আল আমিন শোভন
স্টাফ রিপোটার, টাঙ্গাইল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল) কে সভাপতি ও ডা. সাইফুল ইসলাম স্বপন’কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মহান বিজয়ের মাসে এই কমিটির অনুমোদন দেন। কমিটির সহ-সভাপতি সেলিনা বেগম, সুভাষ চন্দ্র সরকার, সায়মা খন্দকার, মোঃ ওমর আলী, মো. আঃ গফুর, মো. শফিকুল আলম খান, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম কানন, মোঃ আনিসুর রহমান, নুরনবী জনি, মোঃ ফজলুল করিম, মোঃ জাকির হোসেন, মোঃ আবু তারেক সিদ্দিকী, রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, সুমন সরকার, মো. মাহবুবুর রহমান সুজন, মোঃ খোরশেদ আলম খোকন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আনিছুর ইসলাম তালুকদার ‘সহ অন্যান্য সম্পাদক ও সদস্যগণ। জেলা মানবাধিকার লংঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটিতে টাঙ্গাইল জেলা প্রশাসন কর্তৃক মনোনীত সদস্য হিসেবে কাজ করছে “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলার শাখার সভাপতি মেনন ও সম্পাদক ডা. স্বপন। নবগঠিত এ কমিটির সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) ও সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন বলেন, ৬ ডিসেম্বর পুনরায় দুই বছরের জন্য এই কমিটির দায়িত্ব পেলাম। ইতিপূর্বেও আমরা ঐক্যবদ্ধ ভাবে দায়িত্ব পালন করেছি। মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি”র পতাকাতলে সমবেত হয়েছি। আমাদের এই মানবাধিকার সংস্থা সর্বস্তরে আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষায় নিবেদিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক মানবাধিকার বিষয়ক বৃহৎ প্রতিষ্ঠান। ছোট-বড়, ধনী-দরিদ্র, সাদা-কালো, উঁচু-নিচু, ধর্ম-বর্ণ-জাত যাই হোক না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আসুন সবাই যারযার অবস্থান থেকে সাধ্যমত মানবাধিকার রক্ষায় কাজ করি। প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসায়িত করি।
Blog
-

টাঙ্গাইল জেলা মানবাধিকার সংস্থার সভাপতি মেনন, সম্পাদক ডা. স্বপন
-

অবরোধ ও হরতালের সমর্থনে টেকনাফ উপজেলা যুবদলের মিছিল
কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধিসরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১০ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ও হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করেছে টেকনাফ উপজেলা যুবদল।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে টেকনাফের প্রধান প্রধান প্রদক্ষিণ করে বাজার গিয়ে মিছিল শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, যুগ্ন-আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ন-আহবায়ক মোঃ রফিক, উপজেলা যুবদলের সদস্য আব্দুস সামাদ, সাদ্দাম হোসেন শাহীন, রবি আলম, রহমত উল্লাহ,রেজু,ইসমাইল,রাসেলসহ নেতৃবৃন্দ।
-

ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড পেলেন বরিশালের কিশোর বালা
খাইরুল ইসলাম মুন্না
স্বেচ্ছাসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও জাতীয় যুব কাউন্সিল বরিশাল বিভাগীয় প্রতিনিধি কিশোর চন্দ্র বালা পেলো ভিএসও ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩।
২০০৩ সাল থেকে কাব স্কাউটিং এর মাধ্যমে স্বেচ্ছাসেবী কাজের হাতেখড়ি এরপর থেকে সুদীর্ঘ ২০বছর যাবৎ নিরলসভাবে কাজ করছেন নানান পর্যায়ের স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে।
স্কাউটিং এ বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ রোভার স্কাউট, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক এওয়ার্ড সহ ভারত থেকে ইনভেটিভ লিডারশীপ এওয়ার্ডও অর্জন করেছেন।
এপর্যন্ত প্রায় ৪১টিরও বেশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের নব গঠিত জাতীয় যুব কাউন্সিলের কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন শালিণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুদীর্ঘ ১৬ বছরে সংগঠনের মাধ্যমেও সহস্রাধিক শিশু, নারী ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে স্বেচ্ছাসেবীদের উদ্বুদ্ধ করতে রেখে চলছেন অসামান্য অবদান।
সরকারি ব্রজমোহন কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করে একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সবটুকু সময়ই তিনি ব্যয় করেন দেশ, সমাজ তথা সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে।
স্বেচ্ছাসেবায় অনন্য কাজের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিএসও কর্তৃক কিশোর চন্দ্র বালাকে ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩ প্রদান করে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসের কর্মসূচি শেষে যুব সংগঠক কিশোর চন্দ্র বালার হাতে সম্মাননা স্মারক, সনদ ও পঁচিশ হাজার টাকার চেক তুলেদেন ভিএসও কর্তৃপক্ষ। -

সকলকে কাঁদিয়ে চলে গেলেন সরিকলের নুরে আলম
কে এম সোহেব জুয়েল ::গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের উত্তর সরিকল গ্রামের সরিকল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: জানেআলমের বড় ভাই নুর আলম রাড়ি ৫৮ গত ২৮ নভেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তার স্বজনরা ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
দীর্ঘ নয় দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে গতকাল রাত দুইটায় সকলের মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চীর বিদায় নেয় নুরে আলম। মৃত্যু কালে স্ত্রী ও অসংখ্য আত্বিয় স্বজন রেখে গেছেন তিনি
আজ বাদ আছর নিজ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবস্হানে দাফন করা হয় তাকে। এ সময় উপস্থিত ছিলেন, সরিকল ইউনিয়ন চেয়ারম্যান মো: ফারুখ হোসেন মোল্লা থানা ছাত্রলীগের সভাপতি মো: জুবায়ের ইসলাম সান্টু, সরিকল ইউনিয়ন আলীগের সভাপতি ও মো: মেজবাহ উদ্দিন আকন, ইউনিয়ন আ-লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা। ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আজিজুল হক হাওলাদার প্রমুখ। এ ছারাও আ-লীগের অংগ সংগঠনের বিভিন্ন নেতা কর্মি উপস্থিত ছিলেন।
-

লালমনিরহাট ২ আসনে আলোচনায় জমে উঠেছে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা ছেলে মমতাজ আলী শান্ত, সবার সুখে হাসব আমি, কাঁদব সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দিব গরিব দুঃখী মুখে,।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ঠিক ততটাই জমে উঠেছে নির্বাচনের আলোচনা।লালমনিরহাট-২ (কালীগঞ্জ- আদিতমারী) আসনে নির্বাচনের মাঠে বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। বর্তমানে মাঠে – ঘাটে, হাট – বাজারে জনমুখে প্রতিনিয়ত একটি নাম শোনা যাচ্ছে মমতাজ আলী শান্ত, তরুণ এই প্রার্থী ইতিমধ্যে (কালীগঞ্জ- আদিতমারী) দুই উপজেলার ১৬ টি ইউনিয়নে ব্যপক পরিচিতি অর্জন করে নিয়েছেন। তরুণ এই প্রার্থীর হাসি- সুলব আচরণ জনগণের সাথে সম্পর্ক স্থাপন করতে সহায়ক হয়েছে । তিনি দুই উপজেলায় গরিব দুঃখী, কর্মী ও সাধারন জনগন সাথে নিয়ে নির্বাচনী প্রচার চলাচ্ছেন। তরুণ উদীয়মান সতন্ত্র প্রার্থী নিজের জিবন কে গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিতে সুযোগটি কাজে লাগাতে চান বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান সহ ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যাতায়ে ও যোগাযোগ রাখায় ব্যপক প্রশংসাহিত হয়েছেন। এছাড়াও প্রতিটি ইউনিয়ন এর গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জনবহুল স্থানে জনগনের সাথে দেখা করা কথা বলা ও মোবাইল ফোনে যোগাযোগ করায় আলোচনায় এসেছেন পেশায় একজন ব্যবসায়ী হলেও প্রান্তিক পর্যায়ের জনগণের নিকট ইতিমধ্যে ব্যপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন কাকিনা ইউনিয়ন এর সম্ভান্ত্র কৃষক পরিবারের সন্তান মমতাজ আলী শান্ত। লালমনিরহাট-২ আসনে তরুণ উদীয়মান সতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত বলেন,সমাজের অসহায় মানুষদের সহযোগিতাসহ বিভিন্ন ভালো কাজে সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি যতদিন বেঁচে থাকব জনগণের সেবক হিসেবে মানুষের সেবার নিয়োজিত যেনো থাকতে পারি। আরো বলেন যে পরিবর্তনের জন্য নির্বাচন আর নির্বাচনের জন্য পরিবর্তন, তিনি নতুন – তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তরুণ প্রজন্ম ও সকলের ভোটে জয়ী হয়ে পরিবর্তন ঘটাতে চান, তার ভাষায় এই পরিবর্তন বলতে জানতে চাইলে তিনি বলেন, আমি নির্বাচিত হলে তরুণ প্রজন্মের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আর এই বেকারত্ব ঘোচাতে যা যা করা প্রয়োজন আমি করবো, গতানুগতিক সরকারী চাকুরীর পিছনে না ছুটে নতুন ও তরুণ প্রজন্মকে দক্ষ উদ্যেগতা হিসাবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।হাসমত উল্লাহ।
-

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। (৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ১০,০০০ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি শাহিন মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি শাহিন মোল্যা নড়াইল জেলার সদর থানার ফুলশ্বর গ্রামের নূর জামাল মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। -

ককটেল সহ তরিকুল’কে গ্রেফতার করেছে র্যাব
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শান্তি মনকাষা বাজার থেকে ককটেল রাজনীতির কারিগর তরিকুল কে ইস্টিক্ট করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাপের সদস্যরা।
গোপন সংবাদের ভিডিও সহ ককটেল তৈরির গোপন আস্তানা থেকে শুরু করে রাত ককটেল, ককটেল তৈরির বিভিন্ন সম্পূর্ণ ও দেশীয় অস্ত্র ককটেল অনুশীলন গরকারি তরিকুল কে ইন্সটল করা হয়। প্রতীক তরিকুল (২৮কত), আওয়ামী লীগের শিবগঞ্জ রাজানগর ইসলামমীর মরসিন আলীর ছেলে।
র্যাব প্রকৃতি, বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবন, নির্বাচন অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটালে র্যাব এর গোয়েন্দা দল তদন্তেব। গোয়েন্দা অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথেও ইনফরমেশন তথ্যের দল টার দিকে টার দিকে ৫ ডিসেম্বর রাত সাড়ে ৯ তারিখে শিবগঞ্জের স্বতন্ত্র মনকাষা বাজার থেকে ককটেল কৌশলীগরকে কুল করে।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের তথ্যের উত্তর তরিকুল সরদার মোঃ সাইদুল ইসলাম আমাদের রানা () এর গোপন আস্তানায় সম্পূর্ণভাবে ৫টি তাঁজাকটেল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আভিযানিক দল সাইদুল ইসলামে আমাদের রানার বাড়িতে আপনার জন্য ককটেল তৈরির বিভিন্ন ধরনের উপায় তৈরি করা হয়।
তরিকুলকে প্রশ্নবাদে জানা যায়, সাইদুল ইসলাম ওরাফে রানার বাড়িটি ককটেল তৈরির গোপন আস্তানা হিসেবে আসবাব ছিল। এ সাতের সাথে সম্মিলিত হোতা সাইদুল ইসলাম আমাদের রানাকে ইন্সটিটিউটের জন্য র্যাবের আমার কথা রয়েছে।চাঁপাব গঞ্জের সরকার শিবগঞ্জ পার্টি মনক ইউনিয়নের মানকষা ইলিগাহ মোড়ে সম্পূর্ণ ককটেল তৈরির আভিগরযুক্ত মোঃ তরিকুল ইসলাম কে তাঁজা ককটেল-৫টি, লোহাশুয়া-১১টি, কুড়াল সৃদশ স্টিপ-২টি, চাকু-৫টি, মোবাইল ফোন তৈরি-১টি, ককটেল খালি কৌটা-১৭টি, ব্লেডের ভাংগা অংশ-২৫০ গ্রাম,বিস্ফোরক সদৃশ কে মিশ্রিত কাচের টুকরা-৪০ গ্রাম, লাল ও স্বচ্ছ টেপ-২টি সহ হাতেনাতে ইন্সটল করা হয়।এ খোঁচা চাঁপাইনবাবগঞ্জ সুবিধা শিবগঞ্জে একটি প্রশ্ন আলোচনা করা হয়েছে।
-

র্যাব-৪ এর অভিযানে ৯৫০০ পিস ই*য়াবা জব্দ মা*দক ব্যবসায়ী গ্রে*ফতার
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯ হাজার ৫০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব-৪ এর চৌকস দল। গ্রেফতারকৃত হলেন, মোঃ বকুল (২৩)। এসময় মাদক ব্যসায়ীর একটি মোটরসাইকেল আটক করা হয়।
বুধবার (৬ ডিসেম্বর ২০২৩ইং) দুপুর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেপ্টেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান সাহেব। এর আগে (৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ বকুল বগুড়ার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার রাতে আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একজনকে আটক করে তার কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতারকৃত আসামি জানায় যে, সে বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্ত ও সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাইসহ বিভিন্ন এলাকায় ডিলার ও খচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রি করে আসছিলো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেপ্টেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান সাহেব জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
এরপর বুধবার রাতে কয়েকজন ব্যক্তি উক্ত মাদক ব্যবসায়ী বকুল এর ছবি দেখে জানায়, তাকে আশুলিয়ার জামগড়া উত্তর পাড়া শরিফুল ইসলাম শরিফ মোল্লার বাড়িতে দেখা গেছে, এর আগে শরিফকে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে এলাকাবাসী জানায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাদক সন্ত্রাসীরা সক্রিয়।
-

চিরনিদ্রায় শায়িত হলেন আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন
এম এ আলিম রিপন ঃ সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া । বুধবার(০৬ ডিসেম্বর) বেলা ১১ টায় আহম্মদপুর ইউনিয়নের শহীদ স্মরণীকা উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজা নামাজে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান উজ্জল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব, পৌর মেয়র রেজাউল করিম রেজা, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী, মাসুন্দিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, আমিনপুর থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুব আলী, আ.লীগ নেতা আব্দুল আজিজ খান মনিরুল ইসলাম তরুণ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছাত্তার প্রাং, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার,হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাস্টার, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ । উল্লেখ্য গত মঙ্গলবার(০৫ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫)। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি। -

নড়াইলে বিপুল পরিমাণ ই*য়াবা উদ্ধার আসামি প*লাতক
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার আসামি পলাতক। নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের একটি বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী এস এম ওহিদুজ্জামান প্রকাশ ওরফে সোহাগ পালিয়ে যায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছ, মঙ্গলবার (৫ডিসেম্বর) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক আব্দুস ছালামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাদক কারবারী এস এম ওহিদুজ্জামান প্রকাশ ওরফে সোহাগের বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় আসামী সোহাগ মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক আব্দুস ছালাম বাদী হয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে
এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, আসামী সোহাগের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন,নড়াইল কে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।