Blog

  • রংপুর রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট- এ চ্যাম্পিয়ন নীলফামারী

    রংপুর রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট- এ চ্যাম্পিয়ন নীলফামারী

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    শনিবার ৯ ডিসেম্বর পুলিশ লাইন্স, রংপুর মাঠে রংপুর রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন বিপিএম, পিপিএম ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর।
    ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর। নীলফামারী জেলার পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা ও খেলোয়ার বৃন্দ।
    ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় নীলফামারী জেলা পুলিশ দল ও রংপুর জেলা পুলিশ দল। নীলফামারী জেলা পুলিশ দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রংপুর জেলা পুলিশ দল নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৫ ওভার ০৪ বল মোকাবেলা করে ৬১ রান করে সবকটি উইকেট হারিয়ে ফেলে। জবাবে জেলা পুলিশ নীলফামারী দল ১৬ ওভার ৫ বল মোকাবেলা করে ০৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
    উক্ত ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেহেদুল করিম, পিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ, রংপুর; ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার রংপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); গোলাম সবুর, পিপিএম-সেবা পুলিশ সুপার নীলফামারী; হাফিজুর রহমান ডেপুটি কমান্ড্যান্ট (এসপি) আরআরএফ, রংপুর; তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রংপুর; জনাব মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; আবু হাসান মিয়া, রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুরসহ জেলা পুলিশ নীলফামারী ও রংপুরের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ ।

  • কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭

    কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭

    এম এস সাগর, স্টাফ রিপোর্টার:

    কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশের অভিযানে গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৭জন গ্রেফতার করেছে পুলিশ।

    কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট ১, উলিপুর ২, ভূরুঙ্গামারী ৪, রৌমারী ১জন এবং সিআর ওয়ারেন্ট মূলে নাগেশ্বরী ১, ভূরুঙ্গামারী ১, কাচাকাটা ৩জন। নিয়মিত মামলায় গ্রেফতার কুড়িগ্রাম সদর থানায় ১জন। পূর্বের মামলায় কুড়িগ্রাম সদর থানায় ১জন। ১৫১ধারায় গ্রেফতার ভূরুঙ্গামারী থানায় ১জন এবং ৩৪ধারায় নাগেশ্বরী থানায় ১জনসহ মোট ১৭ মজন আসামী গ্রেফতার করে।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সুপারের নির্দেশে গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৭জন গ্রেফতার হয়েছে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

    কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাশকতার ও বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • সুনামগঞ্জ জাতীয় ভিটামিন” এ” প্লাস ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

    সুনামগঞ্জ জাতীয় ভিটামিন” এ” প্লাস ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

    কে এম শহীদুল সুনামগঞ্জ :

    জাতীয় ভিটামিন ‘ এ’ প্লাস ক্যাম্পেইন -১২ ডিসেম্বর ২০২৩, জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার সকাল ১১ ঘটিকায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা ইপিআই ভবন মিলনাতন হল রুমে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
    কর্মশালায় বাস্তবায়নে জাতীয় পুষ্টিসেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কাজ কাজ করে যাচ্ছেন।
    কর্মশালায় বক্তব্য রাখেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ শুকদেব সাহা, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ ওমর ফারুক।
    এসময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ শুবদেব সাহা স্বাস্থ্য সেবা সম্পর্কে বিভিন্ন সচেতন মুলক স্বাস্থ্য সম্পর্কিত বক্তব্য রখেন। এবং জেলার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর /২০২৩ ইং পালনের নিমিত্তে সার্বিক তথ্যাদি তুলে ধরেন তার মধ্যে সুনামগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২৮,৯৫,৭১৭, জেলার মোট উপজেলার সংখ্যা ১১ টি,জেলার মোট ইউনিয়ন(০১ টি পৌরসভাসহ) সংখ্যা ৮৮+১= ৮৯,জেলার মোট ওয়ার্ড সংখ্যা রয়েছে ২১৬৬, মোট স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ১২ টি,জেলার মোট ভ্রাম্যমাণ টিকাদাব কেন্র সংখ্যা ( স্থলবন্দর, রেলসেষ্টশন,বাস টার্মিনাল, ফেরিঘাট) ৩৬ টি, কমিউনিটি ক্লিনিক,ইউনিয়ন সাব সেন্টার ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংখ্যা ৩৩৬ টি, মোট ঠিক কাদা ন কেন্দ্র ২১৭৮ টি, মোট স্বাস্হ্য সহকারী ও এফ ডব্লিউ এ-র সংখ্যা ৪৯২ টি , প্রথম সারির সুপার ভাইজার রয়েছে ২৩৮, সেচ্ছাসেবীর সংখ্যা ( এন জি ও কর্মীসভায় ) ৪৫৯২, জেলায় (৬-১১) বয়সী শিশুর মোট সংখ্যা ( লক্ষমাত্রা) ৩৭,৮০০ এবং (১৩-৫৯) মাস বয়সী শিশুর মেট সংখ্যা ( লক্ষ্যমাত্রা ) ৩,০৯,৪৫০, এবং( ৬-১১) মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা ৬৮,(১২-৫৯) মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা রয়েছে ১২৬৯, জেলা য় (৬-১১) মাস বয়সী শিশুদের জন্য ১ লক্ষ আই, ইউ ভিটামিন’এ’ক্যাপসুল এর চাহিদা রয়েছে ৪২,০০০, এবং (১২-৫৯) মাস বয়সী শিশুদের জন্য ২ লক্ষ আই. ইউ ভিটামিন ‘এ’ক্যাপসুল এর চাহিদা (৩,৩৫,০০০), যা ১২ ডিসেম্বর ২০২৩ ইং সকাল ৮ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘ এ’ প্লাস ক্যাম্পেইন চলবে সুনামগঞ্জ জেলাজুড়ে । বিকাল ৪ ঘটিকার পর যে কোন ধরনের পরিস্থিতি মেকাবেলার জন্য ক্যাম্পেইন পরবর্তী সময় হইতে ঐ দিন সারারাত প্রতিটি উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী সর্বস্ব স্বাস্হ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষনিক মোবাইল ও জরুরী বিভাগে মেডিকেল টিম ম কর্মরত থাকবে বলে কর্মশালায় জানান ডেপুটি সিভিল সার্জন ডা: শুঁক দেব সাহা। এছাড়া ও ১২ ডিসেম্বর সিভিল সার্জন অফিস, সুনামগঞ্জ এ জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন মনিটরিং এর জন্য সার্বক্ষনিক একটি কন্ট্রোল রুম চালু থাকবে। কন্ট্রোল রুমে যোগাযোগসহ জন্য থাকবে (ফোন নম্বর-০১৭১৭-০২২৩৪৮ অথবা + ৮৮০২-৯৯৬৬০০৯৮০) কর্মশালায় প্রায় শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • বেতাগীতে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে এডভোকেসি সভা অনুষ্ঠিত

    বেতাগীতে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে এডভোকেসি সভা অনুষ্ঠিত

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে আজ (১০ ডিসেম্বর) রবিবার সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফাহমিদা লস্কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী প্রসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাপ্তাহিক বিষখালী পএিকায় সম্পাদক আব্দুল সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, স্বেচ্ছাসেবী সংগঠনের গ্রিন পিস সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্না, যুব রেড কট এর সেবা ও স্বাস্থ্য বিভাগের উপ-প্রধান মোঃ সুৃমন মিয়া প্রমুখ।

    স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ভিটামিন এ’ এর অভাবজনিত রোগ প্রতিরোধে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ১২ ডিসেম্বর সারাদেশে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। তারি ধারাবাহিকতায় বেতাগীতে ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ১৬৯টি টিকাদান কেন্দ্রে মোট ১৩৬৫৭ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

    উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর জানান , ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ‘ভিটামিন এ’ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাসের শিশুদের একটি লাল রঙের ‘ভিটামিন এ ক্যাপসুল’ খাওয়ানো হবে।

  • রংপুর ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

    রংপুর ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি ।।

    রংপুর ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ শনিবার ( ৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গঙ্গাচড়া মহিপুর সেতুর কাছে বাবুল মিয়া (৩০) নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেফতারকৃত বাবুল মিয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দক্ষিণরাম খানা সরকারটারীর হানিফ আলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল শনিবার রংপুর ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়ার উপজেলার লক্ষীটারী ইউনিয়নের বিশেষ অভিযান চালায়। এ সময় সেতু সংলগ্ন নুর ইসলামের খাবার হোটেলের সামনে থাকা একটি পিকআপভ্যান তল্লাশি করে পুলিশ। ওই পিকআপভ্যানের ভেতরে ত্রিপল দ্বারা বস্তার ভেতর মোড়ানো ৪ টুপলায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করে।

    রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম বলেন, ২০ কেজি গাঁজাসহ বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গাড়ির ড্রাইভার রহিম মিয়া পলাতক। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

  • রংপুর বিভাগের সেরা ভ্যাট দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউডের এমডি আনন্দ গুপ্ত

    রংপুর বিভাগের সেরা ভ্যাট দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউডের এমডি আনন্দ গুপ্ত

    খলিলুর রহমান খলিল,রংপুর প্রতিনিধি
    উৎপাদন ক্ষে‌ত্রে রংপুর বিভাগের দিনাজপুর জেলার সেরা মূল্য সংযোজন কর (মুসক) দাতা হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডা‌ষ্ট্রিজ লিমি‌টেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত।

    আজ রোববার (১০ ডিসেম্বর) মুসক দিবস ও মুসক সপ্তাহ উপলক্ষে সেরা মুসক দাতা হিসেবে আনন্দ কুমার গুপ্তকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রংপুর বিভাগীয় কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।

    জাতীয় মূসক দিবস ও মূসক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুরের সম্মেলন কক্ষে সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এ ক্রেস্ট প্রদান করেন।

    সম্মাননা প্রদান অনুষ্ঠানে রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার ড. নাহিদা ফরিদীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং রংপুর ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌসি (পলি)।

    অনুষ্ঠানে সেরা মুসক দাতা আনন্দ কুমার গুপ্তসহ রংপুর বিভাগের ১১ মুসক দাতাকে এ সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।

  • সেনবাগে জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

    সেনবাগে জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    সেনবাগে জাতীয় পার্টির উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বাতাকান্দী আদর্শ স্কুল এন্ড কলেজের হলরুমে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ -সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জননেতা হাসান মঞ্জুর।জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মীরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম চৌধুরী সবুজ, যুগ্ন – সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আর্মী, জাতীয় পার্টির সেনবাগ পৌরসভা কমিটির সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক মোঃ ফখর উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক বাহার উল্যা,অনুষ্ঠানে বক্তব্য রাখেন,১নং ছাতারপাইয়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ফরহাদ হোসেন বাবলু, ৩নং ডমুরুয়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আবদুর রহিম আর্মী, পৌর জাতীয় পার্টির সহ সভাপতি আবদুল মন্নান, ৫নং অর্জুনতলা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মহিন উদ্দিন বাবুল, ৬নং কাবিলপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোঃ সফি উল্যা, ৭নং মোহাম্মদ পুর ইউনিয়ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আবুল হোসেন, ৮নং বীজবাগ ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোঃ ইসমাইল মেম্বার, ৯নং নবীপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ছারোয়ার আলম,উপজেলা জাতীয় যুব সংহতির নেতা আবদুল গফুর ও আবদুল জব্বার রিপন বক্তব্য রাখেন।সভায় উপজেলার ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশ নেয়। সভা শেষে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

  • ৩৮নং ওয়ার্ডে উপস্থিত হাজি জিয়াউল হক সুমন কে গন সম্বর্ধনা দিয়ে সমর্থন জানালেন এলাকাবাসী

    ৩৮নং ওয়ার্ডে উপস্থিত হাজি জিয়াউল হক সুমন কে গন সম্বর্ধনা দিয়ে সমর্থন জানালেন এলাকাবাসী

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩৮ নং ওয়ার্ড তৃনমূল আওয়ামীলীগের উদ্যোগে কালা মাঝির পাড়া,ধুমপাড়া,ওমর শাহ পাড়া, আলী মাঝির পাড়া বন্দর থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত । উক্ত আলোচনা সভায় ওয়ার্ড যুবলীগ এর আইন বিষয়ক সম্পাদক মোঃ সাহাবুদ্দিন এর উদ্যোগে
    ও বীর মুক্তিযোদ্ধা হাজি মোঃ ইউনুস এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, হাজী জিয়াউল হক সুমন,বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ এর সহ সভাপতি হাজী আবু নাছের,৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সাধারন সম্পাদক এনামুল হক মনিরী,৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক হাজী মোঃ হাসান, যুবলীগ নেতা মোঃ আজিম, বীর মুক্তিযোদ্ধা হাজী ইউনুস, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সামসু, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা, বন্দর থানা সম্পাদক সাইদ বসর, মুক্তিযোদ্ধার সন্তান ৩৮ ওয়ার্ডের প্রচার সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, যুবলীগ নেতা মোঃ ফারুক,মোঃ হাসান,এস এম ফারুক, মোঃ জাহিদ, মোঃ নূরউদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ জয়নাল, আবুল হোসেন সুমন, মোঃ জামশেদ, মোঃ দিদার, হালিশহর যুবজাগরনের সাধারণ সম্পাদক এইচ এম রাসেল মোঃ হামিদ হোসেন, শ্রমিক লীগের সভাপতি মোঃ আবু সাইদ, নুরুল কবির রাসেদ, সালাউদ্দিন সাদ্দাম, সহ আওয়ামী লীগ, ছাত্র লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
    এসময়ে স্বতন্ত্র প্রার্থী হাজি জিয়াউল হক সুমন, বলেন,
    আমি চট্টগ্রাম সিটি করপোরেশন এর নির্বাচনে বার বার নির্বাচিত হয়ে শুধু ৩৯ নং ওয়ার্ডের উন্নয়ন করেছি, এখন আপনারা যদি আপনাদের সন্তান হিসাবে একবার সুযোগ দেন তাহলে আমি চট্টগ্রাম ১১ আসনের জন্য সার্বিক উন্নয়ন করার চেষ্টা করবো। আপনাদের মনোনয়নই পারে আমাকে আগামী দিনের সংসদে এলাকার উন্নয়নের কথা গুলো তুলে ধরতে।
    উপস্থিত নেতৃবৃন্দরা বলেন,
    আমরা গত তিন বার নেতা নির্বাচিত করেছি কিন্তু নেতা আমাদের জন্য কিছুই করতে পারেনি। এই এলাকায় একটি হাসপাতালের দাবি ছিল আমাদের প্রাণের দাবি, কিন্তু আজ পর্যন্ত সে বিষয়ে কোন প্রস্তাবনারও মুখ আমরা দেখতে পাইনি। জিয়াউল হক সুমন ভাই নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নের কথা ভাববেন, তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য সবাই তাকে ভোট দিবো।এসময়ে উপস্থিত নেতৃবৃন্দের করতালিতে এবং মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে। এসময়ে নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরন করে নেন।

  • কুমিল্লায় নভেম্বর মাসে ৮ খু*ন, মামলা ৩৮৮

    কুমিল্লায় নভেম্বর মাসে ৮ খু*ন, মামলা ৩৮৮

    মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

    সভায় গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, গত নভেম্বর মাসে বিভিন্ন অপরাধে মোট মামলা হয়েছে ৩৮৮টি। এর মধ্যে খুনের ঘটনা ৮টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২০টি, রাহাজানি-দস্যুতা ৫টি এবং ১টি ডাকাতির ঘটনা ঘটেছে। নভেম্বর মাসে মাদকের মোট মামলার সংখ্যা ১৭৮টি।

    এছাড়া সভায় আইন শৃংখলা পরিস্থিতি, অনুমোদনবিহীন পন্য বিক্রি ও চোরাচালান টাস্কফোর্স অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য বিক্রেতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান, মাদক মামলা নিষ্পত্তি, অবৈধ বালু উত্তোলন, গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি, যৌন হয়রানি ও বাল্য বিবাহ, খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ, দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং, ঝুকিপূর্ণ খুটি/পোলসমূহ স্থানান্তর, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পাশাপাশি নিয়মিত মামলা পরিচালনা, বিদ্যুতের সাব-স্টেশনসহ সকল কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলো নিয়মিত মনিটরিং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ভেজাল ঔষদ বিক্রি ও লাইসেন্স বিহীন ফার্মেসিগুলোতে অভিযান, অগ্নিকান্ড প্রতিরোধে শিল্প কারখানা, ঝুকিপূর্ণ মার্কেট নিয়মিত পরিদর্শন, সড়ক দুর্ঘটনা তুলনামূলক বেশি ঘটার স্থান চিন্তিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, গুজব, কারাগারে বন্ধীদের স্বাস্থ্য পরীক্ষা, বর্জ্য দ্বারা নদী ও জলাশয় দূষণকারী প্রতিষ্ঠান চিন্নিত করে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা, অবৈধ করাত কল ও ইটভাটা উচ্ছেদ অভিযান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের হরতাল ও অবরোধ কর্মসূচিতে আইন-শৃংখলা পরিস্তিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

    সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, বীর মুক্তিযোদ্ধা জি এম সেকান্দার, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

    এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • উজিরপুরে সর্বসাধারনের সাথে  শুভেচ্ছা বিনিময় করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

    উজিরপুরে সর্বসাধারনের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ১০ ডিসেম্বর রবিবার বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ওটরা, হারতা, সাতলা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষক শ্রমিক জনতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
    তিনি উজিরপুর বাজার থেকে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা প্রায়তো সাবেক সংসদ হরনাথ বাইননের বাসভবনে গিয়ে তার স্মৃতিচারণ করেন। পরে তিনি দুপুরে হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় গ্রামে এক হতদরিদ্র গরিব কৃষকের বাড়ির উঠানে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়ে সাধারণ জনতার হৃদয় কেড়ে নেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের বরিশাল ২ আসনের মনোনীত প্রার্থী বিখ্যাত কন্ঠশিল্পী উপস্থিত গানের জনক হারমোনিয়াম জাদুকর নকুল কুমার বিশ্বাস,সংগঠনের যুবক কমিটির কেন্দ্রীয় আহব্বায়ক হাবিবুর নবী সোহেল, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সহধর্মিনী গৌরি রানী বিশ্বাসসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। পরে বিকালে কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাসের ভক্ত সাবেক প্রধান শিক্ষক নির্মলেন্দু সিকদারের ২১ শতাংশ দানকৃত জমির উপর এই গুণী শিল্পীর বাসভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।