Blog

  • নড়াইলের এসপি মেহেদী হাসান’র সার্কেল অফিস থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন

    নড়াইলের এসপি মেহেদী হাসান’র সার্কেল অফিস থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

    নড়াইলের এসপি মেহেদী হাসান’র সার্কেল অফিস থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন।
    শনিবার (২ ডিসেম্বর) নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান কালিয়া সার্কেল অফিস, কালিয়া থানা, নড়াগাতী থানা ও বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপারকে স্ব স্ব থানার অফিসার ইনচার্জবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপারকে সালামি প্রদান করা হয়। তিনি অফিসার ও ফোর্সদের সাথে আইনশৃঙ্খলা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার মহোদয় থানা ও তদন্ত কেন্দ্রে আগত ভুক্তভোগীদের সাথে সুন্দর ব্যবহার করতে বলেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে বলেন। পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান প্রথম থানা পরিদর্শনকে স্মরণীয় রাখতে কালিয়া থানা চত্বরে একটি ফলজ চারা “চায়না কমলা” এবং নড়াগাতি থানা চত্বরে একটি “কৃষ্ণচূড়া” ফুলের চারা রোপন করেন।
    এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); প্রণব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল); শেখ তাসমীম আলম, অফিসার ইনচার্জ, কালিয়া থানা; সুকান্ত সাহা, অফিসার ইনচার্জ, নড়াগাতী থানা; মোঃ ইলিয়াস হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ), বড়নাল তদন্ত কেন্দ্র, নড়াইলসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় বিয়ের আসর থেকে বর উঠে যাওয়ায় কনের আ*ত্মহত্যা; থানায় মামলা

    পাইকগাছায় বিয়ের আসর থেকে বর উঠে যাওয়ায় কনের আ*ত্মহত্যা; থানায় মামলা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছার লতা ইউনিয়নে লগ্ন পেরিয়ে যাওয়ায় বিয়ে না করে বর চলে যাওয়ায় গলায় রশি পেঁচিয়ে মিতু মণ্ডল (১৯) নামের এক তরুণীর আত্মহত্যার করছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামে নিজ বাড়িতে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। এ সময় মিতুর বাবা তাঁকে নামিয়ে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিতু মণ্ডল মারা যান। এ ঘটনায় মৃত্যুর প্ররোচনায় থানায় মামলা হয়েছে।
    মিতু মণ্ডলের বাবা ঠাকুরদাশ মণ্ডল বলেন,আমার মেয়ের সঙ্গে বটিয়াঘাটা উপজেলার কায়ুমখালীর কৃষ্ণ মণ্ডলের ছেলে সুদিপ্ত মণ্ডলের (২২) গত সোমবার বিয়ের দিন ধার্য ছিল। বিয়েতে সঠিক সময়ে ছেলেপক্ষ না আসায় লগ্ন পেরিয়ে যায়। পরের লগ্নে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি হননি। পরে ছেলের বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায় ছেলে বিয়ের আসর থেকে চলে যায়। মেয়ে এতে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে গত শুক্রবার বিকেল ৫টার দিকে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে পড়ে। তাকে নামিয়ে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শুক্রবার গলায় রশি পেঁচিয়ে একটি মেয়ে আত্মহত্যা করে। তার মরদেহ সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্ররোচনায় শনিবার থানায় বরের বাবা কৃষ্ণ মণ্ডল ও বর সুদিপ্ত মণ্ডলের নামে মামলা করেছেন মেয়ের বাবা।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • খুলনা-৬আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রশিদুজ্জামানের পাইকগাছা – কয়রা বাসীর উদ্দেশ্যে খোলা চিঠি

    খুলনা-৬আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রশিদুজ্জামানের পাইকগাছা – কয়রা বাসীর উদ্দেশ্যে খোলা চিঠি

    ইমদাদুল হক।।
    খুলনা-৬আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল তার ফেসবুক পেজে তার নির্বাচনী এলাকা বাসীর উদ্দেশ্য “পাইকগাছা – কয়রা বাসীর উদ্দেশ্যে খোলা চিঠি ” নামে একটা লেখা পোস্ট করেছেন যা হুবহু তুলে ধরা হলো।
    প্রাণপ্রিয় কয়রা-পাইকগাছা বাসী, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের কোন ভাষা আমার জানা নেই কারণ আপনাদের কারণেই আমি আজকের আমি। বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে সবার মত নিজের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের সময় যখন আমার এসেছিল তখন আপনাদের ভালভাষা আমাকে বেধেছিল এক অবিচ্ছেদ্য মায়াজালে; ছিড়তে পারিনি আজও সেই মায়ার বাধন। আপনাদের ভালবাসা আমাকে টেনে নিয়ে গেছে অনাহারির ঘরে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মিছিলে। প্রকারান্তরে রাখতে পারিনি নিজের ঘরের খবর, হাড়ির খবর। আমার পরিবার, বিশেষ করে কণ্যাত্রয় আপনাদের আর সকলের সন্তানের মতই অপেক্ষা করেছে আমার জন্য রাতের পর রাত জেগে আমার বাড়ি ফেরার পথ চেয়ে, কিন্তু ফিরতে পারিনি কোন দিন, পারিনি আপনাদের আর সকলের মত বুকে জড়িয়ে নিজের সন্তানকে নিয়ে পারিবারিক সুখের সময় পার করতে। অপেক্ষা করতে করতে পিতৃস্নেহ বঞ্চিত হওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সেই দিনটির কথা আমি ভুলতে চেষ্টা করেছি আপনাদের ভালবাসায় যে দিনটি আমি প্রথম বাবা হওয়ার খবরটি পেয়েছিলাম কারাগারের লোহার প্রকোষ্ঠে বসে। খুব কষ্ট লেগেছিল আমার প্রথম সন্তানের জন্য যে দিন সে তার বাবার প্রথম স্পর্শটি থেকে বঞ্চিত হয়েছিল আমার কারাবাসের কারণেই। আশায় বুক বেধেছিল আমার পরিবার তথা সন্তানেরা এই ভেবে যে, তাদের পিতা এক সন্তানকে বঞ্চিত করেছে তার লাখো পাইকগাছা -কয়রা বাসীর ভাগ্য পরিবর্তনের জন্য। লড়াইয়ের সাথিরা, মিছিলের এবং শ্লোগানের সাথিরা আমার পথ চলার প্রেরণা হয়ে থেকেছে সব সময়। আর সেই প্রেরণাই আমাকে নির্বাচনের সাহস যুগিয়েছে। আমি বিত্তবান, তবে ধনে নয়, বিত্তবান আপনাদের ভালবাসায়। সারাজীবন অসাম্প্রদায়িক রাজনীতির চর্চাই আমার ব্রত। চেষ্টা করেছি নিজের সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকবার। চলার পথের ভ্রান্তি নিয়ে আমি দুশ্চিন্তায় থাকিনি কখনোই, কারণ আমার আপন মানুষ আপনারা নিশ্চয়ই আমার উদ্দেশ্য নিয়ে ভুলবুঝবেন না। পথ চলতে চলতে জীবনের ৪৫ টি মূল্যবান বছর কখন যে এই রাজনীতির ময়দানে আপনাদের সাথে পার করেছি তা বুঝতেই পারিনি। অকালে চুলের একটিও আজ আর হয়তো অবশিষ্ট নেই পাক ধরতে, কমতে শুরু করেছে শরীরেরও বল, কেবল কমেনি আপনাদের কাছ থেকে পাওয়া মনের বল। আজও আমি স্বপ্ন দেখি আপনাদের পাশে থেকে একটি ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাশ, মাদক এবং দূর্ণিতি মুক্ত কয়রা – পাইকগাছার। সময় এসেছে জেগে ওঠার। আগামিকালের নতুন সূর্যকে শপথ করে আসুন এই নির্বাচনে আপনার, আমার, সকলের প্রিয় নৌকা প্রতিকে আমাদের সকলের মূল্যবান ভোট প্রদান করে আমাদের সকলের স্বপ্নের কয়রা-পাইকগাছা গড়ে তুলতে অবদান রাখি।

    নিবেদকঃ
    আপনাদের সেবক মোঃ রশীদুজ্জামান।.

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনাচ

  • পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে গাছে মাটির পাত্র স্থাপন

    পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে গাছে মাটির পাত্র স্থাপন

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে গাছে মাটির পাত্র ও কাঠের বাসা স্থাপন করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরিসিম। তাই পরিবেশবাদী সংগঠণ বনবিবি বন্য পাখির সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য এ কার্যক্রম অব্যাহত রেখেছে। ২ ডিসেম্বর শনিবার সকালে বনবিবির উদ্যোগে উপজেলার বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ২০টি মাটির পাত্র ও কাঠের তৈরি বাসা স্থাপন করা হয়েছে।পাখির জন্য বাসা স্থাপন করার সময় উপস্থিত ছিলেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা আনজীব সমিতির সাবেক সভাপতি এ্যাড. আ: সাত্তার, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, এ্যাড. বিজয় মণ্ডল, পরিবেশ কর্মী কওসার আলী গাজী, শাহিনুর রহমান প্রমুখ। সকালে উপজেলা চত্তর, থানা চত্তর, আদালত চত্তর, স্মৃতিসৌধ চত্ত্বর, সরল, বাতিখালী গ্রামের বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে।
    উল্লেখ্য, পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে ১৫ শতাধিক মাটির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে প্রায় তিন শতাধিক মাটির পাত্র ভেঙ্গে গেছে। সে সকল গাছের মাটির পাত্র ভেঙ্গে গেছে সে সব গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে। সেই সাথে সংগঠনটি পাখির আবাসস্থল নিরাপদ ও পাখিদের বিচরণস্থল সংরক্ষনে সকলের সহযোগীতা কামনা করেছে।

  • রাজশাহী ১ আসনে নৌকার প্রতিপক্ষ আওয়ামীলীগ

    রাজশাহী ১ আসনে নৌকার প্রতিপক্ষ আওয়ামীলীগ

    রাজশাহী মোঃ হায়দার আলী : বিএনপি জামায়াতবিহীন রাজশাহী – ১ আসনে উত্তাপ ছড়াচ্ছেন আওয়ামীলীগ নেতা কর্মী সমর্থকগন। এখানে নৌকার প্রতিপক্ষ আওয়ামীলীগ। এ আসনটি গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে। ব্যারিস্টার আমিনুল হক বিএনপির মনোনয়নে এই আসনে তিনবার সংসদ সদস্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, আইন প্রতিমন্ত্রী ছিলেন। দলের একক প্রার্থীও ছিলেন তিনি। তার মৃত্যুর পর এই আসনটিতে আর একক কেউ নেই। বিএনপি জামায়াত কেন্দ্রীয়ভাবে নির্বাচন বর্জন করছেন। তাই নেই কোন নির্বাচনী উত্তাপ। জন সাধারণের মাঝে নেই নির্বাচনী ভাবনা, হিসেব নিকাশ। তবে এখনও নির্বাচনের অনেক সময় রয়েছে। ১১ জন প্রার্থী হয়েছে। সে সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহি রয়েছে। যুব সমাজ তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। তাকে ভোট দেয়ার বিষয়টি নিয়ে এখন ভাবছেন না। দেখার পর সিদ্ধান্ত নিবেন।

    ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি এলাকায় ব্যপকহারে উন্নয়ন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান ভবন, ব্রিজ, কালভাট, পদ্মানদীর ধারে বাঁধ নির্মান, রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কিন্তু দলীয় কিছু অসৎ নেতা, জনপ্রতিনিধির অবৈধ কর্মকান্ড, অনিয়ম, দুর্নীতির কারনে বেশ কিছু ত্যাগি নেতা কর্মী সমর্থক নৌকা বিমুখ হয়ে আছেন। তবে তাদেরকে নির্বাচনী মাঠে না রাখলে ভাল হবে বলে সচেতন মহল মনে করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করার বিকল্প ভাবছেনা এলাকার মানুষ বলে আওয়ামীলীগ নেতার বলছেন। তবে এ আসনে ওমর ফারুক চৌধুরী শক্তিশালী প্রতিপক্ষ না থাকায় লড়াই হবে বাঘে মহিষে। ওমর ফারুক চৌধুরী একমাত্র প্রার্থী তিনি তিন বার এমপি নির্বাচিত হয়েছেন। একবার ফাঁকা মাঠে গোল দিয়ে এমপি হয়েছেন। বাকী সব প্রার্থী নতুন হওয়ায় তাদের এমপি নির্বাচনের কোন অভিজ্ঞা নেই। এটাই এমপি ওমর ফারুক চৌধুর প্লাসপয়েন্ট। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের হেভিওয়েট প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সাথে এবার লড়বেন তিন নারীসহ ১০ প্রার্থী। তারা সবাই নতুন মুখ। এদের মধ্যে চারজন স্বতন্ত্র ও বাকিরা দলীয় প্রার্থী। চারজন স্বতন্ত্র প্রার্থীই আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে নামছেন।

    জেলার পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহীর ভিআইপি আসন নামে পরিচিত এখানে ভোটে লড়তে চান তিনবারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার, গোলাম রাব্বানী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মীনি শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়া, চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া, বিএনএফ দলের প্রার্থী আল-সাআদ, তৃণমূল বিএনপি থেকে জামাল খান দুদু, এনপিপির প্রার্থী নুরুন্নেসা, বাংলাদেশ সাংস্কৃতি মুক্তিজোট প্রার্থী বশির আহমেদ, জাতীয় পার্টি থেকে শামসুদ্দীন মন্ডল ও বিএনএম’র প্রার্থী শামসুজ্জোহা বাবু।

    এদের মধ্যে আখতারুজ্জামান আখতার, গোলাম রাব্বানী, শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ও চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা চারজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ও গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করছেন।

    রাজশাহী-১ ভিআইপি আসন হিসেবে পরিচিতি আছে। এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন তিনি মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন। বিএনপি-জামায়াত থেকে হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও টানা তিনবারের মন্ত্রী প্রায়াত ব্যারিষ্টার আমিনুল হক আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

    এছাড়াও ব্যারিষ্টার আমিনুল হক সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকায় তার বড় ভাই পুলিশের সাবেক আইজিপি ড. এনামুল হক নির্বাচনে অংশ নিয়ে ওমর ফারুক চৌধুরীর কাছে পরাজিত হন। ব্যারিষ্টার আমিনুল হক মৃত্যুর পর তার ছোট ভাই বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দীন এবার নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে সরব ছিলো।

    এছাড়ও জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এই আসন থেকে নির্বাচনে অংশ গ্রহণ করে থাকেন। তিনি ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন।

    আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জমান আখতার। তিনি গেলো রাজশাহী জেলা পরিষদ নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী হয়ে ভোট করলে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি দেওপাড়া ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

    গোলাম রাব্বানী তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র। তিনি বর্তমানে জেলা কমিটির সদস্য। এলাকায় রাজনৈতিক ও জনপ্রতিনিধি হিসেবে বাপ-দাদার বংশ পরম্বরায় বেশ জনপ্রিয়তা আছে এই আওয়ামী লীগ নেতার।

    রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের রাজনীতিতে তৃণমুলের নেতাকর্মীদের নিখাদ ভালবাসায় গোলাম রাব্বানীকে ঘিরে একটা শক্ত বলয় গড়ে উঠেছে। রাব্বানী ব্যতিত এ বলয় অন্যদিকে ঘুরানো যাবে না। তৃণমুলের নিখাদ ভালবাসার থেকে কোনো বড় শক্তি নাই, এই বলয় সেটাই প্রমাণ করেছে বার বার । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনায়ন জমা দিয়েছন। পৌর নির্বাচনে নিশ্চিত বিজয় জেনেও মুন্ডুমালা পৌর নির্বাচনে প্রার্থী হননি। রাব্বানীর ঘনিষ্ঠ সুত্র জানায়, তিনি নৌকা পেতে তৎপর ছিলেন দীর্ঘদিন থেকে কিন্তু নৌকা না পেয়ে নেতা কর্মী সমর্থকদের চাপে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
    তবে তার কাছের লোকজনের কথা প্রতীক নয় আমজনতার ভালবাসার থেকে বড় শক্তি নাই। কারণ কোনো এমপি-মন্ত্রী, উপজেলা-ইউপি চেয়ারম্যান বা মেয়র নয় আওয়ামী লীগের প্রাণ তৃণমুলের পাঁফাটা নেতা ও কর্মী-সমর্থকগণ।

    জানা গেছে,স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে এক সময়ের অবিসংবাদিত নেতা, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পাঁচন্দর ইউপির দুইবারের সাবেক চেয়ারম্যান, মুন্ডুমালা পৌরসভার দু’বারের সাবেক মেয়র তারকা খ্যাতি সম্পন্ন বর্ষিয়ান রাজনৈতিক নেতৃত্ব ও জননেতা গোলাম রাব্বানি রাজনীতিতে তাঁর হারানো গৌরব ফেরাতে এমপি প্রার্থী হয়েছেন।

    তৃণমূলে রাব্বানীর যে জনসমর্থন তাতে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েই বিজয়ী হবার ক্ষমতা রাখেন বলে মনে করছে তৃণমূল। ২০১৮ ইং সালের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন।

    আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মীনি শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়াও এবার নতুন মুখ। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এবার লড়বেন ওমর ফারুক চৌধুরীর সাথে। প্রায় ১০ বছর ধরে এলাকায় নানা ধরণের সামাজিক কর্মকান্ড চালিয় নিজের অবস্থান তৈরী করেছেন। বিশেষ করে গরীব, দু:স্থদের ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে তার বেশ জনপ্রিয়তা রয়েছে।

    অপরদিকে, দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়ার বাসা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদরে। তবে তার নানার বাড়ী তানোরের মুন্ডমালায়। নানার বাড়িতেই তিনি বেড়ে উঠেছেন। ছোট বেলা থেকে বিভিন্ন সংস্কৃতিক কর্মকান্ডে অংশ নেয়ার কারণে এলাকায় তিনি আগে থেকেই পরিচিত। তাই তিনি এ এলাকাকেই বেছে নিয়েছেন ভোটে লড়তে। ফলে রাজশাহী-১ আসন থেকে এবার প্রথমবারের মত আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে লড়বেন হেভিওয়েট প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে।

    কাগজে কলমে নাম শারমিন আক্তার নিপা মাহিয়া হলেও তিনি পরিচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি নামে। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও দায়িত্বে আছেন। এ আসনে নির্বচনী উত্তাপ কেমন ছাড়ায়, ভোটারদেরকে নির্বাচনমূখি করতে প্রার্থীরা কি কি পদক্ষেপ গ্রহন করেন সেটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

    মোঃ হায়দার আলী,
    রাজশাহী।

  • গোদাগাড়ীর মহিশালবাড়িতে বালুর ট্রাকের একজন কৃষক নি*হত

    গোদাগাড়ীর মহিশালবাড়িতে বালুর ট্রাকের একজন কৃষক নি*হত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ীতে বালুর ট্রাকের ধাক্কায় জসিমউদ্দীন ( ৬৫) নামে এক কৃষক নিহিত হয়েছেন ।
    আজ ২ই ডিসেম্বর শনিবার সকাল দশটার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি মোড়ে, বালুর ট্রাক ধান বহনকারী ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয় এ সময় ওই কৃষক নিহত হন।

    নিহিত জসীমউদ্দীন ( ৬৫) এর বাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের এর ৭ নাম্বার ওয়ার্ডর
    তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত .এলাহী বক্স।

    স্থানীয় সূত্রে জানা যায় জমির ধান বিক্রয়ের উদ্দেশ্যে ট্রলিতে করে গোদাগাড়ী ধানের হাটে আসছিলেন, আসার পথে মহিষালবাড়ি মোড়ে মাদক নির্ময় কেন্দ্রের সামনে গোদাগাড়ী ফুলতলা ঘাট থেকে ছেড়ে আসা বালু ভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় এ সময় ট্রলি থেকে পড়ে ট্রাকে চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

    গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন এ ঘটনায় রাজ মেট্র ট ১১-০৫৭৪ ট্রাক এবং ট্রাকের ড্রাইভার মোঃ বাবর (৩২) কে গ্রেফতার করা হয়েছে। বাবরের পিতার নাম আকবর আলী বাড়ী রাজশাহীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মহল্লায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

    মোঃ হায়দার আলী,
    রাজশাহী।

  • নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আলভী ল্যাপটপ বিক্রি করে চায়ের দোকান

    নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আলভী ল্যাপটপ বিক্রি করে চায়ের দোকান

    উজ্জ্বল রায়, জেলা নড়াইল প্রতিনিধি থেকে//

    নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সৈয়দ সজিবুর আলভী (২৩) নিজের শখের ল্যাপটপ বিক্রি করে চা বিক্রির টং দোকান দিয়েছেন। কোনো কাজই যে ছোট নয় সে কথা আরেকবার প্রমাণ করে দিয়েছেন তিনি। উজ্জ্বল রায়, জেলা নড়াইল প্রতিনিধি থেকে জানান, সরেজমিন গিয়ে দেখা যায়, নড়াইলের ঐতিহ্যবাহী বাধাঁঘাটের সামনে ছোট্ট একটি টং দোকান দিয়েছেন আলভী। সেখানে কেতলি হাতে চা বানাচ্ছেন তিনি। তার দোকানে সাধারণ রঙ চা থেকে শুরু করে তান্দুরি, তেঁতুল, অপরাজিতা, কাশ্মীরি, বুলেট, বিটরুট, তুলসী, বাম্বু, মালাই ও বাদামসহ ২০ প্রকারের চা পাওয়া জায়। ৫ টাকা থেকে শুরু করে প্রকারভেদে এসব চা বিক্রি হয় ৫০ টাকা পর্যন্ত।
    এছাড়া লেবুর পিনিক ও সুস্বাদু চিকেন মোমো বিক্রি করছেন তিনি। আর এসব খাদ্যের স্বাদ নিতে প্রতিদিন তার দোকানে ভিড় করছেন নানান বয়সী মানুষ। খাবারের মান ভালো হয়ায় সকলের প্রশংসা কুঁড়াচ্ছেন তিনি। এছাড়া আলভীর দোকানে রয়েছে ষ্টিকি নোটের ব্যবস্থা। খাওয়ার পর খাবারের মান কেমন ছিলো তা লিখে একটি বোর্ডে লাগিয়ে রাখতে পারবেন যে কেউ।
    প্রতিমাসে এখান থেকে আয় করছেন প্রায় ২৫-৩০ হাজার টাকা। যা দিয়ে স্বাচ্ছন্দ্যে চলছে তার পড়াশোনা। পাশাপাশি পরিবারের পাশেও দাঁড়াতে পারছেন তিনি। এদিকে, শিক্ষিত তরুণের এমন উদ্যোগকে প্রথমে কেউ ভালোভাবে না নিলেও এখন সাধুবাদ জানাচ্ছেন সবাই।
    বাধাঘাটের মৌসুমী মেসে থাকা নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অনার্স পড়োয়া সূর্য্য বলেন, আলভী আমাদের কলেজে পড়ে পাশাপাশি টং দোকানে ব্যবসা করে উপার্জনের টাকা দিয়ে লেখাপড়ার পাশাপাশি জীবিকা নির্বাহ করে। এ জন্য আমরা তাকে অনেক পছন্দ করি।
    মৌসুমী মেসে থাকা নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অনার্স পড়োয়া আরেক ছাত্র সমিরোন বলেন, আলভীকে তিনি অনেকদিন ধরে দেখছেন। সে অনার্সের ছাত্র, পাশাপাশি সে এখানে একটি চায়ের স্টল করেছে। সে নিজে স্বনির্ভর হয়ার চেষ্টা করছে। এটা আসলে একটা ইতিবাচক দিক। তিনি মনে করেন, যারা চায় লেখাপড়া শিখে চাকরি-বাকরি না পেলে নিজে স্বনির্ভর হয়ার চেষ্টা করবেন তাদের জন্য আলভী একটা অন্যরকম উদাহরণ।
    স্থানীয় বারী জানান, পরবর্তী প্রজন্মকে ব্যবসা বা নিজে কিছু করতে অনুপ্রেরণা দিবে। আমাদের দেশের জন্য একটা বড় বিষয়। এটি খুবই ভালো কাজ।
    দোকানে চা খেতে আসা নড়াইল পৌরসভার কুড়িগ্রামের বাসিন্দা তনু বলেন, প্রথম থেকে তিনি এই দোকানে বসেন, আড্ডা দেন এবং খাবার খান। দোকানদার সকলের সঙ্গেই খুব ভালো ব্যবহার করেন। বর্তমান সময়ে কলেজ-ভার্সিটিতে যারা লেখাপড়া করে তারা অবসর সময় আড্ডা দিয়েই কাটিয়ে দেয়। কিন্তু আলভী ভাই পড়ালেখার পাশাপাশি যে নিজে আত্ম কর্মসংস্থান গড়ে তুলেছে এটা সত্যিই প্রশংসানীয়।
    দোকানে চা খেতে আসা আরেক বাসিন্দা সাকিব বলেন, এই দোকানে তিনি প্রথম অর্ডার করেছিলেন মমো। মমোটা তার খুব ভালো লেগেছে। আর আমাদের প্রত্যেকেরই উদ্যোক্তা হওয়া উচিত। আলভী ভাই পড়াশোনার পাশাপাশি যেভাবে একটি দোকান চালাচ্ছে এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করে তুলতেছে এটা একটা ভালো খবর।
    তরুণ উদ্যোক্তা ও টং দোকানের মালিক সৈয়দ সজিবুর আলভী বলেন, এইচ এসসি পরীক্ষা দিয়ে নড়াইল থেকে ঢাকা গিয়েছিলেন চায়নিজ ভাষা শিখতে।সেখানে পড়াশোনার পাশাপাশি একটি খাবারের দোকোনে চাকরি নেন। কাজ ঠিকঠাক করলেও বেতন ঠিকমত পেতেন না। এরপর ঠিক করেন নিজেই উদ্যোক্তা হবেন। চায়ের দোকান দিবেন। তবে একথা বাড়িতে জানালে কেউ তা মেনে নেয়নি। পরিচিত কেউই তেমন ভালোভাবে নেননি। তবে কারো কথায় কান না দিয়ে নিজের স্বপ্নের পিছনে ছুটতে থাকেন আলভী। ২০২২ সালে এক বন্ধুর কাছ থেকে ধার করে এবং শখের ল্যাপটপ বিক্রি করে দোকান শুরু করেন। এরপর লোন নিয়ে বন্ধুর ধার পরিশোধ করেন। কয়েক মাসের মধ্যে লোনটিও পরিশোধ হয়ে যায়।
    তিনি আরো বলেন, বর্তমানে এই দোকানের আয় দিয়ে পড়াশোনা ও ব্যক্তিগত খরচ মিটিয়ে পরিবারেও অবদান রাখছে আলভী। ভবিষ্যতে বড় একটি রেস্টুরেন্ট করার স্বপ্ন রয়েছে তার। বর্তমানে বেকরত্ব একটা সামাজিক ব্যাধি। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়া খুবই দরকার। লেখাপড়ার পাশাপাশি ছোট কিছু নিয়ে শুরু করলে সামনে ভালো কিছু করা সম্ভব। চাকরির যে বাজার তা ধরতে গেলে অনেক সমস্যা। তাই তিনি মনে করেন, যে নিজে আত্মবিশ্বাসী হয়ে, উদ্যোক্তা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কাজ শুরু করলে অনেকে অনেক কথা বলবে। কিন্তু পরে সবাই সমর্থন করবে। প্রথম পর্যায়ে কেউ কারো পাশে থাকে না। তার বেলায়ও এমন হয়েছে। তাই বেকার যারা আছে তাদের কাজ শুরু করা উচিত বলেও মনে করেন তরুণ এই উদ্যোক্তা।
    আলভীর এমন উদ্যোগকে সাধু বাধ জানিয়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, এটা নিঃ সন্দেহে একটা ভালো উদ্যোগ। কারণ বর্তমান যে প্রেক্ষাপট, তাতে আসলে লেখাপড়া শিখে চাকরি বা অন্য পেশায় যাওয়ার সুযোগ খুব কম। আর সেক্ষেত্রে আলভীর উদ্যোগ অনুকরণীয়। পরিবারের সহযোগিতা ছাড়াই নিজের পায়ে নিজে দাঁড়ানো, সমাজ এবং পরিবারের বোঝা না হয়ে যে আত্মনির্ভরশীল হয়ার চেষ্টা করা এটা সত্যি প্রশংসার দাবিদার।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের জোড়া খুনের মামলার এজাহারনামীয় ০৩ জন আসামি গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের জোড়া খুনের মামলার এজাহারনামীয় ০৩ জন আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ০২ ডিসেম্বর ২০২৩ খ্রি. রাত্রী ০৪.০০ ঘটিকার সময় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘গাজীপুর জেলার সদর থানাধীন পূর্ব বাংলা বাজার এলাকায়’’ অভিযান পরিচালনা করে জোড়া খুনের মামলার এজাহারনামীয় ০৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ দুলাল খান (৪২), পিতা- মৃত আজাহার আলী খান, ২। মোঃ আসাদুল খান (৩৫), পিতা- আঃ মজিদ খান, ৩। মোঃ ইউনুস খান (২২), পিতা- মোঃ দুলাল খান, সর্ব সাং- ইছামতি, থানা ও জেলা-সিরাজগঞ্জ।

    ৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিগণদের সাথে বাদী মোঃ হাবিবুর রহমান খান এর সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও শত্রæতা ছিল। সেই শত্রæতার জেরে গত ১৯-১০-২০২৩ খ্রি. তারিখে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে তার ছোট ভাই এবং ভাতিজাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে এবং ঘটনাস্থলেই বাদীর ছোট ভাই মোঃ আল আমিন খান মৃত্যু বরণ করে। বাদীর ভাতিজা মোঃ আল আমিন শেখকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৬৭, তারিখ ২১-১০-২০২৩; ধারাঃ- ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

    ৪। গ্রেফতারকৃত আসামিদেরকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানি কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮

  • গুইমারায় ১৫ লক্ষ টাকার ভারতীয় ঔষুধ ও একটি মাইক্রোবাস জব্দ: আটক ২

    গুইমারায় ১৫ লক্ষ টাকার ভারতীয় ঔষুধ ও একটি মাইক্রোবাস জব্দ: আটক ২

    শহীদ উল্লাহ,খাগড়াছড়ি সংবাদদাতা

    খাগড়াছড়িতে মাদক ও চোরাকারবারীদের আইনের আওতায় নিয়ে আসতে চলমান অভিযানের অংশ হিসেবে গুইমারা উপজেলায় পনেরো লক্ষ টাকার ভারতীয় ঔষুধ, চোরাচালানে ব্যবহৃত একটি মাইক্রোবাস সহ মোহাম্মদ জাবেদ(২৪) ও কাজী মোঃ ইব্রাহিম রিদয়ান(২২) নামে দুই চোরাকারবারীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

    শনিবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানাধীন হাফছড়ি ইউপি’র জালিয়াপাড়া টু মানিকছড়ি সড়কের সিকদার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ জাবেদ, ও একই উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত কাজী মো: জাহাঙ্গীর আলমের ছেলে কাজী মোঃ ইব্রাহিম রিদয়ান।

    পুলিশ সুত্রে জানা যায়, আমদানি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় ঔষধ চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুক্তা ধর এর নির্দেশনায় সড়কে চেক পোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ী তল্লাশী কালে একটি সিলভার রং এর মাইক্রোবাস যাহার রেজিষ্ট্রেশন নাম্বার চট্টমেট্রো-গ ১১-৮৪৩৮ গাড়ীটি তল্লাশী কালে ভারতীয় কোম্পানির ২০(বিশ) প্রকার ৩৩,৩৪৩ পিস ঔষুধ সহ আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ভারতীয় ঔষধের আনুমানিক বাজার মুল্য ১৫ লক্ষ টাকা।

    পুলিশ সুপার মুক্তা ধর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • লালমনিরহাটে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মো: আলমগীর রহমান

    লালমনিরহাটে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মো: আলমগীর রহমান

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলায় সার্বিক কর্ম মুল্যায়নে অনুষ্ঠিত্ব মাষিক অপরাধ সভায় শ্রেষ্ঠ সার্কেল সেপ্টেম্বর /২৩ হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),অতিরিক্ত দায়িত্বে সদর সার্কেল জনাব মো: আলমগীর রহমান কে স্বীকৃতি স্বরূপ ক্রেষ্ট প্রদান করেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। লালমনিরহাট জেলায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নির্মুলে নিরলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন। জনাব মো: আলমগীর রহমান, লালমনিরহাটে যোগদানের পর থেকে এ প্রজন্ত কয়েক বার শ্রেষ্ঠ হয়েছেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উক্ত সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মো: আতিকুল হক , অতিরিক্ত পুলিশ সুপার( এ সার্কেল) জনাব এ.কে. এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ ইমরুল কায়েস, বি সার্কেল, লালমনিরহাট সহ সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, ওসি ডিবি, আরআইসহ অন্যান্য পদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি তার একার নয়, লালমনিরহাট জেলার সকল পুলিশ সদস্যের বলে উল্লেখ করেন। তাদের দায়িত্বশীলতায় তিনি এই পুরস্কার পেয়েছেন এবং পুলিশ সুপার স্যারের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগের অপরাধ প্রতিরোধের স্পৃহা আরও তরান্বিত হবে বলে তিনি আশা করেন। শ্রেষ্ঠ নির্বাচিত হয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হতে পুরস্কার প্রাপ্তি অত্যন্ত আনন্দের, সেই সাথে দায়িত্ব বোধ ও কাজের স্পৃহা অনেক গুন বেড়ে যায়। সিনিয়র স্যারদের সার্বিক দিক নির্দেশনা অনুসরন পূর্বক এবং লালমনিরহাট জেলা পুলিশের সহযোগীতা নিয়ে অপরাদ দমন কাজ করতে এবং পুলিশি সেবা প্রদানে বদ্ধ পরিকর।

    হাসমত উল্লাহ ।