Blog

  • মনোনয়ন বাছাইয়ে বৈধ বাবা, আপিল করবেন মেয়ে

    মনোনয়ন বাছাইয়ে বৈধ বাবা, আপিল করবেন মেয়ে

    ষ্টাফ রিপোর্টার

    ময়মনসিংহ-৬(ফুলবাড়িয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান সাংসদ আলহাজ্ব মোসলেম উদ্দিনের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম সালমা।তবে বাছাইয়ে এসে বাদ পড়েছেন মেয়ে সালমা। ১% ভোটারের দুজনকে তদন্তে না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

    নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে বাছাইয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি,গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান আকন্দ বাদ পড়লেও টিকে গেলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার।
    তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন লড়তে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
    শনিবার (২ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ ৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোস্তাফিজার রহমান এ ঘোষণা দেন।

    এসময় ময়মনসিংহ- ৬ আসন থেকে ১% ভোটারের তদন্তে না পাওয়ায় জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী খন্দকার রফিকুল ইসলাম (কে আর ইসলাম) এর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল ঘোষিত আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম সালমা, আব্দুল মান্নান আকন্দ, জাপার স্বতন্ত্র প্রার্থী খন্দকার রফিকুল ইসলাম মনোনয়ন বৈধ দাবি করে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তারা।

    বিষয়টি নিশ্চিত করে সেলিমা বেগম সালমা বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের যে তালিকা জমা দিয়েছি তা সম্পূর্ণ স্বচ্ছ ও সঠিকভাবে নেওয়া। তারপরও তাদের পাওয়া যায়নি বলে মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করব।

    স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে সেলিমা বেগম সালমা বলেন,
    ১৯৮৮ সাল থেকে তিনি রাজনীতিতে সম্পৃক্ত। কয়েক বছর ধরে সরকারের উন্নয়নচিত্র এলাকার নর- নারীদের সামনে তুলে ধরেছেন তিনি। সালমা বলেন-অধিকার আছে বলেই এখন মনোনয়ন চেয়েছিলাম। ‘আমি দলীয় মনোনয়ন পাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন পত্র দাখিল করেছি। ষড়যন্ত্র করে বাতিল করা হয়েছে বলে দাবী করে তিনি আরো বলেন- এই আসনের মানুষের পাশে দীর্ঘ দিন ধরে কাজ করছি। মানুষ আমার সঙ্গে আছেন। তিনি বলেন- ফুলবাড়িয়া বাসীর সেবায় নিয়জিত ছিলাম ছাত্র জীবন থেকেই। চেষ্টা করে গেছি আমার সাধ্য মতন।আমি বিপুল ভোটে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হব ইনশা আল্লাহ।’

    প্রসঙ্গত, এই আসনে আওয়ামী লীগের হয়ে পাঁচবার সংসদ সদস্য (এমপি) হয়েছেন মোসলেম উদ্দিন আহমেদ (৮৫)। এর মধ্যে ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনবার জয়ী হয়েছেন। এর আগেও তিনি গত ১৯৮৬ ও ১৯৯৬ এর জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন

    তবে স্থানীয় সুত্র জানিয়েছে-সেলিমা বেগম সালমা আওয়ামী লীগের একজন জনপ্রিয় নারী নেত্রী।তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় এলাকায় ভোটাররা হতাশ হয়েছিলো।জনপ্রিয়তার কারণে জনগণের দাবীর প্রেক্ষিতে তিনি প্রার্থী হয়েছেন।তবে মনোনয়ন পত্র বাতিল হওয়ায় ফুলবাড়িয়ার ভোটাররা হতাশায় আছেন।

  • রাজারহাটে পাটচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    রাজারহাটে পাটচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :তারিখ:০৪-১২-২০২৩ইং।কুড়িগ্রামের রাজারহাটে দিনব্যাপী প্রান্তিক পাটচাষিদের প্রশিক্ষণে দিকনির্দেশনামুলক বক্তৃব্য রাখেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত। ৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় অফিসার্সক্লাবে পাট অধিদপ্তরের
    আয়োজনে প্রশিক্ষনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়,উপজেলা কৃষি কর্মকর্তা মোছা সাইফুন্নাহার সাথী,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো:আব্দুল আউয়াল মিয়া, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।প্রশিক্ষণ শেষে ৭৫জন অংশগ্রহণকারী পাটচাষিদের মাঝে পাটের ১টি ব্যাগ,১প্যাড,১কলম ও অনারিয়াম প্রদান করা হয়েছে।#(ছবি সংযুক্ত)

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • কুমিল্লা এভার গ্রীন হাসপাতালের প্রথম বর্ষপূর্তী পালন ও শেয়ারদারের মাঝে লভ্যাংশ বিতরণ

    কুমিল্লা এভার গ্রীন হাসপাতালের প্রথম বর্ষপূর্তী পালন ও শেয়ারদারের মাঝে লভ্যাংশ বিতরণ

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় অভারব্রীজের পূর্ব মাথা সংলগ্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান কুমিল্লা এভার গ্রীন হাসপাতালের প্রথম বর্ষপূর্তী গত রবিবার প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে জমকালো পরিবেশে কেককেটে পালন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃসোহরাব হোসেন ভুইয়ার সভাপতিত্বে নির্বাহী পরিচালক মোঃমকবুল হোসেন ভুইয়ার সার্বিক তত্বাবধানে পরিচালক সুব ই সাদেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিঃ ভাইস চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ,ডাঃ সালাহ উদ্দিন আলম, ডিএমডি শাহানুর হোসেন ভুইয়া রানাসহ অন্যান্য পরিচালক ও কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
    এসময় উপস্থিত ছিলেন
    চিকিৎসকদের মধ্যে ডাঃ মোঃ গিয়াসউদ্দিন, ডাঃসুচেতা ভট্টাচার্য, ডাঃ মমতাজ বেগম,ডাঃ মোহাম্মদ আনোয়ারুল আলম,ডাঃ মোঃজাহিদুল ইসলাম ভূইয়া জাহিদ, ডাঃ সুমন চন্দ্র দত্ত, ডাঃ নাসরিন মরিয়ম, ডাঃ জসিম উদ্দিন রিপন,ডাঃ রাহাদবিন কাশেম,ডাঃ নাজিমুল ইসলাম সহ অন্যান্যরা।
    অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত পরে কেক কেটে প্রথমবর্ষপূর্তী উৎযাপন করা হয়। পরে শেয়ার দারদের মধ্যে বাৎসরিক লভ্যাংশ তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও সিঃভাইস চেয়ারম্যান।

  • নাগরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    নাগরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাগরপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নাগরপুর-দেলদুয়ার আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু। সোমবার সকালে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

    এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, মো. আনিসুর রহমান আনিস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সবর, আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, মো. জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক মো. শাহ আলাম মিয়া, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক মো. লিয়াকত শিকদার, যুবলীগের আহবায়ক (দায়িদ্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, সেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    মত বিনিময়কালে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকা প্রতিকের বিজয়ের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত শেখ হাসিনা নাগরপুরের উন্নয়নে যে সকল মেগা প্রকপ্ল সমুহ দিয়েছেন সে গুলো যেন সুন্দর ভাবে শেষ করতে পারি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মত কোন পরিবেশ যেন কেউ তৈরি করতে না পারে। সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সাংগঠনিক শৃক্সখলা বজায় রেখে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। 

    নাগরপুর,টাঙ্গাইল

  • লোকসানে ঝিনাইদহের ফুল চাষীরা দুষছেন লাগাতার হ*রতাল আর অবরোধকে

    লোকসানে ঝিনাইদহের ফুল চাষীরা দুষছেন লাগাতার হ*রতাল আর অবরোধকে

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    লাগাতার হরতাল-অবরোধে লোকসানে ব্যাপক ভাকে আর্থিক ক্ষতির সম্মূখীন হচ্ছেন ঝিনাইদহের ফুল চাষীরা। তবে আমদানী বা সরবরাহ বেশি হওয়ার জন্য নয়। বিরোধী দলগুলোর ডাকা হরতাল আর অবরোধকেই দুষছেণ কৃষকসহ ব্যবসায়ীরা। ফুলের মৌসুমে ভালো দামের আশা করলেও রাজনৈতিক এই অস্থিরতার কারণে দাম না পেয়ে লোকসান গুনতে হচ্ছে ঝিনাইদহ সদরের গান্না ফুল বাজারের ব্যবসায়ীদের। এ জেলার গাদা ফুলের কদর রয়েছে দেশ জুড়েই। সাজ সকালে বাইসাইকেল, মোটরসাইকেল ও ইজিবাইকে ফুল নিয়ে বিক্রির জন্য বাজারে আসছেন ফুল চাষীরা। শীত মৌসুমে ফুলের ভালো দামের আশায় সারাবছর বুক বেধে থাকে চাষীরা। কিন্তু সে আশা যেন নিরাশায় পরিনত হয়েছে। এর একমাত্র কারণ হিসেবে হরতাল ও অবোরধকেই দুষছেণ ফুল চাষী ও ব্যবসায়ীরা। অবোরধের আগেও গাদা ফুল প্রতি ঝোপা বিক্রি হয়েছে ৪’শ থেকে ৬’শ টাকা দরে। অথচ এখন সেই ফুলের ঝোপা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। এতে চরম লোকসান গুনতে হচ্ছে ফুল চাষীদের। এমন অবস্থায় দেশের স্থিতিশীল পরিবেশের দাবি তাদের। ঝিনাইদহ গান্না বাজার ফুল ব্যবসায়ী সমিতি সাধারন সম্পাদক নজরুল ইসলাম জানান, শুধু কৃষকই না। অবরোধের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছে ফুল ব্যবসায়ীরাও। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট বাহনে ফুল পাঠাতে খরচ হচ্ছে পুর্বের চেয়ে দ্বিগুণ। ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক আজগর আলী জানান, হরতাল ও অবরোধের কারনে ফুল চাষীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে তাদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে, জেলায় ২৫৪ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। ২৮ অক্টোবরের আগে গান্না ফুল বাজারে প্রতিদিন ১০ থেকে ১২ লক্ষ টাকার ফুল বিক্রি হতো। বর্তমানে প্রতিদিন ফুল বিক্রি হচ্ছে ১ থেকে ২ লক্ষ টাকার।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশু সন্তান  নিয়ে নিরুদ্দেশ গৃহবধু

    স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশু সন্তান নিয়ে নিরুদ্দেশ গৃহবধু

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করে নিরুদ্দেশ হয়েছেন সাথী খাতুন (২৪) নামে এক গৃহবধূ। সঙ্গে নিয়ে গেছেন ৬ বছরের শিশু সন্তান সামিউলকে। ১৭ দিন ধরে তাকে খুজে না পেয়ে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ সাথী খাতুনের মা সাহিদা খাতুন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ নভেম্বর সদর উপজেলার খড়িখালী গ্রাম থেকে সাথী নিখোঁজ হয়। গতকাল রোববার ০১৯২৪-৮৪৯৯১৮ নাম্বারের মোবাইল থেকে নিজেকে রাজু পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি জানান, “আপনার মেয়ে আমার কাছে আছে। সে ভালো আছে। আমরা এখন নারায়নগঞ্জ আছি” বলেই মোবাইল ফোনের লাইন কেটে দেন। এরপর থেকে ওই নাম্বারের ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। সাথীকে অপহরণ করা হয়েছে নাকি পরকীয়ার জের ধরে অন্যের হাত ধরে পালিয়েছে তা পরিবারের লোকজন সন্দেহের মধ্যে আছে। এ বিষয়ে সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান এ ঘটনায় সদর থানায় একটি জিডি হয়েছে, যার নং ৬৯। তিনি জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে।

  • নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পোস্ট দিয়ে হয়রানি: থানায় জিডি

    নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পোস্ট দিয়ে হয়রানি: থানায় জিডি

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পেইজে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ভুল তথ্য ও জাল ছবি দিয়ে হয়রানি ও মানহানির অভিযোগে নাগেশ্বরী নিউজ ফেসবুক পেইজের বিরুদ্ধে সাধারণ ডাইরী করেছেন নাগেশ্বরীর আলেপের তেপতি এলাকার এসএনবি ইট ভাটার সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম।
    জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপতি এলাকার আলহাজ্ব শমসের আলীর পুত্র ও এসএনবি ইট ভাটার সত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছেন। ইতিমধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও এসএনবি ইট ভাটার সত্বাধিকারী আব্দুস ছালাম ব্যবসায় সু-নাম অর্জন করায় একটি কুচক্রী-মহল তাদের স্বার্থ হাসিল করতে ব্যবসায়ী আব্দুস ছালামের সু-নাম ক্ষুন্ন এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের লক্ষে “গত (২৮নভেম্বর ২০২৩খ্রিঃ) নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পেইজ থেকে (নাগেশ্বরী থেকে রায়গঞ্জ অতিষ্ঠ করেছে এই মাদক সম্রাটরা, যুব সমাজ আজ ধংশের মুখে এই মাফিয়াদের জন্য। গত ২৮ নভেম্বর তেপতি ছালামের ভাটা থেকে ১০৫বোতল ফেন্সিডিল এবং ১৫কেজি গাজা উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।)” নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পেইজে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ভুল তথ্য ও জাল ছবি দিয়ে হয়রানি ও মানহানির অভিযোগে নাগেশ্বরী নিউজ ফেসবুক পেইজের বিরুদ্ধে সাধারণ ডাইরী করেন নাগেশ্বরীর আলেপের তেপতি এলাকার এসএনবি ইট ভাটার সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম। নাগেশ্বরী থানার জিডি নং-১৪১৩ ও তারিখ-৩০-১১-২০২৩।

    সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপতি এলাকার মাওলানা আঃ সালাম, নজরুল ইসলাম নজু, আমিনুল হক মুন্সীসহ অনেকে বলেন, এসএনবি ইট ভাটার সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার বিরুদ্ধে নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পেজে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ভুল তথ্য দিয়ে তার সন্মান ক্ষুন্ন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র করছেন একটি প্রতারক চক্র। আমরা নাগেশ্বরী নিউজ নামে ফেসবুক পেইজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    এসএনবি ইট ভাটার সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম বলেন, আমি ব্যবসায় সুনাম অর্জন করায় কিছু অসাধু চক্র ও ব্যাবসার প্রতিহিংসার কারণে এই অপপ্রচার চালানো হয়েছে। তবে আমি এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে নাগেশ্বরী নিউজ নামক ঐ ফেসবুক পেইজের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি জিডি দায়ের করেছি।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত ঘটনা একটি দুঃখজনক। উক্ত বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

  • উজিরপুরে বাস ও মোটরসাইকেল সং*ঘর্ষে  সেনাসদস্য নি*হত,চালক আটক

    উজিরপুরে বাস ও মোটরসাইকেল সং*ঘর্ষে সেনাসদস্য নি*হত,চালক আটক

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঢাকা -বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা নামক স্থানে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক সেনার সদস্য ঘটনাস্থলে নিহত হয়েছে। জনতা চালককে আটক করে পুলিশকে সোপর্দ করেন।

    ৪ ডিসেম্বর সোমবার সকাল দশটায় ঢাকা গামী এনা পরিবহনের একটি বাসটি বরিশাল গামী মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন। জেলা ট্রাফিক পুলিশের টিএসআই আশরাফ জানান, দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের নাম ফুয়াদ হোসেন( ৩২) তিনি গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের ফারুক হোসাইন এর পুত্র। দুর্ঘটনায় সেনা সদস্য ফুয়াদ হোসেনের নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেন তার ভাই ফরিদ উদ্দিন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী রানা বাসটিকে ধাওয়া করে সাজু পাম্পে আটক করেন স্থানীয় জনতার সহায়তার চালককে আটক করে পুলিশ সোপর্দ করেন। পুলিশ জানান আটক কৃত চালক বরিশাল বিমানবন্দর থানার সেকান্দার আলীর পুত্র হুমায়ুন কবির। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত, মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘাতক এনা পরিবহনের চালক ও বাস স্থানীয় জনতা সহায়তায় আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়া দিন।

  • ময়মনসিংহ-৭আসনে মনোনয়ন পত্র বৈধতা পেলেন জাপার প্রার্থী মজিদ

    ময়মনসিংহ-৭আসনে মনোনয়ন পত্র বৈধতা পেলেন জাপার প্রার্থী মজিদ

    স্টাফ করেসপন্ডেন্ট

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র বৈধতা পেয়েছেন জাতীয় পার্টির (জাপা) ত্রিশাল উপজেলা শাখার সভাপতি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ। তিনি ময়মনসিংহ-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    রবিবার (৩নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোস্তাফিজার রহমান যাচাই বাছাই শেষে তার মনোনয়ন পত্রটি বৈধতা ঘোষণা দেন।

    গত ২৭ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। ওইদিন সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
    পরে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট তার মনোনয়ন পত্র জমা দেন।

    মনোনয়ন বাছাই শেষে সাংবাদিকদের আব্দুল মজিদ বলেন, জাতীয় পার্টি জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নে রাজপথে থাকে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন পুরণে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্ব আগামীতে প্রতিটি আন্দোলন সংগ্রামে মাঠে থাকবে। তিনি বলেন-নির্বাচনে অনেক কিছুই হতে পারে। রাজনীতিতে শেষ বলে কিছু নেই।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র পৃরত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আশা করি ত্রিশালের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

    মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ডে প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ে এসে সমবেত হয়ে উপস্থিত নেতৃবৃন্দকে লাঙ্গলের বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে
    বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, উপজেলা জাতীয় সাবেক সভাপতি আঃ রউফ চেয়ারম্যান, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল চেয়ারম্যান, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ শরীফ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম মহিদ, জাপা নেতা ফজলুল হক, কাঠাল ইউনিয়ন জাপা নেতা হারুন অর রশিদ,নাজিম উদ্দিন মেস্বার, সেলিম সারোয়ার সরকার আনিসুর রহমান জাহাঙ্গীর, মালেক চান দেওয়ান,মাওলানা তাফাজ্জল হোসেন,উজ্জ্বল মিয়া,আবুল কালাম,দুলাল মিয়া,আল মাসুম রায়হান,মুন্জুরুল হক মিলন মেম্বার প্রমুখ।

  • ঢাকা-১৯ আসনে ১৩ প্রার্থীর মধ্যে জাপার মনোনীত দুই প্রার্থীসহ ৬ মনোনয়নপত্র বাতিল

    ঢাকা-১৯ আসনে ১৩ প্রার্থীর মধ্যে জাপার মনোনীত দুই প্রার্থীসহ ৬ মনোনয়নপত্র বাতিল

    হেলাল শেখ,
    ঢাকা-১৯ আসনে স্বতন্ত্রসহ মোট ১৩ প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-১৯ আসনের রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

    বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, গণফ্রন্টের নুরুল আমীন, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম, জাকের পার্টির শামসুদ্দিন আহমেদ।

    মনোনয়নপত্র বাতিল হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন, জাতীয় পার্টির বাহাদুর ইসলাম, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ ও বিএনএমের সাইফুল ইসলাম।

    সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।