Blog

  • আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রশীদুজ্জামানের সাথে গড়ইখালী নেতৃবৃন্দের মতবিনিময়

    আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রশীদুজ্জামানের সাথে গড়ইখালী নেতৃবৃন্দের মতবিনিময়

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
    খুলনা-০৬ (পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান এর সাথে মতবিনিময় করেছেন পাইকগাছা উপজেলার সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা। দলীয় নেতাকর্মীরা বুধবার সকালে আগড়ঘাটাস্থ নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, এসএম আয়ুব আলী, বিএম শফি, কামরুল ইসলাম গাইন, ইউপি সদস্য আক্তার হোসেন গাইন, স্বরত চন্দ্র মন্ডল, আয়ুব আলী সরদার, রমেশ চন্দ্র বর্মন, অচিন্ত্য কুমার সরদার, বিকাশ চন্দ্র মন্ডল, মোমিন গাজী, শিউলী মনি, যুবলীগ নেতা সুকুমার রায়, জীবন কিশোর, শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিকুজ্জামান সুমন ও ছাত্রলীগ নেতা ফয়সাল হোসেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

    পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
    পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন স্কুল কলেজ মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটবল, হ্যান্ডবল, কেরাম ও দাবা সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, নাজিরা আক্তার ও ফুটবল একাডেমির দেবাশীষ কুমার।

  • নড়াইলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিশুসন্তান হত্যার দায়ে মা পুলিশের হাতে গ্রে*ফতার

    নড়াইলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিশুসন্তান হত্যার দায়ে মা পুলিশের হাতে গ্রে*ফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//
    নড়াইলে চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার মূল রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতার। গত ২৭ নভেম্বর (২০২৩) নড়াইল সদর থানাধীন ৪নং আউড়িয়া ইউপির লস্করপুর সাকিনের মোঃ মিলন মোল্যা ও মোসাঃ মৌসুমী খানম দম্পতির ১ মাস ২৭ দিন বয়সের শিশু সন্তান মোঃ আরাফ মোল্যা এর লাশ তাদের বসতবাড়ির উত্তর পাশে আলিম মোল্যার মেহগনি বাগানের মধ্যে ছোট পুকুরের পানিতে পাওয়া যায়।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এ বিষয়ে মৃত শিশু সন্তানের বাবা মোঃ মিলন মোল্যা বাদী হয়ে গত (২৯ নভেম্বর) নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। হৃদয় বিদারক ও মর্মস্পর্শী এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত তদারককারী অফিসার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলমের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম মোসাঃ মৌসুমী খানম (২৪)কে গ্রেফতার করেন। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজ শিশুসন্তান হত্যার দায়ে নিজ মা গ্রেফতার হন। আসামি মোসাঃ মৌসুমী খানমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
    মামলার তদন্তে জানা যায় যে, শিশু আরাপ জন্মের পর থেকেই তার শ্বাসনালী ছোট হওয়ায় শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতো এবং দুধ খেতে গেলে বুকে দুধ বাঁধতো। মাঝেমাঝে বমিও করে দিতো। বাচ্চাটির অনেক ঠান্ডা জনিত সমস্যাও ছিল। যে কারণে তাকে সবসময় চিকিৎসকের চিকিৎসার মধ্যে রাখা হতো।ঘটনার দিন শিশু আরাপ তার মায়ের বুকের দুধ খাওয়ার সময় হঠাৎ তার মুখ হা হয়ে যায়, শিশু টি চোখ বড় বড় করে তাকায় এবং কিছুক্ষণ পর তার শরীর নীল হয়ে যায়। তখন আরাপের মা মৌসুমী ভেবেছিল তার বুকে মনে হয় দুধ বাঁধছে। এরপর তিনি তার বাচ্চাকে সোজা করে ঝাকাঝাকি করতে থাকেন। তার মাথায় ফুঁ দেন। কিন্তু শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। তখন তিনি শিশুটির পালস্ চেক করে দেখেন যে, শিশুটি মারা গেছে। শিশু আরাপের মা মোসাঃ মৌসুমী খানম কি করবে বুঝে উঠতে পারেন না। তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনদের কি বলবে এই ভেবে ভয় পেয়ে যায়। তারপর তিনি তার শ্বশুর বাড়ির লোকজন এবং স্বামীর ভয়ে তার মৃত শিশু সন্তানকে রাতের আঁধারে সকলের অগচরে বাড়ির পাশে আলিম মোল্যার মেহগনি বাগানের মধ্যে পুকুরের ভিতর নিজ শিশু সন্তানকে ফেলে রেখে আসেন। এরপর বাড়িতে এসে সবাইকে বলেন যে, তার ছেলেকে পাওয়া যাচ্ছে না এবং ঘটনাটি অন্যদিকে নেওয়ার জন্য জীন- পরী শিশুটিকে নিয়ে গেছে বলে গল্প সাজায়।

  • জম কালের মধ্য দিয়ে সাংবাদিক এইচ এম জামাল উদ্দিনের ৫১ তম জন্মদিন পালিত

    জম কালের মধ্য দিয়ে সাংবাদিক এইচ এম জামাল উদ্দিনের ৫১ তম জন্মদিন পালিত

    সুমন খান:

    জমকালো আয়োজনে বর্তমান সময়ের আলোচিত মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‌ এইচ এম জামাল উদ্দিন দ্যা বেইলি নিউজ স্টার , আজ রাত ৮.৩০ মিনিটে কেক কেটে পালিত হয়! ‌‌সংলগ্ন প্লট নং ৩ ব্লক সি চিড়িয়াখানা রোড মিরপুর ১ ঢাকা ১২১৬। শুভ জম্মদিন পালন ও তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

    উক্ত জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের,সহ সভাপতি শামীমা আক্তার স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ, সহ সভাপতি মীর আখতারুজ্জামান তারেক সম্পাদক ও প্রকাশক দেশ নিউজ টিভি, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মারুফ হায়দার, সহ-সভাপতি দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার মুসা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়ুর রহমান সিনিয়র রিপোর্টার ও ক্রাইম দৈনিক বাংলাদেশ ,সহ সাংগঠনিক সম্পাদক ও জিএম শাহজাহান এশিয়ান টিভি,। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম , অর্থ বিশেষক সম্পাদক হাজী মোঃ হানজালা বেপারী ব্যাংক বীমা শিল্প ডাইজেস্ট, কার্যনির্বাহী সদস্য মোসাম্মৎ হাসিনা আক্তার , যুবরাজ খান সবুজ দৈনিক স্টাফ রিপোর্টার ভোরের চেতনা, মিরপুর প্রেসক্লাবের সদস্য জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন ও দ্যা প্রেস জানাল পত্রিকার সিনিয়র রিপোর্টার সুমন খান , মো:সামি চেয়ারম্যান, চ্যানেল ওয়ার্ল্ড ও প্রকাশক/সম্পাদক, দি ডেইলি ওয়ার্ল্ড নিউজ রাজু আহমেদ দেশ নিউজ টিভির স্টাফ রিপোর্টার , মানজারুল ইসলাম স্টাফ রিপোর্ট‌‌ার দৈনিক মানবতার কন্ঠ , সোহাগ খান দেশ নিউজ টিভি রিপোর্টার, মোসাম্মৎ সাথী ইসলাম দেশ নিউজ টিভি, রেজাউল করিম দৈনিক আমার প্রাণের বাংলাদেশ প্রমূখ্য। আরো সুশীল সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার লেখনীর মাধ্যমে সমাজের অন্যায় ও অপরাধীদের মুখোশ উন্মোচন হবে এই আশা ব্যক্ত করেন সকলে।

  • সোচ্ছার কলম সৈনিকদের সংগঠন

    সোচ্ছার কলম সৈনিকদের সংগঠন

    লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম
    আহবায়ক মামুন – সদস্য সচিব নিজাম
    নাজিম উদ্দিন রানা :
    লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাসসের (বাংলাদেশ সংবাদ সংস্থা) জেলা প্রতিনিধি মামুনুর রশিদকে আহবায়ক ও বাংলানিউজের জেলা প্রতিনিধি মো. নিজাম উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়। মূলধারার জাতীয় ও স্থানীয় অনলাইন গণমাধ্যম কর্মীদের নিয়ে ২০১৫ সালে এ সংগঠনটির পথচলা শুরু হয়েছিল।
    বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ সাংবাদিক ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে ফোরামের কমিটির সভাপতি ছিলেন জাগোনিউজের প্রতিনিধি কাজল কায়েস ও লক্ষ্মীপুর২৪ এর সম্পাদক সানা উল্লাহ সানু। গেল নভেম্বরের শুরুতে এ কমিটির কার্যক্রম বিলুপ্ত করা হয়।
    নতুন কমিটির আহবায়ক মামুনুর রশিদ বলেন, দিনদিন অনলাইন গণমাধ্যমের প্রসার ঘটছে। জাতীয় ও স্থানীয় সাংবাদিকতায় অনলাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুহুর্তের ঘটনা তুলে ধরে অনলাইন গণমাধ্যমগুলো পাঠকদের কাছে জনপ্রিয় উঠেছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অনলাইন গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদের বিশ^স্ত সূত্রে পরিণত হয়েছে।
    কমিটির সদস্য সচিব মো. নিজাম উদ্দিন বলেন, আবেদনের প্রেক্ষিতে পর্যায়ক্রমে মূলধারার অনলাইন গণমাধ্যমকর্মীদেরকে আমাদের সংগঠনে অন্তর্ভূক্ত করা হবে। পারিষ্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পেশাদারিত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের (৩য় তলা) অস্থায়ী কার্যালয় থেকে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।
    প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ নভেম্বর লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তৎকালিন প্রতিনিধি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান। শুরু থেকে এ সংগঠনটি গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

  • আইজিপি পুরস্কার পেলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন

    আইজিপি পুরস্কার পেলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন

    বি এম মনির হোসেনঃ-

    “বরিশাল জেলা পুলিশের নভেম্বর/২৩ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত” ৫ ডিসেম্বর ১২ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয, বরিশাল এর সম্মেলন কক্ষে নভেম্বর/২০২৩ মাসের “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম।এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান হোসেন পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেজওয়ান আহমেদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, মোঃ মেহেদী হাছান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), শারমিন সুলতানা রাখি অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল), এস.এম বায়জীদ ইবনে আকবর সহকারী পুলিশ সুপার মুলাদী সার্কেল, জি এম মাজহারুল ইসলাম সহকারী পুলিশ সুপার মেহেন্দিগঞ্জ সার্কেলসহ জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের মধ্যে র‍্যাব,কোষ্টগার্ড, নৌপুলিশের কর্মকর্তাগণ ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন। এ সভায় নভেম্বর/২০২৩ মাসের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনকে ও
    বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সভাপতি মহোদয়।

  • নৌকার পক্ষে ঐক্যবদ্ধ পটিয়ার চেয়ারম্যানরা

    নৌকার পক্ষে ঐক্যবদ্ধ পটিয়ার চেয়ারম্যানরা

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    আগামী বছরের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে ২৮৯ চট্টগ্রাম পটিয়া-১২ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরীর পক্ষে কাজ করার জন্য পটিয়ার ১৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী এ মতবিনিময় সভা হয়।

    মতবিনিময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার মাঝি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সাথে সকলের মান অভিমান ভুলে নৌকা মার্কা কে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউপি চেয়ারম্যানগণ। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী।

    এ সময় নৌকা প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীন রাজনৈতিক মোতাহেরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কে ঐক্যের পথে এবং জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আজ একত্রিত হয়েছি। আমরা একি পরিবারের সদস্য আমাদের স্বপ্ন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করা। আশা করছি আপনাদের বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে পটিয়াকে বিনির্মাণ করবেন এবং নৌকার পক্ষে এখন থেকে গ্রামে গ্রামে কাজ করবেন এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন সারথী হবেন।

    মোতাহেরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের বিকল্প কিছু নেই। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই পটিয়ায নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    গুরত্বপূর্ণ এ মতবিনিময় সভায় ১৭ টি ইউনিয়নের ১৬ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ বৈঠকে উপস্থিত হননি।

    বৈঠকে উপস্থিত চেয়ারম্যানরা বলেন, দলকে সুসংগঠিত করতে অতীতের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করতে হবে। সামনের নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। জনগণকে জানান দিতে হবে নৌকা মানেই উন্নয়নের প্রতীক। নৌকা মানেই কাদামাটির রাস্তায় পিচঢালা রাস্তা নির্মাণ। নৌকা মানেই খেটে খাওয়া দিনমজুরের ভাগ্য উন্নয়নের প্রতীক। প্রতিটি বাড়ি, প্রতিটি পাড়া-মহল্লায় সরকারের উন্নয়নের কথা জানাতে হবে।

    এ নির্বাচনে সবাইকে ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। কারণ এই নির্বাচনকে ঘিরে স্বাধীনতাবিরোধীরা অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাদের দুষ্টচেষ্টাকে ভূলন্ঠিত করে সবাইকে একই ছায়া তলে আসতে হবে। তবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয় নিশ্চিত হবে।

    আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পটিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবেচিন্তে সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা সবাই নৌকা প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করব।

    মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রার্থীর সাথে একাত্বতা ঘোঘনা করেন পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম সাধারণ সম্পাদক দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রণবীর ঘোষ টুটুন, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হক চৌধুরী, আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাসেম, বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুল ইসলাম সানু, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, ভাটিখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বখতিয়ার, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসীম, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনজামুল হক জসীম, খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান।

  • বেতাগী উপজেলার সেরা স্বেচ্ছাসেবক খাইরুল ইসলাম  মুন্না

    বেতাগী উপজেলার সেরা স্বেচ্ছাসেবক খাইরুল ইসলাম মুন্না

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটির কার্যক্রমে অসামান্য অবদান রাখায় জেলার ৬ উপজেলা থেকে ১ জন করে মোট ও জেলার ৪ জনকে মোট ১০ জনকে সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার প্রধান করা হয়।
    এর মধ্যে উপজেলা পর্যায়ে ২০২৩ সালের সেরা স্বেচ্ছাসেবক পুরুস্কার’পেয়েছেন যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার বিভাগীয় প্রধান প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের মোঃ খাইরুল ইসলাম মুন্না।

    গতকাল ৫ ডিসেম্বর মঙ্গলবার রেড ক্রিসেন্ট হলরুমে বিকাল ৪ ঘটিকায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৩ উপলক্ষে বরগুনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে এ আয়োজন করেন।

    বরগুনা ইউনিট কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. মো: হাবিবুর রহমান আকন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শামীম মিঞা।

    জেলা যুব কার্যকরি কমিটির উপ যুব প্রধান-২ মো: সজিব হোসেন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাড. মো: আবদুল মোতালেব মিয়া, ইউনিট কার্যনির্বাহী সদস্য গোলাম কিবরিয়া পিন্টু, মো: শামীম হোসাইন, বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জাফর হোসেন হাওলাদার, ইউনিট লেভেল অফিসার মো: আবদুল করিম, যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের যুব প্রধান মো: আব্দুর রহমান প্রমূখ।

    তিনি বেতাগী উপজেলা হোসনাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ সিদ্দিকুর রহমান ও খাদিজা আক্তার বেবি ২ ছেলে সন্তান এর মধ্যে বড় সন্তান, ২০০৬ সালের পহেলা সেপ্টেম্বর তার নিজ গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে পিএসসি ২০১৮ সালে জেএসসি, ২০২০ সালে এসএসসি,২০২২ সালে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন।

    তিনি, ২০২০ সালে মহামারী করোনা ভাইরাসে বিশেষ অবধান রাখায় উপজেলা পর্যায় বিশেষ সন্মান পান, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলা পর্যায় শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসাবে পুরস্কার পান, ২০২২ সালে শিশু সংগঠন ন্যাশলনা চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বরগুনা জেলার শ্রেষ্ঠ সভাপতি হিসাবে নির্বাচিত হন, ২০২০সালে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও সিবিডিপি এবং এনসিটিএফ থেকে বিশেষ সন্মান পান, ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিতর্কিক নির্বাচিত হন।

    খাইরুল ইসলাম মুন্না ,২০১৭ সালে বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট দলের মাধ্যমে
    স্বেচ্ছাসেবক হিসাবে যাত্রা শুরু করেন পরবর্তীতে তিনি ২০২০ সালে জাতীয় পর্যায় শিশু সংগঠন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন ও ২০২৩-২৪ সালে একই সংগঠন এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সাধারণ সম্পাদক , যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা বিভাগীয় প্রধান প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগ, সততা সংগ বেতাগী সরকারি কলেজ এর সভাপতি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অদম্য বাংলাদেশ বরগুনা জেলা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএসও বরগুনা জেলা,যুগ্ম-সাধারণ সম্পাদক বেতাগী সাইন্স সোসাইটি, সিনিয়র রোভার মেট বেতাগী সরকারি কলেজ, প্রতিষ্ঠাতা গ্রিন পিস সোসাইটি, সভাপতি ওয়ার্ল্ড চিলড্রেন ফোরাম বরগুনা জেলা,সাংগঠনিক সম্পাদক ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বেতাগী উপজেলা, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব বরগুনা জেলা।

    মানুষের স্বপ্ন বড় বিচিত্র। কেউ স্বপ্ন দেখে বিলাসী জীবনের আর কেউ স্বপ্ন দেখে, মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করে কাটিয়ে দেবে সারাজীবন সেরকমেরই একজন মুন্না।

    সে বলেন,আজকের দিনটি আমার কাছে অত্যন্ত আনন্দের। আমি আমার এই প্রাপ্তি বাবা-মা ও আমার উপজেলা সকল সদস্যদের প্রতি উৎসর্গ করছি। আমার স্মৃতিপটে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি রইল শ্রদ্ধা ও অকৃত্রিম ভালবাসা । বাংলাদেশের পথে প্রান্তরে যে সকল স্বেচ্ছাসেবকরা একটি সুন্দর সমাজ ও দেশ এবং দেশের মানুষের জন্য যে অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এগিয়ে যাক প্রতিটা মানুষ মানবতার কল্যানে, স্বেচ্ছাসেবার কাজের পরিধির ব্যপ্তি হোক, ধরায় নেমে আসুক মহানুভবতার ছায়া জয় হোক প্রতিটা স্বেচ্চাসেবকের।

  • আজ আর একটি অভিভাবক কে হারালাম- প্রেসক্লাবের শোক

    আজ আর একটি অভিভাবক কে হারালাম- প্রেসক্লাবের শোক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে দীর্ঘ দিন রাজনীতি করা রাজনৈতিক ব্যাক্তিত্ত ন্যাপ কমিউনিষ্ট পার্টির নেতা, প্রবিণ সাংবাদিক, আক্কেলপুর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা কালীন সহ সভাপতি এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রয়াত সাংবাদিক বিরেন চন্দ্র দাস -এর ঘনিষ্ঠ সহচর আব্দুল্লাহেল বাকি(বাকি ভাই)অদ্য এ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন। “বাকি ভাই”এর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। সৃষ্ট কর্তার কাছে প্রার্থনা ওপারে ভালো থকুক বাকি ভাই। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ৷

    মীর মোঃ আতিকুজ্জামান (মুন)
    সভাপতি উপজেলা প্রেস ক্লাব, আক্কেলপুর। জয়পুরহাট।

    নিরেন চন্দ্র দাস
    সাধারণ সম্পাদক, উপজেলা প্রেস ক্লাব,আক্কেলপুর। জয়পুরহাট।

  • যশোরের মনিরামপুর থেকে অ*বৈধ অ*স্ত্র,বো*মা বি*স্ফোরকসহ ৪ স*ন্ত্রাসী গ্রে*ফতার

    যশোরের মনিরামপুর থেকে অ*বৈধ অ*স্ত্র,বো*মা বি*স্ফোরকসহ ৪ স*ন্ত্রাসী গ্রে*ফতার

    আজিজুল ইসলামঃ যশোর জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ অভিযান চালিয়ে ১ টি তাজা বোমা, প্রায় ২ কেজি বিস্ফোরকদ্রব্য ও ১টি ওয়ান সুটারগানসহ অমিতাভ বিশ্বাস(২৩),প্রতাপ মন্ডল(২১), প্রান্তধর(১৯) ও জাহিদ হাসান(৩৬) নামে ৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

    মঙ্গলবার(৫ ডিসেম্বর) রাতে জেলার মনিরামপুর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো,অভয়নগর থানার ডহরমষিহাটি গ্রামের আখিল বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস, মনিরামপুর থানার মহিষদিয়া গ্রামের প্রবীর মন্ডলের ছেলে প্রতাপ মন্ডল,একই গ্রামের সুনীল ধরের ছেলে প্রান্তধর ও নেহালপুর গ্রামের মশিয়ার গাজীর ছেলে জাহিদ হাসান।

    ডিবি জানায়, গোপন খবরে ডিবির এসআই এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, শফি আহমেদ রিয়েলসহ ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ রাতে মনিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কথিত চরমপন্থি সংগঠনের ০৪ জন সন্ত্রাসীকে ১ টি তাজা বোমা, প্রায় ২ কেজি বিস্ফোরকদ্রব্য ও ১টি ওয়ান সুটারগানসহ গ্রেফতার করেন।

    ডিবি আরো জানায়,আকটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চরমপন্থি সংগঠনের পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলের নিমিত্তে অভয়নগর ও মনিরামপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। গ্রেফতারকৃত আসামী অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে।

    ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) জানান,বিস্ফোরকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করলে মনিরামপুর থানার মামলানং-০২,তাং- ০৬/১২/২৩ খ্রিঃ, ধারা- বিস্ফোরকদ্রব্য উপাদানাবলী আইন,১৯০৮ এর ৩/৪/৫/৬ ও মনিরামপুর থানার মামলা নং-০৩, তাং-০৬/১২/২৩ খ্রিঃ, ধারা- দি আর্মস্ এ্যাক্টস্, ১৮৭৮ এর ১৯এ। দুটো পৃথক মামলা রুজু হয়েছে।