Blog

  • বেতাগী বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

    বেতাগী বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    আজ ৮ ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে “শেখ হাসিনার বারতা নারীপুরুষ সমতা” “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।

    গ্রিন পিস সোসাইটি’র সাধারণ সম্পাদক মোঃ মাহামুদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মাহামুদা খানম, উপজেলা সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা,মহিলা বিষয় কর্মকর্তা আফরোজা সুলতানা, কৃষি কর্মকর্তা তানজিলা আক্তার,বীর মুক্তি যোদ্ধা মোঃ ফারুক সিকদার প্রমুখ।

    “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” ৫ ক্যাটেগিরিতে উপজেলা পর্যায় ৫ জনকে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে মরিয়ম আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নুরজাহান, সফল জননী নারী মোসা: রাজিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী খাদিজা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মঞ্জু রানী হাওলাদার পুরস্কার প্রদান করা হয়।

  • স্মার্ট ময়মনসিংহ বিনির্মানে মাঠে নেমেছি” ময়মনসিংহে সিআইপি শামীম

    স্মার্ট ময়মনসিংহ বিনির্মানে মাঠে নেমেছি” ময়মনসিংহে সিআইপি শামীম

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ-০৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন “FBCCI” এর সাবেক সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম [সিআইপি] বলেছেন-প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চলমান উন্নয়নের চাকা সচল রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।তিনি
    সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখি আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। আগামীদিনে আবারো তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখি রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগীতা করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখে আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ময়মনসিংহ বিনির্মানে আমি সহযোগী হতেই শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছি।

    ০৮ ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল ০৪ টায় ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে ০৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনতার উদ্যোগে
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মতবিনিময়ে আমিনুল হক শামীম সিআইপিকে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করে আরও বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, জেলা যুবলীগের সাবেক সভাপতি শ্রী প্রদীপ ভৌমিক, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আব্দুল্লাহ, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাজাহান খান সাজু, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার।

    এছাড়াও বক্তব্য রাখেন মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম রায়হান, মহানগর আওয়ামী লীগের সদস্য জয়ন্ত দাস, মোঃ শরিফুল ইসলাম শরিফ, মহানগর যুবলীগের নেতা রতন পার্থ এবং ০৯ নং ওয়ার্ড এলাকাবাসীর সর্বস্তরের জনগণ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

  • ইউনিয়ন পরিষদের চেয়ার নিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস

    ইউনিয়ন পরিষদের চেয়ার নিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস

    এইচ এম রফিকুল ইসলাম,
    রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চালিতা বুনিয়া ইউনিয়ন পরিষদের অফিস থেকে শতাধিক চেয়ার নিয়ে নৌকার বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর অফিস সাজানো হয়েছে । এবং এ চেয়ারে বসে নির্বাচনী প্রচারনা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সনিবার সকালে স্হানীয় কয়েকজন আওয়ামী লীগ কার্মিকে হাতে করে চেয়ার নিয়ে চালিতা বুনিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান তালুকদারের নির্বাচনি অফিস সাজাতে দেখা যায়। তাদের বাধা দিলে তারা বলেন চেয়ারম্যানের নির্দেশে আমরা চেয়ার নিচ্ছি। এতে ক্ষোভ প্রকাশ করেন চালিতাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মিরা । আওয়ামী লীগ নেতা কর্মিরা বলেন যেখানে নৌকার প্রার্থী একজন জনপ্রিয় মানুষ । সেখানে সুবিধাবাদী লোকেরা এসকল কাজ করে নৌকার সমার্থকদের বিভ্রান্ত করছে।

    চালিতা বুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মাস্টার বলেন, ইউনিয়ন পরিষদ একটি সরকারি অফিস । এ অফিস থেকে চেয়ার নিয়ে নির্বাচনী প্রচারনা চালানো এটা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন । অন্য দিকে নৌকার বিদ্রোহী প্রার্থীকে সহযোগিতা করা এটা কোনদিনও কোন আওয়ামী লীগ কর্মী করতে পারেনা। যারা করেছে তারা নৌকার সাথে অন্যায় করেছে ।

    চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান বলেন , যে চেয়ার নামানো হয়েছে এগুলো ডেকোরেটরের চেয়ার।আমি নৌকা থেকে ইউনিয়ন চেয়ারম্যান ।আবার বাবা নৌকার চেয়ারম্যান ছিলো । আমরা কখনো নৌকার বিপক্ষে যেতে পারিনা।

    রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ার নিয়ে নির্বাচনী প্রচারনা চালানো বা প্রগ্রাম করা ঠিক নয়।

  • ব্যবসায়ী পরিচয়ে প্র*তারণায় লিপ্ত গরু চু*রি মামলার আসামি যুবদল নেতা জলিল

    ব্যবসায়ী পরিচয়ে প্র*তারণায় লিপ্ত গরু চু*রি মামলার আসামি যুবদল নেতা জলিল

    বাবুল হোসেন,
    পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে যুবদল নেতা আব্দুল জলিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একই সাথে জানা যায় সে গরু চুরি মামলার আসামি হওয়ার পরেও নিজেকে বিএনপির প্রধান অঙ্গসংগঠন যুবদলের তেঁতুলিয়া উপজেলা শাখার দেবনগড় ইউনিয়নের নেতা পরিচয় দিয়ে আসছে। আব্দুল জলিল তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রাম এলাকার ভ্যান চালক ছহির উদ্দিন ওরফে সরাফত আলীর ছেলে।
    অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে জানা গেছে, গরু চুরি ও পাথর ব্যাবসায় প্রতারণা মামলার আসামি হলেও নারী দিয়ে ব্লাকমেই ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ মাদক ব্যবসায়ী, সীমান্তে চোরাকারবারীদের সাথে তার সক্ষতা রয়েছে।

    তার বিরুদ্ধে পঞ্চগড়ে গরু চুরি ও নরসিংদী বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে জলিল ও তার বাবাকে আসামি করে আইটিসি ধারায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলে জানাগেছে। অপরদিকে ঢাকার শ্যামপুর মডেল থানা, ডি.এম.পিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আর্তসাৎ করার অভিযোগ দায়ের করেছেন আরেক ভুক্তভোগী। একই সাথে কিশোরগঞ্জের ভৈরবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ায় আব্দল জলিলকে আসামি করে জিডি মূলে অভিযোগ দায়ের করেছে আরেক ভুক্তভোগী।

    এর মাঝে গত ২০২০ সালে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি গরু চুরির মামলা দায়ের হয়। মামলার এজাহারে সুত্রে জানা যায়, গরু চুরি করে জবাই করে খাওয়ার অভিযোগে পুলিশ তাকে আটক করে জেল হজতে প্রেরন করলে ১৮ দিন জেল হাজত বাস করেন আব্দুল জলিল।

    একাধীক তথ্য পাওয়ার পর অনুসন্ধানে আরো জানা যায়, আব্দুল জলিল পাথর- বালি সরবরাহাকারী ব্যবসায়ী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) লোভনীয় প্রচারনা চালিয়ে পাথর- বালি দেয়ার নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।

    সাম্প্রতিক সময়ে পাথর দেয়ার কথা বলে নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইজায়েত রহমান রিফাতকে পাথর দেয়ার কথা বলে ৭ লক্ষ আট হাজার টাকা নেয়। টাকা পাঠানোর পরেও কোনো পাথর দেয়নি। এর পর দেবনগড় এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান সলেমান আলীকে সাথে নিয়ে জলিলের বাড়ি গেলে উল্টো রিফাদকে হুমকি দিয়ে তারিয়ে দেয়। এর পর রিফাদ জলিলের বিরুদ্ধে আইটিসি ধারায় অর্থ আত্মসাদের অভিযোগে মামলা দায়ের করেছে বলে জানান।

    একই ভাবে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকার প্রথম শ্রেনির ঠিকাদার আসাদুজ্জামান খান ইসা ও মালেকুজ্জামান খান মাসুদ এর প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এর পর জামান ঠিকাদারি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অর্থ আর্তসাৎ করার অভিযোগ দায়ের করেন।

    দীর্ঘ অনুসন্ধানে বিরিয়ে আসে আরো অনেক কিছু। একই সাথে ঢাকার বসুন্ধরা রিভার ভিউ এলাকার পাথর ব্যবসায়ী জহিরুল ইসলামের পচাশি হাজার টাকা, ঢাকার উত্তর বাড্ডা এলাকার মের্সাস আইলেট প্লাস এর সত্তাধিকারী ব্যবসায়ী আনোয়ার হোসেনের নব্বই হাজার টাকা, গাজিপুর ও ঢাকার পাথর ব্যবসায়ী মিজানুর রহমান, উত্তম খান, শানভি আহম্মেদ, এম এ শাকুল ও মান্না হীরা এবং রন্জিৎ শর্মা সহ অনেক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা চালিয়ে আসছে। ভুক্তভোগী অনেকেই পুলিশ প্রশাসনের সহযোগীতা নিয়ে তার বাড়িতে অভিযান চালালেও কখনো তাকে পাওয়া যায়নি।

    নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, বিএনপির যুবদল নেতা পরিচয়ে চুরি ও প্রতারণার পাশাপাশী নারী দেহ ব্যবসায়ীদেন নিয়ে এলাকার মানুষদের লোভে ফেলে ফাঁদ তৈরী করে। একসময় মানুষজনকে আটক করে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারন করে তা প্রকাশ করার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। ভুক্ত ভোগীরা লোক লজ্জার ভয়ে কেউ কখনো প্রতিবাদ করেনি। আর এসব কর্মকান্ডে একটি গ্যাং তৈরি করেছে।

    এদিকে আব্দুল জলিল নিজেকে বিএনপি’র নেতা পরিচয় দিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নায়ন অগ্রযাত্রর বিরুদ্ধে প্রায় সময় ফেসবুকে লাইভে এসে সমালোচনা ও হেয় করে আসছেন।

    পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নে নির্মাণাধীন করতোয়া সোলার লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার সুজা মিয়া জানান, দেশ ও জনগনের কল্যানে নির্মিত বিদ্যুৎ সোলার পাওয়ার প্লান্ট নির্মানে ভূমি অধিগ্রহণ কাজে আব্দুল জলিল যুবদল নেতা পরিচয়ে বার বার চাঁদার দাবীতে বাধা সৃষ্টি করছে। যেহেতু দেশের উন্নয়ন প্রকল্প তাই কিছু কাজ এগিয়ে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

    জলিল এর কোনো উচ্চ শিক্ষা না থাকার পরেও সে রংপুর থেকে প্রকাশিত একটি ছোট অনলাইনের পরিচয় পত্র নিয়ে বর্তমান এসব কার্যক্রমে চালিয়ে যাচ্ছে। পাশাপাশি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। তবে অভিযোগ আছে তার বড় শক্তি হিসেবে পঞ্চগড় জেলা যুবদলের সিনিয়র কয়েক জন নেতা ও তেঁতুলিয়া যুবদলের দুজন, বিএনপির একজন এবং তেঁতুলিয়ার সাবেক এক জন প্রতিনিধি সহ স্থানীয় আওয়ামীলীগের কিছু নেতা কর্মী তাকে সহযোগীতা করে আসছেন।

    এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহবায়ক এনাম খন্দকার জানান, আমরা কাউকে তার ব্যক্তিগত কাজে দলের নাম ব্যবহার করার অনুমতি দেইনি। তবে তার অভিযোগে দ্রুত মিটিং ডেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। তবে একাধীক অভিযোগের ভিত্তিতে মুঠোফোনে আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

    সার্বিক বিষয়ে কথা হয় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু’র সাথে। তিনি জানান, বর্তমান সরকার দেশ ও জনগনের কল্যানে উন্নয়নে বিশ্বাসী, তারি ধারাবাহিকতায় প্রান্তিক এই উপজেলায় সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মান হচ্ছে। এর সুফল পঞ্চগড় তথা দেশবাসী ভোগ করবেন। কিন্তু বিএনপির কিছু কর্মী যারা চোর বাটপার তারা দেশের উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করছে। আমি জলিলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পেয়েছি। দ্রুত তার বিরুদ্ধে জরালো ব্যবস্থা গ্রহন করা হবে।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, আব্দুল জলিলের বিরুদ্ধে মৌখিক অনেক অভিযোগ পেয়েছি। অনেক ব্যবসায়ী প্রতারিত হয়ে আমাদের কাছে আসছে। সকল ব্যবসায়ীকে মামলা করার পরামর্শ দেই

  • ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দূর্নীতি বি*রোধী দিবস উদযাপন

    ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দূর্নীতি বি*রোধী দিবস উদযাপন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ে ৯ ডিসেম্বর -২০২৩ শনিবার দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও দুর্নীতি বিরোধী ব্যানারে বেলুন উড়িয়ে দিয়ে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়।

    জানা যায়,প্রতিপাদ্য বিষয় “উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”।এই প্রতিপাদ্য কে নিয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃমাহবুবুর রহমান,বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃসোলেমান আলী,অতিরিক্ত পুলিশ সুপার(হিসাব ও অর্থ)লিজা বেগম,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন প্রমুখ।

    সে সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।।

  • নলছিটিতে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

    নলছিটিতে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    “নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর -১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

    এ উপলক্ষে ৯ ডিসেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান( মহিলা) মিসেস মোর্শেদা লস্কর,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা কৃষক লীগের সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আলম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার,সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা বেগম প্রমুখ।

    অনুষ্ঠান শেষে উপজেলার পাঁচ জন জয়িতাকে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়। এসময় তারা নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেন। তাদের হাতে সম্মান সূচক ক্রেষ্ট ও সনদ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

  • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

    আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

    শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা

    নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (৯ নভেম্বর) সকালে উপজেলা  মহিলা বিষয়ক অধিদপ্তরও উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, 

    উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, সহকারী কমিশনার ভূমি ফজলে রব্বানী চৌধুরী, দোয়ারাবাজার থানার তদন্ত অফিসার,শামছ উদ্দিন খান ,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম শামিম,সহসভাপতি জুনাব আলী,সহকারী শিক্ষক নজির হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি এনামুল হক,ইসলামী ফাউন্ডেশের মডেল কেয়ারর্টেগার মাও জিয়া উদ্দিন, এখলাছুর রহমান,সহসভাপতি আবদুল মুছব্বির প্রমুখ।

    এছাড়াও জয়ীতা অন্বেষণে বিভিন্ন ক্যাটাগরিতে  বিজয়ীরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী নরসিংপুর ইউনিয়নের বালিউরা গ্রামের মো. চমক আলীর মেয়ে মোছা: আফিয়া খাতুন, সমাজ উন্নয়ণে অসামান্য অবদান রেখছেন যে নারী পান্ডারগাও ইউনিয়নের আব্দুল হকের মেয়ে ছালেহা বেগম মিনা, সফল জননী যে নারী সুরমা ইউনিয়নের আজবপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে মোছাঃ রেহেনা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী, লক্ষিপুর ইউনিয়নের গিয়াস উদ্দিন আহমদ এর মেয়ে সাহানাজ বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী

    সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের ফয়েজুর রহমানের স্ত্রী বেগম ছালেহা মাহমুদ।

  • বরগুনার তালতলীতে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে বিশেষ বর্ধিত সভা

    বরগুনার তালতলীতে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে বিশেষ বর্ধিত সভা

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল আওয়ামীলীগের নেতারা সংসদ সদস্যকে কাছে পেয়ে তাদের কষ্ট ও ক্ষোভের কথা প্রকাশ করেন। আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তাদের সকল সুযোগ-সুবিধার আশাস দেন শম্ভু।

    শনিবার(৯ডিসেম্বর) সকাল ১১টার দিকে খাদ্য গুদামের সামনে কলবাড়ি চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দারের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরগুনা-১ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

    সভায় বক্তব্য রাখেন, বরগুনা সদর উপজেলা সাবেক চেয়ারম্যান আব্বাস হোসন মন্টু মোল্লা,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মস্তফা কাদের,আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ কাদের মিয়া,আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান,আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম হাসান,তালতলী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা মনিরুজ্জামন মিন্টু প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। একই সঙ্গে এই আসনে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ আয়োজন করতে হবে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • বীরমুক্তিযোদ্ধা মাঝে আমি আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই-স্বতন্ত্র প্রার্থী আনিছ

    বীরমুক্তিযোদ্ধা মাঝে আমি আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই-স্বতন্ত্র প্রার্থী আনিছ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ত্রিশাল পৌরসভার ৩বারের নির্বাচিত সাবেক সফল মেয়র,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ত্রিশাল আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ মুক্তিযুদ্ধ বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি পরাজয়ের গ্লানি এখনও ভুলে যায়নি। তারা এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। সকল বীর মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ করে তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

    শনিবার (৯ডিসেম্বর) ত্রিশাল মুক্ত দিবস উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও তৎকালীন ত্রিশাল থানা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জৈমত আলীর কবর জিয়ারত শেষে তার নিজবাড়ীতে জৈমত আলীর সন্তান আব্দুল আউয়াল ও আব্দুল বাতেন গোলাপ এর আয়োজনে এক স্মরণ সভা,মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত বীরমুক্তিযোদ্ধা,গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন।

    সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার। সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভোলাসহ উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ।

    মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

    তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা এখন ন্যূনতম ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এ ছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করে দেওয়া হচ্ছে।

    বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন জানিয়ে আনিছ বলেন, জেলা, উপজেলাসহ দেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা, ওষুধ, টেস্ট যা প্রয়োজন সবই বিনামূল্যে প্রদান করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আওয়ামী লীগ সরকারই সবসময় কাজ করেছে। আর অন্যরা যখন ক্ষমতায় ছিল শুধু লুটপাট করেছে। তিনি বলেন আগামীতে সুযোগ পেলে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধাদের জন্য আরো বিশেষ সুবিধার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করে যাবো। তিনি বলেন- সকল মুক্তিযুদ্ধাদের মাঝে আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই।

    এসময় স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ সহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর রাতে মেজর আফসার বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার আনছার উদ্দিন ও আব্দুল বারীর নেতৃত্বে পৌর শহরের নওধার হয়ে সুতিয়া নদীর পাড়ে অবস্থিত ত্রিশাল থানায় মুক্তিযোদ্ধারা আক্রমণ করেন। ভোর পর্যন্ত গুলিবিনিময় শেষে রাজাকাররা আত্মসমর্পণ করে। এ সময় কয়েকজন রাজাকার পালিয়েও যায়। সকালে মুক্তিযুদ্ধের সংগঠক ও তত্কালীন ত্রিশাল থানা আওয়ামী লীগ সভাপতি জৈমত আলী স্থানীয় নজরুল একাডেমি মাঠে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তবে স্বাধীনতাপ্রাপ্তির আনন্দ উদযাপনের উল্লাসের সময় নিজের বুলেটে বিদ্ধ হয়ে ফুলবাড়িয়া উপজেলার গিয়াস উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা শহীদ হন। সেই থেকে এ দিনটি ত্রিশাল মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

  • বিরামপুরে রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

    বিরামপুরে রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায়’ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

    শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান।

    উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা খাতুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা মৎস‍্য কর্মকর্তা কাওসার হোসেন, মহিলা কলেজের অধ‍্যক্ষ মেসবাউল হক, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি শিবেশ কুন্ডু, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক প্রমুখ।

    আয়োজিত অনুষ্ঠানে বেগম রোকেয়ার মতো নারীদের সমাজিক বিভিন্ন অসংগতি, নারী শিক্ষায় উৎসাহীত করে নারীদের উন্নয়ন ও নারী অধিকার বাস্তবায়নে ভুমিকা রাখায় শ্রেষ্ঠ জয়িতা হিসেবে রোজি বেগম, তেরেজা টপ‍্য, মনিরা খাতুন, সারা মারডী ও তহমিনা বেগম এর হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে পৌর শহরের জোলাগাড়ি কুঠির শিল্প মহিলা সমিতিকে ৪০ হাজার ও নতুন বাজার কর্মমুখী মহিলা সমিতিকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

    অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী উদ‍্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।