Blog

  • পাইকগাছায় ঐতিহাসিক কপিলমুনি মুক্ত দিবস পালিত

    পাইকগাছায় ঐতিহাসিক কপিলমুনি মুক্ত দিবস পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় ঐতিহাসিক কপিলমুনি মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কপিলমুনি মুক্ত জাতীয় উদযাপন দিবস কমিটি ও অন্যান্য প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। শনিবার সকালে কপিলমুনি বধ্যভমি স্মৃতিসৌধে কপিলমুনি মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন পরিষদ, কপিলমুনি মুক্ত জাতীয় উদযাপন দিবস কমিটি, কপিলমুনি কলেজ, সহচরী বিদ্যামন্দির ও কলেজ ও মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর আলোচনা সভা ও সবশেষে বর্ণাঢ্য র‌্যালি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কপিলমুনি মুক্ত দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, সিনিয়র সাংবাদিক ও কপিলমুনি মুক্ত জাতীয় উদযাপন দিবস কমিটির সমন্নয়ক নিখিল চন্দ্র ভদ্র, সিনিয়র সাংবাদিক সাকিলা পারভীন রুমা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জামাল হোসেন, মুক্তিযোদ্ধা শেখ দিদার হোসেন, এ্যাডঃ বিপ্লব কান্তি মন্ডল, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সঞ্জয় মন্ডল, প্রভাষক রেজাউল করিম, আওয়ামী লীগনেতা শেখ ইকবাল হোসেন খোকন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোস্তাফিজুর রহমান পারভেজ, অনির্বাণ লাইব্ররীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম, মানিক ভদ্র, জগদীশ চন্দ্র দে, সাংবাদিক আব্দুস সালাম, তপন কর্মকার, পলাশ কর্মকার ও মহানন্দ অধিকারী মিন্টু। উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাকহানাদার বাহিনী থেকে কপিলমুনিকে মুক্ত করা হয়। এ দিন ১৫১ রাজাকারকে গণ আদালতের রায় মত্যুদন্ড কার্যকর করা হয়। কপিলমুনি মুক্ত দিবসের অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে কপিলমুনি মুক্ত দিবস জাতীয়ভাবে গেজেট প্রকাশ, শহীদদের নামের তালিকা প্রণয়ন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ দ্রুত বাস্তবায়ন, রাজাকারদের ব্যবহৃত বাড়ি ও বীরঙ্গনা গুরুদাসী মাসির বসতবাড়ী সংরক্ষণ করার দাবী জানান।

  • জলবায়ু ন্যায্যতার দাবিতে চিত্রাংকন প্রতিযোগিতা ও মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত

    জলবায়ু ন্যায্যতার দাবিতে চিত্রাংকন প্রতিযোগিতা ও মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    ধনী দেশগুলোর কাছ থেকে জলবায়ু ক্ষতিপুরণ আদায় করে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ব্যয় করার আহ্বান জানিয়েছেন পরিবেশ কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে দুর্যোগ ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় নদ-নদী দখল-দূষণ ও ভরাটের কারণে ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাস¯ানসহ অন্যান্য সংকট সৃষ্টি হচ্ছে। ফলে মানুষের বাস্ত¯চ্যুতির সংখ্যা বাড়ছে। এই সংকট থেকে উত্তরণ কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল জনশূণ্য হয় পড়বে।
    শনিবার সকালে খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের পাড়ে আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, মানববন্ধন ও সমাবেশ এ সব কথা বলেন তারা। বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে‘গ্লোবাল এ্যাকশন ডে’ উপলক্ষে ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, অনির্বাণ লাইব্রেরি এবং সচেতন সংস্থা যৌথ ভাবে এই কর্মসূচির আয়োজন করে। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আদালনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন অ্যাডভোকেট বিপ্লব কান্তি মন্ডল, মুক্তিযোদ্ধা শেখ দিদার হোসেন, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, উপাধ্যক্ষ ত্রিদিব মন্ডল, অধ্যাপক রেজাউল করিম খোকন, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, মানবাধিকার কর্মী এস এম মোস্তাফিজুর রহমান পারভেজ, অনির্বাণ লাইব্ররির সাধারণ সম্পাদক প্রভাত দবনাথ, ইউপি সদস্য বিষ্ণুপদ রায়, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, যুবনেতা প্রদীপ দত্ত, সচতন সং¯ার সভাপতি বিদ্যুৎ বিশ্বাস, সাংবাদিক পলাশ কর্মকার, নদী কর্মী আলাউদ্দিন মোড়ল।
    সমাবেশে বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবলায় দ্রুত পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু ও জ্বালানি সংকট মোকাবেলায় গ্যাস ও এলএনজি ব্যবহার বাড়ানো কোন সমাধান নয়, বরং সবুজায়ন-নবায়নযোগ্য জ্বালানিই ভবিষ্যৎ। তাই গ্যাস ও এলএনজিতে অর্থায়ন বন্ধ করতে হবে। কয়লাসহ জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, অবিলম্বে জলবায়ু পরিবর্তনর ক্ষতিপূরণ দিতে হবে।
    বক্তারা উপকূলের সংকটের কথা তুলে ধরে বলেন, মৃতপ্রায় শিবসা নদীর স্বাভাবিক প্রবাহ (জোয়ার-ভাটা) নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে এক সময়ের খরস্রোতা শিবসা নদী এখন অস্তিত্ব হারাতে বসেছে। যে কারণে শিবসা পাড়ের মানুষ জীবিকা হারাচ্ছে। শিবসার পানিতে প্লাবিত হয়ে পাইকগাছা পৌর শহরসহ আশাপাশের এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে। তাই শিবসা নদী খননে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কপোতাক্ষ নদের খনন কাজ দ্রুত শেষ করার দাবি জানান তারা।
    এদিকে অনির্বাণ লাইব্ররিতে আয়োজিত চিত্রাংকন প্রতিযাগিতা শেষে অংশগ্রহণকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, অবসরপ্রাপ্ত শিক্ষক গণেশ চন্দ্র ভট্টাচার্য্য, সন্ধ্যা রানী হালদার, শিক্ষক লতিকা রানী দাশ, অনির্বাণ লাইব্ররির সহ-সভাপতি মানিক ভদ্র, পরিবেশ কর্মী রাজীব গাঙ্গুলী।

  • তানোরে আলুচাষিদের মাথায় হাত

    তানোরে আলুচাষিদের মাথায় হাত

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে চলতি মৌসুমে আলুচাষিদের মাথায় হাত উঠেছে। গত দুদিনের টানা বৃষ্টিতে আলুখেতে অতিরিক্ত পানি জমায় এবস্থার সৃষ্টি হয়েছে। আলুচাষিরা বলছেন, সদ্য রোপণকৃত যেসব আলুখেতে সেচ দেয়া হয়েছিল সেই সব জমিতে অতিরিক্ত পানি জমেছে। দ্রুত পানি নিষ্কাশন করা প্রয়োজন। কিন্ত্ত পানি নিস্কাশনের কোনো ব্যবস্থা না থাকায়
    রোপণকৃত আলু বীজ পচে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন। তবে, সেচ না দেয়া রোপনকৃত আলুখেতে তেমন কোনো সমস্যা হবে না।
    গত শুক্রবার ও শনিবার দুদিন বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেশীরভাগ জমিতেই পানি জমে টইটুম্বর। কিন্ত্ত এসব পানি নিস্কাশনের তেমন কোনো ব্যবস্থা নাই। তবে, অল্প সংখক আলুখেতে তেমন পানি জমেনি। কৃষকরা বলছেন, আলুখেতে বীজ রোপণের ১০ থেকে ১২ দিনের মধ্যে সেচ দিতে হয়। উপজেলার বেশিরভাগ আলুখেতে বীজ রোপণের ১৫ থেকে ২০ দিন আগেই সেচ দেয়া সম্পূর্ন হয়েছিল।
    অপরদিকে উপজেলার বেশ কিছু এলাকার অনেক জমি আলু রোপণের জন্য প্রস্তুত করা হয়েছিলো। তবে সেসব জমিতে পানি জমায় এখন আর আলু রোপণ করা যাবে না। সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামের কৃষক জামিল, সেলিম, রেজাউল জানান, জমি থেকে পানি বের করার জন্য তারা সকাল থেকে থাল- গামলা দিয়ে পানি বের করার চেষ্টা করছেন। জামিল বলেন, তার ৫ বিঘা জমিতে আলু রোপণ করেছেন। গত মঙ্গল ও বুধবারে সেচ দেয়া হয়েছিল। কিন্তু বুধবার ও বৃহস্পতিবার দিন রাতে গুড়িগুড়ি বৃষ্টি হয়। বৃষ্টির কারনে জমিতে অতিরিক্ত পানি জমে গেছে। বের করার কোন ব্যবস্থা নেই। দু একদিনের মধ্যে পানি বের না হলে বীজ পচে নষ্ট হয়ে যাবে। রেজাউল বলেন, তার ৩ বিঘা জমিতে আলু বীজ রোপণ করে প্রথম সেচ দেয়ার পর বৃষ্টির পানিতে বিপদে পড়েছি। সেলিম বলেন, তার ৭ বিঘা ও তার ভায়ের ১২ বিঘা আলুর জমিতে পানি থইথই করছে। এখন পর্যন্ত্য প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। তবে লীজ নিয়ে যারা রোপণ করেছেন তাদের খরচ আরো বেশি হয়েছে। ধানতৈড় গ্রামের আলু চাষী হাফিজুর রহমান বলেন, এবছর যশপুর মাঠে ১০৮ বিঘা জমি লীজ নিয়ে আলু চাষ করার পর কয়েকদিন আগে সেচ দিয়েছেন। কিন্ত্ত হঠাৎ বৃষ্টিতে সেই আলুর জমিতে পানি জমে গেছে। তিনি বলেন, পানি বের করতে না পারলে ক্ষতি হবে। তবে পানি বের করার চেষ্টা করছেন। পাঁচন্দর ইউপির কৃষক লুৎফর রহমান বলেন, ৪৫ বিঘা জমিতে সেচ দিয়েছিলাম। বৃষ্টিতে জমিতে প্রচুর পানি জমেছে, কিন্তু বের করার কোন উপায় নেই। একই এলাকার হাবিবুরের ৩০ বিঘা, সেহেরুলের ১০ বিঘা, সারোয়ারেরে ৪০ বিঘাসহ প্রায় প্রতিটি কৃষকের আলুর একই অবস্থা। তিনি আরো বলেন, যে সব চাষীরা সেচ নিয়েছিল তাদের সমস্যা। এমনকি দ্রুত জমি থেকে পানি বের না হলে পচে যাবে এবং ফলনও কম হবে।
    কৃষকরা জানান, আলু রোপণে এবার বেশি খরচ হয়েছে। কারণ জমি লীজ, সার-কীটনাশক, চাষ, সেচ ও শ্রমিকের মজুরী বেশী হওয়ায় খরচ বেড়েছে।
    উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, এবারে আলু রোপণের লক্ষমাত্রা প্রায় ১৩ হাজার ৫০০ হেক্টর। এপর্যন্ত রোপন হয়েছে প্রায় ১১ হাজার হেক্টর। যে সব জমিতে সেচ দেয়া হয়েছিল ওই সব আলুর জমি ক্ষতি হবে। জমি থেকে দ্রুত পানি বের করতে পারলে ক্ষতির পরিমাণ কম হবে। পানি বের করতে না পরলে লোকসানের মুখে পড়বে চাষীরা। আর যারা সেচ নেয়নি তাদের তেমন কোন ক্ষতি হবে না। এই বৃষ্টিতে সরিষাতে উপকার হবে বলেও জানান তিনি।#

  • নড়াইলের চার থানার ওসিদের বিদায় অনুষ্ঠানে এসপি মেহেদী হাসান’র পক্ষ থেকে উপহার

    নড়াইলের চার থানার ওসিদের বিদায় অনুষ্ঠানে এসপি মেহেদী হাসান’র পক্ষ থেকে উপহার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের চার থানার ওসিদের বিদায় অনুষ্ঠানে এসপি মেহেদী হাসান’র পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে একই সাথে নড়াইলের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দের বদলি হয়। একই সাথে চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দের বদলির বিষয়টি স্মরণীয় রাখতে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পুলিশের পক্ষ থেকে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, “আমি সকলের প্রাপ্য সম্মানটুকু দিতে পছন্দ করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি তাদের সবার ভবিষ্যৎ জীবনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
    পরিশেষে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নড়াইল সদর থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান, লোহাগড়া থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, কালিয়া থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম এবং নড়াগাতী থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুকান্ত সাহার হাতে ক্রেস্ট ও বিদায়ী উপহার সামগ্রী তুলে দেন।
    এ সময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দের সম্পর্কে স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথিবৃন্দও নড়াইল জেলা পুলিশে তাদের কর্মকাণ্ডের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পুলিশ সুপার সুন্দরভাবে তাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করায় তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • কালীগঞ্জ ৯০বোতল ফেনসিডিল,পিকআপসহ গ্রেফতার ২

    কালীগঞ্জ ৯০বোতল ফেনসিডিল,পিকআপসহ গ্রেফতার ২

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    লালমনিরহাট পুলিশ সুপার এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে পুলিশের অভিযান অভিযান চালিয়ে ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ সিরাজুল মার্কেট বাজার সংলগ্ন জামে মসজিদের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর হতে মেহেদী হাসান (২৫), পিতা- মোঃ আঃ জব্বার, মোশারফ হোসেন (২২) পিতা- মৃত মোসলেম উদ্দিন উভয় সাং- তেলিহাটি মধ্যপাড়া, থানা- গাবতলী, জেলা- বগুড়া। নিকট হতে একটি পিকআপ সহকারে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ কবির,জানান গোপন সংবাদের ভিত্তিতে ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ সিরাজুল মার্কেট বাজার সংলগ্ন জামে মসজিদের সামন হতে একটি পিকআপ ৯০ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে গ্রেফতার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ ।

  • Untitled post 42964

    কালীগঞ্জ ৯০বোতল ফেনসিডিল,পিকআপসহ গ্রেফতার২

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    লালমনিরহাট পুলিশ সুপার এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে পুলিশের অভিযান অভিযান চালিয়ে ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ সিরাজুল মার্কেট বাজার সংলগ্ন জামে মসজিদের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর হতে মেহেদী হাসান (২৫), পিতা- মোঃ আঃ জব্বার, মোশারফ হোসেন (২২) পিতা- মৃত মোসলেম উদ্দিন উভয় সাং- তেলিহাটি মধ্যপাড়া, থানা- গাবতলী, জেলা- বগুড়া। নিকট হতে একটি পিকআপ সহকারে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ কবির,জানান গোপন সংবাদের ভিত্তিতে ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ সিরাজুল মার্কেট বাজার সংলগ্ন জামে মসজিদের সামন হতে একটি পিকআপ ৯০ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে গ্রেফতার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ ।

  • কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রে*ফতার ১৮

    কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রে*ফতার ১৮

    এম এস সাগর, স্টাফ রিপোর্টার:

    কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশের অভিযানে গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৮জন গ্রেফতার করেছে পুলিশ।

    কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ১, রাজারহাট ২, উলিপুর ১জন ও সিআর ওয়ারেন্ট মূলে রৌমারী থানায় ১জন। নিয়মিত মামলায় কুড়িগ্রাম-১০, ভূরুঙ্গামারী ১জন এবং ১৫১ধারায় নাগেশ্বরী থানায় ২জনসহ মোট ১৮জন আসামী গ্রেফতার করে।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সুপারের নির্দেশে গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৮জন গ্রেফতার হয়েছে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

    কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাশকতার ও বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • কুটি মিয়া মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড দাবি জানিয়ে পরিবারের সংবাদ সম্মেলন

    কুটি মিয়া মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড দাবি জানিয়ে পরিবারের সংবাদ সম্মেলন

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জ প্রতিনিধি

    সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা দরগাপাশা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম কুটি মিয়ার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেছেন তার স্বজনরা।
    হত্যা রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে শনিবার দুপুরে শহরের একটি সাংবাদিক সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নিহতের মা,স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা।
    লিখিত বক্তব্যে নিহত কুটির মিয়ার স্বজনরা অভিযোগ করে বলেন, ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে ভুরুমপুর গ্রামের যুবক দেলোয়ার হোসেন কুটি মিয়ার মোবাইল ফোনে বার বার কল করে ডাবর পয়েন্টে দেখা করতে বলেন। ফোনকলের পর দেলোয়ারের সাথে দেখা করতে বাড়ি থেকে বের হয়ে যান কুটি মিয়া। এর ১ ঘন্টা পর অজ্ঞাত একজন কুটি মিয়ার মোবাইল দিয়ে দুর্ঘটনায় কুটি মিয়ার মৃত্যু হয়েছে বলে জানায় পরিবারকে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মোটরসাইকেল ও কুটি মিয়ার নিথর দেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। এসময় দুর্ঘটনার কোনো আলামত পাওয়ায় যায়নি বলে দাবি পরিবারের।
    স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় কুটি মিয়াকে কৈতক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
    সংবাদ সম্মেলনে পরিবারের দাবি কুটির মিয়ার মৃত্যু দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এই হত্যাকান্ডের সাথে জনৈক যুবক দেলোয়ারসহ একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে বলে দাবি তাদের।
    কুটির মিয়ার মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন ৩ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হলেও রহস্যজনক কারনে আসামিরা এখনও ধরাছোঁয়ার বাহিরে বলে জানান কুটি মিয়ার স্ত্রী আয়েশা বেগম। মৃত্যু রহস্য উদঘাটন করতে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি পরিবার।

    এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুটির মিয়ার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম,মা খায়রুন নেছা, চাচা জামিল আহমদ ছব্দর।

    সংবাদ সম্মেলন স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • গোদাগাড়ী শিক্ষক সমিতির  সভাপতি রেদওয়ান সাধারণ সম্পাদক হায়দার নির্বাচিত

    গোদাগাড়ী শিক্ষক সমিতির সভাপতি রেদওয়ান সাধারণ সম্পাদক হায়দার নির্বাচিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার ত্রি- কমিটির সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রেদওয়ান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হায়দার আলী। শনিবার সকাল ১০ টার সময় উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কমিটির সভার সভাপতি এম.এন রেদওয়ান ফেরদৌস এর সভাপতিত্বে সভার প্রথম পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিজয়ের মাস, নতুন কারিকুলাম ও মূল্যায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ গ্রহন করেন সধারণ সম্পাদক, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, সহঃ সাধারন সম্পাদক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, গোগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, গোগ্রাম স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল বারী, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রমূখ। সভাপতির বক্তব্যে এম.এন রেদওয়ান ফেরদোস বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।

    দ্বিতীয় পর্বে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসগর আলী নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। তিনি আগামী ৩ বছরের জন্য সভাপতি হিসেবে চয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএন রেদওয়ান ফেরদোস, সধারন সম্পাদক হিসেবে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বিশ্বনাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের নাম ঘোষনা করেন। এ নির্বাচিত তিন জনকে আগামী ১৫ দিনের মধ্যে বসে আলোচনা সাপেক্ষে পূনাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়।
    প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে আমরা শিক্ষক সমিতি করে আসছি, শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধান, সুখে দুঃখে আমরা এক সাথে আছি, গোদাগাড়ীর সবচেয়ে বড় এবং শক্তিশালী শিক্ষক সংগঠন, নবগঠিত কমিটির গতিশীল নেতৃত্বে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করবেন বলে আশা প্রকাশ করি।

    বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, দীর্ঘ দিন থেকে সমিতির দায়িত্ব পালন করেছি, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, আমার যদি কোন ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। গঠিত নতুন কমিটির গতিশীল নেতৃত্বে সমিতির কার্যক্রমে আরও ভাল হবে। আমার কাছে কোন সময় সমিতির কাজের জন্য সহযৌগিতা চাইলে তা দিতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ।

    নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী বক্তব্যে বলেন, শিক্ষক সমিতির সকল শিক্ষক, কর্মচারীদের কাজে যেন সহযৌগিতা করতে পারি, তাদের নায্যদাবী দাওয়া পূরণ করতে পারি এ দুয়া কামনা করি। আগামীতে সকলকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী  দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

    বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন স্বাগত বক্তৃতা করেন। এছাড়াও জয়িতা ফারহানা আক্তার ও সানজিদা শাহরিন লাবনী বক্তৃতা করেন। এসময় উপজেলা পর্যায়ে জীবন সংগ্রামে জয়ী সংবর্ধিত শ্রেষ্ঠ ৫ জয়িতা ফারহানা আক্তার,তানিয়া,রিজিয়া বেগম,সানজিদা শাহরিন লাবনী ও সুমাইয়াকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ।