Blog

  • বাঙালি সবাই স্বাধীনতা চাই তা পাওয়া এতো সহজ নয়

    বাঙালি সবাই স্বাধীনতা চাই তা পাওয়া এতো সহজ নয়

    হেলাল শেখঃ বাংলাদেশ স্বাধীন তাই বাঙালি সবাই আমরা স্বাধীনতা চাই তা পাওয়া এতো সহজ নয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের আনন্দের অনুভূতি।

    স্বাধীনতা আমরা সবাই চাই, এই স্বাধীনতা পাওয়া এতো সহজ নয়। আমাদের স্বাধীনতা কলঙ্কিত নয়, যদিও মা-বোন কলঙ্কিত হায়।

    ৯ মাস যুদ্ধ করে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা হারাতে চাইনা।

  • ঝালকাঠিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

    ঝালকাঠিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এ লক্ষে ৫ ডিসেম্বও সকাল ১০টায় একটি র‌্যালি বেড় করা হয়েছে। র‌্যালিটি এডিসি রুহুল আমিনের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পুনরায় একই জায়গায় শেষ হয়েছে। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কৃর্ষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মো:মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: রুহুল আমিন। অত্র অনুষ্ঠান যৌথ ভাবে আয়োজন করেন জেলা প্রশাসন ও কৃর্ষি মন্ত্রনালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমারান। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন কৃর্ষি কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্য়ন ইনস্টিটিউট’র বরিশালের উর্ধধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: অমিনুল ইসলাম ,ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির ,সাংবাদিক সত্যবান সেন গুপ্ত,জেলা মৎস কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ। এ আলোচনা সভা ও র‌্যালিতে জেলা প্রশাসন ও কৃর্ষি সম্প্রসারন অধিদপ্তরের প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় মা*দক সংক্রান্ত জের ধরে তিনজনকে কু*পিয়ে জ*খম

    বানারীপাড়ায় মা*দক সংক্রান্ত জের ধরে তিনজনকে কু*পিয়ে জ*খম

    আব্দুল আউয়াল,
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় মাদক
    বিক্রি ও সেবনে বাধা দেয়ায় পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে নারী সহ তিন জনকে। এঘটনায় বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গুরুত্বর আশংকা জনক অবস্থায় বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে দেশীয় অস্ত্রের কোপে আহত রিয়াজ হাওলাদারকে। জানা গেছে ৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সেলিম হাওলাদারের বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে। আহতরা জানায় স্থানীয় শাহআলম ফকিরের ছেলে আনিস ফকির ও তার ভাই জাহিদ ফকির এ হামলার ঘটনা ঘটায়। হামলার ঘটনার পূর্বে আনিস ও জাহিদ রিয়াজ হাওলাদারের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি পেটানো ও কোপানো শুরু করে। এসময় হামলাকারীদের কোপের আঘাতে রিয়াজের ফুসফুসে জখম হয়। রিয়াজের চিৎকারে তাকে বাচাতে এলে হামলাকারীরা রিয়াজের মা মাকসুদা ও পার্শ্ববর্তী আউয়াল হাওলাদারকেও আঘাত করে। বিষয়টি অন্যদিকে প্রভাবিত করতে হামলাকারীরাও বানারীপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসে।

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • বাগেরহাট-৪ আসন  মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগের মতবিনিময়

    বাগেরহাট-৪ আসন মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগের মতবিনিময়

    এস এম সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এর মোরেলগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    সোমবার বিকেল ৪টায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে এ মতবিনময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
    জেলা আওয়ামীলীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ শফিকুর রহমান লাল, আওয়ামীলীগ নেতা এন আর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান টি এম রিপন, যুবলীগ নেতা এনামুল হক রিপন,খান হাসিবুর রহমান, মোঃ রাসেল হাওলাদার ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ ফাহাদ, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মু. রফিকুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি এইচ এম মাইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু, সাবেক সাধারণ সম্পাদক গণেশ পাল, সাংবাদিক ।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এইচএম জসিম উদ্দিন, ডেইলী অভজারভার ওদৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ ও দপ্তর সম্পাদক এস এম সাইফুল ইসলাম কবির, সাবেক সভাপতি এইচএম শহিদুল ইসলাম সহসভাপতি কে এম শহীদুল ইসলাম, সাংবাদিক এম এ জলিল, শিব সজল যীশু ঢালী, শাহজাহান হায়দার, রমিজ উদ্দিন,এখলাস শেখ, নাজমুল হোসেন, আলী হায়দার ছগীর, বিএম মাহাবুব হোসেন, শেফালী আক্তার, প্রমুখ।

    সভায় আওয়ামীলীগের প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ বলেন,মোরেলগঞ্জ-শরণখোলায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ মানব সম্পদে রুপান্তরিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকারের বিগত ১৫ বছরের উন্নয়নে দক্ষিনাঞ্চলসহ এ জনপদে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতা বজায় রাখতে এলাকার অসমাপ্ত কাজ নদীর এপাওে ৬টি ইউনিয়নে লবনাক্ততা দূরীকরনে সুপেয় পানি বন্টন, ভাঙন কবলিত ৬ কিলোমিটারে প্রটেকশন ওয়াল,স্থায়ী ভেড়ীবাধ, পানগুছি নদীতে ব্রীজ নির্মানের জন্য আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানান।##

  • বরগুনায় আমতলীতে ২ ডাকাত সদস্য গ্রে*ফতার

    বরগুনায় আমতলীতে ২ ডাকাত সদস্য গ্রে*ফতার

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও ডাকাতির ব্যবহৃত গাড়িসহ গ্রেফতার করা হয়েছে।

    মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আমতলী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.কে. এম রুহুল আমিন।

    পুলিশ বলেন, গত সোমবার রাত ১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার বাবলাতলা বাজারের মাছের আড়ৎ থেকে ৯টি ককসেট ভর্তি একটি পিকআপ ভ্যানে বিভিন্ন প্রজাতির প্রায় দুই লাখ টাকার ৫০০ কেজি মাছ বরিশালের উদ্দেশে রওয়ানার পথে আমতলী উপজেলার মহিষকাটা বাজারের ২০০ গজ উত্তর দিকে কুয়াকাটা- ঢাকাগামী মহাসড়কের ওপর পৌছাইলে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দা, চাকু ও পা বেধে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও ফোন নিয়ে যায় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যরা।

    সংবাদ সম্মেলনে আরও বলেন, এ ঘটনার পর আমতলী থানা পুলিশ ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঐ দিন সোমবার দুপুরের দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজার এলাকা থেকে ডাকাতির সরঞ্জামসহ দেশীয় অস্ত্র ও ব্যবহৃত গাড়ি উদ্ধার করেন ।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • বরগুনায় রেড ক্রিসেন্ট এর উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

    বরগুনায় রেড ক্রিসেন্ট এর উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

    বরগুনা প্রতিনিধি:

    ০৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ, রোজ: মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০.০০ টায় রেড ক্রিসেন্ট ইউনিটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিট প্রাঙ্গণে এসে শেষ হয়। উক্ত র‌্যালিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বরগুনার সকল উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান যুব রেড ক্রিসেন্ট এর প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
    র‌্যালি পরবর্তি বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাড. মো: আবদুল মোতালেব মিয়া, ইউনিট কার্যনির্বাহী সদস্য গোলাম কিবরিয়া পিন্টু, মো: শামীম হোসাইন, বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জাফর হোসেন হাওলাদার, ইউনিট লেভেল অফিসার মো: আবদুল করিম, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও অত্র স্কুলের দায়িত্ব প্রাপ্ত রেড ক্রিসেন্ট শিক্ষক জিনাত আমান, যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের যুব প্রধান মো: আব্দুর রহমান প্রমূখ। জেলা যুব কার্যকরি কমিটির উপ যুব প্রধান-২ মো: সজিব হোসেন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বরগুনা ইউনিট কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. মো: হাবিবুর রহমান আকন।
    আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা সকলেই স্বেচ্ছাসেবী কাজের ক্ষেত্রে বরগুনা ইউনিটের প্রশংসা করেন। বিশেষ করে কোভিড-১৯ মোকাবেলায় বরগুনা যুব রেড ক্রিসেন্ট এর ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করে পাশে থাকার আশ^াস প্রদান করেন। তারা আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুন্দর বরগুনা গড়ে তুলতে পারবো। যুব রেড ক্রিসেন্ট সদস্যদের লক্ষ্য করে বক্তারা বলেন তোমরা হবে দেশের সোনার সন্তান, বরগুনার কৃতি সন্তান ও মা-বাবার সোনার সন্তান। অথিতিদের আলোচনা শেষে বিভিন্ন সংগঠন থেকে আগত প্রতিনিধি ও অতিথিদের হাতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক উপলক্ষ্যে শুভেচ্ছা স্মারক তুলে দেন ইউনিট কমিটির ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি।

    আলোচনা অনুষ্ঠান শেষে ও দুপুরের খাবার বিরতির পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য কুইজ, বালতিতে বল নিক্ষেপ, বালিশ লোপালুপি, হাড়িভাঙ্গা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরন ও যুব রেড ক্রিসেন্ট কলেজ শাখা, উপজেলা শাখা ও জেলা পর্যায়ে শ্রেষ্ট স্বেচ্ছাসেবক পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

  • অনিয়ম দু*র্নীতি করে কোটি কোটি টাকার মালিক বুনে গেছে যারা তাদের তালিকা দরকার

    অনিয়ম দু*র্নীতি করে কোটি কোটি টাকার মালিক বুনে গেছে যারা তাদের তালিকা দরকার

    হেলাল শেখঃ বাংলাদেশের ভিতরে ও বাহিরে অনিয়ম দুর্নীতি করে কোটি কোটি টাকা ও শত শত বিঘা জমি করেছে সেই ব্যক্তিদের তালিকা দরকার।

    সিন্ডিকেট সক্রিয় আছে, বাজারে খাদ্যপণ্যসহ সকল জিনিসপত্রের দাম বৃদ্ধি হলেও কারো কোনো মাথাব্যথা নেই, ৫০-৬০ টাকা কেজি চিনি ১৪০ টাকা, ৬০-৭০ টাকার তেল প্রতি কেজি ২০০টাকা, মানুষের আয় ইনকামের চেয়ে খরচ বেশি, এ যেন মরার উপর খাঁড়ার গাঁয়ের মতো।

    দেশের কিছু মেম্বার চেয়ারম্যান, এমপি মন্ত্রী হওয়া আগে জনগণের সবকিছু দিয়ে দেন, সাংবাদিকদের সামনে হাসি মুখে কথা বলে, মসজিদে নামাজের গুরুত্ব না দিয়ে বক্তব্য দেন অনেক প্রার্থী, হায়রে রাজনীতি। কিছু নেতা অভিনয় করতে করতে এখন অভিনয় করা অভিনেতা অভিনেত্রীরাও রাজনীতির মাঠে, সবাই বলে খেলা হবে। দুঃখ কষ্ট একটু বেশি গরীব অসহায় মানুষের, তাই তারা খেলতে পারে না।

    আমাদের দেশের পাগল ও বৃদ্ধ মানুষও ভোটার, টাকার বিনিময়ে ভোট বিক্রি না করে সৎ মানুষকে ভোট দিন, এই সমাজ, এই দেশ আপনার আমার সবার। দেশটাকে বাঁচতে দিন আমরা সবাই বাঁচতে পারবো, অনিয়ম দুর্নীতি বন্ধ করতে পারলে সোনার বাংলা, ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।

    দেশের কিছু মেম্বার চেয়ারম্যান, এমপি মন্ত্রীর নির্বাচনের আগে ও পরের সম্পদের হিসাব নিলে “থলের বিড়াল বেড়িয়ে আসবে” লিখতে গেলে রাত শেষ হবে আবার দিন শুরু হবে, বাকিটা ইতিহাস।

  • বাগেরহাট-৪ আসন  মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগের মতবিনিময়

    বাগেরহাট-৪ আসন মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগের মতবিনিময়

    এস এম সাইফুল ইসলাম কবির,বিশেষ-প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এর মোরেলগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    সোমবার বিকেল ৪টায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে এ মতবিনময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
    জেলা আওয়ামীলীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ শফিকুর রহমান লাল, আওয়ামীলীগ নেতা এন আর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান টি এম রিপন, যুবলীগ নেতা এনামুল হক রিপন,খান হাসিবুর রহমান, মোঃ রাসেল হাওলাদার ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ ফাহাদ, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মু. রফিকুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি এইচ এম মাইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু, সাবেক সাধারণ সম্পাদক গণেশ পাল, সাংবাদিক ।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এইচএম জসিম উদ্দিন, ডেইলী অভজারভার ওদৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ ও দপ্তর সম্পাদক এস এম সাইফুল ইসলাম কবির, সাবেক সভাপতি এইচএম শহিদুল ইসলাম সহসভাপতি কে এম শহীদুল ইসলাম, সাংবাদিক এম এ জলিল, শিব সজল যীশু ঢালী, শাহজাহান হায়দার, রমিজ উদ্দিন,এখলাস শেখ, নাজমুল হোসেন, আলী হায়দার ছগীর, বিএম মাহাবুব হোসেন, শেফালী আক্তার, প্রমুখ।

    সভায় আওয়ামীলীগের প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ বলেন,মোরেলগঞ্জ-শরণখোলায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ মানব সম্পদে রুপান্তরিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকারের বিগত ১৫ বছরের উন্নয়নে দক্ষিনাঞ্চলসহ এ জনপদে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতা বজায় রাখতে এলাকার অসমাপ্ত কাজ নদীর এপাওে ৬টি ইউনিয়নে লবনাক্ততা দূরীকরনে সুপেয় পানি বন্টন, ভাঙন কবলিত ৬ কিলোমিটারে প্রটেকশন ওয়াল,স্থায়ী ভেড়ীবাধ, পানগুছি নদীতে ব্রীজ নির্মানের জন্য আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানান।

  • সুজানগরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ১

    সুজানগরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ১

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরের বাদাই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ১টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ মো. নয়ন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মো.নয়ন শেখ সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের সিন্দুরি বোরোরিয়া গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে। সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখালী ইউনিয়নের বাদাই ছোট ব্রীজ এলাকা থেকে রবিবার রাতে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ মো.নয়ন শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি

  • আদালতের শাস্তি এড়াতে ধর্ষিতাকে  বিয়ে করলেন এক যুবক

    আদালতের শাস্তি এড়াতে ধর্ষিতাকে বিয়ে করলেন এক যুবক

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    পাশবিক নির্যাতনের এক কিশোরীকে আদালতের মধ্যস্থতায় বিয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বাদী পক্ষের আইনজীবী এ্যাড সরদার মনিরুল ইসলাম মিল্টনের চেম্বারে এই বিষেয় অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় আসামী পক্ষের আইনজীবী এ্যাড মঞ্জুরুল ইসলামসহ উভয় পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। বিয়ের সময় তিন মাস বয়সী শিশু সন্তান নিয়ে হাজির হন পাশবিক নির্যাতরে শিকার তানিয়া আক্তার রিয়া। এই বিয়ের মাধ্যমে ধর্ষন সংক্রান্ত মামলাটি নিস্পত্তি করা হয়। বাদী পক্ষের আইনজীবী এ্যাড সরদার মনিরুল ইসলাম মিল্টন খবরের সত্যতা নিশ্চত করে জানান, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের বাহাদুর রহমানের মেয়ে তানিয়া আক্তার রিয়ার (১৫) সঙ্গে একই গ্রামের মিজানুর রহমান মিজুর ছেলে মিকাইল হোসেনের (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা শারিরীক সম্পর্কে লিপ্ত হয়। রিয়া গর্ভবতি হয়ে পড়লে মিকাইলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু তিনি বিয়ে করতে অস্বীকার করলে ২০২৩ সালের ১৫ জুন আদালতে রিয়ার মা তাসলিমা খাতুন মামলা করেন। এরমধ্যে রিয়া একটি কন্যা সন্তানের মা হয়। সোমবার ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে আসামী পক্ষের আইনজীবী এ্যাড মঞ্জুরুল ইসলাম জামিন আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক মোঃ নাজিমুদৌলা শুনানী শেষে পাশবিক নির্যাতরে শিকার কিরোরীকে হয় বিয়ে না হয় কঠোর শাস্তি ভোগের শর্ত জুড়ে দেন। বিজ্ঞ আদালতের এই কঠোর অবস্থানের কারণে আসামী পক্ষের আইনজীবী বাদী পক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং উভয় পক্ষের পরিবার আদালতের বিয়ের শর্ত মেনে নেন। এদিকে আদালতের নির্দেশ পেয়ে গতকাল সোমবার দুপুরে বাদী পক্ষের আইনজীবী এ্যাড সরদার মনিরুল ইসলাম মিল্টনের চেম্বারে কাজী ডেকে ৫ লাখ টাকার দেন মহরে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। বিয়ে পড়ান কাজী আরিফ বিল্লাহ। বাদী তাসলিমা খাতুন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, তিনি আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছেন।
    ভারতের নিষিদ্ধ পল্লীতে বিক্রি হওয়া এক নারীর গল্প
    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    তালাকপ্রাপ্তা হলে সংসার চালানোর তাগিদে বিদেশে যাওয়ার চেষ্টা করে এক নারী। পরিচয় হয় দীপা নামে এক নারীর সঙ্গে। দিপার খপ্পরে পড়ে ভারতের বোম্বে শহরের পতিতালয়ে সন্তানসহ বিক্রি করে দেন যশোর জেলার চৌগাছা থানার গুলবাগপুর গ্রামের আঞ্জুয়ারা বেগমকে। দীর্ঘদিন পাশবিক নির্যাতন সহ্য করে কৌশলে পালিয়ে চলে আসেন ভারতের শিয়ালদহে। সেখানে এক বাংলাদেশীর সহায়তায় উড়িশ্যার একটি গ্রামে আশ্রয় নেন তিনি। সন্তান ফেরৎ চেয়ে ও বাড়ি ফেরার আকুতি জানিয়ে এক ভিডিও বার্তা পাঠান ঝিনাইদহের গনমাধ্যমকর্মীদের কাছে। রেকর্ডকৃত ভিডিও বার্তায় আঞ্জুয়ারা জানান, যশোর জেলার শার্শা থানার অন্তর্গত ছোট আন্দুলিয়া গ্রামের দালাল ভদু, মিন্টু, খলিল ও তার স্ত্রী দিপার চক্রান্তে পড়ে ভারতের বোম্বে শহরের একটি নিষিদ্ধ পল্লীতে তার ঠাঁই হয়। মোটা অংকের টাকার বিনিময়ে সন্তানসহ আঞ্জুয়াকে বিক্রি করে দেয় মিন্টু দালাল। এদিকে তিনি পালিয়ে রক্ষা পেলেও তার সন্তান নিষিদ্ধ পল্লীর মাসির কাছে আটকরা পড়ে। ছেলেকে ফেরাতে তিনি ভিডিও বার্তায় আকুতি জানান। বিষয়টি নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের। যশোরের চৌগাছা উপজেলার গংগানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান ও গুলবাগপুর গ্রামের ইউপি মেম্বার তরিকুল ইসলামের সাঙ্গে ঝিনাইদহের সাংবাদিকরা যোগাযোগ করেন। তাদের সহায়তায় দালাল মিন্টু, ভাদু, খলিল ও তার স্ত্রী সন্ধান পায় পুলিশ। পরে চৌগাছা পুলিশের জালে ধরা পড়ে পুরো এই দালাল চক্রটি। তাদের নিয়ে অভিযানে শুরু হলে পাচারকারী চক্রটি আঞ্জুয়ারা বেগমের সন্তান ফেরত দেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান ।