Blog

  • গুইমারা হাজাপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন

    গুইমারা হাজাপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন

    মোঃ শহীদ উল্যাহ
    খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :

    খাগড়াছড়ির গুইমারা হাজাপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) সকালে মাদ্রাসার সভাপতি ও ইউপি সদস্য দিদারুল আলম সভাপতিত্ব অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

    এছাড়াও সমাজ সর্দার গোলাম মোস্তফা, আব্দুল মালেক,মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তফা, শিক্ষক আবুতাহের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ,শিক্ষিকামন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।

    শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকবৃন্দের মধ্যে থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন- সুমি বেগম।

    অভিভাবক সমাবেশে ইউএনও রাজীব চৌধুরী বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ ও অভিযোগ সমূহ ভবিষ্যতে এ মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।

    প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা বলেন, অল্প সময়ে হাজাপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ভালো এগিয়েছে ভবিষ্যতে আরো ভালো করবে।শিক্ষার মানোন্নয়নে অভিভাবকবৃন্দকে আরো দায়িত্বশীল হতে হবে।

    অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়।

  • মৌখালী ইউনাইটেড একাডেমির নির্বাচন সম্পন্ন ; সুজা সভাপতি নির্বাচিত

    মৌখালী ইউনাইটেড একাডেমির নির্বাচন সম্পন্ন ; সুজা সভাপতি নির্বাচিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার ঐতিহ্যবাহী মৌখালী ইউনাইটেড একাডেমির সভাপতি পদে আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান সুজা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় আক্তারুজ্জামান সুজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মৌখালী ইউনাইটেড একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক শ্যামল কুমার, দাতা সদস্য মোস্তাফিজুর রহমান, অভিভাবক সদস্য আওছাফুর রহমান, অহেদুজ্জামান, হাবিবুর রহমান সানা, উদয় কুমার বিশ্বাস ও সিরিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি হরিপদ মন্ডল, এস এম ইফতেখারুল আলম ও আয়েশা খাতুন ও বিদ্যুৎসাহী সদস্য ইউপি সদস্য মামুন। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যরা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, শাহআলম, নুরুল ইসলাম, ইমাম শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, আবুল হাশেম ও মাজহারুল ইসলাম মিথুন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সুজানগরে কৃষকের মাঝে ‘রিপার মেশিন’ হস্তান্তর

    সুজানগরে কৃষকের মাঝে ‘রিপার মেশিন’ হস্তান্তর

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে কৃষি অধিদপ্তরের আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং সরকারি ভর্তুকিতে একজন কৃষককে ধান কাটার যন্ত্র রিপার মেশিন দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের মাঝে এ রিপার মেশিনটি হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলম উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, প্রচলিত পদ্ধতিতে এক বিঘা জমির ধান কাটতে প্রায় ২ হাজার টাকা খরচ হয় এবং পুরো দিন সময় লাগে। সেখানে এই রিপার মেশিনের সাহায্যে অতন্ত কম সময়ে ও স্বল্প খরচে ধান কাটা সম্ভব।

    এম এ আলিম রিপন
    সুজানগর (পাবনা) প্রতিনিধি ।

  • তানোরে অসময়ে বৃষ্টি নিম্নআয়ের মানুষের দূ*র্ভোগ চরমে

    তানোরে অসময়ে বৃষ্টি নিম্নআয়ের মানুষের দূ*র্ভোগ চরমে

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে ঘূর্ণিঝড় মিগজাউমর প্রভাবে গত দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতি হয়েছে। পেঁয়াজ, ভুট্টা, আলু, লাউসহ বিভিন্ন সবজি খেতে হালকা জমেছে পানি। ইটভাটার কাঁচা ইট পানিতে নষ্ট হয়ে গেছে। ফলে উপজেলার ২টি ইটভাটায় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছ। এমনটাই দাবি করেছেন ইটভাটার মালিকেরা। গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার দুটি ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার চিত্র দেখা গেছে। এছাড়াও তানোরের সীমান্তবর্তী মান্দার বাঁকাপুর অনেক ইটভাটায় পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনের চেষ্টা করছেন শ্রমিকেরা দেখা গেছে।উপজেলায় মৌসুমের শুরুতে ইটভাটায় ইট পোড়ানো শুরু হয়েছে। তবে হঠাৎ করে দুই দিনের বৃষ্টিতে সাজানো কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতেই এত বড় ক্ষতির কারণে ব্যাপক লোকসান গুনতে হবে ভাটার মালিকদের এমনটিই জানালেন মালিকেরা।
    সরেজমিনে তানোরের মুন্ডুমালা ও মান্দার বাঁকাপুর ইটভাটা ঘুরে দেখা যায়, বুধবার ও বৃহস্পতিবার দিনের বৃষ্টিতে প্রায় সব ইটভাটার কাঁচা ইট ভিজে যাচ্ছে। বেশির ভাগ ইটভাটা নিচু এলাকায়। ইট ভাটার শ্রমিক আব্দুল রশিদ ও আলমগীর হোসেন জানান, তাঁরা এসেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। আবহাওয়া ভালো থাকায় ভাটায় প্রতিদিনই কাজ হচ্ছিল। কিন্তু বুধবার ও বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে। তাই কাজ বন্ধ তাঁদের। কাজ বন্ধ থাকলে টাকাও পান না। মুন্ডুমালা পৌর এলাকার ইটভাটার মালিক শামসুল ইসলাম বলেন, মৌসুমের শুরুতে ভাটায় আগুন দেওয়া হয়েছে মাত্র। এছাড়াও প্রায় এক লাখ কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল। গত দুই দিনের বৃষ্টিতে খোলা আকাশের নিচে প্রায় সব কাঁচা ইট ভিজে গেছে। এতে ৮০ লাখ থেকে এক কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বাঁকাপুর গ্রামের হিরোভাটা মালিক টোকেন বলেন, ‘ভাটাতে এখনো আগুন দিইনি। কিন্তু ৭০ থেকে ৮০ হাজার কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল। হঠাৎ বৃষ্টি মোকাবিলায় তেমন কোনো প্রস্তুতি ছিল না। দুই দিনের বৃষ্টিতে কাঁচা ইট ভিজে গেছে। ভিজা ইট আগুনে পোড়ালেও ভালো দাম পাওয়া যায় না। সব ইটভাটা মালিকরাই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। তানোর পৌর এলাকার গোল্লাপাড়া মহল্লার তুহিন আলী শাহ্ বলেন ‘সবে মাত্র ৩ বিঘা জমিতে আলু রোপণ করেছি। গাছ এখনো বের হয়নি। দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জমিতে হালকা পানি জমেছে। আর এক দিন এ ধরনের বৃষ্টি অব্যাহত থাকলে আলু পচে যাবে। এতে তার ব্যাপক লোকসান হবে।’ তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে উঠতি ফসলে কিছু সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে আজ কালের মধ্যে বৈরী আবহাওয়া কেটে গেলে আশা করছি ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।
    এদিকে অগ্রহায়ণের বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তানোরের সীমান্তবর্তী শ্যামপুর গ্রামের ভ্যানগাড়ি চালক মজিবুর বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মানুষজন তেমন বের হচ্ছে না। ভ্যানগাড়ির যাত্রী পাওয়া যাচ্ছে না। এ সপ্তাহে কিস্তি দিতে হবে এক হাজার টাকা। সে টাকা বৃষ্টির কারণে উঠবে বলে মনে হচ্ছে না।
    রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গেল ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ বৃষ্টিপাত রেকর্ড করেছে। তিনি আরও বলেন, বুধবার দিনভর মেঘলা আকাশের কারণে সূর্যের দেখা তেমন মেলেনি। একই অবস্থা ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সারদিন সূর্যের দেখা মেলেনি। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।#

  • নড়াইলে একাধিক মানব পা*চাঁর মামলার প্রধান আসামি পুলিশের হাতে গ্রে*ফতার

    নড়াইলে একাধিক মানব পা*চাঁর মামলার প্রধান আসামি পুলিশের হাতে গ্রে*ফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রাম থেকে একাধিক মানব পাচার মামলার প্রধান আসামি মো.শাকিল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (৬ ডিসেম্ববর) গভীর রাতে খুলনার হরিণটানা থানার এস.আই রফিকুল ইসলাম পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে কালিয়া থানা পুলিশের সহায়তায় ফোন কল ট্রাকিংয়ের মাধ্যমে উক্ত আসামিকে আটক করে। আসামি মো.শাকিল হোসেন চাঁচুড়ী গ্রামের মৃত.ছাব্বির রহমান ওরফে মনু মোল্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম।
    অভিযোগে জানা যায়, উক্ত আসামি দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে জড়িত রয়েছে। তিনি সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। সে গ্রামের সহজ-সরল নিরীহ অসংখ্য সুন্দরী নারীসহ বিভিন্ন মানুষদের উচ্চ বেতনে বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে নগদ টাকা-পয়সা আত্মসাৎ করে ভারত,মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশের বিক্রি করে দেয়। তার বিরুদ্ধে একাধিক মানব পাচারের মামলা চলমান রয়েছে।
    মামলা সূত্রে জানা যায়, মো.শাকিল হোসেন তার চক্রের অন্যান্য সদস্যদের সহযোগিতায় পাঁচ লাখ টাকার বিনিময়ে ২০২১ সালের ১৯ এপ্রিল উপজেলার কদমতলা গ্রামের খাজা মিয়া শেখের মেয়ে মিতা খানমকে ফ্রান্সে পাঠানোর উদ্দেশে চোরাই পথে ভারতে পাঠিয়ে দেয়। পরে সেখানে জিম্মি করে আরও সাত লাখ টাকা দিলে তাকে ফ্রান্সে পাঠাবে বলে কথা দেয় তার পরিবারকে। কিন্তু তাদের কথা অনুযায়ী সাত লাখ টাকা দেওয়ার পরও তাকে ফ্রান্সে নেয়ার পরিবর্তে ভারতে বোম্বের কংগ্রেস হাউজের গোল্ডেন চিমনি বারে এক দালালদের কাছে বিক্রি করে দেয়। এরপর সেখানে মিতা খানমকে প্রতিনিয়ত জোরপূর্বক যৌন পেশায় বাধ্য করা হচ্ছে মর্মে সম্প্রতি মুঠোফোনের ক্ষুদে বার্তায় তার বাবাকে অবহিত করেন। এ ঘটনায় মো.শাকিল হোসেন, রাজিবুল ইসলাম রাজিব ও রাকিবুল ইসলাম রাতুলসহ পাঁচজনের বিরুদ্ধে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে খুলনার হরিণটানা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন ভূক্তভোগী মিতা খানমের পিতা খাজা মিয়া শেখ। এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণটানা থানার এস.আই রফিকুল ইসলাম রফিক বলেন,‘ বুধবার দিবাগত রাতে হরিণটানা থানায় দায়েরকৃত একটি মানব পাচার মামলার প্রধান আসামী মো.শাকিল হোসেনকে পুলিশ ফোর্স নিয়ে নড়াইলের কালিয়া থানা পুলিশের সহায়তায় ফোন কল ট্রাকিংয়ের মাধ্যমে আটক করা হয়েছে। জেল হাজতে প্রেরণের জন্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

  • পাইকগাছায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ  ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন -২০২৩ উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার এর সভাপতিত্বে
    অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। ভার্চুয়াল সংযুক্ত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। স্বাস্থ্য পরিদর্শক নুর আলী মোড়ল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ ডা. রাকেশ মন্ডল। বক্তব্য রাখেন , সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, এম টি ই পি আই সাহানারা পারভীন, সহ স্বাস্থ্য পরিদর্শক মো. রুহুল কুদ্দুস, মো. মফিজুল ইসলাম, মনিরুজ্জামান, হালিমা পারভীন, প্রজিত রায়, মাওলানা আবু সাদেক, মানিক চন্দ্র পাল। এসময়ে দশ ইউনিয়ন ও পৌরসভার দায়িত্ব প্রাপ্ত পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মুল, শিশু পুষ্টি প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী ৪৮২ জন স্বেচ্ছাসেবক ২৪১টি কেন্দ্রে
    সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এবার মোট উদ্দিষ্ট শিশুর লক্ষ্যমাত্রা ২৪,৪৫৭ জন। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস পযর্ন্ত ২৫৭২ জন, ১ বছর থেকে ৫ বছরে নীচে ২১,৮৮৫ জন। এসকল বিষয়ে অবহিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার। তিনি জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • ধামরাই সরকারি কলেজে প্রথম বারের মত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

    ধামরাই সরকারি কলেজে প্রথম বারের মত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

    হেলাল শেখ,

    ধামরাই সরকারি কলেজে “মানুষ অজানাকে জানতে চায় এবং তার ফলেই বিজ্ঞানের সৃষ্টি” এই স্লোগান কে ধারণ করে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এই প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা-২০২৩।

    বৃহস্পতিবার (৭ডিসেম্বর) দিনব্যাপী জয় বাংলা চত্বর
    প্রাঙ্গনে শতাধিক শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে।

    এসময় বিজ্ঞান মেলার আহ্বায়ক মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহিদুর রহমানের সভাপতিত্বে বেলুন ও কবুতর উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেলিম মিয়া।

    ধামরাই সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণি ও স্নাতক কোর্সের বিজ্ঞান বিভাগসহ ব্যবস্থাপনার বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় স্মার্ট পরিবেশ,সোলার সিস্টেম ওয়াকিং মডেল, অটোমেটেড ইরিগেশন সিস্টেম, শক্তির রুপান্তর,গ্যাস সেন্সর,পরিবেশ বান্ধব আধুনিক শহর,বিদ্যুৎ উৎপাদন ও অপচয় রোধ, ব্যবস্থাপনায় প্রায়োগিক বিজ্ঞান,টেবিল হিটার, রোবোটিক গাড়ির স্টলের প্রদর্শন করা হয়।

    প্রজেক্ট প্রদর্শন শেষে স্টল নিয়ন গ্রুপের অটোমেটেড ইরিগেশন সিস্টেমকে প্রথম, জেনন গ্রুপের পরিবেশ বান্ধব আধুনিক শহরকে দ্বিতীয় ও ক্রিপটন গ্রুপের গ্যাস সেন্সরকে তৃতীয় ঘোষণা করেন মেলা পরিচালনা কমিটির প্রধান বিচারক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের গণস্বাস্ব্য বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ। এছাড়াও ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সামসুল বারীর অক্সিজেন দলকে বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়।

    এবিষয়ে ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেলিম মিয়া বলেন,বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনীর অবদানে ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বে উন্নতশীল দেশের সম্মান অর্জন করবে।  এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা বিজ্ঞানীদের মেধাকে বিকশিত করতে পারলেই তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিতে পারবে, এমন আশা প্রকাশ করেন।

  • বেতাগীতে যুব ফোরাম’র আহ্বায়ক কমিটি গঠন

    বেতাগীতে যুব ফোরাম’র আহ্বায়ক কমিটি গঠন

    বেতাগী বরগুনা প্রতিনিধি

    বরগুনা বেতাগীতে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় যুব ফোরাম গঠনের জন্য সম্ভাব্য সদস্য নির্বাচন ও ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়।

    আজ বুধবার ( ৬ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী প্রেস ক্লাবের সভাপতি জনাব সাইদুল ইসলাম মন্টু।

    রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা এনজিও সমন্বয পরিষদের সভাপতি জনাব রফিকুল ইসরাম, রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান, আজকের পএিকায় উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন মুন্না প্রমুখ।

    বেতাগী উপজেলার ৭ টি ইউনিয়নের মোট ৩০ জন প্রান্তিক যুব সদস্য অংশগ্রহণ করেন। যুব ফোরাম পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক হোসনাবাদ ইউনিয়নের মো: খাইরুল ইসলাম মুন্না, যুগ্ম আহ্বায়ক কাজিরাবাদ ইউনিয়ন এর মো: আতাউর রহমান রাব্বি ও সদর ইউনিয়নের আসমা আক্তার মুন্নি ।

    প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

  • রাজশাহীর মন্ত্রী এমপিদের সম্পদ বেড়েছে কয়েকগুন

    রাজশাহীর মন্ত্রী এমপিদের সম্পদ বেড়েছে কয়েকগুন

    হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ আসন্ন নির্বাচন নিয়ে সাধারন মানুষের মধ্যে খুব একটা আকর্ষন না থাকলেও সম্প্রতি জমা পড়া এমপিদের হলফনামা বিশ্লেষন ও সম্পদের খবর গণমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। রাজশাহীর মন্ত্রী এমপিদের সম্পদের বিবরনে দেখা যাচ্ছে তারা নির্বাচিত হয়ে ক’বছরেই বিপুল ধন সম্পদের মালিক হয়ে গেছেন। কারো রয়েছে বিশাল দৃষ্টি নন্দন দীঘি, বিলাসবহুল বাড়ী, মার্কেট, কারো অনেক জমি আর ব্যাংকের আমানতও কম নয়। সাথে রয়েছে দামি দামি গাড়িও। শুধু কি তাই কারও কারও স্ত্রী-সন্তানদের আয় বেড়েছে। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের এমপিদের। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা বিশ্লেষণ করে এমনটা দেখা গেছে। এতে দেখা যায়, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের এমপিদের। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা বিশ্লেষণ করে এমনটা দেখা গেছে।
    এতে দেখা যায়, রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর পাঁচ বছর আগেও ব্যাংক হিসাবে কোনো টাকা ছিল না। এখন ব্যাংক হিসাবে নতুন করে যুক্ত হয়েছে ৯ কোটি টাকা। পরিবারের সদস্যদের নামেও জমি বন্ড গাড়ি স্বর্নলংকার রয়েছে ভালই।
    রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশার ব্যাংকে টাকা বেড়েছে পাঁচ গুণ। ওয়ার্কার্স পার্টির এই নেতা ২০১৮ সালে হলফনামায় দেখিয়েছিলেন, তাঁর ব্যাংক হিসাবে রয়েছে ২৫ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা। এবারের হলফনামায় বলা হয়েছে, এখন তাঁর ব্যাংকে আছে ১ কোটি ৩০ লাখ ৫০ হাজার ২৪৫ টাকা। আগে সাড়ে ১৬ লাখ ও ৩৮ লাখ টাকার দুটি গাড়ি থাকলেও এখন একটি জিপের দামই ৭০ লাখ।
    রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন কিনেছেন ৭৫ বিঘা জমি। এই জমির মূল্য দেখিয়েছেন ৩ কোটি ২৭ লাখ ২০ হাজার ৩২৬ টাকা। এবার তিনি ৬ লাখ ৮৫ হাজার ৮৮০ টাকায় রাজধানীর পূর্বাচলে তিন কাঠার একটি প্লটও নিয়েছেন। ২০১৩ সালে স্ত্রীর নামে কোনো ফ্ল্যাট ছিল না। এবার স্ত্রীর নামে দুটি ফ্ল্যাট দেখানো হয়েছে প্রায় ৮৬ লাখ টাকার। আওয়ামী লীগের এই এমপি এবার দলীয় মনোনয়ন পাননি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ২০১৮ সালেও জমি ছিল। পৈতৃক সম্পত্তি পরে ভাগ হয়েছে। কিছু জমি কিনেছেনও।
    রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবে টাকার পরিমাণ বেড়েছে। পাঁচ বছরে রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হকের নগদ টাকা কমেছে। তবে বেড়েছে ব্যাংকের টাকার পরিমাণ। এনামুল হক ২০০৮ সাল থেকে টানা তিনবার এই আসনের এমপি। তবে এবার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ২০১৮ সালে এনামুলের ব্যাংকে ছিল ৭ লাখ ৮৭ হাজার ১১৪ টাকা এবং তাঁর স্ত্রীর ছিল ৪ লাখ ২ হাজার ৩২৫ টাকা। এখন এনামুলের ব্যাংকে আছে ১১ লাখ ৫৯ হাজার ৭৬ টাকা। স্ত্রীর ব্যাংকে আছে ৩২ লাখ ১০ হাজার ৪৪ টাকা। এনামুল ও তাঁর স্ত্রীর আগের মতোই বন্ড আছে ৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ও ৭ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকার। প্রচারনা রয়েছে প্রদত্ত হিসাবের বাইরে রয়েছে আরো বিশাল সম্পদ এনা প্রপাটিজের এই মালিকের। রয়েছে গার্মেন্টস, কোল্ডস্টোরেজসহ অনেক কিছুরই মালিক।
    রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমানের ব্যাংকে টাকার পরিমাণ বেড়েছে ৬৬ গুণ। ২০১৮ সালে শিক্ষকতা, শেয়ার ও চাকরি থেকে মনসুর রহমান তাঁর বার্ষিক আয় দেখিয়েছিলেন ১৪ লাখ ৯ হাজার ৯৬১ টাকা। এখন তাঁর বার্ষিক আয় ৯২ লাখ ৭০ হাজার ২৮৯ টাকা।
    ২০১৮ সালে সরকারদলীয় এমপি মনসুর রহমানের ব্যাংকে ছিল ৩ লাখ ১১ হাজার ১২৪ টাকা। এখন ব্যাংকে আছে ২ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ১৭৬ টাকা। আগে সঞ্চয়পত্র ছিল ৩৫ লাখ টাকার। এখন তা বেড়ে হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৭৬৭ টাকা। ২০১৮ সালে স্থাবর সম্পদ হিসেবে মনসুরের ৩০ লাখ টাকার জমি ছিল। এবার তাঁর নামে সাড়ে ৩২ বিঘা কৃষিজমি ও ৬ বিঘা পুকুর দেখানো হয়েছে। এই জমি ও পুকুরের মূল্য দেখানো হয়নি।
    রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাঁচ বছরে আয়
    হলফনামায় দেখা গেছে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি শাহরিয়ার আলমের পাঁচ বছরে আয় বেড়েছে আড়াই গুণের বেশি। তিনি ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য। ২০১৮ সালে তাঁর বার্ষিক আয় ছিল ৩ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৩৮৮ টাকা। এখন তাঁর বার্ষিক আয় ৭ কোটি ৯২ লাখ ৯১ হাজার ২৫৪ টাকা। ২০১৮ সালে নগদ ছিল ৬ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৭০৬ টাকা। এখন আছে ২১ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ১৫৩ টাকা। বর্তমানে তাঁর শেয়ার আছে ৬৬ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৭০০ টাকার। এসব হিসাব দেখে সাধারন মানুষ বলছে আমরা না খেয়ে মরি আর ওরা ক্ষমতায় গিয়ে সম্পদ বাড়ায়। ওদের সম্পদ পাচ পুরুষ বসে খেলেও শেষ হবেনা।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী

  • টেকনাফে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    টেকনাফে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    “নিরাপদ মাতৃত্ব,পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঈীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজনে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে হেল্থ ও জেন্ডার সাপোর্ট প্রজেক্ট
    (পিএইচডি) ফিল্ড কো-অর্ডিনেটর শামিমা আরার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পরিবার পরিকল্পনা এবং বাল্যবিবাহ, নিরাপদ মাতৃত্ব ও জনসংখ্যা বিস্ফোরণ বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিববার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাহেরা আকতার মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকেরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডা. রিয়াদ মোহাম্মদ সাঈদ চৌধুরী,
    উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোরশেদ আলম,
    উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস,উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রমজান আলী, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন ও সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী।
    সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিসংখ্যানবিদ ও অফিস সহকারী জিয়াউল হক ও মোঃ হারুনুর রশীদ কুতুবী। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বাস্থ্য পঃপঃ কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার,এফডব্লিউ ভি,মাঠ মাঠকর্মী ও এফ ডব্লিউ।
    প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাহেরা আক্তার মিলি বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। গবেষকদের মতে এই সাফল্যের মূল কারণ নারী শিক্ষা, সফল টিকাদান কর্মসূচি এবং পরিবার পরিকল্পনা। আর এই সাফল্য ধরে রাখতে সকলকে স্ব-স্ব স্থান থেকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। এছাড়াও আগামী ৯-১৪ ডিসেম্বর এই পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

    উল্লেখ্য, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে গৃহিত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল, পরিবার পরিকল্পনা সভা, স্বাভাবিক প্রসব সেবা, জরুরী প্রসূতি সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা।