Blog

  • কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ‘জয়িতা’ পুরস্কার পেলেন কোহিনূর বেগম

    কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ‘জয়িতা’ পুরস্কার পেলেন কোহিনূর বেগম

    নিজস্ব প্রতিনিধি

    বেগম রোকেয়া দিবস উপলক্ষে ”সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” এই ক্যটাগরীতে কুমিল্লা জেলা থেকে জেলা পর্যায়ে শ্রেষঠ জয়িতা নির্বাচিত রোটারিয়ান কোহিনূর বেগম| ০৯ ডিসেম্বর ২০২৩ বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন জনাব খন্দকার মু: মুশফিকুর রহমান।

    জয়িতা’ পুরস্কারে ভূষীত হলেন নারী উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়িতারা। কেবল নিজেদের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকুলতাকে জয়করে জয়িতারা তৃণমূল থেকে সবার অলক্ষ্যে সমাজে নিজেদের জন্য জায়গা করে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় ‘জয়িতা’পুরস্কার পেলেন জনবান্ধব নারী নেত্রী কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ কমিটির সদস্য কোহিনুর বেগম।

    আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এই নারী জয়িতার হাতে সম্মাননা তুলে দেয়া হয়। জেলা প্রশাসকের আয়োজনে, মহিলা ও শিশুবিষয়ক সংস্থার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুযোগ্য জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান জয়িতার হাতে পুরস্কার তুলে দেন।

    কোহিনূর বেগম ১৯৯২ সাল থেকে ২০১১সাল পর্যন্ত কুমিল্লা মর্ডার্ণ হাই স্কুলে শিক্ষকতা করেন। ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত কুমিল্লার শৈলরাণী দেবী পৌর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দীর্ঘ ৩০ বছর যাবৎ কুমিল্লায় শিক্ষা বিস্তারে ব্যপক অবদান রেখেছেন,এছাড়াও রাজনৈতিক ভাবে কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।তিনি মাষ্টার ট্রেইনার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রজীবন থেকেই রাজনীতি সচেতন ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে বর্তমান সময় পর্যন্ত সমাজের নারীদের রাজনীতি বিষয়ে সচেতন করা,আত্মনির্ভরশীল করা সহ বিভিন্ন কর্মস্থলে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

    এ বিষয়ে কোহিনূর বেগম বলেন, বিভিন্ন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে নারীদের এগিয়ে যেতে হবে। নারীরা সমাজে পড়ে থাকলে সেই সমাজ কখনই মাথা তুলে দাঁড়াতে পারে না। সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। জয়িতা পুরস্কার দেওয়ার কারনে সমাজে নারী-পুরুষ সমানভাবে কাজ করার আগ্রহ বাড়বে। পুরস্কার মানুষকে কাজের উৎসাহ যোগায়। আশা করি এই পুরস্কার আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।

  • উজিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

    উজিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ”-এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রতি বছরের ন্যায় বরিশালের উজিরপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রাণী শীল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অশোক কুমার রায় চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক সাহানা আক্তার শেলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম, মডেল থানার এস.আই খাইরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আঃ হাকিম সন্যামত, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মহসিন মিঞা লিটন, উপজেলা সংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাবেক প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার। জয়িতাদের মধ্যে বক্তৃতা করেন দীপিকা রানী সমদ্দার, লাভলী বেগম, কেয়া আক্তার প্রমূখ। সভাশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের কাছ থেকে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কেয়া আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সেলিনা আক্তার, সফল জননী নারী সাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী লাভলী বেগম, সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী নারী দীপিতা রানী সমদ্দারের হাতে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়। এরমধ্যে সফল জননী নারী সাহানারা বেগম এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সেলিনা আক্তার ইতিমধ্যে জেলা পর্যায়ে অংশগ্রহন করার সুযোগ পেয়েছেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় একটি প্রানবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  • উজিরপুরে আন্তর্জাতিক দূ*র্নীতি বিরোধী দিবস পালিত

    উজিরপুরে আন্তর্জাতিক দূ*র্নীতি বিরোধী দিবস পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে দূর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় স্বীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রাণী শীল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অশোক কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মহসিন মিঞা লিটন, সহ-সভাপতি অধ্যাপক সাহারা আখতার শেলি, জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আঃ হাকিম সন্যামত, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম প্রমূখ। সভায় দূর্নীতি প্রতিরোধে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। দূর্নীতি দমন কমিশননের উদ্যোগে উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রভাষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট এর সেরা স্বেচ্ছাসেবক রিদয়

    বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট এর সেরা স্বেচ্ছাসেবক রিদয়

    খাইরুল ইসলাম মুন্না

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটির কার্যক্রমে অসামান্য অবদান রাখায় জেলার সকল কলেজের মধ্যে শ্রেষ্ঠ দলনেতা পুরস্কার প্রধান করা হয়। এর মধ্যে কলেজ পর্যায়ে ২০২৩ সালের সেরা ‘শ্রেষ্ঠ দলনেতা পুরুস্কার’পেয়েছেন যুব রেড ক্রিসেন্ট বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের দলনেতা কাউসার মাহমুদ হৃদয়। গতকাল ৫ ডিসেম্বর মঙ্গলবার রেড ক্রিসেন্ট হলরুমে বিকাল ৪ ঘটিকায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৩ উপলক্ষে বরগুনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে এ আয়োজন করেন।

    বরগুনা ইউনিট কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. মো: হাবিবুর রহমান আকন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শামীম মিঞা। জেলা যুব কার্যকরি কমিটির উপ যুব প্রধান-২ মো: সজিব হোসেন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাড. মো: আবদুল মোতালেব মিয়া, ইউনিট কার্যনির্বাহী সদস্য গোলাম কিবরিয়া পিন্টু, মো: শামীম হোসাইন, বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জাফর হোসেন হাওলাদার, ইউনিট লেভেল অফিসার মো: আবদুল করিম, যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের যুব প্রধান মো: আব্দুর রহমান প্রমুখ।

    বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল সদস্য বিভিন্ন কার্যক্রম, ঘূর্ণিঝড় ‘মোখা’, ‘মিধিল’ এবং অগ্নিকান্ডে, এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল কার্যক্রমে অংশ গ্রহন করে। সে বলেন “আমাদের সকলকে একসাথে একত্রিত হয়ে কাজ করে যেতে হবে এবং দেশ ও মানুষের সেবায় সব সময় এগিয়ে যেতে হবে।”

  • পরিবেশবান্ধব মাছ চাষে নতুন দিগন্তে টিএমএসএস

    পরিবেশবান্ধব মাছ চাষে নতুন দিগন্তে টিএমএসএস

    আজিজুল ইসলামঃ বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে টিএমএসএস কর্তৃক সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় “পরিবেশবান্ধব ফিশারীজ উদ্যোগ উন্নয়ন” উপ-প্রকল্পটি বগুড়া, নাটোর, মংমনসিংহ ও গোপালগঞ্জ জেলার ১৩ টি উপজেলার ১৭ টি শাখার মাধ্যমে জুলাই ২০২১ ইং হতে বাস্তবায়ন করে আসছে। “পরিবেশবান্ধব ফিশারীজ উদ্যোগ উন্নয়ন” উপ-প্রকল্পের মূল উদ্দেশ্য উদ্যোক্তার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, মানসম্পন্ন খাদ্য ও পোনা প্রাপ্তি, পরিবেশবান্ধব টেকসই মৎস্য চাষ প্রযুক্তির সাথে সম্পৃক্তকরণ, উৎপাদিত পন্য প্রিমিয়াম মার্কেটে বিপণন এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন।
    উদ্যোক্তার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৩ টি বিষয়ভিত্তিক ২৫৫ ব্যাচে ৭২০১ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। টেকসই মৎস্য চাষ প্রযুক্তি উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ১১০ জন উদ্যোক্তাকে উন্নত প্রযুক্তির প্রদর্শনী, ১৩ জন উদ্যোক্তাকে পরিবেশবান্ধব মাছ চাষ প্রযুক্তি প্রদর্শনী প্রদান এবং ২৫ জনকে পরিবেশবান্ধব মডেল লিড উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হয়েছে। মাছের খাদ্যে আমিষের বিকল্প হিসেবে কালো সৈনিক মাছির লার্ভা উৎপাদনে ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জে একটি প্রদর্শনী স্থাপন করা হয় যার মাধ্যমে আশানুরুপ উৎপাদন পাওয়া যাচ্ছে। প্রকল্পে ১৪ টি কার্পজাতীয় মাছের সাথে মুক্তাচাষ প্রদর্শনী প্রদান করা হয়েছে। প্রকল্পের উদ্যোগে দেশে প্রথমবারের মতো মাছের আঁশ (বর্জ্য) হতে জিলেটিন উৎপাদনে সক্ষমতা অর্জন করে।
    ফিশারীজ প্রকল্পে ২৭ টি মাঠ দিবসের আয়োজন করা হয়। ২৮ টি পরিবেশ ক্লাবে অনুষ্ঠিত ৩৪৫ টি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। পরিবেশবান্ধব বাজারজাতকরণের লক্ষ্যে বগুড়া ও নাটোর জেলায় ৪ টি মাছ বাজার এবং ময়মনসিংহ জেলায় ১ টি পোনার বাজার সংস্কার ও উন্নয়ন করা হয়েছে। প্রকল্পের ১৭ টি শাখায় পানি পরিমাপক যন্ত্রসমূহ সরবরাহ করা হয়েছে যা উদ্যোক্তার পুকুরে পানির ভৌত-রাসায়নিক প্যারামিটার যাচাই ও এর মাত্রার উপর ভিত্তি করে করণীয় ও পরামর্শ প্রদান করা হচ্ছে। প্রকল্পে একটি ওয়েবসাইট (যঃঃঢ়ং://ঃসংংংবঢ়ভরংযবৎরবং.ড়ৎম/) রয়েছে যার মাধ্যমে উদ্যোক্তাগন অনলাইনে মাছ ক্রয়-বিক্রয় করতে পারবেন। এছাড়াও টেকসই ব্যবসা উন্নীতকরণের লক্ষ্যে পরিবেশবান্ধব হ্যাচারী প্রতিষ্ঠা, মৎস্য খাদ্য প্রস্তুতকরন এবং পরিবেশবান্ধব আধুনিক মৎস্য চাষ পদ্ধতি খাতে ৭৭ জন উদ্যোক্তাদের মাঝে প্রকল্প হতে সহজ ও নমণীয় শর্তে ১.৯৭ কোটি টাকা সাধারণ সেবা এবং ১৮৮৯ জনকে ৩০.৪৮ কোটি টাকা এসইপি-অগ্রসর ঋণ বিতরণ করা হয়েছে।

  • মইজদীপুর দারুল উলুম কামুমিয়া মাদ্রাসার ভর্তি কার্যক্রমের শুভ উদ্বোধন

    মইজদীপুর দারুল উলুম কামুমিয়া মাদ্রাসার ভর্তি কার্যক্রমের শুভ উদ্বোধন

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামুমিয়া মাদ্রাসার ভর্তি কার্যক্রমের শুভ উদ্বোধন ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার ৬নং কাবিলপুর ইউপির ঐতিহ্যবাহী মইজদীপুর কামুমিয়ার বাড়ী সংলগ্ন নবনির্মিত মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সিনিয়র সহসভাপতি খন্দকার নাজমুল হকের সঞ্চালনায় ও
    মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মরহুম কামুমিয়ার সুযোগ্য উত্তরসূরী, রেইনবো যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন সুমনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক, রাজধানীর জুরাইন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মারুফ বিল্লাহ জুবায়ের।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারসহ অনেকেই।এসময় বক্তারা কামুমিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও পাঠদানসহ বিভিন্ন ভালো দিকগুলো তুলে ধরেন।
    অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম- ওলামা,স্থানীয় জনপ্রতিনিধি,অভিভাবকবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৯ডিসেম্বর-২০২৩ শনিবার উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান গিয়ে শেষ হয়।পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনষ্ঠানটি রানীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বেসরকারি সংস্থা ইএসডিও,ব্রাক,সিডিএ ও গোগর নারী সংগঠন যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।তবে নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক প্রশান্ত বসাক,উপজেলার কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন নেতাকর্মী,সাংবাদিক ও অনলাইন প্রিন্ট ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।এবং উপজেলার নারী সংগঠনের জয়িতার হাতে বেগম রোকেয়া সম্মাননা দেওয়া হয়।

  • আজ ত্রিশাল মুক্ত দিবস

    আজ ত্রিশাল মুক্ত দিবস

    আজ ৯ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ময়মনসিংহের এই উপজেলা। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি নেয়া হয়েছে।

    মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর রাতে মেজর আফসার বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার আনছার উদ্দিন ও আব্দুল বারীর নেতৃত্বে পৌর শহরের নওধার হয়ে সুতিয়া নদীর পাড়ে অবস্থিত ত্রিশাল থানায় মুক্তিযোদ্ধারা আক্রমণ করেন। ভোর পর্যন্ত গুলিবিনিময় শেষে রাজাকাররা আত্মসমর্পণ করে। এ সময় কয়েকজন রাজাকার পালিয়েও যায়। সকালে মুক্তিযুদ্ধের সংগঠক ও তত্কালীন ত্রিশাল থানা আওয়ামী লীগ সভাপতি জৈমত আলী স্থানীয় নজরুল একাডেমি মাঠে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তবে স্বাধীনতাপ্রাপ্তির আনন্দ উদযাপনের উল্লাসের সময় নিজের বুলেটে বিদ্ধ হয়ে ফুলবাড়িয়া উপজেলার গিয়াস উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা শহীদ হন। সেই থেকে এ দিনটি ত্রিশাল মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

  • ঠাকুরগাঁওয়ে সহকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৯ জন অসৎ অবলম্বনকারী পরীক্ষার্থীকে গ্রেফতার

    ঠাকুরগাঁওয়ে সহকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৯ জন অসৎ অবলম্বনকারী পরীক্ষার্থীকে গ্রেফতার

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টর।।
    ঠাকুরগাঁও জেলায় ৮ই ডিসেম্বর শুক্রবার ২০২৩ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অসৎ অবলম্বন ও অবৈধ উপায়ে পরীক্ষা দেয়ার সময় ৯ জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

    জানা যায়,শুক্রবার ৮ই ডিসেম্বর-২০২৩ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যেসব পরীক্ষার্থীকে অসৎপথে ও ডিভাইসসহ আটক হয়।আটককৃতরা হলেন-শ্রী টঙ্কুনাথ বর্মন(৩২),পিতা পঞ্চানন চন্দ্র,সাং- বাজে বকসা,থানা- রানীশংকৈল,ঠাকুরগাঁওকে পুলিশ লাইন্স স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃসোহানুর রহমান (২৮),পিতা-মোঃহুমায়ুন কবির,সাং-আলসিয়া,থানা-রানীশংকৈলকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃউমর ফারুক(২৯),পিতা-মোঃ আলিম উদ্দিন,সাং-পাটুয়াপাড়া,থানা-পীরগঞ্জ কে ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে, মোঃআনোয়ার খালেদ(২৮),পিতা-মোঃজামান আলী,সাং-আলোক সিপি,থানা-বালিয়াডাঙ্গী কে ঠাকুরগাঁও সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃআব্দুল আল নোমান(২৮),পিতা-মোঃ আকবর আলী,মাতা-রিনা খানম,সাং-আরাজি চন্দনচহট(মালিবস্তি)কে আউলিয়াপুর ইউনিয়নস্থ কচুবাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে,রোজিনা খাতুন(২৭)স্বামী-আজহারুল ইসলাম,সাং-মধুপুর থানা-রুহিয়া ও মোছাঃ হাসনা হেনা(৩০),পিতা-আনিছুর রহমান,সাং-হরিনমারী, জেলা-ঠাকুরগাঁ কে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে,মোছাঃআর্জিনা(৩০)স্বামী- সমীরুল ইসলাম সাং-নারায়ণপুর,থানা- পীরগঞ্জগন কে আরকে স্টেট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃমনিরুল ইসলাম (২৮),পিতা-মোঃএনামুল হক,সাং-বাজে বক্সা, বাচোর ইউপি,উভয় থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে মোবাইলসহ আউলিয়াপুর ইউনিয়নস্থ কচুবাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেফতার করা হয়।

  • ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে – মোংলায় বর্ধিত সভায় বক্তারা

    ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে – মোংলায় বর্ধিত সভায় বক্তারা

    মোংলা প্রতিনিধি।
    সামনে জাতীয় সংসদ নির্বাচন। সরকারের গত ১৫ বছরের সকল উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই নেতা-কর্মীদের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হোন। এ জনপদের সাধারণ খেটেখাওয়া মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ভালোবাসেন। তবে শুধু ভালোবাসলেই হবে না। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন। আমাদের এখন সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেতে হবে। গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আহ্বান বাস্তবায়নে রাজপথে থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাহলেই দেশের উন্নয়নধারা অব্যাহত থাকবে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলা উপজেলা আ’লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় পৌর আ’লীগ কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য খুলনা সিটি মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন। দেশের উন্নয়নে শেখ হাসিনা যা কিছু করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারেনি। নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে ভোটারদের ভোটকেন্দ্র উপস্থিত করতে হবে। এখন সবাই অতীত ভুলে একতাবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে এই আসনে হাবিবুন নাহারকে বিজয়ী করতে হবে বলে আহ্বান জানান জেলার নেতৃবৃন্দ। বিশেষ বর্ধিত সভায় বক্তারা আরো বলেন, রামপালে তাপবিদ্যুৎ প্রকল্প আজ বাস্তবায়ন। এছাড়া খানজাহান আলী বিমানবন্দরের কাজ চলমান রয়েছে। মোংলা বন্দর আজ অর্থনৈতিক জোন হিসাবে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। ইপিজেড কারখানা, সিমেন্ট ফ্যাক্টরিসহ অসংখ্য স্থাপনা দৃশ্যমান। মোংলার সাথে রেললাইন সংযোগের ফলে মানুষের জীবনমান উন্নয়ন সহজ হয়েছে। বারবার এই আসন থেকে আওয়ামী লীগকে নির্বাচিত করায় রামপাল মোংলার জনগণের কাছে চিরঋণী স্বীকার করে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া মুষ্টিমেয় কয়েক নেতাকে হুশিয়ার করে আওয়ামী লীগের পক্ষে কাজ করার আহবান করেন।

    এসময় জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।