Blog

  • গোয়েন্দা শাখার অভিযানে ফেন্সিডিল অটোসহ মাদকব্যবসায়ী আটক

    গোয়েন্দা শাখার অভিযানে ফেন্সিডিল অটোসহ মাদকব্যবসায়ী আটক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম, এর নের্তৃত্বে এসআই /এ এসএম মাহমুদুল হাসান, এ এসআই মোঃ শাহজালাল ও সঙ্গীয় ফোর্স গত(১১ই ডিসেম্বর)২০২৩ইং সোমবার কালীগঞ্জ থানাধীন ০৮ নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক মোঃ জাহাঙ্গীর আলম, এর বসত বাড়ির ৫০ (পঞ্চাশ) গজ উত্তরে কাকিনা বাজার হইতে রংপুর গামী পাকা রাস্তার উপর রেলিং এর উত্তর পার্শ্বে হইতে ধৃত আসামী মফিজার রহমান (২৮) পিতা- মোঃ আকবর আলী, সাং- দোলাপাড়া, ওয়ার্ড নং- ০৭ ইউ.পি- বড়খাতা, থানা- হাতীবান্ধা জেলা-লালমনিরহাট। একটি অটো ইজি বাইক যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করার সময় উপরোক্ত আসামিকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করেন ডিবি পুলিশ। পরে এ বিষয়ে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মামরা হয়। গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার০৮ নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ জনৈক জাহাঙ্গীর আলম এর বসত বাড়ির উত্তরে পাকা রাস্তার উপর হইতে অটোরিকশা ও ফেন্সিডিলসহ আটক করেন ডিবি পুলিশ।

    হাসমত উল্লাহ।

  • তারাগঞ্জে ঘাস চাষীদের সাইলেস প্রযুক্তি হস্তান্তর

    তারাগঞ্জে ঘাস চাষীদের সাইলেস প্রযুক্তি হস্তান্তর

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
    রংপুরের তারাগঞ্জে প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও সাইলেস প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উপজেলার চারজন ঘাস চাষীর মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ,প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে গতকাল সোমবার দুপুরে সাইলেস প্রযুক্তি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, দুর্যোগকালীন সময়ে গো-খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতকল্পে সাইলেস প্রযুক্তি গ্রহণে খামারিদের উদ্বুদ্ধ করণকল্পে প্রথম পর্যায়ে চারজন ঘাস চাষীর মাঝে প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেককে বড় ড্রাম ২টি, বালতি ১টি, মগ ১টি, ঝর্ণা ১টি, ঘাস ৫০০কেজি, খড় ১৫ কেজি, চিটাগুড় ১৫কেজি দেওয়া হয়েছে। তারা কিভাবে সাইলেস তৈরি করবেন সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঘাস চাষীরা হলেন কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বামনী বালা, পলাশবাড়ী গ্রামের রনিতা রানী, ইকরচালী ইউনিয়নের পশ্চিম সরকার পাড়া গ্রামের রুপালী বেগম, জগদীশপুর গ্রামের খাদিজা বেগম।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফজলুল করিম, লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাঃ আখতারুল ইসলাম, সিইএ আখতারুল ইসলাম প্রমুখ।

  • চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা: আতিকুল হক, বাশিস চারঘাট উপজেলা সভাপতি ইমদাদুল ইসলাম, নৌ পুলিশ ফাঁড়ি ইনর্চাজ বেলাল হোসেন, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, চারঘাট এমএ হাদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মতিন ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ।

    সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচন উপলক্ষে সীমান্ত এলাকায় কঠোর নজর দারী রাখার জন্য আইন শৃঙ্খলার বাহিনীকে পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। মাদক দ্রব্য প্রতিরোধ করার জন্য সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ত্রিশালে জাতীয় পার্টির প্রার্থী মজিদ এর ব্যাপক গণসংযোগ

    ত্রিশালে জাতীয় পার্টির প্রার্থী মজিদ এর ব্যাপক গণসংযোগ

    ষ্টাফ রিপোর্টারঃ
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে
    ভোটের মাঠে প্রার্থীদের পদচারণা ততই বাড়ছে। এ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন মাদানী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদ,স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন পৌরসভা থেকে ৩বারের নির্বাচিত সদ্য সাবেক মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ, জাসদসহ বিভিন্ন দলের প্রার্থীরা। এসব প্রার্থীরা মাঠ গরম করতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পথসভা ও মতবিনিময় করছেন। গণসংযোগ ও পথসভায় পিছিয়ে নেই এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে জোটের বাইরে দলটি এককভাবে অংশ নেওয়ায় ত্রিশাল আসনে মনোনয়ন পেয়ে গণসংযোগ করছেন আব্দুল মজিদ।

    তার ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময়ের অংশ হিসেবে ১০ ডিসেম্বর রবিবার রাতে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালির বাজারে ব্যবসায়ীদের সাথে গণসংযোগ শেষে ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে
    উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাঁঠাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, উপজেলা জাতীয় পার্টির নেতা এডভোকেট আব্দুল বারেক, গোলাম সারোয়ার তপন , শরিফ , মুহিদুল ইসলাম মুহিত,হারুন অর রশিদ, যুবনেতা উজ্জ্বল, ছাত্রনেতা রায়হান, তারিক, কৃষক পার্টির নেতা আবুল কালাম, শ্রমিক পার্টির নেতা দুলাল প্রমুখ।

    এসনয় আব্দুল মজিদ বলেন, ‘জাতীয় পার্টির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে দলের চেয়ারম্যান জি এম কাদের মুল্যায়ন করে লাঙ্গল প্রতীক দিয়েছেন। একসময় জাতীয় পার্টির চরম দুর্দিন গেছে। সেই দুঃসময়ে দলের পদধারী নেতাদের খুঁজে পাওয়া যায়নি। চরম প্রতিকুলতার মধ্য দিয়েও নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য দিনরাত কাজ করেছি। দল এখন অনেক সুসংগঠিত। এবারের নির্বাচনে দল এককভাবে অংশ নিয়েছে।আমাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। সেক্ষেত্রে এ আসন আমি দলকে উপহার দিতে সবার সহযোগীতা চাই।

    আব্দুল মজিদ আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্রিশালের আনাচে-কানাচে ঘুরে মানুষের দুঃখ-দুর্দশার চিত্র দেখেছি। আধুনিক ত্রিশাল হবে ভবিষৎ প্রজন্মের অহংকার। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শিক্ষিত সমাজ গড়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য।

  • মহালছড়িতে মিনিবার ফুটবল টুর্ণামেন্টে জাগরণ ক্লাব চ্যাম্পিয়ন

    মহালছড়িতে মিনিবার ফুটবল টুর্ণামেন্টে জাগরণ ক্লাব চ্যাম্পিয়ন

    রিপন ওঝা,মহালছড়ি

    খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল স্লোগানে মহালছড়িতে সদর ইউনিয়নে বিসমিল্লাহ ব্রীকফিল্ড মাঠে বিজয় দিবস নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ১১ডিসেম্বর রাত ০৭.৩০ঘটিকায় স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ এর সৌজন্যে আয়োজিত বিজয় দিবস/২৪ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে সিজন-১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় জাগরণ ক্লাব নতুন পাড়া বনাম ইউনিভার্সেল একাদশ মহালছড়ি বাজার মুখোমুখি হয়। জাগরণ ক্লাব নতুন পাড়া একাদশ ইউনিভার্সেল একাদশ মহালছড়ি বাজারকে ১-০গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    উক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদ্য যোগদানকৃত মোঃ নাসির উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহালছড়ি থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশুমান দেবনাথ, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুইহ্লাঅং রাখাইন পিপলু, কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি রনজিৎ দাশ, ওয়ালটন শো রুমের কর্ণধার মোঃ ওবায়দুল হক, ম্যাচ রেফারি রিজিয়নের সেরা খেলোয়াড় মোঃ আশরাফুল ইসলাম মিঠুন।

    স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ এর সৌজন্যে আয়োজিত বিজয় দিবস/২৪ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে সিজন-১ এ ২০টির মতো ফুটবল দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলা হতে ফাইনাল পর্যন্ত অনেক অনেক দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করতো। সেই বিবেচনায় আজ ফাইনালে উপস্থিত দর্শকের মাঝে সেরা পুরস্কার ৪জনকে দেয়া হয়।

    এই টুর্ণামেন্টকে কেন্দ্র করে ব্রীকফিল্ড মাঠের চারপাশে লোকারণ্য পরিপূর্ণ, মারমা জনগোষ্ঠীর তৈরি পিঠার দোকান, হাতের তৈরি নাস্তার ফেরিওয়ালা, বুট বাদামের দোকান বসতে দেখা যায়।

    এ সময়ে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজের কর্ণধার ও মহান বিজয় দিবস/২৪ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে সিজন-১উদ্যোক্তা মোঃ খালেদ মাসুদ সাগর সভাপতিত্ব করেন।

  • ঝালকাঠিতে হুজুরের এক মোনাজাতে ব্যবসায়ীকে অ*জ্ঞান করে দোকান চুরি

    ঝালকাঠিতে হুজুরের এক মোনাজাতে ব্যবসায়ীকে অ*জ্ঞান করে দোকান চুরি

    ইমান বিমান,
    ঝালকাঠি প্রতিনিধি :

    ঝালকাঠিতে পাঞ্জাবী-টুপি পরিহিত অজ্ঞাতনামা একজন ব্যক্তি ( হুজুর লেবাসে আসা) প্রথমে হ্যান্ডসেক ও পরে দোয়া মোনাজাত করানোর মাধ্যমে এক মোবাইল ফোন ব্যবসায়ীকে অজ্ঞান করে দোকান চুরি ঘটনা ঘটে। গতকাল ১০ ডিসেম্বর রবিবার সকালে শহরের আমতলা রোডস্থ রাতুল প্লাজার সারা টেলিকমে এ ঘটনা ঘটে।

    এ বিষয় সারা টেলিকমের মালিক মোঃ নাইমুল হক সজিব জানান, রবিবার সকাল ১০ টায় আমি প্রতিদিনের ন্যায় দোকান খুলে দোকানে প্রবেশ করা মাত্র আমার সাথে সাথে পাঞ্জাবী-টুপি পরিহিত অজ্ঞাতনামা একজন ব্যক্তি দোকানে প্রবেশ করিয়া আমার সাথে হ্যান্ডসেক করিয়া আমাকে বলে যে, ভাই দোকান খুলে আগে আল্লাহ রাসুলের নাম নিয়ে শুরু করতে হয়।

    এই বলিয়া দোয়া পড়ে মোনাজাত শুরু করে। আমিও অজ্ঞাতনামা ব্যক্তির সাথে সাথে মোনাজাতে অংশগ্রহন করি এবং আমার দুই হাত নাকের কাছে নেওয়ার পর আস্তে আস্তে অজ্ঞান হইয়া ফ্লোরে শুয়ে পড়ি। তখন অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে বলে ব্যাংক যে টাকা উত্তোলন করেছো সে টাকা কোথায়। আমি অজ্ঞান হয়ে পড়লে সেই সুযোগে ঐ ব্যক্তি
    আমার দোকান থেকে ৬০টি বাটন মোবাইল ফোন যার বাজার মূল্য ( ১লক্ষ টাকা) , ১২টি টাস মোবাইল যার বাজার মূল্য (১ লক্ষ টাকা) এক্সোসরিস মালামাল যার বাজার মূল্য (২০হাজার টাকা) ও নগদ টাকা সহ আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। চুরির বিষয়ে ঝালকাঠি সদর থানায় অভিযোগ দাখিল করেছি।

    এ বিষয়ে সদর থানার ডিউটি অফিসার এসআই শফিকুল রহমান বলেন, চুরির বিষয় থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১

    টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাদিমুড়া এলাকার মৃত কালা চাঁনের ছেলে হাবিব উল্লাহ(৩২)।

    কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও
    সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
    মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
    তিনি জানান, রবিবার (১০ ডিসেম্বর) রাতে
    র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়য়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
    এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে হাবিব উল্লাহ নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হলেও ২ ও ৩নং আসামীরা অন্ধকারে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এসময়ে ধৃত আসামীকে দৌঁড়ে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারে নাই। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত থেকে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    ধৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায় যে, সে পলাতক আসামীদ্বয়ের সহিত যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল এবং দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

    তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ
    আটককৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব : সিআইপি আমিনুল হক শামীম

    দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব : সিআইপি আমিনুল হক শামীম

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, দেশের ব্যবসায়ীদের পার্লামেন্ট হিসেবে পরিচিত এফবিসিসিআই’র টানা তিনবার রেকর্ড ভোটে নির্বাচিত পরিচালক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসন (সদর উপজেলার)এলাকার স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম সিআইপি বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। এক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য কাজ করব।

    রবিবার (১১ডিসেম্বর) বেলা ৪টায় ভাবখালী ইউনিয়নের বড়বিলার পাড় স্কুল মাঠে স্থানীয় ছাত্রনেতা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তারিকুল ইসলাম তারেকের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নাছিম বলেন, আমি সবার কাছে দোয়া চাই। এই এলাকার সব মানুষকে সঙ্গে নিয়ে সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। কেননা এখানকার সব মানুষ অনেক সচেতন এবং তাদের বিবেকবোধ অনেক সমৃদ্ধ। তাই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্মার্ট নগর হিসেবে গড়ে তুলব। দল-মত নির্বিশেষে প্রতিটি পর্যায়ের ও শ্রেণি পেশার সবার কাছেই আমি দোয়া চাই।

    তিনি বলেন- আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তার স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে এই এলাকায় ব্যবসায়ী সংগঠনের দায়িত্ব নিয়ে দীর্ঘ বছর ধরে রাজনীতি করছি। এমনিতেই সবার প্রতি আমার একটি দায়িত্ববোধ শ্রদ্ধাবোধ রয়েছে। সেজন্য আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন অগ্রগতি, মানুষের সমস্যা দূর করা এবং আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ কাজ করব।

    বিপুল ভোটে এই আসনে ভোটাররা আমাকে জয়ী করবেন এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি ময়মনসিংহ-৪ আসনের ভোটাররা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। এসময় সদর উপজেলা উন্নয়ন কর্মকাণ্ড কে এহিয়ে নিতে আমিনুল হক শামীম এর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যামেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ হোসেন ডন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি, ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • পানছড়িতে নবাগত নির্বাহী অফিসার অনজন দাশ এর  বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পানছড়িতে নবাগত নির্বাহী অফিসার অনজন দাশ এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    সৈয়দ ফাহিম রানা পানছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নবাগত নির্বাহী অফিসার এর বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় অফিরসার্স ক্লাব কর্তৃক আয়োজিত এই বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত নির্বাহী অফিসার অনজন দাশ।

    এই সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ,সহকারী কমিশনার ( ভূমি) আহমেদ হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা,কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুন্দার, পানছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা,লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা।

    এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

  • হোমিওপ্যাথি আইন ২০২৩ বিল পাশে বোর্ডের কর্মকর্তাদের সম্মাননা প্রদান করেন বাংলাদেশ হোমিওপ্যাথি ছাত্র অধিকার সংগঠন

    হোমিওপ্যাথি আইন ২০২৩ বিল পাশে বোর্ডের কর্মকর্তাদের সম্মাননা প্রদান করেন বাংলাদেশ হোমিওপ্যাথি ছাত্র অধিকার সংগঠন

    মিজানুর রহমান মিলন,
    নিজস্ব প্রতিবেদক :

    বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা আইন ২০২৩ মহান জাতীয় সংসদে পাস হওয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের পক্ষ থেকে হোমিওপ্যাথিক বোর্ড কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    সোমবার ( ১১ ডিসেম্বর) বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন সভাপতি ডা.আরমান হোসেনের এর নেতৃত্বে সংগঠনের সারাদেশের নেতৃবৃন্দদেরকে নিয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডে অবস্থান করেন।

    বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের দীর্ঘদিনের দাবি ছিলো হোমিওপ্যাথিক আইন ও ডাক্তার লেখার মৌলিক অধিকার ফিরে নিয়ে আসা।হোমিওপ্যাথি আইন পাশ হওয়ায়

    হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়,ডায়নামিক রেজিস্টার ডাক্তার জাহাঙ্গীর আলম,সহকারী রেজিস্টার ডাক্তার অমিত কুমার রায়,পরীক্ষা নিয়ন্ত্রক ডাক্তার শহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে বাংলাদেশ হোমিওপ্যাথি ছাত্র অধিকার সংগঠনের সভাপতি ডা আরমান হোসাইন,সহ-সভাপতি ডাক্তার তাহমিনা আক্তার জয়া
    সাধারণ সম্পাদক  আজিজুল ইসলাম আদি
    সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এম এ তা আসিফ,সহসাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ,দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক , সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার আলী, সহ কোষাধ্যক্ষ মোঃ রাশেদ সরকার,
    ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ আহাম্মদ
    ছাত্রকল্যাণ ও কর্মসহ সংস্থান বিষয়ক সম্পাদক মোঃ জমির উদ্দিন
    কার্যকরী সদস্য ডাক্তার এম এ আব্দুল আজিজ, কার্যকরী সদস্য মেহের আফরোজ,
    সাবেক সদস্য ডাক্তার মাহফুজা জান্নাত রুমি
    ও অন্যান্য সদস্যবৃন্দ  অন্যান্য।

    এ সময় সংগঠনের পক্ষ থেকে বর্তমান ছাত্র অধিকার সংগঠনের দাবিগুলো রেজিস্টার বরাবর প্রেরণ করা হয়।ভবিষ্যতে হোমিওপ্যাথি উন্নয়নের জন্য যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দাবি আকারে তুলে ধরা হয়।

    বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডে  সম্মানিত রেজিস্টার,সহকারী রেজিস্টার ও পরীক্ষা  নিয়ন্ত্রক,আমাদের সংগঠনের উত্তরোত্তর কল্যাণ কামনা করেন।পাশাপাশি দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

    এ সংগঠন কে শক্তিশালী করার জন্য হোমিওপ্যাথি বোর্ড সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

    ছাত্র অধিকার সংগঠনের সভাপতি বলেন,আমাদের কর্মকাণ্ডে তারা খুবই আনন্দিত হয়েছেন, এবং সকল ছাত্র-ছাত্রীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তাদের আলোচনার ভিতর আমাদের পূর্বের মানববন্ধন সহ বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেছেন। তাদের সদাচরণ ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য আমাদের সংগঠনের সকল নেতৃবৃন্দ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আগামীতে হোমিওপ্যাথি সকল কর্মকান্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়  ব্যক্ত করছি ।