Blog

  • শ্রমিক লীগ নেতা বেলাল নিহতের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ

    শ্রমিক লীগ নেতা বেলাল নিহতের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    প্রেস বিজ্ঞপ্তি;-
    ——————–
    বিএনপি কর্তৃক আগুন সন্ত্রাসের হামলায় জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা ৪নং ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন নিহতের প্রতিবাদে আগামীকাল —
    তাং-৪/১২/২৩ইং রোজ সোমবার বিকাল ৪.০০ ঘটিকায়,পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন এর উদ্দ্যগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
    উক্ত প্রোগ্রামে আওয়ামী পরিবারের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ রইল।

    ধন্যবাদান্তে
    বিজয় কুমার দেব
    সাধারণ সম্পাদক
    পানছড়ি উপজেলা আওয়ামীলীগ।

  • রাজশাহীতে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বা*তিল, বৈধ ৩৭ জন।

    রাজশাহীতে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বা*তিল, বৈধ ৩৭ জন।

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অন্য ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সকালে ও বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
    রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, রাজশাহী-১ আসনে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আখতার ডালিয়া, মো. আখতারুজ্জামান ও গোলাম রাব্বানী। এই চারজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।
    এ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী (আওয়ামী লীগ) মো. শামসুজ্জোহা (বিএনএম), মো. আল-সাআদ (বিএনএফ), জামাল খান দুদু (তৃণমূল বিএনপি), নুরুন্নেসা (এনপিপি), বশির আহমেদ (মুক্তিজোট) ও মো. শামসুদ্দীনের (জাতীয় পার্টি)।
    রাজশাহী-২ (সদর) আসনে বাতিল ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা, রেজাউন নবী আল মামুন ও আবু রায়হান মাসুদ, তৃণমূল বিএনপির প্রার্থী মো. শামীম, গণফ্রন্টের প্রার্থী মো. মনিরুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক নেতা মো. শাহাবুদ্দিনের মনোনয়নপত্র। বৈধ ঘোষণা করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল (আওয়ামী লীগ), ফজলে হোসেন বাদশা (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি), আব্দুল্লাহ আল মাসুদ শিবলী (জাসদ), সাইফুল ইসলাম স্বপন (জাতীয় পার্টি), কামরুল হাসান (বিএনএম), ইয়াসির আলিফ বিন হাবিব (মুক্তিজোট) ও মারুফ শাহরিয়ারের (বাংলাদেশ কংগ্রেস পার্টি) মনোনয়নপত্র।
    রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এনপিপির প্রার্থী সইবুর রহমান, মুক্তিজোটের প্রার্থী এনামুল হক, গণফ্রন্টের মো. মনিরুজ্জামান, স্বতন্ত্র নিপু হোসেন এবং আরেক স্বতন্ত্র জাতীয় পার্টির সাবেক নেতা মো. শাহাবুদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে আসাদুজ্জামান আসাদ (আওয়ামী লীগ), বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী আয়েন উদ্দিন, সোলাইমান হোসেন (জাতীয় পার্টি), বজলুর রহমান (বিএনএফ), আবদুস সালাম খান (জাতীয় পার্টি) ও মতিউর রহমান মন্টুর (বিএনএম) মনোনয়নপত্র।
    রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন, এনপিপির প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না ও বিএনএফের প্রার্থী মতিউর রহমানের। বৈধ ঘোষণা করা হয়েছে আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), বর্তমান এমপি ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক, আবু তালেব প্রামানিক (জাতীয় পার্টি) এবং সাইফুল ইসলাম রায়হানের (বিএনএম) মনোনয়নপত্র।
    রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আহসানুল হক মাসুদ ও ওবায়দুর রহমান এবং বিএসপির প্রার্থী আলতাফ হোসেন মোল্লার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদ দারা, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি মনসুর রহমান, গণফ্রন্টের মখলেসুর রহমান, জাকের পার্টির শফিকুল ইসলাম, বিএনএমের শরিফুল ইসলাম ও জাতীয় পার্টির আবুল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
    রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা খাইরুল ইসলাম ও আওয়ামী লীগ কর্মী ইসরাফিল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ হয়েছে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক, জাসদের জুলফিকার মান্নান জামী, এনপিপির মহসিন আলী, জাকের পার্টির রিপন আলী, জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু ও বিএনএমের আবদুস সামাদের মনোনয়নপত্র।
    রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, আগে কখনও নির্বাচিত হননি, আবার দলীয় প্রার্থীও নন এমন স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে সমর্থনের প্রমাণ হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। তারা প্রার্থীদের দেওয়া এই স্বাক্ষর থেকে ১০ জন করে ভোটারের তথ্য যাচাই করেছেন। এতে কারও কারও তালিকায় গড়মিল পাওয়া গেছে। আবার কারও মামলা কিংবা ঋণসংক্রান্ত সমস্যা আছে। সেই কারণে ২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অন্য ৩৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
    মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় অধিকাংশ প্রার্থী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর চিত্রনায়িকা মাহি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্ত সঠিক হয়নি। তিনি এর বিরুদ্ধে আপিল করবেন। আরও অনেক প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
    তফসিল অনুযায়ী, সোমবার পর্যন্ত প্রার্থীদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৈধ প্রার্থীরা ১৭ ডিসেম্বরের মধ্যে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • অ*গ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ইউএনও

    অ*গ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ইউএনও

    এম এ আলিম রিপন ঃ সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান, শনিবার উপজেলার তাতীবন্দ ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনায় একাধিক দরিদ্র পরিবার নিঃস্ব হয়ে গেছে। ঘটনাটি অত্যন্ত কষ্টদায়ক। ক্ষতিগ্রস্থ ওই পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। এছাড়াও সরকারিভাবে বরাদ্দ সাপেক্ষে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি ।

  • সুজানগরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

    সুজানগরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

    এম এ আলিম রিপন ঃ নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার,স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয়ের হলরুমে রবিবার উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সানজিদা মুজিব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ । স্বাগত বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ফৌজিয়া সুলতানা। সভায় সমাজে ঘটে যাওয়া বাল্য বিয়েসহ বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি।

  • সুজানগরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

    সুজানগরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ‘প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন,নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এই স্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগরে নানা আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মো.জিল্লুর রহমান। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তির জন্য ভাতার ব্যবস্থা রয়েছে। অতীতে অভিভাবকেরা তার প্রতিবন্ধী সন্তানকে আড়াল করে রাখত। এখন কিন্তু সেই অবস্থাটা নেই। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিমাসে ভাতা দিচ্ছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকেও ভাতা দিচ্ছে। একই সঙ্গে অটিজমের চিকিৎসার জন্য প্রত্যেককে প্রতি বছর টাকা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন প্রতিবন্ধীরাও সমাজের অংশ এবং সমমর্যাদার নাগরিক। এই বোধটা সবার মধ্যেই থাকতে হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠি বোঝা নয়,তারা সমাজেরই অংশ। তাদেরকে পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধীরা যেন সমাজের সাধারণ আর দশটা মানুষের মতোই সব নাগরিক সুবিধা নিয়ে সমানতালে এগিয়ে যেতে পারে,সেজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ এবং ব্যক্তিগতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার সমন্বিত উদ্যোগেই প্রতিবন্ধী জনগোষ্ঠির সমঅধিকার নিশ্চিত হবে। এর ফলে সমাজে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠি যেমন উপকৃত হবে,তেমনই দেশ আরো অনেক এগিয়ে যাবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি

  • বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সেরা সংগঠনের সম্মাননা পেল পাইকগাছা শাখা

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সেরা সংগঠনের সম্মাননা পেল পাইকগাছা শাখা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) থেকে সেরা সংগঠনের সম্মাননা পেয়েছে সংগঠনটির খুলনা জেলার পাইকগাছা উপজেলা শাখা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠার গত এক যুগ ধরে ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়ন সহ সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে সংগঠনের পাইকগাছা উপজেলা শাখা। দেশের যেকোনো স্থানে সাংবাদিক নির্যাতন কিংবা হয়রানির শিকার হলে অত্র সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন সহ নানাভাবে প্রতিবাদ করে আসছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া সরকারি জাতীয় কর্মসূচি ও যথাযথ ভাবে পালন করে আসছে অত্র সংগঠন। মফস্বল সাংবাদিক ফোরামের যুগপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় ভাবে সারাদেশের ১০টি শাখা সংগঠন কে সেরা সংগঠন নির্বাচিত করা হয়। সেরা দশের মধ্যে পাইকগাছা শাখা কে প্রথম সেরা হিসেবে মূল্যায়ন করা হয়। পহেলা ডিসেম্বর সুন্দরবনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। বিজয় শোভাযাত্রা শেষে কয়রা উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর পাইকগাছা শাখা নেতৃবৃন্দের নিকট সেরা শাখার সম্মাননা সনদ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির এম.ডি মাহাবুব মুরাদ, মিরাজ মোস্তাফিজ, মোনালিসা মৌ, জহিরুল ইসলাম রাসেল, আঁখি নূর, পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি এস এম আলাউদ্দিন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, বি সরকার, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, যুগ্ম সম্পাদক কৃষ্ণ রায়, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, খোরশেদ আলম ও আবুল হাশেম। এদিকে সেরা সংগঠন সম্মাননা প্রদান করায় ফোরামের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাইকগাছা শাখার নেতৃবৃন্দ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় প্রতিকার লেখক ও সাহিত্য পরিষদের উদ্বোধন

    পাইকগাছায় প্রতিকার লেখক ও সাহিত্য পরিষদের উদ্বোধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার সাহিত্য ও সাংস্কৃতিকে এগিয়ে নিতে নব উদ্যমে যাত্রা শুরু করেছে প্রতিকার লেখক ও সাহিত্য পরিষদ। ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় রোববার বিকেলে রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান শিমুল। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক, প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল ও খুলনা রিপোটার্স ক্লাবের বিভাগীয় সহ সভাপতি মুজিবর রহমান মল্লিক। অনুষ্ঠানে প্রজিৎ কুমার রায় কে সভাপতি ও প ানন সরকার কে সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট সংগঠনের ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন নির্বাহী সভাপতি বিকাশেন্দু সরকার, সদস্য মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অনিতা রাণী মন্ডল, হারান চন্দ্র অধিকারী ও পল্লী চিকিৎসক নরেন্দ্র নাথ বিশ্বাস।

  • ৭ জনের মনোনয়নপত্র বাতিল  খুলনা-৬ আসনে আ’লীগ মনোনিত   মোঃ রশীদুজ্জামান সহ ৫ প্রার্থীর বৈধ ঘোষনা

    ৭ জনের মনোনয়নপত্র বাতিল খুলনা-৬ আসনে আ’লীগ মনোনিত মোঃ রশীদুজ্জামান সহ ৫ প্রার্থীর বৈধ ঘোষনা

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) আসনে আ’ লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামানসহ ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ও জাপাসহ ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে। ৩ ডিসেম্বর রবিবার সকালে খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসিন আরেফীন এর সম্মেলনে কক্ষে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই- বাছাই শেষে সংশ্লিষ্টরা সরকার দলীয় প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করে অপর ৭ জনের মনোনয়নপত্র বাতিল করেন। বৈধ মনোনয়ন প্রাপ্তরা হলেন,আ’লীগ মনোনিত মোঃ রশীদুজ্জামান,বি,এন,এম মনোনিত ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু সুফিয়ান,মির্জা গোলাম আযম ও নাদিরুজ্জামান। বাতিল হওয়ারা হলো জাপা মনোনিত প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, স্বতন্ত্র কেন্দ্রীয় জাপার সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর,জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি,এম,মাহবুবুল আলম,মোস্তফা কামাল জাহাঙ্গীর,অহিদুজ্জামান মোড়ল ও এসএম রাজু।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পঞ্চগড়ে ইউএনওর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রকৌশলী নি*হত, আহত ৩

    পঞ্চগড়ে ইউএনওর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রকৌশলী নি*হত, আহত ৩

    মুহম্মদ তরিকল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত অন্য দু’জন হলেন, উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ্ মোঃ আল আমিন ও সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার।

    শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার সময় প গড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের স্কয়ার এগ্রো ডেভেলপমেন্ট এন্ড প্রসেসিং লিমিটেড কোম্পানির সামনে চাওয়াই সেতু সংলগ্ন চেকরমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রকৌশলী ছিলেন।

    জানা যায়, প্রকৌশলী আবু সাঈদ তেঁতুলিয়া বেড়াতে এসে রাতে তেঁতুলিয়ার সরকারি গাড়িতে ইউএনও ফজলে রাব্বির সঙ্গে প গড়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে প গড়-বাংলাবান্ধা মহাসড়কের মুক্তা ল এলাকার চাওয়াই সেতুর আগে চেকরমারী বাকে স্কয়ার এগ্রো ডেভেলপমেন্ট এন্ড প্রসেসিং লিমিটেড কোম্পানির সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রকৌশলী আবু সাঈদ।
    স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল হতে আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে প গড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করা হয়। গাড়িটি অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

    দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম ও প গড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট আহত কর্মকর্তাদের দেখতে হাসপাতালে ছুটে যান ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

    তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, রাতে তেঁতলিয়া থেকে ইউএনও মহোদয়সহ আহতরা প গড়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। তবে ইউএনও মহোদয় সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • গোদাগাড়ীতে  গবাদিপশু পালনে আগ্রহী হচ্ছে মানুষ

    গোদাগাড়ীতে গবাদিপশু পালনে আগ্রহী হচ্ছে মানুষ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিসে জনবল সংকট থাকলেও মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিচ্ছেন চিকিৎসা সেবা। এটা সম্ভাব হয়েছে সদ্য যোগদানকারী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন কারণে।

    তিনি গত ১১/১০/ ২০২৩ ইং তারিখে গোদাগাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেই অফিসে শুদ্ধি অভিযান শুরু করেন। নিজে সময়মত অফিসে আসেন, অন্যদের সময়মত অফিসে আসা, যাওয়া ও দায়িত্ব পালনের পরামার্শ দেন। অফিস পরিস্কার পরিচ্ছন্নের কাজটি প্রথমে শুরু করেন। দীর্ঘ দিন থেকে জমে থাকা ময়লা আর্বাজনা, অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলেন। অফিসের সামনে ঝোঁপ, জঙ্গল পরিস্কার করেন। অফিসের আঙ্গিনায় নতুন করে বিভিন্ন উন্নতজাতের ঘাস রোপন, যানবাহন রাখার সেড নির্মান, গাভীকে বীজ দেয়ার সেডসহ স্বল্প সময়ে বিভিন্ন উন্নয়ন কাজ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

    গোদাগাড়ীর বিভিন্ন এলাকা ও প্রত্যন্ত অঞ্চল থেকে গবাদিপশুর চিকিৎসা সেবা নিতে আসা মানুষকে যেন দুর্ভোগ ও হয়রানিতে পড়তে না হয় সে দিকে তিনি গভীরভাবে নজর দেন। তিনি কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশ্যে প্রায় বলেন, জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা হয়, জনগনকে আমাদের সঠিক সেবা দিতে হবে। এটা সবাইকে মতে রাখতে হবে।

    গবাদিপশুর চিকিৎসা নিতে আসা গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী মহল্লার মোঃ নূরুল ইসলাম, আতিকুর রহমান ও মামুন বলেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিনের আচার ব্যবহার খুবই ভাল, সুন্দর করে কথা বলেন, ঔষুধ লিখে বুঝিয়ে দেন। যেটা আগে এরকম পায় নি। ভাজনপুর গরুর চিকিৎসা নিতে আসা শ্রী দুলুদেব বলেন, গরুর নিয়ে এসে গরুর চিকিৎসা পেয়েছি ম্যাডাম ঔষুধও দিয়েছেন। বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষনের ক্লাসে ডাঃ শায়লা শারমিন সুন্দর ভাবে ক্লসে উপস্থাপনা, বিভিন্ন প্রশ্নের সুন্দরভাবে গুছিয়ে উত্তর দেয়ার কারনে মাসিক সঞ্চয় এক লাফে ১ শ টাকা ২ শ টাকা, ২ শ টাকা থেকে ৪ টাকা স্বেচ্ছায় সদস্যগণ করেছেন বলে সদস্য মামুম ও জোহরুন নেসা এ প্রতিবেদককে জানান।

    উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার সুব্রত কুমার সরকার বদলী হওয়ার পর থেকে অফিসের লোকবল সংকট, নানা অনিয়মের কারণে অফিসের কর্মকর্তার কর্মচারীদের চেন অফ কমান্ড ভেঙে পড়েছিল, গবাদিপশুর চিকিৎসা ব্যাহত হচ্ছিল, মানুষ গবাদিপশুর চিকিৎসা নিতে এসে হররানির স্বীকার হতো, এ নিয়ে স্থানীয়, জাতীয়, অন লাইন পত্রিকায় বিস্তর লেখালেখি হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।

    উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হিসেবে ডাঃ শায়লা শারমিন যোগদান করার পর থেকে দৃশ্যপট পাল্টিয়ে যেতে শুরু করেছে। স্বল্প সময়ে সাধারন মানুষের আস্থা অর্জন করতে শুরু করেছেন । তিনি মহিলা হয়েও সাহসী পদক্ষেপ গ্রহন করে গত ১২ নভেম্বর পদ্মা নদী পাড়ি দিয়ে সীমান্তবর্তী এলাকার আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলায়র ফ্রি ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদান করেন। সে দিন শ শ নারী পুরুষ, কিশোর কিশোরী তাদের গরু, ছাগল, ভেড়া নিয়ে হাজির হয়, ফ্রি চিকিৎসাসেবা পরামার্শ গ্রহন করেন। তিনি অফিসে চিকিৎসা দেয়ার পাশাপাশি জরুরীভাবে বাড়ীতে, খামারে গিয়েও চিকিৎসা সেবা ও পরামার্শ দিচ্ছেন বলে জানা গেছে। এছাড়া মাঠ পর্যায়ে যে সব কর্মকতা কর্মচারিগণ কাজ করেন তাদের তিনি তদারকি করেন, মাঠ থেকে কোন কোন কর্মচারি কিংবা গ্রাম্য চিকিৎসক ম্যাডামকে মোবাইল করলে তিনি মোবাইল ধরেন এবং চিকিৎসা বিষয়ে পরামার্শ দেন বলে জানান, বুলবুল ও নূরুল ইসলাম।

    নাম প্রকাশ না করা শর্তে একজন প্রথম শ্রেনীর একজন কর্মকতা এ প্রতিবেদককে জানান, চার মাস আগে আমি অফিসে গিয়েছিলাম, অপরিস্কার, গন্ধে, অফিসে অবস্থান করা কষ্টকর ছিল। এখন ওই অফিস এত পরিস্কার, পরিচ্ছন্ন, সাজানো গুছানো। সত্যিই প্রশাংসা করতে হয় ডাঃ শায়লা শারমিন ম্যাডামের।

    গোদাগাড়ী একটি বৃহত্তর উপজেলা, এখানে গবাদিপশুর সংখাও অনেক বেশী। এখানে গাভীর খামারের সংখ্যা ৬ শ ৩ টি, ছাগলের খামারের সংখ্যা ১ শ ৬০ টি, ভেড়ার খামার ৬৪ টি, হাঁসের খামার ১ শ ৬১ টি, লেয়ার মুরগির খামার ১২ টি, ব্রয়লার মুরগির খামার ২ শ ১৯ টি, কবুতরের খামার ২৯ টি, কোয়েল পাখির খামারের সংখ্যা ২ টি, গরু মোটাতাজাকরন খামার ২ শ ৫০ টি, মহিষের খামার ১ শ ৮০ টি, পশু খাদ্য দোকান ১১ টি।

    গরুর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৬ শ ২৫ টি, দেশী জাতের ১ লাখ, ৬৯ হাজার ২ শ ৬৬ টি, শংকর জাতের ৬৫ হাজার ৩ শ ৯০ টি, মহিষ ১৩ হাজার৪ শ ৪৪ টি, ছাগল ৩ লাখ

    ৫ হাজার ৯ শ ৯ টি, দেশী জাতের ১ লাখ ৬১ হাজার ৪ শ ৫০ টি, উন্নত জাতের১ লাখ ৪৪ হাজার ৪ শ ৫৯ টি, ভেড়া ১৭ হাজার ৬ শ ১১ টি, পাতিহাাঁস ৪৮ হাজার ৫২ টি, রাজহাঁস ১২ হাজার ২ শ ২২ টি, মোরগ- মুরগি ৪ লাখ ৬৬ হাজার ১ শ ৫৯ টি, দেশী জাতের ১ লাখ ৫৬ হাজার, ৬ শ ৫৯ টি শংকর জাতের ২ লাখ ৯ হাজার ৫ শ টি, কতুতর ১৪ হাজার ৭ ২০ টি, শূকর ৫ শ ১৫ টি।

    এ ব্যপারে ৩ ডিসেম্বর, রবিবার দুপুর ২টা ২০ মিনিটের সময় অফিসে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিনের সাথে কথা হয়। তিনি জানান,
    সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে।সংবাদপত্রের যাত্রা যথেষ্ট প্রচীন হলেও বিংশ শতাব্দিতে সংবাদপত্র বিভিন্ন দেশীয় আন্তজাতিক পরিমন্ডলে বেশ কিছু তাৎপর্যপূর্ন ভূমিকা পালন করেছিল, বর্তমানেও করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ওয়াটার গেট কেলেংকারী সংশ্লষ্ট সাংবাদিকতার গভীর তাৎপর্যপূর্ন নিয়ামকের ভূমিকা পালন করেছিল। বাংলাদেশের সাংবাদিকগণ তাৎপর্যপূর্ন ইতিবাচক ভূমিকার স্বাক্ষর রেখেছেন। তাই
    সাংবাদিক ভাই আমি যদি ভাল কাজ করি লিখবেন, খারাপ কাজ, অনিয়ম, দুনীতি করি সেটাও অবশ্যই লিখবেন। আমরা সংশোধন হবো। আমার চাওয়া পাওয়ার কিছু নেই, মানুষের উপকার, গবাদিপশুর সেবা দেয়ার জন্য এখানে এসেছি, জনসাধারনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা হয়। তাদের সেবা দিব না কেন বলেন?

    রাজশাহী জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মোঃ আখতার হোসেনের সাথে যোগাযোগ হলে তিনি জনবল সংকটের কথা স্বীকার করে বলেছিলেন, অবসর জনিত কারনে এ অবস্থা সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছিলাম , নতুন লোকবল নিয়োগের প্রক্রিয়া শেষ হওয়ায় পর গোদাগাড়ীসহ বিভিন্ন উপজেলায় নতুন অফিসার নিয়োগ দেয়া হয়েছে আর কোন সমস্যা থাকার কথা নয়। সমস্যা হলে লিখবেন।

    এদিকে গবাদিপশু পালনকারীদের সাথে কথা বলে জানা গেছে ডা. সাইফুল ইসলাম, ডা. সুব্রত কুমার সরকার গোদাগাড়ীতে কর্মরত অবস্থায় প্রাণি সম্পদের বিপ্লব ঘটিয়েছিলেন, মানুষ তাদের কথা শুনে বুঝে গবাদিপশু পালনে আগ্রহী হয়েছিলেন। সে সময় গবাদিপশু পালন করে বেশ লাভবান হয়েছিলেন অনেকে। এখন আবার সে অবস্থায় ফিরে আসতে শুরু করছে তবে কিছুদিন সময় লাগবে বলে জানান সচেতন মহল।

    নাম প্রকাশ না করা শর্তে একজন বড় খামারি জানান, এখন খামারে পালিত গরুর কোনো সমস্যা দেখা দিলে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করলে অফিস থেকে লোক খামারে এসে চিকিৎসা সেবা ও পরামার্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু কয়েক মাস পূর্বে এ অবস্থা ছিল না।

    মোঃ হাযদার আলী
    রাজশাহী।