Blog

  • পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” গঠন

    পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” গঠন

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

    দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কমিশন কর্তৃক “পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” গঠন করা হয়েছে। খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ স্বাক্ষরিত পরিপত্রে এটি নিশ্চিত করেছেন পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পাইকগাছা সরকারি কলেজের ( অবসর ) অধ্যাপক জিএমএম আজারুল ইসলাম ও সাধারণ সম্পাদক ( অবসর ) অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ। পুনর্গঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দীন, সদস্য পারুল রাণী মন্ডল, ডিপ্লোমা চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল, এনজিও প্রতিনিধি মাহফুজা সুলতানা, জামিনুর ইসলাম ও সুমন শীল। “পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” পুনর্গঠিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুনর্গঠিত কমিটির সদস্য বৃন্দ।

  • বন বিভাগের খাঁচায় বন্ধী জিয়াবুল

    বন বিভাগের খাঁচায় বন্ধী জিয়াবুল

    মোঃ কাউছার উদ্দীন শরীফ,ঈদগাঁও।

    কক্সবাজারের স্থানীয় বহুল প্রচারিত দৈনিক কক্সবাজার সংবাদ প্রত্রিকায় একাধিক সংবাদ প্রকাশের পর পরেই অভিযানে নেমেছে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিতখালী বিট কতৃপক্ষ।

    সোমবার ৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মধ্যম নাপিত খালী নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ও হাজী পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ওমর ফারুকের স্ত্রী খালেদা বেগম প্রকাশ হালেছা নামের অভিযুক্ত এক নারীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

    গ্রেফতারকৃত যুবক ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়াল খালী এলাকার আব্দু শুক্কুরের ছেলে জিয়াবুল রহমান (প্রকাশ জিয়াবু)

    বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিট কর্মকর্তা নূর আহমদ।

    জানা যায়, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন সরকারের নির্দেশনায় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদের নের্তৃত্বে বিট কর্মকর্তা নূর আহমদ, রে‌ঞ্জের স্টাফ, ভি‌লেজার ও সি‌পি‌জি সদস্যরা বর্ণিত এলাকার জিয়াবুল ও খালেছার অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত ভবন উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।

    সরেজমিনে পরিদর্শনে জানা যায়,বনবিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাপিতখালী বিট এলাকার আমান জিয়াবুল ও খালেছা নামের ব্যক্তিরা বনের গাছ ও পাহাড় কেটে বিশাল আকারে বনজমি দখলে নিয়ে সেখানে পাকা ডুপ্লেক্স ভবন নির্মাণের দুঃসাহস দেখিয়েছে। বনজমিতে ঐ ভবন নির্মাণ করতে গিয়ে তারা সরকারি বনভূমির গাছ ও পাহাড় কেটে যথেষ্ট ক্ষতি ডেকে এনেছে বলে স্থনীয়দের অভিযোগ। শুধু ঐ এলাকায় নয় রেঞ্জের আওতাধীন কয়েকটি এলাকায় তাদের এমন ধ্বংসযঙ্গ চলছে বনজমি দখলে।

    বনজমিতে ভবন নির্মাণে অভিযুক্ত খালেছার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজিজ নামের দালালের সাথে কথা বলে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছিলাম।

    গ্রেফতারকৃত যুবককের বিরুদ্ধে বনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং অবৈধ স্থান উচ্ছেদ করে দখলকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নাপিতখালী বিট কর্মকর্তা নুর আহমদ।

  • বাগেরহাটের ৪টি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল

    বাগেরহাটের ৪টি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল

    এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেমনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বাগেরহাটের ৪টি আসন ৩০ জনের মধ্যে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং ৩ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

    ঋণ খেলাপির দায়ে দলীয় তিন জনের এবং সমর্থনকারীদের স্বাক্ষরের মিল না থাকায় ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কর হয়। সোমবার (৪ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
    বাগেরহাটের ৪টি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল
    গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ

    বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, বাগেরহাট ৪টি আসনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে যাছাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রবিউল, বাগেরহাট-২ আসনে ঋণ খেলাপির দায়ে তৃণমূল বিএনপির প্রার্থী মরিয়ম সুলতানা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

    এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসনের শেখ নিজাম উদ্দিন, বাগেরহাট-৪ আসনের মো. জামিল হোসেন ও বাগেরহাট-২ আসনে এস এম আজমল হোসেনের সমর্থকারীদের স্বাক্ষরের মিল না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এ নিয়ে বাগেরহাটের ৪টি আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ২৪ জন। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।উল্লেখ্য, বাগেরহাটের ৪টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলো। এর মধ্যে বিভিন্ন দলের ২৬ জন এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

    এস এম সাইফুল ইসলাম কবির
    বাগেরহাট প্রতিনিধি

  • পাইকগাছায় সাংবাদিকদের সাথে  কংগ্রেস প্রার্থী মির্জা গোলাম আজম এর মতবিনিময়

    পাইকগাছায় সাংবাদিকদের সাথে কংগ্রেস প্রার্থী মির্জা গোলাম আজম এর মতবিনিময়

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা-০৬ (পাইকগাছা-কয়রা) আসনের সম্মিলিত মহাজোট সমর্থিত বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মির্জা গোলাম আজম। তিনি সোমবার দুপুরে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। কর্মী সমর্থকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন এডভোকেট এম ইসলাম, জিএম ফারুক, নজরুল ইসলাম, মতিয়ার রহমান, শেখ আব্দুল হান্নান, আকবর হোসেন, আব্দুল হাই, শহিদুল ইসলাম ও আবু হেরাইয়েরা। কংগ্রেস মনোনীত প্রার্থী মির্জা গোলাম আজম নির্বাচনে জয়ী হতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • মাধ্যমিক ও কলেজ  শিক্ষকদের সাথে আওয়ামী লীগ প্রার্থী  রশীদুজ্জামানের মতবিনিময়

    মাধ্যমিক ও কলেজ শিক্ষকদের সাথে আওয়ামী লীগ প্রার্থী রশীদুজ্জামানের মতবিনিময়

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছা সরকারি কলেজ শিক্ষক-কর্মচারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-০৬(পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান। তিনি সোমবার সকালে শিক্ষক মিলনায়তনে পাইকগাছা সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। কলেজের অধ্যক্ষ সমরেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহকারী অধ্যাপক আমানউল্লাহ, আ জ ম আব্দুল হাকিম, জামাল হোসেন, শহিদুল ইসলাম, প্রভাষক মোমিন উদ্দিন, আব্দুর রাজ্জাক বুলি, ইলিয়াস হোসেন, স্বপন ঘোষ, তরুণ কান্তি মন্ডল, আমেনা খাতুন, লিলিমা খাতুন, লুৎফা ইসলাম, মাহবুবা নাজনীন ইরানি, মেহেরা বানু, আসমা খাতুন, বৈশাখী চক্রবর্তী, সোমা রায়, সুফল মন্ডল, তারেক আহমেদ, আবু রাসেল কাগুজী, আছাবুর রহমান শিমুল, আব্দুল ওহাব বাবলু ও সুষ্মিতা সরকার।
    এর আগে জিরোপয়েন্টস্থ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, প্রাক্তন শিক্ষক কামরুজ্জামান মোড়ল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দীপক চন্দ্র সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আওয়ামী লীগ নেতা বিভূতি ভূষণ সানা, শিক্ষক সুব্রত সানা, শহিদুল ইসলাম, সঞ্জয় কুমার মন্ডল, আনিসুর রহমান, আব্দুস ছালাম, খায়রুল ইসলাম, হারুন অর রশীদ, অসিম কুমার রায়, বিজন কুমার, যুবলীগ নেতা সুকুমার বিশ্বাস, আব্দুল কুদ্দুস সানা, পরেশ মন্ডল, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, প্রদীপ মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও ছাত্রলীগ নেতা রিপন কুমার রায়। পৃথক মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল বলেন উন্নয়ন এবং নিরাপদ মাতৃভূমির জন্য শেখ হাসিনার কোন বিকল্প নাই। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।

  • বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের বার্ষিক সাধারণ সভা

    বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের বার্ষিক সাধারণ সভা

    মোঃ শহীদ উল্যাহ
    খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।।।

    বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের বার্ষিক সাধারণ সভা আগামী ৬ ডিসেম্বর ২০২৩ ইং বুধবার সকাল ৯.৩০ মিনিটে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব অডিটোরিয়াম এ অনুস্ঠিত হবে। খাগড়াছড়ি ইউনিটের সভাপতি জনাব মংসুইপ্রু চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
    খাগড়াছড়ি ইউনিটের সন্মানিত আজীবন সদস্যদের উক্ত সাধারণ সভায় উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।

  • মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    এস এম সাইফুল ইসলাম কবির,বিশেষ-প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে
    বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম মনিরুল হক তালুকদার।

    বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান।

    বর্ধিত সভায় পৌর এলাকায় নির্বাচন পরিচালনার জন্য এসএম মনিরুল হক তালুকদারকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ##

  • খাগড়াছড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযানে  দুইটি ইট ভাটায় ১ লাক টাকা জরিমানা

    খাগড়াছড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি ইট ভাটায় ১ লাক টাকা জরিমানা

    নুরুল ইসলাম টুকু
    খাগড়াছড়ি সদর উপজেলা প্রতিনিধি।

    খাগড়াছড়িতে ২টি ইট ভাটায় অভিযান,এক লাখ টাকা জরিমানা ও ১১০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (৪ ডিসেম্বর) সদরের কমলছড়ি ইউনিয়নে লাতুর মালিকানাধীন এবিসি ও হারুন অর রশিদের আরপিএস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

    পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন।
    এ সময় বীজিতলা রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুল কাইয়ুম নিয়াজী ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    অভিযানে ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে ২ জন ব্যক্তিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া আনুমানিক ১১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয় এবং তা জনপ্রতিনিধি হিসেবে ওয়ার্ড মেম্বার সৈকত চাকমার জিম্মায় দেয়া হয়। বিজিতলা রেঞ্জ অফিসারকে বিধি মোতাবেক জব্দকৃত কাঠ নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য বলা হয়।

  • আ*গুন স*ন্ত্রাসে দ্ব*গ্ধ বেলালের মৃ*ত্যুতে মহালছড়িতে বিক্ষোভ মিছিল

    আ*গুন স*ন্ত্রাসে দ্ব*গ্ধ বেলালের মৃ*ত্যুতে মহালছড়িতে বিক্ষোভ মিছিল

    (রিপন ওঝা,মহালছড়ি)

    জেলার মহালছড়ি উপজেলা আওয়ামী ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উপজেলা শ্রমিকলীগ কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

    উক্ত বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচী হিসেবে আজ ০৪ডিসেম্বর ২০২৩ সোমবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিকলীগের মহালছড়ি শাখা কর্তৃক কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে শেষ হয়।

    উল্ল্যেখ্য যে, বিগত ২৬ নভেম্বর রাতে চাউল বোঝাইকৃত ট্রাকে বিএনপি ও জামায়াতের আগুন সন্ত্রাসীদের হামলায় মাটিরাঙ্গা পৌর ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি মোঃ বেলাল হোসেন দ্বগ্ধ হয়ে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ও মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একটি পরিবারের অভিভাবক হারায় উপার্জনক্ষম একজন মানুষকে।

    উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,সহসভাপতি চিন্তাহরন শর্মা, সাংগঠনিক সম্পাদক দীপন ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলা দে, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোকন মিয়া, কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, শ্রমিকলীগের সহসভাপতি মোঃ বক্কর মিযা ও সাধারণ সম্পাদক আশু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, যুবলীগ সভাপতি কাজল দাশ ও সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, সেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রকাশ দে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, ছাত্রলীগের সভাপতি রনজিৎ দাশ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বাবলু চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল এবং ইউনিয়ন পর্যায় হতে আগত সকল উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নাগরপুরে বিনামূল্যে ৮৪০০ কৃষক কৃষাণী পেল সার ও বীজ

    নাগরপুরে বিনামূল্যে ৮৪০০ কৃষক কৃষাণী পেল সার ও বীজ

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ২০২৩-২৪ রবি মৌসুমী বোরো ধানের হাইব্রিড ও উফশি জাতের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহয়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

     সোমবার(৪ডিসেম্ব) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশসান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলায় মোট ৮৪০০ জন কৃষকদের কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। 
    কৃষি কর্মকর্তা মো. ইমরান হুসাইন শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম। অন্যান্যের মধ্যে  আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুময়ুন কবীর, ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক  প্রমূখ। এসময় উপজেলার ১২টি ইউনিয়নের প্রান্তিক কৃষক কৃষাণী সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল জানান, হাইব্রিড ধান বীজ পাবে ৩৮০০ জন কৃষক যাদের প্রত্যেকেই ২ কেজি করে পাবে। উপসি ধান বীজ ও সার পাবে ৪৬০০ জন কৃষক যাদের প্রত্যেকেই ৫ কেজি করে ধান বীজ ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবে।

    সমালয় চাষাবাদের জন্য ৩০০ কেজি বীজ প্রদান করা হয়েছে ৩০ জন কৃষকের মাঝে।

    নাগরপুর-টাঙ্গাইল।