যা লাবনী আক্তার জানান, আমার ভাই আব্বার অসুস্থতার সুযোগে আমাদেরকে না জানিয়ে সমুদয় সম্পত্তি লিখে নিয়েছেন।
ঘোষাল জামে মসজিদের ইমাম বেলাল হোসেন জানান, সাকাত গাজীর মৃত্যুর সংবাদ শুনে মঙ্গলবার বাদ জোহর জানাজার ঘোষণা দেওয়া হয় কিন্তু মৃতের ৫ কন্যা এসে জনাজা এবং মরদেহ দাফনে বাধা দেওয়ায় মুসল্লিসহ গ্রামবাসী সিদ্ধান্ত নেন যে, মৃত সাকাত গাজী তার মেয়েদের হক নষ্ট করায় জানাজা পড়াবেন না।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শরিক ফাঁকি দেওয়ায় মৃত গাজীর মরদেহ দাফন করতে দিচ্ছে না কন্যারা এমন সংবাদ পেয়ে কন্যাদের সাথে কথা বলে দাফনের জন্য ওসি তদন্তসহ সঙ্গীয় ফোর্স পাঠিয়ে আলোচনার মাধ্যমে মরদেহ দাফনের চেষ্টা অব্যাহত আছে।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে শুভেচ্ছা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ কে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। পহেলা ডিসেম্বর সুন্দরবনে বিজয় শোভাযাত্রায় যোগ দিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির বেশ কয়েক নেতৃবৃন্দ বৃহস্পতিবার ভোরে পাইকগাছা পৌছান, এসময় উপজেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম.ডি মাহাবুব মুরাদ, মিরাজ মোস্তাফিজ, মোনালিসা মৌ, জহিরুল ইসলাম রাসেল, আঁখি নূর, উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি এস এম আলাউদ্দিন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, বি সরকার, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, যুগ্ম সম্পাদক কৃষ্ণ রায়, কোষাধ্যক্ষ ইমদাদুল হক ও আবুল হাশেম।ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা। -

ভবিষ্যতে বিচারক হতে চায় মেধাবী শ্রেয়া
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
ভবিষ্যতে বিচারক হতে চায় মেধাবী শিক্ষার্থী শ্রেয়া বাইন। সে এবার এসএসসি পরীক্ষায় পাইকগাছা সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে গোল্ডেন এপ্লাস লাভ করেছে। শ্রেয়া’র পিতা উৎপল কুমার বাইন উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজর উপাধ্যক্ষ ও গ্রন্থ কুটির এবং দিকদর্শন প্রকাশনীর উচ্চ মাধ্যমিক,ডিগ্রী ও অনার্স শ্রেণির ভূগোল বিষয়ের লেখক। মাতা গীতা রাণী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মেধাবী শ্রেয়া দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে বিচারক হতে চায় এজন্য সে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছে। -

মিথ্যা মামলা সহ নানাভাবে হ*য়রানি ও দ*খলীয় সম্পত্তি দ*খল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ঝুপড়ি ঘরে আগুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ ভোগদখলীয় সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মনজুরুল মোড়ল। মনজুরুল উপজেলার হিতামপুর গ্রামের মৃত আলীবক্স মোড়লের ছেলে। তিনি বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলনে বলেন গদাইপুর গ্রামের সত্য রঞ্জন চৌধুরীর ভাই নিত্য রঞ্জন চৌধুরীর নিকট থেকে আমার পিতা ও ভাই নজরুল ইসলামের নামে ৯৪১২/৮৪ নং কোবলা দলিল মূলে গদাইপুর মৌজায় ২২১ খতিয়ানে ৭ শতক ও হিতামপুর মৌজায় ১৩৪ নং খতিয়ানে ৩৭ শতক সহ মোট ৪৪ শতক ক্রয় পূর্বক অদ্যাবধি নালিশী সম্পত্তি কর খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছি। এদিকে নালিশী এ সম্পত্তি একই এলাকার মোক্তার শেখের কুপরামর্শে নিত্য রঞ্জন চৌধুরীর ভাই বিশ্বজিৎ রঞ্জন চৌধুরীর স্ত্রী সরস্বতী চৌধুরী আমাদের রেকর্ডীয় ভোগদখলীয় সম্পত্তি জবরদখল করার চেষ্টা করে আসছে। এছাড়া আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, মিথ্যা সংবাদ সম্মেলন করে অপপ্রচার ও ঝুপড়ি ঘরে আগুন লাগিয়ে আমাদের ফাঁসানোর জন্য নানা ধরনের অপচেষ্টা করে আসছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছি। -

খুলনা -০৬ (পাইকগাছা-কয়রা) আসনে ১০ জনের মনোনয়ন পত্র দাখিল
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -০৬ (পাইকগাছা -কয়রা) আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় পাইকগাছায় মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলকারী ১০ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান, বিএনএম মনোনীত ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির সাবেক উপজেলা ও কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর, যুবলীগ নেতা অহেদুজ্জামান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন, স্বতন্ত্র প্রার্থী আবু সুফিয়ান ও মির্জা গোলাম আজম। -

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের ভোট আজ
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
জমকালো প্রচারণা শেষে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নতুন নতুন ডিসিকোর্ট এলাকার বার ভবনে ভোটাররা ভোট প্রদান করবেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ১৮টি পদে ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ২৮৭ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। গনতন্ত্র ও মানবাধিকার রক্ষার শপথ নিয়ে বিএনপি সমর্থিক কাজী একরামুল হক-রশিদ বিশ^াস পরিষদ প্যানেল দিয়েছেন। তাদের প্যানেলে পরিষদে সভাপতি পদে কাজী মোঃ একরামুল হক (আলম), সহ-সভঅপতি পদে কাজী আলাউল হক আলো, সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল রশিদ বিশ^াস-৪, সহ-সাধারণ সম্পাদক পদে রিয়াজুল ইসলাম রিয়াজ, হিসাব নিরীক্ষক পদে শামিউল ইসলাম, তথ্য প্রযুক্তি পদে বীনা খাতুন, প্রমোদ সম্পাদক পদে মাসদু উর রহমান-২ ও ধর্মীয় সম্পাদক পদে মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সদস্য পদে খান মোঃ গোলাম মোর্শেদ, দবির হোসেন, রাশিদুল হাসান জাহাঙ্গীর, শামসুজ্জামান লাকী, এএসএম রাকিব উল হাসান, তরিকুল ইসলাম-১, খলিল মিয়া, শহিদুজ্জামান শিরু ও কাজী মোঃ আনোয়ারুল ইসলাম শামীম প্রতিদ্বন্দিতা করছেন। এদিকে সচ্ছত এবং জবাবদিহীতাসহ আইনের শাসন প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে আওয়ামীলীগ সমর্থিত ইসমাইল-মঞ্জুরুল পরিষদে সভাপতি পদে মোঃ ইসমাইল হোসেন, সহ-সভঅপতি পদে আব্দুল খালেক-১, সাধারণ সম্পাদক পদে মোঃ মঞ্জুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম-৩, হিসাব নিরীক্ষক পদে শাহিনুল ইসলাম, তথ্য প্রযুক্তি পদে জাহিদুল ইসলাম জাহিদ, প্রমোদ সম্পাদক পদে আ.ম সোহানুর জোয়ারর্দ্দার ও ধর্মীয় সম্পাদক পদে আব্দুল মান্না-২ প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সদস্য পদে শ্রী তুষার কান্তি রায়, হাবিবুল্লাহ বাহার, স্বপন মিত্র, আব্দুল মতিন, মীর আক্কাছ আলী, আসাদুজ্জামান বাবু, ওবাইদুর রহমান মিলন, কামাল হোসেন ও সামসুল কবীর বাবুল প্রতিদ্বন্দিতা করছেন। -

ঝিনাইদহে নৌকা প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থনে মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল থেকে শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে উপস্থিত হতে থাকেন। সেখান থেকে জেলার সীমান্তবর্তী এলাকা হাটগোপালপুরে বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি। বক্তব্য রাখেন, পদ্মাকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মাসুম, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহিম খলিল রাজা ও এমপির পিএস রোকনুজ্জামান রিপন। হাটগোপালপুরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।ঝিনাইদহ
আতিকুর রহমান । -

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সং*ঘর্ষে ৪ জন আহত
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের ৩নং পানির ট্যাংপাড়ায় স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী বাদল, আলিফ, হাফিজুর রহমান পলাশ ও কালু হোসেন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের ৩নং পানির ট্যাংপাড়ার একটি দোকানে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক হাফিজুর রহমান পলাশ বসে ছিলেন। এ সময় ওই স্থানে আসেন যুবলীগ কর্মী মো: বাদলসহ কয়েকজন। রাজনৈতিক বিরোধ ও নির্বাচন নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির সুত্র ধরে উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চারজন আহত হন। আহতদের মধ্যে হাফিজুর রহমান পলাশ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক। অন্যদিকে যুবলীগ বাদল ও আলিফ নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিী সমির সমর্থক বলে পুলিশ জানায়। ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসা শরিফুল ইসলাম শরিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষ ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মেহেদী ইসলাম টিটু জানান, হাসপাতালে আসা আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মধ্যে দু-জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
প্রতিদ্বন্দিতায় আ’লীগ বিএনপির নেতৃত্বে দুইটি প্যানেল -

নাগরপুরে সাংবাদিক মান্নানের মাতার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল ও নাগরপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় পরিষদের সদস্য ও সাপ্তাহিক চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নান এ-র মাতা মনোয়ারা বেগমের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর)বাদ আসর ধলেশ্বরী হাসপাতাল ও বাদ মাগরিব দোয়াজানি কলেজ পাড়া কলেজ পাড়া জামে মসজিদে পৃথক এ দুটি জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়াও বিএমএসএস এ-র পক্ষ থেকে দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
এ সময় উপস্থিত, টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.তোফাজ্জল হোসেন ,টাঙ্গাইল সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের সেক্রেটারী জেনারেল মো.আনোয়ার হোসাইন, আলীগড় সাংস্কৃতিক সংসদের সাবেক মহাপরিচালক মেহেদী হাসান মোমিন, তারুণ্য ২৪ এ-র স্টাফ রিপোর্টার মো.শামীম হোসাইন প্রমূখ।
দেশবাসীর কাছে দোয়া প্রার্থনায় সাংবাদিক ডা.এম.এ.মান্নান বলেন, আমার মা আগের চেয়ে অনেক ভাল আলহামদুলিল্লাহ। খুব দ্রুত যেন আমার মাতা রোগ থেকে চির মুক্তি পান এজন্য সকলের নিকট দোয়া চাই।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত ক্রনিক এবসেস, গলায় ইনফেকশন ও ডায়বেটিসসহ নানা রোগে ভুগতেছে। বর্তমানে টাঙ্গাইলের ধলেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।