Blog

  • আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

    আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    অশাান্ত পাহাড়ে বাঙালী ও পাহাড়িদের শান্তির জন্য ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির রুপকার, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে, সাবেক চীফ হুইপ, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজ জন্মভুমি বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বার্ষিকী পালিত হয়েছে।পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বার্ষিকী পালন উপলক্ষে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২ডিসেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় ভেগাই হালদার পালিক একাডেমী মাঠ থেকে ব্যান্ডপার্টিসহ বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে ভেগাই হালদার পাবলিক একডেমীর গেটে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবসসের তাৎপর্য তুলে ধরে জনসমুদ্রে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীসহ ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালিন শান্তি বাহিনীর নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তৎকালীন চীফ হুইপ, বর্তমান মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নেতৃত্বে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম বন্ধের মাধ্যমে বাঙালী ও পহাড়ীদের মধ্যে শান্তির সুবাতাস প্রহবমান রয়েছে।যা ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি নামে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সু-খ্যাতি লাভ করেছে।

  • খাগড়াছড়িতে সাংবাদিকতায় নিয়োগ পেয়েছেন সুপরিচিত ও উচ্চ শিক্ষিত ৩ মুখ

    খাগড়াছড়িতে সাংবাদিকতায় নিয়োগ পেয়েছেন সুপরিচিত ও উচ্চ শিক্ষিত ৩ মুখ

    পার্বত্য প্রতিনিধি

    দেশের বহুল আলোচিত অনলাইন ও পাঠকপ্রিয় নিউজ পোর্টাল নতুন বাজার পত্রিকায় নিয়োগ পেয়েছেন খাগড়াছড়ি জেলার সুপরিচিত ও উচ্চ শিক্ষিত ৩টি মুখ।যারা হলেন ডা. মোঃ শহীদ উল্লাহ জেলা প্রতিনিধি খাগড়াছড়ি, নুরুল ইসলাম সদর উপজেলা প্রতিনিধি খাগড়াছড়ি ও সৈয়দ ফাহিম রানা পানছড়ি উপজেলা প্রতিনিধি।

    শুক্রবার (০১ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় খাগড়াছড়ি জেলার আইএফসি রেস্টুরেন্টে নিয়োগপ্রাপ্তদের মাঝে কার্ড তুলে দেন অনলাইন নিউজ পোর্টাল নতুন বাজার পত্রিকার তিন পার্বত্য জেলার প্রতিনিধি সাংবাদিক মিঠুন সাহা। এই সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান।

    এই সময় সাংবাদিক মিঠুন সাহা নবাগত নিয়োগপ্রাপ্তদের স্বাগত জানান এবং লেখনীর মাধ্যমে যেন উঠে আসে সমাজের ইতিহাস, ঐতিহ্য,সংস্কৃতি ও জনগণের নানা সমস্যা ও সুখের গল্প। এই কামনা করেন তিনি।

  • উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

    উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর উদযাপিত হচ্ছে আজ।

    এ উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) বরিশালের উজিরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    দিবসটি উপলক্ষে বেলা ১০ টায় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বরিশাল ২ আসনের নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক দাশ,হাফিজুর রহমান ইকবাল, আব্দুল হাকিম সেরনিয়াবাত, এ্যাড সালাউদ্দিন সিপু, বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড শহীদুল ইসলাম মৃধা,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দীন হিমু, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, সাধারণ সম্পাদক মোঃ রিপন মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম শিপন প্রমুখ
    এসময় উজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    পরে বেলা ১১.৩০ টায় আনন্দ মিছিল দলীয় কার্যলয় থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। আনন্দ মিছিলের বিশেষ আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা।

  • বরগুনার তালতলীতে ২০ লিটার চোলাই মদসহ আটক ২

    বরগুনার তালতলীতে ২০ লিটার চোলাই মদসহ আটক ২

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে ২০ লিটার চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

    শনিবার (২ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে থানার চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকার মি. অংলাউ রাখাইনে ছেলে মি. জয় (৩৫) এবং একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মামুন (২৫)

    পুলিশ জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকা থেকে দেশিও চোলাইমদ নিয়ে শহরের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ লিটার দেশিও চোলাই মদসহ মি. জয় ও মামুনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দেশিও চোলাই মদসহ দুই জনকে আটক হয়েছে এবং একটি মটরসাইকেল জব্দ করা হয়েছে‌। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • পটুয়াখালী-৪ আসনে নৌকার বিদ্রোহী সাবেক মন্ত্রী ও তার ভাই

    পটুয়াখালী-৪ আসনে নৌকার বিদ্রোহী সাবেক মন্ত্রী ও তার ভাই

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী আপন দুই ভাই । দলের মনোনয়ন বঞ্চিত হয়ে দূর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার এবং তারই আপন ছোট ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ।
    বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো.জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দেন তারা।
    এর আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন তারা দুজনেই । কিন্তু দল থেকে মনোনয়ন দেয়া হয় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা বর্তমান সংসদ সদস্য মহিববুর রহমানকে। এরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন মাহবুব ও হাবিব ।
    নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তারা। এ নিয়ে পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ নেতাকর্মীরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। বাণিজ্যকেন্দ্র বিবেচনায় পটুয়াখালী-৪ আসন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।রাঙ্গাবালী কলাপাড়া ও মহিপুর থানা নিয়ে এ আসন গঠিত। এ এলাকায় রয়েছে-পর্যটনকেন্দ্র সাগর কন্যা কুয়াকাটাও পায়রা সমুদ্রবন্দর। তাপ বিদ্যুৎকেন্দ্রসহ গড়ে ওঠা আরও নানা শিল্প প্রতিষ্ঠানে সমৃদ্ধ হতে থাকা এলাকাটি ক্রমেই হয়ে উঠছে দক্ষিণের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। এ কারণে সবার নজর এখন এ এলাকার দিকে। আর এখানে দলীয় সিদ্ধান্তের বাহিরে নৌকার বিরুদ্ধে বিদ্রোহীতার বিরোধে জড়িয়েছেন তিনবারের সাবেক এমপি মাহবুব এবং তার ভাই সাবেক আমলা মিলন। প্রতিমন্ত্রী থাকাকালে মাহবুব ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে। মাত্র কয়েক বছরে আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া মাহবুবকে নিয়ে দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যম গুলো ধারাবাহিক সংবাদ ছাপে। তার দুর্নীতির বিষয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। কোটি কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়ে দুদক তার বিরুদ্ধে মামলা করে। মাহাবুবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন হারায় প্রতিমন্ত্রী মাহাবুব।

    সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মাহবুবুর রহমান তালুকদার জানান, এলাকার মানুষের রিকয়েষ্টে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আশাকরি আমি ভোটে জয়লাভ করতে পারবো।

    অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান বলেন, আমার বড় ভাই মাহবুবুর রহমান তালুকদার কিছু লোকের প্ররোচনায় প্রার্থী হয়েছেন। আমি মনে করি এটা তার ভুল সিদ্ধান্ত। সে তিন বার এমপি ছিলো, আমি তাকে সাপোর্ট দিয়েছি বিভিন্নভাবে। আমার সাপোর্ট না পেলে তিনি এত দূর এগুতে পারতো না। এবার আমি আশা করছিলাম যেহেতু তার শারিরীক কন্ডিশন ভালো না, তাই সে আমাকে সাপোর্ট দিবেন। কিন্তু তিনি কিছু সুবিধাবাদী লোকের প্ররোচনায় প্রার্থী হয়েছেন। একটা শ্রেণীর লোক আছে, যারা মাহবুবুর রহমান তালুকদার এমপি থাকা অবস্থায় লুটপাট করে খেতে পারছে, এইসব লোকেরাই এবারও তাকে প্রার্থী করেছেন, যাতে আবারও লুটপাট করে টাকা পয়সা কামাতে পারে । তবে আমি শেষ পর্যন্ত লড়ে যাব, এক পা পিছু হঁটবোনা।’

    তবে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এলাকা জুড়ে চলছে নানান আলোচনা-সমালোনা। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, দুই ভাইয়ের কাড়াকাড়িতে ভোট নষ্ট হতে পারে আওয়ামী লীগের। সুবিধা নিতে পারে জাতীয় পার্টি কিংবা জাসদ।

    কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার জানান, বিদ্রোহী প্রার্থীরা দলের মঙ্গল জনক নয়। যেখানে জাতীয় পার্টি এবং জাসদ নির্বাচন করছে সেখানে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী দলের জন্য বিপদজনক। যেটি আমারা কোনভাবেই মানতে পারিনা।

    কলাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা আশিক তালুকদার বলেন, বহুল আলোচিত দুর্নীতিবাজ মাহবুবুর রহমান তালুকদার বিচারাধীন তিনটি দুর্নীতি মামলার আসামি, ৫২ বছরের আওয়ামী লীগের রাজনীতির সাথে বিশ্বাসঘাতকতা করে লুটপাটের উদ্দেশ্যে দলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

    রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ বলেন, বর্তমান এমপি ৫ বছর প্রধানমন্ত্রী সেখ হাসিনার পক্ষে ব্যাপক উন্নয়ন করেছেন । তার নামে কোন দুর্নাম নেই । আমরা বিশ্বাস করি জনগণের ভোটে তিনি আবারো এমপি নির্বাচিত হবেন।

    রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন বলেন, বিদ্রোহীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই । যারা আছে তারা আসলে আওয়ামী লীগের কেউ নন। আমরা দলীয় ভাবে শক্ত অবস্থানে রয়েছি । নৌকা ছাড়া অন্য কোন প্রতীকের পক্ষে কাজ করবেনা কেউ। যে বেক্তি বঙ্গবন্ধু আদর্শের আওয়ামী লীগ করে সে কোনদিন নৌকার বিপক্ষে যেতে পারেনা।

    পটুয়াখালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা) আসন। এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ০৭ জন। এরমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীই ০৩ জন। মাহবুব-হাবিব দুই ভাই ছাড়াও অপর বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল ইসলাম লিটন ।
    অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে লড়বেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা বর্তমান সংসদ সদস্য মহিববুর রহমান । রয়েছে জাতীয় পার্টি, জাসদ ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীও।

  • সেনবাগের  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ইন্জ্ঞিনিয়ার নিজাম উদ্দিনের সংবর্ধনা

    সেনবাগের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ইন্জ্ঞিনিয়ার নিজাম উদ্দিনের সংবর্ধনা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালী সেনবাগের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ইন্জ্ঞিনিয়ার মো: নিজাম উদ্দিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ০২ ডিসেম্বর শনিবার সকালে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।এসময় ৪নং কাদরা ইউপির চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি গিয়াস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইন্জ্ঞিনিয়ার মোঃ নিজাম উদ্দিন, এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামীয়া আলিম মাদ্রাসায় সুপার মাওলানা মজিবুল হক একরামী,
    চৌমুহনী জিয়া এডুকেশন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, আলী আক্কাস মেম্বার, ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মীর হোসেন মীরু, বার বার নির্বাচিত জনপ্রতিনিধি আবু বকর জসিম,
    বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হেদায়েত উল্যা মিয়াজি, ব্যাংকার আবু শাকের মোঃ জাকারিয়া, মাদ্রাসার প্রভাষক মোশাররফ হোসেন, হাফেজ আবু বকর, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে স্থানীয় প্রতিনিধিগন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • নলছিটি উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

    নলছিটি উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

    ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সালাহউদ্দিন শাহীনকে উপজেলা যুবদলের আহ্বায়ক ও পলাশ সজ্জনকে সদস্যসচিব করা হয়। এদিকে রুস্তুম শরীফকে পৌর যুবদলের আহ্বায়ক ও সালাউদ্দিন রাজকে সদস্যসচিব করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান এ কমিটির অনুমোদন দেন। শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নির্দেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয় বলে দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি কামরুজ্জামান দুলাল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি দুটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
    উপজেলা যুবদলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম লাভলুকে। যুগ্ম আহ্বায়করা হলেন মো. জিয়াউল কবির মিঠু, মো. নুরুজ্জামান শিমুল, মো. রেজওয়ানুল হক, রফিকুল ইসলাম সুমন ও জিয়া উদ্দিন বাবলু। পৌর যুবদলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. বশির তালুকদারকে। যুগ্ম আহ্বায়করা হলেন মো. মাসুদ খান, সোহাগ মুন্সি, সোহাগ সিকদার, সাইফুল ইসলাম রাজিব, রাসেল হাওলাদার ও বায়েজিদ জোমাদ্দার।

  • কুমিল্লায় ভুমিকম্পনে ফাটিয়ে দিল কুবির তিন ছাত্রাবাস

    কুমিল্লায় ভুমিকম্পনে ফাটিয়ে দিল কুবির তিন ছাত্রাবাস

    কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লায় ভুমি কম্পে কাপিয়ে তুলে ফাটিয়ে দিলো কুবির তিন ছাত্রাবাস,

    সারাদেশে সংঘটিত ভূমিকম্পের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে।

    শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে এই ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল লক্ষীপুরের রামগঞ্জে বলে জানা গেছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের দুইটি ও মেয়েদের একটি হলে ফাটলের দেখা দিয়েছে। এছাড়া, মেয়েদের শেখ হাসিনা হলের রিডিং রুমেও হালকা ফাটলের দেখা দিয়েছে।

    সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু হলের পাঁচতলার দক্ষিণ পাশের ব্লকের ৫০৪ নম্বর কক্ষের সামনের করিডোরের মেঝের দুটি টাইলস উঠে গেছে। একই তলায় নতুন ও পুরাতন ব্লকের সংযোগস্থলের করিডোরে ফাটল দেখা গেছে। পাশাপাশি দক্ষিণ ২০৪ ও ২০৫ নং কক্ষের মাঝের সংযোগস্থলে পুরো পাঁচতলাব্যাপী ফাটল লক্ষ্য করা গেছে৷ এছাড়া ২০৯ নং কক্ষেও ফাটল দেখা যায়।

    এছাড়াও নজরুল হলের দোতালার ২০৭ নম্বর কক্ষের দেয়ালে, টিভি রুমের সামনের পিলারের সংযোগস্থলে নতুন ফাটল দেখা গেছে। ফয়জুন্নেছা হলের পাঁচতলার ৫১১ নম্বর কক্ষে, ৫০৩ নম্বর কক্ষের ফাটল এবং চারতলার ৪০৩ নম্বর সামনের করিডোরে ফাটল দেখা গেছে।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫১৯ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী এমরান হোসেন বলেন, ভূমিকম্পের সময় আমরা নিচে নামতে পারিনি। কম্পন থামলে দক্ষিণ ব্লকে পাশাপাশি দুটি টাইলস উপরের দিকে হালকা উঠে থাকতে দেখা যায়।

    কাজী নজরুল ইসলাম হলের ২০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এহসান জানান, ‘প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। ঝাঁকুনির মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমরা সবাই দৌড়ে বাইরে চলে যাই। কিছুক্ষণ পর রুমে এসে দেখি দেওয়ালে ছোটবড় কিছু ফাটল তৈরি হয়েছে।’

    হল প্রভোস্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান। যোগাযোগের পর বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সরেজমিনে ফাটলগুলো পরিদর্শন করেছেন। তিনি জানান, দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে কথা বলবেন বিষয়টি দেখার জন্য।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো: আবদুল লতিফ বলেন, আমি বিষয়টা জানতাম না, আপনার থেকে শুনেছি। যদি স্ট্রাকচারাল কোনো সমস্যা হয় তবে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে কথা বলে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবো। যদি সত্যিই ভূমিকম্পের কারণে স্ট্রাকচারাল কোনো সমস্যা হয়, তবে তা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এই বিষয়ে আমরা নিজেরা খোঁজ নিয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

  • বরগুনায় জেলা রোভার মেট কোর্স এর উদ্বোধন

    বরগুনায় জেলা রোভার মেট কোর্স এর উদ্বোধন

    খাইরুল ইসলাম মুন্না

     বাংলাদেশ স্কাউটস বরগুনা জেলা রোভারের আয়োজনে ও রোভার অঞ্চলের সহযোগিতায় বরগুনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে রোভারদের জন্য কোর্স ফর রোভার মেট ২০২৩।

    শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিলায় চারদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউট সভাপতি মোহা: রফিকুল ইসলাম।

    কোর্স লিডার আলহাজ্ব লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং বরগুনা জেলা রোভার সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহমেদ, বরগুনা সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, জেলা রোভার স্কাউট এর কমিশনার মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা রোভার সাধারণ সম্পাদক মোঃ তারেক আনসারি বীন সুমন প্রমুখ।

    এই সময় তিনি বিজয়ী উপদলগুলোকে গৌরব পতাকা প্রদান করেন ও কোর্সে অংশগ্রহণকারীদের রোভার স্কাউট কার্যক্রমে সম্পৃক্ত থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ লক্ষ্যে নিজেরদের জ্ঞানের আলোয় আলোকিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং বরগুনা সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোভার কার্যক্রম চালু হবে এই আশাবাদ ব্যক্ত করেন।

    বরগুনা জেলা রোভারের প্রায় ১০ টি কলেজের ১১০ জন শিক্ষার্থীরা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

  • ত্রিশাল  হবে একটি আইকনিক উপজেলা : স্বতন্ত্র প্রার্থী  আনিছ

    ত্রিশাল হবে একটি আইকনিক উপজেলা : স্বতন্ত্র প্রার্থী আনিছ

    ময়মনসিংহ প্রতিনিধি
    শিল্প কারখানা ও পর্যটনের পাশাপাশি ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ ত্রিশালকে একটি আইকনিক উপজেলায় রূপান্তরে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করে যাচ্ছেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য, ত্রিশাল পৌরসভা থেকে বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

    শনিবার (২ডিসেম্বর) দিনভর ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন, কাশি গঞ্জ বাজার সহ বিভিন্ন ওয়ার্ডে সাধারন মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ । এ সময় ত্রিশালকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

    এসময় তিনি সবার উদ্দেশে বলেন, বাংলাদেশের আইকনিক উপজেলা হবে ত্রিশাল। উপজেলাকে আইকনিক হিসাবে রূপান্তরের জন্য আমি কাজ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কবি নজরুল ইসলাম এর স্মৃতি বিজরিত এলাকা ত্রিশালের উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই ত্রিশালের উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে সাথে নিয়ে অংশীদার হতে চাই।

    জলাবদ্ধতা,পরিবেশ-প্রতিবেশ রক্ষা করেই উন্নয়ন হবে জানিয়ে স্বতন্ত্র প্রার্থী আনিছ বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়টি আমাদের নজর দিতে হবে। পরিবেশ-প্রতিবেশ রক্ষা করেই সমস্ত উন্নয়ন করা হবে। ত্রিশালের উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগ ও পরামর্শ নেওয়া হবে। এসময় তার সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।