মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী), আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা , দোয়া মোনাজাত ও কেক কেটে এই দিনটি উদযাপন করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। ১০ ডিসেম্বর রবিবার বিকেল ৫ টায় উজিরপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৮০তম জন্মদিন পালন করা হয় । এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বালী, মোঃ মশিউর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায় , উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শিপন মোল্লা, সেচ্ছাসেবক লীগের সভাপতি সবুজ বালী , উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন নেতাকর্মী ।
Blog
-

দেশের প্রথম ২৪ঘন্টা সার্ভিস অনলাইন গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুর দুই বছর পূর্তি গ্রাহকদের সাথে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের প্রথম ২৪ঘন্টা সার্ভিস অনলাইন গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুর এর দুই বছর পূর্তিতে গ্রাহকদের সেবার মান নিয়ে আলোচনা সভা। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি ওরিয়েন্ট হোটেলের হলরুমে এ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের প্রথম অনলাইনে গ্রাহকদের ২৪ঘন্টা ফ্লাইট টিকেট বুকিং ও কনফার্ম করা, হোটেল বুকিং ও ভিসা প্রসেশিং ইত্যাদি সার্ভিস দেওয়ার লক্ষ্যে দুই বছর আগে রাজধানীর প্রাণ কেন্দ্র বিজয়নগরে গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুর প্রতিষ্ঠা করা হয়। হাটি হাটি পা পা করে গত দুই বছরে হাজার গ্রাহকদের মনজয় করেছেন। আগামীতে গ্রাহকদের সেবার মান উন্নয়নে গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুর পক্ষ থেকে গ্রাহকদের নিয়ে এ পূতী অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার
মোঃ সামছু উদ্দীন গ্রাহকদের কথা শুনেন এবং সেবার মান উন্নয়নে গ্রাহকদের প্রতিজ্ঞাবদ্ধ হন। এ সময় গ্রাহকরা গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুর ২৪ঘন্টা সেবা পেয়ে উচ্ছাস ও শুভ কামনা করেন।
গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুর এর ব্যবস্থপনা পরিচালক মোঃ সামছু উদ্দীন তার বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের ২৪ঘন্টা সেবা দিতে তার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীর মূল লক্ষ্য। এ সময় তিনি আরোও বলেন, (বক্সপপপ)….
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিফ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মোঃ আজিজুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, যুগের সাথে তাল মিলিয় দেশের প্রথম ২৪ঘন্টা সার্ভিস অনলাইন গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুর ব্যবস্থপনা পরিচালক সামছু উদ্দীন বশির দিনরাত পরিশ্রম দুই বছর পূর্তিতে গ্রাহকদের মনজয় করছে, এ প্রতিষ্ঠান বিশ্ব নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে তাই কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা টিভি সম্পাদক ওমর ফারুক মিয়াজী, কাতার এয়ারলাইন্সের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার বাকসী মোঃ তৈয়বসহ বিভিন্ন এয়ারলাইনস কর্কর্তাগণ বক্তব্য রাখেন। -

উজিরপুরে জোরপূর্বক চাচার বসত ঘর দখল করে ছাগলের খামার তৈরি
জুনায়েদ খান সিয়াম,
উজিরপুর প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুরে উপজেলার শোলক ইউনিয়নের দত্তসার গ্রামের আপন চাচার বসত ঘর দখল করে ছাগলের খামার বানিয়ে বাড়ি থেকে তারিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত দত্তসার গ্রামের মৃত সালাম সিকদারের পুত্র সুমন শিকদার (৩৫) নিজেকে প্রভাব শালী আওয়ামীলীগ নেতা বলে দাবি করেন ।ভুক্তভোগী ও স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ সহ একাধিক সূত্রে জানা যায়,দিনমজুর মিজান সিকদার জীবিকার সুবাদে ঢাকা অবস্থান করায় বাড়ি ফাঁকা থাকার কারনে তার বসত ঘরে ছাগলের খামার বানিয়ে দখল করে নেয় এ কথিত নেতা । ভুক্তভোগী ৯০ বছরের বয়স্ক মিজান সিকদার জানান আমার ১৩ শতাংশ জমি ও ঘরসহ সকল সম্পত্তি দখল করে নিয়ে আমাকে বাড়ি ছাড়া করে দিয়েছে আমার আপন ভাতিজা। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। এখন আমি আমার স্ত্রীকে নিয়ে কোথায় থাকবো তার কোন হদিশ পাচ্ছি না। এ বিষয়ের আওয়ামীলীগ নেতা সুমনের আপন বড় ভাই সৈয়দ আলী শিকদার জানান,সুমন জোরপূর্বক চাচার ঘর দখল করে একটি ছাগলের খামার করেছে ও ফাকা জমিতে গাছ পালা রোপন করেছে।
গত ১০ ডিসেম্বর রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে জমির এক পাশে ছাগলের খামার নির্মাণ করছে আর অন্য পাশে গাছপালা রোপন করেছে।
এ সময় ছবি তুলতে গেলে আওয়ামীলীগ নেতা ও তার সঙ্গ পাঙ্গ ছবি তুলতে বাধা দেয় । এ বিষয়ে আওয়ামীলীগ নেতা সুমন শিকদার বলেন,আমি আমার কাকার কাছ থেকে জমি সাব কবলা নিয়েছি,কিন্তু তারও কিছু জমি অবশিষ্ট আছে তা বিভিন্ন দাগে রয়েছে তাকে দাগে দাগে খেতে হবে।
শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন জানান সুমন সিকদার আওয়ামীলীগের কোন পদে নেই।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.জাফর আহম্মেদ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
-

আশুলিয়ায় মা*দক স*ন্ত্রাসীদের কাছে এলাকাবাসী জি*ম্মি-বাড়ছে অ*পরাধমূলক কর্মকান্ড
ক্রাইম রিপোর্টঃ ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক সন্ত্রাসীদের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে, এতে বাড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড। মাদকের টাকা জোগাড় করতে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে এসবের সাথে জড়িতরা। মাদক সন্ত্রাসীরা শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে নানারকম মাদকদ্রব্য অবাধে বিক্রি করছে। মাদক সেবন করে অনেকেরই অকালে মৃত্যু হচ্ছে।
জানা গেছে,আশুলিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির বাসিন্দা তাজিবুল মীর (৩১) কে মদ সেবন করানোর কারণে মৃত্যু হয়, দোষীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় গত ১৮ জানুয়ারি ২০২৩ইং তারিখে একটি মামলা দায়ের করেছেন নিহত তাজিবুল মীরের বাবা ওয়াহিদ মীর। মামলা নং ৩৯/৩৯, তারিখ ১৮/০১/২০২৩। গত কিছুদিন আগে রূপায়ন আবাস-১ এর মাঠের ভেতর থেকে আতিক (৫২) এর হাত পা বাধা লাশ উদ্ধার করেন আশুলিয়া থানা পুলিশ।
শনিবার (০৯/১২/২০২৩ইং) জানা গেছে, ঢাকার আশুলিয়ায় ও টাঙ্গাইলের গোপালপুর থানায় একাধিক মাদক মামলার আসামী মোছাঃ নুর জাহান ওরফে ফিরোজা বেগম (৪০) এর দাপটে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তার শক্তিশালী মাদকের সিন্ডিকেট রয়েছে। মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। অন্যজন আশুলিয়ার জামগড়া উত্তর পাড়ার মোঃ ওয়াহেদ মোল্লা’র ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম (ওরফে শরিফ মোল্লা) সহ এলাকার অনেক মাদক সন্ত্রাসীদের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছেন বলে ভুক্তভোগীসহ এলাকাবাসী জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামীলীগ নেতা হাজী হালিম মৃধা জানান, মাদক ব্যবসায়ীরা শক্তিশালী তাই তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায়না। অনুসন্ধান করে জানা যায়, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দড়িসয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনাকালে হাতে নাতে গাঁজাসহ ফিরোজা বেগমকে আটকের পর দুই বছরের সাজা প্রদান করেন। গাঁজা সেবন ও নিজ হেফাজতে গাঁজা সংরক্ষণ যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) এর ২১ ধারা লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। এই ধারা মতে তাকে দোষী সাব্যস্ত করে ২ (দই) বৎসর বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করা হয়। এদিকে আশুলিয়ার জামগড়া উত্তরপাড়ার শরিফুল ইসলাম শরিফকে ডিবি পুলিশ কর্তৃক আটক করে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আবারও সক্রিয় মাদক ব্যবসায়। সেই সাথে জমি ক্রয়-বিক্রয় করা নিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। সে স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার সাথে আরও ৬-৭ জনের গ্রুপ রয়েছে, এই ভয়ে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না।
জানা গেছে, টাঙ্গাইল জেলার গোপালপুরের দড়িসয়া গ্রামের আলী আকবরের স্ত্রী মোছাঃ নুর জাহান ওরফে ফিরোজা বেগমের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এবারের গল্পটাই যেন ভিন্ন: স্বামী একজন রিক্সা চালক আর স্ত্রী বাসা বাড়িতে কাজের বোয়া থেকে এখন বিশাল প্রভাবশালী মাদক সিন্ডিকেটের পরিচালনাকারী নারী ফিরোজা বেগম। তিনি এখন টাঙ্গাইল জেলার গোপালপুরের দড়িসয়া গ্রামে ইটের দালানকোঠা তৈরি করে বাড়িতে চারসাইড দিয়ে লাগিয়েছে সিসিটিভি ক্যামেরা। এলাকাবাসীর দাবি-সিসি ক্যামেরা লাগিয়ে দেখে তার বাড়িতে কারা কখন আসছে, প্রতিবেশি কেউ তার বাড়িতে প্রবেশ করলে তাকে বিভিন্ন হুমকি প্রদান করাসহ মামলা দিয়ে হয়রানি করা হয়। অনেকেরই প্রশ্ন: কি তার উপার্জন আর কি বা তার ব্যবসা? দীর্ঘদিনের অনুসন্ধানে উঠে আসে কে এই নুর জাহান ওরফে ফিরোজা বেগম। জানা গেছে, একজন দিনমজুর আলী আকবরের অপ্রতিরোধ্য স্ত্রী ফিরোজা বেগম মানুষের বাসা বাড়িতে কাজ করেন, এরপর এখন ক্ষমতাধরের খাতায় নাম লিখেছে মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকান্ডকে পুঁজি করে। সরেজমিনে গিয়ে জানা যায়, টাঙ্গাইলের দড়িসয়া পাড়া গ্রামের একবেলা খেয়ে আর অন্যবেলা না খেয়ে অনাহরে অর্ধাহারে থাকা সেই দিনমজুর স্বামী আলী আকববসহ পরিবারের সবাইকে নিয়ে ফিরোজা বেগম কাজের উদ্দেশ্যে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার মোশারফ ম্যানশন নামের একটি বাড়ির কক্ষ ভাড়া নিয়ে ওই বাড়ির মালিকের বিশাল ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রায় ১০বছর ধরে বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে।
সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় তিনি এই মাদকের কারবার করে লাখ লাখ টাকার মালিক বনে গেছেন। এলাকাবাসী জানায়, ফিরোজা বেগমের মাদকের বিশাল শক্তিশালী সিন্ডিকেট রয়েছে, দেশের সীমান্ত দিয়ে আসা বিদেশী মদ, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক তার মাধ্যমে বিভিন্ন এলাকায় চালান পাঠানো হয়। ২০১২ সালে সিরাজগঞ্জ, ২০১৭ সালে আশুলিয়া, ২০২১ইং সালে টাঙ্গাইলে মাদকসহ হাতে নাতে আটক হয় ফিরোজা বেগম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেকবার গ্রেফতার হলেও আইনের ফাঁকফোকড় দিয়ে তিনি ও তার দুই ছেলে কৌশলে বেড়িয়ে এসে ক্ষমতা ও টাকার দাপটে অবাধে চালাচ্ছে তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড।
এলাকাবাসী-মাদককে না বলে পৃথক ভাবে একাধিকবার মাদক বিরোধী মিছিল ও মানববন্ধনসহ সাংবাদিক সম্মেলন করেন। মাদক নির্মূলের দাবিতে সামাজিক ভাবে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। মাদক ব্যবসায়ীদের দ্বারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বন্ধের জন্য সামাজিক প্রতিরোধে এলাকার যুবসমাজকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে দড়িসয়া গ্রামের ইউপি সদস্য (মেম্বার) আব্দুস সামাদ বলেন, পূর্বের ইতিহাস তারা আগে জামগড়ায় থাইকা কাম কাজ করছে। ১৫-১৬ বছর যাবতসেখানেই থাকতো তারা। তার দুই ছেলে বিভিন্ন মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে একাধিকবার, ফিরোজা বেগমও গাঁজাসহ আটক হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দুই বছরের সাজা দেন। তিনি আরও বলেন, এই ফিরোজা বেগমের পরিবারের লোকজন সবাই এখন মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন।
উক্ত বিষয়ে জানতে সরেজমিনে গিয়ে আশুলিয়ার জামগড়া ও টাঙ্গাইল জেলার গোপালপুরের দড়িসয়া গ্রামে মোছাঃ নুর জাহান ওরফে ফিরোজা বেগমের বাড়িতে তাকে পাওয়া যায়নি। পুলিশ ও র্যাব জানায়, অপরাধী সে যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। -

রংপুর রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট- এ চ্যাম্পিয়ন নীলফামারী
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
শনিবার ৯ ডিসেম্বর পুলিশ লাইন্স, রংপুর মাঠে রংপুর রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন বিপিএম, পিপিএম ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর। নীলফামারী জেলার পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা ও খেলোয়ার বৃন্দ।
ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় নীলফামারী জেলা পুলিশ দল ও রংপুর জেলা পুলিশ দল। নীলফামারী জেলা পুলিশ দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রংপুর জেলা পুলিশ দল নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৫ ওভার ০৪ বল মোকাবেলা করে ৬১ রান করে সবকটি উইকেট হারিয়ে ফেলে। জবাবে জেলা পুলিশ নীলফামারী দল ১৬ ওভার ৫ বল মোকাবেলা করে ০৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
উক্ত ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেহেদুল করিম, পিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ, রংপুর; ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার রংপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); গোলাম সবুর, পিপিএম-সেবা পুলিশ সুপার নীলফামারী; হাফিজুর রহমান ডেপুটি কমান্ড্যান্ট (এসপি) আরআরএফ, রংপুর; তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রংপুর; জনাব মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; আবু হাসান মিয়া, রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুরসহ জেলা পুলিশ নীলফামারী ও রংপুরের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ । -

বেগম রোকেয়া দিবসে সুজানগরের ৫ জয়িতাকে সম্মাননা প্রদান
এম এ আলিম রিপন,সুজানগর ঃ “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে শনিবার (৯ ডিসেম্বর) পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩। এ উপলক্ষ্যে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা সুজানগরের নারীদের পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন । অনুষ্ঠানে সুজানগর এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আছলাম উদ্দিন, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান,বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, তৃণমূল থেকে সমাজের নারীদের তুলে আনছে সরকার। কারণ,তাঁরা সমাজের নারীদের অনুপ্রেরণা ও আদর্শ। তাদের পথ ধরে অন্যরা এগিয়ে যাবেন। নারীরা আজ কোথায় নেই? সব ক্ষেত্রেই তাঁরা সাফল্য দেখাচ্ছেন। নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরো বলেন,নারীর বর্তমান যে অগ্রযাত্রা, কোন অপশক্তিই সেটি রুখতে পারবেনা। সমাজের যারা স্বীকৃতি পাননি,তাঁরাও জয়িতা। সমাজের সব নারীই যে যার অবস্থান থেকে অবদান রেখে যাচ্ছেন। নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পুরুষদেরও সমান ভূমিকা রাখতে হবে। নারী-পুরুষের মধ্যে বিভেদ নয়,সমতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে বলেও জানান তিনি। শেষে এ বছর সুজানগর উপজেলায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসেবে আফরোজা খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে বিলকিস খাতুন, সফল জননী নারী হিসেবে শারমিন আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা নারী হিসেবে মোছাঃমর্জিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছাঃ রিপা খাতুন সহ ৫ জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে অনুষ্ঠানে জয়িতারা তাঁদের সংগ্রাম ও সাফল্যের গল্প শোনান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

সুজানগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ “উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে,দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” স্লোগানে পাবনার সুজানগরে মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপনের স ালনায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল হাই, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আছলাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বোনকোলা কলেজের সহকারী অধ্যাপক জাফরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুস সালাম শেখ, আবুল হাশেম, শম্পা খাতুন,আওলিমা খাতুন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এম মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ, রফিকুল ইসলাম তুষার,সুমি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দুর্নীতি কমিয়ে আনতে সবাইকে স্ব-স্ব স্থানে থেকে সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজের বিবেককে জাগ্রত করে পরিবার থেকে শুদ্ধাচার কৌশলের চর্চা করতে হবে।
এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি । -

নড়াইলে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ নানান অভিযোগে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ নানান অভিযোগে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম ও মো. আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। নড়াইলে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ নানান অভিযোগে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা জানান, সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুন হওয়ার খবরে নড়াইল শহরের রুপগঞ্জ ও পুরাতন বাস টার্মিনাল কাঁচা বাজার এবং সদর উপজেলার মাদ্রাসা বাজারে অভিযান চালান সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম ও মো. আনিসুর রহমান। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, বিক্রয় তালিকা না রাখা, ক্রয় রশিদ দেখাতে না পারায় এক ব্যবসায়ী ২ হাজার ও আরও ২ ব্যবসায়ীকে ১৫শ টাকা করে জরিমানা করা হয়। একইসাথে এক দোকানদারের পেঁয়াজ জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে অনেক দোকানদারই দোকান রেখে পালিয়ে যান।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. রকিবুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীর পেঁয়াজ জব্দ করা হয়েছে।
-

ক্লিনিকের টাকা পরিশোধ করতে না পারায় সন্তান বিক্রি করলেন মা
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সাতদিন বয়সী পুত্রসন্তানকে তার মা বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভাবের তাড়নায় এবং স্বামীর ওপর অভিমান করে কোকিলা খাতুন নামের ওই নারী মাত্র ৫৫ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে দেন। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।জানা যায়, গত ২৮ নভেম্বর বিকেলে কালীগঞ্জের ডক্টরস ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তান প্রসব করেন কোকিলা। পরে সন্তানটিকে বিক্রি করে দেন। এ ঘটনায় কোকিলার স্বামী আকাশ আলী উপজেলার হেলায় গ্রামের সোহাগ হোসেনসহ অজ্ঞাত দুইজনের নামে থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ নবজাতকটিকে উদ্ধার করেছে। কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ বিষয়ে অভিযুক্ত মা কোকিলা খাতুন বলেন, অভাবের তাড়নায় ও খোঁজখবর না রাখায় স্বামীর ওপর অভিমান করে ছেলেকে বিক্রি করে দিয়েছিলাম। স্বামী আরেকটি বিয়ে করার কারণে আমার খোঁজ খবর নেয় না। ক্লিনিকের খরচ মেটাতে সন্তান বিক্রি করা ছাড়া আমার আর কিছুই করার ছিল না।নবজাতকটি কিনেছিলেন উপজেলার হেলায় গ্রামের সোহাগ আলী। তিনি এ বিষয়ে বলেন, আমার কোনো সন্তান নেই। শিশুটিকে লালন-পালনের জন্য তার মায়ের কাছ থেকে কিনেছিলাম। শিশুর মা ও নানিসহ স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছিলাম। পরে পুলিশের নির্দেশেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।ঝিনাইদহ
আতিকুর রহমান -

পাইকগাছার ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান আলী আজাদ ও ইউআরসি ইন্সট্যাক্টর ইমান উদ্দীন। বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সং¯ার সভাপতি সুরাইয়া বানু, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল-মামুন, প্রভাষক হুসাইন আল রাজ, সুষ্মিতা সরকার, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, মনিরুল ইসলাম, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন, ব্র্যাকের ম্যানেজার আছাদুল ইসলাম, উত্তরণের ম্যানেজার মাহফুজা সুলতানা ও শিক্ষার্থী অহনা রহমান। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। যার মধ্য অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে আনারতী ঢালী, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী অফরোজা আক্তার রুমা, সফল জননী যে নারী রহিমা বগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী মুসলিমা খাতুন ও সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী।ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা।
