Blog

  • ত্রিশাল  হবে একটি আইকনিক উপজেলা : স্বতন্ত্র প্রার্থী  আনিছ

    ত্রিশাল হবে একটি আইকনিক উপজেলা : স্বতন্ত্র প্রার্থী আনিছ

    ময়মনসিংহ প্রতিনিধি
    শিল্প কারখানা ও পর্যটনের পাশাপাশি ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ ত্রিশালকে একটি আইকনিক উপজেলায় রূপান্তরে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করে যাচ্ছেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য, ত্রিশাল পৌরসভা থেকে বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

    শনিবার (২ডিসেম্বর) দিনভর ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন, কাশি গঞ্জ বাজার সহ বিভিন্ন ওয়ার্ডে সাধারন মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ । এ সময় ত্রিশালকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

    এসময় তিনি সবার উদ্দেশে বলেন, বাংলাদেশের আইকনিক উপজেলা হবে ত্রিশাল। উপজেলাকে আইকনিক হিসাবে রূপান্তরের জন্য আমি কাজ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কবি নজরুল ইসলাম এর স্মৃতি বিজরিত এলাকা ত্রিশালের উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই ত্রিশালের উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে সাথে নিয়ে অংশীদার হতে চাই।

    জলাবদ্ধতা,পরিবেশ-প্রতিবেশ রক্ষা করেই উন্নয়ন হবে জানিয়ে স্বতন্ত্র প্রার্থী আনিছ বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়টি আমাদের নজর দিতে হবে। পরিবেশ-প্রতিবেশ রক্ষা করেই সমস্ত উন্নয়ন করা হবে। ত্রিশালের উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগ ও পরামর্শ নেওয়া হবে। এসময় তার সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শান্তিচুক্তির ২৬তম পূর্তিতে জয়সেনপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

    শান্তিচুক্তির ২৬তম পূর্তিতে জয়সেনপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের অদম্য সাতান্ন কর্তৃক মহালছড়িতে পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২৬তম শান্তিচুক্তি পূর্তিতে ক্রিকেট টুর্ণামেন্টে জোনের অদম্য সাতান্নকে হারিয়ে জয়সেনপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন, অদম্য সাতান্ন টিম রানার্সআপ, স্বাধীন বাংলা সংঘ ৩য় স্থান নির্ধারণ হওয়ার গৌরব অর্জন করে।

    আজকের শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনার, ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়নস টিম ও রানারআপ টিম, ৩য় স্থান নির্ধারণ অধিকারী দলকে ট্রপি তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী এএফডব্লিউসি পিএসসি।

    উক্ত র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মহাছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া,পিএসসি উপস্থিত ছিলেন।

    আলোচনায় প্রধান অতিথি বলেন পার্বত্য চট্টগ্রামের ২৬তম শান্তিচুক্তির ফলে ব্যপক হারে যে উন্নয়ন সাধিত হয়েছে এবং সেই উন্নয়নের ধারা একই হারে অব্যাহত রয়েছে সে বিষয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা আরো আলোকপাত করেন যে পাহাড়ের মানুষ এখন অনেক শান্তিতে ঘুমাতে পারছে, উন্নত রাস্তা ঘাট নির্মিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা সজলভ্য হয়েছে এবং সহজেই ব্যবসা বাণিজ্য করে তারা আর্থিক ও মানসিক উভয় শান্তি লাভ করছে। বর্তমান সরকারের উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে তারা সরকারের পাশাপাশি স্থানীয় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

    উক্ত র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক – ভাইস চেয়ারম্যান উপজেলা মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবুল হাসান খান, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত শোভারাণী ত্রিপুরা।
    এসময়ে আরো উপস্থিত ছিলেন মুবাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী খীসা, মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি-উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন(আনু), উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, ক্রাএ এ এগ্রো ফার্মের কর্ণধার ও জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাশিং মং চৌধুরী, মহালছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সুনীল দাশ, মহালছড়ি মাহেন্দ্র ও সিএনজি মালিক সমবায় সমিতির সভাপতি বিপুল চৌধুরী, মহালছড়ি টমটম মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুর রশিদ রতন ও সাধারণ সম্পাদক কার্তিক সরকার ও নির্বাচিত জন প্রতিনিধিগণসহ সর্বস্তরের জনগন, মহালছড়ি শিশুমঞ্চ এনজি স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মী স্বতঃস্ফূর্ত ভাবে উক্ত র‍্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    উপজেলা টাউনহল প্রাঙ্গনে শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই মহালছড়ি টাউন হল থেকে বের হয় বিশাল এক শোভাযাত্রা। শোভাযাত্রাটি মহালছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউল হলে এসে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

    শান্তিচুক্তির ২৬তম পূর্তিতে আজ ২রা ডিসেম্বর রোজ শনিবার মহালছড়ি ৬এপিবিএন স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা ও জোনকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

    উক্ত র‍্যালী ও আলোচনা সভায়, ক্রিকেট টুর্ণামেন্টে সঞ্চালনায় ছিলেন সুইহ্লাঅং রাখাইন পিপলু ও ঊর্মি দাশ ঝুলি।

  • চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১কেজি আইস ও ২লক্ষ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

    চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১কেজি আইস ও ২লক্ষ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ১কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)
    গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, শুক্রবার (১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ দিকে আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল চারজন ব্যক্তিকে নাফনদী পার হয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে সীমান্তের শূণ্য লাইন থেকে আনুমানিক ১.৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ২ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

    এছাড়া অপরদিকে একইদিনে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধ এবং জিও ব্যাগের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল একজন ব্যক্তিকে নাফনদী পার হয়ে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে সীমান্তের শূণ্য লাইন থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জালিয়াপাড়া এলাকায় বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা ব্যাগটি মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারী রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
    উল্লেখ্য, চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

  • পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়ক এখন মৃ*ত্যু ফাঁদ ; উল্টে গেছে মালবাহী একটি ট্রাক

    পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়ক এখন মৃ*ত্যু ফাঁদ ; উল্টে গেছে মালবাহী একটি ট্রাক

    পানছড়ি প্রতিনিধি ।
    খাগড়াছড়ি সংবাদদাতা: পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। বছরের পর বছর ধরে সড়কটি খানা-খন্দ আর পুরো সড়ক জুড়েই ছোট ছোট গর্তে ভরা। ২৬ কিলোমিটার সড়কের কলাবাগান, পোড়াবাড়ি, মঞ্জুআদাম, লতিবান, নালাকাটা, দেওয়ান পাড়া, শিব মন্দির, কুকি ছড়া সহ বেশির ভাগ সড়ক জুড়ে খানা-খন্দ। যার কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

    প্রতিদিনের ন্যায় পানছড়ি খাগড়াছড়ি গাড়ি চলাচলের সময় লতিবান এলাকায় রাস্তাতেই উল্টে গেছে মালবাহী একটি ট্রাক।মঙ্গলবার (১৭ অক্টোবর ) ২০২৩ সকালে এ ঘটনা ঘটে।অল্পের জন্য রক্ষা পেয়েছে চালক ও তার সহযোগী।

    পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিউটন চাকমা জানান, সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। রাস্তার কাজ হবে হবে শুনতে শুনতে চলে যাচ্ছে বছর । আসলেই আমাদের দেখার কেউ নেই। এই সড়কে দুর্ভোগের শেষ নেই। এই সড়কে যতক্ষণ চলি ততক্ষণই আতংকে চলি।

    নালকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উচিং মারমা জানান, কয়েকদিন পর পরই সড়কে মেরামত কাজ চলে। যা থেকে লাভবান হচ্ছে কিছু কিছু ঠিকাদার আর সড়ক ও জনপথ বিভাগ। শুনেছি অনেক আগেই এই রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার ঠিকাদারের হাতে তুলে দেয়া হয়েছে। কিন্তু কী কারণে কাজ শুরু করছে না তা সাধারণ জনগণ ও পথচারীরা জানতে চায়। শিক্ষার্থীরা প্রায় রাস্তার কাদায় পোষাক নষ্ট করে বিদ্যালয়ে আসে। এর প্রতিকার চাই।

    এ্যাম্বুলেন্স চালক আবদুল কাদের জানান, এই সড়কে রোগী পরিবহন করা তো দূরের কথা, খালি গাড়ি নিয়ে চলাচল করাও কষ্টকর।

    পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা বলেন,রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এই সড়কটির কাজ দ্রুত শুরু করার জন্য তিনি খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর সুদৃষ্টি কামনা করেন।

    খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সড়কের কাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে। বৃষ্টির জন্য আপাতত কাজ ধরছে না। তবে আমাদের নিয়মিত কাজের লোক গর্তগুলো ইট দিয়ে ভরাট করছে। তবে ভারী যানবাহনে তা টিকছে না।

  • মাদারীপুর-৩ আস‌নে ম‌নোনয়ন পত্র জমা দি‌য়ে‌ছেন-৮ প্রার্থী

    মাদারীপুর-৩ আস‌নে ম‌নোনয়ন পত্র জমা দি‌য়ে‌ছেন-৮ প্রার্থী

    কালকিনি প্র‌তি‌নি‌ধিঃ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মাদারীপুর-৩ আসনে বিভিন্ন জায়গায় সর্বমোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন ।
    আজ বৃহস্পতিবার সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলী‌গের প্রচার প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া।
    স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসন-৪১,সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

    এছাড়া মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন মোঃ ইকবাল হোসেন খোকন মুন্সী (জাকের পার্টি) প্রবীন হালদার (তৃনমুল বিএনপি), এছাড়া‌ও নকুল কুমার বিশ্বাস,নিতাই চন্দ্র চক্রবর্তী এবং জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেন এম এ খালেক।
    আগামী ৭ জানুয়ারি মাদারীপুর-৩ আসনের সকল ভোটার গন ১৩৪টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • হারিয়ে যাচেছন রং তুলির জাদুকররা

    হারিয়ে যাচেছন রং তুলির জাদুকররা

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    অক্ষরেই জাদু,অক্ষরেই আবেগের সম্মিলন। লেখায় সৌন্দর্য আনাই কারো নেশা কারও আবার পেশা। কালের বিবর্তনে একসময় এটি জনপ্রিয় পেশাতে রুপ নেয়। তবে প্রযুক্তির ছোঁয়ায় ডিজিটাল সাইনবোর্ড ও ব্যানারের প্রভাবে কদর কমে যাচ্ছে মূল ধারার এই শিল্পিদের। তাই হারিয়ে যাচ্ছে একটি পেশা।
    সারা বছর টুকটাক ব্যস্ত সময় পার করলেও জাতীয় বা স্থানীয় নির্বাচনে ব্যানার ফেস্টুন তৈরিতে যারা অত্যন্ত ব্যস্ত সময় পার করতেন তারা আজ কাজের অভাবে নিজ পেশা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। নলছিটিতে বর্তমানে কয়েকজন নামে মাত্র টিকে আছেন। বিভিন্ন সভা সমাবেশে কাপড়ের উপর হাতের লেখা সেই নিপুন ব্যানার এখন অতীত হয়ে গেছে। একসময় যাদের রং তুলির আঁচড়ে নানা ধরনের ব্যানারের লেখা শোভা পেত শহরের সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে আবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড থেকে শুরু দেয়ালিকায় শোভা পেত বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সামাজিক বার্তা তারা আজ হারিয়ে যেতে বসেছেন। যান্ত্রিকতার এই যুগে হারিয়ে যাচ্ছে রং আর তুলির কারুকাজ ও এর সাথে জরিত শিল্পিরা। এখন অল্প টাকায় স্বল্প সময়ে প্যানাপ্লেক্সের তৈরি বিভিন্ন ধরনে ব্যানার ফেস্টুন পাওয়া যাচ্ছে। আবার ক্রেতাকে আকৃষ্ট করতে বিভিন্ন ব্যবসায়ীরা ঝুঁকছেন ডিজিটাল ব্যানারে দিকে।
    উপজেলার মোবাইল ব্যবসায়ী নয়ন হোসেন জানান, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল সাইনবোর্ড ব্যবহার করি। তাতে আমার খরচ বেশি পরে এবং বিদ্যুৎ বিলও গুনতে হয়। তবে এটা রং তুলি দিয়ে তৈরি কাজের চেয়ে অনেক চকচকে তাই সহজেই সবার দৃষ্টি কারে তাই এটা ব্যবহারকেই ব্যবসায়ীরা এখন বেশি প্রধান্য দিচ্ছেন।
    নলছিটি উপজেলার পরিচিত মুখ শিল্পি শাহিন আহমেদ জানান, একসময় সারাবছরই অল্প হলেও ব্যস্ততা থাকতো আবার নির্বাচনকালীন সময়ে কাজের প্রচুর চাপ থাকতো তখন বিভিন্ন প্রার্থীর ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখনের মাধ্যমে খুবই ব্যস্ত সময় পার করতাম তখন আমাদের কদরও ছিল অনেক। তবে বর্তমানে রং তুলির শিল্পিদের সেই রমরমা অবস্থান আর নেই। আধুনিক প্রযুক্তির ব্যানার ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণার কারনে শিল্পিদের প্রয়োজনীয়তা হারিয়ে গেছে। প্রযুক্তির সাথে আমরা পেরে উঠছি না মানুষজনও টাকা ও সময়ের কথা চিন্তা করে প্রযুক্তির মাধ্যমে তৈরি প্যানাপ্লেক্সের বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন করে তাদের প্রয়োজনীয়তা মিটাচ্ছেন। আবার অনেকে ইলেকট্রিক ডিজিটাল ব্যানার ব্যবহার করছেন।
    ইউনুচ আলী হাওলাদার জানান, আমি নলছিটিতে অনেক আগ থেকেই আর্ট পেশার সাথে জরিত মূলত বিভিন্ন দোকানের সাইনবোর্ড ও ব্যানার লিখতাম। তবে এখন কাজের সংখ্যা খুবই কম এখন সবাই তিন থেকে চারশ টাকার মধ্যে একটা প্যানাপ্লেক্সের ব্যানার লিখে এনে সহজেই দোকানের সামনে সাটিয়ে দিচ্ছেন। ঠিক একই কাজ আমাদের দিয়ে করাতে রং ও মজুরিসহ কম করে হলেও একহাজার টাকা দিতে হবে। তাই অনেকেই খরচ ও সময় বাঁচানোর জন্য আমাদের দিয়ে কাজ করাচ্ছেন না। যদিও আমাদের রং দিয়ে তৈরি কাজের স্থায়িত্ব অনেক বেশি ও পরিবেশবান্ধব। আর প্যানাপ্লেক্সের তৈরি সাইনবোর্ড ও ব্যানারে যে রাসায়নিক পদার্থ ব্যবহার হয় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এর স্থায়িত্বও তুলনামূলক কম। সবমিলিয়ে আমাদের আর্ট শিল্পিদের খারাপ সময় যাচ্ছে। তাই এই পেশার সাথে জরিত মানুষের সংখ্যাও কমে যাচ্ছে।
    সাংস্কৃতিক কমী মাইনুল ইসলাম সুজন বলেন, রং তুলির শিল্পিরা বাঙালি ঐহিত্যের ধারক ও বাহক বর্তমানে তারা এই পেশায় নিজেদের টিকিয়ে রাখতে পারছেন না। তারা শুধু ব্যানার ফেস্টুন তৈরি না বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালির কৃষ্টি কালচারকে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতেন। প্যানাপ্লেক্স দিয়ে যেসব জিনিস তৈরি করা হচ্ছে সেগুলো পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকরও বটে। তাই সরকারের উচিত এসব শিল্পিদের টিকিয়ে রাখতে প্যানাপ্লেক্সের তৈরি ব্যানার ফেস্টুনের ব্যবহার সীমিত করা বা পুরোপুরি নিষিদ্ধ করে দেয়া।
    নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান বলেণ, একসময় আমরা বিভিন্ন সভা সমাবেশে হাতে লেখা ব্যানার ব্যবহার করতাম তখন তাদের সুদিন ছিল। বর্তমানে এখন আর তাদের দিয়ে কেউ লেখালেখির কাজ করাতে চান না। তাই তাদের এখন দূর্দিন যাচ্ছে। সমাজের সবাইকে নিয়ে ভালো থাকাই সবচেয়ে ভালো তাই তাদের নিয়ে ভাবার সময় হয়েছে। তাদের ব্যাপারে করনীয় ঠিক করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

  • নলছিটিতে আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিবাদ দিবস পালিত

    নলছিটিতে আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিবাদ দিবস পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপরে সহিংসতার আশংঙ্কা: প্রতিরোধ গড়ুন প্রতিবাদ করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। নারীপক্ষের অধিকার এখানে, এখনই(RHRN-2) প্রকল্প এর উদ্দোগে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) ২ ডিসেম্বর ১১ টায় নলছিটি বিজয় উল্লাস চত্বরে আয়োজন করে।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,বিশেষ অতিথি ছিলেন, নলছিটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর,নলছিটি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন হাওলাদার, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা। সাইডো পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল স্বাগত বক্তব্য প্রদান করেন।

    অতিথি বৃন্দ বলেন, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নারীরা শুধু নির্বাচন কালীন নয় তারা অনেক ক্ষেত্রেই নির্যাতনের স্বীকার হয়। চাকরির প্রলবন দেখিয়ে, বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়। এছাড়াও তারা অনেক সময় স্বামী কর্তৃকও নির্যাতনের স্বীকার হয় তবে তারা মুখ খুলে কিছু বলতে পারে না। নারীরা যাতে ভালো থাকতে পারে সেই চেষ্টা করেন। আমরা নারীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।

  • বগুড়ায় র‌্যাবের অভিযানে স্বেচ্ছাসেবকদলের নেতা গ্রেফতার

    বগুড়ায় র‌্যাবের অভিযানে স্বেচ্ছাসেবকদলের নেতা গ্রেফতার

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বিএনপির চলমান আন্দলনের সক্রিয় কর্মী শাজাহানপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক (চলতি দায়িত্বপ্রাপ্ত) আইয়ুব আলীকে আটক করেছে র‍্যাব।

    সোমবার( ২৭ নভেম্বর ) শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
    গ্রেফতারকৃত মো: আইয়ুব আলী (৪১) বগুড়া শাজাহানপুরের রহিমাবাদ জামতলা এলাকার তৈয়বুর রহমানের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী মামলার ১ জন আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • পাইকগাছায় কবিতা বিষয়ক সংকলন ধুলোবালি এর মোড়ক উন্মোচন

    পাইকগাছায় কবিতা বিষয়ক সংকলন ধুলোবালি এর মোড়ক উন্মোচন

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি॥
    পাইকগাছায় কবি ও কবিতা বিষয়ক সংকলন ধুলোবালি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের আয়োজনে এক ড়িসেম্বর সকাল ১১ টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে ধুলোবালি এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি অসিম রায়ের উপস্থাপনায় প্রকাশনা উৎসবের আলোচনা অংশ গ্রহন করেন, রোজী সিদ্দীকি, রাবেয়া আক্তার মলি, ফারজানা আক্তার ময়না, অর্থি সরকার, তৃষা বিশ্বাস, গৌতম ভদ্র, শাহিনুর রহমান প্রমুখ। ধুলোবালি এর ৭ম সংখ্যা প্রকাশিত হলো।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ

    পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)॥
    পাইকগাছায় পাখি শিকার রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতারণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে এক ড়িসেম্বর শুক্রবার ১২ টায় উপজেলার নতুন বাজার, গদাইপুর বাজার ও বোয়ালিয়া মোড় বাজারে লিফলেট বিতারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, এ্যাড. শফিকুল সলাম কচি, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, রাবেয়া অক্তার মলি, পরিবেশ কর্মী গৌতম ভদ্র, কওসার আলী, শাহিনুর রহমান প্রমুখ।
    পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। ফসল ক্ষেতের পোকামাকড় খেয়ে পাখি কৃষকের উপকার করে। তাই পাখিকে কৃষকের বন্ধু বলা হয়। পাখি শিকার দন্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দন্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দন্ড বা উভয় দন্ডে দন্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে। তাই পাখি শিকার রোধে পরিবেশ কর্মীরা সকলকে সচেতন হওয়ার জন্য আহবান জানান।